সাইন আপ করুন সাইন আপ করুন

সাইন আপ করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে


আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

লগ ইন করুন লগ ইন করুন

লগিন করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

কোন একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন

রিসেট পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

সাইন ইনসাইন আপ

AddaBuzz.net

AddaBuzz.net Logo AddaBuzz.net Logo

AddaBuzz.net Navigation

  • হোমপেজ
  • ব্লগ
  • ইউজার
  • যোগাযোগ
সার্চ করুন
একটি প্রশ্ন করুন

Mobile menu

Close
একটি প্রশ্ন করুন
  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ
হোমপেজ/ প্রশ্ন/Q 20204
এরপর
সেরা উত্তর নেই
অ্যাপ ইন্সটল করুন

AddaBuzz.net Latest প্রশ্ন

ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগে2023-11-09T01:21:00-06:00 2023-11-09T01:21:00-06:00ক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

উত্তর কোরিয়ার সবকিছু কি সত্যি সত্যিই রহস্যে ঘেরা ?

উত্তর কোরিয়ার সবকিছু কি সত্যি সত্যিই রহস্যে ঘেরা ?

  • 0
  • 0
  • 1 1 টি উত্তর
  • 44 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
  • 0
উত্তর দিন
শেয়ার করুন
  • Facebook

    অনুরুপ প্রশ্ন

    • মারিয়ানা ট্রেঞ্চের রহস্য কি?
    • ইঞ্জিনের শক্তি মাপতে কেন হর্স পাওয়ার ব্যবহৃত হয়?
    • কিছু প্রাইভেট কারের গায়ে 4 X 4 লেখা থাকে কেন?
    • বিমানের জ্বালানী কেন ডানায় থাকে?
    • বর্তমান বিশ্বের সবচেয়ে গোছানো ও পরিচ্ছন্ন বিমান বন্দর কোনটি?
    aalan

    1 টি উত্তর

    • সর্বাধিক ভোটপ্রাপ্ত
    • সাম্প্রতিক
    • পুরনো
    • এলোমেলো
    1. ashad khandaker
      ashad khandaker সবজান্তা
      2023-11-09T01:22:59-06:00উত্তর দিয়েছেন 3 বছর আগে

      বর্তমান বিশ্বে ইন্টারনেট আর মোবাইলের ব্যাপক বিস্তারের কারনে সারা বিশ্বের এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত থেকে আরও উন্নত হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি আজকের দিনেও এমন দেশ আছে যা কি-না বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে একেবারেই আলাদা এবং যাদের অন্য দেশিদের সঙ্গে নেই কোন যোগাযোগও। এই দেশের মবিস্তারিত পড়ুন

      বর্তমান বিশ্বে ইন্টারনেট আর মোবাইলের ব্যাপক বিস্তারের কারনে সারা বিশ্বের এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত থেকে আরও উন্নত হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি আজকের দিনেও এমন দেশ আছে যা কি-না বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে একেবারেই আলাদা এবং যাদের অন্য দেশিদের সঙ্গে নেই কোন যোগাযোগও। এই দেশের মানুষ বসবাস করছে স্বৈরতান্ত্রিক সমাজে এবং তাদের স্বৈরশাসক বিশ্বের অন্যতম নামকরা একজন ব্যাক্তি। তিনি তার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় প্রায়শই আক্রমণের হুমকি দেন আর বিশেষ বন্ধুত্ব রাখেন যুক্তরাষ্ট্রের সাথে। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন কোন দেশের কথা বলছি। জ্বি! উত্তর করিয়া এবং এর স্বৈরশাসক কিম জং উন।

      উত্তর করিয়ার অনেক কিছু উদ্ভট হলেও এর কিছু কিছু ব্যাপার বিশ্বের অন্য সাধারণ দেশগুলো থেকে একেবারেই আলাদা। চলুন দেখে আসি এমনই কিছু উদ্ভট নিয়ম উত্তর করিয়া সম্পর্কে।

      ১) আইসোলেশন নেশন

      কোরিয়ান উপদ্বীপ দীর্ঘদিন ধরেই নিকটবর্তী বিশ্ব শক্তিদের জন্য একটি যুদ্ধক্ষেত্র ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত জাপান কোরিয়াকে নিয়ন্ত্রণ করে৷ জাপানের আত্মসমর্পণের পর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দেশটিকে ৩৮তম অক্ষরেখা বরাবর সমান্তরালভাবে বিচ্ছিন্ন করে দিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলকে পরিচালনা করতো এবং সোভিয়েত ইউনিয়ন উত্তরটি নিয়ন্ত্রণ করছিল।

      ১৯৪৮ সালে জাতিসংঘ পুনর্মিলন সংক্রান্ত আলোচনায় ব্যর্থ হওয়ার পর এই বিভক্তি স্থায়ী হয়ে যায়। উত্তর করিয়ার প্রথম রাষ্ট্রপতি কিম ইল সুং ক্ষমতায় আসার পর স্বনির্ভরতার নীতি ঘোষণা করেন। এই নীতির মূল উদ্দেশ্য ছিল উত্তর করিয়ার বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে একেবারে সরে আসা, কূটনৈতিক এবং অর্থনৈতিক ভাবে অন্যান্য দেশ থেকে সকল সম্পর্ক বন্ধ করে দেওয়া।

      এটি স্বনির্ভরতার একটি নিদর্শন। এর মূল ধারণাটি হল উত্তর কোরিয়ার জনগণকে কেবল নিজেদের উপর নির্ভর করতে হবে। কিম ইল সুং এর এই নিয়ম অনুসারে উত্তর কোরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাতন্ত্র্য বজায় রাখা, এমনকি ১৯৯০-এর দশকের দুর্ভিক্ষের মধ্যেও তারা নিজেদের এই নিয়ম থেকে বের হয়ে আসেননি। উত্তর করিয়ার একটি শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার দরকার ছিল এবং তারা সেটা করেছে।

      ২) মিথিক্যাল লিডার

      উত্তর কোরিয়ার শাসক রাজবংশের সবাই সবসময় নিজেদের কিছুটা অতিপ্রাকৃত বলে দাবি করেন। প্রতিষ্ঠাতা কিম ইল সুং কোরিয়ার “সূর্য  হিসাবে পরিচিত ছিলেন এবং তিনি দাবি করতেন তিনি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন। তার পুত্র কিম জং ইলের জন্মদিনের পাশাপাশি, কিম ইল সুং এর জন্মদিনেও জাতীয় ছুটি ঘোষণা করা হয়। তার মৃত্যুর পর, সুং এর মরদেহটি যত্নসহকারে রেখে দেওয়া হয় যা এখনও পিয়ংইয়ং-এ রয়েছে।

      কিম জং ইলের গল্প এর চেয়ে কম বিস্তৃত নয়। তার জন্মকে প্রচারকরা স্বর্গীয় বলে আখ্যায়িত করেছিল এবং রাষ্ট্রীয় মিডিয়া প্রায়শই কিম জং ইলের অসম্ভব কাজকে সম্ভব করার মত খবরও প্রকাশ করে। খবর অনুসারে প্রথমবার যখন কিম জং ইল বোলিং খেলার চেষ্টা করেন, তিনি একবারেই নিখুঁত ৩০০ রান অর্জন করেছিলেন এবং প্রথমবার গল্ফ খেলে একবারেই তিনি পাঁচটি বল গর্তে ফেলে রেকর্ড করেন। ২০১১ সালে তার মৃত্যুর সময়, উত্তর কোরিয়ার পবিত্র পর্বত পাইকতুয়ের আকাশ লালচে আভায় জ্বলে উঠেছিল এমন খবরও পাওয়া যায়।

      কিম জং ইলের পুত্র এবং উত্তসূরি কিম জং উনের এখানো এতটা বিস্তৃত ইতিহাস তৈরী হয়নি তবে সংবাদ মাধ্যমগুলো তাদের নেতাকে স্বর্গীয় বলে দাবি করে। ২০১২ সালে উত্তর করিয়ার রাষ্ট্রিয় গণমাধ্যম একটি ‘বিশেষ ঘোড়া আবিষ্কারের ঘোষণা দিয়েছে যা দেখতে আক্ষরিকভাবে একটি ইউনিকর্ণের মত এবং এটিতে চড়ে বসে ছিল তাদের প্রাচীন পৌরাণিক প্রতিষ্ঠাতা টোংমুয়োং।

      ৩) ন্যাশনাল প্রিজন

      উত্তর কোরিয়ার স্বৈরশাসকদের সম্পর্কে সমস্ত কল্পিত এবং মজার কল্পকাহিনী একটি বিরক্তিকর সত্যকে আবৃত করে।  দক্ষিণ কোরিয়ার সরকারের অনুমান অনুসারে প্রায় ১,৫৪০০০ উত্তর কোরিয়ান জণগণ জেলখানার শিবিরে বাস করে। অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এই সংখ্যা ২ লাখের কাছাকাছি।

      বিদ্যুতায়িত কাঁটাতারের চারপাশে ছয়টি শিবির রয়েছে। “ইস্কেপ ফ্রম ক্যাম্প-১৪: ওয়ান ম্যানস রিমার্কেবল ওডিসি ফ্রম নর্থ করিয়া টু ফ্রিডম ইন দি ওয়েস্ট (ভাইকিং ১২)” অনুসারে দুটি ক্যাম্পে কিছু ‘পুনর্বাসন’ব্যবস্থা রয়েছে এবং তারা কিছু বন্দীদের মুক্তি দেওয়ার অনুমতি দেয়। বাকিরা তাদের সারা জীবনের জন্য কারাগারে বন্ধি।

      “ইস্কেপ ফ্রম ক্যাম্প-১৪ শিং ডং হুক নামের এক ব্যক্তির গল্প যিনি কি না ইতিহাসের প্রথম এবং শেষ ব্যক্তি যে সেই কারাগার থেকে পালাতে এবং বাইরের দুনিয়ায় বের হয়ে আসতে সক্ষম হয়েছেন৷ শিংয়ের জন্ম হয় সেই শিবিরের ভেতর। তার বাবাকে কয়েক দশক আগে কারাবন্দী করা হয় কারণ তার বড় ভাই দক্ষিণ কোরিয়ায় বসবাস করার জন্য উত্তর করিয়া ছাড়ে৷

      এই চিত্রটি আঁকেন উত্তর করিয়ার কারাগারে বন্ধি থাকা এক ব্যক্তি। ছবিতে তাদের উপর নির্যাতনের একটি ছোট্ট বর্ণনা মিলে।

      নির্যাতন, নিপিড়ন, দাসত্ব, জনসম্মুখে ফাঁসি, এই সবই সেই কারাগারের দৈনন্দিন ঘটনা। স্যাটেলাইটের দ্বারা সংগৃহীত ছবির থেকে এইসব ঘটনার সত্যতাও পাওয়া যায়। ২০১১ সালের অ্যামেনেসটি ইন্টারন্যাশনালের এক রিপোর্ট অনুযায়ী কারাগারে থাকা শতকরা ৪০ শতাংশ ব্যক্তি অপুষ্টিতে ভুগে মারা যায়।

       ৪) উত্তর করিয়ার প্রতিদিনের জীবন

      উত্তর কোরিয়ার গোপনীয়তার বিষয়টি বিবেচনা করে, এই দেশের দৈনন্দিন জীবন আসলে কী রকম তা কল্পনা করা কঠিন। “নাথিং টু এ্নভি: অর্ডিনারি লাইভস ইন নর্থ কোরিয়া (স্পিগেল অ্যান্ড গ্রাউ, ২০০৯) বইটিতে সাংবাদিক বারবারা ডেমিক দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা উত্তর কোরিয়ানদের সাক্ষাৎকার নিয়েছিলেন। তারা পরিবারে আবদ্ধ একটি সমাজকে বর্ণনা করে। ১৯৯০-এর দশকের দুর্ভিক্ষের সময়, পরিবারের বাবা-মা এবং দাদা-দাদীরা প্রথমে অনাহারে মারা যায় কারণ তারা তাদের বাচ্চাদের জন্য খাবার বাঁচানোর চেষ্টা করেছিল। বইটি সেই সময় প্রচুর প্রপাগাণ্ডার সৃষ্টি করে। ডেমিক লিখেছিলেন, “১৯৮৪ সালে কল্পনা করা ভবিষ্যত নিয়ে অরওয়েল এমন এক পৃথিবীর কথা লিখেছিলেন যেখানে প্রপাগাণ্ডা ছাড়া অন্য কোন খবরে কেউ বিশ্বাসই করবে না। উত্তর কোরিয়ায় এখন এমনই ঘটনা ঘটছে।”

      উত্তর করিয়ার মানুষজনদের কাছে এইসব খবর ঠিক কতটা প্রভাব ফেলে তা সম্পর্কে সুস্পষ্ট ধারনা না থাকলেও চায়নায় বসবাসরত উত্তর করিয়ানদের সাথে নিউইয়র্ক টাইমস এর সাক্ষাৎকারের ভিডিও চোরাচালান করে উত্তর করিয়ার মানুষের হাতে পৌঁছায়, তারা নিজেদের গন্ডির বাইরের পৃথিবী আসলে কেমন তার কিছুটা আভাস পেয়েছে।

      সম্প্রতি, পিয়ংইয়ংয়ের তত্ত্বাবধানে ভ্রমণে বিদেশী সাংবাদিকদের মোবাইল ফোনে ৩জি সংযোগের অনুমতি দেওয়া হয়েছিল, যার ফলে সাংবাদিকরা উত্তর করিয়ার প্রতিদিনের শহরের জীবনের রিয়েল-টাইম ছবি প্রকাশ করতে সক্ষম হয়।

       ৫) ব্ল্যাক মার্কেট

      উত্তর কোরিয়া কমিউনিস্ট নীতি মাথায় রেখে দেশ পরিচালনা শুরু করলেও, দ্য ইকোনমিস্টের মতে সরকারী ক্র্যাকডাউন সত্ত্বেও কিছু পুঁজিবাদী ব্ল্যাক মার্কেট এরই মধ্যে নিজেদের কাজ চালু করেছে। কিছু কালো বাজারের ব্যবসায়ী চীন থেকে সীমান্তের ওপারে পণ্য পরিবহন পরিচালনা করে। তারা খাদ্য ও কাঁচামাল নিয়ে আসে যা উত্তর করিয়ার কাজকর্মের জন্য গুরুত্বপূর্ণ। পাচার হওয়া দক্ষিণ কোরিয়ার ডিভিডিগুলো কিম সরকারের প্রচারের বিরুদ্ধে লড়াই করে।

      ইস্কেপ ফ্রম ক্যাম্প-১৪ অনুসারে উত্তর কোরিয়ায় যানবাহনের মালিকানা কেবলমাত্র সামরিক বাহিনী ও সরকারের পক্ষে অনুমোদিত করা হয় এবং এতে নাগরিকদের ভ্রমণ চূড়ান্তভাবে নিষিদ্ধ। তবে ১৯৯০-এর দশকে দুর্নীতিগ্রস্থ সামরিক ও দলীয় উচ্চবিত্ত লোকজন যানবাহন নিবন্ধকরণ এবং তারপরে বেসরকারী ড্রাইভারদের নিয়োগের এই প্রথা গড়ে তোলেন, এবং তারা বেসরকারী ট্যাক্সি সংস্থা তৈরি করেছিলেন যা সারা দেশে পাচারের অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

       ৬) ইন্টারনেট লকডাউন

      উত্তর করিয়ায় কেবলমাত্র অনুমোদিত এবং সরকারি কতৃপক্ষের জন্য ইন্টারনেট অ্যাক্সেসযোগ্য। এর বাইরে এই দেশের সাধারণ জনগণের জন্য ইন্টারনেট সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। প্রধান শহরগুলোতে বসবাসকারী লোকেরা যাদের নিজেদের কম্পিউটার আছে তারা প্রাথমিকভাবে একটি ক্লোজ ডমেস্টিক নেটওয়ার্ক  ‘কিয়োংমিয়োং সঞ্চালন করতে পারেন।

      ২০১২ সাল পর্যন্ত উত্তর করিয়ায় ভ্রমণকারী সাংবাদিকদের তাদের মোবাইল ফোন বর্ডারে জমা দিয়ে দেশে প্রবেশ করার নিয়ম ছিল।  তবে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সরকার শুধু মাত্র বিদেশি পর্যটকদের ৩জি অ্যাক্সেস দেওয়ার অনুমতি দিয়েছে।

      ৭) সমন্বয় না থাকা

      বাইরের বিশ্বের সাথে এতটা দূরত্ব থাকায় উত্তর করিয়ার মানুষ অনেক কিছুর সাথে সমন্বয় করতে হিমসিম খেয়ে যান। অনেককেই সবসময় এক ধরনের দুশ্চিন্তায় থাকতে দেখা যায়, এটি তাদের একদম ছোট বয়স থেকে নিজেদের বাড়ি থেকেই শিক্ষা দেওয়া হয় কেননা যে কেউ, যে কোন সময় মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হাজতে পাঠাতে পারে। কিছু মানুষ আছে যারা অপুষ্টির কারনে নিজেদের শারীরিক কর্মক্ষমতা হারিয়েছে। এমন মানুষও আছে যারা উত্তর করিয়ার প্রপাগাণ্ডা ছাড়া অন্য দেশ বা বিশ্ব সম্পর্কে কিছুই জানে না৷

      উত্তর করিয়ার এক বোর্ডিং স্কুলের অধ্যক্ষ জুয়াক জং-মুন “ইস্কেপ ফ্রম ক্যাম্প ১৪ এর লেখক ব্লেইন হার্ডেনকে জানিয়েছে, “উত্তর করিয়ার পড়াশোনা, দক্ষিণ কোরিয়ার জীবন যাপনের জন্য অকেজো। একজন মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার স্কুলে যেয়ে পড়তে বা পড়াতে কোনটাই ভালো লাগে না। আমাদের অনেক শিক্ষার্থী চায়নাতে পলাতক অবস্থায় আছে যারা শিক্ষার থেকে অনেক দূরে আছে। উত্তর কোরিয়াতে বাচ্চারা গাছের বাকল খেয়ে বড় হয় এবং ভাবে এটিই স্বাভাবিক খাবার। হার্ডেনের মতে উত্তর করিয়ায় আত্মহত্যার হার দক্ষিণ কোরিয়ার প্রায় আড়াই শতাংশ বেশি।

      সংক্ষেপে দেখুন
        • 0
      • শেয়ার করুন
        শেয়ার করুন
        • শেয়ার করুন Facebook
        • শেয়ার করুন Twitter
        • শেয়ার করুন LinkedIn
        • শেয়ার করুন WhatsApp

    উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে।

    জিমেইল থেকে লগইন করুন
    অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

    পাসওয়ার্ড ভুলে গেছেন?

    একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

    Sidebar

    লগ ইন করুন

    অনুরূপ প্রশ্ন

    • ashad khandaker

      মারিয়ানা ট্রেঞ্চের রহস্য কি?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      ইঞ্জিনের শক্তি মাপতে কেন হর্স পাওয়ার ব্যবহৃত হয়?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      কিছু প্রাইভেট কারের গায়ে 4 X 4 লেখা থাকে কেন?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      বিমানের জ্বালানী কেন ডানায় থাকে?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      বর্তমান বিশ্বের সবচেয়ে গোছানো ও পরিচ্ছন্ন বিমান বন্দর কোনটি?

      • 0 টি উত্তর
    • জনপ্রিয়
    • উত্তর
    • Mithun

      নির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?

      • 12 টি উত্তর
    • Hina Khan

      Is Telegram MOD APK safe to use? What are the ...

      • 9 টি উত্তর
    • shanto

      ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে ...

      • 8 টি উত্তর
    • Admin

      নতুন ক্যাটাগরি "SEO" যুক্ত হলো আড্ডাবাজে!

      • 7 টি উত্তর
    • Mahmudul

      একটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?

      • 6 টি উত্তর
    • নুসরাত জাহান
      নুসরাত জাহান একটি উত্তর দিয়েছেন বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে কোচিং প্ল্যাটফর্ম হিসেবে কয়েকটি জনপ্রিয় এবং… সেপ্টেম্বর 4, 2026, সময়ঃ 12:36 অপরাহ্ন
    • biplob
      biplob একটি উত্তর দিয়েছেন ডেঙ্গু জ্বরের লক্ষণ শুরু হয় সাধারণত মশার কামড়ের ৪ থেকে… সেপ্টেম্বর 3, 2026, সময়ঃ 12:25 অপরাহ্ন
    • biplob
      biplob একটি উত্তর দিয়েছেন ভাই, আপনি কেন অন্যের উত্তর কপি করেছেন? নিজে রিসার্চ করে… সেপ্টেম্বর 1, 2026, সময়ঃ 8:12 অপরাহ্ন
    • Taharim Hasan Tanim
      Taharim Hasan Tanim একটি উত্তর দিয়েছেন কাকরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) কাকরোচ জনতা পার্টি (CJP)… সেপ্টেম্বর 1, 2026, সময়ঃ 6:27 অপরাহ্ন
    • তানি রহমান
      তানি রহমান একটি উত্তর দিয়েছেন হ্যাঁ, বাংলা কিউআর (Bangla QR) দিয়ে বিকাশ এবং নগদ দুটোতেই… আগস্ট 29, 2026, সময়ঃ 6:34 অপরাহ্ন

    জনপ্রিয় গ্রুপ

    • মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

      মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

      • 4 ইউজার
      • 1 পোস্ট
      • 115 বার প্রদর্শিত
    • Earn Money

      • 3 ইউজার
      • 0 পোস্ট
      • 163 বার প্রদর্শিত
    • Knowledge World

      Knowledge World

      • 3 ইউজার
      • 2 পোস্ট
      • 123 বার প্রদর্শিত
    • CT Game Review

      CT Game Review

      • 3 ইউজার
      • 1 পোস্ট
      • 1,241 বার প্রদর্শিত
    • Crazy Time Fun

      Crazy Time Fun

      • 2 ইউজার
      • 0 পোস্ট
      • 88 বার প্রদর্শিত

    চলতি মাসের সেরা ইউজার

    SimretSheshy

    SimretSheshy

    • 1 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    jackwilliamson1221

    jackwilliamson1221

    • 1 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    Taharim Hasan Tanim

    Taharim Hasan Tanim

    • 0 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    AntoninaZotova

    AntoninaZotova

    • 1 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    biplob

    biplob

    • 27 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    লগ ইন করুন

    Explore

    • হোমপেজ
    • জরুরী প্রশ্ন
    • প্রশ্ন
      • নতুন প্রশ্ন
      • জনপ্রিয় প্রশ্ন
      • সর্বাধিক উত্তরিত
      • অবশ্যই পড়ুন
    • ব্লগ পড়ুন
    • গ্রুপ
    • কমিউনিটি
    • জরিপ
    • ব্যাজ
    • ইউজার
    • বিভাগ
    • সাহায্য
    • টাকা উত্তোলন করুন
    • আড্ডাবাজ অ্যাপ

    Footer

    AddaBuzz.net

    আড্ডাবাজ একটি সামাজিক প্রশ্নোত্তর ইঞ্জিন। যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরের জ্ঞান আদান-প্রদান হয়। প্রশ্ন করুন, উত্তর দিন, জ্ঞান ভাগাভাগি করুন।

    Adv 234x60

    aalan

    আমাদের সম্পর্কিত

    • আমাদের টিম
    • আমাদের লক্ষ্য

    লিগ্যাল স্টাফ

    • Privacy Policy
    • Terms and Conditions
    • Data Deletion Instructions

    সাহায্য

    • Knowledge Base
    • Contact us

    আমাদের ফলো করুন

    © 2026 AddaBuzz. All Rights Reserved
    With Love by AddaBuzz.net

    ✕
    🔔 নোটিফিকেশন চালু করুন নতুন প্রশ্নোত্তর ও ব্লগ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন