সাইন আপ করুন সাইন আপ করুন

সাইন আপ করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে


আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

লগ ইন করুন লগ ইন করুন

লগিন করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

কোন একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন

রিসেট পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

সাইন ইনসাইন আপ

AddaBuzz.net

AddaBuzz.net Logo AddaBuzz.net Logo

AddaBuzz.net Navigation

  • হোমপেজ
  • ব্লগ
  • ইউজার
  • যোগাযোগ
সার্চ করুন
একটি প্রশ্ন করুন

Mobile menu

Close
একটি প্রশ্ন করুন
  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ
হোমপেজ/প্রোগ্রামিং/Page 3
অ্যাপ ইন্সটল করুন

AddaBuzz.net Latest প্রশ্ন

ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

উইন্ডোজ ১০ পার্মানেন্টলী অ্যাক্টিভ করবেন কিভাবে?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই কমবেশি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিশেষ করে বহুল ব্যবহৃত উইউন্ডোজ ১০ সম্পর্কে জানি। উইন্ডোজ ১০ বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয়। মাইক্রোসফ্ট কর্পোরেশন সর্বপ্রথম ১৫ই জুলাই, ২০১৫ সালে উন্মুক্ত করে। তারপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন যদিও উইন্ডোজ ১১ তারা উন্মুবিস্তারিত পড়ুন

    আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই কমবেশি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিশেষ করে বহুল ব্যবহৃত উইউন্ডোজ ১০ সম্পর্কে জানি। উইন্ডোজ ১০ বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয়। মাইক্রোসফ্ট কর্পোরেশন সর্বপ্রথম ১৫ই জুলাই, ২০১৫ সালে উন্মুক্ত করে। তারপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি।

    এখন যদিও উইন্ডোজ ১১ তারা উন্মুক্ত করেছে কিন্তু উইন্ডোজ ১০ এর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। যাই হোক, আমি কথা বলতে চেয়েছি কিভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম পার্মানেন্টলী আপনি অ্যাক্টিভ করবেন।

    এখন মূল কথায় আসি। এই অপারেটিং সিস্টেম পার্মানেন্টলী অ্যাক্টিভ করার জন্য আপনার প্রয়োজন হবে একটি পেনড্রাইভ, মাইক্রোসফ্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা উইন্ডোজ ১০ এর একটি ‘আইএসও’ ফাইল এবং কম্পিউটারে একটি ফাঁকা হার্ড ডিস্ক ও একটি মাইক্রোসফ্ট এর হটমেইল বা আউটলুক।

    হটমেইল বা আউটলুক হলো  গুগল এর জিমেইল এর মতো। জিমেইল হলো গুগল কোম্পানীর আর হটমেইল বা আউটলুক হলো মাইক্রোসফ্ট কোম্পানীর।

    উপরে যেসব জিনিসের কথা বলা হলো সেগুলো যদি আপনার কাছে রেডি থাকে তাহলে এখনই আপনি জেনুইন উইন্ডোজ ১০ ইন্সটল করতে পারবেন।

    এখন, এসব কিছু করার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপটি চালু থাকতে হবে। চালু না থাকলে বা সেটআপ দেয়া না থাকলে আপনাকে অন্য একটি সচল কম্পিউটারের সহযোগিতা নিতে হবে।

    ধরে নিলাম, আপনার কম্পিউটার চালু আছে। এখন, চালু থাকা অবস্থায় আপনি ইন্টারনেট থেকে ছোট আরেকটি সফ্টওয়ার ডাউনলোড করে নিবেন। সেই সফ্টওয়ারের নাম হলো রুফুস।  এবার, আপনার পেনড্রাইভটি কম্পিউটারে লাগান অর্থাৎ ইউএসবি পোর্টে লাগান। তারপর পেনড্রাইভটি ফরমেট করুন। আমার জানামতে, আপনি অবশ্যই পেন ড্রাইভ ফরমেট করতে পারেন। না পারলে ইউটিউব থেকে দেখে নিন। ইউটিউবে গিয়ে সার্চ করুন: How to format pendrive.

    ফরম্যাট হয়ে গেলে এবার আপনি ঐ রুফুস সফ্টওয়ারটি কম্পিউটারে ইন্সটল করে নিন। এটা ইন্সটল করা খুবই সহজ। কয়েকটি ক্লিক মাত্র লাগে। ইন্সটল হয়ে গেলে এবার আপনি সেটা চালু করুন অর্থাৎ ওপেন করুন। ওপেন করলে নিচের ছবির মতো আসবে।

     

    Rufus for Pendrive

    আপনার পেনড্রাইভটি যেন অন্তত ৮ জিবি হয়। তা না হলে সমস্যা হতে পারে। এবার, Device অপশনে গিয়ে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করে দিন।

    এরপর Boot Selection এ গিয়ে আপনার কম্পিউটারে থাকা ডাউনলোড করা উইন্ডোজ ১০ এর ISO ফাইলটি সিলেক্ট করে দিন। এবার, Partition Scheme `MBR’ রাখুন। UEFI বুট করার জন্য আলাদা Partition Scheme সিলেক্ট করতে হয়। সেটা আপাতত আপনার দরকার নেই।

    তারপর যা আছে তাই থাকবে। এবার আপনি নিচে Start বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আবার পেনড্রাইভ করার জন্য অনুমতি চাইবে, আপনি Yes করবেন।

    এরপর উইন্ডোজ ১০ এর আইএসও ফাইলটি আপনার পেনড্রাইভে বার্ন হতে প্রায় ১০ মিনিট বা তার চেয়ে বেশি সময় লাগবে। কম সময়ও লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার কম্পিউটারের পারফরমেন্স এর উপর।

    আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে গেলে এবার আপনি কম্পিউটার সেটআপ দেয়া শুরু  করুন। আর সেটা করার জন্য পেনড্রাইভ ইউএসবি পোর্টে লাগানো থাকা অবস্থায় কম্পিউটার রি-স্টার্ট করুন। তারপর ডিলেট বাটন বা ইএসসি বাটন প্রেস করার মাধ্যমে আপনার মাদারবোর্ডের বুট অপশনে যান।

    মাদার বোর্ডের সব সেটিংস কে ডিফল্ট করে দিলে ভালো হয়। যদি না করতে পারেন সমস্যা নাই। এবার আপনি বুট অপশন থেকে আপনার পেন ড্রাইভ সিলেক্ট করে দিন এবং ইন্টার প্রেস করুন।

    আপনার উইন্ডোজ সেটআপ এবার শুরু হবে এবং আপনি দেখতে থাকুন। এবার সেটআপ শুরুর কিছুক্ষণ এর মধ্যেই উইন্ডোজ ১০ এর লাইসেন্স কী চাইবে। আপনি সেটাকে স্কিপ করবেন। তারপর আপনার ডিস্ক ড্রাইভগুলো শো করবে।

    ডিস্ক ড্রাইভগুলো শো করার পরে যে ড্রাইভে উইন্ডোজ সেটআপ দেবেন সেটা একদম ফরম্যাট বা ডিলেট করে নিলে ভালো হয়। ডিলেট না করলেও সমস্যা নেই। ডিলেট করার পরে আবার পার্টিশন করেন।

    উইন্ডোজ সেটআপ এর জন্য অন্তত ৮০ জিবি বা ১০০ জিবি স্পেস রাখাটা ভালো। পার্টিশন দেয়ার পরে সেই ড্রাইভ সিলেক্ট করে ওকে করুন। তাহলে সেটআপ শুরু হবে।

    এবার, সেটআপ শেষের দিকে যাওয়ার পরে কম্পিউটার রি-স্টার্ট নেবে এবং আপনার কাছে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাইবে। তখন আপনি আপনার হটমেইল বা আউটলুক দিয়ে সাইন ইন (Sign In) করবেন। এরপর ধাপে ধাপে বাকি স্টেপগুলো সেটআপ করবেন।

    এরপর আপনার কম্পিউটার হয়তো ১ বার রি-স্টার্ট নিতে পারে। তারপর কিছুক্ষণ করে কম্পিউটার চালু হয়ে যাবে। এবার আপনি কম্পিউটার এর Settings অপশনে গিয়ে Update & Security এবং তারপর Activation অপশনে ক্লিক করুন।

    দেখবেন সেখানে লেখা আছে “Windows is activated with a digital license linked to your Microsoft account”.

