সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
তাফসীর ইবনে কাসীর PDF (১-১৮ খণ্ড) অনলাইনে কিভাবে পাব?
তাফসীরুল কুরআনিল আযীম বা তাফসীরে ইবনে কাসীর ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও সর্বাধিক গ্রহণযোগ্য তাফসীরগ্রন্থ। এর রচয়িতা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসীর। যুগের পর যুগ আলিম-উলামা, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এ গ্রন্থকে নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে ব্যবহার করে আসছেনবিস্তারিত পড়ুন
তাফসীরুল কুরআনিল আযীম বা তাফসীরে ইবনে কাসীর ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও সর্বাধিক গ্রহণযোগ্য তাফসীরগ্রন্থ। এর রচয়িতা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসীর। যুগের পর যুগ আলিম-উলামা, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এ গ্রন্থকে নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে ব্যবহার করে আসছেন। আল্লামা সুয়ূতী (রহ.) এ তাফসীরের প্রশংসা করে বলেছেন, এ ধরনের তাফসীর আর কেউ রচনা করতে পারেননি। এ কারণেই তাফসীরে ইবনে কাসীরকে অনেকেই “উম্মুত তাফসীর” বলে অভিহিত করেন।
রিওয়ায়াতভিত্তিক এই তাফসীরে কুরআনের ব্যাখ্যা প্রথমে কুরআনের মাধ্যমেই করা হয়েছে, এরপর হাদীস, সাহাবীদের আসার এবং তাবেয়ীদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। হাদীসের মান ও গ্রহণযোগ্যতা উল্লেখ করার পাশাপাশি বিভিন্ন ফিকহি মাসআলাও এতে আলোচনা করা হয়েছে। মূল আরবি গ্রন্থটি চার খণ্ডে রচিত, যা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক বাংলায় অনূদিত হয়েছে। কুরআনের সঠিক মর্মবাণী ও শিক্ষা অনুধাবনের ক্ষেত্রে তাফসীরে ইবনে কাসীর এক অনন্য ও অমূল্য অবদান।
আপনি যদি তাফসীর ইবনে কাসীর PDF (সকল খন্ড) পেতে চান লিংকে দেখুন এবং ডাউনলোড করুন ৷
সংক্ষেপে দেখুন