সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
যখন একজন সেলিব্রিটি জানতে পারে যে তার মৃত্যু হতে চলেছে তাহলে সে কি করতে পারে?
আমার কাছে একজন সেলিব্রিটির সত্যি ঘটনা আছে যেটা আপনার প্রশ্নের উত্তর হিসেবে দেয়া যেতে পারে। জিম ক্যারি : জিম ক্যারি যখন হাওয়াইতে ছুটিতে ছিলেন, তখন তিনি তার সহকারীর কাছ থেকে একটি কল পেয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাওয়াইয়ের দিকে যাচ্ছে এবং পরবর্তী ১০ মিনিটের মধ্যে সেবিস্তারিত পড়ুন
আমার কাছে একজন সেলিব্রিটির সত্যি ঘটনা আছে যেটা আপনার প্রশ্নের উত্তর হিসেবে দেয়া যেতে পারে।
জিম ক্যারি :



জিম ক্যারি যখন হাওয়াইতে ছুটিতে ছিলেন, তখন তিনি তার সহকারীর কাছ থেকে একটি কল পেয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাওয়াইয়ের দিকে যাচ্ছে এবং পরবর্তী ১০ মিনিটের মধ্যে সেখানে পড়বে। সেই কলটি শেষ হওয়ার ঠিক পরে, জিম তার ফোনে একটি জরুরি মেসেজ পেয়েছিলেন যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসছে।
তিনি অবিলম্বে তার মেয়ে এবং পরিবারকে ফোন করার চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কেউ ফোন ধরেনি। তার শেষ মুহুর্তের জন্য তিনি সৈকতে গিয়ে ঠান্ডা পানীয় পান করার সময় সূর্যোদয় দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সমুদ্র সৈকতে তিনি নিজের জন্য সমস্ত কিছু ভেবেছিলেন যার জন্য তিনি কৃতজ্ঞ ছিলেন এবং তিনি অবাক হয়ে ভাবছিলেন তার জীবনের অর্জনগুলোকে নিয়ে। কিছুক্ষণ পরে তিনি তার সহকারীর কাছ থেকে আরেকটি কল পেলেন যে এটি একটি মিথ্যা অ্যালার্ম ছিলো। তিনি স্বস্তি ফিরে পান। এরপর তিনি সৈকতে বসে কেবল তার আশীর্বাদগুলি গণনা করেছিলেন। কি দারুণ লোক তিনি!
কেমন লাগলো কমেন্টে জানাবেন!
সংক্ষেপে দেখুনপ্রতিদিন ভাবি, যে কাল থেকে পড়ালেখা করবো। কিন্তু তারপর আর শুরু করা হয় না। নিজের কাছেই খুব খারাপ লাগে। এখন আমার কী করা উচিৎ? কিভাবে মনোযোগী হতে পারি লেখাপড়ায়?
স্মরণশক্তি কিংবা মুখস্ত করার যোগ্যতা মহান আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামত। কেউ চাইলে যেমন কোনো কিছু স্মরণ রাখতে পারে না আবার চাইলে যে কেউ কোনো কিছু মুখস্ত রাখতে পারে না। মুখস্ত করা বা স্মরণ রাখার জন্য আল্লাহর সাহায্য ও অনুগ্রহ সবচেয়ে বেশি প্রয়োজন। যুগে যুগে অনেক কম সময়ে ছোট থেকে বড় মানুষরাও পবিত্র কুরআনবিস্তারিত পড়ুন
স্মরণশক্তি কিংবা মুখস্ত করার যোগ্যতা মহান আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামত। কেউ চাইলে যেমন কোনো কিছু স্মরণ রাখতে পারে না আবার চাইলে যে কেউ কোনো কিছু মুখস্ত রাখতে পারে না। মুখস্ত করা বা স্মরণ রাখার জন্য আল্লাহর সাহায্য ও অনুগ্রহ সবচেয়ে বেশি প্রয়োজন।
যুগে যুগে অনেক কম সময়ে ছোট থেকে বড় মানুষরাও পবিত্র কুরআনুল কারিম মুখস্ত করেছেন। হজরত ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে ৪ বছরের শিশুও রয়েছে এ তালিকায়। মুখস্ত শক্তি বা স্মরণশক্তি নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার নেয়ামত।
কুরআনুল কারিম মুখস্ত রাখার কৌশল তথা স্মরণশক্তি বাড়াতে আল্লাহ তাআলা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নসিহত পেশ করেছেন এবং দোয়া শিখিয়েছেন। যা উম্মতে মুসলিমার জন্য নসিহত ও উজ্জ্বল দৃষ্টান্ত।
হজরত জিবরিল আলাইহিস সালাম যখন ওহি নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাসের কাছে আসতেন। ওহি নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা মুখস্ত করার চেষ্টা করতেন। আর তা ছিল বিশ্বনবির জন্য অনেক কষ্টসাধ্য কাজ।
তখন আল্লাহ তাআলা কুরআনুল কারিমের একটি আয়াত নাজিল করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উপদেশ দিলেন এবং একটি দোয়া শিখিয়ে দিলেন।
এ নসিহত এবং দোয়ার বরকতেই কুরআন আয়ত্ব করতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কষ্ট দূর হয়ছিল। আর তাতে তিনি কুরআনের ওহি আয়ত্ব করেও প্রশান্তি লাভ করেন।
আর এ দোয়া ও নসিহতের আমলেই মানুষের মুখস্ত শক্তি ও স্মরণশক্তি দ্রুত বেড়ে যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন-فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ ‘সত্যিকার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। আপনার কাছে আল্লাহর ওহি সম্পুর্ণ হওয়ার আগে আপনি কুরআন আয়ত্বের জন্য তাড়াহুড়া করবেন না।’
[আয়াতের প্রথমাংশে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওহি আসার পর তা মুখস্ত করার বিষয়ে তাড়াহুড়ে করতে নিষেধ করেছেন। বরং ধীরস্থিরতা অবলম্বনের উপদেশ দিয়েছেন।]
অতপর কুরআন আয়ত্ব করতে আয়াতের শেষাংশে এ দোয়া করতে বলেছেন-وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا‘আর বলুন- হে আমার প্রভু! আমার জ্ঞান বাড়িয়ে দিন।’ (সুরা ত্বাহা : আয়াত ১১৪)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেয়া এ উপদেশ ও দোয়াই মানুষের মুখস্ত শক্তি বাড়ানোর অন্যতম উপায়।
সুতরাং মানুষের উচিত, যে কোনো পরিস্থিতিতে তাড়াহুড়ো নয়, বরং ধীরস্থিরভাবে মহান আল্লাহর সাহায্য নিয়ে তা আয়ত্ব করার প্রচেষ্টা করা আর আল্লাহর কাছে একান্ত মনে এ দোয়া করা-رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ : ‘রাব্বি যিদনি ইলমা।’অর্থ : ‘হে আমার প্রভু! আমার জ্ঞান (মুখস্ত বা স্মরণ শক্তি) বাড়িয়ে দিন।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের নসিহত ও দোয়ার মাধ্যমে মুখস্ত শক্তি বাড়িয়ে তোলার তাওফিক দান করুন। কুরআন-সুন্নাহ উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
সূত্রঃ জাগো নিউজ
সংক্ষেপে দেখুনরানের চিপায় চুলকানি দূর করার ঔষধ, ক্রিম, মলম ও ঘরোয়া উপায়
এলার্জি চুলকানি ঔষধের নাম, রানের চিপায় চুলকানি দূর করার ঘরোয়া উপায়,চুলকানি দূর করার ঔষধ চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন আজকের পোস্টে আমরা দেখব কিভাবে চুলকানি দূর করার যায়। স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ যা Sarcoptes scabei নামক এক প্রকার জীবাণু দ্বারা সংঘটিত হয়।এর প্রধান লক্ষণ হল শরীরে চুবিস্তারিত পড়ুন
এলার্জি চুলকানি ঔষধের নাম, রানের চিপায় চুলকানি দূর করার ঘরোয়া উপায়,চুলকানি দূর করার ঔষধ
চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন
আজকের পোস্টে আমরা দেখব কিভাবে চুলকানি দূর করার যায়। স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ যা Sarcoptes scabei নামক এক প্রকার জীবাণু দ্বারা সংঘটিত হয়।এর প্রধান লক্ষণ হল শরীরে চুলকানি ও গুটি গুটি র্যাশ ওঠা। স্পর্শের মাধ্যমে সাধারণত এ রোগ হয়। তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড় গামছা, বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলে এ রোগ হতে পারে।
বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে ৷প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়।দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলি ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হতে পারে।এই উপসর্গগুলি শরীরের বেশিরভাগ অংশে, যেমন-কব্জি, আঙ্গুলের ভিতর বা কোমরের আশেপাশে উপস্থিত হতে পারে। রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে।
চুলকানি এমন একটি অনুভূতি যে জায়গায় হয় সেখানে আঁচড়াতে ইচ্ছে করে। চুলকানি হতে পারে এলার্জি হলে, দেহের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সম্প্রীত সমস্যায়, কোন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে অথবা দেহের স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোন অন্তর্নিহিত কারণে। চুলকানি বিভিন্ন ধরণের হতে পারে। খুব সহজের এদের চেনা যেতে পারে এদের চেহারা দেখলে বা এদের হওয়ার কারণ জানলে। খুব সাধারণ কারণগুলি গুলি হল ফুসকুড়ি, আমবাত, ছত্রাক সংক্রমণে এবং কোন পোকার কামড়।
যাদের দেহের ত্বক শুষ্ক, তাদের চুলকানি বেশি হয়। এর কিছু চাক্ষুষ লক্ষণ আছে, যেমন জায়গাটি লাল হয়ে যাওয়া, প্রদাহ, ফুলে যাওয়া এবং ফোসকা পড়া। চুলকানি সাধারণত কোন গুরুতর উপসর্গ নয় কিন্তু যদি দীর্ঘ দিন ধরে হতে থাকে তাহলে কয়েকটি গুরুতর অসুখের উপসর্গ হিসাবে চুলকানিকে দেখা যেতে পারে, যেমন, কিডনি বা লিভারের ত্রুটি। চুলকানির কারণ জানার পর চুলকানির অনেকগুলি প্রভাবশালী চিকিৎসার কার্যক্রম রয়েছে যা শুরু করা যেতে পারে।
এই গুলির মধ্যে রয়েছে স্থানীয় ভাবে লাগানোর জন্য মলম এবং খাবার ওষুধ। ঘরোয়া চিকিৎসার পদ্ধতিও সাময়িক ভাবে স্বস্তি দিতে পারে।
চুলকানির কারণ নির্ণয়ের পরে তার চিকিৎসা ব্যবস্থা নিম্ন লিখিত প্রকারের হতে পারে:
কর্টিকোস্টেরয়েড ক্রিম
ওষুধ-যুক্ত এই ক্রিমগুলির ত্বকের উপরে আরামদায়ক এবং নিরাময় প্রভাব আছে। এই ক্রিমগুলি ত্বক শুষ্ক হতে দেয় না, তাই চুলকানি কমতে সাহায্য করে। সাধারণত এই গুলির মধ্যে 1% হাইড্রোকরটিজোন থাকে। ডাক্তারবাবুর পরামর্শ ও প্রেসক্রিপশান ছাড়া এই স্টেরয়েড-যুক্ত ক্রিম ব্যবহার করে অনুচিত।
ক্যালসিনেউরিন ইনহিবিটারস
এই ওষুধ নির্দিষ্ট এলাকায় চুলকানির চিকিৎসা করতে ব্যবহার করা যেতে পারে।
এন্টিডিপ্রেসান্টস
এন্টিডিপ্রেসান্টসগুলি শরীরের হরমোনগুলির উপর প্রভাব ফেলে এবং তাই চুলকানির থেকে পরিত্রাণ পেতে সহায়তা করে।
জেলস
একটি সহজ অ্যালো ভেরা জেল একটি ময়শ্চারাইজার হিসাবে যন্ত্রণা দায়ক ত্বক শান্ত করতে এবং শুষ্ক ত্বক নিরাময় করতে সুপারিশ করা যেতে পারে।
এন্টিহিস্টামিনস
এন্টিহিস্টামিনযুক্ত ওষুধগুলি (সাধারণত খাবার ওষুধ) এলার্জি কমাতে খুবই সাহায্য করে। এইগুলি প্রদাহ বন্ধ করে এবং তাই চুলকানিও বন্ধ হয়।
আলো চিকিৎসা
আলো চিকিৎসাতে একটি বিশেষ নির্ধারিত তরঙ্গদৈর্ঘ্যের ইউ-ভি আলোক রশ্মি ব্যবহার করে চুলকানিকে নিয়ন্ত্রণ করে। এই ব্যবস্থাকে ফোটোথেরাপিও বলা হয়। একাধিক বার এই চিকিৎসা নিতে হয় যাতে দীর্ঘস্থায়ী ফল পাওয়া যায়।
স্বাস্থ্যের অন্তর্নিহিত অবস্থার চিকিৎসা
কিডনি এবং যকৃৎ বা রক্তের চিনির মাত্রা সংক্রান্ত স্বাস্থ্যের অবস্থার চিকিৎসা করলে চুলকানিও নিয়ন্ত্রণের মধ্য এসে যায়। রোগের চিকিৎসা হলে তার উপসর্গগুলিও বিদায় নেয়।
জীবনধারার কিছু পরিবর্তন করে চুলকানি নিয়ন্ত্রণ করে যায়:
চুলকানি কারণ হয় এমন সব পদার্থ এড়িয়ে চলুন।
চুলকানির জায়গায় ওষুধ-যুক্ত মলম লাগান। এগুলি ওষুধের দোকানে সহজেই পাওয়া যায়। এই মলমগুলি শুষ্ক এবং যন্ত্রণাদায়ক ত্বককে আরাম দেয়।
প্রভাবিত জায়গা চুলকাবেন না। এটি যদি ছত্রাকের সংক্রমণ হয়, তাহলে চুলকালে ত্বকের ক্ষতি হবে এবং সংক্রমণ অন্য জায়গাতেও ছড়িয়ে পড়বে। চুলকালে নখের নিচের জীবাণু চুলকানির জায়গায় গিয়ে প্রদাহ আরও বৃদ্ধি করবে।
মানসিক চাপ কমান। চাপ বৃদ্ধি হলে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে যায় এবং ফলে চুলকানি এবং অন্যান্য এলার্জির সৃষ্টি করে।
জেনে নিন চুলকানির ঘরোয়া কিছু প্রতিকার
বেকিং সোডা
বেকিং সোডা চুলকানি প্রতিরোধে অত্যন্ত উপকারী। গোসলের সময়ে হালকা গরম পানিতে বেকিং সোডা দিয়ে গোসল করলে শরীরের চুলকানি অনেকটাই কমে যায়। এক্ষেত্রে একটি চৌবাচ্চাতে ১ কাপ বেকিং সোডা মেশাতে হবে এবং বড় এক বালতি পানিতে ১/২ কাপ বেকিং সোডা মেশাতে হবে। বেকিং সোডা মেশানো পানিতে কমপক্ষে ৩০ মিনিট শরীর ভিজিয়ে রাখার পর শরীর পানি দিয়ে না ধুয়ে শুকিয়ে ফেলতে হবে।
লেবু
লেবুর রসে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের চুলকানি কমিয়ে দিতে সহায়তা করে। চুলকানির প্রতিকার পাওয়ার জন্য লেবুর রস ব্যবহার করাও খুব সহজ। ত্বকের যে স্থানে চুলকানি অনুভূত হচ্ছে সেখানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন। চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই।
তুলসী পাতা
তুলসী পাতায় আছে ইউজেনল যা একটি অ্যান্সথেটিক উপাদান। এই উপাদানটি চুলকানি কমিয়ে দিতে সহায়ক। এক মগ ফুটন্ত পানিতে ১৫/২০টি তুলসী পাতা জ্বাল দিয়ে নির্যাস বের করে নিন। এরপর একটি পরিষ্কার টাওয়েলে পানিটি লাগিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই চুলকানির স্থানে লাগিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম অনুভূত হবে।
পুদিনা পাতা
পুদিনা পাতারও আছে অ্যান্সথেটিক ও ইনফ্লেমেটরি উপাদান। চুলকানির প্রতিসেধক হিসেবে তাই পুদিনা পাতাও অত্যন্ত উপকারী। এক মগ ফুটন্ত পানিতে এক আউন্স পুদিনা পাতা জ্বাল দিয়ে নির্যাস তৈরি করে নিন। এরপর এই পানিটি চুলকানির স্থানে লাগিয়ে রাখুন। চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই।
অ্যালোভেরা
ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহারের কথা তো সবাই জানেন। চুলকানি প্রতিকারেও অ্যালোভেরার জুড়ি নেই। ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সেখানে একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে লাগিয়ে রাখুন। চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনrituraj google hacker | how to rituraj hack google | Ek Bihari Google pe bhari | Upload by Allaboutsubha
এটা কি ভাই? বুঝলাম না!
এটা কি ভাই? বুঝলাম না!
সংক্ষেপে দেখুনপৃথিবীর সর্ব প্রথম ডোমেইনের নাম কি? সর্বপ্রথম .com ডোমেইনের নাম কি?
ধন্যবাদ, কিন্তু কবে তৈরি হয়েছিলো? কে তৈরি করেছিলো? এই তথ্যগুলো পেলে ভালো লাগতো।
ধন্যবাদ, কিন্তু কবে তৈরি হয়েছিলো? কে তৈরি করেছিলো? এই তথ্যগুলো পেলে ভালো লাগতো।
সংক্ষেপে দেখুনড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে কিনা কিভাবে চেক করবো?
অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক BRTA Online Driving Licence Check in BD – অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক করার প্রক্রিয়াঃ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর তা প্রিন্টিং এর কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না। আপনি ঘরে বসেই সেটা জেনে নিতে পাববেন। Online Driving Licবিস্তারিত পড়ুন
অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক
BRTA Online Driving Licence Check in BD – অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক করার প্রক্রিয়াঃ
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর তা প্রিন্টিং এর কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না। আপনি ঘরে বসেই সেটা জেনে নিতে পাববেন।
Online Driving Licence Check in BD
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL < Space>Reference no এবং মেসজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।
উদাহরনঃ DL DM 3M0D5 । এরপর ফিরতি মেসেজে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্টাটাস জানানো হবে।
ভুয়া ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় – Fake Driving Licence Bd
কিছু অসাধু মানুষের কারনে অনেক অদক্ষ চালক ভুয়া লাইসেন্স দিয়ে রাস্তায় যানবাহন চালানোর সুযোগ পেতো। কিন্তু এখন যে কেউ চাইলে লাইসেন্স যাচাই করে দেখতে পারবেন।
Fake Driving Licence Check in BD
ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য আপনার মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করুন DL<Space>V<Space>Driving Licence Number লিখে ম্যাসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।
উদাহরণঃ আপনি DK908CO09 ড্রাইভিং লাইসেন্সটি চেক করতে চান, তাহলে আপনার আপনার মেসেজে গিয়ে টাইপ করুন DL V DK908CO09 এবং পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে। পরবর্তী রিপ্লাই মেসেজে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নম্বর, ড্রাইভারের নাম, লাইসেন্সের ধরন সহ বাকি বিষয়গুলো জানিয়ে দেয়া হবে।
Check Vehicle Registration Status Online – অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক
বাইকের রেজিস্ট্রেশন করার পর আপনার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এসেছে কিনা সেটা জানতে আপনাকে আগে বিআরটিএ অফিসে যেতে হতো। কিন্তু এখন আপনি চাইলে ঘরে বসেই আপনার বাইকের ডিজিটাল প্লেটের অবস্থান চেক করতে পারেন।
ডিজিটাল নাম্বার প্লেটের অবস্থান জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP এবং মেসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।
বাইকের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ স্মার্টকার্ড রেডি হয়েছে কিনা সেটাও আপনি অনলাইনে জেনে নিতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP<Space>DRC লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।
খুব সহজে অনলাইনে জেনে নিন বি আর টি এ রেজিস্ট্রেশন ফিঃ
অনলাইনে এখন থেকে আপনি আপনার বাইক অথবা গাড়ির সকল ফি জেনে নিতে পারবেন। তার জন্য আপনাকে,
এভাবেই আপনি ঘরে বসে আপনার সকল ডকুমেন্ট সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। আমরা সবাই জানি সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হতে চলেছে, তাই সব সময় BRTA Online Registration Check BD থেকে নিজের মোটরযানের সকল ডকুমেন্ট আপডেট রাখুন এবং নিরাপদে পথ চলুন।
তথ্যসূত্রঃ বাইক বিডি
সংক্ষেপে দেখুনড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে কিনা কিভাবে চেক করবো?
ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া : ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। গ্রাহককে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা (প্রয়োজনীয় প্রমাণাদিসহ) বিআরটিএ’র যে সাবিস্তারিত পড়ুন
ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :
ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।
গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। গ্রাহককে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা (প্রয়োজনীয় প্রমাণাদিসহ) বিআরটিএ’র যে সার্কেলের আওতাভূক্ত তাকে সেই সার্কেল অফিসে আবেদন করতে হবে। সার্কেল অফিস কর্তৃপক্ষ তাকে একটি শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে। এসময় প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২০ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে।
লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।
স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতিঃ
[বি:দ্র: পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালাকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এর ন্যূনতম তিন বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন এবং মিডিয়ম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে ০৩ (তিন) বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন। ]
ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া:
(ক) অপেশাদারঃ
(খ) পেশাদারঃ
প্রয়োজনীয় কাগজপত্র:
ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :
প্রয়োজনীয় কাগজপত্র:
http://www.brta.gov.bd/images/files/formfee/app_for_learners_driving_license.pdfড্রাইভিং লাইসেন্স-এর ফর্ম-এর জন্য নিচের লিংক-এ ক্লিক করুনঃ
http://www.brta.gov.bd/images/files/formfee/latest_dl_form.pdf
মেডিক্যাল সার্টিফিকেটের জন্য নিচের লিংক-এ ক্লিক করুনঃ
http://www.brta.gov.bd/images/files/formfee/brta_application_form_medical_report-1.pdf
munzereen shahid, apex english book, ghoori, grand spoken english b rahman pdf গুলোর ফ্রি ডাউনলোড লিংক
আমি প্লে স্টোরে মুনজেরিন শহীদের স্পোকেন ইংলিশের উপর অনেক অ্যাপস্ দেখলাম নিচের অ্যাপ টি ভালো মনে হলো। ডাউনলোড করে দেখতে পারেন। Learn English with Munzereen Shahid - ডাউনলোড ধন্যবাদ!
আমি প্লে স্টোরে মুনজেরিন শহীদের স্পোকেন ইংলিশের উপর অনেক অ্যাপস্ দেখলাম নিচের অ্যাপ টি ভালো মনে হলো। ডাউনলোড করে দেখতে পারেন।
Learn English with Munzereen Shahid – ডাউনলোড
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনগাঁজা খেলে কি বেশি সময় ধরে S3X করা সম্ভব?
ভাই, গাজা খাওয়া কি ভালো? যদি ভালো হয় তাহলে কাজ হতে পারে। কিন্তু যদি খারাপ হয়, তাহলে এটা খাওয়া থেকে বিরত থাকুন।
ভাই, গাজা খাওয়া কি ভালো? যদি ভালো হয় তাহলে কাজ হতে পারে। কিন্তু যদি খারাপ হয়, তাহলে এটা খাওয়া থেকে বিরত থাকুন।
সংক্ষেপে দেখুনআমি GF এর সাথে CONDOM ছাড়া S3X করতে চাইছি। কিন্তু ভয় হচ্ছে GF যদি Pregnant হয়ে যায়? আমি কি করতে পারি।
আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন।
আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন।
সংক্ষেপে দেখুন