শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
হ্যাঁ, চাঁদ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আজকের চাঁদ, ৪.৫ বিলিয়ন বছর আগে এটি তৈরি হওয়ার সময় থেকে ১৮ গুণ বেশি দূরে। বৈজ্ঞানিক ব্যাখ্যা ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মতে, চাঁদ প্রতি বছর ৩.৭৮ সেন্টিমিটার হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়ার কারণ হল পৃথিবীর পৃষবিস্তারিত পড়ুন
হ্যাঁ, চাঁদ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।
আজকের চাঁদ, ৪.৫ বিলিয়ন বছর আগে এটি তৈরি হওয়ার সময় থেকে ১৮ গুণ বেশি দূরে।
বৈজ্ঞানিক ব্যাখ্যা
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মতে, চাঁদ প্রতি বছর ৩.৭৮ সেন্টিমিটার হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়ার কারণ হল পৃথিবীর পৃষ্ঠ এবং এর উপরে থাকা জলের বিশাল অংশের মধ্যে ঘর্ষণ সময়ের সাথে সাথে পৃথিবীকে তার অক্ষের উপর ঘুর্ণনকে ধীর গতির করে দিচ্ছে। পৃথিবী এবং চাঁদ এক ধরণের মহাকর্ষীয় আকর্ষণ দ্বারা সংযুক্ত। তাই পৃথিবীর গতি কমে যাওয়ার সাথে সাথে চাঁদের গতি বৃদ্ধি পায়। আর এভাবেই চাঁদ নামের পৃথিবীর একমাত্র উপগ্রহটি ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।
আপনার জন্য শুভকামনা! ❤️
সংক্ষেপে দেখুনপৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে চাঁদ। তবে চাঁদের সরে যাওয়ার গতি এতটাই কম যে এখন পৃথিবীবাসীর পক্ষে সেটা আঁচ করা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, কয়েক বছর পর পৃথিবী থেকে চাঁদকে আর দেখাই যাবে না। সম্প্রতি একটি স্টাডি-র পর এমনই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের একটি দল। দ্য অটলান্টিক-এর রিপোর্ট বলছে, বিবিস্তারিত পড়ুন
পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে চাঁদ। তবে চাঁদের সরে যাওয়ার গতি এতটাই কম যে এখন পৃথিবীবাসীর পক্ষে সেটা আঁচ করা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, কয়েক বছর পর পৃথিবী থেকে চাঁদকে আর দেখাই যাবে না। সম্প্রতি একটি স্টাডি-র পর এমনই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের একটি দল।
দ্য অটলান্টিক-এর রিপোর্ট বলছে, বিজ্ঞানীরা বিমিং লেজার্স-এর সাহায্যে লুনার রিট্রিট মেপেছেন। আর তাতেই ধরা পড়েছে, প্রতি বছর একটু একটু করে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে চাঁদ। বিজ্ঞানীদের মতে, সাড়ে চার কোটি বছর আগে চাঁদের উত্পত্তি। সেই সময় পৃথিবীর অনেক কাছে ছিল চাঁদ। এখন থেকে ১০ গুণ বেশি গতিতে সেই সময় চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করত। ফলে দিন হত মাত্র চার ঘণ্টার। পৃথিবীতে বাকি সময় রাত থাকত।
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, উত্পত্তির পর থেকে চাঁদ প্রচণ্ড গরম থাকত। ফলে লাল গ্রহের মতো জ্বলজ্বল করত। একটা সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে চাঁদ কাছাকাছি আসে। তার পর পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে।
বিজ্ঞানীদের মতে, এখন অন্য গ্রহ চাঁদকে আকর্ষণ করছে। সেই গ্রহের আকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় বেশি। ফলে প্রতি বছর প্রায় আট ইঞ্চি করে করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। যার জেরে চাঁদে বেশ কিছু ঘটনাও ঘটছে। তার মধ্যে প্রধান হল উল্কাবর্ষণ। চাঁদের এই পরিবর্তন পৃথিবীর আবহাওয়াতেও প্রভাব ফেলছে।
স্টাডি থেকে জানা গিয়েছে, গত ক.য়েক বছরে চাঁদের সরে যাওয়ার গতিতেও পরিবর্তন হয়েছে। তা ছাড়া পৃথিবীকে প্রদক্ষিণ করার ক্ষেত্রে চাঁদের গতিও আগের থেকে কমেছে। ফলে দিনের মেয়াদ বাড়ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৬০০ মিলিয়ন বছর পর পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যাবে না। চাঁদ তখন পৃথিবীর কাছে একটি দূরের তারা হয়ে থাকবে। খালি চোখে চাঁদের সৌন্দর্য আর দেখাই হয়তো যাবে না।