আমরা স্বপ্ন রঙীন না দেখে সাদাকালো কেন দেখি?
শেয়ার করুন
সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
স্বপ্নের রং আসলে যে কি এটা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা হয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যায়নি স্বপ্নের রং। শুরুর দিকে করা স্টাডিগুলোর রিপোর্টে বলা হত যে স্বপ্ন খুব সম্ভবত সাদা কালো। কিন্তু নতুন করা স্টাডিগুলোর রিপোর্টে বলা হচ্ছে মানুষ যে শুধু সাদা কালো স্বপ্নই দেখে তা নয়, মানুষ রঙিন স্বপ্নবিস্তারিত পড়ুন
স্বপ্নের রং আসলে যে কি এটা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা হয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যায়নি স্বপ্নের রং। শুরুর দিকে করা স্টাডিগুলোর রিপোর্টে বলা হত যে স্বপ্ন খুব সম্ভবত সাদা কালো। কিন্তু নতুন করা স্টাডিগুলোর রিপোর্টে বলা হচ্ছে মানুষ যে শুধু সাদা কালো স্বপ্নই দেখে তা নয়, মানুষ রঙিন স্বপ্নও দেখতে পারে।
সাধারনত স্বপ্নের ব্যাপারে তথ্য যোগাড় করা হয়ে থাকে আরেকজনের কাছ থেকে তার স্বপ্নের কথা শুনে অথবা তার ব্রেইন এক্টিভিটি মনিটর করে। এগুলো করা সম্ভব। কিন্তু স্বপ্নটা সে কি রঙিন স্বপ্ন না সাদাকালো অথবা ধূসর দেখছে এটা বলা সত্যিই একটু কঠিন বটে। অন্যের মাথার মধ্যে ঢুকে তো আর দেখা যায়না ব্যাটা কি স্বপ্ন দেখছে! তারপরেও বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে চলেছে আপন গতিতে। কে জানে হয়তো অদূর ভবিষ্যতে “ইনসেপশন” মুভিটার মতই স্বপ্নকে নিয়ন্ত্রণ করা যাবে!
সংক্ষেপে দেখুনআমি সাদা-কালো এবং রঙিন উভয় রঙের স্বপ্নই দেখেছি। আগে বিভিন্ন রিসার্চে পড়ে মনে বিশ্বাস জন্মেছিল যে স্বপ্নের রং সাদা-কালো। কিন্তু যখন নিজেই একদিন রঙিন স্বপ্ন দেখলাম সেদিন থেকে এই ভ্রান্ত ধারণা ভেঙ্গে যায়। প্রথম রঙিন স্বপ্ন দেখার পর অনেক যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করেছিলাম যে আদৌ স্বপ্নটি রঙিন ছিলো কিনা!বিস্তারিত পড়ুন
আমি সাদা-কালো এবং রঙিন উভয় রঙের স্বপ্নই দেখেছি। আগে বিভিন্ন রিসার্চে পড়ে মনে বিশ্বাস জন্মেছিল যে স্বপ্নের রং সাদা-কালো। কিন্তু যখন নিজেই একদিন রঙিন স্বপ্ন দেখলাম সেদিন থেকে এই ভ্রান্ত ধারণা ভেঙ্গে যায়। প্রথম রঙিন স্বপ্ন দেখার পর অনেক যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করেছিলাম যে আদৌ স্বপ্নটি রঙিন ছিলো কিনা! এবং সব যুক্তি আমাকে মানতে বাধ্য করিয়েছিল যে স্বপ্নটি ১০০% রঙিন ছিল। আমি যদিও বিজ্ঞানকে সম্মান করি (এবং আমার বিজ্ঞান ভিত্তিক ব্লগ সাইট রয়েছে যেখানে বিজ্ঞানের গবেষণা নিয়েই আমি লেখালেখি করি) তবুও যদি বিজ্ঞান আমাকে বলে স্বপ্নের রঙ সাদা-কালো অন্ততঃ আমি এটা মেনে নিতে পারবো না। কারণ আমি এর সাক্ষী।
সংক্ষেপে দেখুন