ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের শেষ কোথায়? এ প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট। দীর্ঘদিনের ভূমি, ধর্ম এবং ক্ষমতার লড়াই অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। গাজায় শিশুর কান্না, ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া পরিবার—এ যেন মানবতার করুণ চিত্র। একদিকে ইসরায়েলের নিরাপত্তার দাবি, অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রাম। তবিস্তারিত পড়ুন
ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের শেষ কোথায়? এ প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট। দীর্ঘদিনের ভূমি, ধর্ম এবং ক্ষমতার লড়াই অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। গাজায় শিশুর কান্না, ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া পরিবার—এ যেন মানবতার করুণ চিত্র। একদিকে ইসরায়েলের নিরাপত্তার দাবি, অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রাম। তবু, শান্তির পথ আজও অজানা। হয়তো সত্যিকারের সংলাপ আর সমঝোতাই এই রক্তক্ষয়ী ইতিহাসের শেষ অধ্যায় হতে পারে। আরও পড়ুনঃ ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের বর্তমান অবস্থা কি?
সংক্ষেপে দেখুন





জিন্স প্যান্টের ছোট্ট পকেটের কী কাজ? জিন্স প্যান্টের পকেটের সঙ্গে ছোটখাটো পকেটটা তো নজরে পড়বেই। এই ছোট পকেটে অনেকে ছোট ছোট জিনিস রাখেন। কেউ চাবি বা অন্যকিছু। তবে এই পকেটটার রয়েছে বাড়তি গুরুত্ব। অনেকেই জানেন না সেটা কী। জিন্সের জন্ম ১৮০০ শতকে। শুরুতে জিন্স অবশ্য এখনকার কত আবেদনময় ছিল না। ১৮৭৩ সালে এবিস্তারিত পড়ুন
জিন্স প্যান্টের ছোট্ট পকেটের কী কাজ?
জিন্স প্যান্টের পকেটের সঙ্গে ছোটখাটো পকেটটা তো নজরে পড়বেই। এই ছোট পকেটে অনেকে ছোট ছোট জিনিস রাখেন। কেউ চাবি বা অন্যকিছু। তবে এই পকেটটার রয়েছে বাড়তি গুরুত্ব। অনেকেই জানেন না সেটা কী।
জিন্সের জন্ম ১৮০০ শতকে। শুরুতে জিন্স অবশ্য এখনকার কত আবেদনময় ছিল না। ১৮৭৩ সালে এলো ব্লু জিন্স। জ্যাকব ডেভিস ও লেভি স্ট্রস অ্যান্ড কোং ব্লু জিন্সের অফিশিয়াল পেটেন্ট পেলেন। তারাই মূলত এই ছোট একখানি পকেট রেখে দিলেন।
এই ছোট পকেটটি রাখার পেছনে কারণ কি থাকতে পারে? লেভি স্ট্রস কোং জানায়, চেইন ঘড়ি রাখার জন্য বিশেষায়িত এই পকেট রাখা হয়। তখন ওয়েস্টের কাউবয়রা চেইন ঘড়ি ব্যবহার করতেন। সেটা রাখতে হতো ওয়েস্টকোটে। দৌড়ঝাপে মত্ত কাউবয়দের ঘড়িটাই বেশি নষ্ট হতো। তাদের এই ঘড়ি সুরক্ষিত রাখতেই ১৮৭৯ সালে প্রথম এই পকেট চলে আসে। ব্যাস। আর চেইন ঘড়ি ভাঙে না।
এখন জিন্সের এই ছোট পকেট আছে। তবে কাউবয় নেই। তারপরও ছোট পকেটের কিছু না কিছু কাজ তো হয়।
সংক্ষেপে দেখুন