সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
আমার নিজের নামে কয়টি মোবাইল আছে?
এই একটি প্রশ্নের উত্তর দেয়ার আগে আরও অনেকগুলো প্রশ্ন এসে যায়। তাই একটি একটি করে উত্তর দিচ্ছি। ১. NEIR কী এবং এটি কেন চালু করা হয়েছে? NEIR (National Equipment Identity Register) হলো বিটিআরসি-র একটি কেন্দ্রীয় ডেটাবেজ, যেখানে বাংলাদেশের সব বৈধ মোবাইল ফোনের তথ্য জমা থাকে। কেন চালু করা হয়েছে: অবৈধ বা চোরবিস্তারিত পড়ুন
এই একটি প্রশ্নের উত্তর দেয়ার আগে আরও অনেকগুলো প্রশ্ন এসে যায়। তাই একটি একটি করে উত্তর দিচ্ছি।
১. NEIR কী এবং এটি কেন চালু করা হয়েছে?
NEIR (National Equipment Identity Register) হলো বিটিআরসি-র একটি কেন্দ্রীয় ডেটাবেজ, যেখানে বাংলাদেশের সব বৈধ মোবাইল ফোনের তথ্য জমা থাকে।
কেন চালু করা হয়েছে: অবৈধ বা চোরাই মোবাইল ফোন বন্ধ করা, সরকারের ট্যাক্স ফাঁকি রোধ করা এবং মোবাইলের মাধ্যমে অপরাধ কমানো এর প্রধান উদ্দেশ্য।
২. আমার মোবাইল ফোনটি বৈধ কি না তা কীভাবে যাচাই করব?
আপনি নতুন বা পুরাতন ফোন কেনার আগে এটি পরীক্ষা করতে পারেন:
নতুন ফোনের জন্য: ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন KYD <স্পেস> ১৫ ডিজিটের IMEI নম্বর (যেমন: KYD 123456789012345) এবং পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে। ফিরতি মেসেজে ফোনের বৈধতা জানতে পারবেন।
ব্যবহৃত ফোনের জন্য: ফোনের ডায়াল প্যাড থেকে *১৬১৬১# ডায়াল করে অথবা neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফোনের বর্তমান অবস্থা দেখতে পারবেন।
৩. আমার এনআইডি (NID)-র অধীনে অনেকগুলো ফোন নিবন্ধিত দেখাচ্ছে কেন? এতে কি কোনো ভয় আছে?
অনেকে ওয়েবসাইটে গিয়ে দেখছেন তাদের নামে ৩০-৪০টি বা তারও বেশি ফোন নিবন্ধিত।
কারণ: এটি মূলত একটি কারিগরি বিষয়। আপনি অতীতে আপনার এনআইডি দিয়ে কেনা সিম যেসব ফোনে ব্যবহার করেছেন, সিস্টেম সেই সব ফোনের তথ্য আপনার নামে দেখাচ্ছে।
করণীয়: বিটিআরসি জানিয়েছে এতে ভয়ের কিছু নেই। তারা বর্তমানে ব্যবহৃত ফোনগুলো রেখে বাকি পুরোনো তথ্যগুলো আর্কাইভ করার কাজ করছে। কিছুদিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।
৪. বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোনের ক্ষেত্রে নিয়ম কী?
বিদেশ থেকে নিজে সাথে করে ফোন আনলে বা কেউ পাঠালে সেটি বৈধ করতে হবে:
neir.btrc.gov.bd পোর্টালে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। এজন্য পাসপোর্টের কপি, ভিসার তথ্য বা ক্রয়ের রসিদ আপলোড করতে হবে। ব্যাগেজ রুলস অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ফোন ফ্রিতে বা ট্যাক্স দিয়ে নিবন্ধন করা যায়।
৫. বর্তমানে আমি যে ‘আন-অফিশিয়াল’ ফোনটি ব্যবহার করছি, সেটি কি বন্ধ হয়ে যাবে?
১ জানুয়ারি ২০২৬-এর আগে থেকে নেটওয়ার্কে সচল থাকা সব ফোন (অফিশিয়াল বা আন-অফিশিয়াল) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। অর্থাৎ, আপনার বর্তমান ফোনটি যদি সচল থাকে, তবে এটি বন্ধ হবে না। তবে ভবিষ্যতে নতুন কোনো অবৈধ বা স্মাগলিং করা ফোন কিনলে সেটি সিম ঢোকানোর পর আর চলবে না।
৬. ফোন চুরি হয়ে গেলে NEIR দিয়ে কী সুবিধা পাব?
যদি আপনার ফোনটি নিবন্ধিত থাকে এবং চুরি হয়ে যায়, তবে আপনি বিটিআরসি-র মাধ্যমে ফোনটি ব্লক করে দিতে পারবেন। এর ফলে চোর বা অন্য কেউ ওই ফোনে কোনো সিম ব্যবহার করতে পারবে না, যা ফোন চুরির প্রবণতা কমিয়ে দেবে।
সংক্ষেপে দেখুনআমার আর্মি অফিসার ভালোলাগে। আর্মি অফিসারকে বিয়ে করতে চাই। আমার এই সিদ্ধান্ত নেয়া কি ঠিক হবে?
সেনাবাহিনীর সদস্যরা এমন জীবনসঙ্গিনী পছন্দ করেন যারা মানিয়ে চলতে পারেন। তাদের প্রায়ই বিভিন্ন শহরে পোস্টিং হয়, যার কারণে ঘন ঘন বাসা বদলাতে হয় এবং অনেকটা যাযাবর জীবনযাপন করতে হয়। তাই তারা এমন নারী পছন্দ করেন যারা তাদের সাথে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন। আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে মানিয়ে চলারবিস্তারিত পড়ুন
সেনাবাহিনীর সদস্যরা এমন জীবনসঙ্গিনী পছন্দ করেন যারা মানিয়ে চলতে পারেন। তাদের প্রায়ই বিভিন্ন শহরে পোস্টিং হয়, যার কারণে ঘন ঘন বাসা বদলাতে হয় এবং অনেকটা যাযাবর জীবনযাপন করতে হয়। তাই তারা এমন নারী পছন্দ করেন যারা তাদের সাথে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন। আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে মানিয়ে চলার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে।
তবে এর ভাল দিকও আছে! সেনাবাহিনীর স্ত্রীদের জীবন বেশ মজার হয়। সেনারা ভালো বেতন পান, অল্প বয়সেই বড় বাড়ি, গাড়ি এবং প্লটের মালিক হতে পারেন। তাদের জীবন বেশ জাঁকজমকপূর্ণ হয়। পার্টি, বিদেশ ভ্রমণ, বিলাসবহুল জীবনযাপন। সংক্ষেপে, সেখানে জীবন কখনো একঘেয়ে হয় না।
সব মিলিয়ে, যদি আপনি এই ধরনের বিষয়গুলির সাথে ঠিক থাকেন, তাহলে একজন সেনা কর্মকর্তাকে বিয়ে করা আপনার জন্য সেরা হবে। কারণ তাদের চাকরির নিরাপত্তা ও স্থিতিশীলতা রয়েছে। সবচেয়ে ভালো হয় আর্মি কারো সাথে বিয়ে হয়েছে এমন কোনো বন্ধুর সাথে কথা বলে ভেতরের খবরগুলো জেনে নেওয়া।
সংক্ষেপে দেখুনআওয়ামী লীগ নিষিদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে তা কতটা প্রভাব ফেলতে পারে?
এটি একটি রাজনৈতিক ও সামাজিক আলোচনার বিষয়, যা নির্ভর করে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানের উপর। কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ নির্ধারণ করা কঠিন, কারণ এটি অনেক রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। আমি এখানে কিছু পয়েন্ট উত্থাপন করলাম: 1. আওয়ামী লীগের অতীত ও বর্তমান ভূমিকা: দলবিস্তারিত পড়ুন
এটি একটি রাজনৈতিক ও সামাজিক আলোচনার বিষয়, যা নির্ভর করে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানের উপর। কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ নির্ধারণ করা কঠিন, কারণ এটি অনেক রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
আমি এখানে কিছু পয়েন্ট উত্থাপন করলাম:
1. আওয়ামী লীগের অতীত ও বর্তমান ভূমিকা: দলটির বিরুদ্ধে অভিযোগ এবং তা নিয়ে বিচার বা নিষিদ্ধ করার প্রস্তাব।
2. মানবতাবিরোধী অপরাধ: এ বিষয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আলোচনা এবং আইনি প্রক্রিয়ার দিকে ইঙ্গিত।
3. অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা: বিএনপি এবং জামায়াতের উদার নীতি গ্রহণ এবং এ বিষয়ে তাদের অবস্থান।
তবে এটি একটি চলমান রাজনৈতিক প্রেক্ষাপট। জনগণের আকাঙ্ক্ষা, আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
যদি নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন হয়, তবে এটি হতে পারে বাংলাদেশের সামগ্রিক গণতন্ত্র, আইনের শাসন এবং রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সোর্সঃ আওয়ামী লীগের পরিণতি শেষ পর্যন্ত কী হবে – প্রথম আলো
সংক্ষেপে দেখুনGrameenphone All Service Off Code গুলো কি? বিরক্তিকর GP sms service বন্ধ করতে চাই
গ্রামীনফোনের যে সকল সার্ভিস আপনার ব্যালান্স থেকে টাকা কেটে নেয় বলে আমরা জানি সে সকল সার্ভিস বন্ধ করার কোড গুলা দিলাম। সাথে welcome tune off GP Code গুলো দিলাম। আশা করি সবারই উপকার হবে। Grameenphone all service off code free given bellow: 1. Grameenphone All Service type “Stop all” and send to2332 2.বিস্তারিত পড়ুন
গ্রামীনফোনের যে সকল সার্ভিস আপনার ব্যালান্স থেকে টাকা কেটে নেয় বলে আমরা জানি সে সকল সার্ভিস বন্ধ করার কোড গুলা দিলাম। সাথে welcome tune off GP Code গুলো দিলাম। আশা করি সবারই উপকার হবে।
Grameenphone all service off code free given bellow:
1. Grameenphone All Service type “Stop all” and send to2332
2. Grameenphone Welcome tune : Type “Stop” and sendto 4000
3. Grameenphone Internet off *500*40#
4. Grameenphone Facebook Type “Stop” and send to32665
5. Grameenphone Facebook USSD dial *325*22#
6. Grameenphone Mobile Twitting Type “Stop” and send to 9594
7. Grameenphone Call Block : Type “Stop CB” and send to 5678
8. Grameenphone Missed Call Alert write “STOP MCA” and send to 6222
9. Grameenphone Cricket Alert Service “Stop Cric” and send to 2002.
10. Grameenphone Sports service Type “STOP SN” and SMS to 2002.
11. Grameenphone Cricket service, type “STOP CR” and SMS to 2002.
12. Grameenphone Mobile Backup Write “Stop MB” and send to 6000
12. Grameenphone Buddy Tracker Type “Stop” and send to 3020
13. Grameenphone Music News Type “Stop BD ” and send to 4001.
14. Grameenphone Voice Chat dial 2828 and press 8.
15. Grameenphone Entertainment Box Type “Stop” and send to 1234.
16. Grameenphone Ebill type “Ebill cancel” and send to 2000.
17. Grameenphone Job News type “STOPJOB CATEGORY” to 3003.
18. Grameenphone Namaz timings: SMS “STOP N” to 2200.
20. Grameenphone Hadith sharif SMS “STOP H” to 2200.
সংক্ষেপে দেখুন‘হাতের পাঁচ আঙুল কখনো সমান হয় না’। কি কারণে ?
খুব ভালো করে নিজের হাত টা লক্ষ্য করলে দেখবেন তালুর মাঝখানের অংশটুকু একটু ঢালু কিন্তু বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠার নিচের অংশ দুটো বেশ পুরু, এদের যথাক্রমে Thenar এবং Hypothenar eminence বলে। হাত মুষ্টিবদ্ধ করলে দেখা যাবে বড় দুটো আঙ্গুল অর্থাৎ মধ্যমা ও অনামিকা খুব সহজেই সেই ঢালু অংশে বসে যাচ্ছে। সবগুলো আঙবিস্তারিত পড়ুন
খুব ভালো করে নিজের হাত টা লক্ষ্য করলে দেখবেন তালুর মাঝখানের অংশটুকু একটু ঢালু কিন্তু বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠার নিচের অংশ দুটো বেশ পুরু, এদের যথাক্রমে Thenar এবং Hypothenar eminence বলে। হাত মুষ্টিবদ্ধ করলে দেখা যাবে বড় দুটো আঙ্গুল অর্থাৎ মধ্যমা ও অনামিকা খুব সহজেই সেই ঢালু অংশে বসে যাচ্ছে। সবগুলো আঙ্গুল যদি সমান হতো তাহলে এই ব্যাপার টা সম্ভব ছিল না। পাঁচ আঙুলের আকারের ভিন্নতা এবং বৃদ্ধাঙ্গুলির Opposable action এর কারণে মানুষের মুষ্টিবদ্ধ হাত আক্ষরিক অর্থেই প্রচন্ড শক্তি ধারণে সক্ষম আবার একই সাথে সুঁচের ভেতর দিয়ে সুতো পরানো কিংবা সার্জনদের হাতের প্রাণরক্ষাকারী সুক্ষ কাজ করতেও অবিশ্বাস্য রকম দক্ষ। নৃবিজ্ঞানীদের মতে মিলিয়ন বছর ধরে বিবর্তনের ফল আমাদের আজকের এই হাত, যেটার কারণেই পশুদের কাছে অনেক রকম শারীরিক সামর্থ্যে হেরে গিয়েও আমরা আজ মানুষ।
সংক্ষেপে দেখুনআরবিতে "শূন্য"কে কী বলে?
Sifr (সিফর) صفر
Sifr (সিফর)
সংক্ষেপে দেখুনصفر
কয়টি ব্যাংক ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল?
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে। ব্যাংক দুটি হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে। ব্যাংক দুটি হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি।
সংক্ষেপে দেখুনএকটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?
হ্যা, দেখেছি! সত্যি অসাধারণ! এটা কি আপনি এঁকেছেন?
হ্যা, দেখেছি! সত্যি অসাধারণ! এটা কি আপনি এঁকেছেন?
সংক্ষেপে দেখুনবিশ্বের কোন দেশে কোনো নদী নেই?
মূলত, পৃথিবীতে নদী ছাড়া একমাত্র দেশ হিসেবে সৌদি আরবকে দাবি করা হলেও সৌদি আরব পৃথিবীতে একমাত্র নদী ছাড়া দেশ নয়। পৃথিবীতে আরো ১৮টি দেশ আছে যাদের কোন নদী নেই। সৌদি আরব সহ পৃথিবীতে নদীহীন দেশের সংখ্যা ১৯। বেশিরভাগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নদী নাই, তবে কয়েকটি ইউরোপ বা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জেরবিস্তারিত পড়ুন
মূলত, পৃথিবীতে নদী ছাড়া একমাত্র দেশ হিসেবে সৌদি আরবকে দাবি করা হলেও সৌদি আরব পৃথিবীতে একমাত্র নদী ছাড়া দেশ নয়। পৃথিবীতে আরো ১৮টি দেশ আছে যাদের কোন নদী নেই। সৌদি আরব সহ পৃথিবীতে নদীহীন দেশের সংখ্যা ১৯।
বেশিরভাগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নদী নাই, তবে কয়েকটি ইউরোপ বা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মতো অন্যান্য স্থানে যেগুলো মূলত দেশ সেইসব জায়গায় ও নদী নেই। সেই দেশ গুলো মূলতঃ
১. কোমোরোস
২. জিবুতি
৩. লিবিয়া
৪. মালটা
৫. ভ্যাটিকান সিটি
৬. মোনাকো
৭. কিরিবাতি
৮. মার্শাল দ্বীপপুঞ্জ
৯. নাউরু
১০. টোঙ্গা
১১. ট্রুভালু
১২. বাহরাইন
১৩. কুয়েত
১৪. মালদ্বীপ
১৫. ওমান
১৬. কাতার
১৭. সৌদি আরব
১৮. সংযুক্ত আরব আমিরাত
১৯. ইয়েমেন।
সংক্ষেপে দেখুনOk এবং Okay এর মধ্যে পার্থক্য কি?
টেকনিক্যালি এদের দুটোর মধ্যে কোন পার্থক্য নেই। আপনি একই অর্থে ok অথবা okay ব্যবহার করতে পারেন। তবে সাধারণত ফর্মাল লেখা যেমন প্রবন্ধ, চিঠি, ইমেইল ইত্যাদি ক্ষেত্রে Okay লেখা হয়। আর বন্ধুদের সাথে ইমফর্মাল লেখা যেমন চ্যাটিং, শর্ট মেসেজ ইত্যাদি ক্ষেত্রে Ok লেখা যায়। ধন্যবাদ!
টেকনিক্যালি এদের দুটোর মধ্যে কোন পার্থক্য নেই। আপনি একই অর্থে ok অথবা okay ব্যবহার করতে পারেন। তবে সাধারণত ফর্মাল লেখা যেমন প্রবন্ধ, চিঠি, ইমেইল ইত্যাদি ক্ষেত্রে Okay লেখা হয়। আর বন্ধুদের সাথে ইমফর্মাল লেখা যেমন চ্যাটিং, শর্ট মেসেজ ইত্যাদি ক্ষেত্রে Ok লেখা যায়।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনএক ধরনের মাকড়সা আছে, যারা জাল বোনে না? মাকড়সাটির নাম কি?
বোলা স্পাইডার নামের মাকড়সা জাল বোনে না।
বোলা স্পাইডার নামের মাকড়সা জাল বোনে না।
সংক্ষেপে দেখুনকোন মাকড়সা এতই বিষাক্ত যে এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে ?
আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সা এতই বিষাক্ত যে এর কামড়ে মানুষ মারা যেতে পারে।
আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সা এতই বিষাক্ত যে এর কামড়ে মানুষ মারা যেতে পারে।
সংক্ষেপে দেখুনকোন প্রাণী খাবার চিবোতে পারে না ?
কুমির এমন একটি প্রাণী যে খাবার চিবোতে পারে না।
কুমির এমন একটি প্রাণী যে খাবার চিবোতে পারে না।
সংক্ষেপে দেখুনসুস্থ দেহে রক্তের গতিবেগ ঘণ্টায় কত মাইল ?
সুস্থ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
সুস্থ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
সংক্ষেপে দেখুনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে ৪টি তারকা চিহ্ন রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে ৪টি তারকা চিহ্ন রয়েছে।
সংক্ষেপে দেখুনস্টিভ জবস (Steve Jobs) এর মৃত্যুর আগের কিছু কথা শেয়ার করবেন কি? মৃত্যুর আগে তিনি কি বলেছিলেন?
স্টিভ জবস এর জীবনের শেষ মুহূর্তের কথা অনেক সাইটেই বলেছেন অনেকে। তবে সেগুলো বেশিরভাগই যারা লিখেছেন তাদের মনগড়া। তবে আমি নির্ভরযোগ্য কিছু বক্তব্য লিখছি। আমার কাছে এই কথাগুলোই বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। স্টিভ জবস এর জীবনের শেষ মুহূর্তের বক্তব্য সর্বোপরি, সম্পদ হল একটি জীবনের অভিজ্ঞতা যা আমি অর্জন করেছবিস্তারিত পড়ুন
স্টিভ জবস এর জীবনের শেষ মুহূর্তের কথা অনেক সাইটেই বলেছেন অনেকে। তবে সেগুলো বেশিরভাগই যারা লিখেছেন তাদের মনগড়া। তবে আমি নির্ভরযোগ্য কিছু বক্তব্য লিখছি। আমার কাছে এই কথাগুলোই বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে।
স্টিভ জবস এর জীবনের শেষ মুহূর্তের বক্তব্য
সর্বোপরি, সম্পদ হল একটি জীবনের অভিজ্ঞতা যা আমি অর্জন করেছি। এই মুহুর্তে, যখন আমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে অতীত সৃতিগুলো মনে করছি, বুঝতে পারছি যে আমি যে সমস্ত স্বীকৃতি এবং সম্পদ অর্জন করেছি তা নগণ্য এবং আসন্ন মৃত্যুর মুখে এগুলো মূল্যহীন।
সুতরাং, আমার পরামর্শ হলো অন্যদের প্রতি বিনয়ী এবং সহানুভূতিশীল হোন। বয়স বাড়ার সাথে সাথে আমরা আরও স্মার্ট হয়ে উঠি এবং ধীরে ধীরে বুঝতে পারি যে একটি 30 ডলারের ঘড়ি এবং একটি 300 ডলারের ঘড়ি একই সময় দেখায়। একটি 30 বা 300 ডলারের মানিব্যাগে একই পরিমাণ অর্থের জায়গা হতে পারে। আমরা $150,000 দামের গাড়ি বা $30,000 দামের গাড়ি চালাই না কেন, যাত্রা এবং দূরত্ব একই, আমরা সবসময় একই গন্তব্যে পৌঁছাই।
জন্ম এবং মৃত্যু
পৃথিবীতে একটি অদ্ভুত দ্বীপ রয়েছে খোনে কোনো বৃক্ষ নেই। নেই কোনো পশুপাখি। কোনো পশুপাখি এ দ্বীপে আসতে চায় না। দ্বীপটি কোথায় অবস্থিত এবং এর নাম কি?
প্রশ্নটি অনেক চমকপ্রদ! কিন্তু দ্বীপটি নিয়ে বিশ্ববাসী অনেক বাড়াবাড়ি রকমের মিথ্যে কথা বলে। গুগল ঘাটলেই বাংলা সাইটগুলোর মিথ্যাচার আপনার মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট! বাল্ট্রা দ্বীপ বা ইসলা বালত্রা গালাপাগোস দ্বীপপুঞ্জের অন্তর্গত ছোট দ্বীপ। গালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের গালাপাগোস প্রদেশের অন্তর্গত এববিস্তারিত পড়ুন
প্রশ্নটি অনেক চমকপ্রদ! কিন্তু দ্বীপটি নিয়ে বিশ্ববাসী অনেক বাড়াবাড়ি রকমের মিথ্যে কথা বলে। গুগল ঘাটলেই বাংলা সাইটগুলোর মিথ্যাচার আপনার মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট!
বাল্ট্রা দ্বীপ বা ইসলা বালত্রা গালাপাগোস দ্বীপপুঞ্জের অন্তর্গত ছোট দ্বীপ। গালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের গালাপাগোস প্রদেশের অন্তর্গত এবং দেশটির জাতীয় পার্ক সিস্টেমের অংশ। দ্বীপটি দক্ষিণ সিমুর (লর্ড হিউ সিমুর-এর নামে) নামেও পরিচিত।
প্রশ্নে বলা হয়েছে এই দ্বীপে কোন বৃক্ষ নেই। ভুল কথা। একজাতের ফণীমনসা এবং পালো সান্টো গাছে পরিপূর্ণ দ্বীপটি।
প্রশ্নে বলা হয়েছে কোন পশুপাখি এই দ্বীপে আসতে চায়না। ভুল! দ্বীপটি গালাপাগোস দ্বীপপুঞ্জ জাতীয় উদ্যানের অন্তর্গত। গালাপাগোস ইগুয়ানা নামে এক প্রজাতির সরিসৃপ একসময় এই দ্বীপে বসবাস করত এবং পরবর্তীতে তা বিলুপ্ত হয় যায়। তবে বর্তমানে আবার এই প্রজাতিটি দ্বীপে অবমুক্ত করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এয়ার ফোর্স বেস হিসাবে প্রতিষ্ঠিত হয়। পানামা খালকে সুরক্ষিত রাখা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার ক্ষেত্রে বাল্ট্রা দ্বীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুদ্ধের পর ইকুয়েডর সরকারের কাছে দ্বীপটি হস্তান্তর করা হয়। দ্বীপ বর্তমানে ইকুয়েডর সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মার্কিন ঘাঁটির কিছু স্থাপনা এখনও দ্বীপের কিছু কিছু অংশে দেখা যায়।
১৯৮৬ সাল পর্যন্ত দ্বীপের সিমুর বিমানবন্দরটি সমগ্র গালাপাগোস দ্বীপপুঞ্জের একমাত্র বিমানবন্দর ছিল। বর্তমানে গালাপাগোস দ্বীপপুঞ্জ দুটি মোট বিমানবন্দর রয়েছে; অন্য বিমানবন্দরটি সান ক্রিস্তোবাল দ্বীপে অবস্থিত। তবে কেবল সিমুর বিমানবন্দরেই দিন-রাত ২৪ ঘণ্টা সেবা পাওয়া যায়।
বাল্ট্রা দ্বীপে দু’টি ফেরিঘাট রয়েছে। পর্যটক আকর্ষণ ও অন্যান্য উদ্দেশ্যে ইকুয়েডর সরকার দ্বীপটির সার্বিক উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছে। তারমানে আপনিও ঘুরে আসতে পারেন কথিত রহস্যে ঘেরা বাল্ট্রা দ্বীপ থেকে।
তথ্যসূত্রঃ https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE_%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%AA
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনIse Grand Shrine কোথায় অবস্থিত ?
Ise Grand Shrine জাপানের সবচেয়ে গোপনীয়,পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। খ্রিস্টপূর্ব ৪ সালে এটি নির্মাণ করা হয় বলে ধারনা করা হয়।জাপানের রাজকীয় পরিবার আর প্রিস্ট ছাড়া এতটা কাল এখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি।এই শ্রিন টি প্রতি ২০ বছর পরে ভেঙ্গে আবার নতুন করে নির্মাণ করা হয়।কেন এত গোপনীয়তা???ইতিহবিস্তারিত পড়ুন
Ise Grand Shrine
জাপানের সবচেয়ে গোপনীয়,পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান।
খ্রিস্টপূর্ব ৪ সালে এটি নির্মাণ করা হয় বলে ধারনা করা হয়।জাপানের রাজকীয় পরিবার আর প্রিস্ট ছাড়া এতটা কাল এখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি।এই শ্রিন টি প্রতি ২০ বছর পরে ভেঙ্গে আবার নতুন করে নির্মাণ করা হয়।কেন এত গোপনীয়তা???ইতিহাসবিদদের মতে এককালের জাপানিজ সাম্রাজ্যের অনেক পুরনো মূল্যবান নথিপত্র ওখানে লুকায়িত আছে,যেগুলো বিশ্বের সামনে আগে কখনই আসেনি।
সংক্ষেপে দেখুনপামুক্কেল কি ?
পামুক্কালে Pamukkale, তুর্কি ভাষায় "তুলার প্রাসাদ" অবস্থান তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্ছলীয় দেনিজলি প্রদেশের অন্তর্গত একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান। এখানে প্রাকৃতিক উষ্ণ জলধারা ও ট্র্যাভারটাইন, বিভিন্ন কার্বনেট মিনারেল উৎপাদিত বিস্তির্ন ভূমি রয়েছে। পামুক্কালে মেন্দেরেস নদীর উপত্যকায় অবস্থিত। এখানেবিস্তারিত পড়ুন
পামুক্কালে
Pamukkale, তুর্কি ভাষায় “তুলার প্রাসাদ”
অবস্থান
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্ছলীয় দেনিজলি প্রদেশের অন্তর্গত একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান। এখানে প্রাকৃতিক উষ্ণ জলধারা ও ট্র্যাভারটাইন, বিভিন্ন কার্বনেট মিনারেল উৎপাদিত বিস্তির্ন ভূমি রয়েছে। পামুক্কালে মেন্দেরেস নদীর উপত্যকায় অবস্থিত।
এখানে বছরের অধিকাংশ সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে।
সংক্ষেপে দেখুনকেন কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ?
কৈলাস পর্বতের অবস্থান চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে কৈলাশ পর্বত পৃথিবীর সর্বোচ্চ শিখর যা মানুষ আরোহণ করেনি। যে কারণে কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ প্রধানত দুটি কারণে, প্রথমত এটিকে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন নামক ৪টি ধর্মে পবিত্র হিসাবে বিবেচনা করা হয় যারা একে বিশ্বের স্তম্ভ বা অক্ষ মুন্ডি হিসাবে ববিস্তারিত পড়ুন
কৈলাস পর্বতের অবস্থান
চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে কৈলাশ পর্বত পৃথিবীর সর্বোচ্চ শিখর যা মানুষ আরোহণ করেনি।
যে কারণে কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ
প্রধানত দুটি কারণে, প্রথমত এটিকে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন নামক ৪টি ধর্মে পবিত্র হিসাবে বিবেচনা করা হয় যারা একে বিশ্বের স্তম্ভ বা অক্ষ মুন্ডি হিসাবে বিবেচনা করে। হিন্দুরাও একে ভগবান শিবের আবাস বলে মনে করে। এ কারণে আরোহণ করা নিষেধ। এছাড়াও ঢালের কোণ এবং ঢালে প্রচুর পরিমাণে বরফের স্তর জমে এটিকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। তাই কৈলাস পর্বতে আরোহণ করা প্রায় অসম্ভব।
সংক্ষেপে দেখুন