দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকার চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে এই পরিত্যক্ত গ্রামটি। ১৯৪৪ সালের ১০ জুন পর্যন্ত গ্রামটিতে কারো আঁচড় পড়েনি। পরবর্তীতে নাৎজি পার্টির সামরিক বাহিনী ওয়াফেন এস এস গ্রামটিতে আক্রমণ করে। গ্রামের পুরুষদের সারি বেঁধে গুলি করে হত্যা করা হয়। নারী ও শিশুরা গির্জায় আশ্রয় নেওয়ায় তা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। যুদ্ধের অন্যতম নেতা চার্লস ডি গল সিদ্ধান্ত নেন, এটিকে নাৎজি বাহিনীর নৃশংসতার একটি নিদর্শন হিসেবে রেখে দেওয়ার। ১৯৯৯ সালে একটি স্মারক জাদুঘরসহ এর কাছে নতুন একটি গ্রাম গড়ে তোলা হয়েছে।
গ্রামটির নাম কি?
