গ্রীক এবং রোমানরা কুমিরের গোবর স্কিনকেয়ার হিসাবে ব্যবহার করত
গ্রীক এবং রোমানরা কুমিরের গোবর স্কিনকেয়ার হিসাবে ব্যবহার করত
সংক্ষেপে দেখুন
সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.
দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
আড্ডার শুরুটা হয় প্রশ্ন দিয়ে
আমাদের উদ্দেশ্য হলো, যিনি জানেন এবং যিনি জানতে চান এই দুজনকে সংযুক্ত করা।
আপনার একটি প্রশ্ন বদলে দিতে পারে একজন ব্যক্তিকে, একটি জাতিকে, একটি দেশকে এবং বিশ্বকে! প্রশ্ন করুন, উত্তর দিন, একে অপরের সাথে জ্ঞান ভাগ করে নিন।
আমরা প্রতিদিন নতুন কিছু শিখতে চাই, জানতে চাই। আপনি যা জানেন তা অন্যের কাজে লাগতে পারে। তাই শুধু জেনেই চুপ থাকবেন না, বিশ্বকে জানিয়ে দিন।
আমাদের ব্লগ পড়ে জ্ঞানকে সমৃদ্ধ করুন
পাশাপাশি উন্নত ব্লগ লিখে সমাদৃত হোন বিশ্বজুড়ে
অনন্য লেখক হিসেবে গড়ে তুলুন নিজেকে
গ্রীক এবং রোমানরা কুমিরের গোবর স্কিনকেয়ার হিসাবে ব্যবহার করত
গ্রীক এবং রোমানরা কুমিরের গোবর স্কিনকেয়ার হিসাবে ব্যবহার করত
সংক্ষেপে দেখুনঅপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ইমেইল খোলার সময় সতর্ক থাকতে বলেছে গুগল। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো মেইলগুলো খোলার সময় প্রেরকের পরিচয় ভালোভাবে যাচাই করতে হবে। কখনোই টাকার ফাঁদে পা দেবেন না। না জেনে মেইলে থাকা লিংক অথবা কোন ছবি, ফাইল ইত্যাদি ডাউনলোড করবেন না। সাবস্ক্রাইব করেননি এমনবিস্তারিত পড়ুন
অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ইমেইল খোলার সময় সতর্ক থাকতে বলেছে গুগল। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো মেইলগুলো খোলার সময় প্রেরকের পরিচয় ভালোভাবে যাচাই করতে হবে। কখনোই টাকার ফাঁদে পা দেবেন না। না জেনে মেইলে থাকা লিংক অথবা কোন ছবি, ফাইল ইত্যাদি ডাউনলোড করবেন না। সাবস্ক্রাইব করেননি এমন ইমেইল বার বার আসলে মার্ক করে স্পাম করে দিন। যেন একই ইমেইল এড্রেস থেকে আরও মেইল পাঠাতে না পারে। এরকম কমনসেন্স কাজে লাগিয়ে স্প্যাম, ফিশিং অথবা ভাইরাস ইমেইল থেকে নিজেকে রক্ষা করতে পারেন।
সংক্ষেপে দেখুনআগুন নামের কোন লোককে ট্রেনিং দিয়ে আগুন নেভানো যেতে পারে 🤣😂
আগুন নামের কোন লোককে ট্রেনিং দিয়ে আগুন নেভানো যেতে পারে 🤣😂
সংক্ষেপে দেখুনবিজ্ঞানী আইজ্যাক নিউটনের বাবার নাম ছিল আইজ্যাক নিউটন সিনিয়র
আয়তনের দিক থেকে বলতে গেলে, সূর্যের অভ্যন্তরে ১৩ লক্ষ পৃথিবী ফিট হয়ে যাবে। পৃথিবী সূর্যের দৈর্ঘ্য জুড়ে ১০৯ বার প্রান্ত থেকে শেষ অবধি লাইন করা যাবে। ভর হিসাবে, সূর্যের ওজন পৃথিবীর তুলনায় প্রায় ৩৩৩,০০০ গুণ বেশি। পৃথিবীকে পিনের মাথার আকার এবং সূর্যকে বাস্কেটবলের আকার হিসাবে ভাবেন। কিন্তু এখানেই শেষবিস্তারিত পড়ুন
ভর হিসাবে, সূর্যের ওজন পৃথিবীর তুলনায় প্রায় ৩৩৩,০০০ গুণ বেশি।
পৃথিবীকে পিনের মাথার আকার এবং সূর্যকে বাস্কেটবলের আকার হিসাবে ভাবেন।
কিন্তু এখানেই শেষ নয়। একটি ভিডিও দেখুন যেখানে মহাবিশ্বের খুবই ছোট একটি অংশের তারাগুলো দেখানো হয়েছে। শুধু এই ভিডিও দেখেই যদি নিজেকে ছোট মনেহয় তাহলে বলে রাখি ভিডিওতে যা দেখানো হয়েছে তা শুধুই মহাবিশ্বের ক্ষুদ্র একটি অংশ। মহাবিশ্ব এর চাইতেও আরও অনেক বড়।
সংক্ষেপে দেখুনমেয়েদের মত ছেলেরা চেষ্টা করলে পারবে।
মেয়েদের মত ছেলেরা চেষ্টা করলে পারবে।
সংক্ষেপে দেখুনআপনি নিচের লিংকে গিয়ে দেখে নিন। http://www.reb.gov.bd/site/page/b659f5e0-3eea-4e4d-bde6-dfc74c19df4c/-
আপনি নিচের লিংকে গিয়ে দেখে নিন।
http://www.reb.gov.bd/site/page/b659f5e0-3eea-4e4d-bde6-dfc74c19df4c/-
সংক্ষেপে দেখুনচালের পোকা তাড়াবেন কী করে? শুকনো লঙ্কা: চালের পাত্রে ৭-৮টি আস্ত শুকনো লঙ্কা রেখে দিন। এতে চাল অনেক দিন পোকা মুক্ত থাকবে। দু’সপ্তাহ পরে পুরনো লঙ্কাগুলি সরিয়ে ফেলে নতুন লঙ্কা দিন। পুরনো লঙ্কা রান্নার কাজে ব্যবহার করে নিতেও পারেন। এতে পোকা দূরে থাকবে। এয়ারটাইট পাত্র: পলিথিন বা প্লাস্টিকের পাত্রে চাল রবিস্তারিত পড়ুন
চালের পোকা তাড়াবেন কী করে?
শুকনো লঙ্কা: চালের পাত্রে ৭-৮টি আস্ত শুকনো লঙ্কা রেখে দিন। এতে চাল অনেক দিন পোকা মুক্ত থাকবে। দু’সপ্তাহ পরে পুরনো লঙ্কাগুলি সরিয়ে ফেলে নতুন লঙ্কা দিন। পুরনো লঙ্কা রান্নার কাজে ব্যবহার করে নিতেও পারেন। এতে পোকা দূরে থাকবে।
এয়ারটাইট পাত্র: পলিথিন বা প্লাস্টিকের পাত্রে চাল রাখবেন না। এতে পোকা ধরার আশঙ্কা বাড়ে। চাল এয়ারটাইট পাত্রে রাখুন। এতে চাল দীর্ঘ দিন পোকার হাত থেকে বাঁচবে।
গোলমরিচ: এর ঝাঁজও চালকে সুরক্ষিত রাখে। চালে পোকা হতে দেয় না। গোলমরিচের সুবিধা হল, এটি পাল্টেও দিতে হয় না। দীর্ঘ দিন রেখে দেওয়া যায়।
নিমপাতা: নিমপাতা পোকা তাড়াতে দারুণ কাজে লাগে। পাত্রে চাল রাখার পরে তাতে কিছুটা নিমপাতা দিয়ে দিন। এতে চাল অনেক দিন নিরাপদ থাকবে। তবে মাসে এক বার করে পাতা বদলে দেবেন।
তেজপাতা: নিমপাতা না থাকলে তেজপাতাও দিতে পারেন চালের মধ্যে। তাতেও দূরে থাকবে পোকা। এই পাতার গন্ধ চাল সুরক্ষিত রাখবে।
ফ্রিজ: অনেক সময়ে তাপের কারণেও পোকার বংশবৃদ্ধি হয়। তাই এয়ারটাইট পাত্রে ভরে চাল কয়েক দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তাতে পোকা মরে যাবে।
সংক্ষেপে দেখুন
ফটো, ভিডিও বা অডিও অটোমেটিক ডাউনলোড করার সেটিংস কনফিগার করতে WhatsApp > আরও বিকল্প চিন্হে ক্লিক করুন> সেটিংস > স্টোরেজ এবং ডেটা > মিডিয়া অটোমেটিক-ডাউনলোড বিকল্পে ট্যাপ করুন। WhatsApp কখন মিডিয়া অটোমেটিক ডাউনলোড করবে আপনি সেটি এখানে বেছে নিতে পারবেন। দ্রষ্টব্য: WhatsApp করোনাভাইরাস (COVIবিস্তারিত পড়ুন
ফটো, ভিডিও বা অডিও অটোমেটিক ডাউনলোড করার সেটিংস কনফিগার করতে WhatsApp > আরও বিকল্প চিন্হে
ক্লিক করুন> সেটিংস > স্টোরেজ এবং ডেটা > মিডিয়া অটোমেটিক-ডাউনলোড বিকল্পে ট্যাপ করুন।
WhatsApp কখন মিডিয়া অটোমেটিক ডাউনলোড করবে আপনি সেটি এখানে বেছে নিতে পারবেন।
দ্রষ্টব্য: WhatsApp করোনাভাইরাস (COVID-19) অতিমারীর সময় সম্ভাব্য মোবাইল নেটওয়ার্ক কনজেশনের সমস্যা কম করতে অন্যান্য পরিষেবার সাথে যুক্ত হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক ব্যান্ডউইথ সম্পর্কিত সমস্যার সমাধান করতে, আমরা বিশেষ কিছু অঞ্চলে ডকুমেন্ট, ভিডিও এবং অডিও মেসেজ অটোমেটিক ডাউনলোড করার সুবিধা বন্ধ রেখেছি।
মোবাইল ডেটা কানেকশন চালু থাকলে বেছে নেওয়া মিডিয়া অটোমেটিক ডাউনলোড হবে।
ওয়াই-ফাইয়ে কানেক্ট করলে বেছে নেওয়া মিডিয়া অটোমেটিক ডাউনলোড হবে।
আপনি রোমিংয়ে থাকাকালীন বেছে নেওয়া মিডিয়া অটোমেটিক ডাউনলোড হবে।
নিচের ভিডিওটি দেখলে আরও ক্লিয়ার হবেন।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনঅনেকেরই এরকম প্রশ্ন থাকে। আসুন বীর্য খেলে কি হয় তা জেনে নেই। কোনো মেয়ে যদি কোনো পুরুষের বীর্য পান করে তাহলে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা নেই। যার বীর্য পান করা হচ্ছে যদি ঐ পুরুষের কোন যৌন রোগ থাকে বা সে যদি অপরিচ্ছন্ন জীবনযাপন করে থাকে সেক্ষেত্রে বিভিন্ন যৌনরোগ এমন কি মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে।বিস্তারিত পড়ুন
অনেকেরই এরকম প্রশ্ন থাকে। আসুন বীর্য খেলে কি হয় তা জেনে নেই।
কোনো মেয়ে যদি কোনো পুরুষের বীর্য পান করে তাহলে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা নেই।
যার বীর্য পান করা হচ্ছে যদি ঐ পুরুষের কোন যৌন রোগ থাকে বা সে যদি অপরিচ্ছন্ন জীবনযাপন করে থাকে সেক্ষেত্রে বিভিন্ন যৌনরোগ এমন কি মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সার্বিক বিবেচনায় যৌনরোগ বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার চেয়ে তা প্রতিরোধ করাই বিজ্ঞতার পরিচায়ক।
ধর্মীয় বিধি নিষেধে এরকম কাজ এবং ওরাল সেক্স করতে নিরুতসাহিতকরা হয়েছে। একে অস্বাভাবিক ও অনুচিত বলেছেন প্রায় সবাই।
যদিও ডাক্তারদের ভেতরে এ নিয়ে মতভেদ আছে। খুব কম সংখ্যক ডাক্তার বলেন যে এতে কোন ক্ষতি নেই যেহেতু বীর্যে মূলত প্রোটিন থাকে কন্তু এই পরিমান প্রোটিনে মানুষের শরীরের কোন উপকার হয় না।
সংক্ষেপে দেখুনকোকাকোলার রঙ আগে সবুজ ছিলো খাবার রং ব্যবহার না করলে কোকাকোলার রং হতো সবুজ।
মেয়েদের প্রথম মাসিক মাসিক চক্রের প্রথম শুরুকে বলা হয় মেনারকি। সাধারণত ৯ থেকে ১৩ বছর বয়সে মেয়েদের প্রথম মাসিক হয়ে থাকে। তবে শারীরিক গঠনভেদে বয়সের তারতম্য ঘটতে পারে। অনেকের ক্ষেত্রে ৮-৯ বছরেও শুরু হয়ে যেতে পারে। আবার অনেকের ১৮ বছর বয়সে মাসিক শুরু না ও হতে পারে। তবে সাধারণত মাসিক শুরুর ৬ থেকে ১২ মাস আগবিস্তারিত পড়ুন
মাসিক চক্রের প্রথম শুরুকে বলা হয় মেনারকি। সাধারণত ৯ থেকে ১৩ বছর বয়সে মেয়েদের প্রথম মাসিক হয়ে থাকে। তবে শারীরিক গঠনভেদে বয়সের তারতম্য ঘটতে পারে। অনেকের ক্ষেত্রে ৮-৯ বছরেও শুরু হয়ে যেতে পারে। আবার অনেকের ১৮ বছর বয়সে মাসিক শুরু না ও হতে পারে। তবে সাধারণত মাসিক শুরুর ৬ থেকে ১২ মাস আগে যোনিপথ দিয়ে হলদেটে ও সাদা রঙের স্রাব বেরিয়ে আসে। যদি কারো ক্ষেত্রে ১৭ বছর বয়সের পরেও মাসিক শুরুর লক্ষণ না দেখা দেয়, তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মাসিক সাধারণত ৩ থেকে ৭ দিন স্থায়ী হয়ে থাকে। কিন্তু এর কম বা বেশিও হতে পারে। বেশিরভাগ সময় প্রথম ২ দিন মাসিকের রক্তের প্রবাহ বেশি থাকে। রক্তের সাথে অনেক সময় ছোট ছোট রক্তের চাকা বা পিণ্ডও বেরিয়ে আসে যা স্বাভাবিক। এ সময় যোনিপথে ভেজা অনুভূতি হয় এবং তলপেটে হালকা ব্যথা হতে পারে। তবে তা একেক জনের বেলায় একেক রকম হতে পারে। এ সকল লক্ষণের বাইরে অস্বাভাবিক কিছু ঘটলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া; এটি মোটেই গোপনীয় বা লজ্জাজনক বিষয় নয়। বরং কোন মেয়ের প্রথম মাসিক হওয়ার দিনটি তার জন্য অনেক আনন্দের ও গর্বের হওয়া উচিত, কেননা মাসিক প্রক্রিয়ার মাধ্যমেই একটি মেয়ে নারীত্বের জন্য প্রস্তুতি লাভ করে।
সংক্ষেপে দেখুনকোয়ালার আঙুলের ছাপ ঠিক মানুষের মতো। এটি বেশিরভাগ অস্ট্রেলিয়ায় দেখা যায়। কোনও কোনও সময় এমনও ঘটেছে যে অপরাধ স্থলে কোয়ালার আঙুলের ছাপকে মানুষের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ভুল করা হয়েছে।
কোয়ালার আঙুলের ছাপ ঠিক মানুষের মতো। এটি বেশিরভাগ অস্ট্রেলিয়ায় দেখা যায়। কোনও কোনও সময় এমনও ঘটেছে যে অপরাধ স্থলে কোয়ালার আঙুলের ছাপকে মানুষের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ভুল করা হয়েছে।
সংক্ষেপে দেখুনতালাকপ্রাপ্ত ছেলে বা মেয়ে কাউকেই খারাপ চোখে দেখার কোন কারণ নাই। তবে একের অধিক তালাক থাকলে একটু খোঁজ খবর নেয়া যেতে পারে। সব সময় একজন ছেলে/মেয়ের ভুলেই তালাক হয় এমন নয়। অনেক সময় মেয়েরা সংসার বুঝে উঠার আগেই তালাক নিয়ে নেয়। পুরো বিষয়টাই দ্বিপাক্ষিক। খারাপ চোখে দেখার কিছুই নাই।
তালাকপ্রাপ্ত ছেলে বা মেয়ে কাউকেই খারাপ চোখে দেখার কোন কারণ নাই। তবে একের অধিক তালাক থাকলে একটু খোঁজ খবর নেয়া যেতে পারে।
সব সময় একজন ছেলে/মেয়ের ভুলেই তালাক হয় এমন নয়। অনেক সময় মেয়েরা সংসার বুঝে উঠার আগেই তালাক নিয়ে নেয়। পুরো বিষয়টাই দ্বিপাক্ষিক।
খারাপ চোখে দেখার কিছুই নাই।
সংক্ষেপে দেখুনআমি আজকে এমন একটি তথ্য জানাবো যা সত্যিি অনেক কম মানুষ জানে । আমাদের প্রায় সবারই মনে হয় উপমহাদেশের বাদশাহ , সুলতান ও নবাবরা জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন না , তারা শুধু হেরেমখানা নিয়েই ব্যস্ত থাকতেন । কিন্তু এটা অনেক বড় ভুল ধারণা । চলুন আজকে আপনাদের এই বাংলার কিছু বিখ্যাত পন্ডিতদের ইতিহাস শুনাই । ববিস্তারিত পড়ুন
আমি আজকে এমন একটি তথ্য জানাবো যা সত্যিি অনেক কম মানুষ জানে । আমাদের প্রায় সবারই মনে হয় উপমহাদেশের বাদশাহ , সুলতান ও নবাবরা জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন না , তারা শুধু হেরেমখানা নিয়েই ব্যস্ত থাকতেন ।
কিন্তু এটা অনেক বড় ভুল ধারণা । চলুন আজকে আপনাদের এই বাংলার কিছু বিখ্যাত পন্ডিতদের ইতিহাস শুনাই । বাংলার ইতিহাস স্পষ্টভাবে পাওয়া যায় নবাবী আমল থেকে । তাই নবাবী আমলের ডাক্তার , বিজ্ঞানী ও দার্শনিকদের কথাই আজকে আপনাদের জানাই ।
১৭১৭ সাল কিংবা তাঁর কিছু পরে বাংলায় নবাবী তন্ত্র শুরু হয় । মুর্শিদকুলি খান ছিলেন বাংলার স্বাধীন নবাবদের মধ্যে প্রথম । তারপর পর্যায়ক্রমে আরও দু জন নবাব আসেন । এবং এদের পর আসেন নবাব আলিবর্দি খান । তিনি আফগান বিদ্রোহ এবং মারাঠি আক্রমণ থামিয়ে বাংলার জনমনে শুধু স্বস্তিই ফেরান নি । সেই সাথে তিনি রাজধানি মুর্শিদাবাদকে ঢেলে সাজান । তিনি নিজে ছিলেন জ্ঞান পাগল । তাই তাঁর আহ্বানে অনেক দার্শনিক , বিজ্ঞানী বাংলায় চলে আসেন ।
তাঁর আমলে বিখ্যাত দার্শনিকদের মধ্যে ছিল মীর মুহাম্মাদ আলী ফাজিল ।
বিখ্যাত চিকিৎসক ছিল হাকিম হাদি আলী খান এবং হাকিম তাজুদ্দিন । হাকিম হাদি আলী খানকে সে যুগের গ্যালেন বা প্লুটো বলে আখ্যায়িত করা হতো ।
এছাড়াও নকিকুলি খান , মির্জা হুসেইন , কাজই মুজাফফার , মুহাম্মাদ হাজিন , শাহ মুহাম্মাদ হাসান , আবুল কাশিম ও সৈয়ড মূহাম্মাদ আলী র মতো খ্যাতনামা পণ্ডিত ছিল ।
আলিবর্দি খানের আমলে মুর্শিদাবাদে অনেক গ্রন্থাগার গড়ে উঠে । মীর মুহাম্মাদ আলী ফাজিলের ব্যক্তিগত গ্রন্থাগারেই ছিল ২০০০ এর মতো বই ।
১৭৫৭ সালে ব্রিটিশদের কাছে মুর্শিদাবাদের পতন হলে ধ্বংস করে দেয়া হয় এইসব গ্রন্থাগার । অনেক গ্রন্থ নষ্ট করে দেয়া হয় । কিছু গ্রন্থ পশ্চিমে নিয়ে যাওয়া হয় ।
বাংলা যখন সব দিক দিয়েই উন্নত হচ্ছিল তখনই ব্রিটিশরা এসে এই অঞ্চলকে কয়েক শতাব্দী পিছনে ফেলে দেয় । কিন্তু আমাদের কাছ থেকে এই ইতিহাসগুলো কোন কারণে দূরে সরিয়ে রাখা হয় ।
সংক্ষেপে দেখুনবাংলাদেশের সরকারি ব্যাংক ৬টি। বাংলাদেশের সরকারি ব্যাংক সমূহ: সোনালী ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক লিমিটেড রূপালী ব্যাংক লিমিটেড বেসিক ব্যাংক লিমিটেড বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড
এটা কখনো, কখনো, শোনা যায়। গ্রাম আর দেশ এর সংজ্ঞা ভিন্ন, ভিন্ন। তথাপি, দেশের মাঝে থেকেই, নিজের গ্রামের বাড়ী কে, দেশের বাড়ী বলার একটা চল দেখা যায়। একটি বড় শহরাঞ্চলের ভৌগলিক আয়তনের তুলনায়, জনবসতির তুলনায়, গ্রামের সীমানা ছোট থাকে। জনজীবনে ও শহরের তুলনায়, গ্রামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। পরিসরগতবিস্তারিত পড়ুন
এটা কখনো, কখনো, শোনা যায়।
গ্রাম আর দেশ এর সংজ্ঞা ভিন্ন, ভিন্ন। তথাপি, দেশের মাঝে থেকেই, নিজের গ্রামের বাড়ী কে, দেশের বাড়ী বলার একটা চল দেখা যায়।
একটি বড় শহরাঞ্চলের ভৌগলিক আয়তনের তুলনায়, জনবসতির তুলনায়, গ্রামের সীমানা ছোট থাকে। জনজীবনে ও শহরের তুলনায়, গ্রামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।
পরিসরগত কারণে, গ্রামের লোকজনের মাঝে যে সম্পর্কের নৈকট্য বা পরিচিতি সৃষ্টি হয়, সেটা খুবই সঙ্গত কারণেই শহরের মাঝে সম্ভব হয় না। কারণ, শহরের জীবনে, সারাদিনের নানাবিধ ব্যস্ততা, একটা প্রধান বিষয় হয়ে দাঁড়ায়।
গ্রামে, প্রত্যেকের সাথে প্রত্যেকের চেনা, জানা, নিজের গ্রামের প্রতিটা রাস্তা, প্রতিটা বাড়ী, ঘর, এমন কী প্রতিটি বাড়ীর খবর জানার সুবাদে, নিজের গ্রাম, নিজের মনের মাঝে একটা বিশাল জায়গা জুড়ে থাকে, তার কাছে, হারিয়েই যায় দেশের সংজ্ঞা, দেশের সীমানা,
ছোটবেলা থেকেই গ্রামের আকাশ, বাতাস, গাছগাছালি, পাখির ডাক, পুকুরঘাট, নাট মন্ডপ, যাত্রা পালা, পালা কীর্তনের আসর, এসবের সাথে শৈশব যে নিবিড় সম্পর্ক রচনা করে দেয়, সে সম্পর্কের ভিত, পাথর, সিমেন্ট, এসবের চাইতেও অনেক বেশী ক্ষমতাশালী।
ফলে, সে সম্পর্ক, দেশ সম্পর্কে আলাদা করে ভাবার সুযোগই দেয় না,
তাই, নিজের গ্রামই হয়ে উঠে, নিজের দেশ।
সংক্ষেপে দেখুনব্রিটেন বা যুক্তরাজ্যের ডাকটিকেটে দেশের নাম লেখা থাকে না। ডাকটিকিট একখন্ড কাগজ যা ডাক মাসুল হিসেবে ব্যবহৃত হয়। নানা বর্ণের এই ডাকটিকিট গুলোতে ফুটে ওঠে দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, বরেণ্য ব্যক্তিত্ব, ইত্যাদি বিষয় ফুটে ওঠে।

ডাকটিকিট একখন্ড কাগজ যা ডাক মাসুল হিসেবে ব্যবহৃত হয়। নানা বর্ণের এই ডাকটিকিট গুলোতে ফুটে ওঠে দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, বরেণ্য ব্যক্তিত্ব, ইত্যাদি বিষয় ফুটে ওঠে।
সংক্ষেপে দেখুনকে বলেছে হয়না? বংশ হচ্ছে আপনার নিজের জিনের বর্ধিতকরণ। Extension of one's genes. আপনার নিজের জিন আরেকজনের শরীরে হস্তান্তর করা। আপনার পুত্র যে জিনের অধিকারী হবেন তার ৫০ ভাগ আপনার দেওয়া, বাকি ৫০ ভাগ আপনার স্ত্রীর দেওয়া। আপনার কন্যা যে জিন বহন করছে তার ৫০ ভাগ আপনার দেওয়া, বাকি ৫০ ভাগ আপনার স্ত্রীর দেওয়াবিস্তারিত পড়ুন
কে বলেছে হয়না? বংশ হচ্ছে আপনার নিজের জিনের বর্ধিতকরণ। Extension of one’s genes. আপনার নিজের জিন আরেকজনের শরীরে হস্তান্তর করা।
আপনার পুত্র যে জিনের অধিকারী হবেন তার ৫০ ভাগ আপনার দেওয়া, বাকি ৫০ ভাগ আপনার স্ত্রীর দেওয়া।
আপনার কন্যা যে জিন বহন করছে তার ৫০ ভাগ আপনার দেওয়া, বাকি ৫০ ভাগ আপনার স্ত্রীর দেওয়া।
আপনার পুত্রের পুত্র বা কন্যা এর শরীরের জিনে আপনার অংশদারিত্ব ২৫ ভাগ, আপনার কন্যার পুত্র বা কন্যার শরীরেও আপনার অংশদারিত্ব ২৫ ভাগ।
জিনের হিসেবে পুত্র ও কন্যার কোন ফারাক নাই। বংশ রক্ষায় উভয়ের অবদান ও সম্ভাবনা সমান।
পুত্র দিয়ে যেই পরিমান বংশ রক্ষা হয়, কন্যা দিয়েও একই পরিমান বংশ রক্ষা হয়।
সংক্ষেপে দেখুন
আসসালামুআলাইকুম বন্ধুগণ, বর্তমান যুগটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আর এই এআই বিপ্লবের একেবারে প্রথম সারিতে অবস্থান করছে ওপেনএআই (OpenAI) এর তৈরি বিশ্বখ্যাত চ্যাটবট ChatGPT। প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কাজের ...
ষড়ঋতুর দেশ আমাদের এই রূপসী বাংলাদেশ। সবুজের সমারোহ, দিগন্তজোড়া ফসলের মাঠ, পাহাড়ের কোল ঘেঁষে নেমে আসা ঝরনা আর বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত নিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি। আপনি যদি দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে প্রকৃতির কাছাকাছি যেতে চান, তবে ...
আপডেট: ০২ মে, ২০২৬ | বিভাগ: প্রাইভেট সেক্টর জব সার্কুলার বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ (Jamuna Group) সম্প্রতি তাদের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড-এর জন্য একটি উচ্চপদস্থ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে “জেনারেল ম্যানেজার – অডিট” ...
১# শেক্সপিয়র ১৮ বছর বয়সে বিয়ে করেন তাঁর চেয়ে ৮ বছরের বড় অ্যানা হ্যাথাওয়াকে । ভদ্রমহিলার পেটে তখন তিন মাসের বাচ্চা। ২# শেক্সপিয়র-অ্যানা দম্পতির জমজ সন্তান হয়েছিল। নাম জুডিথ এবং হ্যামনেট। ৩# ইংরেজি অভিধানের প্রায় ১৭০০ থেকে ৩০০০ শব্দ শেক্সপিয়ারের একার! শেক্সপিয়ারের নাটক থেকে অনেক অপমান সূচক কথা দৈনন্দিবিস্তারিত পড়ুন
১# শেক্সপিয়র ১৮ বছর বয়সে বিয়ে করেন তাঁর চেয়ে ৮ বছরের বড় অ্যানা হ্যাথাওয়াকে । ভদ্রমহিলার পেটে তখন তিন মাসের বাচ্চা।
২# শেক্সপিয়র-অ্যানা দম্পতির জমজ সন্তান হয়েছিল। নাম জুডিথ এবং হ্যামনেট।
৩# ইংরেজি অভিধানের প্রায় ১৭০০ থেকে ৩০০০ শব্দ শেক্সপিয়ারের একার! শেক্সপিয়ারের নাটক থেকে অনেক অপমান সূচক কথা দৈনন্দিন জীবনে চলে এসেছে। যেমন:
“Thou art like a toad; ugly and venomous.”, “You scullion! You rampallian! You fustilarian! I’ll tickle your catastrophe!”
“Thou clay-brained guts, thou knotty-pated fool, thou whoreson obscene greasy tallow-catch!”
৪# বর্তমানে শেক্সপিয়রের কোন উত্তরসূরী নেই। শেক্সপিয়রের তিন সন্তান ছিল। এক ছেলে, দুই মেয়ে। ছেলে অল্প বয়সে মারা যায়। শেক্সপিয়রের একমাত্র নাতনী এলিজাবেথ ১৬৭০ সালে নিঃসন্তান অবস্থায় মারা যান।
৫# হয়তো আমরা শেক্সপিয়রের নামের বানান ঠিকভাবে লিখি না! কারণ তাঁর নামের আশির চেয়ে বেশি রকমের বানান পাওয়া যায়! কিছু অরিজিনাল বানান: “Willm Shaksp,” “William Shakespe,” “Wm Shakspe,” “William Shakspere,” ”Willm Shakspere,” and “William Shakspeare”. কোথাও ‘William Shakespeare’ নাই!
৬# আজ শেক্সপিয়র সারাবিশ্বে সমাদৃত। কিন্তু প্রথম জীবনে তিনিও কড়া সমালোচনা পেয়েছিলেন। নাট্য সমালোচক রবার্ট গ্রীনি যেমন শেক্সপিয়ার সম্পর্কে বলেছিলেন, “upstart crow, beautified with our feathers”!
৭# আজকের দিনে শেক্সপিয়র নাটকগুলো লিখলে হয়তো আত্মহত্যায় উৎসাহ দেওয়ার জন্য তাঁর জেল খাটতে হতো। তাঁর নাটকে মোট ১৩ বার আত্মহত্যার ঘটনা আছে!
৮# ‘I am a weakish speller’ এর অ্যানাগ্রাম হলো William Shakespeare।
৯# ১৫৮৫ থেকে ১৫৯২, এই বছরগুলোতে শেক্সপিয়রের কাজের কোন হদিস পাওয়া যায় না। তাই ঐতিহাসিকরা এই বছরগুলোকে তাঁর জীবনের ‘হারানো বছর’ আখ্যা দিয়েছে।
১০# শেক্সপিয়রের নাটকের সবচেয়ে দীর্ঘ শব্দ “honorificabilitudinitatibus,” যার অর্থ “invincible glorious honorableness”. শেক্সপিয়র কখনো বিশ্ববিদ্যালয়ে যাননি এবং তিনি ছাড়া তাঁর পরিবারের কেউই পড়ালেখা জানতো না!
১১# তাঁর ‘রোমিও এন্ড জুলিয়েট’-এ ‘লাভ’ শব্দটা এসেছে ১৫০ বার!
১২# তাঁর সমাধিতে লেখা ছিল, ‘যে আমার হাড়গোড় সরাবে সে অভিশপ্ত হবে।’ কবর থেকে হাড়গোড় চুরি ঠেকানোর জন্য এই ব্যবস্থা!
১৩# তিনি কখনোই তাঁর নাটক প্রকাশ করেন নি। নাটকের স্ক্রিপ্ট আকারে লেখা হতো। সেগুলো তাঁর দুই বন্ধু সংরক্ষণ করে প্রকাশ করেন।
১৪# করোনাভাইরাসের মতো আরেকটি মহামারি ছিল প্লেগ। এ সময় শেক্সপিয়ারের মঞ্চ নাটকের কোম্পানি বন্ধ ছিল। নাটকের চাহিদা না থাকায় মূলত এই সময় তিনি সনেট লেখা শুরু করেন।
সংক্ষেপে দেখুন