    আপনি আরও Sure হওয়ার জন্য আলাদাভাবে দেখতে পারেন। সেটা করার জন্য আপনার কম্পিউটারে Command Prompt চালু করুন। সার্চে গিয়ে Command লিখলেই চলে আসবে। এবার সেখানে টাইপ করুন “slmgr/xpr” তারপর Enter প্রেস করুন। দেখবেন, লিখা আসছে “Your machine is permanently activated”. এর মানে আমার উইন্ডোজ ১০ কখনোই এক্সপায়ার হবে না। মাইক্রোসফ্ট থেকে লাইসেন্স কিনে নিলে যা হয় তাই হয়েছে কিন্তু।।

    উইন্ডোজ ১০ অ্যাক্টিভেশন প্রুফ

    উপরের ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, উইন্ডোজ ১০ সেটআপের সময় আপনার কম্পিউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। মোডেম দিয়ে হবে না, অবশ্যই Wifi ব্যবহার করতে হবে। মোবাইল হট স্পট হলেও চলবে।

    আর আরেকটি ব্যাপার হলো, আপনি যদি আলাদাভাবে উইন্ডোজ ১০ অ্যাক্টিভ করে নেন (KMSPico এর মাধ্যমে) তাহলে সেটা হয়তো ৬ মাস বা ১ বছরের জন্য হবে। তারপরে কিন্তু আবার অ্যাক্টিভেট করার জন্য স্ক্রীনে বার বার নোটিফিকেশন আসবে।

    পরিশেষে বলা যায়, Windows 10 স্থায়ীভাবে অ্যাক্টিভ করে নিলে অনেক সুবিধা হয়। সেটা আপনি তখনই বুঝবেন যখন উইন্ডোজ ১০ স্থায়ীভাবে সেটআপ করতে পারবেন।

    এমন অনেককেই দেখেছি, যারা কম্পিউটারের অনেক কাজ পারে কিন্তু অপারেটিং সিস্টেম বুঝে না। স্ক্রীনে অ্যাক্টিভেটের যে নির্দেশনা আসছে সেটাও তারা জানে না। আবার, উইন্ডোজ এর অনেকগুলো ভার্সন রয়েছে (Windows XP, Windows 7, Windows 8.1, Windows 10, Windows 11) সেগুলো সম্পর্কেও তারা জানে না।

    যাই হোক, আমি ধরে নিচ্ছি আপনি এসব বুঝেন। আপনিও যদি ওদের কাতারের হোন তাহলে এই লিখা বুঝতে আপনার অনেক কষ্ট হবে।

    পরিশেষে বলতে চাই, এই লিখাটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে উইন্ডোজ ১০ বা ১১ এর লাইসেন্স Key ৩০০ থেকে ৫০০ টাকার মাধ্যমে পাওয়া যায়। সম্ভব হলে তাদের কাছ থেকে কিনেও নিতে পারেন। তবে Spam Person’দের থেকে আবার কিনতে যাইয়েন না। তাহলে শুধু টাকার অপচয় হবে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ইতি টানলাম।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 39 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

কম্পিউটার ভাইরাস কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    কম্পিউটার ভাইরাস গোটা বিশ্বের সব মানুষের প্রধান মাথা ব্যাথার কারণ। যদি জিজ্ঞেস করা হয় এই ভাইরাসের জন্ম কোথায়? কিভাবে এসেছে এই ভাইরাস? তবে উত্তর দিতে গিয়ে আপনাকে ইন্টারনেট খুলে বসতে হবে। এত ঝামেলায় না গিয়ে আসুন দেখে নেওয়া যাক এর ইতিহাস। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জনভন নিউম্যান ১৯৪৯ সালে সর্বপ্রথবিস্তারিত পড়ুন

    ফাইল ছবি

    কম্পিউটার ভাইরাস গোটা বিশ্বের সব মানুষের প্রধান মাথা ব্যাথার কারণ। যদি জিজ্ঞেস করা হয় এই ভাইরাসের জন্ম কোথায়? কিভাবে এসেছে এই ভাইরাস? তবে উত্তর দিতে গিয়ে আপনাকে ইন্টারনেট খুলে বসতে হবে। এত ঝামেলায় না গিয়ে আসুন দেখে নেওয়া যাক এর ইতিহাস।

    মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জনভন নিউম্যান ১৯৪৯ সালে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের কথা বলেন। কোনো একটি প্রোগ্রামের হুবহু নকল প্রোগ্রাম হিসেবে তার অনুমানের আত্মপ্রকাশ ঘটে। পরে এটাই কম্পিউটার ভাইরাস হিসেবে পরিচিতি পায়।

    শুরুর দিকে বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ভাইরাস তৈরি এবং পরীক্ষা-নিরীক্ষার কাজ চালত। গবেষণাগারের বাইরে তৈরি হওয়া প্রথম যে ভাইরাসটি বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে পড়ে সেটার নির্মাতা ছিলেন এলক ক্লোনার এবং যার প্রোগ্রামিং করেন তখনকার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল শিক্ষার্থী রিচার্ড স্কেন্টা।

    এই সময়কার ভাইরাসগুলো ফ্লপি ডিস্কের মাধ্যমে ছড়াত। ফলে এগুলো নিরাপত্তায় খুব বেশি প্রভাব ফেলতে সক্ষম হতো না। ইন্টারনেটের মাধ্যমে ১৯৯০-এর দশকের শুরুতে ভাইরাস ছড়াতে শুরু করলেও সবচেয়ে বড় আক্রমণটি হয় ১৯৯৯ সালে।
    আমেরিকান নাগরিক ডেভিড এল স্মিথ এটা তৈরি করেন। ‘মেলিসা’ ভাইরাস নামের এ ভাইরাসটি ই-মেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়ায় ই-মেলের সাথে একটি ওয়ার্ড ফাইলজুড়ে দেওয়া হয়, যা ওপেন করলেই ইউজার ভাইরাস আক্রান্ত হতেন।

    এ ছাড়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে তার ই-মেলে থাকা আরো ৫০ জনের কাছে অটোম্যাটিকভাবে মেলিসা ভাইরাস ছড়িয়ে পড়ত। ফলে মেলিসা ভাইরাসের কারণে অসংখ্য ই-মেল অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হন ইউজাররা।

    এরপর আসে ওয়ার্মের আক্রমণ। ওয়ার্ম নিজে থেকেই সব কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে যেটা অন্য কোনো ভাইরাসের পক্ষে সম্ভব নয়। ২০০০ সালের মে মাসে লাভ-বাগ নামের একটি ওয়ার্ম সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এতে আই লাভ ইউ নামে একটি চিঠি সংযুক্ত থাকত, যা ওপেন করলেই ওয়ার্ম আক্রমণের শিকার হতো কম্পিউটার।

    ২০০৭ সালে শুরু হয় ট্রোজান হর্সের আক্রমণ। এটা এক ধরনের ম্যালওয়্যার। মূলত ক্ষতিকারক সব ধরনের সফটওয়্যারকে ম্যালওয়্যার বলা হয়। এর মধ্যে রয়েছে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার ইত্যাদি। সর্বশেষ এবং সাম্প্রতিক সময়ে আমরা যে কম্পিউটার ভাইরাসটির নাম শুনছি, তা হলো ‘র‌্যানস্যামওয়্যার’।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 35 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

ডিপফেক কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    প্রতীকী চিত্র সেলেব্রিটিদের নিয়ে ভুয়া পর্নোগ্রাফিক ভিডিও ক্লিপ তৈরির বিষয়টি নতুন নয়। আর এই বিষয়টি সম্ভব হচ্ছে ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে।  এতে কম্পিউটারে কারসাজি করা ছবিতে এক ব্যক্তির সাদৃশ্য অন্যের ক্ষেত্রে প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। যেখানে দেখা যাবে—সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য রাখছেন, বক্তৃতাবিস্তারিত পড়ুন

    প্রতীকী চিত্র

    প্রতীকী চিত্র

    সেলেব্রিটিদের নিয়ে ভুয়া পর্নোগ্রাফিক ভিডিও ক্লিপ তৈরির বিষয়টি নতুন নয়। আর এই বিষয়টি সম্ভব হচ্ছে ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে।  এতে কম্পিউটারে কারসাজি করা ছবিতে এক ব্যক্তির সাদৃশ্য অন্যের ক্ষেত্রে প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়। যেখানে দেখা যাবে—সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য রাখছেন, বক্তৃতা করছেন বা অন্যকোনও কিছু করছেন। এমনকি মৃত ব্যক্তিকেও আপনার সামনে ভার্চুয়ালি হাজির করা সম্ভব হবে।

    ডিপফেক হলো কম্পিউটারে তৈরি এক ধরনের ছবি বা ভিডিও যা দেখলে ধরা যাবেন না সেটি নকল। ২০১৭ সালে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক ডিপফেকের মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ভিডিও বক্তব্য তৈরি করে। সেটা দেখে বোঝার উপায় থাকে না ভিডিওটি সত্যি নয়।

    এ সফটওয়্যার মূলত ছবি কাজে লাগিয়ে নতুন ভিডিও তৈরি করতে পারে, যাতে ভিডিওতে থাকা ব্যক্তির মুখভঙ্গি, ঠোঁট বা অন্যান্য অঙ্গের নড়াচড়াও মেলানো যায়। এরপর থেকে এ প্রক্রিয়া আরও সহজ হয়ে গেছে। বিষয়টা এখন একটাই সহজ হয়েছে যে, শুধুমাত্র কয়েকটি ছবি দিয়েই ডিপফেক ভিডিও তৈরি করা যায়।

    আশঙ্কার কথা, ছবি বা ভিডিওকে বিকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করে হুবহু আসলের মতো বলে প্রচার করা হচ্ছে। যেকেউ কারও আক্রোশের শিকার হতে পারেন এই প্রযুক্তির অপব্যবহারে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা মনে করেন, ভালো কাজের জন্য এই প্রযুক্তির কথা ভাবা হলেও এটা যেকোনো সময় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।

    মানিব্রেইন এর প্রধান নির্বাহী সে ইয়ং জাং বলেন, আমরা একটি পরিবারের মৃত সদস্যকে পুনরায় তৈরি করতে পারবো, যাকে তারা আর দেখতে পান না। এআইকে ব্যক্তির কণ্ঠ, মুখভঙ্গি ও অভিজ্ঞতা শিখতে দেয়ার মাধ্যমে মৃত ব্যক্তির সাথেও যোগাযোগ করতে পারবে।

    তবে সম্ভাবনাময় এই প্রযুক্তির ৯০ শতাংশই খারাপ কাজে ব্যবহার হচ্ছে বলে জানান সে ইয়ং জাং।  এর প্রমাণ দিয়েছে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ডিপট্রেস। প্রতিষ্ঠানটি ডিপফেক চিহ্নিত করতে প্রযুক্তিগত সমাধান দেয়।  প্রতিষ্ঠানটি  ২০১৯ সালের প্রথম ৭ মাসে ১৪ হাজার ৬৭৮টি ডিপফেক চিহ্নিত করে। এসবের মধ্যে ৯৬ শতাংশ ছিল অসম্মতিসূচক অশ্লীল কনটেন্ট, যা একচেটিয়া নারী শরীরকে চিহ্নিত করেছে।

    এত দিন ডিপফেক ঠিকভাবে শনাক্ত করার প্রযুক্তি সহজলভ্য ছিল না। এ ক্ষেত্রে এগিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ডিপফেক শনাক্ত করতে বিশেষ টুল বা প্রোগ্রাম তৈরি করেছে মাইক্রোসফট।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 35 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

উইন্ডোজ ১১-তে মুছে ফেলা ফাইল উদ্ধার করবেন কিভাবে?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    কম্পিউটার বা ল্যাপটপে কাজ করার সময় ভুলবশত জরুরি ফাইল মুছে যায় অনেকের। ফলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপে মুছে ফেলা ফাইল সহজেই ফিরিয়ে আনা যায়। মুছে ফেলা ফাইল ফিরিয়ে আনার সহজ ও সাধারণতম উপায় হলো রিসাইকেল বিন ফোল্ডার থেকবিস্তারিত পড়ুন

    কম্পিউটার বা ল্যাপটপে কাজ করার সময় ভুলবশত জরুরি ফাইল মুছে যায় অনেকের। ফলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপে মুছে ফেলা ফাইল সহজেই ফিরিয়ে আনা যায়।

    মুছে ফেলা ফাইল ফিরিয়ে আনার সহজ ও সাধারণতম উপায় হলো রিসাইকেল বিন ফোল্ডার থেকে ফাইল রিস্টোর করা। তবে অনেকেই নিয়মিত রিসাইকেল বিনে থাকা তথ্য মুছে ফেলেন। ফলে রিসাইকেল বিনেও মুছে ফেলা ফাইল খুঁজে পাওয়া যায় না। তবে চাইলেই ফাইল রিকভারি সফটওয়্যার ব্যবহার করে মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য অবশ্যই কম্পিউটারে আগে থেকেই সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে।

    মুছে ফেলা ফাইল ফিরিয়ে আনার জন্য ফাইল রিকভারি সফটওয়্যার দিয়ে প্রথমেই হার্ডডিস্ক স্ক্যান করতে হবে। খুঁজে না পেলে যে ড্রাইভে ফাইলটি ছিল সেটি নির্বাচন করতে হবে। স্ক্যান শেষে ড্রাইভটি থেকে ডিলিট হওয়া ফাইলের একটি তালিকা দেখাবে রিকভারি সফটওয়্যারটি।

    এরপর কাঙ্ক্ষিত ফাইল নির্বাচন করে রিকভার বাটনে ক্লিক করতে হবে। এবার যে ড্রাইভে ফাইলটি সংরক্ষণ করতে হবে তা নির্বাচন করে দিলেই মুছে যাওয়া ফাইলটি পুনরায় ব্যবহার করা যাবে।

    মুছে ফেলা ফাইল ফিরিয়ে আনার আগে সেই ফাইলের নামে নতুন কোনো ফাইলের নাম দেওয়া যাবে না। কারণ, একই নামে একাধিক ফাইল থাকলে মুছে ফেলা ফাইল ফিরিয়ে আনতে পারে না সফটওয়্যারটি।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 67 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

২০২৩ সালের সেরা পাঁচ ওয়েবসাইট কোনগুলো?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    একবার ভাবুন তো! একটি অত্যাধুনিক AI বেইজড প্যারাফ্রেজিং টুল যদি আপনার বাক্য, অনুচ্ছেদ বা নিবন্ধ পড়ে তা তাত্ক্ষণিকভাবে সংশোধন করে পুনরায় নির্ভুলভাবে লিখে দেয় তাহলে কেমন হবে ব্যাপারটা? QuillBot শুধু কি তাই! আপনাকে একটি অন্তর্নির্মিত থিসরাস ফাংশনের সাহায্যে প্রতিবার নিখুঁত শব্দ খুঁজে পেতে সাহায্য করবেবিস্তারিত পড়ুন

    প্রতীকী ছবি

    একবার ভাবুন তো! একটি অত্যাধুনিক AI বেইজড প্যারাফ্রেজিং টুল যদি আপনার বাক্য, অনুচ্ছেদ বা নিবন্ধ পড়ে তা তাত্ক্ষণিকভাবে সংশোধন করে পুনরায় নির্ভুলভাবে লিখে দেয় তাহলে কেমন হবে ব্যাপারটা?

    QuillBot

    শুধু কি তাই! আপনাকে একটি অন্তর্নির্মিত থিসরাস ফাংশনের সাহায্যে প্রতিবার নিখুঁত শব্দ খুঁজে পেতে সাহায্য করবে যা আপনার লেখনিকে আরো নিখুঁত এবং পেশাদার করে তুলবে। হ্যাঁ! ঠিকই শুনছেন। বর্তমানে QuillBot ৫০ মিলিয়ন এরও বেশি ছাত্রছাত্রী, লেখক, ব্লগার, ব্যবসায়ী থেকে শুরু করে পেশাদারদের পছন্দের তালিকায় শীর্ষ একটি প্যারাফ্রেজিং টুল হিসেবে পরিচিতি পেয়েছে।

    এই AI বেইজড প্যারাফ্রেজিং বট আপনাকে ব্যাকরণ সংশোধন থেকে শুরু করে বাক্যের সংক্ষিপ্ততা বা সৃজনশীলতা খুঁজে পেতে সাহায্য করবে। এই টুল আপনার লেখার সময় বাঁচাবে, সঠিক প্রতিশব্দ খুঁজে বের করবে, স্বচ্ছতা এবং শব্দের সঠিক অর্থ প্রতিস্থাপন করে দেবে এবং আপনার কর্মপ্রবাহে গতি এনে দেবে।

    QuillBot সরাসরি Microsoft® Office, Google Docs, এবং Google Chrome-এ এক্সটেনশন এর মাধ্যমে ব্যবহার করা যাবে। QuillBot ফ্রি এবং প্রিমিয়াম- এই দুই মোডে ব্যাবহার করা যাচ্ছে। ভিজিট করুন আর আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন।

    https://www.wolframalpha.com/

    ওলফ্রাম আলফা ১৮ মে, ২০০৯-এ প্রথম প্রকাশিত হয়। এটি ওলফ্রামের আগের একটি পণ্য, ওলফ্রাম ম্যাথমেটিকা যা একটি কম্পিউটিং প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা। গুগল যেমন বর্তমান বিশ্বে ব্যাপক জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন ঠিক তেমনি ওলফ্রাম আলফা একটি উত্তর দেওয়ার ইঞ্জিন। এটি  বাহ্যিকভাবে প্রাপ্ত ডেটা থেকে উত্তর গণনা করে বাস্তবিক প্রশ্নের উত্তর দেয়। ওলফ্রাম আলফার দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো, পদ্ধতিগত জ্ঞানকে কম্পিউরাইজড করা এবং সবার কাছে পৌঁছে দেওয়া।

    এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত ও অবাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়। তবে বিজ্ঞাপন-মুক্ত ও উন্নত কিছু ফিচারের জন্য সাবস্ক্রিপশনের বা পেইড ভার্সন এর সুবিধা রয়েছে।

    যে বিষয়টি উলফ্রাম আলফাকে সত্যিই আলাদা করে রেখেছে সেটি হলো বিশুদ্ধ গণনা করার পদ্ধতি। যার মধ্যে সংখ্যা বা সূত্রজনিত গণনাগুলো স্বয়ংক্রিয়ভাবে এটির সংগ্রহস্থল থেকে ব্যবহারকারীর সামনে প্রদর্শন করে। ওলফ্রাম আলফা বীজগণিতীয় সমীকরণ, ক্যালকুলাস এবং অন্যান্য সমীকরণগুলোও খুব সহজে সমাধান করে দেখাতে পারে। এমনকি গ্রাফিক্যাল উত্তরও দিতে পারে। আপনি চাইলে স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে অংকের সমাধান দেখতে পারবেন। নিচে তারই একটি উদাহরণ দেওয়া হলো।

    https://tinywow.com/

    টাইনি ওয়াও (TinyWow) পিডিএফ ফাইল, ভিডিও, ছবি এবং আরো অনেক কিছুর জন্য বিনামূল্যে, সহজে ব্যবহারযোগ্য কিছু টুলের একটি বিশাল ভান্ডার। আপনি যদি আগে কখনও টাইনি ওয়াও ব্যবহার না করে থাকেন তাহলে আজই ভিজিট করুন। আপনি এমন সব টুল খুঁজে পাবেন যা আগে কখনও আপনি কোনো সাইটে দেখেননি বা ফ্রিতে ব্যবহার করেননি। যেমন ধরুন একটি PDF ফাইল যা পাসওয়ার্ড প্রটেক্তেড। আপনি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেছেন। এমন সমস্যা সমাধানে টাইনি ওয়াও আপনার জন্য রেখেছে সহজ সমাধান। একটি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা থেকে শুরু করে ভিডিও ফাইলকে GIF ফাইলে রূপান্তর করা, মেম তৈরি করা ইত্যাকার কাজ এখন খুব সহজে সেরে ফেলুন টাইনি ওয়াওতে। এর বাইরে এর রয়েছে AI রাইটার, যা দিয়ে খুব সহজে আপনার ব্লগ পোস্ট, ইন্সটাগ্রাম, লিঙ্কডইন, কন্টেন্ট প্লানিং, বিজনেস স্লোগান তৈরি করতে পারবেন।

    https://thenounproject.com/

    The noun project হলো এমন একটি ওয়েবসাইট, যা সারা বিশ্বের গ্রাফিক ডিজাইনারদের দ্বারা তৈরি এবং আপলোডকৃত আইকন এবং স্থিরচিত্রের বিশাল সংগ্রহশালা। আমেরিকার লস এঞ্জেলেস ভিত্তিক এই প্রকল্পটি টাইপোগ্রাফিক আইকন এবং ভিন্নধর্মী ডিজাইন এর জন্য বিখ্যাত। মজার ব্যাপার হচ্ছে The noun project বিশ্বজুড়ে নির্মাতাদের রয়্যালটি প্রদান করে। এর বেসিক সাবস্ক্রিপ্সনের সঙ্গে ডাউনলোড করা সমস্ত আইকন রয়্যালটিমুক্ত এবং কোনো অ্যাট্রিবিউশনের প্রয়োজন নেই। মূল কথা হচ্ছে আপনি ফ্রিতে এই সব আইকন ব্যবহার করতে পারবেন।

    জানলে আরো অবাক হবেন যে এর আইকনগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এবং সম্পূর্ণ বিনামূল্যে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন। আগে জেনে না থাকলে আজই ঘুরে আসতে পারেন দ্যা নাউন প্রজেক্টে।

    https://logo.com/

    আজকাল ছোটখাটো ব্যবসার কাজে বা বিজনেস প্রপোজালে হরহামেশা লোগো প্রয়োজন পড়ে আমাদের। আর এই ছোটখাটো কাজের জন্য আমরা অনেক সময় কম খরচে ফাইভার অথবা ওডেস্কে ফ্রিল্যান্সার হায়ার করে লোগো ডিজাইন করার চেষ্টা করে থাকি। কিন্তু আপনি কি জানেন যে LOGO.com আপনাকে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে লোগো তৈরির কিছু অসাধারণ টুল। যা দিয়ে এক মিনিটের মধ্যে আপনি কিছু দুর্দান্ত লোগো ডিজাইন করতে পারবেন। আপনার ব্র্যান্ড তৈরি করা এখন আরো অনেক সহজ।

    কি, বিশ্বাস হচ্ছেনা? তাহলে যাচাই করতে এখনি ভিজিট করুন লোগো ডট কমে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 33 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

বাংলাদেশে এলো ‘বোট’ । ‘বোট’ কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    দেশের বাজারে যাত্রা শুরু করলো ভারতের সবচেয়ে বৃহত্তম ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড ‘বোট’ । বাংলাদেশে ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে ডিএক্স গ্রুপের সাথে চুক্তি সাক্ষর করে বোট। বোট’র পণ্যগুলোর মধ্যে রয়েছে, টিডাব্লিউএস, স্মার্টওয়াচ, নেকব্যান্ড, হেডফোন, স্পিকার, চার্জার-সহ আরও অনেক কিছু। এ বিষয়ে বোট’র সহ-পবিস্তারিত পড়ুন

    দেশের বাজারে যাত্রা শুরু করলো ভারতের সবচেয়ে বৃহত্তম ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড ‘বোট’ । বাংলাদেশে ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে ডিএক্স গ্রুপের সাথে চুক্তি সাক্ষর করে বোট। বোট’র পণ্যগুলোর মধ্যে রয়েছে, টিডাব্লিউএস, স্মার্টওয়াচ, নেকব্যান্ড, হেডফোন, স্পিকার, চার্জার-সহ আরও অনেক কিছু। এ বিষয়ে বোট’র সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ মার্কেটিং অফিসার আমান গুপ্তা বলেন, ডিএক্স গ্রুপের সাথে বোট’র ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ বাংলাদেশের প্রযুক্তি প্রেমী ভোক্তাদের ডিজিটাল লাইফস্টাইল পণ্য নির্ভর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালণ করবে। এছাড়াও বোট’র বিশ্বমানের লাইফস্টাইল পণ্য সাশ্রয়ী মূল্যে ভোক্তা পর্যায়ে সুনিশ্চিত করে দেশের প্রযুক্তি নির্ভর বাজার ত্বরান্বিত করবে। এরই ধারাবাহিকতায় বোট’র পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছাতে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমরা ডিএক্স গ্রুপকে প্রদান করবো। ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। তার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য ডিএক্স গ্রুপের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তারই ধারাবাহিকতায় ডিএক্স গ্রুপ সব সময় ভোক্তাদের বিশ্বমানের ডিজিটাল লাইফস্টাইল পণ্যের চাহিদা মেটাতে বদ্ধ পরিকর। সম্প্রতি ‘বোট’ এর সঙ্গে আমাদের পার্টনারশিপ এরই একটি প্রতিচ্ছবি।

    উল্লেখ্য, ‘বোট’ এর মূল প্রতিষ্ঠান ইমেজিন মার্কেটিং লিমিটেড প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। প্রতিষ্ঠানটির যৌথ প্রতিষ্ঠাতা আমান গুপ্তা এবং সামির মেহতা উভয়েরই রয়েছে লাইফস্টাইল বিভিন্ন পণ্যের উপর বিস্তর অভিজ্ঞতা। পণ্য সরবরাহের দিক দিয়ে বর্তমানে বোট ভারতে একটি নেতৃস্থানীয় অডিও এবং ওয়্যারেবল পণ্যের প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় ইমাজিন মার্কেটিং কোয়ালকম এবং ডলবির মতো গ্লোবাল ব্র্যান্ডের সাথে অফিশিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটির বর্তমানে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুতে তাদের অফিস রয়েছে। অপরদিকে ডিএক্স গ্রুপ প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। প্রতিষ্ঠানটির ইকোসিস্টেমে রয়েছে মোট ১২টি ব্যবসা। এগুলো মূলত ডিস্ট্রিবিউশন, রিটেইল এবং সার্ভিস ডোমেইন কেন্দ্রিক। প্রতিষ্ঠানটি তার সফলতায় অবিচল প্রতিশ্রুতিবদ্ধ থাকার ফলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় স্মার্টফোন ও ডিজিটাল লাইফস্টাইল পণ্য ডিস্ট্রিবিউটর। এছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশের সব চেয়ে বড় স্মার্টফোন রিটেইল চেইন এবং দেশের এক নম্বর আফটার-সেলস সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 27 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

গুগলে যুক্ত হচ্ছে চ্যাটবট এআই। চ্যাটবট এআই কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    জায়ান্ট সার্স ইঞ্জিন গুগলে যুক্ত হচ্ছে বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বিষয়ক (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) ফিচার। ইন্টারনেট দুনিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে এই কাজ করতে যাচ্ছে গুগল। এ কথা বলেছে অ্যালফাবেট অ্যান্ড গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। ওয়াল স্ট্রিট জবিস্তারিত পড়ুন

    জায়ান্ট সার্স ইঞ্জিন গুগলে যুক্ত হচ্ছে বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বিষয়ক (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) ফিচার। ইন্টারনেট দুনিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে এই কাজ করতে যাচ্ছে গুগল। এ কথা বলেছে অ্যালফাবেট অ্যান্ড গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনলাইনে সার্চ করার সময় ব্যবহারকারীদেরকে অধিক শক্তি এবং ফ্লেক্সিবিলিটি দেবে এআই। তিনি বলেন, জনগণ কি গুগলকে প্রশ্ন করতে সক্ষম হবেন এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভিত্তিক তথ্যের জন্য অনুসন্ধান করতে সক্ষম হবেন? জবাবে তিনিই বলেন, অবশ্যই। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) প্রবক্তা গুগল। এলএলএম মডেল বিপুল পরিমাণ ডাটা থেকে স্বাভাবিক ভাষার টেক্সট তৈরি করতে পারে। চ্যাটজিপিটি সার্ভিসের মূলে রয়েছে এই প্রযুক্তি। উল্লেখ্য, চ্যাটজিপিটি প্রযুক্তি গত বছর শরতে জনগণের জন্য উন্মুক্ত করেছে ওপেনএআই। ওদিকে মাইক্রোসফট সম্প্রতি তার আপডেটেড সংস্করণ বিং সার্স ইঞ্জিন চালু করেছে। বর্তমানে তা পরিচালিত হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 33 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

হাতে লেখা প্রেসক্রিপশন পড়তে সাহায্য করবে গুগল !!!!!!

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    গুগল আজ ভারতে একটি ইভেন্টের আয়োজন করেছে এবং বেশ কয়েকটি বৈশিষ্ট্য ঘোষণা করেছে যা ভারতীয়দের জন্য উপলব্ধ করা হবে। Google Pay ব্যবহারকারীদের জন্য আরও ভাল নিরাপত্তাসহ অনেক কিছু অন্তর্ভুক্ত করেছে। সেইসঙ্গে গুগল জানিয়েছে  ডাক্তারদের কাছ থেকে খারাপভাবে হাতে লেখা প্রেসক্রিপশন পড়তে তারা সাহায্য করবে । সার্বিস্তারিত পড়ুন

    গুগল আজ ভারতে একটি ইভেন্টের আয়োজন করেছে এবং বেশ কয়েকটি বৈশিষ্ট্য ঘোষণা করেছে যা ভারতীয়দের জন্য উপলব্ধ করা হবে। Google Pay ব্যবহারকারীদের জন্য আরও ভাল নিরাপত্তাসহ অনেক কিছু অন্তর্ভুক্ত করেছে। সেইসঙ্গে গুগল জানিয়েছে  ডাক্তারদের কাছ থেকে খারাপভাবে হাতে লেখা প্রেসক্রিপশন পড়তে তারা সাহায্য করবে । সার্চ জায়ান্ট জোর দিয়ে বলেছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং (ML) লোকেদের হাতে লেখা প্রেসক্রিপশনের ওষুধগুলি সনাক্ত করতে এবং হাইলাইট করতে সহায়তা করবে। গুগল লেন্সের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে নতুন বৈশিষ্ট্যটি অ্যাক্সেসযোগ্য হবে। লোকেদের কেবল প্রেসক্রিপশনের একটি ছবিতে ক্লিক করতে হবে এবং তারপরে এটি ফটো লাইব্রেরিতে আপলোড করতে হবে। একবার হয়ে গেলে অ্যাপটি প্রেসক্রিপশনের চিত্র সনাক্ত করবে এবং কাগজে উল্লিখিত ওষুধের বিবরণ প্রকাশ করবে। গুগল বলেছে- ”এটি ফার্মাসিস্টের মতো মানুষের মধ্যে লুপ বাড়ানোর মাধ্যমে হাতে লেখা মেডিকেল নথিগুলিকে ডিজিটাইজ করার জন্য একটি সহায়ক প্রযুক্তি হিসাবে কাজ করবে, তবে এই প্রযুক্তির দ্বারা প্রদত্ত আউটপুটের উপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। ”কোম্পানিটি কখন এই বৈশিষ্ট্যটি সবার কাছে প্রকাশ করার পরিকল্পনা করছে তার বিশদ বিবরণ এখনও প্রকাশ করেনি। গুগল বলছে যে এটি ব্যবহারকারীদের প্রেসক্রিপশন সম্পর্কে আরও ভাল বোঝার প্রস্তাব দেয়ার জন্য ফার্মাসিস্টদের সাথে আলোচনা করছে। আগামী সপ্তাহগুলিতে বিষয়গুলি আরও স্পষ্ট হয়ে যাবে ।

    গুগল উল্লেখ করেছে যে ভারতীয়রা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে গুগল লেন্স ব্যবহার করেছে।

    এটি ব্যবহারকারীদের সুবিধার জন্য আরও AI সরঞ্জাম অফার করতে কোম্পানিকে অনুপ্রাণিত করতে পারে। এছাড়াও, Google Pay সুরক্ষা বৈশিষ্ট্যগুলিতেও বিশেষ নজর দিচ্ছে, যা  কোনও সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করলে লোকেদের সতর্ক করবে। Google এমনকি ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশন (NeGD) এর সাথে একটি সহযোগিতা ঘোষণা করেছে যাতে ভারতীয়দের তাদের প্রামাণিক ডিজিটাল নথিতে সহজে অ্যাক্সেস দেওয়া যায়, সরাসরি Android এ Files by Google অ্যাপ থেকে। একই সাথে ছবি এবং পাঠ্য ব্যবহার করে লোকেদের তথ্য অনুসন্ধান করতে সহায়তা করার জন্য মাল্টিসার্চ প্রবর্তনের মাধ্যমে গুগল ভিজ্যুয়াল অনুসন্ধানকে আরও ভাল করে তুলছে। মাল্টিসার্চ ভারতে ইংরেজিতে পাওয়া যায় এবং হিন্দি থেকে শুরু করে পরের বছরে আরো নানা ভাষায় আসবে।
    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 34 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

পাসওয়ার্ডের বিকল্প কিছু আছে কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    পাসওয়ার্ডের বিকল্প এবার ‘পাসকিস’ চালু করলো গুগল পাসওয়ার্ড বা পিনকোড। একান্তই ব্যক্তিগত। ব্যবহারকারী ব্যতীত কেউ জানে না। কিন্তু তাতেও রক্ষা মেলে না। পাসওয়ার্ড ব্রেক করে হামলা চালায় হ্যাকাররা। অনেকেই ভাবেন পাসওয়ার্ডই তো। কেউ যেহেতু জানে না তাই ইচ্ছেমতো সংখ্যা বা নিজের নামের অক্ষর দিয়ে থাকেন। যদিও এ বিবিস্তারিত পড়ুন

    পাসওয়ার্ডের বিকল্প এবার ‘পাসকিস’ চালু করলো গুগল

    mzamin

    পাসওয়ার্ড বা পিনকোড। একান্তই ব্যক্তিগত। ব্যবহারকারী ব্যতীত কেউ জানে না। কিন্তু তাতেও রক্ষা মেলে না। পাসওয়ার্ড ব্রেক করে হামলা চালায় হ্যাকাররা। অনেকেই ভাবেন পাসওয়ার্ডই তো। কেউ যেহেতু জানে না তাই ইচ্ছেমতো সংখ্যা বা নিজের নামের অক্ষর দিয়ে থাকেন। যদিও এ বিষয়ে অনেকেই সচেতন। অক্ষর, সংখ্যা, নানান সিম্বল দিয়ে পাসওয়ার্ড তৈরি করেন। কিন্তু এতে পাসওয়ার্ড যে পূর্ণ নিরাপদ তা ভাবার কোনো সুযোগ নেই। পাশাপাশি পাসওয়ার্ড ভুলের যাওয়ার দিকটা তো থাকেই।

    এসব ঝামেলা দূর করতে অনেকদিন যাবত অ্যাকাউন্টে লগ-ইনে পাসওয়ার্ডের বিকল্প আনার চেষ্টা করছিল প্রযুক্তি কোম্পানিগুলো। অবশেষে  বিকল্প হিসেবে ‘পাসকিস’ চালু করলো গুগল। গত বুধবার  এই পাসকিস সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি।

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গেল বছর পাসওয়ার্ডের আরও সহজ ও নিরাপদ বিকল্প হিসেবে ‘পাসকিস’ তৈরির কাজ শুরুর কথা ঘোষণা দেয় গুগল। ওয়ার্ল্ড পাসওয়ার্ড’ দিবস ঘিরে গুগল অ্যাকাউন্টের সব শীর্ষ প্ল্যাটফর্মে ‘পাসকিস’ চালু করেছে গুগল। অ্যাকাউন্টে সাইন ইন করতে পাসওয়ার্ড, টু-স্টেপ ভেরিফিকেশনের ছাড়াও  বিকল্প হিসেবে ‘পাসকিস’ ব্যবহৃত হবে। এতে অ্যাকাউন্টে লগ-ইন করার জন্য কোনো পাসওয়ার্ডই প্রয়োজন হবে না আর। ব্যবহারকারীদের পাসওয়ার্ড ব্যবহারের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা স্ক্রিনলক পিনের মাধ্যমে ডিভাইস খোলার মতোই পাসকিস দিয়ে অ্যাকাউন্টগুলোতে লগ-ইন করা যাবে।  ফিশিংয়ের মতো সাইবার আক্রমণে অ্যাকাউন্টও হ্যাক হবে না এই পাসকিস নিরাপদ হওয়ায়।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 31 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

ফেসবুক মেসেঞ্জারে সন্তান কী করছে সবই দেখতে পাবেন বাবা-মা

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    এখন থেকে সন্তান ফেসবুক মেসেঞ্জারে কী করছে, কার সঙ্গে কথা বলছে সবই জানতে পারবেন বাবা-মা। এমন নতুন একটি ‘পেরেন্টাল ফিচার’ চালু করতে যাচ্ছে ফেসবুক-মেটা। ইনস্টাগ্রামে সন্তানের সব তথ্য সংগ্রহ করতে পারবেন বাবা-মা। কারা অনুসরণ করছে তাদের সন্তানকে,  সেখানে পরিচিত কে কে আছে সেটাও জানা যাবে।  অপরিচিত কারও সঙ্বিস্তারিত পড়ুন

    এখন থেকে সন্তান ফেসবুক মেসেঞ্জারে কী করছে, কার সঙ্গে কথা বলছে সবই জানতে পারবেন বাবা-মা। এমন নতুন একটি ‘পেরেন্টাল ফিচার’ চালু করতে যাচ্ছে ফেসবুক-মেটা।
    ইনস্টাগ্রামে সন্তানের সব তথ্য সংগ্রহ করতে পারবেন বাবা-মা। কারা অনুসরণ করছে তাদের সন্তানকে,  সেখানে পরিচিত কে কে আছে সেটাও জানা যাবে।  অপরিচিত কারও সঙ্গে সন্তান কী কথা বলছে সে বিষয়েও পাওয়া যাবে বিস্তারিত তথ্য।

    টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা জানিয়েছে, ফেসবুক ইনস্টাগ্রামের রিল-এর মতো শর্ট ভিডিওগুলোতে সন্তানেরা কী কী বিষয় দেখবে তা-ও নির্ধারণ করে দিতে পারবেন তাদের বাবা-মা। এর আওতায়, কারও সন্তান যদি গভীর রাতে মেটার অ্যাপগুলোতে প্রবেশ করে তবে তার বাবা-মাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এসব অ্যাপে সন্তান কার কার সঙ্গে যোগাযোগ করছে যেমন জানা যাবে তেমনই সন্তানের ব্যবহৃত অ্যাপের সেটিংসেও প্রবেশ করতে পারবেন বাবা-মা। শুধু তাই নয়, সন্তান তার লিস্টের বা বাইরের কারো আইডি রিপোর্ট করলেও জানা যাবে।

    এছাড়া ইন্সটাগ্রামে যেমন প্রতি ২০ মিনিট পর পর ব্যবহারকারীকে জানিয়ে দেয়া হয় বিরতি নেয়ার কথা তেমন ফেসবুক ও অন্যান্য অ্যাপগুলোতেও জানানো হবে।

    মেটার এই ফিচারগুলো ইতিমধ্যেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়ে গেছে। পর্যায়ক্রমে  অন্য দেশেও এই ফিচার চালু হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 32 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

এখন থেকে টুইটারে অ্যাকাউন্ট খুললেই দিতে হবে টাকা ?????

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    X পূর্বে টুইটার নামে পরিচিত প্ল্যাটফর্মটি নিউজিল্যান্ড এবং ফিলিপাইনে নতুন ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে। এবার অ্যাকাউন্টে কিছু পোস্ট করার আগেই দিতে হবে ১ ডলার। ফরচুনের রিপোর্ট অনুযায়ী  টুইট করা, রিপ্লাই করা, রিটুইট করা এবং লাইক করাসহ মূল ফাংশনগুলিতে অ্যাক্সেসের জন্য বছরে এই নির্দিষ্ট টাকাবিস্তারিত পড়ুন

    X পূর্বে টুইটার নামে পরিচিত প্ল্যাটফর্মটি নিউজিল্যান্ড এবং ফিলিপাইনে নতুন ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে। এবার অ্যাকাউন্টে কিছু পোস্ট করার আগেই দিতে হবে ১ ডলার। ফরচুনের রিপোর্ট অনুযায়ী  টুইট করা, রিপ্লাই করা, রিটুইট করা এবং লাইক করাসহ মূল ফাংশনগুলিতে অ্যাক্সেসের জন্য বছরে এই নির্দিষ্ট টাকা দিতে হবে। এই নতুন প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ‘Not a Bot’। X কর্তৃপক্ষ একটি পোস্টে জানিয়েছে -”১৭ অক্টোবর, ২০২৩ থেকে আমরা ‘নট এ বট’ পরীক্ষা শুরু করেছি, দুটি দেশে নতুন ব্যবহারকারীদের জন্য একটি নতুন সাবস্ক্রিপশন পদ্ধতি। এই নতুন পরীক্ষাটি স্প্যাম, আমাদের প্ল্যাটফর্মের ম্যানিপুলেশন এবং বট কার্যকলাপ হ্রাস করার জন্য আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে  তৈরি করা হয়েছে । X-এ বট এবং স্প্যামারদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের সাহায্য করার জন্য এটি  মূল্যায়ন করবে, যখন ছোট ফি প্রদানের মাধ্যমে প্ল্যাটফর্ম অ্যাক্সেসযোগ্যতার ভারসাম্য বজায় রাখবে। এই পরীক্ষা বিদ্যমান ব্যবহারকারীদের প্রভাবিত করবে না।”

    নিউজিল্যান্ড এবং ফিলিপাইনে তৈরি করা নতুন অ্যাকাউন্টগুলিকে প্রথমে তাদের ফোন নম্বর যাচাই করতে হবে, এবং তারপরে পোস্ট, লাইক, কমেন্ট, পুনঃপোস্ট এবং বুকমার্ক ব্যবহার করতে ১ ডলার  বার্ষিক ফি দিতে হবে। নতুন ব্যবহারকারীরা যারা সাবস্ক্রিপশন করাবেন না তারা শুধুমাত্র ‘রিড অনলি’ অ্যাকশন নিতে সক্ষম হবেন, যেমন: পোস্ট পড়া, ভিডিও দেখা এবং অ্যাকাউন্ট ফলো করা। শর্তাবলি অনুযায়ী নতুন চার্জ একটি বেটা প্রোগ্রাম এবং যারা সাইন আপ করবেন এমন  ব্যবহারকারীদের অবশ্যই একটি পুনরাবৃত্ত সাবস্ক্রিপশন অর্থপ্রদানে সম্মত হতে হবে। গত মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথোপকথনে মাস্ক প্রথম সমস্ত ব্যবহারকারীদের চার্জ করার সম্ভাবনার দিকে ইঙ্গিত করেন। তবে বর্তমান পরিকল্পনাটি এখন শুধু নতুন ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ। ইউজার যখনই X-এ সাইনআপ করবেন তখন তার মোবাইল নম্বর যাচাই করা হবে। তারপর তাকে ১ ডলার বার্ষিক প্ল্যান বেছে নিতে বলা হবে। যারা এই সাবস্ক্রিপশন নেবেন না তাঁদের প্ল্যাটফর্মে পোস্ট করার অনুমতি দেওয়া হবে না।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 24 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

নতুন লোগো প্রকাশ করেছে টুইটার। লগোটি কেমন হবে? এবং টুইটারে ভিডিও ডাউনলোডের কি কি সুবিধা আসছে ?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    টুইটারের নতুন লোগো ‘এক্স’  নতুন লোগো প্রকাশ করেছে টুইটার। এতে নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর 'এক্স' ফুটিয়ে তোলা হয়েছে। টুইটারের সত্ত্বাধিকারী ইলন মাস্ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো আজ সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন লোগো উন্মোচন করেছেন। খবর আল-জাজিরারবিস্তারিত পড়ুন

    টুইটারের নতুন লোগো ‘এক্স’

     নতুন লোগো প্রকাশ করেছে টুইটার। এতে নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে। টুইটারের সত্ত্বাধিকারী ইলন মাস্ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো আজ সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন লোগো উন্মোচন করেছেন। খবর আল-জাজিরার

     

    ইয়াকারিনো এক টুইটে বলেন, ‘এক্স চলে এসেছে! আসুন আমরা এগিয়ে যাই।’  তিনি একইসঙ্গে সান ফ্রানসিসকোতে টুইটারের অফিসের ওপর প্রক্ষেপণ করা নতুন লোগোর একটি ছবি দেন।

     

    এর আগে মাস্ক রোববার টুইট করে জানান, তিনি টুইটারের লোগো বদলাতে চান এবং ‘সব পাখিদের’ বিদেয় করতে চান। এরপর তিনি জরিপ করে টুইটারের রঙ নীল থেকে কালোতে রূপান্তরের বিষয়ে তার ফলোয়ারদের অভিমত চান।

    মাস্ক অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর ‘এক্স’ এর ছবি পোস্ট করেন। পরবর্তীতে তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন, টুইটারের লোগো বদলাচ্ছে।

     

    এক্স ব্লুর (টুইটার) ভেরিফাইড ব্যবহারকারীরা এখন টুইটার থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। তবে এতে কিছু শর্ত প্রযোজ্য থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

    সম্প্রতি এতে সরাসরি মেসেজ ও বিজ্ঞাপনের মতো সুবিধা যুক্ত করেছে। ইলন মাস্ক এক টুইট বার্তায় বলেন, ভেরিফাইড ব্যবহারকারীরা মাইক্রোব্লগিং প্ল্যাটফরমে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে এতে কিছু বিধি-নিষেধও আরোপ করা হয়েছে।

    মাস্ক জানান, ভেরিফাইড ব্যবহারকারীরা তখনই ভিডিও ডাউনলোড করতে পারবেন, যখন ওই ভিডিওর পোস্টদাতা এটির অনুমোদন দেবেন।

    যেভাবে ভিডিও ডাউনলোড করবেন : ভিডিও ফুলস্ক্রিন থাকার সময় উপরের ডানদিকে তিনটি ডট (…) এ ট্যাপ করুন। সেখানে ক্লিক করলে ডাউনলোড করার অপশন চলে আসবে।

    ঘোষণায় আরও জানানো হয়, ‘ভেরিফাইড গ্রাহকরা অফলাইনে দেখার জন্য নির্দিষ্ট টুইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। নতুন কনন্টেট বানাতে এ ভিডিওগুলো রিমেক করতে পারেন।’

    তবে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা এ সুবিধা পাবে না বলেও জানিয়েছে টুইটার। এ সুবিধা পাওয়ার জন্য যারা টুইটারকে অর্থ প্রদান করেন তারা সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর বাকিদের তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে হবে। টুইটার তাদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য এ পদ্ধতি চালু করেছে।

    এবার অডিও ও ভিডিও কলের সুবিধা চালু করার ঘোষণা দিয়েছেন টুইটার (এক্স) কর্তা ইলন মাস্ক।  মাস্ক জানিয়েছেন, খুব শিগগিরই টুইটারে এই ফিচার দেখা যাবে।
    এই সুবিধা পাবে অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি ও ম্যাকবুক ব্যবহারকারীরা। মাস্ক জানিয়েছেন, কোনো রকম ফোর নম্বর ব্যবহার না করেই এই কল করা যাবে।
    তবে এই কলিং ফিচার কবে নাগাদ আসবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মাস্ক।
    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 33 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

গুগল ক্রোমে নুতন কি বড় পরিবর্তন আসছে?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    ক্রোমের ডেস্কপ্টপ ভার্সনে বদল আসতে চলেছে। নতুনের মধ্যে আইকনে পরিবর্তন আসবে। তাছাড়া ক্রোমের রঙেও বদল আসছে। আপনার ট্যাব আর টুলবারে ইতিবাচক বদল আসবে। ক্রোম ব্রাউজারেই নতুন লুক দেওয়া হচ্ছে এমন নয়। গুগল তাদের ক্রোম ওয়েব স্টোরও আপডেট করছে। ডিজাইন ফ্লেয়ার দিয়ে আরও সুন্দর করার চেষ্টা চলছে। সম্প্রতি পাবলিক পবিস্তারিত পড়ুন

    ক্রোমের ডেস্কপ্টপ ভার্সনে বদল আসতে চলেছে। নতুনের মধ্যে আইকনে পরিবর্তন আসবে।
    তাছাড়া ক্রোমের রঙেও বদল আসছে। আপনার ট্যাব আর টুলবারে ইতিবাচক বদল আসবে। ক্রোম ব্রাউজারেই নতুন লুক দেওয়া হচ্ছে এমন নয়। গুগল তাদের ক্রোম ওয়েব স্টোরও আপডেট করছে। ডিজাইন ফ্লেয়ার দিয়ে আরও সুন্দর করার চেষ্টা চলছে। সম্প্রতি পাবলিক প্রিভিউতে নতুন ডিজাইন উন্মুক্তও করা হয়েছে।
    নতুন স্টাইলটি পুরনো ক্রোম থেকে অনেক ভালো। সেফ ব্রাউজিং টুলের ক্ষেত্রেও গুগল নতুন আপডেট নিয়ে আসছে। আপনার ব্রাউজিং নিরাপদ করারও নানা চেষ্টা করছে। যখনই বিপজ্জনক কোনো সাইটে আপনি ঘুরবেন তখন গুগল সাইটটিকে একটি লিস্টে রাখে এবং ৩০-৬০ মিনিটের ভেতর আপডেট করে। গুগল কর্তৃক বাজে সাইটের লিস্ট আপনাকে ঝুঁকিপূর্ণ সাইটে ব্রাউজ করা থেকে বাঁচাতে পারে। আর ঝুঁকি শনাক্তের এই সময় কমিয়ে আনার মাধ্যমে ম্যালওয়ারের বিরুদ্ধে গুগল ২৫ শতাংশ বেশি কার্যকর হবে।
    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 39 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

হোয়াটসঅ্যাপ চ্যানেল কিভাবে খুলব?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে। ইউটিউবের মতো এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলতে পাবিস্তারিত পড়ুন

    হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে।
    ইউটিউবের মতো এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলতে পারবেন। মেটার মালিকানাধীন প্ল্যাটফরমটি নতুন ‘আপডেট’ নামের একটি ট্যাব থাকবে অ্যাপে। যেখানে পরিবার, বন্ধুদের চ্যাটের থেকে আলাদা একাধিক চ্যানেলস ফলো করতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল একটি বৃহত্তর প্ল্যাটফরম যেখানে একাধিক তারকাদের প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন। অ্যাপের মধ্য থেকেই তাদের সঙ্গে জুড়তে পারবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে। চ্যানেলসের পোস্টগুলোতে ইমোজি দিয়ে রিয়্যাক্ট করতে পারবেন। কতগুলো রিয়েকশন পড়েছে সেই সংখ্যাও দেখা যাবে। ব্যবহারকারী তার পছন্দের চ্যানেলস হোয়াটসঅ্যাপের বন্ধুদেরও শেয়ার করতে পারেন। ওই চ্যানেলসকে যদি কেউ আনফলো করতে চায় তার জন্য মিউট বা আন সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করতে হবে। আপনি নিজেও নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে একটি চ্যানেল তৈরি করতে পারবেন।
    জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন-
    ♦ প্রথমেই আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন। এটি আপডেট করে নিন সর্বশেষ ভার্সনে।
    ♦ এবার এখানে আপডেট নামের একটি ট্যাব পাবেন। সেখানে ক্লিক করুন।
    ♦ এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।
    ♦ এই অপশনতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিউ চ্যানেল অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
    ♦ এবার গেট স্টার্টেডে ক্লিক করুন এবং তারপরে অন-স্ক্রিন ইনস্ট্রাকশনসে যা কিছু লেখা থাকবে, তা মেনে চলুন।
    ♦ তারপরে চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।
    হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও, এই ফিচারটি এখনো সব ব্যবহারকারীর জন্য আনা হয়নি। আপনি যদি হোয়াটসঅ্যাপে এই ফিচারটি দেখতে না পান, তবে আপনাকে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 55 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

অনলাইনে তথ্য সুরক্ষিত রাখতে করণীয় কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    অনলাইনে তথ্য সুরক্ষিত রাখতে করণীয় ♦ নতুন বন্ধু তৈরির ক্ষেত্রে একটু বাড়তি খেয়াল রাখতে হবে। বন্ধুর রূপ ধরে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে যে কোনো চক্র। অনলাইনে অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হন। সবকিছু না জেনে কাউকে বন্ধু বানানোর মতো ভুল করবেন না। ♦ ই-মেইল কিংবা মেসেজে পাওয়া অপরিচিবিস্তারিত পড়ুন

    অনলাইনে তথ্য সুরক্ষিত রাখতে করণীয়

    ♦ নতুন বন্ধু তৈরির ক্ষেত্রে একটু বাড়তি খেয়াল রাখতে হবে। বন্ধুর রূপ ধরে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে যে কোনো চক্র। অনলাইনে অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হন। সবকিছু না জেনে কাউকে বন্ধু বানানোর মতো ভুল করবেন না।

    ♦ ই-মেইল কিংবা মেসেজে পাওয়া অপরিচিত কোনো লিংকে ক্লিক করার আগে সতর্ক হন। এটা আপনার জন্য ফাঁদও হতে পারে। কোনো ধরনের প্রলোভনেও পড়বেন না। নয়তো পরবর্তীতে আপনিই বিপদে পড়বেন।

    ♦ আপনার সব অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম চালু করে রাখুন। এতে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলেও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।

    ♦ ইন্টারনেট ব্যবহার করে কেনাকাটা করার অভ্যাস আছে অনেকেরই। নিরাপদ এবং স্বীকৃত মাধ্যম থেকে কেনাকাটা করতে হবে। অন্যথায় আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে।

    ♦ রিকভারি ই-মেইল বা মোবাইল নম্বর সংযুক্ত করে রাখুন। এক্ষেত্রে বিকল্প ই-মেইল এবং নিজের মোবাইল নম্বরও ব্যবহার করতে পারবেন। এতে আপনার তথ্য নিরাপদ থাকবে।

    ♦ যে কোনো তথ্য, ফাইল কিংবা নতুন আপডেট ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করে ডাউনলোড করতে হবে। এতে সুরক্ষিত থাকবে আপনার তথ্য।

    ♦ আপডেট করা হয়েছে এমন অ্যান্টিভাইরাস ব্যবহার করার মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 42 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

প্রথম জেনারেশন এবং দ্বিতীয় জেনারেশন ইন্টেল কোর প্রসেসরগুলির মধ্যে পার্থক্য কি?

  • 0
  • 0 টি উত্তর
  • 14 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

বিখ্যাত স্পেস রিসার্চ সেন্টার নাসার ব্যবহৃত ইন্টারনেটের স্পীড কত GBPS ?

  • 0
  • 0 টি উত্তর
  • 24 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

ADOBE PHOTOSHOP এর নাম প্রথমে কি ছিলো?

  • 0
  • 0 টি উত্তর
  • 10 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

ADOBE PHOTOSHOP ডেভলপ করেছিল কে?

  • 0
  • 0 টি উত্তর
  • 7 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ প্রোগ্রামিং

ইন্টারনেট চালাতে ব্যবহৃত GPS কে সচল রাখতে কত টাকা খরচ করতে হয়?

  • 0
  • 0 টি উত্তর
  • 6 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
আরও প্রশ্ন লোড করুন

Sidebar

লগ ইন করুন
  • জনপ্রিয়
  • উত্তর
  • Mithun

    নির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?

    • 12 টি উত্তর
  • Hina Khan

    Is Telegram MOD APK safe to use? What are the ...

    • 9 টি উত্তর
  • shanto

    ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে ...

    • 8 টি উত্তর
  • Admin

    নতুন ক্যাটাগরি "SEO" যুক্ত হলো আড্ডাবাজে!

    • 7 টি উত্তর
  • Mahmudul

    একটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?

    • 6 টি উত্তর
  • Jesmin
    Jesmin একটি উত্তর দিয়েছেন HSC ২০২৬ পরীক্ষা শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। ২… এপ্রিল 27, 2026, সময়ঃ 2:01 অপরাহ্ন
  • Sinclair
    Sinclair একটি উত্তর দিয়েছেন When shopping for best sex dolls, most buyers tend to… এপ্রিল 17, 2026, সময়ঃ 3:10 পূর্বাহ্ন
  • ভবের হাট 🤘
    ভবের হাট 🤘 একটি উত্তর দিয়েছেন হ্যাঁ, Bestchange.com থেকে নিশ্চিতভাবে আয় করা সম্ভব। এটি মূলত একটি… এপ্রিল 15, 2026, সময়ঃ 2:13 অপরাহ্ন
  • ভবের হাট 🤘
    ভবের হাট 🤘 একটি উত্তর দিয়েছেন প্রশ্নোত্তর প্রদানের মাধ্যমে অনলাইনে আয় করার বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয়… এপ্রিল 14, 2026, সময়ঃ 2:11 পূর্বাহ্ন
  • সুমনা
    সুমনা একটি উত্তর দিয়েছেন এসইও (SEO) এর ক্ষেত্রে ব্যাকলিংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।… এপ্রিল 14, 2026, সময়ঃ 1:59 পূর্বাহ্ন

জনপ্রিয় গ্রুপ

  • মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    • 4 ইউজার
    • 1 পোস্ট
    • 106 বার প্রদর্শিত
  • Earn Money

    • 3 ইউজার
    • 0 পোস্ট
    • 155 বার প্রদর্শিত
  • Knowledge World

    Knowledge World

    • 3 ইউজার
    • 2 পোস্ট
    • 116 বার প্রদর্শিত
  • CT Game Review

    CT Game Review

    • 3 ইউজার
    • 1 পোস্ট
    • 1,049 বার প্রদর্শিত
  • Crazy Time Fun

    Crazy Time Fun

    • 2 ইউজার
    • 0 পোস্ট
    • 77 বার প্রদর্শিত

চলতি মাসের সেরা ইউজার

Iyasha

Iyasha

  • 0 প্রশ্ন
  • 1 পয়েন্ট
নতুন
SA Samim

SA Samim

  • 13 প্রশ্ন
  • 1 পয়েন্ট
এডিটর
sumi

sumi

  • 20 প্রশ্ন
  • 1 পয়েন্ট
নতুন
লগ ইন করুন

Explore

  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

Footer

AddaBuzz.net

আড্ডাবাজ একটি সামাজিক প্রশ্নোত্তর ইঞ্জিন। যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরের জ্ঞান আদান-প্রদান হয়। প্রশ্ন করুন, উত্তর দিন, জ্ঞান ভাগাভাগি করুন।

Adv 234x60

aalan

আমাদের সম্পর্কিত

  • আমাদের টিম
  • আমাদের লক্ষ্য

লিগ্যাল স্টাফ

  • Privacy Policy
  • Terms and Conditions
  • Data Deletion Instructions

সাহায্য

  • Knowledge Base
  • Contact us

আমাদের ফলো করুন

© 2026 AddaBuzz. All Rights Reserved
With Love by AddaBuzz.net

✕
🔔 নোটিফিকেশন চালু করুন নতুন প্রশ্নোত্তর ও ব্লগ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন