সাইন আপ করুন সাইন আপ করুন

সাইন আপ করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে


আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

লগ ইন করুন লগ ইন করুন

লগিন করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

কোন একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন

রিসেট পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

সাইন ইনসাইন আপ

AddaBuzz.net

AddaBuzz.net Logo AddaBuzz.net Logo

AddaBuzz.net Navigation

  • হোমপেজ
  • ব্লগ
  • ইউজার
  • যোগাযোগ
সার্চ করুন
একটি প্রশ্ন করুন

Mobile menu

Close
একটি প্রশ্ন করুন
  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

বিজ্ঞান

শেয়ার করুন
  • Facebook
13 ফলোয়ার
116 উত্তর
485 প্রশ্ন
হোমপেজ/বিজ্ঞান
অ্যাপ ইন্সটল করুন
  • সাম্প্রতিক প্রশ্ন
  • সর্বাধিক উত্তর
  • উত্তর
  • অনুত্তরিত
  • সর্বাধিক দেখা
  • সর্বাধিক পছন্দকৃত
  • এলোমেলো

AddaBuzz.net Latest প্রশ্ন

SA Samim
SA Samimএডিটর
সময়ঃ 3 মাস আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

আজানের সময় কুকুর কেনো ঘেউ ঘেউ করে?

  1. তানি রহমান
    তানি রহমান নতুন
    উত্তর দিয়েছেন 3 মাস আগে

    আজানের সুর শুনলে চারপাশের কুকুরগুলো হঠাৎ সমস্বরে ডেকে ওঠে। বিষয়টি আমাদের অনেকের মনেই কৌতূহল জাগায়। অনেকেই একে অলৌকিক কিছু মনে করেন, তবে এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের চমৎকার কিছু ব্যাখ্যা। চলুন দেখা যাক, প্রকৃতির এই রহস্যময় আচরণের বৈজ্ঞানিক কারণগুলো কী: আজানের ধ্বনি আর কুকুরের চিৎকার: বিজ্ঞানের চোখেবিস্তারিত পড়ুন

    আজানের সুর শুনলে চারপাশের কুকুরগুলো হঠাৎ সমস্বরে ডেকে ওঠে। বিষয়টি আমাদের অনেকের মনেই কৌতূহল জাগায়। অনেকেই একে অলৌকিক কিছু মনে করেন, তবে এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের চমৎকার কিছু ব্যাখ্যা। চলুন দেখা যাক, প্রকৃতির এই রহস্যময় আচরণের বৈজ্ঞানিক কারণগুলো কী:

    আজানের ধ্বনি আর কুকুরের চিৎকার: বিজ্ঞানের চোখে যা ঘটে

    ১. কুকুরের ‘সুপার পাওয়ার’ শ্রবণশক্তি

    কুকুরের কান আমাদের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। মানুষ সাধারণত ২০ থেকে ২০,০০০ হার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, কিন্তু কুকুর শুনতে পায় ৪৫,০০০ হার্টজ পর্যন্ত। আজানের সময় লাউডস্পিকার থেকে যে উচ্চ কম্পাঙ্কের শব্দ বা প্রতিধ্বনি (Echo) তৈরি হয়, তা আমাদের কানে মিষ্টি শোনালেও কুকুরের অতি-সংবেদনশীল কানে অনেক সময় তীক্ষ্ণ অস্বস্তি তৈরি করে। সেই অস্বস্তি থেকেই তারা প্রতিক্রিয়া জানায়।

    ২. রক্তের টান: আদিম নেকড়ে প্রবৃত্তি

    কুকুর আসলে নেকড়েরই বংশধর। নেকড়েরা যখন দলবদ্ধ হয়ে থাকতে চায় বা দূর থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে চায়, তখন তারা এক ধরনের দীর্ঘ ডাক (Howling) দেয়। আজানের একটানা সুরকে কুকুর অনেক সময় অন্য কোনো প্রাণীর ডাক বলে ভুল করে। তাই নিজের ‘শিকারি’ প্রবৃত্তিকে জাগিয়ে তুলতে এবং সেই শব্দের উত্তর দিতে সেও দীর্ঘ স্বরে ডাকতে শুরু করে।

    ৩. এলাকা দখলের লড়াই

    কুকুর অত্যন্ত আঞ্চলিক প্রাণী। তারা নিজেদের এলাকা নিয়ে খুব সচেতন থাকে। যখন লাউডস্পিকার থেকে হঠাৎ কোনো জোরালো শব্দ ভেসে আসে, তখন কুকুর সেটাকে বাইরের কোনো অনুপ্রবেশকারীর হুমকি বলে মনে করতে পারে। নিজের এলাকা সুরক্ষিত আছে এবং সে যে এখানে আছে, সেটা জানান দিতেই সে পালটা ডেকে ওঠে।

    ৪. ‘একজন ডাকলে সবাই ডাকে’

    কুকুরের মাঝে সামাজিক অনুকরণ করার প্রবল ইচ্ছা থাকে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘সোশ্যাল ফ্যাসিলিটেশন’। আজানের শব্দে যদি এলাকার একটি কুকুরও সাড়া দিয়ে ডেকে ওঠে, তবে বাকিরা না বুঝেই তাকে অনুসরণ করে কোরাস গাইতে শুরু করে। এটি অনেকটা আমাদের হাই তোলার মতো সংক্রামক।

    সোজা কথায় বলতে গেলে, আজানের সময় কুকুরের এই প্রতিক্রিয়া মূলত তাদের শ্রবণ ইন্দ্রিয়ের গঠন এবং হাজার বছরের পুরোনো প্রাকৃতি স্বভাবের সংমিশ্রণ। তাদের কাছে এটি এক ধরনের উচ্চ-শব্দ সংকেত, যার উত্তর তারা তাদের নিজস্ব ভাষায় দেয়।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 4 টি উত্তর
  • 34 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
rakib
rakibনতুন
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

আমরা মহাবিশ্বের কতদূর পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারি বা মহাবিশ্বের ব্যাপ্তি সম্পর্কে আমরা কতদূর জানি?

আমরা মহাবিশ্বের কতদূর পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারি বা মহাবিশ্বের ব্যাপ্তি সম্পর্কে আমরা কতদূর জানি?
  1. jahanur
    সেরা উত্তর
    jahanur পণ্ডিত
    উত্তর দিয়েছেন 3 বছর আগে
    উত্তরটি এডিট করা হয়েছে।

    মহাবিশ্ব সম্বন্ধে আমাদের ধারণা এখনো একটি শিশু জন্মগ্রহণ করে চারপাশ যেভাবে দেখে সেরকম। আমরা খুব কমই জানি মহাবিশ্বকে। এখন পর্যন্ত আমরা মহাবিশ্বের ৯৩ বিলিয়ন আলোকবর্ষ পর্যন্তই পর্যবেক্ষণ করতে পারছি। তবে অদূর ভবিষ্যতে এই সীমা পারি দিতে পারবো বলে আশারাখি। একটি ভিডিওতে আমাদের পর্যবেক্ষণের সামগ্রিক তুলে ধরাবিস্তারিত পড়ুন

    মহাবিশ্ব সম্বন্ধে আমাদের ধারণা এখনো একটি শিশু জন্মগ্রহণ করে চারপাশ যেভাবে দেখে সেরকম। আমরা খুব কমই জানি মহাবিশ্বকে।

    এখন পর্যন্ত আমরা মহাবিশ্বের ৯৩ বিলিয়ন আলোকবর্ষ পর্যন্তই পর্যবেক্ষণ করতে পারছি। তবে অদূর ভবিষ্যতে এই সীমা পারি দিতে পারবো বলে আশারাখি।

    একটি ভিডিওতে আমাদের পর্যবেক্ষণের সামগ্রিক তুলে ধরা হলো।

    ধন্যবাদ!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 1
  • 2 টি উত্তর
  • 67 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
rakib
rakibনতুন
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

১০ সেকেন্ডের জন্য পৃথিবী থেকে অক্সিজেন উধাও হয়ে গেলে কি হবে?

  1. Mithun
    সেরা উত্তর
    Mithun পণ্ডিত
    উত্তর দিয়েছেন 3 বছর আগে
    ১০ সেকেন্ডের জন্য পৃথিবী থেকে অক্সিজেন উধাও হয়ে গেলে কি হবে?

    ধন্যবাদ অসাধারণ প্রশ্নটি করার জন্য। বেশিরভাগ মানুষ ১০ সেকেন্ড অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। তারমানে আপনি সেফ জোনে থাকবেন বলে মনে হচ্ছে। কিন্তু নিজেকে এত ভাগ্যবান মনে করার আগে চলুন আবিষ্কার করি ১০ সেকেন্ড পরের পৃথিবীটাকে। অনেক কিছুই ঘটে যাবে এই ১০ সেকেন্ডে। আমি শুধু কয়েকটি মেজর পয়েন্ট তুলে ধরছি। চলুন শবিস্তারিত পড়ুন

    ধন্যবাদ অসাধারণ প্রশ্নটি করার জন্য। বেশিরভাগ মানুষ ১০ সেকেন্ড অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। তারমানে আপনি সেফ জোনে থাকবেন বলে মনে হচ্ছে। কিন্তু নিজেকে এত ভাগ্যবান মনে করার আগে চলুন আবিষ্কার করি ১০ সেকেন্ড পরের পৃথিবীটাকে।

    অনেক কিছুই ঘটে যাবে এই ১০ সেকেন্ডে। আমি শুধু কয়েকটি মেজর পয়েন্ট তুলে ধরছি। চলুন শুরু করা যাক!

    • অক্সিজেন না থাকলে ওজন স্তর গায়েব হয়ে যাবে। আর মারাত্মক UV রশ্মির উপস্থিতি মানবজাতি টের পাবে। এটা ভয়াবহ!
    • যান্ত্রিক দহন ইঞ্জিনগুলো বন্ধ হয়ে যাবে। কল-কারখানা, যানবাহন, ইত্যাদি সব ১০ সেকেন্ডের জন্য অকেজো হয়ে যাবে।
    • উড়ন্ত প্লেনগুলো ক্র‍্যাশ করবে। কারণ ইঞ্জিন বন্ধ আর বাতাসে অক্সিজেন নাই। তাই ভেসে ভেসে নিচে নামার চিন্তা বাদ দিতে পারেন।
    • মুহূর্তের মধ্যে সবগুলো বিল্ডিং ধ্বসে পড়বে। মানে বালুর স্তুপে পরিণত হবে। কারণ কংক্রিটের মূল উপাদান অক্সিজেন।
    • প্রত্যেকেরই কানের অভ্যন্তরীণ অংশ ক্ষতির সম্মুখীন হবে। কারণ হঠাৎ বায়ুমণ্ডলীয় চাপ ২১% কমে যাওয়ার ফলে ইউস্টাচিয়ান টিউবের ক্ষতি হবে।
    • পুকুর, খাল, বিল, হাওর, নদী, সাগর, মহাসাগরের পানি উধাও হয়ে যাবে। কারণ ওইযে পানি= H2O! আর বাকি হাইড্রোজেনগুলো উড়ে চলে যাবে, যেহেতু হাইড্রোজেন অত্যন্ত হালকা গ্যাস।

    কিন্তু আপনি ভয় পাবেন না! এই ঘটনাগুলোর কিছুই আপনি টের পাবেন না। কারণ মানব দেহের ৬০% হলো অক্সিজেন। আমাদের কোষ, ডিএনএ এমনকি সবখানেই অক্সিজেনের উপস্থিতি বিদ্যমান। তাই, অক্সিজেন না থাকলে সাথে সাথেই আপনি শুধু ধুসর আবর্জনায় পরিণত হবেন। শুধু ১০ সেকেন্ড কেন, এর চেয়ে কম সময়ে অক্সিজেনের অনুপস্থিতি পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন করার জন্য যথেষ্ট!

    এরকম প্রশ্ন আরও চাই ✌️
    ধন্যবাদ!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 2 টি উত্তর
  • 107 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 2 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

বিশ্বের বৃহত্তম টেলিস্কোপগুলোর নাম কি এবং সেগুলো কোথায় কোথায় স্থাপন করা হয়েছে?

  1. Babul Sutradhar
    Babul Sutradhar নতুন
    উত্তর দিয়েছেন 2 বছর আগে

    বিশ্বের বৃহত্তম টেলিস্কোপগুলোর মধ্যে এই ৭ টি প্রধান। ১. গ্র্যান টেলিস্কোপিও ক্যানারিয়াস ২. কেক-১ ও কেক-২ টেলিস্কোপ ৩. সল্ট ৪. লার্জ বাইনোকুলার টেলিস্কোপ ৫. সুবারু টেলিস্কোপ ৬. ভেরি লার্জ টেলিস্কোপ ৭. জেমিনি টেলিস্কোপ  

    বিশ্বের বৃহত্তম টেলিস্কোপগুলোর মধ্যে এই ৭ টি প্রধান।

    ১. গ্র্যান টেলিস্কোপিও ক্যানারিয়াস

    ২. কেক-১ ও কেক-২ টেলিস্কোপ

    ৩. সল্ট

    ৪. লার্জ বাইনোকুলার টেলিস্কোপ

    ৫. সুবারু টেলিস্কোপ

    ৬. ভেরি লার্জ টেলিস্কোপ

    ৭. জেমিনি টেলিস্কোপ

     

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 2 টি উত্তর
  • 66 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
নুসরাত জাহান
নুসরাত জাহাননতুন
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

এটা কি সত্য যে চাঁদ পৃথিবী থেকে আরও দূরে চলে যাচ্ছে?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে
    উত্তরটি এডিট করা হয়েছে।

    পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে চাঁদ। তবে চাঁদের সরে যাওয়ার গতি এতটাই কম যে এখন পৃথিবীবাসীর পক্ষে সেটা আঁচ করা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, কয়েক বছর পর পৃথিবী থেকে চাঁদকে আর দেখাই যাবে না। সম্প্রতি একটি স্টাডি-র পর এমনই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের একটি দল। দ্য অটলান্টিক-এর রিপোর্ট বলছে, বিবিস্তারিত পড়ুন

    পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে চাঁদ। তবে চাঁদের সরে যাওয়ার গতি এতটাই কম যে এখন পৃথিবীবাসীর পক্ষে সেটা আঁচ করা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, কয়েক বছর পর পৃথিবী থেকে চাঁদকে আর দেখাই যাবে না। সম্প্রতি একটি স্টাডি-র পর এমনই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের একটি দল।

    পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে চাঁদ। তবে চাঁদের সরে যাওয়ার গতি এতটাই কম যে এখন পৃথিবীবাসীর পক্ষে সেটা আঁচ করা সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, কয়েক বছর পর পৃথিবী থেকে চাঁদকে আর দেখাই যাবে না। সম্প্রতি একটি স্টাডি-র পর এমনই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের একটি দল।

    দ্য অটলান্টিক-এর রিপোর্ট বলছে, বিজ্ঞানীরা বিমিং লেজার্স-এর সাহায্যে লুনার রিট্রিট মেপেছেন। আর তাতেই ধরা পড়েছে, প্রতি বছর একটু একটু করে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে চাঁদ। বিজ্ঞানীদের মতে, সাড়ে চার কোটি বছর আগে চাঁদের উত্পত্তি। সেই সময় পৃথিবীর অনেক কাছে ছিল চাঁদ। এখন থেকে ১০ গুণ বেশি গতিতে সেই সময় চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করত। ফলে দিন হত মাত্র চার ঘণ্টার। পৃথিবীতে বাকি সময় রাত থাকত।

    দ্য অটলান্টিক-এর রিপোর্ট বলছে, বিজ্ঞানীরা বিমিং লেজার্স-এর সাহায্যে লুনার রিট্রিট মেপেছেন। আর তাতেই ধরা পড়েছে, প্রতি বছর একটু একটু করে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে চাঁদ। বিজ্ঞানীদের মতে, সাড়ে চার কোটি বছর আগে চাঁদের উত্পত্তি। সেই সময় পৃথিবীর অনেক কাছে ছিল চাঁদ। এখন থেকে ১০ গুণ বেশি গতিতে সেই সময় চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করত। ফলে দিন হত মাত্র চার ঘণ্টার। পৃথিবীতে বাকি সময় রাত থাকত।

    বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, উত্পত্তির পর থেকে চাঁদ প্রচণ্ড গরম থাকত। ফলে লাল গ্রহের মতো জ্বলজ্বল করত। একটা সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে চাঁদ কাছাকাছি আসে। তার পর পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে।

    বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, উত্পত্তির পর থেকে চাঁদ প্রচণ্ড গরম থাকত। ফলে লাল গ্রহের মতো জ্বলজ্বল করত। একটা সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে চাঁদ কাছাকাছি আসে। তার পর পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে।

    বিজ্ঞানীদের মতে, এখন অন্য গ্রহ চাঁদকে আকর্ষণ করছে। সেই গ্রহের আকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় বেশি। ফলে প্রতি বছর প্রায় আট ইঞ্চি করে করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। যার জেরে চাঁদে বেশ কিছু ঘটনাও ঘটছে। তার মধ্যে প্রধান হল উল্কাবর্ষণ। চাঁদের এই পরিবর্তন পৃথিবীর আবহাওয়াতেও প্রভাব ফেলছে।

    বিজ্ঞানীদের মতে, এখন অন্য গ্রহ চাঁদকে আকর্ষণ করছে। সেই গ্রহের আকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় বেশি। ফলে প্রতি বছর প্রায় আট ইঞ্চি করে করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। যার জেরে চাঁদে বেশ কিছু ঘটনাও ঘটছে। তার মধ্যে প্রধান হল উল্কাবর্ষণ। চাঁদের এই পরিবর্তন পৃথিবীর আবহাওয়াতেও প্রভাব ফেলছে।

    স্টাডি থেকে জানা গিয়েছে, গত ক.য়েক বছরে চাঁদের সরে যাওয়ার গতিতেও পরিবর্তন হয়েছে। তা ছাড়া পৃথিবীকে প্রদক্ষিণ করার ক্ষেত্রে চাঁদের গতিও আগের থেকে কমেছে। ফলে দিনের মেয়াদ বাড়ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৬০০ মিলিয়ন বছর পর পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যাবে না। চাঁদ তখন পৃথিবীর কাছে একটি দূরের তারা হয়ে থাকবে। খালি চোখে চাঁদের সৌন্দর্য আর দেখাই হয়তো যাবে না।

    স্টাডি থেকে জানা গিয়েছে, গত ক.য়েক বছরে চাঁদের সরে যাওয়ার গতিতেও পরিবর্তন হয়েছে। তা ছাড়া পৃথিবীকে প্রদক্ষিণ করার ক্ষেত্রে চাঁদের গতিও আগের থেকে কমেছে। ফলে দিনের মেয়াদ বাড়ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৬০০ মিলিয়ন বছর পর পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যাবে না। চাঁদ তখন পৃথিবীর কাছে একটি দূরের তারা হয়ে থাকবে। খালি চোখে চাঁদের সৌন্দর্য আর দেখাই হয়তো যাবে না।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 2 টি উত্তর
  • 68 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Adnan bin zaman
Adnan bin zamanপণ্ডিত
সময়ঃ 2 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

বাংলাদেশ যে টেকটোনিক প্লেটের উপর অবস্থিত তার নাম কি?

  1. allaboutsubha
    allaboutsubha শিক্ষক https://www.youtube.com/allaboutsubha/
    উত্তর দিয়েছেন 2 বছর আগে

    বাংলাদেশ ইউরেশীয় টেকটোনিক প্লেট এর উপর অবস্থিত। এই প্লেটটি পৃথিবীর বৃহত্তম টেকটোনিক প্লেটগুলোর মধ্যে একটি এবং এটি দক্ষিণ এশিয়ার অধিকাংশ অংশ, including বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, এবং নেপালসহ অন্যান্য দেশগুলোকেও অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের ভূগোলের দিক থেকে, এটি ইউরেশীয় প্লেট এর মধ্যে থাকা একটি অংবিস্তারিত পড়ুন

    বাংলাদেশ ইউরেশীয় টেকটোনিক প্লেট এর উপর অবস্থিত। এই প্লেটটি পৃথিবীর বৃহত্তম টেকটোনিক প্লেটগুলোর মধ্যে একটি এবং এটি দক্ষিণ এশিয়ার অধিকাংশ অংশ, including বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, এবং নেপালসহ অন্যান্য দেশগুলোকেও অন্তর্ভুক্ত করে।

    বাংলাদেশের ভূগোলের দিক থেকে, এটি ইউরেশীয় প্লেট এর মধ্যে থাকা একটি অংশ, তবে এই প্লেটের সাথে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট এবং সিনো-হিমালয়ান প্লেটও যুক্ত। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী অংশে, ইউরেশীয় প্লেট এবং ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষের কারণে সেসময় তীব্র ভূমিকম্পের সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 2 টি উত্তর
  • 62 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Mithun
Mithunপণ্ডিত
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

শুভেচ্ছা ভারতবাসী!

  1. allaboutsubha
    allaboutsubha শিক্ষক https://www.youtube.com/allaboutsubha/
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    Thank You...

    Thank You…

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 1
  • 2 টি উত্তর
  • 80 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

আগুন নেভাতে পানি ব্যবহার করা হয় কেন?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    কোথাও আগুন লেগেছে। চারপাশে ভয়ার্ত চিৎকার। এর মধ্যে কিছু মানুষকে দেখবেন চিৎকার না করে বালতি হাতে ছুটছে, পানি এনে ছুড়ে দিচ্ছে আগুনে। পর্যাপ্ত পরিমাণে পানি ঢালার পর দেখা যায়, একসময় পানি নিয়ন্ত্রণে এসেছে। নিভে যায় আগুন। কিন্তু পানি দিলে আগুন নিভে যায় কেন? প্রথমেই একটা কথা বলে নিই, সব আগুন পানিতে নেভে নাবিস্তারিত পড়ুন

    কোথাও আগুন লেগেছে। চারপাশে ভয়ার্ত চিৎকার। এর মধ্যে কিছু মানুষকে দেখবেন চিৎকার না করে বালতি হাতে ছুটছে, পানি এনে ছুড়ে দিচ্ছে আগুনে। পর্যাপ্ত পরিমাণে পানি ঢালার পর দেখা যায়, একসময় পানি নিয়ন্ত্রণে এসেছে। নিভে যায় আগুন। কিন্তু পানি দিলে আগুন নিভে যায় কেন?

    প্রথমেই একটা কথা বলে নিই, সব আগুন পানিতে নেভে না। বলতে পারেন, আগুনের আবার রকমফের হয় নাকি? এমনিতে আগুন সব একই। কিন্তু কিসে আগুন লাগছে সেটাও একটা ব্যাপার।

    কাঠ, বাঁশ, কাপড়, কাগজ, প্লাস্টিক, রাবার—এসব বস্তুতে আগুন লাগলে পানি দিলে নেভে। বৈদ্যুতিক বা তেলের কারণে যেসব আগুন জ্বলে সেগুলো পানিতে নেভে না। কেন নেভে না, সে আলোচনা পরে হবে। এখন বরং কেন পানিতে আগুন নেভে, সে বিষয়টা দেখে নেওয়া যাক।

    আগুন জ্বলার তিনটি শর্ত আছে। অক্সিজেন, তাপ আর দাহ্য বস্তু। এই তিনটির যেকোনো একটি অনুপস্থিত থাকলে আগুন জ্বলবে না। তেমনি আগুন জ্বলার পর এই তিনটির যেকোনো একটিকে সরিয়ে দিতে পারলেই আগুন নিভে যায়। আগুন নেভানোর সময় তাই এই চেষ্টাটাই করা হয়।  কটি পানির অণুতে আছে দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু। হাইড্রোজেন নিজে একটি দাহ্য পদার্থ। অন্যদিকে অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। এই হিসেবে পানি দিলে আগুন আরো বেশি জ্বলার কথা, উল্টো নিভে যায় কেন?
    পানিতে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে শক্তিশালী বিদ্যুৎচুম্বকীয় বন্ধন রয়েছে। বিশেষ কিছু প্রক্রিয়াতেই পানি শুধু অন্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে। কিন্তু আগুন জ্বলার যে শর্ত তাতে অক্সিজেন আর হাইড্রোজেন মুক্তভাবে থাকলেই কেবল তা দিয়ে আগুন জ্বালানো যেত। কিন্তু পানিতে শক্তিশালী বন্ধন তৈরি করে থাকে বলে এরা সরাসরি জ্বলন্ত আগুনে সক্রিয়তা দেখাতে পারে না। বরং উল্টো আগুন নেভাতে সাহায্য করে। 

    আগেই বলেছি, আগুন জ্বালাতে গেলে অবশ্যই তাপ, অক্সিজেন আর দাহ্য পদার্থ—এই তিনটা জিনিস একসঙ্গে থাকতে হবে। এই তিনের কোনোটা অনুপস্থিত থাকলে আর আগুন জ্বলবে না, নিভে যাবে। ধরা যাক, কাঠে আগুন লেগেছে। তার মানে তিনটি শর্তই এখানে উপস্থিত। আপনি এখন পানি ঢালবেন। আমাদের সবারই জানা, পানিতে তাপ দিলে তা একসময় বাষ্পে পরিণত হয়। আপনি যখন কাঠে পানি ঢালছেন, তখন সেই পানি আগুনের তাপে বাষ্পীভূত হচ্ছে। আর এ জন্য তাপ দরকার, সেই তাপ পানি কাঠ থেকে টেনে নিচ্ছে। ফলে কাঠের তাপমাত্রা কিছুটা কমছে। সুতরাং আগুনের তেজ খানিকটা হলেও কমবে এ ক্ষেত্রে। অন্যদিকে পানি বাষ্পীভূত হয়ে ছড়িয়ে পড়ছে কাঠের চারপাশে। ফলে আশপাশের অক্সিজেন কাঠের কাছ পর্যন্ত পৌঁছতে পারছে না। অর্থাৎ অক্সিজেনের প্রবাহ খুব কমে যাচ্ছে। আর অক্সিজেন না থাকলে কখনোই আগুন জ্বলতে পারবে না। সুতরাং আগুন একসময় নিভে যাবে।
    এই কৌশলেই পানি আগুন নিভতে সাহায্য করে। তবে সাবধান, তেল বা বিদ্যুৎ থেকে ছড়িয়ে পড়া আগুনে পানি ঢালবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 41 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

সূর্য কিভাবে পৃথিবীর সকল জীবকে বাঁচিয়ে রাখছে?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    বেঁচে থাকতে এবং বেঁচে থাকার তাগিদে করা প্রত্যেকটি কাজের পেছনে আছে সূর্যের হাত। দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো না কোনো এক দিক থেকে সূর্যের উপস্থিতি পাওয়া যাবেই। আমাদের জীবন ধারণ করতে সূর্য কেমন ভূমিকা পালন করছে সে সম্পর্কে সামান্য আলোকপাত করা হবে এখানে। আমরা এখনো জানি নাবিস্তারিত পড়ুন

    বেঁচে থাকতে এবং বেঁচে থাকার তাগিদে করা প্রত্যেকটি কাজের পেছনে আছে সূর্যের হাত। দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো না কোনো এক দিক থেকে সূর্যের উপস্থিতি পাওয়া যাবেই। আমাদের জীবন ধারণ করতে সূর্য কেমন ভূমিকা পালন করছে সে সম্পর্কে সামান্য আলোকপাত করা হবে এখানে।

    আমরা এখনো জানি না পৃথিবীর বাইরে মহাবিশ্বের কোনো স্থানে প্রাণের অস্তিত্ব আছে কিনা। তবে এটা জানি, যদি বহির্বিশ্বে প্রাণের অস্তিত্ব থেকে থাকে তাহলে তা অবশ্যই হবে কোনো নক্ষত্রের কাছাকাছি কোনো স্থানে। অন্তত এটা বলা যায়, পৃথিবীতে যে ধরনের প্রাণ আছে সে ধরনের প্রাণ যদি বাইরের বিশ্বে থাকে তাহলে তারা তাদের নক্ষত্রের কাছে থাকবে। কারণ এরকম প্রাণের টিকে থাকতে হলে নিকটবর্তী নক্ষত্র থেকে শক্তি সংগ্রহ করতে হবে। শক্তি ছাড়া কোনো প্রাণ টিকে থাকতে পারে না, শক্তি ছাড়া কোনো সভ্যতার বিকাশ হতে পারে না।

    পৃথিবী যেমন সূর্যের কাছাকাছি অবস্থান করছে অনেকটা তেমনই কাছে অবস্থান করবে প্রাণ ধারণকারী সেই গ্রহটি। কাছাকাছি বলতে একদম নিকটে বোঝানো হয়নি, আপেক্ষিকভাবে কাছাকাছি থাকবে অর্থাৎ প্রাণবান্ধব এলাকার মাঝে অবস্থান করবে। খুব কাছেও নয়, যার কারণে অধিক উত্তাপে পানি বাষ্প হয়ে উবে যাবে, আবার খুব দূরেও নয় যার কারণে অধিক শীতলতায় পানি সর্বদা বরফ হয়ে থাকবে। এরকম এলাকাই হচ্ছে প্রাণ ধারণের জন্য উপযুক্ত পরিবেশ।

    প্রাণবান্ধব অঞ্চলটি দূরবর্তী কক্ষপথেও থাকতে পারে, আবার কাছের কক্ষপথেও হতে পারে। যেমন R136a1 নামে একটি নক্ষত্র আছে, যা আকারে বেশ বড়। নক্ষত্রের প্রাণ ধারণকারী গ্রহটির অবস্থান হবে এর থেকে দূরে, কারণ বড় বলে তার উত্তাপ বেশি হবে, তাই এমন দূরত্বে থাকতে হবে যেন উত্তাপে প্রাণ কোনো হুমকির মুখে না পড়ে। আবার সূর্যের চেয়েও ছোট কোনো নক্ষত্রের বেলায় প্রাণ ধারণকারী গ্রহ থাকবে নক্ষত্রের একদম কাছে, কারণ এর চেয়ে বেশি দূরে চলে গেলে গ্রহের পরিবেশ হবে অত্যধিক শীতল।

    নক্ষত্রের আকার অনুসারে প্রাণ বান্ধব অঞ্চলের অবস্থান (গাঢ় আকাশী রঙ), মূল ছবি: পেগাসাস/বাংলায় রূপান্তর: লেখক

    এবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে প্রবেশ করা যাক। প্রাণ ধারণকারী গ্রহকে কেন নক্ষত্রের কাছাকাছি অবস্থান করতে হবে? কারণ প্রত্যেক প্রাণেরই টিকে থাকার জন্য শক্তি দরকার। আর শক্তির চমৎকার ও সহজলভ্য উৎস হচ্ছে নক্ষত্র। কোনো প্রকার কর্মযজ্ঞ ও অর্থ বিনিয়োগ না করেই নক্ষত্র বছরের পর বছর ধরে শক্তি সরবরাহ করে যায়। ফ্রি ফ্রি পাওয়া উন্নতমানের সুবিধা, এটার সদ্ব্যবহার করাই বেশি যৌক্তিক।

    পৃথিবীর কথা বিবেচনা করি। পৃথিবীতে উদ্ভিদেরা সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে এবং তা সরবরাহ করে সমগ্র জীবজগতকে। উদ্ভিদ সূর্যালোক থেকে নিজের খাদ্য নিজে তৈরি করে। খাদ্য তৈরির জন্য অবশ্য সূর্যের আলোর পাশাপাশি বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডেরও প্রয়োজন হয়। এদের পাশাপাশি মাটির নিচ থেকে পানি ও খনিজেরও দরকার হয়। মূল শক্তিটুকু সূর্যের আলো থেকেই সংগ্রহ করে এবং এর সাহায্যেই স্যুগার বা চিনি তৈরি করে। চিনির শক্তিকে ভেঙেই সকল প্রাণী ও উদ্ভিদেরা চলাফেরা ও নড়াচড়া করে।

    পাতার মধ্যে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলো হাজার হাজার সোলার প্যানেলের সমন্বয়ে তৈরি বিশাল এক ফ্যাক্টরির মতো। বাড়তি উপযোগ পাবার জন্য পাতাগুলো চ্যাপ্টা হয়ে থাকে। চ্যাপ্টা হলে এর ক্ষেত্রফলের পরিমাণ বাড়ে, ক্ষেত্রফল বাড়লে তাতে অধিক পরিমাণ সূর্যালোক আপতিত হয়। ফলে অধিক পরিমাণ খাদ্য উৎপন্ন হয়। বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড নিয়ে, ভূগর্ভ থেকে পানি ও খনিজ নিয়ে সূর্যের আলোকে ব্যবহার করে যে রেসিপির প্রক্রিয়া করা হয় তার চূড়ান্ত উৎপাদ হচ্ছে বিভিন্ন ধরনের চিনি।

    পাতায় উৎপন্ন হওয়া বিভিন্ন ধরনের চিনি বিভিন্ন প্রক্রিয়ায় চলে যায় উদ্ভিদের সমগ্র দেহে। দেহের বিভিন্ন অংশ আবার চিনি থেকে স্টার্চ বা শ্বেতসার তৈরি করে। শক্তি হিসেবে এটি আবার চিনি থেকেও বেশি সুবিধাজনক। উদ্ভিদের দেহের এই শ্বেতসার ও চিনি থেকে তৈরি হওয়া শক্তি ব্যবহার করেই বেঁচে থাকে দুনিয়ার সকল প্রাণী।

    সূর্যালোকের শক্তির সাহায্যে বেঁচে থাকে উদ্ভিদ, আর উদ্ভিদের পাতায় উৎপন্ন হওয়া শক্তি ব্যবহার করে বেঁচে থাকে তাবৎ প্রাণিজগৎ। ছবি: গুড হাউজ কিপিং

    তৃণভোজী (হার্বিভোরাস) কোনো প্রাণী, যেমন হরিণ বা খরগোশ, যখন কোনো উদ্ভিদকে খায়, তখন উদ্ভিদের শক্তিগুলোও তাদের দেহে যায়। এসব প্রাণীরা তাদের দেহ ও পেশি গঠন করতে শক্তিগুলো কাজে লাগায়। দেহের ও পেশির মাঝে শক্তিগুলো দরকার হয় মূলত খাদ্য সংগ্রহ করা, সঙ্গীর সাথে মিলন করা, বিপদে দৌড় দেয়া, অন্যের সাথে যুদ্ধ করা ইত্যাদি কাজে। এই শক্তিগুলোর আদি বা মূল উৎস হচ্ছে সূর্য, যা উদ্ভিদকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তাদের মাঝে এসেছে।

    মাংসভোজী (কার্নিভোরাস) প্রাণীরা আবার তৃণভোজী প্রাণীদেরকে খায়। ফলে এখানেও তৃণভোজী প্রাণীর শক্তি স্থানান্তরিত হয়ে চলে আসছে মাংসভোজী প্রাণীর মাঝে। এই শক্তিও মাংসভোজী প্রাণীর দেহ ও পেশি গঠন করতে কাজে লাগে। তারাও বিবাদে, দৌড়ে, মিলনে, গাছের চরণে শক্তি ব্যয় করে। মাংসভূক প্রাণীটি যদি স্তন্যপায়ী হয়, তাহলে তার কিছুটা শক্তি শিশুর জন্য দুধ উৎপাদন করতেও চলে যায়। এখানেও শক্তির মূল উৎস হিসেবে থাকছে সূর্য। যদিও এই শক্তি বেশ কতগুলো ধাপ পার হয়ে এই অবস্থানে আসে।

    অন্যান্য প্রাণী ও পরজীবীরা মাংসভোজী প্রাণীর দেহে বসবাস করে আরো পরোক্ষভাবে শক্তি সংগ্রহ করে। এখানেও পরজীবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য।

    জীবন অতিক্রম করে যখন কোনোকিছু মারা যায়, হোক সেটা প্রাণী, উদ্ভিদ, মাংসভোজী, তৃণভোজী কিংবা কোনো পরজীবী- তারা মৃত্যুর পর মাটিতে বিয়োজিত হয়ে যায়। আবার কখনো কখনো আবর্জনাভূক প্রাণীরা এদের দেহাবশেষ খেয়ে ফেলে। এমন ধরনের আবর্জনাভূক প্রাণীর উদাহরণ হচ্ছে গোবরে পোকা। ব্যাকটেরিয়া বা ছত্রাকও মৃতদেহটিকে খেয়ে শেষ করে ফেলতে পারে। ব্যাকটেরিয়া বা ছত্রাকও মূলত এক প্রকার আবর্জনাভূক। এখানেও সেই আগের কথা, শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এ কারণেই কম্পোস্টের স্তুপগুলো গরম হয়ে থাকে। কম্পোস্ট মূলত এক ধরনের জৈব সার। গোবর, আবর্জনা, বর্জ্য ইত্যাদি একত্র করে কোনো গর্তে ফেলে ঢেকে রাখলে কয়েকদিন পর যে অবস্থার সৃষ্টি হয় তা-ই কম্পোস্ট। বছরখানেক আগে যে শক্তি উদ্ভিদের পাতায় আটকা পড়েছিল, সেটি এখন টগবগ করছে পচা কম্পোস্টের স্তূপে।

    আবর্জনাভুক গুবরে পোকা, ছবি: esquire.com

    ‘মেগাপড’ নামে অস্ট্রেলীয় অঞ্চলের একটি পাখি আছে, এরা এদের ডিমে তা দেয় কম্পোস্ট স্তূপের তাপকে ব্যবহার করে। অন্যসব পাখিদের থেকে এরা একটু ব্যতিক্রম। অন্যান্য পাখিরা ডিমের উপর বসে নিজের গায়ের তাপ ব্যবহার করে ডিমে তা দেয়, কিন্তু অস্ট্রেলীয় মেগাপড পাখি তা দেবার জন্য বিচিত্র কারণে কম্পোস্টের স্তূপকে বেছে নেয়। এর জন্য তারা প্রথমে কম্পোস্টের একটি ক্ষেত্র তৈরি করে নেয় এবং পরে তার উপর ডিম পাড়ে। প্রয়োজন অনুসারে তারা তাপমাত্রার নিয়ন্ত্রণও করে। যখন তাপমাত্রা বাড়ানো দরকার, তখন উপর থেকে আরো কম্পোস্ট এনে যোগ করে, যখন তাপমাত্রা কমিয়ে ফেলা দরকার, তখন কিছু পরিমাণ কম্পোস্ট সরিয়ে নেয়। পাখিগুলো এখানেও কিন্তু আদতে সূর্যের শক্তিকেই ব্যবহার করছে।

    অস্ট্রেলীয় মেগাপড, ছবি: ডি কাউয়েল/উইকিমিডিয়া কমন্স

    আবর্জনার স্তূপ থেকে মেগাপডের ডিম সংগ্রহ করছেন একজন ব্যক্তি, ছবি: মাইকেল রাংকেল

    মাঝে মাঝে কিছু গাছ অনেকদিন ধরে টিকে থাকে। এই গাছগুলো বিয়োজিত হয় না বা কেউ এদের খেয়ে ফেলে না। তবে কারো খাদ্য না হলেও এরা স্তরীভূত অঙ্গারে পরিণত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে চলমান এই প্রক্রিয়ায় স্তরের উপর স্তর জমা হয়ে বড় স্তর গঠন করে। পশ্চিম আয়ারল্যান্ড সহ অন্যান্য অঞ্চলের মানুষেরা বড় ইটের আকৃতিতে এসব অঙ্গার কেটে কেটে তুলে নিয়ে আসে।

    ইট আকৃতির অঙ্গারগুলো তারা শীতের দিনে ঘর গরম রাখতে ব্যবহার করে। বরফের দেশগুলোতে ঘর গরম রাখতে ঘরের ভেতরে কিছু না কিছু জ্বালাতে হয়, বাংলাদেশ বা উষ্ণ অঞ্চলীয় দেশগুলোতে এভাবে জ্বালাতে হয় না। ঘরের ভেতর ঠাণ্ডার হাত থেকে বাঁচতে তাপের যে শক্তি ব্যবহার করা হয় তার মূল উৎসও সূর্য, যা হাজার হাজার বছর আগে গাছের পাতায় আটকা পড়েছিল।

    এই অঙ্গারগুলো উপযুক্ত পরিবেশ ও প্রভাবকের মধ্যে যদি লক্ষ লক্ষ বছর ধরে থাকে, তাহলে সেগুলো কয়লায় পরিণত হয়। কয়লা অঙ্গারের চেয়ে ভালো মানের জ্বালানী। কয়লা পুড়িয়ে অধিক পরিমাণ উত্তাপ পাওয়া যায়। কয়লার এমন তাপীয় উপযোগিতার কারণেই আঠারো ও ঊনিশ শতকে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল।

    তেল, গ্যাস ও কয়লার শক্তি আদতে সূর্যেরই শক্তি; ছবি: সিটি অব পিটস্টোন

    স্টিল মিলের উত্তপ্ত মেশিনের চালিকাশক্তি, স্টিম ইঞ্জিনের ধোঁয়া উড়ানো প্রবল বেগ, পানি কেটে জাহাজের ছুটে চলা এগুলোর সমস্ত শক্তিই আসলে আসছে সূর্য থেকে। হোক প্রত্যক্ষভাবে কিংবা হোক পরোক্ষভাবে। হতে পারে সেই শক্তি ১ হাজার বছর আগে প্রক্রিয়াজাত হয়েছে কিংবা হতে পারে সেই শক্তির প্রক্রিয়াকাল ৩০০ মিলিয়ন বছর আগের।

    শিল্প বিপ্লবের শুরুর দিকে কিছু কিছু ইন্ডাস্ট্রি চলতো স্টিম ইঞ্জিনে। বাদ বাকি অধিকাংশ কটন মিলই চলতো পানি চালিত এক ধরনের যন্ত্রের মাধ্যমে। এই যন্ত্রকে বলা হয় ‘ওয়াটার হুইল’। এই যন্ত্রে চালিত মিল-ফ্যাক্টরিগুলো স্থাপন করা হতো তীব্র স্রোত সম্পন্ন নদীর পাশে। স্রোতের পানির মধ্যে হুইলকে বসানো হতো, এই স্রোতে হুইল ঘুরতো। এই শক্তিকে ব্যবহার করেই চলতো পুরো ফ্যাক্টরি। এখানে ইঞ্জিনের শক্তি কোথা থেকে আসছে? দেখতে সূর্যের সাথে সম্পর্কহীন মনে হলেও আসলে এখানেও শক্তি আসছে মূলত সূর্য থেকেই। কীভাবে?

    চাকা বা হুইল ঘুরে পানির স্রোতে, পানির স্রোত তৈরি হয় অভিকর্ষীয় শক্তির প্রভাবে- যার মানে হচ্ছে পানিকে নীচে থেকে উপরে উঠতে হয়। কারণ নীচের পানি উপরে না গেলে উপরে পানির যে সাপ্লাই আছে তা কয়েক দিনেই শেষ হয়ে যাবে। পানিগুলো উপরে উঠতে হলে অবশ্যই বাষ্পে রূপ নিয়ে বায়ুতে ভর করে উঠতে হবে। আর পানি থেকে বাষ্প তৈরি করার কাজটা করে সূর্যের তাপশক্তি। সুতরাং যে ইঞ্জিনই হোক, আর যে শক্তিই হোক- সকল শক্তির উৎসই হচ্ছে মূলত সূর্য।

    ওয়াটার হুইলের শক্তিও ঘুরে ফিরে সূর্য থেকেই আসে, ছবি: হামাহিস্ট্রি

    কয়লার মাধ্যমে শিল্প বিপ্লব সাধিত হলে কটন মিলগুলো পানির পরিবর্তে কয়লা ব্যবহার করে ইঞ্জিন চালানো শুরু করেছিল। কয়লাও মূলত সূর্যেরই শক্তি। এখন এদের মাঝে পার্থক্য হচ্ছে, এ প্রকার শক্তি তৈরি হয়েছিল মিলিয়ন বছর আগে, আর আরেক প্রকার শক্তি সঞ্চিত হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে। পানি বাষ্প হয়ে উপরে উঠে কিছু প্রক্রিয়া সম্পন্ন করে বৃষ্টি আকারে ঝরে পড়ে কিংবা পর্বতের চূড়া থেকে বরফ হতে গলে পড়ে। এ ধরনের শক্তিকে বলা হয় ‘বিভব শক্তি’। নিচে থেকে উপরে উঠানোর ফলে এতে শক্তি জমা হয় বা বিভব জমা হয় বলে একে বিভব শক্তি বলে। বস্তু যত উপরে উঠবে, অভিকর্ষের প্রভাবে ভূমির সাপেক্ষে তার বিভব শক্তি ততই বাড়বে।

    পুরো বিশ্ব কীভাবে সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এর মাধ্যমে আমরা তা বুঝতে পারি। উদ্ভিদ যখন আলোর উপস্থিতিতে খাদ্য-চিনি উৎপন্ন করে, তখন সূর্য সাহায্য করছে। যখন কোনো তৃণভোজী বা মাংসভোজী প্রাণী খাদ্য হিসেবে অন্য প্রাণী বা উদ্ভিদকে খাচ্ছে, তখনও শক্তির উৎস হিসেবে থাকছে সূর্য।

    আমরা যদি আমাদের আশেপাশে মাটি, পানি, পাতা, লতা, কাঠ, কয়লা, তেল কাগজ, কাপড়, ফার্নিচার, হিটার, ফ্যান ইত্যাদির দিকে তাকাই, তাহলে সবখানেই দেখতে পাবো সূর্যের অবদানের উপস্থিতি। প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা সূর্যের অবদানের কাছে ঋণী। পৃথিবীর সকল প্রাণই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যের কাছে ঋণী। সূর্য যে এতকিছু উপহার দিচ্ছে মানুষকে তার অল্প স্বল্পও হয়তো মানুষ জানতো, তার কারণেই সূর্যকে পূজা করতো প্রাগৈতিহাসিক মানুষেরা। অ্যাজটেকরা সূর্যকে খুশি করার জন্য হাজার হাজার মানুষকে ভয়াবহভাবে বলিদান করেছিল।

    সূর্য কোনো দেবতা নয়, তবে দেবতা না হলেও পৃথিবীর মানুষকে যা উপকার করছে তা হাজার দেবতাকেও হার মানায়; ছবি: নাসা

    আমরা আজকের মানুষেরা সত্যিই ভাগ্যবান। সূর্যকে আমাদের পূজা করতে হচ্ছে না। বিজ্ঞানের কল্যাণে আজ আমরা জানি সূর্য আসলে একটা মহাজাগতিক বস্তু মাত্র, যা পদার্থবিজ্ঞানের কিছু নিয়ম কানুন মেনে তৈরি হয়েছিল এবং পদার্থবিজ্ঞানেরই কিছু নিয়মের প্রভাবে এক সময় মরে ঠাণ্ডা হয়ে যাবে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 65 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Khandaker Ashaduzzaman
Khandaker Ashaduzzamanসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

নতুন জায়গায় আমাদের সহজে ঘুম আসেনা কেন?

  1. mostafizur
    mostafizur নতুন
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    প্রতিরাতে যে বিছানায় ঘুমান, শরীর তাতে এলিয়ে দিতেই ঘুম আসে। হয়তো বলবেন, ক্লান্তি থেকে এমন হয়। চেনা পরিবেশে ঘুম যেন আপনাতে এসে যায়। কিন্তু নতুন একটি জায়গায় গেলেন। হতে পারে কোথাও বেড়াতে গেলেন, হতে পারে হলে কিংবা হোস্টেলে প্রথম উঠেছেন, হতে পারে সেন্টমার্টিনে গেছেন প্রথম রাত্রি যাপন করতে এক হোটেলে। মাঝ রবিস্তারিত পড়ুন

    প্রতিরাতে যে বিছানায় ঘুমান, শরীর তাতে এলিয়ে দিতেই ঘুম আসে। হয়তো বলবেন, ক্লান্তি থেকে এমন হয়। চেনা পরিবেশে ঘুম যেন আপনাতে এসে যায়।

    কিন্তু নতুন একটি জায়গায় গেলেন। হতে পারে কোথাও বেড়াতে গেলেন, হতে পারে হলে কিংবা হোস্টেলে প্রথম উঠেছেন, হতে পারে সেন্টমার্টিনে গেছেন প্রথম রাত্রি যাপন করতে এক হোটেলে। মাঝ রাতে কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে গেল, তারপর চেষ্টা করছেন ঘুমাতে। যেন আর ঘুম আসে না রাতে।

    যেখানেই যান, নতুন পরিবেশে সহজে ঘুম আসে না। এটি হয়তো আমরা স্বাভাবিক ভাবি। প্রথম রাতটি যেন একটু ঘুম, একটু ঘুমের ব্যাঘাতে কাটে। ঘুমের চেয়ে এপাশ ওপাশ হয় বেশি। ঘুমের চেয়ে ঘুম ভেঙে যায় বেশি।

    অথচ শরীর ক্লান্ত। পরিবেশ সুন্দর। নরম বিছানা। মনে কোনো দুশ্চিন্তা নেই। তারপরও কেন এমন হয়। কেন অচেনা, অজানা নতুন পরিবেশে আমাদের ঘুম আসে না সহজে!

    নতুন পরিবেশে ঘুমের এ সমস্যাটি সম্পর্কে চিকিৎসকরা অনেক দিন থেকে জানে। চিকিৎসকদের কাছে এটির নাম : First-Night Effect। সংক্ষেপে বলে FNE। এক দশক আগেই এ সম্পর্কে চিকিৎসক বিজ্ঞানীরা ধারণা পায়।

    যে কোনো নতুন পরিবেশে ঘুমের কমতি হওয়াকে বলে এই FNE। এটি মূলত প্রথম রাতেই বেশি হয়। তার পরের রাতগুলোতে হয় না অথবা হলে অনেক কম হয় ঘুমের সমস্যা।

    First Night Effect (FNE)-এর কারণে ঘুমের আর্কিটেকচারের পরিবর্তন হয়। ঘুমের যে দুটি স্টেজ REM এবং Non-REM, তাদের REM স্টেজটির পরিবর্তন হয়। তাতে ঘুমের পরিমাণ কমে যায়, চোখ বন্ধ থাকলেও কোয়ালিটি ঘুম হয় না।

    অনেকদিন থেকে ভাবা হতো যে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় নেয় বলে হয়তো এমন হয়। অনেকেই ভাবত যে বিছানা বদল মানে ঘুমের ধকল! ঘুমের উপকরণের সঙ্গে অ্যাডজাস্ট হতে সময় নিচ্ছে বলে এমন হয়।

    এ নিয়ে বিজ্ঞানীরা কাজ করতে গিয়ে দেখতে পেল অন্য জিনিস। আমরা যখন ঘুমাই, মস্তিষ্কের সব অংশই ঘুমায়। মানুষের মস্তিষ্ক দুটি ভাগে বিভক্ত। এক একটি ভাগকে হেমিস্ফিয়ার বলে। সহজ করে বললে ডান মস্তিষ্ক এবং বাম মস্তিষ্ক। ঘুমাতে গেলে ডান এবং বাম, দু’মস্তিষ্কই একসঙ্গে সমন্বয় করে এবং ঘুমায়।

    ঘুমের দুটি স্টেজ আছে সঙ্গে। একটিকে বলে REM বা Rapid Eye Movement-যেখানে চোখ ঘুরে। আরেকটি হলো Non REM-যেখানে চোখ ঘোরে না। ঘুমের শুরুতে Non REM ধাপ শুরু হয়। ধীরে ধীরে REM স্টেজে ঘুম গভীর হয় এবং এই স্টেজেই মানুষ স্বপ্ন দেখে।

    বিজ্ঞানীরা নতুন জায়গায় ঘুমের এমন ব্যাঘাত হয় কেন, তার কারণ জানার এবং চেষ্টার অনেক আগ থেকেই একটি মজার বিষয় জানত যে-প্রাণীদের অনেকেই রাত্রে ঘুমাতে এক চোখ খোলা রাখে এবং আরেক চোখ বন্ধ করে রাখে। যেমন : ডলফিন, সিল, কিছু মাছ, বিভিন্ন ধরনের মাইগ্রেটরি পাখিদের মাঝে দেখা যায় তাদের অনেকে ঘুমানোর সময় এক চোখে ঘুমায়, আরেক চোখে উড়ে। পরীক্ষা করে দেখল ওই সময়ে প্রাণীগুলোর মস্তিষ্কের এক অংশ জেগে থাকে এবং আরেক অংশ ঘুমিয়ে থাকে। এমনকি পুকুরের হাঁসদের দেখবেন রাতেরবেলা পানিতে সাঁতার কাটছে, আবার অন্ধকারে এক চোখে ঘুমাচ্ছে।

    মানুষ কোনো নতুন পরিবেশে গেলে মস্তিষ্কে কিছু স্টিমুলেশনের পরিবর্তন হয়। পরিবেশের এ উদ্দীপনা শুধু পরিবেশ থেকে হয় না। ভালো-মন্দ পরিবেশ যেমনই থাকুক, মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে কিছু প্রতিক্রিয়া করে। এ প্রতিক্রিয়াতে আপনার আমার কোনো হাত নেই। না চাইলেও মস্তিষ্ক এমন আচরণ এবং প্রতিক্রিয়া করবে। কারণ হল-হাজার বছরের বিবর্তনে মানুষের মস্তিষ্ক ঠিক এমন করে গড়ে উঠেছে।

    কিন্তু কী পরিবর্তন হয়, কেন পরিবর্তন হয়, কীভাবে হয় এবং পরিবর্তনের ফলাফল জানলেও প্রথম তিনটির উত্তর বিজ্ঞানীদের কাছে এতদিন ছিল না। বর্তমানে চিকিৎসক কিংবা ঘুম বিজ্ঞানীরা জানে নতুন পরিবেশে কেন আমাদের FNE হয়, কেন এবং কীভাবে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে।

    একটি ঘুম গবেষণা টিম এ নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পেল-নতুন পরিবেশে মানুষের মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। ফলে দীর্ঘ জার্নির পরেও হোটেলে প্রথম রাত যেন নির্ঘুম কাটে। পরদিন সকালবেলা দু’কাপ কফিতেও যেন ঘুমের ক্লান্তি দূর হয় না।

    প্রথম রাতে নতুন পরিবেশে মস্তিষ্ক সতর্ক হয়ে ওঠে। মস্তিষ্ক নতুন পরিবেশে অজানা আশঙ্কায় থাকে। বিবর্তনে মানুষের মস্তিষ্ক নতুন পরিবেশে নতুন দৃশ্য, নতুন তাপমাত্রা, নতুন গন্ধ, সব সেন্সরিগুলোর মাধ্যমে সংগৃহীত স্বয়ংক্রিয় উপাত্ত আড়ালে মস্তিষ্ককে সতর্ক করে দেয়। ঘুমের ল্যাবে পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন যে, প্রথম রাতে বাম মস্তিষ্ক সতর্ক থাকে এবং ডান মস্তিষ্ক ঘুমায়। কারণ বাম মস্তিষ্কের কাজ বিপদের গন্ধ পাওয়া, আত্মরক্ষার কৌশল নির্ধারণ করা, প্ল্যান করা, সতর্কের সঙ্গে শরীরকে বিপদের হাত থেকে রক্ষা করে।

    একদল ছাত্রের ওপর গবেষণায় ঘুম বিজ্ঞানীরা দেখল যে, প্রথম রাতে নতুন পরিবেশে তাদের বাম মস্তিষ্কে স্লো ওয়েব তরঙ্গ কম প্রবাহিত হয় এবং ডান মস্তিষ্কে এই প্রবাহ বেশি থাকে। আমরা যখন ঘুমাই, আমাদের গভীর ঘুমের সময় মস্তিষ্কের দুই অংশেই এই স্লো ওয়েব তরঙ্গ বেড়ে যায়। গবেষক দল আরও দেখতে পেল, প্রথম রাত্রিতে বাম মস্তিষ্কের অনেক অংশ যেমন একটিভ থাকে এবং স্লো ওয়েব কম হয়, পরদিন থেকে সেটি চলে যায় এবং দু-মস্তিষ্কের একই অবস্থা থাকে। ছাত্রদের সঙ্গে কথা বলে দু-রাতের ঘুমের পার্থক্য জেনে এবং মস্তিষ্ক স্ক্যানিং করে প্রাপ্ত ফলাফল তুলনা করে বিজ্ঞানীরা বুঝল যে, নতুন পরিবেশে বাম মস্তিষ্ক অজানা অচেনা পরিবেশের অনাকাক্সিক্ষত বিপদের হাত থেকে শরীরকে রক্ষা করতে, সেই সঙ্গে স্বয়ংক্রিয় এবং বিবর্তনমূলক সুবিধা পেতে এমন করে জেগে থাকে, কিন্তু ডান মস্তিষ্ক স্বাভাবিক নিয়মে ঘুমাতে চেষ্টা করে কিংবা ঘুমায়।

    দুই মস্তিষ্ক প্রথম রাতে নতুন পরিবেশে সমানভাবে ঘুমাতে পারে না অথবা ঘুমায় না। এতে বিবর্তনের দৃষ্টিতে সুবিধা পেলেও শরীরের স্বাভাবিক প্রয়োজন এবং ক্লান্তি থেকে বের হতে পারে না। ফলে প্রথম রাত্রির পরদিন সকাল শারীরিক ক্লান্তি অবসাদ এবং নির্ঘুমতার ছাপ থাকলেও একদিন বা দুদিন পর মস্তিষ্কের আর এমন করার দরকার পড়ে না। তখন পুরো মস্তিষ্কই স্বাভাবিক নিয়মে ঘুম যায় এবং ঘুমের কোয়ালিটিও তখন ভালো হয়।

    তাহলে এখন থেকে নতুন কোথাও প্রথম রাতে ঘুম না এলে উদ্বিগ্নতার কারণ নেই। ধরে নিতে হবে এটি মস্তিষ্কের একটি বিবর্তনমূলক ধারা এবং গঠন, যা মূলত শরীরের আত্মরক্ষার্থের প্রয়োজনে একটি সতর্কতামূলক ব্যবস্থা।
    সূত্রঃ যুগান্তর

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 61 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

কিভাবে বুঝবো পৃথিবী আসলেই গোলাকার?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    অবিশ্বাস্য মনে পারে, কিন্তু এই একবিংশ শতাব্দীতেও এমন কিছু মানুষ আছে, যারা মনে করে পৃথিবী গোলাকার না, বরং সমতল। এই তত্ত্বে বিশ্বাসীদের একটি সংগঠনও আছে, যার নাম দ্য ফ্ল্যাট আর্থ সোসাইটি। এদের ধারণা অনুযায়ী, গোলাকার পৃথিবী সম্পর্কিত যত গবেষণা এবং ছবি বা ভিডিও প্রমাণ আছে, সব নাসা এবং উন্নত বিশ্বের সরকারবিস্তারিত পড়ুন

    অবিশ্বাস্য মনে পারে, কিন্তু এই একবিংশ শতাব্দীতেও এমন কিছু মানুষ আছে, যারা মনে করে পৃথিবী গোলাকার না, বরং সমতল। এই তত্ত্বে বিশ্বাসীদের একটি সংগঠনও আছে, যার নাম দ্য ফ্ল্যাট আর্থ সোসাইটি। এদের ধারণা অনুযায়ী, গোলাকার পৃথিবী সম্পর্কিত যত গবেষণা এবং ছবি বা ভিডিও প্রমাণ আছে, সব নাসা এবং উন্নত বিশ্বের সরকারগুলোর ষড়যন্ত্র। বাস্তবে পৃথিবী একটি চাকতির মতো সমতল পৃষ্ঠ বিশিষ্ট, চন্দ্র এবং সূর্যের আকার খুব বেশি না, সেগুলো মাত্র কয়েকশ কিলোমিটার উপর দিয়ে পৃথিবীর উপর বিচরণ করে এবং পৃথিবী সহ সমগ্র মহাবিশ্ব প্রচন্ড বেগে উপরের দিকে ছুটে যায় বলেই মাধ্যাকর্ষণের সৃষ্টি হয়।

    ফ্ল্যাট আর্থ সোসাইটির সদস্যদের মতে পৃথিবী যেরকম; Source: videoblocks.com

    মজার ব্যাপার হচ্ছে, পৃথিবী যে আসলেই গোলাকার, সেটি বোঝার জন্য নাসা বা কোনো দেশের সরকারের উপর নির্ভর করার কোনো দরকার নেই। নাসা বা আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে থেকেই মানুষ জানত পৃথিবী গোলাকার। অনেকের ধারণা, আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে ক্রিস্টোফার কলম্বাস পৃথিবীকে গোলাকার প্রমাণ করেছিলেন। কিন্তু বাস্তবে পৃথিবী যে গোলাকার, তা আরো আগে থেকেই মানুষ জানত। কোনো প্রকার জটিল বৈজ্ঞানিক তত্ত্ব বা আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই অতি সাধারণ কিছু পর্যবেক্ষণের মাধ্যমে আপনিও সহজেই বুঝতে পারবেন পৃথিবী আসলে সমতল নয়, বরং গোলাকার।

    চাঁদ এবং অন্যান্য গ্রহের আকার

    আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে, পিথাগোরাস সর্বপ্রথম লক্ষ্য করেন যে, চাঁদ বৃত্তাকার। সেখান থেকেই তিনি ধারণা করেন, পৃথিবী সহ অন্যান্য মহাকাশীয় বস্তুও বৃত্তাকার। এখনও যদি আমরা টেলিস্কোপের সাহায্যে অন্যান্য গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করি, তাহলে নিশ্চিতভাবেই দেখতে পারব, মহাবিশ্বের প্রায় সকল বস্তুই মোটামুটি বৃত্তাকার। চাকতির মতো সমতল কোনো গ্রহের অস্তিত্ব কোথাও নেই। স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি, পৃথিবীর আকারও অন্যান্য গ্রহের মতোই হবে।

    চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ

    চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া; Source: Popsci.com

    পিথাগোরাসের মৃত্যুর প্রায় ১৫০ বছর পর, অ্যারিস্টটল সর্বপ্রথম বৃত্তাকার পৃথিবীর পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি দেখান। তিনি লক্ষ্য করেন, চন্দ্রগ্রহণের সময় যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখন ছায়ার আকার অর্ধবৃত্তাকার হয়ে থাকে। এ থেকেই তিনি সিদ্ধান্তে আসেন, পৃথিবী গোলাকার। এছাড়া বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে চন্দ্রগহণের সময় মোটামুটি একই রকম অর্ধবৃত্তাকার ছায়া দেখে নিশ্চিত হওয়া যায় যে, পৃথিবী শুধু গোলাকারই না, তা প্রায় নিরেট বৃত্তাকার।

    দিগন্তে জাহাজের আবির্ভাব

    সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেউ যদি দূর থেকে কোনো জাহাজের আগমন প্রত্যক্ষ করে, তাহলে তার কাছে মনে হবে জাহজটি যেন সমুদ্রের পানি থেকে উঠে আসছে। পৃথিবী যদি সমতল হতো, তাহলে এরকম মনে হতো না, বরং সেক্ষেত্রে জাহাজটি প্রথমে অস্পষ্ট থাকত এবং ধীরে ধীরে স্পষ্ট হতো। কিন্তু পানি থেকে উঠে আসতে দেখা যাওয়ার ঘটনা থেকেই বোঝা যায় পৃথিবী বৃত্তাকার।

    ব্যাপারটি বোঝার জন্য খুব সহজ একটি পরীক্ষা করা যায়। বৃত্তাকার একটি ফুটবলের উপর একটি পিঁপড়াকে বসিয়ে ফুটবলটিকে ঘুরিয়ে পিঁপড়াটিকে দৃষ্টির বাইরে থেকে ধীরে ধীরে দৃষ্টির আওতায় আনতে থাকলে জাহাজের মতোই সেটিকে দিগন্ত থেকে উদিত হচ্ছে বলে মনে হবে। কিন্তু একই পিঁপড়াকে যদি সোজা একটি লম্বা রাস্তায় দূর থেকে ধীরে ধীরে কাছে আসতে দেওয়া হয়, তাহলে সেটি অস্পষ্ট থেকে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকবে।

    জাহাজ হঠাৎ করে যেভাবে দৃশ্যমান হয়; Source: Popsci.com

    পরিবর্তনশীল নক্ষত্র

    আজ থেকে প্রায় ২,৩৫০ বছর পূর্বেই গ্রীক দার্শনিক অ্যারিস্টটল লক্ষ্য করেন, বিষুবীয় রেখা থেকে উত্তরে বা দক্ষিণে যেতে থাকলে আকাশের নক্ষত্রগুলোর অবস্থান পরিবর্তিত হতে থাকে। যেসব নক্ষত্রকে বিষুবীয় অঞ্চলে ঠিক মাথার উপরে দেখা যায়, উত্তরে বা দক্ষিণে গেলে সেগুলো একদিকে হেলে পড়ে এবং বিপরীত দিক থেকে নতুন নতুন নক্ষত্রের আবির্ভাব ঘটতে থাকে।

    অ্যারিস্টটল যখন মিসর এবং সাইপ্রাস ভ্রমণ করেন, তখনই প্রথম তিনি ব্যাপারটি লক্ষ্য করেন। ভ্রমণ থেকে ফিরে এসে তিনি লিখেন, মিসর এবং সাইপ্রাসের আকাশে এমন কিছু তারা দেখা যায়, যেগুলো গ্রীসের আকাশে দেখা যায় না। তিনি সিদ্ধান্তে আসেন, পৃথিবীর পৃষ্ঠ গোলাকার হলেই কেবল এরকম ঘটনা ঘটতে পারে।

    পরিবর্তনশীল ছায়া

    পৃথিবী গোলাকার হওয়ার কারণে ছায়ার পার্থক্য; Source: futurism.com

    মাটির উপর একটি খুঁটি পুঁতে রাখলে তার ছায়া পড়বে। যেহেতু সূর্যের অবস্থান পৃথিবী থেকে অনেক দূরে এবং সূর্য থেকে আগত আলোক রশ্মিগুলো প্রায় সমান্তরাল, তাই পৃথিবী সমতল হলে পাশাপাশি দুটো এলাকায় একই সময়ে একই দৈর্ঘ্যের খুঁটির ছায়ার দৈর্ঘ্য একই হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হয় না।

    আজ থেকে প্রায় ২,২০০ বছর পূর্বে মিসরের আলেক্সান্দ্রিয়া লাইব্রেরির লাইব্রেরিয়ান এরাতোস্থেনেস সর্বপ্রথম বিষয়টি লক্ষ্য করেন। তিনি একটি নির্দিষ্ট দিনে ঠিক দুপুর বেলা আলেক্সান্দ্রিয়া এবং কয়েকশ কিলোমিটার দূরবর্তী শহর সিয়েনে একই দৈর্ঘ্যের দুইটি খুঁটির ছায়া পরিমাপ করেন। সিয়েনে সূর্য ঠিক মাথার উপরে থাকার কারণে কোনো ছায়া পড়েনি, কিন্তু আলেক্সান্দ্রিয়ায় সামান্য একটু ছাড়া পড়ে। এ থেকে তিনি নিশ্চিত হন যে, পৃথিবী বৃত্তাকার।

    এরাতোস্থেনেস ছায়ার দৈর্ঘ্য থেকে সূর্যরশ্মির কোণ পরিমাপ করেন। শহর দুটির মধ্যবর্তী দূরত্ব এবং তাদের ছায়ার কৌণিক পার্থক্য থেকে তিনি প্রায় নিখুঁতভাবে পৃথিবীর পরিধিও নির্ণয় করতে সক্ষম হন। এরাতোস্থেনেস পৃথিবীকে সম্পূর্ণ বৃত্তাকার মনে করেছিলেন। কিন্তু বাস্তবে পৃথিবী উত্তর-দক্ষিণ দিক একটু চাপা হওয়ায় তার হিসেবে সামান্য পরিমাণ ভুল ছিল।

    উঁচু স্থান থেকে দূরের দৃশ্য

    উঁচু স্থান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়; Source: Popsci.com

    কোনো গাছ বা উঁচু ভবনের নিচে দাঁড়িয়ে খালি চোখে অথবা দূরবীণের সাহায্য সর্বোচ্চ যতদূর পর্যন্ত দেখা যায়, সেই গাছের উপরে অথবা ভবনের ছাদে উঠে তাকালে তার চেয়েও দূর পর্যন্ত দেখা যায়। পৃথিবী সমতল হলে এটি সম্ভব হতো না। সমুদ্রের তীরে সূর্যাস্তের সময় খুব সহজেই এই পরীক্ষাটি করা সম্ভব। সূর্যাস্তের সময় মাটিতে শুয়ে থাকলে ঠিক যে মুহূর্তে সূর্য ডুবে গেছে বলে মনে হবে, তখন উঠে দাঁড়ালেই দেখা যাবে, সূর্য পুরোপুরি ডোবেনি, তার কিছু অংশ তখনও দৃশ্যমান। একই স্থানে যদি আরও উঁচুতে ওঠা যায়, তাহলে সম্পূর্ণ সূর্যাস্তটিই পুনরায় উপভোগ করা সম্ভব হয়। পৃথিবীপৃষ্ঠ গোলাকার বলেই এটি সম্ভব।

    দিবা-রাত্রির দৈর্ঘ্য এবং বিভিন্ন অঞ্চলে সময়ের পার্থক্য

    বাংলাদেশে যখন দুপুর ১২টা, অর্থাৎ সূর্য যখন ঠিক মাথার উপরে, বিশ্বের কিছু কিছু এলাকায়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে তখন রাত ১২টা। সূর্যের কোনো অস্তিত্বই সেখানে খুঁজে পাওয়া যায় না। পৃথিবী যদি সমতল হতো, তাহলে সময়ের খুবই সামান্য ব্যবধান হতো। এক দেশে রাত, অন্য দেশে দিন হতো না। পৃথিবী প্রায় বৃত্তাকার বলেই কোনো স্থানে সূর্য যখন মাথার উপরে থাকে, বিপরীত পৃষ্ঠ তখন সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন থাকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দিন এবং রাতের আগমন ঘটে। এছাড়াও পৃথিবী গোলাকার বলেই বিষুবীয় অঞ্চলের সাথে উত্তর বা দক্ষিণ গোলার্ধে দিন এবং রাতের দৈর্ঘ্য পার্থক্য দেখা যায়।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 54 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Khandaker Ashaduzzaman
Khandaker Ashaduzzamanসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

এখনও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড়ো আবিস্কার কী এবং কেন?

  1. হৃদয়
    হৃদয় নতুন
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    চাকা ইতিহাসবিদদের মতে চাকা আবিষ্কার হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সবথেকে বড় আবিষ্কার। চাকা আমাদের অনেক কাজ সহজ করেছে। চাকা ছাড়া আমদের জীবন হয়ে উঠত জটিল আর শ্রমসাধ্য ব্যপার। রোমানিয়ার কুকুটেনি ট্রিপিলিয়ান সভ্যতায় যিশু খ্রিস্টের জন্মের ৩৬০০ বছর পূর্বে  চাকা আবিষ্কারের শুরু হয় বলে মনে করা হয়। উন্নয়নের ধবিস্তারিত পড়ুন

    চাকা

    image host

    ইতিহাসবিদদের মতে চাকা আবিষ্কার হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সবথেকে বড় আবিষ্কার। চাকা আমাদের অনেক কাজ সহজ করেছে। চাকা ছাড়া আমদের জীবন হয়ে উঠত জটিল আর শ্রমসাধ্য ব্যপার। রোমানিয়ার কুকুটেনি ট্রিপিলিয়ান সভ্যতায় যিশু খ্রিস্টের জন্মের ৩৬০০ বছর পূর্বে  চাকা আবিষ্কারের শুরু হয় বলে মনে করা হয়। উন্নয়নের ধারা বজায় রাখতে চাকা হচ্ছে সবথেকে প্রাচীন ও প্রশংসনীয় আবিষ্কার।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 48 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

জোনাকির মিটমিট আলোর রহস্য কি?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    রাতের আঁধারে জোনাকি পোকার মিট মিট আলো আমাদের অনেকের শৈশবেরই এক বিস্ময়কর স্মৃতি। বিশেষ করে যাদের শৈশব কেটেছে গ্রামে, তাদের কাছে জোনাকি পোকা ছিল একটি আবেগের বিষয়। তবে জোনাকির এমন আলো জ্বালানো দেখে আমাদের কৌতূহলও কিন্তু কম হত না। বিস্ময় ভরা চোখে অনেকেই ভাবতাম কিভাবে জোনাকি এই আলো জ্বালিয়ে থাকে। পোকার সবিস্তারিত পড়ুন

    রাতের আঁধারে জোনাকি পোকার মিট মিট আলো আমাদের অনেকের শৈশবেরই এক বিস্ময়কর স্মৃতি। বিশেষ করে যাদের শৈশব কেটেছে গ্রামে, তাদের কাছে জোনাকি পোকা ছিল একটি আবেগের বিষয়। তবে জোনাকির এমন আলো জ্বালানো দেখে আমাদের কৌতূহলও কিন্তু কম হত না। বিস্ময় ভরা চোখে অনেকেই ভাবতাম কিভাবে জোনাকি এই আলো জ্বালিয়ে থাকে।

    পোকার সংক্ষিপ্ত পরিচয় 

    প্রকৃতির অন্যান্য প্রাণীর থেকে জোনাকি পোকা এই দিক দিয়ে একদমই অনন্য। জলচর অনেক প্রাণীর এমন আলো জ্বালানোর ক্ষমতা থাকলেও, স্থলচর প্রাণীর মধ্যে জোনাকিই একমাত্র। বৈজ্ঞানিকভাবে জোনাকি পোকা  Lampyridae নামে পরিচিত।  আর ইংরেজিতে এই পোকাটির নাম আরও সুন্দর- Firefly। এদের প্রায় ২০০০ এর মত প্রজাতি আছে যাদের মধ্যে খুব কম সংখ্যক জোনাকি আলো জ্বালতে পারে। এরা মূলত নিশাচর প্রাণী এবং নেকটার বা পোলেন খেয়ে বেঁচে থাকে। কোন কোন ক্ষেত্রে এরা ক্ষুদ্র লার্ভা এবং পতঙ্গও খেয়ে থাকে। 

    জোনাকি পোকা কিভাবে আলো জ্বালে?

    জোনাকি পোকার আলোর রহস্য হল একটি রাসায়নিক বিক্রিয়া। মূলত এদের দেহের পেছনের অংশে একটি বাক্সের মত অংশে এই বিক্রিয়াটি ঘটে থাকে। এখানে লুসিফেরিন নামক একটি রাসায়নিক পদার্থ লুসিফেরাস নামক এনজাইমের উপস্থিতিতে অক্সিজেন ও শক্তি ব্যাবহার করে আলো উৎপন্ন করে থাকে। আর বিশেষ প্রক্রিয়ায় জোনাকি পোকা অক্সিজেনের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে যা মূলত মিট মিট করে আলো জ্বালার পেছনে ভূমিকা রাখে। অক্সিজেন সরবরাহের উপর নির্ভর করে থাকে কখন আলো জ্বলবে এবং নিভবে। যখন এরা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয় তখন আলো নিভে যায় এবং অক্সিজেন সরবরাহ শুরু হলে বিক্রিয়া শুরু হয়ে আলো জ্বলে উঠে। 

    বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় Bioluminescence. তবে অন্যান্য আলোক উৎসের মত এ প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় না। এই বিক্রিয়ায় ব্যবহৃত শক্তি তাপশক্তি উৎপন্নে ব্যয় না হয়ে শুধু আলো উৎপন্ন করে থাকে যাকে “Cold light” বলা হয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা তাপ উৎপন্ন হলে তা জোনাকির শরিল পুড়িয়ে দিতে পারে। 

    জোনাকি পোকা কেন আলো জ্বেলে থাকে?

    জোনাকি পোকা সাধারণত সন্ধ্যার পর থেকে দেখা যায়। অন্ধকারে এরা মিটমিট করে আলো জ্বালতে থাকে। তাদের এই আলো জ্বালানোর পেছনে মূল কারণ হল বিপরীত লিঙ্গের জোনাকি কে আকর্ষণ করা। সাধারণত পুরুষ জোনাকি পোকা স্ত্রী জোনাকি পোকাকে আকর্ষণ করার জন্য এভাবে আলো জ্বেলে থাকে। আর স্ত্রী জোনাকিরা পুরুষ জোনাকির এরূপ আলো জ্বালানোর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সঙ্গী নির্বাচন করে। এসব বৈশিষ্ট্যের মধ্যে আছে আলোর তীব্রতা, প্যাটার্ন এবং আলো জ্বালানোর হার। যে পুরুষ জোনাকি দ্রুত এবং উজ্জ্বল আলো জ্বালতে পারে স্ত্রী জোনাকিরা তাদের সঙ্গী হিসেবে বেছে নেয়। 

    তাহলে প্রশ্ন জাগতে পারে যে স্ত্রী জোনাকিরা কি আলো জ্বালে? হ্যাঁ, স্ত্রী জোনাকিরাও আলো জ্বালে। আর তাদের আলো জ্বালানোর উদ্দেশ্য হল পুরুষ জোনাকির সংকেতে সম্মতি প্রদান করা। যে পুরুষ জোনাকিকে কোন স্ত্রী জোনাকির পছন্দ হয়, তাকে আলো জ্বালিয়ে নিজের সম্মতি প্রকাশ করে। 

    আবার জোনাকির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই আলোক সংকেত চিনতে পারা। কাজেই কোন পুরুষ সঙ্গীকে কোন স্ত্রী সঙ্গীর পছন্দ হয়েছে বা কোন পুরুষ সঙ্গীর উদ্দেশ্যে স্ত্রী সঙ্গী সংকেত পাঠিয়েছে তা চিনতে এদের ভুল হয় না। 

    তবে কিছু গবেষণা মতে জোনাকি তাদের এই বৈশিষ্ট্য টি পেয়েছে মূলত শিকারিদের হাত থেকে রক্ষা পেতে। বিবর্তনের ধারায় অন্যান্য শিকারি প্রাণীদের তাড়াতে তারা এই আলো জ্বালানোর ক্ষমতা অর্জন করে।  

    জোনাকি পোকা কি বিষাক্ত? 

    কিছু কিছু জোনাকি পোকার প্রজাতি বেশ বিষাক্ত। জোনাকি পোকার প্রায় ২০০০ প্রজাতি রয়েছে। এদের মধ্যে কিছু প্রজাতি রয়েছে যারা লুসিবুফেগিন্স নামক এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ উৎপন্ন করে থাকে। এই রাসায়নিক পদার্থটি পাখি বা অন্যান্য শিকারি দের হাত থেকে জোনাকিদের রক্ষা করতে সহায়তা করে। 

    নগরায়নের পাল্লায় পড়ে বর্তমান সময়ে জোনাকির দেখা মেলা ভার। শহরাঞ্চলে এর দেখা পাওয়া যায় না বললেই চলে। তবে গ্রামের আঁধারে এখনো দেখা মেলে অদ্ভুত এই পোকাটির।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 52 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 8 মাস আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

কোন প্রানী থেকে পৃথিবীর প্রথম মানব ভ্যাকসিন তৈরি করা হয়?

  1. সুমনা
    সুমনা নতুন
    উত্তর দিয়েছেন 3 মাস আগে

    পৃথিবীর ইতিহাসে প্রথম সফল মানব ভ্যাকসিন তৈরি করা হয়েছিল গরু থেকে। ১৭৯৬ সালে ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার এটি আবিষ্কার করেন। এই যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমেই চিকিৎসা বিজ্ঞানে রোগ প্রতিরোধের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। যেভাবে গরু থেকে টিকা তৈরি হলো সেই সময়ে 'গুটিবসন্ত' বা 'স্মলপক্স' ছিল এক ভয়াবহবিস্তারিত পড়ুন

    পৃথিবীর ইতিহাসে প্রথম সফল মানব ভ্যাকসিন তৈরি করা হয়েছিল গরু থেকে। ১৭৯৬ সালে ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার এটি আবিষ্কার করেন। এই যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমেই চিকিৎসা বিজ্ঞানে রোগ প্রতিরোধের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।

    যেভাবে গরু থেকে টিকা তৈরি হলো

    সেই সময়ে ‘গুটিবসন্ত’ বা ‘স্মলপক্স’ ছিল এক ভয়াবহ আতঙ্কের নাম। এডওয়ার্ড জেনার লক্ষ্য করেন যে, যেসব গোয়ালা বা দুধ দোহনকারীরা গরুর সংস্পর্শে থাকেন এবং যাদের একবার ‘কাউপক্স’ বা ‘গো-বসন্ত’ হয়েছে, তাদের আর মরণঘাতী গুটিবসন্ত হচ্ছে না।

    এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তিনি এক সাহসী পরীক্ষা চালান। তিনি এক গোয়ালার হাতের গো-বসন্তের ক্ষত থেকে পুঁজ সংগ্রহ করেন এবং সেটি ৮ বছর বয়সী এক বালকের শরীরে প্রবেশ করান। কিছুদিন পর তিনি লক্ষ্য করেন যে, ছেলেটির শরীরে গুটিবসন্তের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। যেহেতু এই টিকার মূল উৎস ছিল গরুর বসন্তের ভাইরাস, তাই একে গরু থেকেই তৈরি টিকা বলা হয়।

    ‘ভ্যাকসিন’ নামের উৎস

    আপনি কি জানেন ‘ভ্যাকসিন’ শব্দটি এসেছে কোথা থেকে? ল্যাটিন ভাষায় ‘Vacca’ (ভ্যাক্কা) শব্দের অর্থ হলো গরু। যেহেতু পৃথিবীর প্রথম টিকাটি গরু থেকে পাওয়া ভাইরাসের মাধ্যমে তৈরি হয়েছিল, তাই এডওয়ার্ড জেনার এই পদ্ধতির নাম দেন ‘ভ্যাকসিনেশন’।

    চলুন ব্রেইনকে একটু ঝালাই করে নিই…

    ১. গুটিবসন্তের টিকা কে আবিষ্কার করেন?

    উত্তর: ডাক্তার এডওয়ার্ড জেনার ১৭৯৬ সালে গুটিবসন্তের (Smallpox) প্রথম সফল টিকা আবিষ্কার করেন। তাকে ইমিউনোলজির (Immunology) জনক বলা হয়।

    ২. প্রথম কোন ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছিল?

    উত্তর: জেমস ফিপস নামক এক ৮ বছর বয়সী বালককে প্রথম পরীক্ষামূলকভাবে এই টিকা দেওয়া হয়েছিল।

    ৩. গুটিবসন্ত কি এখন পৃথিবীতে আছে?

    উত্তর: না। ভ্যাকসিনের সাফল্যের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮০ সালে পৃথিবীকে গুটিবসন্ত বা স্মলপক্স মুক্ত ঘোষণা করেছে। মানুষের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে এটিই প্রথম নির্মূল হওয়া রোগ।

    ৪. কাউপক্স বা গো-বসন্ত কী?

    উত্তর: এটি একটি মৃদু প্রকৃতির ভাইরাস যা সাধারণত গরুর ওলানে দেখা দেয়। জেনার প্রমাণ করেছিলেন যে, এটি মানুষের জন্য মারাত্মক নয়, বরং এটি গুটিবসন্তের মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়।

    ৫. গরুর পর আর কোন কোন প্রাণী ভ্যাকসিন গবেষণায় ব্যবহৃত হয়?

    উত্তর: বর্তমানে মুরগির ডিম, ঘোড়া, খরগোশ এমনকি ইঁদুর এবং বানরও ভ্যাকসিন এবং ওষুধের গবেষণায় বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত হয়। তবে শুরুর কৃতিত্ব সেই গরুরই প্রাপ্য।

    প্রথম ভ্যাকসিনের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে, প্রকৃতি এবং বিজ্ঞানের সমন্বয়েই মানব সভ্যতা টিকে আছে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 15 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Khandaker Ashaduzzaman
Khandaker Ashaduzzamanসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

অ্যাপোলো মহাকাশচারীদের মতে, চাঁদের গন্ধ কেমন?

  1. biplob
    biplob নতুন
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    অ্যাপোলো ১৭ নামের চন্দ্র অভিজানের নভোচারী জিনকারন্যান এর মতে চাঁদের ধূলিকণার গন্ধ ঠিক পোড়া বারুদের মতো। যেন সেখানে কেউ এইমাত্র রাইফেলের গুলি ছুড়েছে। এই অভিযানের আরেক নভোচারী মার্কিন জীববিজ্ঞানী জ্যাকস্মিটেরও একই ভাষ্য। নভোচারী হিসেবে প্রশিক্ষণের সময় তাঁদের অনেকবার গুলি ছুড়তে হয়। তাই বারুদের গন্বিস্তারিত পড়ুন

    অ্যাপোলো ১৭ নামের চন্দ্র অভিজানের নভোচারী জিনকারন্যান এর মতে চাঁদের ধূলিকণার গন্ধ ঠিক পোড়া বারুদের মতো। যেন সেখানে কেউ এইমাত্র রাইফেলের গুলি ছুড়েছে। এই অভিযানের আরেক নভোচারী মার্কিন জীববিজ্ঞানী জ্যাকস্মিটেরও একই ভাষ্য।

    নভোচারী হিসেবে প্রশিক্ষণের সময় তাঁদের অনেকবার গুলি ছুড়তে হয়। তাই বারুদের গন্ধ নিয়ে তাঁদের কোনো সন্দেহ নেই। স্মিটওকারন্যান চাঁদে হাঁটতে গিয়ে তাঁদের পোশাক, গ্লাভস আর জুতায় চাঁদের ধুলোবালি আঠার মতো লেগে গিয়েছিল। নভোযানে ফিরে সেগুলো ব্রাশ করে ঝাড়তে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাঁদের। এসময়ই তাঁদের নাকে চাঁদের গন্ধ প্রথম ধরা পড়ে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 42 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Khandaker Ashaduzzaman
Khandaker Ashaduzzamanসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

Is time travel possible, and if so, how could it hypothetically be achieved?

  1. Mithun
    Mithun পণ্ডিত
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    There is no definitive proof that time travel is possible, there are several hypothetical scenarios that have been proposed based on our current understanding of physics. One possibility is through the use of wormholes, which are theoretical passages through space-time that could potentially connectবিস্তারিত পড়ুন

    There is no definitive proof that time travel is possible, there are several hypothetical scenarios that have been proposed based on our current understanding of physics.

    image host

    One possibility is through the use of wormholes, which are theoretical passages through space-time that could potentially connect distant regions of the universe. If a wormhole were to exist and remain stable, it could potentially be used as a shortcut to travel through time as well as space. However, the practicality of using wormholes for time travel is still a subject of much debate and speculation.

    image host

    Another possibility is through the manipulation of the space-time fabric itself. According to Einstein’s theory of relativity, the faster an object moves through space, the slower it experiences time. This is known as time dilation, and it has been observed and confirmed through experiments with high-speed particles. It is theoretically possible that if an object were to move at or near the speed of light, time would slow down so much that it would appear to travel into the future relative to a stationary observer. However, the energy required to accelerate an object to such high speeds is currently beyond our technological capabilities.

    image host

    There are also theories that propose the existence of closed time-like curves, which are hypothetical paths through space-time that allow for travel back in time. However, the existence and practicality of such curves are still subject to much debate and are not widely accepted within the scientific community.

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 65 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

নিকোলা টেসলারের আলোর মুখ দেখতে না পাওয়া আবিষ্কার কোনগুলো?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে
    উত্তরটি এডিট করা হয়েছে।

    নিকোলা টেসলার আবিষ্কার: আলোর মুখ দেখতে না পাওয়া  আবিষ্কার গত শতাব্দীতে মানুষ যখন বিদ্যুৎ কে রহস্য মনে করে ভয় পেতো, তিনি তখন বিদ্যুৎ কে নিয়ন্ত্রণ করেছেন হাতের তালুতে রেখে। পৃথিবীতে তিনিই প্রথম শুরু করেছিলেন সহজলভ্য বিদ্যুৎশক্তির যুগ, যাঁর উদ্ভাবিত এসি জেনারেটর ও মোটরের শক্তি দিয়ে শুরু হয় ব্যাপক শিল্পবিস্তারিত পড়ুন

    You are currently viewing নিকোলা টেসলার আবিষ্কার: আলোর মুখ দেখতে না পাওয়া ৬ টি আবিষ্কার

    নিকোলা টেসলার আবিষ্কার: আলোর মুখ দেখতে না পাওয়া  আবিষ্কার

    গত শতাব্দীতে মানুষ যখন বিদ্যুৎ কে রহস্য মনে করে ভয় পেতো, তিনি তখন বিদ্যুৎ কে নিয়ন্ত্রণ করেছেন হাতের তালুতে রেখে।

    পৃথিবীতে তিনিই প্রথম শুরু করেছিলেন সহজলভ্য বিদ্যুৎশক্তির যুগ, যাঁর উদ্ভাবিত এসি জেনারেটর ও মোটরের শক্তি দিয়ে শুরু হয় ব্যাপক শিল্পোৎপাদন। তাঁর হাত ধরেই শুরু হয়েছে রোবট ও অটোমেশনের যুগ, যা মানুষের কায়িক শ্রম হ্রাস করে যন্ত্রকে মানুষের দাসে পরিণত করেছে।

    আজ কথা বলবো বিদ্যুৎ মানবের এমন কিছু প্রকল্প নিয়ে যা তিনি অর্থের অভাব ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারনে বাস্তবায়ন করতে পারেন নি।

    ভূমিকম্প যন্ত্র

    ১৮৯৩ সালে টেসলা একটি বাষ্প-চালিত যান্ত্রিক অসিলেটর পেটেন্ট করেছিলেন, যা বিদ্যুৎ উৎপন্ন করতে উচ্চ গতিতে উপরে এবং নীচে কম্পন সৃষ্টি করবে।

    তার আবিষ্কারের পেটেন্ট করার কয়েক বছর পরে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে একদিন তার নিউ ইয়র্ক সিটির গবেষণাগারে থাকা বিল্ডিংয়ের কম্পনের সাথে তার যান্ত্রিক অসিলেটরটি মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করার সময় তিনি ভূমি কাঁপিয়ে দিয়েছিলেন।

    Ezoic

    পরীক্ষার সময় তিনি দেখতে পান তার আশেপাশের জিনিসপত্র নড়তে শুরু করে দিয়েছে। আশেপাশের বিল্ডিং গুলোতেও ভূকম্পন অনুভূত হয়।

    ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ, এম্বুলেন্স ও মানুষের হট্টগোল লেগে যায়। টেসলা তার সহকারীদের চুপ থাকতে বলেছিল এবং পুলিশকে বলেছিল যে এটি অবশ্যই একটি ভূমিকম্প ছিল।

    টেসলা পরবর্তীতে এই যন্ত্রটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন। বড় পরিসরে এই যন্ত্র ব্যবহার করে পুরো পৃথিবীতেই ভূমিকম্প সৃষ্টি করা সম্ভব হতো। কিন্তু এই আবিষ্কারে কেবল ধ্বংসই হতো। মানব জাতির ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজের আবিষ্কার নিজেই ধ্বংস করেছেন।

    চিন্তা রেকডিং করা ক্যামেরা

    ১৮৯৩ সালে নিজের ল্যাবরেটরিতে পরীক্ষানিরীক্ষা করার সময় ‘থট ক্যামেরা’-র তৈরির কথা ভেবেছিলেন টেসলা। যদিও তার দীর্ঘকাল পরে এ নিয়ে প্রকাশ্যে আলোচনা করেন তিনি।

    এক সাক্ষাৎকারে টেসলা বলেন, ‘‘আমি নিশ্চিত যে আমাদের চিন্তা-ভাবনার ছবি চোখের মণিতে ফুটে ওঠে।’’ তর্কের খাতিরে টেসলার কথায় বিশ্বাস করা গেল। তবে সে ছবি কী ভাবে ক্যামেরাবন্দি করা যাবে? সে উত্তরও দিয়েছেন টেসলা। তাঁর কথায়, ‘‘প্রতিবর্ত ক্রিয়ার দ্বারাই আমাদের চিন্তা-ভাবনার ছবি মণিতে দেখা যায়। যথাযথ যন্ত্রের সাহায্য সেই ছবি দেখা সম্ভব।


    কী সেই যন্ত্র? এখানেই ‘থট ক্যামেরা’র প্রসঙ্গ টেনে এনেছেন টেসলা। তিনি জানিয়েছেন, চোখের মণিতে ভেসে ওঠা মনের ভাবনার প্রতিচ্ছবি একটি কৃত্রিম অক্ষিপটে (রেটিনায়) ফেলে তার ছবি তোলা যায়। এবং সেই ছবি কোনও পর্দায় ভাসিয়ে দিলে ওই মানুষটির মনের কথা জেনে ফেলা সম্ভব।‘থট ক্যামেরা’ প্রসঙ্গে প্রশ্নের জবাবে টেসলা বলেছেন, ‘‘যদি মনের ছবি এ ভাবে পর্দায় ভাসিয়ে তোলা যায়, তবে ওই মানুষটি কী চিন্তা-ভাবনা করছেন তা সহজেই জেনে ফেলা যাবে।’’

    অনেকের দাবি, ১৮৯৩ সালে নয়, গত শতকের তিরিশের দশকে ‘থট ক্যামেরা’-র কথা ভেবেছিলেন টেসলা। ওই ক্যামেরার সাহায্যে মানবমনের চিন্তা-ভাবনার ছবিও স্লাইডশোয়ের মতো দেখা যাবে। সাল-তারিখ নিয়ে মতপার্থক্য থাকতে পারে। তবে টেসলার এই উদ্ভাবনী চিন্তা যে অভূতপূর্ব, তা নিয়ে দ্বিমত ছিল না। টেসলার কথায়, ‘‘এ ধরনের ক্যামেরার সাহায্যে প্রতিটি মানুষের মনের কথা পড়ে ফেলা যাবে। এবং তা করা গেলে আমাদের মন আক্ষরিক অর্থেই খোলা বইয়ের আকার নেবে। যা সকলেই পড়তে পারবেন।’’ যদিও টেসলার এই ভাবনা সাফল্য পায়নি।

    তারবিহীন বিদ্যুৎ

    ১৯০১ সালে টেসলা টেসলা লং আইল্যান্ডের উত্তর তীরে একটি ১৮৫ ফুট লম্বা, মাশরুম আকৃতির টাওয়ার নির্মাণের জন্য আমেরিকান অর্থলগ্নিকারী জেপি মরগানের থেকে ১,৫০,০০০ মার্কিন ডলার নেন। তার লক্ষ ছিলো বাতাসের মাধ্যমে পুরো শহরে বিদ্যুৎ সেবা দেওয়া। কিন্তু এই টাওয়ারের অর্ধেক কাজ চলার সময় মর্গান অর্থ দেওয়া বন্ধ করে দেন। কারণ ছিলো সেসময় যারা বিদ্যুৎ উৎপাদন করে সরবরাহ করতো তারা প্রচুর দামে বিদ্যুৎ বিক্রি করে জনগণের কাছ থেকে বিশাল মুনাফা আয় করতো।

    টেসলার সেই টাওয়ার যা ১৯১৭ সালে ভেঙে দেওয়া হয়
    টেসলার এই প্রজেক্ট সফল হলে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যেতো। ক্ষমতার প্রভাব দেখিয়ে তারা টেসলার অর্থের যোগান বন্ধ করে দেন, যেনো সে সফল হতে না পারে।

    ১৯০৬ সালে টেসলা এই প্রজেক্টে হাত দিয়েছিলেন আর বেশকিছুদিন পরই তা বন্ধ হয়ে যায়। ১৯১৭ সালে টেসলার তারবিহীন বিদ্যুৎ এর ওয়ার্ডেনক্লিফ টাওয়ার ভেঙে দেওয়া হয়।

    কৃত্রিম জোয়ার ঢেউ

    নিকোলা টেসলা বিশ্বাস করতেন যে যুদ্ধ প্রতিরোধে বিজ্ঞানের শক্তি ব্যবহার করা যেতে পারে।

    ১৯০৭ সালে নিউইয়র্ক ওয়ার্ল্ড টেসলার আরেকটি সামরিক উদ্ভাবনের বিষয়ে তথ্য দেয়, সেখানে বলা হয় ওয়্যারলেস টেলিগ্রাফি সমুদ্রে উচ্চ বিস্ফোরকের বিস্ফোরণ ঘটাতে পারে যাতে এত বিশাল জোয়ারের তরঙ্গ তৈরি হয় যে তা শত্রুর সমস্ত নৌবহরকে ধ্বংস করে দিতে সক্ষম।

    সংবাদপত্রটি আরো জানিয়েছে যে কৃত্রিম জলোচ্ছ্বাস নৌবাহিনীকে কাগজের নৌকার মতো অকেজো করে তুলতে পারার সক্ষমতা থাকবে। অনেকটা শিশুদের বাথটব বা পুকুরে কাগজের নৌকোর মতো।

    দুর্ভাগ্যক্রমে সে সময় মার্কিন নৌবাহিনীর গবেষণা প্রধান ছিলেন টমাস আলভা এডিসন। তিনি ‘এটি কোনো কাজে লাগবে না’ বলে নাকচ করে দেন। ১৯৩০-এর দশকে এমিলি গিয়ারডিউ একই নীতিতে রাডার (জঅউঅজ) উদ্ভাবন করেন।

    বৈদ্যুতিক চালিত সুপারসনিক এয়ারশিপ

    নিকোলা টেসলা চিন্তা-ভাবনায় তার সময়ের থেকে কয়েক দশক এগিয়ে ছিলেন। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমান সময়ে আমাদের প্রজন্ম তাদের ট্যাবলেট এবং স্মার্টফোনগুলো ওয়্যারলেস টেকনোলজিতে চার্জ দিতে পেরে ভাবছে এটি একটি প্রযুক্তির যুগান্তকারী ব্যবহার; কিন্তু, সেই ১৯১৯ সালে টেসলায় মাথায় খেলা করেছিল কিভাবে এমন একটি সুপারসনিক বিমান বানানো যেগুলোকে বিনা তারের বৈদ্যুতিক চার্জ দেয়া যেতে পারে।


    মোবাইলের টাওয়ারের মাধ্যমে রেডিও সিগন্যাল ব্রডকাস্টের ধাঁচে বিদ্যুৎকেও ওয়্যারলেসের মাধ্যমে ঐ বিমানগুলোকে চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা – এটাই ছিল নিকোলা টেসলার পরিকল্পনা।

    বিমানগুলো ভূপৃষ্ট হতে ৪০,০০০ হাজার ফুট উপরে ঘণ্টায় ১,০০০ মাইল বেগে চলার উপযোগী করে তৈরী করার পরিকল্পনা করা হয়েছিল – এই গতিতে ছুটে নিউইয়র্ক থেকে রওয়ানা দিয়ে লন্ডন পৌঁছাতে সময় লাগত ৪ ঘণ্টারও কম।

    দ্য ডেথ রে (মৃত্যুর রশ্মি)

    টেসলার সৃজনশীল মন তার জীবনের শেষের দিকে নতুন এক ভাবনা জাগিয়েছিল। তিনি তার ৭৮ তম জন্মদিনে, ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ কে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি নিয়ে এসেছেন। যা “লক্ষ লক্ষ সৈন্যদলকে তাদের ট্র্যাকে মারা যেতে পারে।

    আবিষ্কারটি? একটি সামরিক অস্ত্র যা একটি ভ্যাকুয়াম চেম্বারের অভ্যন্তরে শব্দের 48 গুণ গতিতে পারদ কণাকে ত্বরান্বিত করবে এবং একটি উচ্চ-বেগের রশ্মিকে “মুক্ত বাতাসের মধ্য দিয়ে গুলি করবে, এমন প্রচণ্ড শক্তিতে যে এটি মুহূর্তে ১০,০০০ শত্রু বিমানের বহরকে নিমেষে শেষ করে দেবে।

    প্রেস মিডিয়া তাদের সংবাদপত্রে এটিকে “মৃত্যুর রশ্মি” বলে অভিহিত করেছেিল। কিন্তু টেসলা এই রশ্মির নাম দিয়েছিলেন “শান্তির রশ্মি” বা Peace Ray।

    পৃথিবী যদি গোল না হয়ে সমতল হত, তবে এই রশ্মি সক্ষমতা ছিল পৃথিবীর পরিধি ভেদ করে যেতে পারত সুদূরে; আর এর সামনে যা পড়ত, সবই ধূলিসাৎ হয়ে যেত।

    তার এই নতুন আইডিয়াকে বাস্তবে রূপ দেয়ার জন্য তিনি অনেকের দারস্ত হয়েছিলেন; এমনকি তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কোন এক গবেষণাগারে ১৯৩৯ সালে এটির পরীক্ষা চালিয়েছিলেন। কিন্তু, বিধি বাম! তার এই আইডিয়াকে তিনি সফলতার মুখ দেখাতে ব্যর্থ হয়েছিলেন।

    আধুনিক তড়িৎ বিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি তার- নিকোলা টেসলা। সমগ্র জীবনব্যাপী সৃষ্টি সুখের উল্লাসে মেতে থাকা এক মহৎ হৃদয়ের মহাপুরুষ টেসলা। তাকে ধরা হয় পৃথিবীর সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবকদের একজন। পৃথিবীর কথিত শক্তি সংকট  (Power Crisis) ধারণার অবসান ঘটিয়ে মানুষের জীবন আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলতে একজন টেসলাই যথেষ্ট ছিলেন; যদিও চিরন্তন পুঁজিবাদী সমাজব্যবস্থা তা হতে দেয় নি।

    নিকোলা টেসলা, বিদ্যুতের বিস্ময়

    নিকোলা টেসলা, বিদ্যুতের বিস্ময়

    ১৮৫৬ সালের ১০ জুলাই, এক ভয়াল ঝড়বৃষ্টি আর বজ্রপাতের রাতে টেসলার জন্ম। পরিবেশের ভয়াবহতা দেখে কুসংস্কারাচ্ছন্ন ধাত্রী বলেছিলো, “এ বাচ্চা হবে অন্ধকারের সন্তান” কিন্তু সদ্যোজাত টেসলার ফুটফুটে মুখটার দিকে তাকিয়ে তার মা বলেছিলেন, “না, এ হবে আলোর সন্তান।” প্রকৃতই এই সন্তান পরিণতকালে গোটা বিশ্বে আলো ছড়িয়ে দিয়েছিলো।

    টেসলার জন্ম বর্তমান ক্রোয়েশিয়ার মিলজান নামক স্থানে। তার পিতা মিলুটিন টেসলা ছিলেন সার্বিয়ান প্রথাগত চার্চের যাজক ও লেখক। বাবার ইচ্ছে ছিলো ছেলেকেও যাজক হিসেবে তৈরী করা, কিন্তু টেসলার বরাবরই  বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিলো। টেসলার মা জুকা ম্যান্ডিক ছিলেন গৃহিনী। গৃহস্থালির কাজের সুবিধার্থে তার মায়ের ছোটখাটো উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগ পরবর্তীকালের একজন সফল উদ্ভাবক টেসলার উপরে যথেষ্ট প্রভাব রেখেছিলো।

    অস্ট্রিয়াতে গ্র্যাজ পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় টেসলা তড়িৎচৌম্বকক্ষেত্র ও এসি কারেন্ট চালিত মোটর নিয়ে ভাবতে থাকেন। জীবনের পরবর্তী ছয়টি বছর তিনি এই ভাবনাতে নিমগ্ন থাকেন। ১৮৭০ সালে তিনি ইউনিভার্সিটি অফ প্রাগে পড়াশুনা শুরু করেন। এখানে প্রতিদিন টানা দীর্ঘ সময় ধরে গবেষণার কাজ করতে গিয়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটে, পড়াশোনারও ব্যাঘাত হতে থাকে। এক সময় টেসলা জুয়ায় আসক্ত হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে পড়াশুনার খরচ সব জুয়ায় হারিয়ে আর প্রস্তুতির অভাবে পরীক্ষা দিতে না পেরে টেসলা মানসিকভাবে ভেঙে পড়েন এবং পড়াশুনা শেষ না করেই ১৮৮১ সালে বুদাপেস্ট চলে যান। সেখানে সেন্ট্রাল টেলিগ্রাফ অফিসে কর্মরত অবস্থায় তার মাথায় প্রথম আবেশী মোটর (Induction Motor) এর ধারণা আসে। এখানেই তিনি ঘূর্ণায়মান তড়িৎক্ষেত্রের মূলনীতির একটি স্কেচ তৈরী করেন, যা আজও বহু বৈদ্যূতিক যন্ত্রে ব্যবহৃত হচ্ছে। তার এই সাফল্য তাকে দিকপরিবর্তী তড়িৎ প্রবাহ বা এসি কারেন্টসহ ভবিষ্যতের আরও অনেক উদ্ভাবনের ভিত্তি গড়ে দেয়।

    ২৩ বছর বয়সী টেসলা, ১৯৭৯

    ২৩ বছর বয়সী টেসলা, ১৮৭৯

    ১৮৮৪ সালের জুনে, টেসলা টমাস আলভা এডিসনের সাথে কাজ করার জন্যে নিউ ইয়র্ক পাড়ি জমান। তার পকেটে ছিলো শুধু ৪ সেন্ট আর একটা সুপারিশপত্র। সুপারিশপত্রটি লিখেছিলেন এডিসনের প্রাক্তন নিয়োগকর্তা চার্লস ব্যাচেলর। এতে লিখা ছিলো, “প্রিয় এডিসন, আমি দুজন মহান ব্যাক্তিকে চিনি। একজন আপনি, আরেকজন এই তরুণ।”

    এডিসন ছিলেন একই সাথে একজন সফল উদ্ভাবক ও ব্যবসায়ী। অপরদিকে টেসলা উদ্ভাবনে যতটা ভালো ছিলেন, ঠিক ততোটাই দুর্বল ছিলেন ব্যবসায়। ডিসি কারেন্টের ব্যবসা করে এডিসন তখন রীতিমত একজন সফল পুঁজিপতি। সঙ্গত কারণেই এডিসনের সাথে টেসলার পদ্ধতিগত ও নীতিগত বিরোধ লেগেই থাকতো। টেসলার এসি কারেন্ট প্রকৌশল নিয়ে এডিসনের সন্দেহ থাকলেও তিনি তাকে ৫০,০০০ ডলার দেবার শর্তে এই প্রকল্প শেষ করার একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। কয়েক মাসের মধ্যেই কাজ সেরে ফেলার পরে প্রাপ্য অর্থ দাবী করলে এডিসন বলেন, “ওটা তো কৌতুক ছিলো। তুমি আমেরিকান কৌতুক বোঝো না। যখন পুরোদস্তুর আমেরিকান হয়ে উঠবে, তখন ঠিক বুঝবে।” টেসলা তৎক্ষণাৎ এডিসনের চাকরী ছেড়ে বেরিয়ে পড়েন। অবশ্য পারষ্পারিক বিভেদের দেয়াল ছাড়িয়ে এই দুই মহান উদ্ভাবক একে অপরের যথেষ্ট গুণগ্রাহী ছিলেন, একজন আরেকজনের কাজের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন।

    'টাইম' ম্যাগাজিনের কভারে এডিসন ও টেসলা

    ‘টাইম’ ম্যাগাজিনের কভারে এডিসন ও টেসলা

    এডিসনের কোম্পানি থেকে বেরিয়ে আসার পর অবশ্য তার মূল্যবান প্রকল্পে অর্থলগ্নী করার লোকের অভাব পড়ে নি। ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানী, এডিসনের অফিসের অনতিদূরেই টেসলার জন্যে একটি ল্যাব এর ব্যবস্থা করে দেয়। সেখানে টেসলা তার অনেক গুরুত্বপূর্ণ উদ্ভাবনা পরিচালনা করেন। এখানে তিনি এক্স-রে প্রযুক্তি, বৈদ্যুতিক অনুনাদ, তারবিহীন তথ্য সরবরাহ পদ্ধতিসহ আরও অনেক উদ্ভাবনা নিয়ে কাজ করেন। এখানেই টেসলা এসি মোটর আর এসি পাওয়ার সিস্টেমের উন্নতি ঘটিয়ে নিজের নামে পেটেন্ট করে দেন। এই পেটেন্ট এর ফলে তিনি ৬০,০০০ ডলার ও আরও কিছু আনুষঙ্গিক সুবিধা লাভ করেন। এডিসন ও তার মাঝে চলা “কারেন্টের যুদ্ধ” তিনি অনতিবিলম্বে জিতে যান। ডিসি কারেন্ট এর চেয়ে এসি কারেন্ট অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এসি কারেন্ট ছিলো অপেক্ষাকৃত সহজলভ্য আর সস্তা। প্রায় বিনামূল্যে এক বিশাল এলাকাজুড়ে জনসাধারণের জন্যে বিদ্যুৎ সরবরাহের প্রকল্পও তৈরি করেছিলেন তিনি, যদিও তা আর হয়ে ওঠে নি। ১৯০১ সালে এই নিমিত্তে তিনি ওয়ার্ডেনক্লিফ টাওয়ার নির্মান করেন, যা পরে অর্থাভাবে বন্ধ হয়ে যায়।

    ওয়ার্ডেনক্লিফ টাওয়ার

    ওয়ার্ডেনক্লিফ টাওয়ার

    আধুনিক উদ্ভাবনগুলোর কোনটিতে হাত নেই তার! ফ্লুরোসেন্ট বাল্ব থেকে শুরু করে এক্স-রে, লেজার, ইলেকট্রিক মোটর, রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস বা তারহীন যোগাযোগ ব্যবস্থা, রোবটিক্স, এমনকি আধুনিক স্মার্টফোনের প্রাথমিক ধারণাও তার দেয়া। সমগ্র পৃথিবী ভালোভাবে তারযুক্ত যোগাযোগ ব্যবস্থার সুবিধা লাভ করার আগেই তিনি তারবিহীন যোগাযোগ ব্যবস্থার চিন্তা শুরু করে ফেলেছিলেন। নিজের সময়ের থেকে অনেক বেশি অগ্রসর ছিলেন টেসলা। এখনও তার বিভিন্ন মূলনীতি আর সূত্র অনুসরণ করে নিত্য নতুন উদ্ভাবনা চলছে। মার্কনীর অন্তত ৬ বছর আগে টেসলা বেতার সম্প্রচারে সফল হন। তার বেশিরভাগ উদ্ভাবনী ধারণাই অন্যেরা নিজের নামে চালিয়ে পেটেন্ট করে নিয়েছে। তাদের সম্পর্কে টেসলা বলেন, “তারা আমার ধারণা চুরি করুক, এতে আমার কিছু যায় আসে না। আমি শুধু বলি, তাদের নিজেদের কোনো ধারণা আসে না কেন?”

    টেসলার ছিলো এক অনন্য সাধারণ ক্ষমতা। যেকোনো ডিজাইন তৈরী হবার আগে তিনি সেটির ত্রিমাত্রিক একটি প্রতিরুপ মানসচক্ষে দেখতে পেতেন। বুদাপেস্টে থাকাকালীন একদিন পার্কে বন্ধুর সাথে হাঁটছিলেন আর কবিতা আবৃত্তি করছিলেন। অকস্মাৎ তার মনে একটি ছবি ভেসে উঠলো। সেখানেই কাঠি দিয়ে ধূলোর উপরে এঁকেছিলেন তার অনেক সাধনার ধন, সেই বিখ্যাত এসি মোটরের চিত্র। পরবর্তীতে এসি মোটর উদ্ভাবনের পর তিনি বলেছিলেন, তিনি আসলে নতুন কিছু করেন নি, তার সেই মানসপটের প্রতিলিপিকেই বাস্তব রুপ দান করেছেন মাত্র!

    টেসলার হাতে ছিলো এই মহাবিশ্বের গভীরতম রহস্যের চাবি। তিনি জানতেন এর গোপনীয়তার গোপনতর সূত্র। আর সে রহস্য উন্মোচনের মূলমন্ত্রও তিনি বলে গেছেন। তিনি বলেন, “যদি তুমি ৩, ৬, ৯ এই তিনটি সংখ্যার মাহাত্ম্য বোঝ, তো তোমার হাতে মহাবিশ্বের চাবি থাকবে।” তিনি আরও বলেন, “যদি মহাবিশ্বের রহস্য জানতে চাও, তাহলে শক্তি, কম্পন আর কম্পাঙ্কের ব্যাপারে চিন্তা করো।”

    নিউ ইয়র্কে নিকোলা টেসলা কর্ণার

    নিউ ইয়র্কে নিকোলা টেসলা কর্ণার

    আজীবন অবিবাহিত টেসলা কখনো কোনো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন বলে জানা যায় নি। নারীদের তিনি সবদিক দিয়ে পুরুষের চেয়ে উচ্চতর মনে করতেন। নিজেকে কখনো কোনো নারীর যোগ্য মনে করেন নি তিনি। আর তাছাড়া তার মতো কাজপাগল মানুষের জন্যে একটি একাকী জীবন জরুরীও ছিলো। ব্যবসায়িক উদ্দেশ্যবিহীন টেসলা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন শুধু মানুষের কল্যাণের জন্য। তাই উদ্ভাবনে তৎকালীন সবার সেরা হলেও আর্থিক দিক দিয়ে তিনি স্বচ্ছল ছিলেন না। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি, ঋণবদ্ধ ও একাকী অবস্থায়, নিউ ইয়র্কার হোটেলের ৩৩২৭ নাম্বার কক্ষে টেসলা মৃত্যুবরণ করেন।

    বেলগ্রেডে রক্ষিত টেসলার দেহভস্ম

    বেলগ্রেডে রক্ষিত টেসলার দেহভস্ম

    টেসলা ছিলেন মানবতার সেবায় নিবেদিতপ্রাণ এক মহতী আত্মা। তার একমাত্র প্রচেষ্টা ছিলো প্রকৃতির নিগুঢ়তম রহস্য আবিষ্কার করে মানুষের জীবনকে সহজতর করা। কোনো ব্যবসায়িক লক্ষ্য নিয়ে তিনি কখনো চালিত হন নি। বিদ্যুতকে অপেক্ষাকৃত সহজ ব্যবহার্য বস্তুতে পরিণত করে তিনি এক জাদুকরী পরিবর্তনের সূচনা করেন। বিস্ময়কর কল্পনাশক্তি আর অমূল্য মেধার দ্বারা যুগ যুগ ধরে কল্পনাপ্রবণ ও আত্মত্যাগী মানুষদের অনুপ্রেরণা হয়ে আছেন নিকোলা টেসলা।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 44 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

বিজ্ঞানীরা দূরবর্তী গ্রহ-নক্ষত্রের দূরত্ব নির্ণয় করেন কীভাবে?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    পত্র পত্রিকায় খবর আসছে, প্রতিনিয়ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি প্রভৃতি আবিষ্কৃত হচ্ছে। কোটি কোটি কিলোমিটার কিংবা শত শত আলোক বর্ষ দূরে এসব মহাকাশীয় বস্তুর অবস্থান। কিন্তু প্রশ্ন হলো, এরা যে এত দূরে অবস্থান করে তা কীভাবে নির্ণয় করেন বিজ্ঞানীরা? বেশ নিশ্চিত হয়ে বিজ্ঞানীরা কীভাবে বলেন “এত আলোক বর্ষ দূরে অববিস্তারিত পড়ুন

    পত্র পত্রিকায় খবর আসছে, প্রতিনিয়ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি প্রভৃতি আবিষ্কৃত হচ্ছে। কোটি কোটি কিলোমিটার কিংবা শত শত আলোক বর্ষ দূরে এসব মহাকাশীয় বস্তুর অবস্থান। কিন্তু প্রশ্ন হলো, এরা যে এত দূরে অবস্থান করে তা কীভাবে নির্ণয় করেন বিজ্ঞানীরা? বেশ নিশ্চিত হয়ে বিজ্ঞানীরা কীভাবে বলেন “এত আলোক বর্ষ দূরে অবস্থান করছে অমুক গ্যালাক্সিটি”?

    দূরের গ্রহ নক্ষত্রের দূরত্ব বোঝাতে বেশিরভাগ ক্ষেত্রে ‘আলোক বর্ষ’ শব্দটি ব্যবহার করা হয়। সৌরজগতের বাইরে মহাকাশের বস্তুগুলোর দূরত্ব মাপতে সাধারণ কিলোমিটার একক ব্যবহার করা সুবিধাজনক নয়। এত বিশাল দূরত্ব পরিমাপ করতে ‘আলোক বর্ষ’ নামক বিশেষ এই এককটি ব্যবহার করা হয়। আলোক বর্ষের (Light year) বিশালত্ব মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। আলোর বেগ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার। আলো যদি এই বেগে টানা এক বছর ভ্রমণ করে, তাহলে যে দূরত্ব অতিক্রম করবে, তাকে বলে এক আলোক বর্ষ। কিলোমিটারের মাধ্যমে আলোক বর্ষকে প্রকাশ করলে দাঁড়াবে, এক আলোক বর্ষ সমান ৯ মিলিয়ন মিলিয়ন কিলোমিটার (৯×১০^১২ কিলোমিটার)। আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টারির দূরত্ব ৪.২ আলোক বর্ষ। দূরের গ্যালাক্সিগুলো শত শত কিংবা হাজার হাজার আলোক বর্ষ পর্যন্ত দূরে অবস্থান করে। এত বিশাল দূরত্ব মাপার কৌশলটা কী?

    সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের দূরত্বও ৪ আলোকবর্ষের চেয়ে বেশি। ছবি: ন্যাশনাল স্কুল অবজারভেটরি ইউকে

    অকল্পনীয় দূরে অবস্থান করলেও আমাদের পক্ষে এদের দূরত্ব পরিমাপ করা সম্ভব। গ্যালাক্সিগুলোতে অবস্থান না করেও চমৎকার কিছু কৌশল ব্যবহার করে তাদের দূরত্ব বের করে ফেলা যায়। তুলনামূলকভাবে নিকটবর্তী নক্ষত্রগুলোর দূরত্ব পরিমাপে ‘প্যারালাক্স’ পদ্ধতি ব্যবহার করা হয়। শব্দটি শুনতে অন্যরকম মনে হলেও, এটি আসলে একদমই সহজ একটি ট্রিক। এই ট্রিকটি হাতে কলমে এখনই আমরা শিখে ফেলতে পারি।

    প্রথমে মুখের সামনে হাতের একটি আঙুল তুলে ধরতে হবে। এরপর বাম চোখ বন্ধ করে শুধুমাত্র ডান চোখ দিয়ে আঙুলটির দিকে তাকাতে হবে। এরপর আবার ডান চোখ বন্ধ রেখে বাম চোখ দিয়ে আঙুলের দিকে তাকাতে হবে। একবার ডান চোখ আরেকবার বাম চোখ, এভাবে কয়েকবার করলে মনে হবে আঙুলটির অবস্থান এদিক ওদিক হচ্ছে। আদতে আঙুলটি কিন্তু একই স্থানে আছে, দুই চোখের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে আঙুলটিও ভিন্ন ভিন্ন অবস্থানে আছে বলে মনে হয়।

    বুড়ো আঙুলের সাহায্যে প্যারালাক্স। ছবি: এস্ট্রোনমি নোটস

    আঙুলকে চোখের আরো কাছে নিয়ে আসলে আঙুলের নড়াচড়া আরো বেড়ে যাবে। কাছে না এনে যদি আঙুলকে দূরে নেয়া হয় তাহলে নড়াচড়া অল্প স্থানের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারছি, দুই চোখের দুই ভিন্ন অবস্থানের সাপেক্ষে আঙুলের অবস্থান পাল্টে যাবার পরিমাণ বেশি হলে, সেটি নিকটে অবস্থিত আর অবস্থান পরিবর্তনের পরিমাণ কম হলে, সেটি দূরে অবস্থিত। যদি কোনোভাবে আমরা দুই চোখের পারস্পরিক দূরত্ব ও লক্ষ্যবস্তুর বিচ্যুত হবার পরিমাণ বের করতে পারি, তাহলে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে বের করতে পারবো লক্ষ্যবস্তুর দূরত্ব কত। নক্ষত্রদের বেলাতেও একই পদ্ধতি ব্যবহার করে তাদের দূরত্ব পরিমাপ করা সম্ভব।

    এই পদ্ধতিতে নক্ষত্রের দূরত্ব পরিমাপ করার জন্য আঙুলের বদলে নক্ষত্রকে লক্ষ্য করে ডান চোখ ও বাম চোখ দিয়ে তাকালে দেখা যাবে, কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ নক্ষত্র এতই বেশি দূরে অবস্থান করে যে, দুই চোখের কাছাকাছি অবস্থান তেমন কোনো কৌণিক বিচ্যুতি তৈরি করতে পারে না। দুই চোখ যদি পরস্পর থেকে কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করতো, তাহলে এদের দ্বারা প্যারালাক্স পদ্ধতিতে নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা যেত।

    খালি চোখে নক্ষত্রের প্যারালাক্স পর্যবেক্ষণ করতে হলে দুই চোখকে পরস্পর থেকে মিলিয়ন মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করতে হবে। ছবি: মাই কিউট গ্রাফিক্স

    চোখকে হয়তো মিলিয়ন মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করানো সম্ভব না, কিন্তু বিজ্ঞানীরা এর বিকল্প পদ্ধতি খুঁজে নিয়েছেন। আসলে কোনো কিছুকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করলে, তার মধ্যে হাজার রকমের সমস্যা দেখা দেয় এবং এসব সমস্যার বিপরীতে হাজার রকমের চমকপ্রদ সমাধানও এসে ধরা দেয়। বিজ্ঞানীরা মহাকাশীয় বস্তুর দূরত্ব মাপতে পৃথিবীর কক্ষপথীয় ঘূর্ণনকে ব্যবহার করেন। সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের ব্যাস ১৮৬ মিলিয়ন মাইল। আজকে পৃথিবী কক্ষপথের যে অবস্থানে আছে এবং ঠিক ছয় মাস পরে যে অবস্থানে থাকবে তাদের পারস্পরিক দূরত্ব হবে ১৮৬ মাইল। এটি মোটামুটি যথেষ্ট লম্বা দূরত্ব। এত পরিমাণ দূরত্বে দূরবর্তী নক্ষত্রের প্যারালাক্স অনায়াসেই শনাক্ত করা যাবে।

    কক্ষপথের কোনো অবস্থান থেকে নক্ষত্রের অবস্থানের মাপ নিয়ে, ছয় মাস পর আবারো ঐ নক্ষত্রের মাপ নিলে প্যারালাক্স পদ্ধতির মাধ্যমে তার দূরত্ব নির্ণয় করা যাবে। এখানে যেহেতু ছয় মাস আগে ও ছয় মাস পরে পৃথিবীর দুই অবস্থানের দূরত্ব জানা আছে এবং নক্ষত্রের অবস্থান চ্যুতি জানা আছে, তাই ত্রিকোণমিতির সূত্রের মাধ্যমে এখান থেকে নক্ষত্রের দূরত্ব বের করা খুব কঠিন কিছু নয়।

    বড় পড়িসরে প্যারালাক্স। ছবি: ইএসএ ইন্টারন্যাশনাল

    কিন্তু এত বিশাল দূরত্বকে ব্যবহার করার পরেও সকল নক্ষত্রের দূরত্ব এর মাধ্যমে বের করা যায় না। এই পদ্ধতিতে শুধুমাত্র নিকট দূরের নক্ষত্রগুলোর দূরত্ব পরিমাপ করা যায়। অতীব দূরের নক্ষত্রগুলোর বেলায় এই পদ্ধতিতে দূরত্ব বের করা যায় না। এরা এতটাই দূরে যে, ১৮৬ মিলিয়ন মাইলের প্যারালাক্স দুূরত্বও এখানে কিছু না।

    এদের দূরত্ব পরিমাপ করতে হলে প্যারালাক্স পদ্ধতির বিকল্প কিছু একটা ভাবতে হবে। এর বিকল্প হতে পারে উজ্জ্বলতা। কোনো নক্ষত্র বা কোনো গ্যালাক্সি কতটুকু উজ্জ্বল তার মাধ্যমে দূরত্ব বের করা যেতে পারে। কোনো নক্ষত্র যদি কাছে থাকে তাহলে তাকে অধিক উজ্জ্বল দেখাবে আর কোনো নক্ষত্র যদি দূরে থাকে তাহলে তাকে কিছুটা অনুজ্জ্বল দেখাবে।

    উজ্জ্বলতা বিবেচনা করে দূরত্ব পরিমাপ করার ব্যাপারটি আপাতভাবে সুন্দর হলেও, এতে বেশ কিছু ঝামেলা আছে। সব নক্ষত্রের উজ্জ্বলতা সমান নয়। নক্ষত্রের আকার ও ভরের উপর তার উজ্জ্বলতা নির্ভর করে। অনুজ্জ্বল নক্ষত্রটি যদি কাছে থাকে আর উজ্জ্বল নক্ষত্রটি যদি দূরে থাকে, তখন এই ব্যাপারটির মীমাংসা কীভাবে করা হবে? মৃদু উজ্জ্বল মোমবাতি যদি কাছে থাকে আর অধিক উজ্জ্বল মোমবাতি যদি দূরে থাকে, তাহলে আপেক্ষিকভাবে তাদের উজ্জ্বলতা সমান বলে মনে হতে পারে। কিংবা এমনও হতে পারে, অবস্থানের কারণে হালকা উজ্জ্বলতার মোমবাতিটিকেই বেশি উজ্জ্বল বলে প্রতিভাত হচ্ছে। নক্ষত্রদের বেলাতেও এরকম ব্যাপার প্রযোজ্য। তাই উজ্জ্বলতা দিয়ে দূরত্ব পরিমাপ করতে গেলে তা সমস্যার সৃষ্টি করবে।

    সৌভাগ্যক্রমে, বিজ্ঞানীরা বিশেষ ধরনের একটি পদ্ধতি ব্যবহার করে দূরবর্তী নক্ষত্রের দূরত্ব পরিমাপ করতে পারেন। তারা বিশেষ কিছু নক্ষত্রকে ‘প্রমাণ নক্ষত্র’ হিসেবে ধরে নেন এবং এদের সাপেক্ষে অন্য নক্ষত্রের দূরত্ব পরিমাপ করতে পারেন। এসব নক্ষত্রের উজ্জ্বলতা ও তীব্রতা নির্দিষ্ট থাকে। বিজ্ঞানীরা এও জানেন, কীভাবে এরকম প্রমাণ নক্ষত্র (Variable Star) খুঁজে বের করতে হবে। এরকম নক্ষত্রের সাহায্যে, প্রতিষ্ঠিত কিছু গাণিতিক সূত্রাবলি প্রয়োগ করে বের করা যায় দূরবর্তী নক্ষত্রগুলো কত দূরে অবস্থিত।

    ট্রিফিড নীহারিকায় কয়েকটি প্রমাণ নক্ষত্র। ছবি: উইকিমিডিয়া কমন্স/ESO/D. Minniti

    গ্যালাক্সি বা নক্ষত্র যত দূরেই থাকুক, কোনো না কোনো ভাবে আমরা তাদের অবস্থান ও দূরত্ব বের করতে পারি। নিকটবর্তী নক্ষত্রের জন্য আমাদের আছে প্যারালাক্স পদ্ধতি আর দূরবর্তী নক্ষত্রের জন্য আমাদের আছে ‘প্রমাণ নক্ষত্র’ পদ্ধতি।

    বিজ্ঞান এই একটা দিক থেকে অনন্য। কোনো একটা ব্যাপার যতই ধরাছোঁয়ার বাইরে হোক না কেন, বিজ্ঞানকে ব্যবহার করে মানুষ কিছু একটা উপায় ঠিকই খুঁজে নেয়। বিজ্ঞানের মারপ্যাঁচে সমস্যার সমাধান বের হয়ে যায় ঠিকই।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 64 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
Khandaker Ashaduzzaman
Khandaker Ashaduzzamanসবজান্তা
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

আমরা কীভাবে চিন্তা করি?

  1. jahanur
    jahanur পণ্ডিত
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    জানিনা, তবে আমি একটি বই সাজেস্ট করতে পারি। রকমারি তে পেয়ে যাবেন। লিংকঃ https://www.rokomari.com/book/27555/amra-kivabe-chinta-kori

    জানিনা, তবে আমি একটি বই সাজেস্ট করতে পারি। রকমারি তে পেয়ে যাবেন।

    লিংকঃ https://www.rokomari.com/book/27555/amra-kivabe-chinta-kori

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 57 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
rana
ranaপণ্ডিত
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ বিজ্ঞান

আমরা সবসময় চাঁদের শুধুমাত্র একটি পৃষ্ঠ দেখতে পাই কেন? আমরা জানি চাঁদ নিজ অক্ষে আবর্তন করে তাহলে চাঁদের অপর পৃষ্ঠা কেন দেখা যায়না?

  1. Mithun
    সেরা উত্তর
    Mithun পণ্ডিত
    উত্তর দিয়েছেন 3 বছর আগে
    আমরা সবসময় চাঁদের শুধুমাত্র একটি পৃষ্ঠ দেখতে পাই কেন? আমরা জানি চাঁদ নিজ অক্ষে আবর্তন করে তাহলে চাঁদের অপর পৃষ্ঠা কেন দেখা যায়না?

    উত্তর দেয়ার আগ্রহ তৈরি করার জন্য ধন্যবাদ! সংক্ষেপে আর সহজে ব্যপারটি বোঝাতে পারবো বলে আশা রাখি। চাঁদের আবর্তন আমরা সর্বদা চাঁদের একই দিক দেখতে পাই কারণ চাঁদের অক্ষের আবর্তনের সময়কাল পৃথিবীর চারপাশে এর ঘূর্ণনের সময়কালের সমান। তাই আমরা কেবল সেই দিকটি দেখতে পাই যা আমাদের মুখোমুখি হয়। জোয়ার ভাটা আমরাবিস্তারিত পড়ুন

    উত্তর দেয়ার আগ্রহ তৈরি করার জন্য ধন্যবাদ! সংক্ষেপে আর সহজে ব্যপারটি বোঝাতে পারবো বলে আশা রাখি।

    Moon's rotation

    চাঁদের আবর্তন

    আমরা সর্বদা চাঁদের একই দিক দেখতে পাই কারণ চাঁদের অক্ষের আবর্তনের সময়কাল পৃথিবীর চারপাশে এর ঘূর্ণনের সময়কালের সমান। তাই আমরা কেবল সেই দিকটি দেখতে পাই যা আমাদের মুখোমুখি হয়।

    Tidal lock

    জোয়ার ভাটা

    আমরা পৃথিবীতে যে জোয়ার দেখি তার জন্য পৃথিবী এবং চাঁদের মধ্যকার মহাকর্ষীয় মিথস্ক্রিয়াও দায়ী। পৃথিবী এবং চাঁদের এই আকর্ষণকে টাইডাল লকিং (Tidal locking) বলে। চাঁদের মহাকর্ষীয় টানের ফলে পৃথিবীর মহাসাগরগুলি ফুলে উঠে যার দরুন প্রতিদিন দুটি করে জোয়ার ও ভাটা তৈরি হয়।

    যদি চাঁদ তার কক্ষপথে বর্তমানের চেয়ে দ্রুত বা ধীর গতিতে ঘুরতো তাহলে আমরা এর অপর পৃষ্ঠ দেখতে পেতাম।

    ধন্যবাদ!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 46 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
আরও প্রশ্ন লোড করুন

Sidebar

লগ ইন করুন
  • জনপ্রিয়
  • উত্তর
  • Mithun

    নির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?

    • 12 টি উত্তর
  • Hina Khan

    Is Telegram MOD APK safe to use? What are the ...

    • 9 টি উত্তর
  • shanto

    ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে ...

    • 8 টি উত্তর
  • Admin

    নতুন ক্যাটাগরি "SEO" যুক্ত হলো আড্ডাবাজে!

    • 7 টি উত্তর
  • Mahmudul

    একটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?

    • 6 টি উত্তর
  • mar7w7
    mar7w7 একটি উত্তর দিয়েছেন great post! জুন 15, 2026, সময়ঃ 2:56 পূর্বাহ্ন
  • M Sarah
    M Sarah একটি উত্তর দিয়েছেন তাফসীরুল কুরআনিল আযীম বা তাফসীরে ইবনে কাসীর ইসলামী বিশ্বের অন্যতম… জুন 10, 2026, সময়ঃ 9:18 পূর্বাহ্ন
  • rakib
    rakib একটি উত্তর দিয়েছেন ২০২৬ সালে বাংলাদেশে বিয়ের গহনার দাম নির্ভর করে সোনার ক্যারেট,… মে 3, 2026, সময়ঃ 10:32 পূর্বাহ্ন
  • Jesmin
    Jesmin একটি উত্তর দিয়েছেন HSC ২০২৬ পরীক্ষা শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। ২… এপ্রিল 27, 2026, সময়ঃ 2:01 অপরাহ্ন
  • Sinclair
    Sinclair একটি উত্তর দিয়েছেন When shopping for best sex dolls, most buyers tend to… এপ্রিল 17, 2026, সময়ঃ 3:10 পূর্বাহ্ন

জনপ্রিয় গ্রুপ

  • মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    • 4 ইউজার
    • 1 পোস্ট
    • 106 বার প্রদর্শিত
  • Knowledge World

    Knowledge World

    • 3 ইউজার
    • 2 পোস্ট
    • 118 বার প্রদর্শিত
  • CT Game Review

    CT Game Review

    • 3 ইউজার
    • 1 পোস্ট
    • 1,114 বার প্রদর্শিত
  • Earn Money

    • 3 ইউজার
    • 0 পোস্ট
    • 156 বার প্রদর্শিত
  • WordPress Themes & Plugins

    WordPress Themes & Plugins

    • 2 ইউজার
    • 2 পোস্ট
    • 209 বার প্রদর্শিত

চলতি মাসের সেরা ইউজার

M Sarah

M Sarah

  • 0 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
pooja ramola

pooja ramola

  • 1 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
wwwqrb.transfer702.pages.dev - WITHDRAW FUNDS 1.2809 BTC d

wwwqrb.transfer702.pages.dev - WITHDRAW FUNDS 1.2809 BTC d

  • 0 প্রশ্ন
  • 1 পয়েন্ট
নতুন
wwwgsb.transfer702.pages.dev - BTC TRANSFER 94858 USDT m

wwwgsb.transfer702.pages.dev - BTC TRANSFER 94858 USDT m

  • 0 প্রশ্ন
  • 1 পয়েন্ট
নতুন
wwwisr.transfer702.pages.dev - YOUR BALANCE 90353 USDC p

wwwisr.transfer702.pages.dev - YOUR BALANCE 90353 USDC p

  • 0 প্রশ্ন
  • 1 পয়েন্ট
নতুন
লগ ইন করুন

Explore

  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

Footer

AddaBuzz.net

আড্ডাবাজ একটি সামাজিক প্রশ্নোত্তর ইঞ্জিন। যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরের জ্ঞান আদান-প্রদান হয়। প্রশ্ন করুন, উত্তর দিন, জ্ঞান ভাগাভাগি করুন।

Adv 234x60

aalan

আমাদের সম্পর্কিত

  • আমাদের টিম
  • আমাদের লক্ষ্য

লিগ্যাল স্টাফ

  • Privacy Policy
  • Terms and Conditions
  • Data Deletion Instructions

সাহায্য

  • Knowledge Base
  • Contact us

আমাদের ফলো করুন

© 2026 AddaBuzz. All Rights Reserved
With Love by AddaBuzz.net

✕
🔔 নোটিফিকেশন চালু করুন নতুন প্রশ্নোত্তর ও ব্লগ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন