খুবই ভালো। আমি ডাউনলোড করতে চাই।
খুবই ভালো। আমি ডাউনলোড করতে চাই।
সংক্ষেপে দেখুন
সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.
দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
আড্ডার শুরুটা হয় প্রশ্ন দিয়ে
আমাদের উদ্দেশ্য হলো, যিনি জানেন এবং যিনি জানতে চান এই দুজনকে সংযুক্ত করা।
আপনার একটি প্রশ্ন বদলে দিতে পারে একজন ব্যক্তিকে, একটি জাতিকে, একটি দেশকে এবং বিশ্বকে! প্রশ্ন করুন, উত্তর দিন, একে অপরের সাথে জ্ঞান ভাগ করে নিন।
আমরা প্রতিদিন নতুন কিছু শিখতে চাই, জানতে চাই। আপনি যা জানেন তা অন্যের কাজে লাগতে পারে। তাই শুধু জেনেই চুপ থাকবেন না, বিশ্বকে জানিয়ে দিন।
আমাদের ব্লগ পড়ে জ্ঞানকে সমৃদ্ধ করুন
পাশাপাশি উন্নত ব্লগ লিখে সমাদৃত হোন বিশ্বজুড়ে
অনন্য লেখক হিসেবে গড়ে তুলুন নিজেকে
মনে গান বাজছে তো? এটা স্বাভাবিক ঘটনা আপনার মনে সারাক্ষণ কোনো গান বাজতে থাকে? হয়তো সুরটি বারবার ফিরে আসে, কিংবা গানের একটি অংশই ঘুরছে মাথার ভেতরে? এই অনুভূতিটি অস্বাভাবিক নয়, বরং দারুণ পরিচিত একটি ঘটনা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ইনভলান্টারি মিউজিক্যাল ইমেজারি (Involuntary Musical Imagery - INMI)। তবিস্তারিত পড়ুন
আপনার মনে সারাক্ষণ কোনো গান বাজতে থাকে? হয়তো সুরটি বারবার ফিরে আসে, কিংবা গানের একটি অংশই ঘুরছে মাথার ভেতরে? এই অনুভূতিটি অস্বাভাবিক নয়, বরং দারুণ পরিচিত একটি ঘটনা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ইনভলান্টারি মিউজিক্যাল ইমেজারি (Involuntary Musical Imagery – INMI)। তবে সহজভাবে একে আমরা ইয়ারওয়ার্মস (Earworms) বলি।
ঠিক কেন আমাদের মনে এই গানের সুরগুলো আটকে যায়, তার কয়েকটি কারণ আছে:
না, একদমই না। আপনার মনে গান বাজার এই অভিজ্ঞতাটি পৃথিবীর বেশিরভাগ মানুষেরই হয়। গবেষণায় দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার এই ধরনের ইয়ারওয়ার্মসের অভিজ্ঞতা পান। কারও কারও ক্ষেত্রে তো প্রতিদিনই এমনটা হতে পারে। তাই আপনার এই অনুভূতিটি বেশ সাধারণ।
ইয়ারওয়ার্মস সাধারণত ক্ষতিকর নয়, তবে মাঝে মাঝে বিরক্তিকর হতে পারে। যদি মুক্তি পেতে চান, কিছু সহজ উপায় আছে:
আপনার কি কোনো নির্দিষ্ট ধরনের গান মনে বেশি বাজে?
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট প্রশ্নব্যাংক পিডিএফ । ঢাবি ঘ ইউনিট এর বিগত ১০ বছরের প্রশ্নের সমন্বয়ে আমরা তৈরি করেছি “DU D Unit Question Bank PDF” । আমাদের ওয়েবসাইট থেকে আপনি প্রতি বছরের প্রশ্ন আলাদা আলাদা এবং সম্পূর্ণ প্রশ্নব্যাংক একসাথে পিডিএফ আাকারে ডাউনলোড করতে পারবেন । তাই আর দেরি না করে ডাউনলোড করেবিস্তারিত পড়ুন
ঘ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমন্বিত ইউনিট । অর্থ্যাৎ যেকোন বিভাগের শিক্ষার্থীরাই এই এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারেন । ঘ ইউনিটে ৫৫ টি বিভাগের অধীনে মোট ১৫৬০ টি আসন রয়েছে । বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ রয়েছে । ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হয় । ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষাও যুক্ত করা হয় ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আনা হয়েছে । ঢাবি ঘ ইউনিটে ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর করা হয়েছে । যার মধ্যে ৬০ নম্বর এমসিকিউ, ৪০ নম্বর লিখিত এবং ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করে ।
ঢাকা বিশ্বদ্যিালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের পূর্বে অবশ্যই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন ও মানবন্টন সম্পর্কে জানতে হবে । কারন প্রশ্নের মান বন্টন ও বিষয়ের উপর প্রস্তুতি নির্ভর করে । তাই ভর্তি পরীক্ষার প্রশ্নের মান , ধরন ও বিষয় সম্পর্কে সম্যক ধারণা নিতে হলে আপনাকে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে । আর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই আমরা তৈরি করেছি “DU D Unit Question Bank PDF Version” । এতে করে আপনি সহজেই প্রশ্নপত্র গুলো দেখতে পারছেন এবং ডাউনলোড করে নিতে পারছেন । নিচে ঢাবি ঘ ইউনিট এর ১০ বছরের প্রশ্ন পিডিএফ আকারে দেওয়া হল । আপনার চাহিদামত ডাউনলোড করে নিন ।
| DU D Unit Question Bank 2020-2021 | Download |
| DU D Unit Question Bank 2019-2020 | Download |
| DU D Unit Question Bank 2018-2019 | Download |
| DU D Unit Question Bank 2017-2018 | Download |
| DU D Unit Question Bank 2016-2017 | Download |
| DU D Unit Question Bank 2013-2014 | Download |
| DU D Unit Question Bank 2012-2013 | Download |
| DU D Unit Question Bank 2011-2012 | Download |
ধন্যবাদ!
সূত্রঃ admissionwar
ইংরেজ ডাকাতের দল যখন ভারত লুট করতে আসলো তখন তারা ক্ষমতা দখল করে মুসলিম শাসকদের থেকে। তখন স্বভাবতই মুসলিমরা হয় তাদের প্রধান শত্রু। সেই শত্রুতা থেকে তারা মুসলিমদের নানা ভাবে হেয় করার চেষ্টা করতে লাগল। মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানকে বলা হত খলিফা। ইংরেজরা মুসলিমদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দর্জিদেবিস্তারিত পড়ুন
ইংরেজ ডাকাতের দল যখন ভারত লুট করতে আসলো তখন তারা ক্ষমতা দখল করে মুসলিম শাসকদের থেকে। তখন স্বভাবতই মুসলিমরা হয় তাদের প্রধান শত্রু। সেই শত্রুতা থেকে তারা মুসলিমদের নানা ভাবে হেয় করার চেষ্টা করতে লাগল। মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানকে বলা হত খলিফা। ইংরেজরা মুসলিমদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দর্জিদের উপহাস করে বলত `খলিফা` আর ইসলামি রাষ্ট্রের প্রধান বিচারপতি `কাজী` শব্দটি তারা প্রয়োগ করা শুরু করল বিবাহ রেজিস্ট্রারের ক্ষেত্রে।
এখন প্রশ্ন জাগতে পারে, শুধু মুসলিম দর্জিদের খলিফা ডাকলে হিন্দু দর্জিদের কি ডাকত! এইখানে এসে আমরা জানতে পারি, উপমহাদেশে সেলাই করা কাপড় পরিধান করার প্রচলন শুরু হয় মুসলিম শাসনামল থেকে। আর হিন্দুদের মধ্যে এ রকম ধারণা ছিল যে, সেলাই করা কাপড় পরলে পাপ হয়। যেহেতু হিন্দু ধর্মের মানুষ সেলাই করা কাপড় পরত না, তাই তাদের থেকে তেমন কেউ দর্জি পেশায় আসেনি।
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্প হচ্ছে সৈয়দ মুজতবা আলীর `পাদটীকা` গল্পটিতে আমরা পণ্ডিত মশাইয়ের চরিত্রে দেখতে পাই, নিষ্ঠাবান পণ্ডিত কখনো সেলাই করা কাপড় পরিধান করেননি। আর যখনই গেঞ্জি পরিধান করলেন তখনই শুরু হলো চুলকানি। এ থেকে বুঝা যায়, আগে হিন্দুরা কেউ সেলাই করা কাপড় পরত না।
এখন আমরা যদি রবীন্দ্রনাথের লেখার দিকে তাকাই সেখানে দেখি মুসলিম দর্জি। বিভিন্ন সিনেমা নাটকেও দেখেছি দাড়ি পাকা বয়স্ক দর্জি। একটা ধারণাই এমন যে, দর্জি মানে দাড়ি পাকা টুপিওয়ালা মুরুব্বি। যার গলায় ফিতা ঝুলানো।
আপনারা যদি অক্ষয় কুমারের Jolly LLB 2 ছবিটা দেখেন সেখানেও দাড়ি পাকা মাথায় টুপিওয়ালা দর্জি দেখতে পাবেন।
খলিফা শব্দটা ইংরেজ চালু করলেও মুসলিমরা কিভাবে ব্যবহার করা শুরু করছে তা জানা নেই। আমার ধারণা, ইংরেজরা ব্যবহার করা শুরু করলে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ই ব্যবহার শুরু করে।
ইবনে খালদুন বলেছেন, বিজয়ীর আচার-ব্যবহার বিজিত অনুসরণ করে।
সূত্রঃ বাংলাপিডিয়া
সংক্ষেপে দেখুনএর প্রশ্নের ব্যাপারে আমরা অনেক কিছু জানি। তবে ব্যাতিক্রম ধর্মী এই লেখাটি পাঠকের মন কারবে । নতুন করে বিষয়টি নিয়ে ভাবনার উদ্রেক ঘটাবে। সলিমুল্লাহ মুসলিম হলের জীবন সদস্য তালিকায় লর্ড লিটনের পর দ্বিতীয় নামটি দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ফলকের ছবিটা দেখে খটকা লাগে, যখন শুনি রবি ঠাকুর ঢাবি প্রতিষ্ঠারবিস্তারিত পড়ুন
এর প্রশ্নের ব্যাপারে আমরা অনেক কিছু জানি। তবে ব্যাতিক্রম ধর্মী এই লেখাটি পাঠকের মন কারবে । নতুন করে বিষয়টি নিয়ে ভাবনার উদ্রেক ঘটাবে।

সলিমুল্লাহ মুসলিম হলের জীবন সদস্য তালিকায় লর্ড লিটনের পর দ্বিতীয় নামটি দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ফলকের ছবিটা দেখে খটকা লাগে, যখন শুনি রবি ঠাকুর ঢাবি প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন! এই বিশ্ববিদ্যালয় আবার তাঁকে সম্মাননা দিয়েছে! এটাও অবাক করার মত।
প্রশ্ন হল, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা কেন করবেন? তিনি তো সর্বভারতীয় কবি। কাজী নজরুলও ছিলেন সর্বভারতীয় কবি। আমরা বাংলাদেশে নিয়ে এসেছি বোধশক্তিহীন নির্বাক নজরুলকে। তিনি বাক ও বোধশক্তি হারান পাকিস্তান সৃষ্টির অনেক আগে। সুস্থ থাকলে কি তিনি আসতেন? মনে হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, তখন পাকিস্তান নামের রাষ্ট্রটির ভ্রুণও সৃষ্টি হয় নি। শুধু তা-ই নয়, ‘পাকিস্তান’ নামটি তখন কারো কল্পনাতেও এসেছিল? ক্ষুদিরাম, বাঘা যতিন, সূর্য সেন, প্রীতিলতাসহ বিপ্লবীরা অস্ত্র ধরেছিলেন ভারত স্বাধীনের জন্য, পাকিস্তানের জন্য জন্য নয়। অনেক পরে ১৯৪০ সালে আসে লাহোর প্রস্তাব।
কোনো একদিন ঢাকা আলাদা হয়ে ছুটে যাবে আর ঢাবি পাকিস্তান সীমানায় পড়ে যাবে, তা কি তখন চিন্তাও করা গেছে? রবীন্দ্রনাথ, নজরুল কি জানতেন ভারত ভেঙ্গে পাকিস্তান হবে? তাহলে ওই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাবির বিরোধিতায় মাঠে নামবেন কেন? কোনো যুক্তি আছে?
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় লাভ তো তখন হিন্দুদেরই বেশি হয়েছিল। সেই সময়ে মুসলিমদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ার মত ক’জন ছিলেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীর সিংহভাগই হিন্দু সম্প্রদায়ের।
আসুন, সবশেষে একটা প্যাঁচ লাগাই। প্যাঁচ কষে ঝগড়া বাধিয়ে দিতে আমার ভালোই লাগে। বলছি তবে, শুনুন।
রবি ঠাকুর ঢাবির বিরোধিতা করেছিলেন তার কোনো যৌক্তিক প্রমাণ নেই। তবে এটা তো ঠিক যে, নেটে সার্চ দিয়ে ঢাবিকে আমরা পৃথিবীর প্রথম এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় খুঁজে পাই না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বের সেরা দশজন কবির মধ্যে পাওয়া যায়।
© নাসির
সূত্রঃ ইন্টারনেট
সংক্ষেপে দেখুনবেশি না, শুধু নিচের ছবিটি ডাইনোসর দের পৃথিবীতে অস্তিত্বের প্রমাণ হতে পারে। যদিও পৃথিবীতে শত শত ফসিল পাওয়া গেছে ডাইনোসরদের। কিন্তু এরকম একটিও নেই। ২০১৭ সালে কানাডার আলবার্টায় এক খনিতে শ্রমিকরা অক্ষত ত্বক এবং বর্মবিশিষ্ট এক ডাইনোসরের মমি খুঁজে পায়। বিজ্ঞানীরা বলছেন, এটা নেসোডার প্রজাতির ডাইনোসর এবংবিস্তারিত পড়ুন

২০১৭ সালে কানাডার আলবার্টায় এক খনিতে শ্রমিকরা অক্ষত ত্বক এবং বর্মবিশিষ্ট এক ডাইনোসরের মমি খুঁজে পায়। বিজ্ঞানীরা বলছেন, এটা নেসোডার প্রজাতির ডাইনোসর এবং এরা ১১ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতো। এটা এখন কানাডার আলবার্টার রয়্যাল টাইরেল মিউজিয়াম অফ প্যালিওন্টজিতে সংরক্ষিত আছে। এর ত্বক এবং বর্মগুলো এতোটাই অক্ষত যে, জীবাশ্মবিদরা একে ফসিল না বলে মমি বলার পক্ষে। জীবাশ্মবিদরা বলছেন যে, এটাই পৃথিবীতে এ পর্যন্ত প্রাপ্ত ডাইনোসরের সবচেয়ে ভালো সংরক্ষিত নমুনা।
আশাকরি আর প্রমাণ করার প্রয়োজন হবে না।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনবিভিন্ন কারণে প্লেয়াররা মুখে হাত দিয়ে কথা বলে। ১। খেলোয়াড়রা মাঠে যখন কথা বলে তখন তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করে।ফ্যামিলি নিয়ে আলোচনা করে,ক্লাব নিয়ে আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো মিডিয়ার কাছ থেকে এড়িয়ে চলতে চায়। ২। মাঠে খেলার সময় ট্যাকটিস আলোচনা করতে পারে। প্রতবিস্তারিত পড়ুন
বিভিন্ন কারণে প্লেয়াররা মুখে হাত দিয়ে কথা বলে।
১। খেলোয়াড়রা মাঠে যখন কথা বলে তখন তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করে।ফ্যামিলি নিয়ে আলোচনা করে,ক্লাব নিয়ে আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো মিডিয়ার কাছ থেকে এড়িয়ে চলতে চায়।
২। মাঠে খেলার সময় ট্যাকটিস আলোচনা করতে পারে। প্রতিপক্ষ যাতে না বুঝে সেই কারণেও মুখে হাত দিয়ে আলোচনা করতে পারে।
৩। এটি অভ্যাসগত বা ভালো লাগার কারণেও হতে পারে।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনজাপানে রেস্টুরেন্ট ও ট্রেনে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। আপনি প্রশ্নের বানান শুদ্ধ করে লিখুন।
জাপানে রেস্টুরেন্ট ও ট্রেনে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। আপনি প্রশ্নের বানান শুদ্ধ করে লিখুন।
সংক্ষেপে দেখুনম্যাগনাস ইফেক্ট ও রবার্তো কার্লোস! ⛹️♂️ একটি সফল গোলের পেছনে থাকে খেলোয়াড়ের নৈপুণ্য, এর জন্য তাকে করতে হয় প্রচুর অনুশীলন। খেলোয়াড় যখন দূর থেকে ফুটবলে কিক করে কারো কাছে পাস করে বা গোলপোস্টের দিকে ছুড়ে মারে তখন সে জেনে কিংবা না জেনে পদার্থবিজ্ঞানের চর্চা করে। কথা হলো কীভাবে কিক করলে বলকে বেশি দূর নিয়বিস্তারিত পড়ুন

ম্যাগনাস ইফেক্ট ও রবার্তো কার্লোস! ⛹️♂️
একটি সফল গোলের পেছনে থাকে খেলোয়াড়ের নৈপুণ্য, এর জন্য তাকে করতে হয় প্রচুর অনুশীলন। খেলোয়াড় যখন দূর থেকে ফুটবলে কিক করে কারো কাছে পাস করে বা গোলপোস্টের দিকে ছুড়ে মারে তখন সে জেনে কিংবা না জেনে পদার্থবিজ্ঞানের চর্চা করে।
কথা হলো কীভাবে কিক করলে বলকে বেশি দূর নিয়ে ফেলা যাবে, কোন কৌশলে কম শক্তি খরচ করে বলকে বেশি দূরে নিয়ে ফেলা যাবে? কেউ বলতে পারে বেশি জোরে লাথি দিতে হবে, জোর হবে যত বেশি বল তত দূরে যাবে। কিন্তু তা নয়। গতি বা উড়ার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের নিয়ম কাজ করে, সেখানে শুধু গায়ের জোর কাজে লাগে না, লাগে কৌশল।
কেউ যদি সোজা সামনের দিক বরাবর ফুটবলে কিক দেয় তাহলে সেটা কিছুক্ষণ পরই অভিকর্ষ বলের প্রভাবে নিচে নেমে আসবে, শূন্যে বেশিক্ষণ থাকবে না। শূন্যে বেশিক্ষণ না থাকলে দূরত্বও অতিক্রম হবে কম। ফলে কাঙ্খিত লক্ষ্য মিস হয়ে যেতে পারে অথবা গড়াতে গড়াতে প্রতিপক্ষের কাছে চলে যাবে। কেউ আবার মনে করতে পারে বলটা বেশি সময় শূন্যে থাকলেই বেশি দূরে যাবে। সেটা ভাবলেও ভুল হবে। যদি উপরের দিকে বল ছুড়ে মারা হয় তাহলে সেটি বেশি সময় শূন্যে ভেসে থাকবে ঠিকই, কিন্তু বেশি দূর না গিয়ে কাছাকাছি কোনো জায়গায় পড়ে যাবে।
পদার্থ বিজ্ঞান বলে, সোজা সমান্তরালে থাকে শূন্য ডিগ্রি আর খাড়া উপরের দিকে ৯০ ডিগ্রি। এ শূন্য ও ৯০ ডিগ্রির মাঝামাঝি অবস্থানে থাকে ৪৫ ডিগ্রি। যে খেলোয়াড় যত কৌশলে ৪৫ ডিগ্রির কাছাকাছি কোণে বলে কিক দিতে পারবে সে খেলোয়াড় তত দূরত্ব অতিক্রম করাতে পারবে। এর বেশি হলে অভিকর্ষের টান থাকবে বেশি, আর কম হলে উচ্চতার টান থাকবে বেশি। কিন্তু কথা হলো খেলোয়াড়রা তো আর কাঁটা-কম্পাস, স্কেল বা চাঁদা নিয়ে মাঠে নামেন না। খেলতে নেমে তো মেপে মেপে বলে কিক দেওয়া যাবে না। সেক্ষেত্রে চর্চা আর অভিজ্ঞতাই হলো খেলোয়াড়ের শক্তি। বলা হয়ে থাকে ৩০ ডিগ্রি আর ৬০ ডিগ্রির ভেতরে কিক সীমাবদ্ধ রাখলেই চলে, আর সবসময় তো বেশি দূরে বল ফেলতে হয় না। সাইন্স বী
আমরা অনেক সময় দেখি, বলটা বাতাসে উঠে বাইরে যেতে যেতে হঠাৎ বাঁক খেয়ে গোলপোস্টে ঢুকে গেছে। এ গোলের পেছনে আছে ‘নিউটন তত্ত্ব’, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের এ সূত্র দিয়ে এর ব্যাখ্যা দেওয়া যেতে পারে। নিজেদের অজান্তেই হয়তো মেসি, নেইমার কিংবা রোনালদো গোল করার ক্ষেত্রে এ সূত্রের প্রয়োগ ঘটাচ্ছেন।
বিশ্বকাপে অনেক অসামান্য গোলগুলো পদার্থবিজ্ঞানের সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। কীভাবে? জানতে হলে আমাদের ‘ম্যাগনাস ইফেক্ট’ বুঝতে হবে। এটা অ্যারোডাইমিক্সের মতো জটিল কোনো তত্ত্ব নয়। এর আবিষ্কারক জার্মান পদার্থ বিজ্ঞানী হেইনরিখ গুস্তাভ ম্যাগনাস।
মূলত ম্যাগনাস ইফেক্ট হয়ে থাকে বাতাসের চাপের তারতম্যের কারনে বলের উপর যে প্রভাব পড়ে তার জন্য। এটা হলো স্পিন আর বাতাসের খেলা। এ ব্যাপারটাই এখন ব্যাখ্যা করা যাক। ফুটবলে শট মারার পর থেকে প্রতি মুহূর্তে সেটা তীব্র বেগে ঘুরতে থাকে। এভাবে স্পিন করে বল এগিয়ে যায়, সেই গমনপথের উল্টোদিক থেকে আসে বাতাস, বাতাসের ধাক্কায় পাল্টে যেতে থাকে বলের গতিপথ। বিশ্বকাপে খেলার জন্য যে মানের ফুটবল ব্যবহার করা হয় সেগুলো গতি বদল করে বেশি। ফলে ক্রমেই তা বদলে দিতে থাকে বলের শেষ গন্তব্য। সাইন্স বী
এর সঙ্গে যোগ হয় ‘অপ্টিক্যাল বা ভিজ্যুয়াল ইলিউশন’, বাংলায় একে বলা যেতে পারে ‘দৃষ্টি ভ্রান্তি’। এ ইলিউশনের কারণে গোলকিপার বলের গতিরেখা বুঝতে পারেন না, বরং আসল গতিপথ থেকে ভিন্ন পথে বলটিকে আসতে দেখেন। ফলে বিভ্রান্ত হয়ে পড়েন প্রতিপক্ষের গোলরক্ষক। ভালো খেলোয়াড়দের দুর্দান্ত গোলের এটাই রহস্য।
‘পজিটিভ ম্যাগনাস ইফেক্টে’ ডান পায়ের ইনস্টেপে (পায়ের পাতার নিচের দিক) মারা শট যায় ডান দিক থেকে বাঁ দিকে, আর বাঁ পায়ের ইনস্টেপে তা যায় বাঁ দিক থেকে ডান দিকে। একইভাবে আউটস্টেপের (পায়ের পাতার বাইরের দিক) শটের ক্ষেত্রে তা রিভার্স বা উল্টো হয়ে যায়। শটের গতি বাড়তে থাকলে এবং বলের স্পিন বা ঘূর্ণন বদলে যেতে থাকলে গন্তব্যও অবিশ্বাস্যভাবে বদলে যায়। সাইন্স বী
আর এভাবেই ‘ম্যাগনাস ইফেক্টের’ অ্যারোডাইনামিক্স মেনে বদলে যায় ফুটবলের গতিপথ। বল যত মসৃণ হয়, তত স্বাভাবিক গতিপথের উল্টো দিকে যায় বল। এ ঘটনার অনেক উদাহরণ আছে। তবে সবচেয়ে বড় ঘটনাটা দেখা গিয়েছিল ১৯৯৭ সালে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের রবার্তো কার্লোসের সেই বিখ্যাত ফ্রি কিকে। ফরাসি গোলকিপার ফাবিয়ান বার্থেজকে হতভম্ব হয়ে কেবল দাঁড়িয়েই ছিলেন, কারণ কার্লোসের শট নেওয়া বলটি গোলপোস্টের বাইরে যেতে যেতে হঠাৎ পথ বদল করে গোলে ঢুকে গিয়েছিল!
এটা শেখার পর কিন্তু অংক করে মাঠে গোল দেওয়া যায় না। কারণ ওভাবে কিক নেওয়ার জন্য রীতিমতো অনুশীলন এবং প্রচুর অধ্যবসায় করতে হয়। গোলপোস্ট থেকে দূরত্ব বুঝে শটে গতি ও স্পিনের সংখ্যা বাড়িয়ে-কমিয়ে একটা নিয়ন্ত্রণে শট নিতে হয়, এটাই ‘ম্যাগনাস ইফেক্টের’ রহস্য।
সূত্রঃ সায়েন্স বি
সংক্ষেপে দেখুন
বাংলায় গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখে অথবা বই প্রকাশ করে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্যই এই আর্টিকেল। আমাদের মধ্যে অনেকেরই সাহিত্যিক প্রতিভা আছে, কিন্ত সময়ের অভাবে অথবা অন্য কোনো কারণে সেটিকে অফলাইন কাজে লাগিয়ে হয়তো ইনকাম করতে পারতেছিনা। ...
ChatGPT দিয়ে শুধু প্রশ্নের উত্তর নেওয়া যায়—বিষয়টা এমন নয়। আপনি চাইলে এটিকে একজন শিক্ষক, চিন্তার সঙ্গী, পরিকল্পনাকারী কিংবা নিজের কাজ গুছিয়ে নেওয়ার সহকারী হিসেবেও ব্যবহার করতে পারেন। তবে এর জন্য শুধু “আমাকে এটা বুঝিয়ে দাও” ধরনের প্রশ্ন করলেই সবসময় কাঙ্ক্ষিত ...
আপনি কি একটি পেশাদার, দ্রুতগতির এবং সম্পূর্ণ বিনামূল্যের ব্লগার থিম খুঁজছেন? যেখানে কোনো ক্রেডিট লিংক রাখতে হবে না, আবার থিমটি দেখতে হবে প্রিমিয়াম এর মতো? তাহলে আপনার জন্য আমাদের আজকের পোস্টটি স্পেশাল! আজ আমরা আলোচনা করব EveriFy Blogger Theme 2026 ...
🛑 Vidmate-এর ডেটা লিক ও নিরাপত্তা সমস্যা Vidmate হলো একটি জনপ্রিয় ভিডিও ডাউনলোড অ্যাপ, যা YouTube, Facebook, TikTok ইত্যাদি বিভিন্ন সোর্স থেকে ভিডিও ডাউনলোডের সুবিধা দেয়। যদিও এটি আনুষ্ঠানিকভাবে প্লে স্টোরে নেই, তবুও বহু মানুষ তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে এই অ্যাপটি ডাউনলোড করে থাকেন—বিশেষ করে MOD APKবিস্তারিত পড়ুন
🛑 Vidmate-এর ডেটা লিক ও নিরাপত্তা সমস্যা
Vidmate হলো একটি জনপ্রিয় ভিডিও ডাউনলোড অ্যাপ, যা YouTube, Facebook, TikTok ইত্যাদি বিভিন্ন সোর্স থেকে ভিডিও ডাউনলোডের সুবিধা দেয়। যদিও এটি আনুষ্ঠানিকভাবে প্লে স্টোরে নেই, তবুও বহু মানুষ তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে এই অ্যাপটি ডাউনলোড করে থাকেন—বিশেষ করে MOD APK (হ্যাকড বা আনলকড সংস্করণ)।
⚠️ কিন্তু সমস্যা কোথায়?
2020 সাল থেকে কিছু বড় সাইবারসিকিউরিটি প্রতিষ্ঠান দাবি করে যে:
Vidmate গোপনে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে, যেমন:
ফোন নাম্বার
অবস্থান (location)
ফোনে থাকা অন্য অ্যাপসের তালিকা
ব্যবহারকারীর অনলাইন আচরণ
এই তথ্যগুলো তৃতীয় পক্ষের কোম্পানির কাছে বিক্রি করা হতে পারে, যার মাধ্যমে:
ব্যবহারকারীর উপর নজরদারি চালানো যায়
টার্গেটেড বিজ্ঞাপন দেখানো যায়
কিছু ক্ষেত্রে অসুরক্ষিত সার্ভারে তথ্য রাখা হয়, ফলে হ্যাকাররা সহজেই ওই তথ্য চুরি করতে পারে।
কিছু ব্যবহারকারীর ফোনে অপ্রয়োজনীয় অ্যাড, ব্যাকগ্রাউন্ড ডেটা খরচ, এমনকি ভাইরাসও ইনস্টল হয়েছে এই অ্যাপ ব্যবহারের পর।
🔍 কারা এই তথ্য ফাঁস করেছে?
আন্তর্জাতিক সাইবারসিকিউরিটি গবেষণা প্রতিষ্ঠান যেমন Upstream Systems, Kaspersky, এবং কিছু Android নিরাপত্তা গবেষকরা এসব বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে।
তারা বলেছে Vidmate এমন কিছু স্ক্রিপ্ট ব্যবহার করে, যেগুলো ব্যাকগ্রাউন্ডে ডেটা শেয়ার করে ব্যবহারকারীর অজান্তে।
✅ আপনি কী করবেন?
MOD APK বা আনঅফিশিয়াল অ্যাপ ব্যবহার করা এড়িয়ে চলুন।
প্লে স্টোরে না থাকা অ্যাপ ইনস্টল করা ঝুঁকিপূর্ণ, কারণ সেগুলোর মধ্যে ম্যালওয়্যার থাকতে পারে।
বিশ্বস্ত অ্যাপ ও ভিডিও প্ল্যাটফর্ম ব্যবহার করুন — যেমন YouTube Premium, Vimeo, ইত্যাদি।
ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড ডেটা পারমিশন নিয়মিত চেক করুন।
উপসংহার:
Vidmate, বিশেষ করে এর MOD APK ভার্সন, দেখতে নিরীহ মনে হলেও এর পেছনে রয়েছে গভীর নিরাপত্তা ঝুঁকি ও তথ্য ফাঁসের সম্ভাবনা। তাই সচেতনভাবে ও নিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
সংক্ষেপে দেখুন