সাইন আপ করুন সাইন আপ করুন

সাইন আপ করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে


আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

লগ ইন করুন লগ ইন করুন

লগিন করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

কোন একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন

রিসেট পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

সাইন ইনসাইন আপ

AddaBuzz.net

AddaBuzz.net Logo AddaBuzz.net Logo

AddaBuzz.net Navigation

  • হোমপেজ
  • ব্লগ
  • ইউজার
  • যোগাযোগ
সার্চ করুন
একটি প্রশ্ন করুন

Mobile menu

Close
একটি প্রশ্ন করুন
  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ
হোমপেজ/ প্রশ্ন/Q 20196
এরপর
সেরা উত্তর নেই
অ্যাপ ইন্সটল করুন

AddaBuzz.net Latest প্রশ্ন

ashad khandaker
ashad khandakerসবজান্তা
সময়ঃ 3 বছর আগে2023-11-09T00:59:23-06:00 2023-11-09T00:59:23-06:00ক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

ডেটা সাংবাদিকতা কি? ডেটা সাংবাদিকতা গুরুত্বপূর্ণ কেন?

ডেটা সাংবাদিকতা কি? ডেটা সাংবাদিকতা গুরুত্বপূর্ণ কেন?

  • 0
  • 0
  • 1 1 টি উত্তর
  • 52 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
  • 0
উত্তর দিন
শেয়ার করুন
  • Facebook

    অনুরুপ প্রশ্ন

    • ইঞ্জিনের শক্তি মাপতে কেন হর্স পাওয়ার ব্যবহৃত হয়?
    • কিছু প্রাইভেট কারের গায়ে 4 X 4 লেখা থাকে কেন?
    • বিমানের জ্বালানী কেন ডানায় থাকে?
    • বর্তমান বিশ্বের সবচেয়ে গোছানো ও পরিচ্ছন্ন বিমান বন্দর কোনটি?
    • কোথাও ব্যথা পেলে ঠান্ডা বা গরম সেঁক দিতে বলা হয় কেন?
    aalan

    1 টি উত্তর

    • সর্বাধিক ভোটপ্রাপ্ত
    • সাম্প্রতিক
    • পুরনো
    • এলোমেলো
    1. ashad khandaker
      ashad khandaker সবজান্তা
      2023-11-09T01:00:32-06:00উত্তর দিয়েছেন 3 বছর আগে
      উত্তরটি এডিট করা হয়েছে।

      ২০২১ সালের জুলাই মাস। ভেনিজুয়েলার আমাজনাস রাজ্যের সুপেরিয়র প্রসিকিউটিরের অফিসে হাজির হলো আমাজনের গহীনে বাস করা সানেমা এবং ইয়েকোয়ানা আদিবাসী গোত্রের কয়েকজন। তাদের অভিযোগ, ‘গারিমপেইরো’ নামে পরিচিত ব্রাজিল থেকে আসা অবৈধ মাইনাররা সোনা উত্তোলন করায় তাদের আশেপাশের এলাকায় থাকা জলাশয়ে পারদ মিশে যাচ্বিস্তারিত পড়ুন

      ২০২১ সালের জুলাই মাস। ভেনিজুয়েলার আমাজনাস রাজ্যের সুপেরিয়র প্রসিকিউটিরের অফিসে হাজির হলো আমাজনের গহীনে বাস করা সানেমা এবং ইয়েকোয়ানা আদিবাসী গোত্রের কয়েকজন। তাদের অভিযোগ, ‘গারিমপেইরো’ নামে পরিচিত ব্রাজিল থেকে আসা অবৈধ মাইনাররা সোনা উত্তোলন করায় তাদের আশেপাশের এলাকায় থাকা জলাশয়ে পারদ মিশে যাচ্ছে, যার ফলে ব্যাপক হারে আদিবাসী গোত্রের লোকজন অসুস্থ হয়ে পড়ছে।

      বরাবরের মতো এবারও তাদের কথাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হলো না। গত এক দশক ধরে তারা অভিযোগ জানিয়ে আসলেও স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার, কেউই তাদের অভিযোগ নিয়ে তেমন মাথা ঘামায়নি।

      তবে স্থানীয় প্রশাসনের আগ্রহ না থাকলেও আগ্রহ দেখালো সাংবাদিকরা। দীর্ঘদিন ধরেই ভেনিজুয়েলার অংশে থাকা আমাজনের ভেতরে অপরাধীদের কার্যক্রম কীভাবে চলে তা নিয়ে অনুসন্ধানের পরিকল্পনা চলছিলো। অবশেষে মাঠে নামলো অনুসন্ধানী সাংবাদিক প্রতিষ্ঠান স্প্যানিশ সংবাদপত্র এল পাইস এবং আরমান্দো.ইনফো, যারা পানামা পেপার্স এবং প্যারাডাইজ পেপার্সের মতো প্রজেক্টেও জড়িত ছিল। এছাড়াও তাদের সাথে যুক্ত হলো পুলিৎজার সেন্টারের ট্রপিকাল ফরেস্ট রিসার্চ নেটওয়ার্ক।

      অনুসন্ধানের প্রথম ধাপে ডেটা সাংবাদিকরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমাজনের বিভিন্ন অংশে উন্মুক্ত খনি এবং গোপন এয়ারস্ট্রিপ খুঁজে বের করার একটি অ্যালগরিদম তৈরি করেন। এরপর সেখান থেকে পাওয়া ডেটাকে প্লানেটডটকম, গুগল আর্থ এবং ডিজিটাল গ্লোবের স্যাটেলাইট ইমেজের সাথে মিলিয়ে দেখা হয়। এরপর অডিয়েন্সের কাছে উপস্থাপনের জন্য ম্যাপগুলোকে ম্যাপবক্স নামের একটি সফটওয়্যারে বসানো হয়, যার মাধ্যমে অডিয়েন্সরা নিজেরাই খুঁজে বের করতে পারেন ভেনিজুয়েলার কোথায় কোথায় অপরাধ কার্যক্রম চালানো হয়।

      অনুসন্ধানে বেরিয়ে আসে, জঙ্গলের ভেতরে থাকা এই গোপন এয়ারস্ট্রিপগুলোতে নিয়মিতভাবে ব্রাজিলসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন অবৈধ বিমান আসে, যেগুলো আমাজনের ভেতরে অবৈধভাবে মাইনিং করা সোনা পাচারের কাজে লাগানো হয়। এছাড়াও এই স্ট্রিপগুলো মাদক পাচারের কাজেও ব্যবহার করা হয়।


      ভেনিজুয়েলার আমাজন অংশে খনি (লাল) এবং এয়ারস্ট্রিপের (হলুদ ও নীল) অবস্থান; Image Source: Armando.info

      এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পরই ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী ‘বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সেস (এফএএনবি)’ আমাজনের ভেতরের অবৈধ মাইনারদের বিরুদ্ধে অভিযানে নামে। তাদের অভিযানে প্রচুর মাইনিং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে, যা ভেনিজুয়েলার ইতিহাসে এর আগে হয়নি।

      ডেটাজার্নালিজমডটকম তাদের কাছে ২০২২ সালের সেরা ৯ ডেটা সাংবাদিকতা প্রজেক্টের একটি হিসেবে ছয়-পর্বের এই প্রতিবেদনকে জায়গা দিয়েছে। আদিবাসীদের অধিকার রক্ষা থেকে শুরু করে পরিবেশ রক্ষা, অপরাধীদের অপরাধ কার্যক্রম প্রকাশ করাসহ আরও বিভিন্নভাবে এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

      সাংবাদিকতার ফরম্যাট হোক কিংবা কন্টেন্ট, নানাভাবে এতে বিভিন্ন মাত্রা যুক্ত করেছে ডেটা সাংবাদিকতা। কী কী কারণে ডেটা সাংবাদিকতা গুরুত্বপূর্ণ, সেগুলোই দেখে নেওয়া যাক।

      ফরম্যাটভিত্তিক গুরুত্ব

      জটিল তথ্যের ভিজ্যুয়ালাইজেশন

      ট্রেডিশনাল সাংবাদিকতা থেকে ডেটা সাংবাদিকতার একটি মূল পার্থক্য হলো ডেটা সাংবাদিকতায় জটিল তথ্যের ভিজ্যুয়ালাইজেশন করা সম্ভব, যেটি ট্রেডিশনাল সাংবাদিকতায় করা সম্ভব হয়ে ওঠে না। ডেটা সাংবাদিকরা বিভিন্ন ধরনের ভিজ্যুয়ালাইজেশন সফটওয়্যার এবং পদ্ধতি ব্যবহার করে জটিল ডেটাসেটকে সহজভাবে অডিয়েন্সের সামনে উপস্থাপন করতে পারে। অ্যাবস্ট্রাক্ট ডেটাকে থেকে নান্দনিক ও পাঠযোগ্য ভিজ্যুয়ালাইজেশনে রূপান্তর করার ফলে অডিয়েন্স নিজেই ভিজ্যুয়ালাইজেশন থেকে মূল বার্তা অনুধাবন করে নিতে পারে এবং নিউজ স্টোরি থেকে উপসংহারে পৌঁছাতে পারে।

      যেমন: গ্লোবাল মিডিয়া মনিটরিং প্রোজেক্ট-এর তৈরি একটা ডেটাবেজ থেকে পাওয়া ডেটা থেকে নারীরা কীভাবে সংবাদপত্রের শিরোনামে উপস্থাপিত হয়, তা নিয়ে একটি ডেটা ভিজ্যুয়ালাইজেশন তৈরি করে ইন্টারঅ্যাক্টিভ ডেটা ভিজ্যুয়ালাইজেশন নির্মাণকারী প্রতিষ্ঠান দ্য পুডিং। ডেটাবেজের বিশাল টেবিল থেকে অডিয়েন্সের পক্ষে কোনো ডেটারই পাঠোদ্ধার করা সম্ভব নয়। তবে ডেটাবেজ বিশ্লেষণ করে তা থেকে প্রাপ্ত ফলাফল যদি ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে দেখানো হয়, তবে তা থেকে সহজেই ডেটার প্রকৃত অবস্থা বোঝা সম্ভব। আর সেটিই করেছে দ্য পুডিং। দেখা যায়, নারীকেন্দ্রিক সংবাদ শিরোনামের বেশিরভাগই সহিংসতার সাথে সম্পর্কিত। এছাড়াও এ ধরনের সংবাদগুলো আরও বেশি সেনসেশনাল হয়। কোন সংবাদমাধ্যমে নারীদেরকে বেশি সেনসেশনালাইজ করা হয়েছে, কোন শব্দ কোন সময়ে বেশি ব্যবহৃত হয়েছে, তাও নান্দনিক ইন্টারঅ্যাক্টিভ ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

      নতুন ফর্মের স্টোরিটেলিং

      ডেটা সাংবাদিকতায় স্টোরিটেলিংয়ের এক নতুন ফরম্যাট দেখা যায়। ডেটা সাংবাদিকরা তাদের নিউজ স্টোরির ভেতরে চার্ট-গ্রাফ-ম্যাপ-থ্রিডি মডেলসহ নানা ধরনের ডেটা ভিজ্যুয়ালাইজেশন ব্যবহার করেন। একইসাথে অডিও, ভিডিও বা অ্যানিমেশনও ব্যবহার করেন অনেক সময়। লেখার ফাঁকে ফাঁকে এ ধরনের ফরম্যাটে তথ্য যুক্ত করার ফলে ডেটা সাংবাদিকরা বিভিন্ন সৃজনশীল উপায়ে তাদের প্রতিবেদনের স্টোরিটেলিং-এর ধরন সাজাতে পারেন। এটি একদিকে যেমন তাদেরকে বিভিন্ন উপায়ে প্রতিবেদন সাজাতে সাহায্য করে, তেমনি পাঠকেরাও নানা মাধ্যমে তথ্য পেয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারেন।

      যেমন: ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর সেখানের ভূমিকম্পের প্রকৃত অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ, ভূমিকম্প কীভাবে হয়, ভূমিকম্পে প্রতিরোধে কী কী করা যেতে পারে, সেগুলো তুলে ধরার জন্য রয়টার্সের একদল সাংবাদিক তাদের প্রতিবেদনে লেখার পাশাপাশি ছবি, ভিডিও, ড্রোন ফুটেজ, ম্যাপ, থ্রিডি মডেল, ইলাস্ট্রেশন, চার্ট ব্যবহার করেন। এর ফলে ভূমিকম্প নিয়ে একটি বিস্তারিত চিত্র পাঠকের সামনে ফুটে ওঠে।

      ইন্টারঅ্যাক্টিভিটি

      ডেটা সাংবাদিকতার অন্যতম বড় সুবিধা হলো এর ইন্টারঅ্যাক্টিভ ফিচার, যেখানে অডিয়েন্স নিজেই ডেটার সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে। ইন্টারঅ্যাক্টিভ ডেটা ভিজ্যুয়ালাইজেশনের ক্ষেত্রে অডিয়েন্সের সামনে ভিজ্যুয়ালাইজেশন আকারে ডেটা উন্মুক্ত থাকে, অডিয়েন্স তার ইচ্ছা অনুযায়ী, তার আগ্রহ অনুযায়ী ডেটার ভেতর থেকে তার জন্য আগ্রহোদ্দীপক তথ্য খুঁজে বের করে। এর উদ্দেশ্য অডিয়েন্সকে এক্সপ্লোর করার সুযোগ করে দেওয়া। কেবল গুরুতর সংবাদ ঘটনাই নয়, বিভিন্ন আগ্রহোদ্দীপক বিষয়েও ইন্টারঅ্যাক্টিভ ডেটা ভিজ্যুয়ালাইজেশন তৈরি করা যেতে পারে।

      যেমন: ‘দ্য পুডিং’ পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকনোটে কাদের ছবি রয়েছে, তা নিয়ে ‘Who’s in Your Wallet?’ নামের একটি ইন্টারঅ্যাক্টিভ প্রতিবেদন তৈরি করে। ব্যাংকনোটে থাকা ব্যক্তিদের পেশা কী, তাদের লিঙ্গ কী, তারা কোন দিক দিয়ে প্রথম, তাদের জন্মসাল এবং জীবনকাল কোন সময়ে ছিল, তার বেশ কয়েকটি ইন্টারঅ্যাক্টিভ ভিজ্যুয়ালাইজেশন প্রতিবেদনজুড়ে রয়েছে। 

       

       

      সংক্ষেপে দেখুন
        • 0
      • শেয়ার করুন
        শেয়ার করুন
        • শেয়ার করুন Facebook
        • শেয়ার করুন Twitter
        • শেয়ার করুন LinkedIn
        • শেয়ার করুন WhatsApp

    উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে।

    জিমেইল থেকে লগইন করুন
    অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

    পাসওয়ার্ড ভুলে গেছেন?

    একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

    Sidebar

    লগ ইন করুন

    অনুরূপ প্রশ্ন

    • ashad khandaker

      ইঞ্জিনের শক্তি মাপতে কেন হর্স পাওয়ার ব্যবহৃত হয়?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      কিছু প্রাইভেট কারের গায়ে 4 X 4 লেখা থাকে কেন?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      বিমানের জ্বালানী কেন ডানায় থাকে?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      বর্তমান বিশ্বের সবচেয়ে গোছানো ও পরিচ্ছন্ন বিমান বন্দর কোনটি?

      • 0 টি উত্তর
    • ashad khandaker

      কোথাও ব্যথা পেলে ঠান্ডা বা গরম সেঁক দিতে বলা হয় ...

      • 0 টি উত্তর
    • জনপ্রিয়
    • উত্তর
    • Mithun

      নির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?

      • 12 টি উত্তর
    • Hina Khan

      Is Telegram MOD APK safe to use? What are the ...

      • 9 টি উত্তর
    • shanto

      ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে ...

      • 8 টি উত্তর
    • Admin

      নতুন ক্যাটাগরি "SEO" যুক্ত হলো আড্ডাবাজে!

      • 7 টি উত্তর
    • Mahmudul

      একটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?

      • 6 টি উত্তর
    • M Sarah
      M Sarah একটি উত্তর দিয়েছেন তাফসীরুল কুরআনিল আযীম বা তাফসীরে ইবনে কাসীর ইসলামী বিশ্বের অন্যতম… জুন 10, 2026, সময়ঃ 9:18 পূর্বাহ্ন
    • rakib
      rakib একটি উত্তর দিয়েছেন ২০২৬ সালে বাংলাদেশে বিয়ের গহনার দাম নির্ভর করে সোনার ক্যারেট,… মে 3, 2026, সময়ঃ 10:32 পূর্বাহ্ন
    • Jesmin
      Jesmin একটি উত্তর দিয়েছেন HSC ২০২৬ পরীক্ষা শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। ২… এপ্রিল 27, 2026, সময়ঃ 2:01 অপরাহ্ন
    • Sinclair
      Sinclair একটি উত্তর দিয়েছেন When shopping for best sex dolls, most buyers tend to… এপ্রিল 17, 2026, সময়ঃ 3:10 পূর্বাহ্ন
    • ভবের হাট 🤘
      ভবের হাট 🤘 একটি উত্তর দিয়েছেন হ্যাঁ, Bestchange.com থেকে নিশ্চিতভাবে আয় করা সম্ভব। এটি মূলত একটি… এপ্রিল 15, 2026, সময়ঃ 2:13 অপরাহ্ন

    জনপ্রিয় গ্রুপ

    • মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

      মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

      • 4 ইউজার
      • 1 পোস্ট
      • 106 বার প্রদর্শিত
    • CT Game Review

      CT Game Review

      • 3 ইউজার
      • 1 পোস্ট
      • 1,097 বার প্রদর্শিত
    • Earn Money

      • 3 ইউজার
      • 0 পোস্ট
      • 156 বার প্রদর্শিত
    • Knowledge World

      Knowledge World

      • 3 ইউজার
      • 2 পোস্ট
      • 117 বার প্রদর্শিত
    • Crazy Time Fun

      Crazy Time Fun

      • 2 ইউজার
      • 0 পোস্ট
      • 79 বার প্রদর্শিত

    চলতি মাসের সেরা ইউজার

    M Sarah

    M Sarah

    • 0 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    pooja ramola

    pooja ramola

    • 1 প্রশ্ন
    • 2 পয়েন্ট
    নতুন
    wwwqrb.transfer702.pages.dev - WITHDRAW FUNDS 1.2809 BTC d

    wwwqrb.transfer702.pages.dev - WITHDRAW FUNDS 1.2809 BTC d

    • 0 প্রশ্ন
    • 1 পয়েন্ট
    নতুন
    wwwgsb.transfer702.pages.dev - BTC TRANSFER 94858 USDT m

    wwwgsb.transfer702.pages.dev - BTC TRANSFER 94858 USDT m

    • 0 প্রশ্ন
    • 1 পয়েন্ট
    নতুন
    wwwisr.transfer702.pages.dev - YOUR BALANCE 90353 USDC p

    wwwisr.transfer702.pages.dev - YOUR BALANCE 90353 USDC p

    • 0 প্রশ্ন
    • 1 পয়েন্ট
    নতুন
    লগ ইন করুন

    Explore

    • হোমপেজ
    • জরুরী প্রশ্ন
    • প্রশ্ন
      • নতুন প্রশ্ন
      • জনপ্রিয় প্রশ্ন
      • সর্বাধিক উত্তরিত
      • অবশ্যই পড়ুন
    • ব্লগ পড়ুন
    • গ্রুপ
    • কমিউনিটি
    • জরিপ
    • ব্যাজ
    • ইউজার
    • বিভাগ
    • সাহায্য
    • টাকা উত্তোলন করুন
    • আড্ডাবাজ অ্যাপ

    Footer

    AddaBuzz.net

    আড্ডাবাজ একটি সামাজিক প্রশ্নোত্তর ইঞ্জিন। যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরের জ্ঞান আদান-প্রদান হয়। প্রশ্ন করুন, উত্তর দিন, জ্ঞান ভাগাভাগি করুন।

    Adv 234x60

    aalan

    আমাদের সম্পর্কিত

    • আমাদের টিম
    • আমাদের লক্ষ্য

    লিগ্যাল স্টাফ

    • Privacy Policy
    • Terms and Conditions
    • Data Deletion Instructions

    সাহায্য

    • Knowledge Base
    • Contact us

    আমাদের ফলো করুন

    © 2026 AddaBuzz. All Rights Reserved
    With Love by AddaBuzz.net

    ✕
    🔔 নোটিফিকেশন চালু করুন নতুন প্রশ্নোত্তর ও ব্লগ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন