সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
আপনি এমন কী জানেন, যা বেশিরভাগ লোকই জানেন না?
ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে? বলতে গেলে ঢাকার সবচেয়ে বড় লোক পরিবারের ছেলে ছিল। তখনকার দিনে যখন ১ম শ্রেণীর অফিসারের বেতন ছিল খুব বেশি হলে ৫০০-৬০০ টাকা, সে এলভিস প্রিসলির গান শোনার জন্য এক ধাক্কায় ১০০০ টাকার রেকর্ড কিনে আনতো। তাদের বাড়িতে হরিণ ছিল, সরোবরে সাঁতার কাটত ধবল রাজহাঁস, মশলার বাগান থেকবিস্তারিত পড়ুন
ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে?
বলতে গেলে ঢাকার সবচেয়ে বড় লোক পরিবারের ছেলে ছিল। তখনকার দিনে যখন ১ম শ্রেণীর অফিসারের বেতন ছিল খুব বেশি হলে ৫০০-৬০০ টাকা, সে এলভিস প্রিসলির গান শোনার জন্য এক ধাক্কায় ১০০০ টাকার রেকর্ড কিনে আনতো। তাদের বাড়িতে হরিণ ছিল, সরোবরে সাঁতার কাটত ধবল রাজহাঁস, মশলার বাগান থেকে ভেসে আসত দারুচিনির গন্ধ(ডাকে পাখি খোলো আঁখি, এই গানটার শুটিং হয়েছিল তাদের বাড়িতে)।
জ্বী হ্যা, আমি মাগফার উদ্দিন চৌধুরী আজাদ এর কথা বলছি।
আজাদ ক্লাস সিক্সে পড়ে, সেন্ট গ্রেগরি। ১৯৬০ এর দশক। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন। আজাদের মা বললেন, তুমি বিয়ে করবে না, যদি করো, আমি একমাত্র ছেলে আজাদকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। আজাদের বাবা আরেকটা বিয়ে করলে আজাদের মা সাফিয়া তার বালকপুতের হাত ধরে ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করেন এবং একটা পর্ণকুটীরে আশ্রয় নেন। ছেলেকে লেখাপড়া শেখান। আজাদ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে।
তার বন্ধুরা যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে, ফিরে এসেছে আগরতলা থেকে, ট্রেনিং নিয়ে। তার ঢাকায় গেরিলা অপারেশন করে। বন্ধুরা আজাদকে বলল, চল, আমাদের সাথে, অপারেশন করবি। তুই তো বন্দুক পিস্তল চালাতে জানিস। তোর আব্বার তো বন্দুক আছে, পিস্তল আছে, তুই সেগুলো দিয়ে অনেকবার শিকার করেছিস।
আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার কেউ নেই, আর মায়েরও আমি ছাড়া আর কেউ নেই। মা অনুমতি দিলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি।
মাকে আজাদ বলল, মা, আমি কি যুদ্ধে যেতে পারি?
মা বললেন, নিশ্চয়ই, তোমাকে আমার প্রয়োজনের জন্য মানুষ করিনি, দেশ ও দশের জন্যই তোমাকে মানুষ করা হয়েছে।
আজাদ যুদ্ধে গেল।
দুটো অপারেশনে অংশ নিল। তাদের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হলো। গেরিলারা আশ্রয় নিল।
১৯৭১ সালের ৩০ আগস্ট। ধরা পড়ে ক্র্যাক প্লাটুনের একদল সাহসী মুক্তিযোদ্ধা। সেসময় আজাদকেও আটক করা হয়। তাকে ধরে নিয়ে রাখা হলো রমনা থানা সংলগ্ন ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে।
গরাদের ওপারে দাড়িয়ে থাকা আজাদকে তার মা চিনতে পারেন না। প্রচণ্ড মারের চোটে চোখমুখ ফুলে গেছে, ঠোঁট কেটে ঝুলছে, ভুরুর কাছটা কেটে গভীর গর্ত হয়ে গেছে।
–“মা, কি করব? এরা তো খুব মারে। স্বীকার করতে বলে সব। সবার নাম বলতে বলে।“
–“বাবা, তুমি কারোর নাম বলোনি তো?
–না মা, বলি নাই। কিন্তু ভয় লাগে, যদি আরও মারে, যদি বলে দেই…
–বাবারে, যখন মারবে, তুমি শক্ত হয়ে থেকো। সহ্য করো। কারো নাম বলো না।
–আচ্ছা মা। ভাত খেতে ইচ্ছে করে। দুইদিন ভাত খাই না। কালকে ভাত দিয়েছিল, আমি ভাগে পাই নাই।
–আচ্ছা, কালকে যখন আসব, তোমার জন্য ভাত নিয়ে আসব।
সাফিয়া বেগমের ভেতরটা দুমড়ে-মুচড়ে যায়। গায়ে হাত তোলা তো দূরে থাক, ছেলের গায়ে একটা ফুলের টোকা লাগতে দেননি কোনোদিন। সেই ছেলেকে ওরা এভাবে মেরেছে… এভাবে…
মুরগির মাংস, ভাত, আলুভর্তা আর বেগুনভাজি টিফিন ক্যারিয়ারে ভরে পরদিন সারারাত রমনা থানায় দাড়িয়ে থাকেন সাফিয়া বেগম, কিন্তু আজাদকে আর দেখতে পাননি। তেজগাঁও থানা, এমপি হোস্টেল, ক্যান্টনমেন্ট-সব জায়গায় খুজলেন, হাতে তখন টিফিন ক্যারিয়ার ধরা, কিন্তু আজাদকে আর খুঁজে পেলেন না।
ছেলে একবেলা ভাত খেতে চেয়েছিলেন। মা পারেননি ছেলের মুখে ভাত তুলে দিতে। সেই কষ্ট-যাতনা থেকে পুরো ১৪টি বছর ভাত মুখে তুলেন নি মা! তিনি অপেক্ষায় ছিলেন ১৪ টা বছর ছেলেকে ভাত খাওয়াবেন বলে। বিশ্বাস ছিলো তাঁর আজাদ ফিরবে। ছেলের অপেক্ষায় শুধু ভাতই নয়, ১৪বছর তিনি কোন বিছানায় শোন নি। শানের মেঝেতে শুয়েছেন শীত গ্রীষ্ম কোন কিছুতেই তিনি পাল্টান নি তার এই পাষাণ শয্যা। আর এর মুল কারণ আজাদ রমনা থানায় আটককালে বিছানা পায়নি।
প্রজন্ম কিংবদন্তি আজাদদের চিনেনা, চিনে হলিউডের অ্যাকশন চলচ্চিত্র।
ভালো থাকুক জীবনের প্রেমগুলো। ভালো থেকো কিংবদন্তী।”
[লেখাটি প্রিয় লেখক ‘আনিসুল হক’ এর “মা” বই থেকে নেওয়া হয়েছে।]
সৌজন্যে—লেখক আনিসুল হকের ফেসবুক পেজ
সংক্ষেপে দেখুনযখন ওকে দেখে হাসি, সে ও হাসে আমাকে দেখে। আমি চোখ মারলে, সে-ও মারে। আবার আমি তাকে চুমু খেলে সে-ও আমায় সমান আগ্রহে চুমু খায়। কে সে বলতে পারেন?
আয়নায় আমার প্রতিবিম্ব এমনটাই করবে। যদিও আমি এরকম ভঙ্গি কখনোই করবো না। 😜
আয়নায় আমার প্রতিবিম্ব এমনটাই করবে। যদিও আমি এরকম ভঙ্গি কখনোই করবো না। 😜
সংক্ষেপে দেখুনছেলেদের প্যান্টে এমন কী থাকে, যা মেয়েদের ড্রেসে থাকে না?
উত্তর হবে পকেট। তবে এখন মেয়েদের জিন্সগুলোতে পকেট থাকে। তাই এ ধাঁধা অনেক পুরনো হয়ে গেছে।
উত্তর হবে পকেট। তবে এখন মেয়েদের জিন্সগুলোতে পকেট থাকে। তাই এ ধাঁধা অনেক পুরনো হয়ে গেছে।
সংক্ষেপে দেখুনPHP কেন শিখবো?
PHP এর জন্মলগ্ন থেকেই জনপ্রিয় একটি ল্যাংগুয়েজ। PHP শেখার অনেকগুলো কারণ রয়েছে। তবে আমি সেগুলোর কিছু অংশ তুলে ধরছি এখানে। এরফলে যদি পিএইচপি শেখার ব্যপারে আপনাকে উৎসাহী করে তুলতে পারি তাহলেই আমি সার্থক! চলুন শুরু করা যাক... PHP ওপেনসোর্স। যেকোন সাধারণ মানের এডিটরে লেখা সম্ভব। Facebook, Flickr, Yahoo, Mবিস্তারিত পড়ুন
PHP এর জন্মলগ্ন থেকেই জনপ্রিয় একটি ল্যাংগুয়েজ। PHP শেখার অনেকগুলো কারণ রয়েছে। তবে আমি সেগুলোর কিছু অংশ তুলে ধরছি এখানে। এরফলে যদি পিএইচপি শেখার ব্যপারে আপনাকে উৎসাহী করে তুলতে পারি তাহলেই আমি সার্থক! চলুন শুরু করা যাক…
PHP ওপেনসোর্স। যেকোন সাধারণ মানের এডিটরে লেখা সম্ভব।
Facebook, Flickr, Yahoo, MailChimp এবং Wikipedia সহ আজকের সবচেয়ে বড় ওয়েব প্ল্যাটফর্মগুলি তাদের এন্ড-টু-এন্ড কম্পিউটিং পরিকাঠামোতে PHP ব্যবহার করে।
PHP শেখা অন্যান্য প্রোগ্রামিং লেংগুয়েজ গুলোর তুলনায় সহজ। এটি খুবই দ্রুতগতিতে প্রোগ্রাম রান করতে পারে।
PHP-এর চাহিদা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একটি নিখুঁত ওয়েব অ্যাপ ডেভলপের জন্য নতুন PHP ওয়েব ডেভেলপার খুঁজছে।
PHP এর ব্যবহার ওয়েবে প্রায় সর্বত্র। অনুমান করা হয় যে PHP একটি স্বীকৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা যা সমস্ত ওয়েবসাইটগুলির 79.1% পিএইচপি ব্যবহার করে।
স্ট্যাটিক এবং ডাইনামিক উভয় ওয়েব পেজ এবং ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করতে পিএইচপি ব্যবহার করা যেতে পারে।
পিএইচপি বিভিন্ন ডাটাবেস যেমন ওরাকল, মাইএসকিউএল, এবং এমএস অ্যাক্সেস সমর্থন করে এবং প্রোটোকল যেমন HTTP, LDAP, POP3, IMAP, NNTP, SNM এবং COM ব্যবহার করে অন্যান্য পরিষেবাগুলির সাথে যোগাযোগ করার জন্য একে ডিজাইন করা হয়েছে।
PHP দ্বারা পরিচালিত কিছু সেরা ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) হল ওয়ার্ডপ্রেস এবং এর প্লাগইন, ড্রুপাল, জুমলা, ফেসবুক, মিডিয়াউইকি, সিলভারস্ট্রাইপ এবং ডিগ-এর ইউজার ইন্টারফেস।
যেকোন ইকমার্স ওয়েবসাইট অনায়াসেই PHP দিয়ে তৈরি করা সম্ভব। Magento, OpenCart, Zen Cart, PrestaShop, AgoraCart, এবং Ubercart এর মত জনপ্রিয় ইকমার্স প্ল্যাটফর্মগুলি হল PHP-এর ব্যবহারিক অ্যাপ্লিকেশন।
পিএইচপি-এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হতে পারে ডেস্কটপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির জন্য।
Imagine, GD Library এবং Image Magic এর মতো বিভিন্ন ইমেজ প্রসেসিং লাইব্রেরিগুলিকে পিএইচপি অ্যাপ্লিকেশনগুলির সাথে একীভূত করা যেতে পারে যাতে ইমেজ প্রক্রিয়াকরণ বৈশিষ্ট্যগুলির একটি বিস্তৃত পরিসরের অনুমতি দেওয়া যায়, যার মধ্যে রয়েছে রোটেটিং, ক্রপিং, রিসাইজ, ওয়াটারমার্ক যোগ করা, থাম্বনেইল ছবি তৈরি করা এবং অনেক ফর্ম্যাটে আউটপুট ছবি তৈরি করা। আউটপুট চিত্রগুলির বিভিন্ন ফরমেট jpeg, gif, wbmp, xpm এবং png হতে পারে। শক্তিশালী ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য এটি একটি অপরিহার্য পূর্বশর্ত।
চার্ট, গ্রাফ ইত্যাদি তৈরিতে PHP সাবলীলভাবে ব্যবহারযোগ্য। এই বৈশিষ্ট্যটি সাধারণত ক্লায়েন্ট-সাইড ইকমার্স ওয়েবসাইট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং অন্যান্য বিভিন্ন অ্যাপ্লিকেশন জুড়ে ব্যবহৃত হয় যেখানে ডেটা সংক্ষিপ্তভাবে এবং গ্রাফিকভাবে উপস্থাপন করতে হয়।
পিডিএফ ফাইল তৈরি করা পিএইচপি এর আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা। PDFLib নামক একটি বিল্ট-ইন লাইব্রেরি টুল পিএইচপি ব্যবহার করে পিডিএফ ফাইল তৈরি এবং ম্যানিপুলেট পারে। এটি একটি অনলাইন ইনভয়েসিং সিস্টেম তৈরি করতে সাহায্য করে যেখানে আমরা PDF (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ফাইলে একটি HTML-চালিত চালান তৈরি করতে পারি।
এইচটিএমএল এর সাথে পিএইচপি এম্বেড করা যায় এটি নতুন প্রোগ্রামারদের জন্য আরেকটি সুবিধা।
এবার আপনি আমাকে বলুন কেন আপনি PHP শিখবেন না?
আপনাকে ধন্যবাদ আমাকে উত্তর দেয়ার আগ্রহ তৈরি করানোর জন্য!
সংক্ষেপে দেখুনজীবনের কিছু অলিখিত নিয়ম কী কী?
@mokbul ভাই কে ধন্যবাদ এমন প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্নটি ছিল জীবনের কিছু অলিখিত নিয়মগুলো কি এর উত্তরে আমি কিছু বিষয় তুলে ধরলাম। ১। মন উজাড় করে ভালবাসলেই যে, "প্রেম" টিকে যাবে, নিশ্চয়তা নেই। ২। বিপদে পড়লেই, যে নিজের ঘনিষ্ঠ লোকজন উদ্ধার করতে এগিয়ে আসবেন, নিশ্চয়তা নেই। ৩। চেষ্টা করলেই যে, নিজের "উদ্বিস্তারিত পড়ুন
mokbul ভাই কে ধন্যবাদ এমন প্রশ্ন করার জন্য।
আপনার প্রশ্নটি ছিল জীবনের কিছু অলিখিত নিয়মগুলো কি
এর উত্তরে আমি কিছু বিষয় তুলে ধরলাম।
১। মন উজাড় করে ভালবাসলেই যে, “প্রেম” টিকে যাবে, নিশ্চয়তা নেই।
২। বিপদে পড়লেই, যে নিজের ঘনিষ্ঠ লোকজন উদ্ধার করতে এগিয়ে আসবেন, নিশ্চয়তা নেই।
৩। চেষ্টা করলেই যে, নিজের “উদ্দেশ্য” বা “স্বপ্ন” বাস্তবায়িত হবে, নিশ্চয়তা নেই।
৪। নিজের ক্ষতি করে, অন্যের উপকার করলেও যে, কৃতজ্ঞতা স্বীকার হবে, নিশ্চয়তা নেই।
৫। দেখে শুনে, হিসাব নিকাশ করে, জীবনসঙ্গিনী নির্বাচন করলেই যে, সংসার টিকে যাবে নিশ্চয়তা নেই।
৬। সম্পূর্ণ সুস্থ থেকেও যে, নিজের তাৎক্ষণিক মৃত্যুকে রুখে দেয়া যাবে, নিশ্চয়তা নেই।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনমহাকাশে মারা যাওয়া প্রথম ব্যক্তি কে?
মহাকাশে প্রথম যে মানুষগুলো মারা গেছেন তারা হলেন সোভিয়েত মহাকাশচারী, জর্জি ডোব্রোভলস্কি (বাম), ভ্লাদিস্লাভ ভলকভ (ডানে) এবং ভিক্টর পাটসায়েভ (পিছনে)। 1971 সালে সয়ুজ 11 মিশনের শেষের দিকে পুনঃপ্রবেশকারী কেবিনের চাপ সমতাকরণ ভালভ অকালে খুলে গেলে তারা মারা যান। তারা প্রায় দশ মিনিটের জন্য ভ্যাকুয়ামের মধবিস্তারিত পড়ুন
মহাকাশে প্রথম যে মানুষগুলো মারা গেছেন তারা হলেন সোভিয়েত মহাকাশচারী, জর্জি ডোব্রোভলস্কি (বাম), ভ্লাদিস্লাভ ভলকভ (ডানে) এবং ভিক্টর পাটসায়েভ (পিছনে)। 1971 সালে সয়ুজ 11 মিশনের শেষের দিকে পুনঃপ্রবেশকারী কেবিনের চাপ সমতাকরণ ভালভ অকালে খুলে গেলে তারা মারা যান। তারা প্রায় দশ মিনিটের জন্য ভ্যাকুয়ামের মধ্যে থাকেন এবং একসাথেই মারা যান যদিও স্বয়ংক্রিয় ব্যবস্থা তাদের মৃতদেহ পৃথিবীতে নিয়ে আসে।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনঅভিভাবক হিসেবে শিশুদের বা ছোট বাচ্চাদের কোন শিক্ষা গুলো দেয়া উচিৎ?
শুরু থেকেই শিশুদের বা ছোট বাচ্চাদের কিছু বিষয়ে সচেতন করা জরুরী। আমরা নিজেদের অজান্তেই দৈনন্দিন কিছু কাজ করি যেগুলো অপরাধের পর্যায়ে পড়ে। আর আমাদের বাচ্চারা সেগুলো দেখে বড় হয় এবং ভেবে নেয় এগুলোই ঠিক। তাই তাদের কোনটা ঠিক আর কোনটা অন্যায় তা শিশুকাল থেকেই শিক্ষা দেয়া প্রয়োজন। ওয়েব থেকে পাওয়া তেমনই কিছু শবিস্তারিত পড়ুন
শুরু থেকেই শিশুদের বা ছোট বাচ্চাদের কিছু বিষয়ে সচেতন করা জরুরী। আমরা নিজেদের অজান্তেই দৈনন্দিন কিছু কাজ করি যেগুলো অপরাধের পর্যায়ে পড়ে। আর আমাদের বাচ্চারা সেগুলো দেখে বড় হয় এবং ভেবে নেয় এগুলোই ঠিক। তাই তাদের কোনটা ঠিক আর কোনটা অন্যায় তা শিশুকাল থেকেই শিক্ষা দেয়া প্রয়োজন। ওয়েব থেকে পাওয়া তেমনই কিছু শিক্ষা নিচে তুলে ধরলাম।
সূত্রঃ ইন্টার্নেট
সংক্ষেপে দেখুননির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?
এটা ভালো হয়েছে!!! ধন্যবাদ!
এটা ভালো হয়েছে!!! ধন্যবাদ!
সংক্ষেপে দেখুননির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?
উত্তর টি ভালোই হয়েছে। আরেকটু বিস্তারিত হলে আরও ভালো লাগতো! @allaboutsubha আপনাকে ধন্যবাদ!
উত্তর টি ভালোই হয়েছে। আরেকটু বিস্তারিত হলে আরও ভালো লাগতো! allaboutsubha আপনাকে ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনঅনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন এবং অনার্স ৩য় বর্ষের রেজাল্ট
Mobile Phone থেকে SMS এর মাধ্যমে অনার্স রেজাল্ট ২০২১ অনার্স ১ম বর্ষের রেজাল্ট মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H1 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Registraion: Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে... Example: NU H1 65784658 অনার্স ২য় বর্ষের রেজাল্ট মোবাইলের মেসেজবিস্তারিত পড়ুন
Mobile Phone থেকে SMS এর মাধ্যমে অনার্স রেজাল্ট ২০২১
অনার্স ১ম বর্ষের রেজাল্ট
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H1 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Registraion: Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে…
Example: NU H1 65784658
অনার্স ২য় বর্ষের রেজাল্ট
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H2 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Registraion: Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে…
Example: NU H2 65784658
অনার্স ৩য় বর্ষের রেজাল্ট
Mobile Phone এর Message গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H3 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Registraion Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে…
Example: NU H3 65784658
অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট
Mobile Phone এর Message গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H4 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Registraion Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে…
Example: NU H4 65784658
জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনার্সের রেজাল্ট
প্রথমে https://www.nu.ac.bd/results/ লিংকে যান। এরপর অনার্সের জন্য Honours এ ক্লিক করে ১ম / ২য় / ৩য় / ৪র্থ বর্ষ সিলেক্ট করুন। পাশের ফর্মে রোল, রেজিস্ট্রেশন দিন। পরীক্ষার সন এবং ক্যাপচা সঠিকভাবে লিখুন। এবার Search result এ ক্লিক করুন। আশাকরি রেজাল্ট পেয়ে যাবেন।
ধন্যনাদ!
সংক্ষেপে দেখুননতুন ক্যাটাগরি “SEO” যুক্ত হলো আড্ডাবাজে!
কেন?
কেন?
সংক্ষেপে দেখুনবাংলা শব্দ “কি” এবং “কী” এর মধ্যে পার্থক্য কী?
আসলে যে প্রশ্নগুলোর উত্তর হ্য অথবা না হবে সেগুলোর প্রশ্ন "কি" দিয়ে করা হয়। যেমন, তুমি কি ভাত খেয়েছো? আর যেগুলো প্রশ্নের উত্তর শুধু হ্যা বা না দিয়ে হয়না অথবা বর্ণনা দিতে হয় সেগুলোর ক্ষেত্রে "কী" ব্যবহৃত হয়। যেমন, তুমি কী দিয়ে ভাত খেয়েছো? আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ!
আসলে যে প্রশ্নগুলোর উত্তর হ্য অথবা না হবে সেগুলোর প্রশ্ন “কি” দিয়ে করা হয়।
যেমন, তুমি কি ভাত খেয়েছো?
আর যেগুলো প্রশ্নের উত্তর শুধু হ্যা বা না দিয়ে হয়না অথবা বর্ণনা দিতে হয় সেগুলোর ক্ষেত্রে “কী” ব্যবহৃত হয়।
যেমন, তুমি কী দিয়ে ভাত খেয়েছো?
আশাকরি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুননতুন ক্যাটাগরি “SEO” যুক্ত হলো আড্ডাবাজে!
অনেকেই এ সম্বন্ধীয় প্রশ্ন করতে চায়।
অনেকেই এ সম্বন্ধীয় প্রশ্ন করতে চায়।
সংক্ষেপে দেখুনkinemaster pro free download করবো কিভাবে?
কাইনমাস্টার কি (What is Kinemaster)? কাইনমাস্টার হ'ল আইওএস এবং অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসগুলির জন্য ডিজাইন করা একটি বিস্তৃত ভিডিও এডিটিং (video editor) অ্যাপ। এই পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত অ্যাপটির (kinemaster app) রয়েছে অডিও, টেক্সট, ছবি, ভিডিও এবং ইফেক্টগুলির সুনির্দিষ্ট বাছাই এবং কাটার জন্য একাধিক টুবিস্তারিত পড়ুন
কাইনমাস্টার কি (What is Kinemaster)?
কাইনমাস্টার হ’ল আইওএস এবং অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসগুলির জন্য ডিজাইন করা একটি বিস্তৃত ভিডিও এডিটিং (video editor) অ্যাপ। এই পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত অ্যাপটির (kinemaster app) রয়েছে অডিও, টেক্সট, ছবি, ভিডিও এবং ইফেক্টগুলির সুনির্দিষ্ট বাছাই এবং কাটার জন্য একাধিক টুলস। কাইনমাস্টার ব্যবহার করে প্রোফেশনাল ভিডিও তৈরি করা সম্ভব। এর ইউজার ফ্রেন্ডলি ভিডিও এডিটিং টুলসগুলো দিয়ে মানসম্পন্ন নির্ভুল এডিটিং করা যায়। এই অ্যাপসটি আপনার ভিডিওগুলিকে পুরো নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। আপনি যদি তাৎক্ষণিক তারকা হওয়ার স্বপ্ন দেখেন বা সিরিয়াল ভিডিও পাবলিশার হন, তাহলে কাইনমাস্টার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং আরও অনেক কিছু সহ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সীমাহীন সম্ভাবনার অফার দেয়।
কাইনমাস্টারের ফিচার সমুহ (KineMaster features)
Speed Control
Effects
Themes
Adjustments
Multiple Layers
Overlays
Music
Audio Filters
Frame-by-Frame Trimming
Volume Envelope
Stickers
Instant Preview
Transition Effects
Real-Time Recording
Animation Styles
Social Media sharing
কাইনমাস্টার এর সুবিধাদি (KineMaster Benefits)
Real-Time Recording
Easy and Flexible Adjustment Tools
Multi-Layered Videos
Social Media Integrations
User-Friendly Mobile Video Editor
Kinemaster for pc (পিসির জন্য কাইনমাস্টার)
পিসিতে কাইনমাস্টার চালাতে হলে আপনার একটি ইমুলেটর প্রয়োজন হবে। আপনি যেকোন ইমুলেটর ব্যবহার করতে পারেন। তবে আমার মতে Bluestacks, Nox, MEmu এগুলোর যেকোনটি ব্যবহার করতে পারেন। কিভাবে ইমুলেটর ব্যবহার করবেন এবং Android app ইন্সটল করবেন তা এখানে ক্লিক করে দেখে নিন।
Kinemaster PC download
ইমুলেটর ইন্সটল হয়ে গেলে রান করে Google play store থেকে কাইনমাস্টার ফ্রি ভার্সন ডাউনলোড করে নিতে হবে। এরপর ইমুলেটর থেকে অনায়াসেই চালানো যাবে।
Download Kinemaster pro for free (Kinemaster Pro ফ্রি ডাউনলোড করুন)
কাইনমাস্টার প্রো এর দাম বাৎসরিক ৩৯.৯৯ ডলার। ফ্রিতে এই সফটওয়ার ডাউনলোডের উৎসাহ আমি দিচ্ছি না। শুধুমাত্র নিজস্ব ব্যবহারের জন্য Kinemaster Pro মড টি ১দিনের জন্য গিভঅ্যাওয়ে তে পেয়েছিলাম। তাই শুধু আপনার পার্সোনাল ইউজের জন্যই শেয়ার করছি। kinemaster pro ডাউনলোড করতে নিচে “ফ্রি ডাউনলোড করুন” লেখাটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন।
ফ্রি ডাউনলোড করুন (Download for Free)
Is kinemaster free (kinemaster কি ফ্রি)
না। এটি কিনতে হয়। মাসিক ৪.৯৯ ডলার বা বাৎসরিক ৩৯.৯৯ ডলার দিতে হয় এর প্রো ভার্সনটি ইউজ করার জন্য। অবশ্য ট্রায়াল ভার্সনে আপনি কিছুদিন ব্যবহার করতে পারবেন।
Kinemaster Premium (কাইনমাস্টার প্রিমিয়াম)
প্রিমিয়াম বা প্রো যেটাই বলুন না কেন এতে কিছু প্রিমিয়াম ফিচার এড করা থাকে। যেমন no watermark । কাইনমাস্টার ফ্রি তে অটোমেটিক আপনার ভিডিওতে কাইনমাস্টার ওয়াটারমার্ক যুক্ত হয়ে যাবে। এছাড়াও অনেক বাড়তি অসুবধায় পড়বেন। কিন্তু kinemaster pro বা kinemaster premium এ আপনি নিজস্ব লোগো ইউজ করতে পারবেন। kinemaster premium ফ্রি ডাউনলোড (kinemaster premium free download) করতে নিচে “ফ্রি ডাউনলোড করুন” লেখাটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন। (kinemaster watermark remove)
ফ্রি ডাউনলোড করুন (Download for Free)
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুন