সাইন আপ করুন সাইন আপ করুন

সাইন আপ করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে


আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

লগ ইন করুন লগ ইন করুন

লগিন করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

কোন একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন

রিসেট পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

সাইন ইনসাইন আপ

AddaBuzz.net

AddaBuzz.net Logo AddaBuzz.net Logo

AddaBuzz.net Navigation

  • হোমপেজ
  • ব্লগ
  • ইউজার
  • যোগাযোগ
সার্চ করুন
একটি প্রশ্ন করুন

Mobile menu

Close
একটি প্রশ্ন করুন
  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ
হোমপেজ/ প্রশ্ন/Q 20279
এরপর
সেরা উত্তর নেই
অ্যাপ ইন্সটল করুন

AddaBuzz.net Latest প্রশ্ন

ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগে2023-11-13T04:50:57-06:00 2023-11-13T04:50:57-06:00ক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

শীত কালে কোন কোন ফুল চাষ করবেন ?

শীত কালে কোন কোন ফুল চাষ করবেন ?

  • 0
  • 0
  • 1 1 টি উত্তর
  • 47 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
  • 0
উত্তর দিন
শেয়ার করুন
  • Facebook

    অনুরুপ প্রশ্ন

    • ইঞ্জিনের শক্তি মাপতে কেন হর্স পাওয়ার ব্যবহৃত হয়?
    • কিছু প্রাইভেট কারের গায়ে 4 X 4 লেখা থাকে কেন?
    • বিমানের জ্বালানী কেন ডানায় থাকে?
    • বর্তমান বিশ্বের সবচেয়ে গোছানো ও পরিচ্ছন্ন বিমান বন্দর কোনটি?
    • কোথাও ব্যথা পেলে ঠান্ডা বা গরম সেঁক দিতে বলা হয় কেন?
    aalan

    1 টি উত্তর

    • সর্বাধিক ভোটপ্রাপ্ত
    • সাম্প্রতিক
    • পুরনো
    • এলোমেলো
    1. ashad khandaker
      ashad khandaker সবজান্তা
      2023-11-13T04:53:20-06:00উত্তর দিয়েছেন 3 বছর আগে

      শীতকালীন ফুল চাষ – শীত মানেই প্রাণের ছোঁয়া। হিমের কনকনে ঠাণ্ডা আর চারিদিক কুয়াশাচ্ছন্ ঢাকা প্রকৃতি, সঙ্গে পুলিপিঠে। যেন এক অপূর্ব পরিবেশের মেল বন্ধন। তার সঙ্গে বাড়তি পাওনা বাহারি রঙের শীতকালীন ফুল। এমন কোন মানুষ নেই যে ফুল ভালবাসে না। ফুল হল পবিত্রতা ও ভালবাসার প্রতীক। শীতকালীন ফুল লাগানোর উপযুক্বিস্তারিত পড়ুন

      শীতকালীন ফুল চাষ – শীত মানেই প্রাণের ছোঁয়া। হিমের কনকনে ঠাণ্ডা আর চারিদিক কুয়াশাচ্ছন্ ঢাকা প্রকৃতি, সঙ্গে পুলিপিঠে। যেন এক অপূর্ব পরিবেশের মেল বন্ধন। তার সঙ্গে বাড়তি পাওনা বাহারি রঙের শীতকালীন ফুল। এমন কোন মানুষ নেই যে ফুল ভালবাসে না।

      ফুল হল পবিত্রতা ও ভালবাসার প্রতীক। শীতকালীন ফুল লাগানোর উপযুক্ত সময় হল নভেম্বর মাস। শীতকালে বিভিন্ন ধরণের নাম না জানা, রঙিন ফুল ফোটে। অনেকেই টবে বা বাগানে রঙিন ফুল লাগাতে পছন্দ করেন। ফুল প্রেমিকদের জন্য রইল কিছু রঙিন শীতকালীন ফুল এর বৈশিষ্ট।

      কি কি ফুল চাষ করবেন শীত কালে ?

      ডালিয়া ফুল (Dahlia flowers)

      শীতকালীন ফুল এর মধ্যে ডালিয়া খুব বিখ্যাত। বর্ণ বৈচিত্র, বড় আকারের ও নিবাসের জন্য এটি জনপ্রিয়। ডালিয়া গাছের উচ্চতা ১০০ থেকে ১৫০ সেন্টিমিটার হয়ে থাকে। ডালিয়া বিভিন্ন রঙের হতে পারে। সিঙ্গেল, ডবল শো ফ্যান্সি, রেড মনার্ক, ক্যাকটাস, স্টার প্রভৃতি উন্নত মানের ডালিয়া। এই ফুলগুলি সূর্যের দিকে মুখ করে থাকে।

      বাড়ির টবে ডালিয়া ফুলের চাষের পদ্ধতিঃ

      1. বাড়িতে ডালিয়া চাষের জন্য একটি বড় আকারের টব জোগাড় করতে হবে।
      2. দোআঁশ মাটি এই ফুল চাষের জন্য খুবই ভালো।
      3. ছোট টব হলে ডালিয়ার কাটিং চারা কোন নার্সারি থেকে নিয়ে এসে মাটিতে পুঁতে দিতে হবে।
      4. গাছের সাথে কোনো শক্ত কাঠি বেঁধে দিন। যাতে গাছ নুইয়ে না পড়ে।
      5. কিছু দিন অন্তর অন্তর প্রয়োজন মতো গাছের গোড়ায় সার অর্থাৎ সরষের খোল পচা জল দিতে হবে।
      6. মাঝে মাঝে গাছের ডগা ছেঁটে দিতে হবে।

      এরপর ধীরে ধীরে গাছটি বেড়ে উঠবে, এবং কিছু দিনের মদ্ধেই খুব সুন্দর ফুল ফুটবেসূর্যমুখী (Sunflower) 

      এটি শীতকালীন ফুল। এটি দেখতে সূর্যের মতো। সূর্যের দিকে মুখ করে থাকার জন্য এর নাম সূর্যমুখী। এর বীজ হাঁস, মুরগী খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। পৃথিবী বিভিন্ন দেশে এর ব্যাপক চাষ হয়। এই তেল অন্যান্য রান্নার তেলের তুলনায় ভালো। এই গাছ ৩০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।

      বাড়ির টবে সূর্যমুখী ফুলের চাষের পদ্ধতিঃ

      1. নার্সারি থেকে গাছ এর জন্য ভালো বড় টব কিনে আনতে হবে।
      2. অল্প ভেজা ভেজা মাটি প্রয়োজন। তাঁর মধ্যে জৈব সার মিশিয়ে মাটিটিকে তৈরি করে নিতে হবে।
      3. টবে মাটিতে বীজটি পুঁতে দিন।
      4. রোজ দুবেলা করে প্রয়োজন মতো জল দিতে হবে।
      5. গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না।
      6. মাটি স্যাঁতস্যাঁতে থাকলে জল দেবেন না।
      7. একমাস হওয়ার পরই গাছের গোড়ায় বাড়তি সার দিতে হবে প্রয়োজন মতো।

      ২ মাস পরিচর্যা করলেই গাছ বড় হবে, এবং খুব সুন্দর ফুল ফুটবে কিছু দিনের মধ্যেচন্দ্রমল্লিকা (Chandramallika)

      সাধারণত অক্টোবর – নভেম্বর মাসে এই গাছের ফুল ফোটে। এই ফুল প্রায় সাড়ে তিন হাজারেরে ধরনের হয়ে থাকে। এই গাছের ফুল প্রায় ২০-২৫ দিন তাজা থাকে। এই গাছ ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। চন্দ্রমল্লিকার আদি নিবাস চীনে। চীনে এটি ঔষুধিগাছ হিসেবে পরিচিত। ফুলগুলি সাধারণত গোলাকার, পুরু ধরনের হয়ে থাকে। পাঁপড়িগুলি লম্বা, উঁচু ও সরু হয়ে থাকে।

      বাড়ির টবে চন্দ্রমল্লিকা ফুলের চাষের পদ্ধতিঃ

      1. চন্দ্রমল্লিকার গাছ থেকে ডাল কেটে ছোট পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিন।
      2. শিকড় গজিয়ে গেলে টবে মাটির মধ্যে পুঁতে দিতে হবে।
      3. মাটির সঙ্গে সমপরিমাণ গোবর সার দিন।
      4. ফুলের জন্য দরকার ঝলমলে রোদ ও ঠাণ্ডা আবহাওয়া। তাই এটিকে কোন ছায়া যুক্ত জায়গায় রেখে দিন।

      প্রতিদিন প্রয়োজন মতো নিয়ম করে জল ও সার কসমস (Cosmos) 

      কসমস বাহারি রঙের শীতের ফুল। এগুলি অধিকাংশ বিদেশি ফুল। কসমস গাছের ফুলগুলি বাগানে সৌন্দর্য বাড়িয়ে তোলে। এই ফুলের বৈজ্ঞানিক নাম হল ” কসমস বিপিন্নাতুস”। এই ফুলগুলি বৈশিষ্ট হল একই গাছে বিভিন্ন রঙের ফুল ফোটে ( যেমন- সাদা, গোলাপি, বেগুনি, লাল, কমলা, হলুদ ইত্যাদি। ফুলগুলি হালকা সুগন্ধি বিশিষ্ট। ফুলগুলি ৩-৪ সেন্টিমিটার চওড়া হয়ে থাকে। পাতাগুলি খাঁজকাটা হয়।

      বাড়ির টবে কসমস ফুলের চাষের পদ্ধতিঃ

      1. সমপরিমাণ বাগানের মাটি, নদীর বালি মাটি, ভার্মি কম্পোস্ট (সারের দোকানে পাওয়া যাবে) ভালোভাবে মিশিয়ে টবে ভরে রাখতে হবে।
      2. নার্সারি থেকে কসমস গাছ এনে টবে লাগিয়ে দিন।
      3. ২-৩ দিন ছায়ায় রেখে দিন।
      4. তারপর রোদ যুক্ত জায়গায় রেখে দিন।
      5. খুব দ্রুত এটি গাছটি বড়ো হয় ও ফুল ধরে।
      6. এই গাছের রোজ জল দেওয়ার বা বিশেষ সার দরকার পড়ে না।
      7. এই গাছ রোদ ভীষণ পছন্দ করে।

      বেশি রোদ থাকলে গাছটিতে ফুল ভালো হবজিনিয়া (Zinnia)

      ধুসর সবুজ রঙের ক্ষুদ্রাকৃতি এই ফুল বেশ নজরকড়া। এই ফুলের গাছ ১০ থেকে ১২ সেন্টিমিটার হয়ে থাকে। লাল, গোলাপি, বেগুনি, সাদা রঙের বৈচিত্রময়। এর আদি নিবাস মেক্সিকো।

      বাড়ির টবে জিনিয়া ফুলের চাষের পদ্ধতিঃ

      1. বীজের মাধ্যমে এই ফুলের বংশ বিস্তার ভালো হয়।
      2. নার্সারি থেকে জিনিয়ার চারা নিয়ে আসতে হবে।
      3. টবে গাছ রোপন করলে আপনাকে সাত দিন পর পর টবের গোড়ায় তরল সার দিতে হবে।
      4. উর্বর দো-আঁঁশ মাটি এ ফুল উৎপাদনের জন্য বেশি উপযোগী।
      5. নিয়মিত জল দিতে হবে এবং ফুল শুকানো শুরু হলেই ফুল কেটে দিতে হয়।

      গাঁদা (Marigold) 

      এই ফুলটি খুব জনপ্রিয়। বেশিরভাগ বাড়ির টবে বা বাগানে এই ফুল দেখা যায়। শীত হোক বা গরম সব সময় এই ফুল ফোটে। কিন্তু শীতকালে এর চাষটা বেশি। লাল, হলুদ, কমলা রঙের হয়ে থাকে। গাঁদা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন- চায়না গাঁদা, রক্ত গাঁদা, দেশি গাঁদা, বড় ইনকা গাঁদা প্রভৃতি।

      বাড়ির টবে গাঁদা ফুলের চাষের পদ্ধতিঃ

      1. বাজার থেকে টব এবং গাঁদা ফুলের চারা কিনে আনুন।
      2. দোআঁশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে মাটি তৈরি করে টবে ভরে নিন।
      3. টবের মাটিতে গাঁদা ফুলের চারা লাগিয়ে নিন।
      4. প্রতি সপ্তাহে একদিন অন্তত প্রয়োজন মতো সরষে পচা জল দেবেন।

      প্রতিদিন সকাল- বিকেল প্রয়োজন মতো জল দিন ধীরে ধীরে গাছ বৃদ্ধি পাবে এবং ফুল ফুটবেগোলাপ (Rose) 

      গোলাপ সারাবছর এ চাষ হয়ে থাকে। ফুল প্রেমীদের পছন্দের ফুলের তালিকায় গোলাপ শীর্ষ স্থান দখল করে। লাল গোলাপ ভালবাসার প্রতীক হিসাবে চিহ্নিত। এছাড়াও গোলাপ ফুল ভিন্ন রঙের হয়ে থাকে।

      অধিকাংশ ফুল প্রেমীরা বাড়ির টবে, বাগানে এই সুগন্ধি যুক্ত ফুল লাগান। বিদেশি গোলাপের মধ্যে – এলিজাবেথ, ব্ল্যাক প্রিন্স, রানি এলিজাবেথ, ইরান, রোজ গুজার্ড, কুইন এলিজাবেথ, জুলিয়াস রোজ জনপ্রিয়।

      বাড়ির টবে গোলাপ ফুলের চাষের পদ্ধতিঃ

      1. নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনতে হবে।
      2. দো-আঁশ মাটি, গোবর সার বা কম্পোস্ট, পাতা পচা সার, একত্রে মিশিয়ে মাটি তৈরি করতে হবে।
      3. মিশ্রিত মাটি প্রায় এক সপ্তাহ রেখে দিন কোন খোলা জায়গায়।
      4. তারপর টবে মাটি ভরে চারাটি বসিয়ে দিন।
      5. গাছের মরা ডালপালা গুলো ছেঁটে দিন।

      দু-তিনদিন অন্তর অন্তর প্রয়োজন মতো জল দিতে হবে। তবে গাছের গোড়ায় যেন জল না জমে সে দিকে নজর রাখতে হবক্যামেলিয়া (Camellia) 

      এটি একটি বিদেশি ফুল। সাধারণত ফুলটি সাদা ও লাল রঙের হয়ে থাকে। অনেকটা দেখতে গোলাপের মতো। এক স্তর বা বহু স্তর পাপড়ি যুক্ত হয়ে থাকে। চা গাছের মতো এর পরিচর্যা করতে হয়। এই ফুলটি সাধারণত বছরে একবারই ফোটে। একবছর সময় লাগে ফুল ফুটতে।

      বাড়ির টবে ক্যামেলিয়া ফুলের চাষের পদ্ধতিঃ

      1. বাজার থেকে টব এবং ক্যামেলিয়া ফুলের চারা কিনে আনুন।
      2. দোআঁশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে মাটি তৈরি করে টবে ভরে নিন।
      3. টবের মাটিতে ক্যামেলিয়া ফুলের চারা লাগিয়ে নিন।
      4. প্রতি সপ্তাহে একদিন অন্তত প্রয়োজন মতো সরষে পচা জল দেবেন।

      প্রতিদিন সকাল- বিকেল প্রয়োজন মতো জল দিন ধীরে ধীরে গাছ বৃদ্ধি পাবে এবং ফুল ফুটপ্যান্সি (Pansy)

      শীতের সব চাইতে সুন্দর ফুল হল প্যান্সি। এটি দেখতে অনেকটা প্রজাপতির মতো। এর গঠনটা অনেকটা আলাদা ধরনের, ফুলের নিচের দিকে তিনটি পাপড়ি থাকে আর উপরের দিকে দুটি।সাধারণত টবে এটি ভালো ফোটে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে এই ফুলটি অসাধারণ।

      বাড়ির টবে প্যান্সি ফুলের চাষের পদ্ধতিঃ

      1. প্রথমে নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনতে হবে।
      2. দো-আঁশ মাটি, গোবর সার বা কম্পোস্ট, পাতা পচা সার, একত্রে মিশিয়ে মাটি তৈরি করতে হবে।
      3. মিশ্রিত মাটি প্রায় এক সপ্তাহ রেখে দিন কোন খোলা জায়গায়।
      4. তারপর টবে মাটি ভরে চারাটি বসিয়ে দিন।।
      5. দু-তিনদিন অন্তর অন্তর প্রয়োজন মতো জল দিতে হবে। তবে গাছের গোড়ায় যেন জল না জমে সে দিকে নজর রাখতে হবে।
      সংক্ষেপে দেখুন
        • 0
      • শেয়ার করুন
        শেয়ার করুন
        • শেয়ার করুন Facebook
        • শেয়ার করুন Twitter
        • শেয়ার করুন LinkedIn
        • শেয়ার করুন WhatsApp

    উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে।

    জিমেইল থেকে লগইন করুন
    অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

    পাসওয়ার্ড ভুলে গেছেন?

    একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

    Sidebar

    লগ ইন করুন

    অনুরূপ প্রশ্ন

    • ashad khandaker

      ইঞ্জিনের শক্তি মাপতে কেন হর্স পাওয়ার ব্যবহৃত হয়?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      কিছু প্রাইভেট কারের গায়ে 4 X 4 লেখা থাকে কেন?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      বিমানের জ্বালানী কেন ডানায় থাকে?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      বর্তমান বিশ্বের সবচেয়ে গোছানো ও পরিচ্ছন্ন বিমান বন্দর কোনটি?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      কোথাও ব্যথা পেলে ঠান্ডা বা গরম সেঁক দিতে বলা হয় ...

      • 0 টি উত্তর
    • জনপ্রিয়
    • উত্তর
    • Mithun

      নির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?

      • 12 টি উত্তর
    • Hina Khan

      Is Telegram MOD APK safe to use? What are the ...

      • 9 টি উত্তর
    • shanto

      ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে ...

      • 8 টি উত্তর
    • Admin

      নতুন ক্যাটাগরি "SEO" যুক্ত হলো আড্ডাবাজে!

      • 7 টি উত্তর
    • Mahmudul

      একটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?

      • 6 টি উত্তর
    • নুসরাত জাহান
      নুসরাত জাহান একটি উত্তর দিয়েছেন বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে কোচিং প্ল্যাটফর্ম হিসেবে কয়েকটি জনপ্রিয় এবং… সেপ্টেম্বর 4, 2026, সময়ঃ 12:36 অপরাহ্ন
    • biplob
      biplob একটি উত্তর দিয়েছেন ডেঙ্গু জ্বরের লক্ষণ শুরু হয় সাধারণত মশার কামড়ের ৪ থেকে… সেপ্টেম্বর 3, 2026, সময়ঃ 12:25 অপরাহ্ন
    • biplob
      biplob একটি উত্তর দিয়েছেন ভাই, আপনি কেন অন্যের উত্তর কপি করেছেন? নিজে রিসার্চ করে… সেপ্টেম্বর 1, 2026, সময়ঃ 8:12 অপরাহ্ন
    • Taharim Hasan Tanim
      Taharim Hasan Tanim একটি উত্তর দিয়েছেন কাকরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) কাকরোচ জনতা পার্টি (CJP)… সেপ্টেম্বর 1, 2026, সময়ঃ 6:27 অপরাহ্ন
    • তানি রহমান
      তানি রহমান একটি উত্তর দিয়েছেন হ্যাঁ, বাংলা কিউআর (Bangla QR) দিয়ে বিকাশ এবং নগদ দুটোতেই… আগস্ট 29, 2026, সময়ঃ 6:34 অপরাহ্ন

    জনপ্রিয় গ্রুপ

    • মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

      মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

      • 4 ইউজার
      • 1 পোস্ট
      • 115 বার প্রদর্শিত
    • Earn Money

      • 3 ইউজার
      • 0 পোস্ট
      • 163 বার প্রদর্শিত
    • Knowledge World

      Knowledge World

      • 3 ইউজার
      • 2 পোস্ট
      • 123 বার প্রদর্শিত
    • CT Game Review

      CT Game Review

      • 3 ইউজার
      • 1 পোস্ট
      • 1,244 বার প্রদর্শিত
    • Crazy Time Fun

      Crazy Time Fun

      • 2 ইউজার
      • 0 পোস্ট
      • 89 বার প্রদর্শিত

    চলতি মাসের সেরা ইউজার

    SimretSheshy

    SimretSheshy

    • 1 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    jackwilliamson1221

    jackwilliamson1221

    • 1 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    Taharim Hasan Tanim

    Taharim Hasan Tanim

    • 0 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    AntoninaZotova

    AntoninaZotova

    • 1 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    biplob

    biplob

    • 27 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    লগ ইন করুন

    Explore

    • হোমপেজ
    • জরুরী প্রশ্ন
    • প্রশ্ন
      • নতুন প্রশ্ন
      • জনপ্রিয় প্রশ্ন
      • সর্বাধিক উত্তরিত
      • অবশ্যই পড়ুন
    • ব্লগ পড়ুন
    • গ্রুপ
    • কমিউনিটি
    • জরিপ
    • ব্যাজ
    • ইউজার
    • বিভাগ
    • সাহায্য
    • টাকা উত্তোলন করুন
    • আড্ডাবাজ অ্যাপ

    Footer

    AddaBuzz.net

    আড্ডাবাজ একটি সামাজিক প্রশ্নোত্তর ইঞ্জিন। যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরের জ্ঞান আদান-প্রদান হয়। প্রশ্ন করুন, উত্তর দিন, জ্ঞান ভাগাভাগি করুন।

    Adv 234x60

    aalan

    আমাদের সম্পর্কিত

    • আমাদের টিম
    • আমাদের লক্ষ্য

    লিগ্যাল স্টাফ

    • Privacy Policy
    • Terms and Conditions
    • Data Deletion Instructions

    সাহায্য

    • Knowledge Base
    • Contact us

    আমাদের ফলো করুন

    © 2026 AddaBuzz. All Rights Reserved
    With Love by AddaBuzz.net

    ✕
    🔔 নোটিফিকেশন চালু করুন নতুন প্রশ্নোত্তর ও ব্লগ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন