সাইন আপ করুন সাইন আপ করুন

সাইন আপ করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে


আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

লগ ইন করুন লগ ইন করুন

লগিন করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

কোন একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন

রিসেট পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

সাইন ইনসাইন আপ

AddaBuzz.net

AddaBuzz.net Logo AddaBuzz.net Logo

AddaBuzz.net Navigation

  • হোমপেজ
  • ব্লগ
  • ইউজার
  • যোগাযোগ
সার্চ করুন
একটি প্রশ্ন করুন

Mobile menu

Close
একটি প্রশ্ন করুন
  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

শেয়ার করুন
  • Facebook
11 ফলোয়ার
42 উত্তর
95 প্রশ্ন
হোমপেজ/অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)/Page 3
অ্যাপ ইন্সটল করুন
  • সাম্প্রতিক প্রশ্ন
  • সর্বাধিক উত্তর
  • উত্তর
  • অনুত্তরিত
  • সর্বাধিক দেখা
  • সর্বাধিক পছন্দকৃত
  • এলোমেলো

AddaBuzz.net Latest প্রশ্ন

ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

2024 সালে প্লে স্টোরের নতুন কোন আপডেট আছে কি?

  • 0
  • 0 টি উত্তর
  • 18 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

ইন্টারনেট থেকে বিনামূল্যে গেম ডাউনলোড করতে গেলে কোন কোন বিষয়ে সাবধান থাকা উচিত?

  • 0
  • 0 টি উত্তর
  • 24 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

কবে আসছে উইন্ডোজ-12 ?

  • 0
  • 0 টি উত্তর
  • 21 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

Instagram Followers : ইন্সটা-তে এই টিপস মানলেই 1000 ফলোয়ার্স! সোশ্যাল মিডিয়া স্টার হওয়ার ফর্মুলা.. কিন্তু কিভাবে সম্ভব?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    বিভিন্ন ওয়েবসাইট থেকে ভুয়ো ফলোয়ার্স কেনাকে প্রমোট করেনা ইন্সটাগ্রাম। সৎ এবং ক্রিয়েটিভ উপায়ে পোস্ট করলে তবেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়ানো যায় বলে মনে করে কোম্পানি। এক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে যা মেনে চলা দরকার। ইন্সটা অ্যাকাউন্ট/পোস্ট ভাইরাল করার জন্য এই 5 টিপস জেনে রাখুন। Instagram Folবিস্তারিত পড়ুন

    বিভিন্ন ওয়েবসাইট থেকে ভুয়ো ফলোয়ার্স কেনাকে প্রমোট করেনা ইন্সটাগ্রাম। সৎ এবং ক্রিয়েটিভ উপায়ে পোস্ট করলে তবেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়ানো যায় বলে মনে করে কোম্পানি। এক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে যা মেনে চলা দরকার। ইন্সটা অ্যাকাউন্ট/পোস্ট ভাইরাল করার জন্য এই 5 টিপস জেনে রাখুন।

    how to increase instagram followers check this 5 easy steps

    Instagram Followers : ইন্সটা-তে এই টিপস মানলেই 1000 ফলোয়ার্স! সোশ্যাল মিডিয়া স্টার হওয়ার ফর্মুলা
    সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়ানোর একাধিক উপায় রয়েছে। তবে অনেকেই ভুল ভাবে তা অনুসরণ করেন। কেউ কেউ বিভিন্ন ওয়েবসাইট থেকে ভুয়ো ফলোয়ার্স কেনে ইন্সটা প্রোফাইল জনপ্রিয় করার জন্য। কিন্তু, এটা কি সঠিক উপায়? একেবারেই নয়। সম্মতি দেয়না ইন্সটাগ্রামও।

    সঠিক ও ক্রিয়েটিভ উপায়ে মানুষের কাছে পৌঁছলে তবেই পোস্ট কিংবা প্রোফাইল জনপ্রিয়তা পাবে। এর জন্য কী কী টিপস মেনে চলা দরকার? জটিল বা টেকনিক্যাল কোনও বিষয়ে না গিয়েও বাড়াতে পারবেন ফলোয়ার্স। জেনে নিন ধাপে ধাপে।

    ভুয়ো ফলোয়ার্স থেকে সাবধান

    ভুয়ো ফলোয়ার্স থেকে সাবধান

    ইন্টারনেটে অনেক ওয়েবসাইট বা ট্রিক রয়েছে যেখান থেকে ভুয়ো ফলোয়ার্স কেনা যায়। কিন্তু, এই ভাবে বাড়ার থেকে উল্টে ইন্সটাগ্রামের শ্যাডো ব্যানের কোপে পড়বে অ্যাকাউন্ট। যেহেতু সংস্থা এই ধরনের কার্যকলাপে সম্মতি দেয়না, কেউ যদি ভুয়ো ফলোয়ার্স কেনে তাহলে প্রোফাইলের গ্রোথ কমে যাবে। যে ভুয়ো ফলোয়ার্সগুলি কিনতে পাওয়া যায় সেগুলি আসল ইউজার হয় না। অজস্র বট ব্যবহার করা হয় এর জন্য। তাই এই ভাবে কোনওদিনই ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স বাড়াতে পারবেন না।

    ইউজার নেম বদলান

    ইউজার নেম বদলান

    প্রোফাইল নেম ও ইউজার নেমে যদি কিওয়ার্ড থাকে তাহলে সেটি অন্যান্য ইউজারদের কাছে পৌঁছনোর সম্ভাবনা বেড়ে যায়। এই কিওয়ার্ড সহজ এবং নির্দিষ্ট হওয়া উচিত। যা ইউজারের পেজ বা তাঁর কনটেন্টকে প্রতিফলিত করে। পাশাপাশি ইন্সটাগ্রামের সঙ্গে যুক্ত সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একই ইউজার নেম ব্যবহার করার চেষ্টা করুন।

    বায়ো-তে জোর দিন

    বায়ো-তে জোর দিন

    ইনস্টাগ্রাম বায়ো আকর্ষণীয় হলে তবেই প্রোফাইলের প্রতি আগ্রহ তৈরি হয় মানুষের। আর সেটা যদি ভালো না হয় তাহলেই মুশকিল। কনটেন্ট ক্রিয়েটর হলে দক্ষতা প্রতিফলিত হয় সেই ভাবে বায়ো তৈরি করুন। সাধারণ ইউজাররা নিয়মিত যেমন পোস্ট করেন সেই অনুযায়ী ঠিক করুন বায়ো। বায়ো হিট হলে তবেই গ্রোথ হবে ইন্সটাগ্রাম প্রোফাইল, বাড়বে ফলোয়ার্স।

    অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন

    অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন

    এখন এক ছাতার তলায় সব প্ল্যাটফর্ম। মেটার নতুন ফিচারে একটা ক্লিকেই ইন্সটা থেকে ফেসবুক আবার ফেসবুক থেকে ইন্সটায় চলে আসা যায়। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, থ্রেডস এবং অন্যান্য চ্যানেলে রেগুলার পোস্ট আপডেট করুন। শেয়ার করুন নিজের অ্যাকাউন্ট। এই ভাবে বাড়াতে পারবেন ফলোয়ার্স সংখ্যা।

    সঠিক সময়ে পোস্ট করুন

    সঠিক সময়ে পোস্ট করুন

    ইনস্টাগ্রাম খুলেই পোস্ট করে দিলেন ছবি বা রিল? না, এই ভাবে হবে না। দিনক্ষণ না বুঝে পোস্ট শেয়ার করলে তা অনেকের চোখ এড়িয়ে যেতে পারে। যদিও এমন কোনও গোল্ডেন হাওয়ার নেই, তবুও সঠিক সময়ে পোস্ট করার চেষ্টা করুন। বিশেষ করে যখন সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকে।

    ইন্সটাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট থাকলে এই বিষয়টি আরও ভালো ভাবে জানতে পারবেন। কারণ Insights সেকশনে সঠিক সময়ে পোস্ট করার একটি অপশন থাকে – ‘Most Active Times’। এখানে ক্লিক করে বিশ্লেষণ করে পোস্ট করার সেরা সময়টি বেছে নিতে পারবেন।
    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 58 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

জ্বালানির দাম বাড়লেও, গাড়ির তেল খরচ বাঁচাবে গুগল ম্যাপ, কী ভাবে ?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    গুগল ম্যাপ শুধু রাস্তা চিনিয়ে সঠিক গন্তব্যে নিয়ে যাবে না, এবার থেকে গাড়ির তেল খরচ বাঁচাতেও সাহায্য করবে। এই সুবিধা প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে চালু হয়েছিল। এবার ভারতেও ফুয়েল-সেভিং ফিচার লঞ্চ করল গুগল ম্যাপ। এই অ্যাপে কী ভাবে তেল খরচ কমাবেন জেনে নিন। গুগল ম্যাপে নতুন সুবিধা পথ চিনিয়বিস্তারিত পড়ুন

    গুগল ম্যাপ শুধু রাস্তা চিনিয়ে সঠিক গন্তব্যে নিয়ে যাবে না, এবার থেকে গাড়ির তেল খরচ বাঁচাতেও সাহায্য করবে। এই সুবিধা প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে চালু হয়েছিল। এবার ভারতেও ফুয়েল-সেভিং ফিচার লঞ্চ করল গুগল ম্যাপ। এই অ্যাপে কী ভাবে তেল খরচ কমাবেন জেনে নিন।
    Google Maps

    গুগল ম্যাপে নতুন সুবিধা

    পথ চিনিয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গুগল ম্যাপের। অচেনা এলাকা দিয়ে গাড়ি-বাইক চালানোর সময় অনেকেই এই নেভিগেশন অ্যাপের উপর ভরসা করেন। এবার এক ধাপ এগিয়ে ইউজারদের তেল খরচ বাঁচাতেও সাহায্য করবে গুগল ম্যাপ।

    2022 সালে সেপ্টেম্বরে ফুয়েল-সেভিং ফিচারটি আনে গুগল। প্রাথমিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপ চালু করা হয় এই সুবিধা। ক্রমেই ফিচারটি ব্যবহার বাড়তে শুরু করে। এটি কাজে লাগিয়ে গাড়ির জ্বালানি খরচ নিয়ন্ত্রণ করা শুরু হয়। তবে ভারতে গুগল ম্যাপে অন্যান্য সুবিধা পাওয়া গেলেও এটি উপলব্ধ ছিল না।

    এদিন, ভারতে ফিচারটি ইউজারদের গুগল ম্যাপে পাঠাতে শুরু করেছে সংস্থা। কী ভাবে কাজ করে এবং কী ভাবে ব্যবহার করে যানবাহনের তেল খরচ বাঁচাতে পারবেন জেনে নিন।

    গুগল ফুয়েল-সেভিং কী ভাবে কাজ করে?

    গুগল ম্যাপ ইউজারের গাড়ির ইঞ্জিন অনুযায়ী, কোন রাস্তায় কত জ্বালানি দক্ষতার প্রয়োজন তার একটা হিসাব দেখিয়ে দেয়। পাশাপাশি মানচিত্রে লাইভ ট্রাফিক আপডেট এবং রাস্তার পরিস্থিতি কেমন সেই তথ্যও তুলে ধরে। গতি, ট্রাফিক আপডেট, উক্ত রুটে প্রয়োজনীয় জ্বালানি ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করে কোন রুটে সবথেকে বেশি জ্বালানি বাঁচাতে পারবেন তা দেখিয়ে দেয় অ্যাপে। এমনকী রুট যদি বদলও করেন, তাহলেও বিকল্প রুট যেখানে জ্বালানি কম খরচ তার সন্ধান দেয় গুগল ম্যাপ।

    গাড়ির ইঞ্জিন শনাক্ত করে কোন রুটে ভালো জ্বালানি দক্ষতা বা মাইলেজ পাবেন তা একটি সবুজ পাতার সাহায্যে দেখায় গুগল ম্যাপ। অপশনটি বন্ধ করলেও গাড়ির গতি ট্র্যাক করতে শুরু করে গুগল।

    কী ভাবে ব্যবহার করবেন?

    • স্মার্টফোনে গুগল ম্যাপ ওপেন করুন
    • তারপর প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করুন
    • এবার সেটিংস অপশনে ট্যাপ করে নেভিগেশন অপশনে ক্লিক করুন
    • নিচে স্ক্রল করে রুট অপশনে ট্যাপ করুন
    • ইকো-ফ্রেন্ডলি রুটিংয়ের সুবিধা পাওয়ার জন্য ‘Prefer fuel efficient routes’ অপশনে ট্যাপ করুন
    • এখানে ইঞ্জিন টাইপ অপশনে ট্যাপ করতে হবে
    • এবার গন্তব্য সার্চ করতে পারেন
    • বটম বার সোয়াইপ করে চেঞ্জ ইঞ্জিন সিলেক্ট করুন
    • এখানে গাড়ির ইঞ্জিন টাইপ দিতে হবে

    উল্লেখ্য, গাড়ির সঠিক ইঞ্জিন টাইপ দিতে হবে এখানে। কী রকম ইঞ্জিন রয়েছে তা ভুল দিলে, জ্বালানি দক্ষ এমন রুটও ভুল দেখাতে পারে গুগল। সাধারণত হাইওয়ে রাস্তায় ডিজেল গাড়ি ভালো মাইলেজ দিতে পারে। শহরের মধ্যে হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ি ভালো মাইলেজ দেয়।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 50 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

কত ফলোয়ার্স থাকলে টাকা দেয় ইনস্টাগ্রাম?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    ইনস্টাগ্রামে নির্দিষ্ট ফলোয়ার্স থাকলে মাস প্রতি 15,000-50,000 টাকা আয় সম্ভব। ইনস্টাগ্রামে রিলস দেখে সময় কাটানোর দিন শেষ। পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে মোটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে। এই প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুকের মতো আয় করার কাঠামো না থাকলেও ব্র্যান্ড পার্টনারশিপ, প্রোবিস্তারিত পড়ুন

    ইনস্টাগ্রামে নির্দিষ্ট ফলোয়ার্স থাকলে মাস প্রতি 15,000-50,000 টাকা আয় সম্ভব।

    ইনস্টাগ্রামে রিলস দেখে সময় কাটানোর দিন শেষ। পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে মোটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে। এই প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুকের মতো আয় করার কাঠামো না থাকলেও ব্র্যান্ড পার্টনারশিপ, প্রোডাক্ট বিক্রি এবং রিলস বোনাস থেকে ভালো টাকা উপার্জন করার সুযোগ রয়েছে।

    ধীরে ধীরে ইনস্টাগ্রামে ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এমতাবস্থায়, অনেকেই উপার্জনের একটি মাধ্যম হিসাবে ইনস্টাগ্রামকে ব্যবহার করতে চাইছেন।। কেউ যদি সদ্য কনটেন্ট ক্রিয়েটর হিসাবে ইনস্টাগ্রামে এসে থাকেন তারাও ভালো টাকা উপার্জন করতে পারবেন।

    ইনস্টাগ্রামে আয় করা সম্ভব হলেও কীভাবে এবং কত টাকা আয় করা যায় সে বিষয়ে অনেকেই জানেন না। বহু মানুষের মনে কৌতূহল ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স থাকলে আয় করা যায়।

    • 1 হাজার থেকে 10 হাজার ফলোয়ার্স – ন্যানো ইনফ্লুয়েন্সার
    • 10 হাজার থেকে 1 লাখ ফলোয়ার্স – মাইক্রো ইনফ্লুয়েন্সার
    • 1 লাখ থেকে 10 লাখ ফলোয়ার্স – ম্যাক্রো ইনফ্লুয়েন্সার
    • 10 লাখের বেশি ফলোয়ার্স – মেগা অথবা সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় (How to earn money from Instagram)

      ব্র্যান্ড পার্টনারশিপ : এক পরিসংখ্যান অনুযায়ী, 10 জনের মধ্যে 7 জন মানুষ  সোশ্যাল মিডিয়ায় ভরসা করে প্রোডাক্ট কেনার জন্য। তাই একাধিক সংস্থা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে পার্টনারশিপ করে সেই পণ্যের বিজ্ঞাপন চালায়। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আয় করতে পারেন মাইক্রো, ম্যাক্রো এবং মেগা ইনফ্লুয়েন্সাররা। হেলথ, ফিটনেস, ট্রাভেল, ফ্যাশন, বিজনেস, লাক্সারি ইত্যাদি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি উপার্জন করা সম্ভব। একটি সমীক্ষায় 42 শতাংশ ইনফ্লুয়েন্সার বলেছেন তারা প্রতি পোস্ট বা রিলসের জন্য 200-400 ডলার চার্জ করে থাকে।

      প্রোডাক্ট বিক্রি : কারো যদি নিজস্ব বিজনেস থাকে তাহলে সে ইনস্টাগ্রামে সেই প্রোডাক্ট বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবে। এ ক্ষেত্রে যেই বিষয় খেয়াল রাখতে হবে তা হল অডিয়েন্সদের প্রোফাইলের সঙ্গে যুক্ত রাখা। এর জন্য নিয়মিত পোস্ট এবং রিলস আপলোড করতে হবে অ্যাকাউন্ট থেকে।ইনস্টাগ্রাম বোনাস : একটি নির্দিষ্ট ফলোয়ার্স অতিক্রম করার পর অ্যাকাউন্ট মনিটাইজ করতে পারবেন। সম্প্রতি একাধিক ক্রিয়েটরদের জন্য ইনস্টাগ্রাম রিলস বোনাস হিসাবে 10 হাজার ডলার বরাদ্দ করেছে ইনস্টাগ্রাম। আকর্ষণীয় রিলস আপলোড করে প্রতি মাসে 7.4 লাখ টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ দিচ্ছে এই অ্যাপ।

      ইনস্টাগ্রাম কত টাকা আয় করা যায়?

      একাধিক রিপোর্ট অনুযায়ী, ন্যানো ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে 4 থেকে 16 হাজার টাকা আয় করতে পারবেন। মাইক্রো ইনফ্লুয়েন্সাররা প্রতি পোস্টে 16,000 থেকে 30,000 টাকা। ম্যাক্রো ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে 35,000 টাকা থেকে 60,000 টাকা এবং মেগা ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে 1 লাখ টাকার অধিক।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 29 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.১ বা তার থেকেও পুরোনো ভার্সনে ২৪ অক্টোবরের পর আর চলবে না হোয়াটসঅ্যাপ। কেন?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব দেশেই এই অ্যাপের সুবিধা পাওয়া যায়। ফলে এর ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলক অনেক বেশি। তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। অসংখ্য ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসবিস্তারিত পড়ুন

    বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব দেশেই এই অ্যাপের সুবিধা পাওয়া যায়। ফলে এর ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলক অনেক বেশি।

    তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। অসংখ্য ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা। কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়।

    অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.১ বা তার থেকেও পুরোনো ভার্সনে ২৪ অক্টোবরের পর আর চলবে না হোয়াটসঅ্যাপ। স্যামসাং, সনি, মটোরোলা-এর অসংখ্য ফোন আছে এই তালিকায়। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনগুলোতে আর ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ অ্যাপ-

    স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, অ্যাকর আইকনিক ট্যাব এ৫০০৩, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজাইয়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, সনি এক্সপেরিয়া আর্ক৩, স্যামসাং গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান, সনি এক্সপেরিয়া জেড, এলজি অপটিমাস জি প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি, এইচটিসি সেনসেশন, মটোরোলা ড্রয়েড রেজার, সনি এক্সপেরিয়া এস২, মটোরোলা জুম।

    এর আগে এ বছরে কয়েক দফায় পুরোনো অনেক ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ করেছে সংস্থাটি। মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করে না।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 39 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

Facebook Marketplace : ফেসবুকের মার্কেটপ্লেসে কেনাকাটা করতে গিয়ে প্রতারিত হলে অভিযোগ জানানোর পদ্ধতি কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    ফেসবুক স্ক্রল করতে করতে ঢুকে পড়েছেন মার্কেটপ্লেসে? মনের মতো একটি সামগ্রী বেছে কিনেও ফেলেছেন? ফেসবুকের মার্কেটপ্লেসে সামগ্রী কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন? জিনিস কিনতে গিয়ে ভুয়ো বিক্রেতার খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন? এই পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না? জেনে নিন কী ভাবে ফেসবুক মার্কেটপ্লেস প্রতারবিস্তারিত পড়ুন

    ফেসবুক স্ক্রল করতে করতে ঢুকে পড়েছেন মার্কেটপ্লেসে? মনের মতো একটি সামগ্রী বেছে কিনেও ফেলেছেন? ফেসবুকের মার্কেটপ্লেসে সামগ্রী কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন? জিনিস কিনতে গিয়ে ভুয়ো বিক্রেতার খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন? এই পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না? জেনে নিন কী ভাবে ফেসবুক মার্কেটপ্লেস প্রতারণার জন্য মেটাতে রিপোর্ট করতে পারবেন।

    • ফেসবুক মার্কেটপ্লেসে কেনাবেচা করতে গিয়ে প্রতারিত?
    • বিক্রেতার থেকে ঠকে খুইয়েছেন পয়সা?
    • কী ভাবে রিপোর্ট করবেন মেটাতে?
    Facebook Marketplace
    Facebook Marketplace : ফেসবুক মার্কেটপ্লেস।
    ইনস্টা রিলের বাজারেও ফেসবুক এখনও নেটিজেনদের হট ফেবারিট। কর্মব্যস্ত জীবনের ফাঁকে ফেসবুকে স্ক্রল করার প্রবণতা এখনও কমেনি কারওই। তাই সুযোগ পেলেই স্মার্টফোনের ফেসবুক আইকনে ক্লিক করে ফেলেন আট থেকে আশি সকলেই।এই ফেসবুক এখন আর কেবলমাত্র মনের কথা লেখা কিংবা মিম শেয়ার করার প্ল্যাটফর্মে সীমাবদ্ধ নেই। পণ্য কেনাবেচার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। যার গালভরা একটি নামও দিয়েছেন মার্ক জাকারবার্গ। ‘মার্কেটপ্লেস’।

    মার্কেটপ্লেসে প্রতারিত?

    এই মার্কেটপ্লেসেই হরেক রকমের সামগ্রী কেনাবেচা করে থাকেন নেটিজেনরা। ফেসবুকের এই অপশনে ক্লিক করলেই চোখের সামনে খুলে যায় নানাবিধ সামগ্রীর সমাহার। জানা গিয়েছে, ফেসবুকের এই মার্কেটপ্লেসে বর্তমানে প্রায় ২৫ কোটি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী নিজেদের পণ্য বিক্রির সুযোগ পান।

    তবে এখানেই ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে বিপদের হাতছানি। ফেসবুক যেহেতু বিক্রেতার পরিচয় এবং অন্যান্য তথ্য যাচাই করে না, তাই অনেক সময় মার্কেটপ্লেসে বিভিন্ন ধরণের প্রতারণার ঘটনা ঘটে। মার্কেটপ্লেসে কোনও জিনিস পছন্দ করে কিনতে গিয়ে আপনি যদি প্রতারণার শিকার হন তবে কোথায় এবং কী ভাবে অভিযোগ জানাবেন?

    কী ভাবে রিপোর্ট করবেন?

    • প্রতারণার শিকার হয়ে থাকলে প্রথমে মার্কেটপ্লেসের প্রোডাক্ট লিস্টিং পেজে যেতে হবে।
    • সেখান থেকে বিক্রেতার প্রোফাইলে ঢুকতে হবে।
    • এরপর ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে।
    • সেখানে থাকা থ্রি-ডট মেনুতে ট্যাপ করলেই রিপোর্ট অপশন চলে আসবে।
    • অপশনে ট্যাপ করে কন্টিনিউ বোতাম প্রেস করতে হবে।
    • এরপর আপনাকে অটোমেটিক ফেসবুক নিয়ে যাবে পরের পেজে।
    • অভিযোগ জানানোর জন্য বিভিন্ন অপশন শো করবে আপনার মোবাইল স্ক্রিনে। যেমন ‘অলরেডি সোল্ড’, ‘ইনঅ্যাকিউরেট প্রাইস অপ ডেসক্রিপশন’, ‘ডিডেন্ট শো আপ’, ‘স্টপ রেসপন্ডিং’, ‘স্ক্যাম’, ‘ডিডেন্ট রিসিভ আইটেম’।
    • আপনার অভিযোগের ধরণ বুঝে যে কোনও একটিতে ক্লিক করতে হবে।
    • সবশেষে ডান অপশন ক্লিক করতে হবে।

    আর এই পদ্ধতিগুলি পর পর যথাযথভাবে মেনে চললেই বিক্রেতার নামে অভিযোগ চলে যাবে মেটার কাছে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 47 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

এন্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ কোডগুলো কি কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    এন্ড্রয়েড ফোনের যুগে এখন কোনও কিছুই অসম্ভব নয়। স্মার্টফোনের দৌরাত্ম্যে গোটা দুনিয়ার তথ্য, ছবি, যোগাযোগ করার হরেক পথ খুলে গিয়েছে। তবে প্রিয় স্মার্টফোনের বিষয়ে আমরা ওপর ওপর কিছু তথ্য জেনেই খুশি থাকি। কিন্তু এমন কিছু গোপন কোড আছে, যার দৌলতে এন্ড্রয়েড এর না-জানা তথ্য আপনার হাতের মুঠোয় চলে আসবে। এখবিস্তারিত পড়ুন

    এন্ড্রয়েড ফোনের যুগে এখন কোনও কিছুই অসম্ভব নয়। স্মার্টফোনের দৌরাত্ম্যে গোটা দুনিয়ার তথ্য, ছবি, যোগাযোগ করার হরেক পথ খুলে গিয়েছে।

    তবে প্রিয় স্মার্টফোনের বিষয়ে আমরা ওপর ওপর কিছু তথ্য জেনেই খুশি থাকি। কিন্তু এমন কিছু গোপন কোড আছে, যার দৌলতে এন্ড্রয়েড এর না-জানা তথ্য আপনার হাতের মুঠোয় চলে আসবে।

    এখন অনেকেই ভাবছেন, এই গোপন কোড জেনে আপনার কী হবে? ফোনের সমস্ত কিছু অজানা কোড দিয়ে ফোনের সেকশনগুলি তৈরি থাকে।

    এমনও তো হতে পারে, আপনি বেখেয়ালে কখন সবচেয়ে দরকারী ছবি ডিলিট করে দিয়েছেন! তখন হা-হুতাশ ছাড়া আপনার কিছু করার থাকবে না।

    যদি আপনি গোপন কোড জানেন, তাহলে তো কেল্লা ফতে! আবার যাঁরা স্মার্টফোনের ব্যাপারে কৌতুহলী, তাঁদের কাছে এগুলি সত্যিই সোনার চাঁদ।

    ফোনের বিস্তারিত তথ্য জানতে কিছু কোড ব্যবহার করা হয়। নিম্নে কোডগুলো দেয়া হলো। সম্ভব হলে কোডগুলো কপি করে কোথাও রেখে দিন। ভবিষ্যতে কাজে লাগতে পারে। এখন চলুন কোডগুলো জেনে নিই:

    *#06# – IMEI নম্বর

    *2767*3855#- ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে)

    *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য

    *#*#273282*255*663282*#*#* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে

    *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড

    *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন

    *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন

    *#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড

    *#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড

    *#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন

    *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড

    *#9900# – সিস্টেম ডাম্প মোড

    *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন

    *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন

    *#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল

    *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু

    *#7465625#- ফোন লক স্ট্যাটাস

    *#*#7780#*#* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে

    *2767*3855#- ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে

    *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন

    *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে

    *#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য

    *#*#7594#*#* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে

    *#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড

    *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন, ক্যামেরা ফার্মওয়্যার, আপডেট অপশনটি ব্যবহার করবেন না- এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

    জিপিএস, ব্লু-টুথ টেস্ট কোড: W-LAN, GPS and BluetoothTest Codes: *#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* – W-LAN টেস্ট কোড, টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন

    *#*#232338#*#* – ওয়াই-ফাই ম্যাক অ্যাড্রেস

    *#*#1472365#*#*- জিপিএস টেস্ট

    *#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড

    *#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড

    *#*#232337#*# – Bluetooth ডিভাইসই নফরমেশন

    *#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট

    *#*#0*#*#* – এলসিডি টেস্ট

    *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট

    *#*#2663#*#* – টাচস্ক্রিন ভার্সন

    *#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক

    *#*#0673#*#* OR *#*#0289#*#* – মেলোডি টেস্ট

    *#*#3264#*#* – র্যাম ভার্সন টেস্ট

    পরিশেষে বলা যায়, এই এন্ড্রয়েড কোডগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন তা কিন্তু কোডগুলোর পাশেই লিখা আছে। আপনি এন্ড্রয়েড ফোনের কোন সেটিংস জানা ছাড়াই শুধু এই কোডগুলো ব্যবহার করেই উপরোক্ত কাজগুলো করতে পারবেন।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 58 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো কি কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অচ্ছেদ্য অঙ্গেই যেন পরিণত হয়েছে। হরদম ব্যবহারের কারণে স্মার্টফোনের নানা টেকনিক, কৌশল, তত্ত্ব-তথ্য অনেক কিছুই আমরা জানি। তবে দেখা গেছে এই জানার তালিকায় স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু ভুল ধারণাও রয়ে গেছে। বিশেষ করে এই দরকারি গ্যাজেটটির ক্যামেরা, ব্যাটারি, মেমরি ও নাবিস্তারিত পড়ুন

    স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অচ্ছেদ্য অঙ্গেই যেন পরিণত হয়েছে। হরদম ব্যবহারের কারণে স্মার্টফোনের নানা টেকনিক, কৌশল, তত্ত্ব-তথ্য অনেক কিছুই আমরা জানি। তবে দেখা গেছে এই জানার তালিকায় স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু ভুল ধারণাও রয়ে গেছে। বিশেষ করে এই দরকারি গ্যাজেটটির ক্যামেরা, ব্যাটারি, মেমরি ও নানা অ্যাপ বিষয়ে এমন কিছু ধারণা প্রায় মিথের মতো প্রচলিত- বাস্তবের সঙ্গে যার সম্পর্ক নেই। আসুন, ভ্রান্ত এই ধারণাগুলে দূর করে নেওয়া যাক- এখনি

    ১. ধারণা: প্রসেসর ডাবল করলে ফোনের পারফর্মেন্সও ডাবল হয়ে যায়!
    বাস্তবতা: ভুল। ফোনের চিপ সিঙ্গেল কোর থেকে বদলে ডাবল বা কোয়ার্ড কোর- যাই করুন না কেন, এর সঙ্গে সমন্বয় রেখে ফোনের অন্যান্য রিসোর্স পার্টগুলো না বদলানোর জন্য পারফর্মেন্স যেই কে সেই থেকে যায়। মনে রাখবেন, সবগুলো কোরকেই ওই একই সিঙ্গেল ব্যাটারি আর মেমরি দিয়ে কাজ চালাতে হয়।

    ২. ধারণা: ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি ছবির গুণগত মানও তত বেশি হয়!
    বাস্তবতা: এটাও ভুল ধারণা। সঠিক ঘটনাটি হচ্ছে ইমেজ কোয়ালিটি ক্যামেরার শাটার স্পিড আর অ্যাপারচারের ওপর নির্ভর করে- মেগাপিক্সেলের ওপর নয়। তবে মেগাপিক্সেল বেশি হলে ছবি প্রিন্ট করার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে বেশি বড় করে দেখা যায়- অল্পতেই ফেটে যায় না।

    ৩. ধারণা: স্মার্টফোনে ভাইরাস ও মেলঅ্যার!
    বাস্তবতা: যদি আপনি থার্ড পার্টি বা আনঅথরাইজড সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করেন- তবে তাতে সওয়ার হয়ে মেলঅয়্যার আসতে পারে। কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করল তা আসার সম্ভাবনা নাই। অর্থাৎ, আপনি যদি শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেন- তবে আপনার মোবাইলে অ্যান্টি-ভাইরাস ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

    ৪. ধারণা: লোকাল চার্জারে ব্যাটারি বার্স্ট করতে পারে!
    বাস্তবতা: স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের অনেক কারণ থাকতে পারে। তবে লোকাল চার্জারে ফোন চার্জ হতে সময় হয়তো একটু বেশি নেয় কিন্তু এতে করে আপনার মোবাইলের ব্যাটারি বার্স্ট করতে পারে- এটা সম্পূর্ন মিথ্যে বয়ান। স্মার্টফোনের স্মার্ট দোকানদাররা অনেক সময় গ্রাহককে অহেতুক ভয় ধরিয়ে দেয়- কাস্টমারের সামর্থ্য বা ইচ্ছা না থাকা সত্ত্বেও দামি চার্জার গছিয়ে দেওয়ার কৌশল নিয়ে থাকে। চার্জার যে কোনো কোম্পানির হোক- সমস্যা নাই। মোবাইলের সঙ্গে দেওয়া অরিজিন্যাল চার্জারেও অনেক সময় সমস্যা থাকে। সে ক্ষেত্রে ধরে নিতে পারেন এর ব্যাটারিও খারাপ হতে পারে।

    ৫. ধারণা: অ্যাপ বন্ধ করলে ফোনের পারফর্মেন্স বাড়ে!
    বাস্তবতা: আপনার জানা উচিৎ, রিসেন্টলি ব্যবহার করা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে নয়, ফোনের র্যা ম-এ স্টোর হয় যাতে আপনি পরে সেগুলো আবার ব্যবহার করতে পারেন। আর তাই সম্প্রতি ব্যবহার করা অ্যাপ তড়িঘড়ি বন্ধ করার জন্য পেরেশান হওয়ার দরকার নেই। কারণ, এটা আপনার ফোনের পারফর্মেন্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।

    ৬. ধারণা: ব্লুটুথ বা ওয়াইফাই অন থাকলে ব্যাটারির চার্জ খরচা হয়!
    বাস্তবতা: ব্লুটুথ বা ওয়াইফাই যতক্ষণ ব্যবহার না করা হয় ততক্ষণ এ খাতে ব্যাটারির চার্জ ব্যয় ধর্তব্যের মধ্যে পড়ে না। এগুলো শুধু অন করার সঙ্গে ব্যাটারির সরাসরি কোনো সম্পর্ক নেই।

    ৭. ধারণা: চুম্বকের কাছে রাখলে মেমরি রিমুভ হয়ে যায়!
    বাস্তবতা: ফোনের ডেটা এর মেমরি কার্ডে মজুদ থাকে। জেনে রাখুন, ম্যাগনেটের আশপাশে রাখলে ফোনের স্টোরেজে এর কোনো আসর পড়ে না।

    ৮. ধারণা: সারারাত চার্জ করলে ব্যাটিারি ড্যামেজ হয়!
    বাস্তবতা: যদি সারারাত আপনার ফোনটি চার্জে থাকে তবে এটা দৃশ্যত ব্যাটারির ক্ষমতায় কোনো প্রভাব ফেলে না। সাধারণত, ব্যাটারির ক্ষমতা বাড়ানোর জন্য একে ৮০% পর্যন্ত চার্জ করার পরামর্শ দেওয়া হয়। এই সহজ কথাটা জেনে রাখুন যে আপনার স্মার্টফোন আদপে এতটা অন্তত স্মার্ট যে চার্জ ফুল হওয়ার পর এটা আপনা থেকেই কারেন্ট রিসিভ করা বন্ধ করে দেয়।

    ৯. ধারণা: পকেটে রাখবেন না স্মার্টফোন!
    বাস্তবতা: প্রতিষ্ঠিত কোম্পানির স্মার্টফোনকে এসএআর (স্পেসিফিক অ্যাবজর্বশন রেটিং) পরীক্ষা পেরোতে হয়। এতে পরখ করা হয় যে ফোনসেটটির তেজস্ক্রিয়তা বিকিরণ নির্দিষ্ট মাত্রা ছাড়াচ্ছে কি না। এই বৈতরণী পার হওয়ার পরই প্রতিষ্ঠিত কোম্পানির স্মার্টফোন বাজারে ছাড়া হয়। তাই, আপনি যদি ব্রান্ডেড স্মার্টফোন ব্যবহার করে থাকেন- তবে রেডিয়েশন নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 53 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
allaboutsubha
allaboutsubhaশিক্ষক
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

HTC U23 Pro Review: The Best Mid-Range Phone of 2023 – The Mobile Verse

  • 0
  • 0 টি উত্তর
  • 32 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
নূরজাহান
নূরজাহাননতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল কোনটির সিকিউরিটি সবচেয়ে বেশি?

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল কোনটির সিকিউরিটি সবচেয়ে বেশি?
  1. Mithun
    Mithun পণ্ডিত
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    টুইটারের নতুন মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), এলন মাস্ক, সিগন্যালকে তালিকার শীর্ষে রেখেছেন। এখন দেখা যাক নিরাপত্তা ও গোপনীয়তার দিক থেকে এই তিনটি অ্যাপের কী কী সুবিধা রয়েছে। সিগন্যাল ১. ফোন নম্বর ছাড়া ব্যবহারকারীর আর কোনো তথ্য সংরক্ষণ করে না। ২. বিজ্ঞাপনমুক্ত, বিনা মূল্যে ব্যবহার করা যাবিস্তারিত পড়ুন

    টুইটারের নতুন মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), এলন মাস্ক, সিগন্যালকে তালিকার শীর্ষে রেখেছেন। এখন দেখা যাক নিরাপত্তা ও গোপনীয়তার দিক থেকে এই তিনটি অ্যাপের কী কী সুবিধা রয়েছে।

    সিগন্যাল

    ১. ফোন নম্বর ছাড়া ব্যবহারকারীর আর কোনো তথ্য সংরক্ষণ করে না।
    ২. বিজ্ঞাপনমুক্ত, বিনা মূল্যে ব্যবহার করা যায়। অ্যাপটির নির্মাতা অলাভজনক সিগন্যাল ফাউন্ডেশন।
    ৩. সম্পূর্ণ ওপেন সোর্স, অর্থাৎ এর প্রোগ্রামিং সংকেত বা সোর্সকোড উন্মুক্ত।
    ৪. এনক্রিপশনে সিগন্যাল প্রোটোকল ব্যবহার করে। অর্থাৎ একক ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল ব্যবহার করে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে বার্তা আদান-প্রদান করে।

    যেকোনো ব্যক্তিগত বা গ্রুপ মেসেজ, ছবি, অডিও এবং ভিডিও সিগন্যালে এনক্রিপ্ট করা হয়। অ্যাপটি ব্যবহারকারীর কোনো তথ্য সংগ্রহ না করেই ফোন নম্বর যাচাই করে। দেখা যাচ্ছে যে অন্য ব্যবহারকারীরাও ফোন নম্বর জানেন।

    এনক্রিপশন ছাড়াও, অ্যাপটিতে আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে অ্যাপটির স্ক্রিন লক বৈশিষ্ট্য অন্যতম। তাই ব্যবহারকারীর অনুমতি ছাড়া কেউ অ্যাপটি ব্যবহার করতে পারবে না। নির্দিষ্ট সময়ে প্রেরিত মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার পাশাপাশি, অ্যাপটিতে ছবি অস্পষ্ট করার জন্য একটি টুলও রয়েছে।

    দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতো বিশিষ্ট সংবাদপত্রও তাদের সাংবাদিকদের নিরাপদ যোগাযোগের জন্য সিগন্যাল অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

    টেলিগ্রাম

    ১. ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ফোনে থাকা নম্বর ও আইডি সংরক্ষণ করে।
    ২. বিনা মূল্যে ব্যবহার করা যায়।
    ৩. আংশিক ওপেন সোর্স।
    ৪. এনক্রিপশনে এমটিপ্রোটো মোবাইল প্রোটোকল ব্যবহার করে।

    টেলিগ্রাম অ্যাপটি খুবই জনপ্রিয় কারণ এটি সোশ্যাল মিডিয়ার মতো অত্যন্ত ইন্টারেক্টিভ। যদিও এটি গোপনীয়তার ক্ষেত্রে মাঝামাঝি মানের।

    টেলিগ্রাম অ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে বার্তা পাঠাতে পারে, তবে সেটিংস থেকে এটি চালু করতে হবে। টেলিগ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি হোয়াটসঅ্যাপের মতো ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না। নেতিবাচক দিক হলো, গ্রুপ কলগুলিতে কোনও এনক্রিপশন নেই। অতএব, গ্রুপে শেয়ার করা তথ্য খুব নিরাপদ নয়।

    গোপনীয়তার দিক থেকে টেলিগ্রাম সিগন্যাল থেকে পিছিয়ে আছে, কারণ এটি ব্যবহারকারীদের আইপি (ইন্টারনেট প্রোটোকল) ঠিকানা সংরক্ষণ করে। 2020 সালের মার্চ মাসে, হ্যাকাররা সাইবার আক্রমণে 42 মিলিয়ন টেলিগ্রাম ব্যবহারকারীর আইডি এবং ফোন নম্বর চুরি করে। অ্যাপটিতে 2019 সালে প্রযুক্তিগত সমস্যাও ছিল।

    হোয়াটসঅ্যাপ

    ১. যন্ত্রের আইডি সংগ্রহ করার পাশাপাশি ব্যবহারকারীরা কোন ধরনের বিজ্ঞাপন দেখেন, সেই তথ্যও সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ। কেনাকাটার ইতিহাস, আর্থিক লেনদেনের তথ্য, ব্যবহারকারীর অবস্থানসহ ফোন নম্বর, যোগাযোগের ঠিকানা, ফোনে থাকা নম্বরও সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ।
    ২. বিনা মূল্যে ব্যবহার করা যায় মেটার মালিকানাধীন অ্যাপটি।
    ৩. এনক্রিপশন পদ্ধতি ছাড়া কোনো কিছু ওপেন সোর্স নয়।
    ৪. এনক্রিপশনে সিগন্যাল প্রোটোকল ব্যবহার করে।

    নিরাপত্তার ক্ষেত্রে, হোয়াটসঅ্যাপ বার্তা আদান-প্রদানের জন্য এনক্রিপশন ব্যবহার করে। তাই ছবি, ভিডিও এবং ভয়েস মেসেজও নিরাপদে পাঠানো যাবে। ব্যবহারের সহজতার কারণে হোয়াটসঅ্যাপের বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছে।

    যখন নিরাপত্তার কথা আসে, WhatsApp সিগন্যালের মতো একই এনক্রিপশন ব্যবহার করে। দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস তাদের সাংবাদিকদের সিগন্যাল ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

    যাইহোক, অ্যাপে শেয়ার করা তথ্য যথেষ্ট নিরাপদ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, 2020 সালে, সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপ ভিডিও ফাইলের মাধ্যমে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ফোন হ্যাক করেছিল।

    ডেটা স্টোরেজ তালিকা আপনাকে বলে দেবে অ্যাপটি কতটা গোপনীয়তার সুরক্ষা দেয়।

    তথ্যসূত্রঃ সিনেট

    ধন্যবাদ!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 50 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
murad
muradপণ্ডিত
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কি আমার ফোনে ভাইরাস ঢুকতে পারে?

  1. ঝুমুর হাসান
    সেরা উত্তর
    ঝুমুর হাসান পণ্ডিত
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    হ্যা, এটা সম্ভব! আমার মোবাইলেও কিছুদিন আগে হোয়াটস অ্যাপে একজন একটি লিংক দিয়েছিলো। তাতে একটি অফার ছিলো আর আমি নাকি একটি আইফোন জিতেছি। আমি আগে থেকেই জানতাম এগুলো স্ক্যাম। এই লিংক গুলো সাধারণত কোন ভাইরাসের লিংক হয়ে থাকে। তাই আমি ক্লিক করিনি আর কাউকে পাঠাইনি। এগুলো থেকে আমাদের সাবধান হওয়া উচিত। ধন্যবাদ!

    হ্যা, এটা সম্ভব! আমার মোবাইলেও কিছুদিন আগে হোয়াটস অ্যাপে একজন একটি লিংক দিয়েছিলো। তাতে একটি অফার ছিলো আর আমি নাকি একটি আইফোন জিতেছি। আমি আগে থেকেই জানতাম এগুলো স্ক্যাম। এই লিংক গুলো সাধারণত কোন ভাইরাসের লিংক হয়ে থাকে। তাই আমি ক্লিক করিনি আর কাউকে পাঠাইনি। এগুলো থেকে আমাদের সাবধান হওয়া উচিত।

    ধন্যবাদ!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 65 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
রিমা
রিমানতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

আসল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করবো কোথায় থেকে?

  1. সীমা চৌধুরী
    সেরা উত্তর
    সীমা চৌধুরী নতুন
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    আপু, প্রথমে এই লিংকে যান। এটি ভিটমেট এর অফিশিয়াল ওয়েবসাইট। এরপর যে ওয়েবসাইট টা আসবে সেখানে Official Download এ ক্লিক করুন। এবার যদি নিচের মত ডায়লগ আসে তাহলে Download anyway তে ক্লিক করুন। এরপর ডাউনলোড হয়ে গেলে অটো ইন্সটল হয়ে যাবে। থ্যানক্স!

    আপু, প্রথমে এই লিংকে যান। এটি ভিটমেট এর অফিশিয়াল ওয়েবসাইট।

    এরপর যে ওয়েবসাইট টা আসবে সেখানে Official Download এ ক্লিক করুন।

    এবার যদি নিচের মত ডায়লগ আসে তাহলে Download anyway তে ক্লিক করুন।

    এরপর ডাউনলোড হয়ে গেলে অটো ইন্সটল হয়ে যাবে।

    থ্যানক্স!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 3 টি উত্তর
  • 67 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Jesmin
Jesminনতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ টু বাংলা app ফ্রি ডাউনলোড

গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ টু বাংলা app ফ্রি ডাউনলোড
  1. shanto
    সেরা উত্তর
    shanto ভিআইপি
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    আমার তো মনেহয় গুগল ট্রান্সলেটর কে চেনেনা এমন লোক পৃথিবীতে শুধু আপনিই আছেন। আপনার প্রশ্নের ধরণ দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। ওকে, যেহেতু আপনার ফ্রি তে গুগল ট্রান্সলেটর লাগবে তাহলে নিচের লিংকে ক্লিক করে এখুনি ডাউনলোড করে নিন!  গুগল ট্রান্সলেটর ফ্রি ডাউনলোড ধন্যবাদ, ভালো থাকবেন!

    আমার তো মনেহয় গুগল ট্রান্সলেটর কে চেনেনা এমন লোক পৃথিবীতে শুধু আপনিই আছেন। আপনার প্রশ্নের ধরণ দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। ওকে, যেহেতু আপনার ফ্রি তে গুগল ট্রান্সলেটর লাগবে তাহলে নিচের লিংকে ক্লিক করে এখুনি ডাউনলোড করে নিন!

     গুগল ট্রান্সলেটর ফ্রি ডাউনলোড

    ধন্যবাদ, ভালো থাকবেন!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 253 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
allaboutsubha
allaboutsubhaশিক্ষক
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

Why Elon Musk Bought Twitter? | elon musk buy twitter | Why Elon Musk Just Bought Twitter!

  • 0
  • 0 টি উত্তর
  • 48 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
সীমা চৌধুরী
সীমা চৌধুরীনতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

নতুন Ridmik কীবোর্ড দিয়ে লিখতে সমস্যা হচ্ছে, তাই old version ডাউনলোড করবো। হেল্প প্লিজ!

  1. পলক
    সেরা উত্তর
    পলক পণ্ডিত
    উত্তর দিয়েছেন 2 বছর আগে

    এই প্রশ্নটির উত্তর আমি আগেই দিয়েছিঃ Ridmik Keyboard old version (রিদ্মিক কীবোর্ড পুরনো ভার্সন) কোথায় ডাউনলোড করা যাবে? ridmik keyboard old version, ridmik bangla keyboard, ridmik keyboard apk old version, এবং ridmik keyboard old version apk কোথায় পাওয়া যাবে?

    এই প্রশ্নটির উত্তর আমি আগেই দিয়েছিঃ Ridmik Keyboard old version (রিদ্মিক কীবোর্ড পুরনো ভার্সন) কোথায় ডাউনলোড করা যাবে?

    ridmik keyboard old version, ridmik bangla keyboard, ridmik keyboard apk old version, এবং ridmik keyboard old version apk কোথায় পাওয়া যাবে?

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 118 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Sumaiya Rahman
Sumaiya Rahmanনতুন
সময়ঃ 5 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

মোবাইলে যেমন অ্যাপ ব্যবহার করা যায়, তেমনি কম্পিউটার বা ল্যাপটপে কি অ্যাপ ব্যবহার করা যায়? যদি না যায়, তবে অ্যাপের পরিবর্তে কী ব্যবহার করা যায়?

  • 0
  • 0 টি উত্তর
  • 23 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
rana
ranaপণ্ডিত
সময়ঃ 5 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

Brave browser license key with vpns

Brave browser license key with vpns
  1. rana
    সেরা উত্তর
    rana পণ্ডিত
    উত্তর দিয়েছেন 5 বছর আগে

    Brave browser license, vpns and crack full package click below download link! Download Brave Browser with Licence key full Enjoy 😇

    Brave browser license, vpns and crack full package click below download link!

    Download Brave Browser with Licence key full

    Enjoy 😇

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • -1
  • 3 টি উত্তর
  • 91 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
হেলাল খান
হেলাল খাননতুন
সময়ঃ 5 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

এমন কি কোন অ্যাপ আছে যেখানে কথা বললে লেখা হয়ে যাবে?

  • 0
  • 0 টি উত্তর
  • 39 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
আরও প্রশ্ন লোড করুন

Sidebar

লগ ইন করুন
  • জনপ্রিয়
  • উত্তর
  • Mithun

    নির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?

    • 12 টি উত্তর
  • Hina Khan

    Is Telegram MOD APK safe to use? What are the ...

    • 9 টি উত্তর
  • shanto

    ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে ...

    • 8 টি উত্তর
  • Admin

    নতুন ক্যাটাগরি "SEO" যুক্ত হলো আড্ডাবাজে!

    • 7 টি উত্তর
  • Mahmudul

    একটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?

    • 6 টি উত্তর
  • নুসরাত জাহান
    নুসরাত জাহান একটি উত্তর দিয়েছেন বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে কোচিং প্ল্যাটফর্ম হিসেবে কয়েকটি জনপ্রিয় এবং… সেপ্টেম্বর 4, 2026, সময়ঃ 12:36 অপরাহ্ন
  • biplob
    biplob একটি উত্তর দিয়েছেন ডেঙ্গু জ্বরের লক্ষণ শুরু হয় সাধারণত মশার কামড়ের ৪ থেকে… সেপ্টেম্বর 3, 2026, সময়ঃ 12:25 অপরাহ্ন
  • biplob
    biplob একটি উত্তর দিয়েছেন ভাই, আপনি কেন অন্যের উত্তর কপি করেছেন? নিজে রিসার্চ করে… সেপ্টেম্বর 1, 2026, সময়ঃ 8:12 অপরাহ্ন
  • Taharim Hasan Tanim
    Taharim Hasan Tanim একটি উত্তর দিয়েছেন কাকরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) কাকরোচ জনতা পার্টি (CJP)… সেপ্টেম্বর 1, 2026, সময়ঃ 6:27 অপরাহ্ন
  • তানি রহমান
    তানি রহমান একটি উত্তর দিয়েছেন হ্যাঁ, বাংলা কিউআর (Bangla QR) দিয়ে বিকাশ এবং নগদ দুটোতেই… আগস্ট 29, 2026, সময়ঃ 6:34 অপরাহ্ন

জনপ্রিয় গ্রুপ

  • মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    • 4 ইউজার
    • 1 পোস্ট
    • 115 বার প্রদর্শিত
  • CT Game Review

    CT Game Review

    • 3 ইউজার
    • 1 পোস্ট
    • 1,218 বার প্রদর্শিত
  • Earn Money

    • 3 ইউজার
    • 0 পোস্ট
    • 163 বার প্রদর্শিত
  • Knowledge World

    Knowledge World

    • 3 ইউজার
    • 2 পোস্ট
    • 123 বার প্রদর্শিত
  • Crazy Time Fun

    Crazy Time Fun

    • 2 ইউজার
    • 0 পোস্ট
    • 84 বার প্রদর্শিত

চলতি মাসের সেরা ইউজার

Taharim Hasan Tanim

Taharim Hasan Tanim

  • 0 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
biplob

biplob

  • 27 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
www.transfer403.pages.dev - WITHDRAW FUNDS 1.3591 BTC jz2

www.transfer403.pages.dev - WITHDRAW FUNDS 1.3591 BTC jz2

  • 0 প্রশ্ন
  • 1 পয়েন্ট
নতুন
SA Samim

SA Samim

  • 13 প্রশ্ন
  • 1 পয়েন্ট
এডিটর
www.transfer403.pages.dev - WITHDRAW FUNDS 1.3177 BTC nlf

www.transfer403.pages.dev - WITHDRAW FUNDS 1.3177 BTC nlf

  • 0 প্রশ্ন
  • 1 পয়েন্ট
নতুন
লগ ইন করুন

Explore

  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

Footer

AddaBuzz.net

আড্ডাবাজ একটি সামাজিক প্রশ্নোত্তর ইঞ্জিন। যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরের জ্ঞান আদান-প্রদান হয়। প্রশ্ন করুন, উত্তর দিন, জ্ঞান ভাগাভাগি করুন।

Adv 234x60

aalan

আমাদের সম্পর্কিত

  • আমাদের টিম
  • আমাদের লক্ষ্য

লিগ্যাল স্টাফ

  • Privacy Policy
  • Terms and Conditions
  • Data Deletion Instructions

সাহায্য

  • Knowledge Base
  • Contact us

আমাদের ফলো করুন

© 2026 AddaBuzz. All Rights Reserved
With Love by AddaBuzz.net

✕
🔔 নোটিফিকেশন চালু করুন নতুন প্রশ্নোত্তর ও ব্লগ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন