২০২৩ সালে বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা আছে ইলন মাস্কের বহুল আলোচিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ২০২৩ সালে বাংলাদেশে চালু হবে বলে আশা করা হচ্ছে। স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রি-অর্ডার গ্রহণ করছে। ইলন মাস্কেরবিস্তারিত পড়ুন
২০২৩ সালে বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা আছে
ইলন মাস্কের বহুল আলোচিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ২০২৩ সালে বাংলাদেশে চালু হবে বলে আশা করা হচ্ছে।
স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রি-অর্ডার গ্রহণ করছে।
ইলন মাস্কের মহাকাশ সংস্থা ও স্টারলিংকের প্রযোজনা প্রতিষ্ঠান স্পেসএক্স’র অফিসিয়াল টুইটবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স ও স্পেনের কিছু অংশসহ বিশ্বের ৩২টি দেশে স্টারলিংকের ব্রডব্যান্ড পরিষেবা চালু রয়েছে।
স্টারলিংকের পোস্ট করা মানচিত্রে ‘সেবার আওতাধীন’ চিহ্নিত দেশগুলো অবিলম্বে তাদের স্টারলিংক ইনস্টলেশন প্যাকেজ পাবে। ম্যাপে ‘ওয়েটলিস্ট’ এবং ‘শিগগির আসছে’ চিহ্নিত এলাকাও রয়েছে।
‘শিগগির আসছে’ চিহ্নিত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ।
বাংলাদেশ থেকে প্রি-অর্ডার পরিষেবা পেতে স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে ৯৯ ডলার ফি প্রদানের একটি নির্দেশনা আসে। সেখানে একটি বার্তায় বলা হয়েছে যে, স্টারলিংক ২০২৩ সালে এই এলাকায় তার পরিষেবা প্রসারিত করার আশা করছে।
সেখানে আরও বলা হয়, প্রাপ্যতা নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভরশীল এবং প্রতিটি কভারেজ এলাকায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে অর্ডার গ্রহণ করা হবে।
সূত্রঃ ইন্টারনেট
সংক্ষেপে দেখুন



ভাই, আপনার কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই প্রশ্নটিও আমার কাছে তেমন মনে হয়েছে। যাইহোক, সম্ভবত আমি উত্তর পেয়েছি। প্রথম ভারতীয় যার সম্মানে ব্রিটিশ হোটেল/রিসোর্টের নামকরণ করা হয়েছিল তিনি হলেন সেক দীন মহম্মদ (Sake Dean Mahomed)। সেক দীন মহম্মদ ছিলেন একজন ভারতীয় উদ্বিস্তারিত পড়ুন
ভাই, আপনার কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই প্রশ্নটিও আমার কাছে তেমন মনে হয়েছে। যাইহোক, সম্ভবত আমি উত্তর পেয়েছি।
প্রথম ভারতীয় যার সম্মানে ব্রিটিশ হোটেল/রিসোর্টের নামকরণ করা হয়েছিল
তিনি হলেন সেক দীন মহম্মদ (Sake Dean Mahomed)।
সেক দীন মহম্মদ ছিলেন একজন ভারতীয় উদ্যোক্তা, যিনি ১৯শ শতকের শুরুর দিকে ব্রিটেনে পাড়ি দেন।
উল্লেখযোগ্য অবদান:
ঐতিহাসিক তাৎপর্য:
তাঁর স্নানাগার ও রেস্তোরাঁ ব্রিটিশ প্রতিষ্ঠানগুলিতে ভারতীয় ব্যক্তিত্বদের সম্মান করার পথিকৃৎ হয়। যদিও এটি সরাসরি হোটেল নয়, থাকার সুবিধাযুক্ত স্নানাগার ছিল এক যুগান্তকারী প্রচেষ্টা।
স্বীকৃতি:
ব্রিটেনে তাঁর অবদানকে স্মরণ করে স্মারক ফলক ও ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এভাবেই তিনি ব্রিটিশ প্রতিষ্ঠানে নামকরণের সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় হিসেবে চিহ্নিত হন।
সেক দীন মহম্মদ-এর এই অর্জন সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক!
আমার উত্তর সঠিক হলে জানাবেন।
সংক্ষেপে দেখুন