ভোর ৫টায় পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোন সর্বাধিক থাকে। দিনের অন্য সময়ের তুলনায় এর মাত্রা ২৫ থেকে ৫০ শতাংশ বেশি। এ সময় নারীও টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করে তবে তা অতি সামান্য মাত্রায়। সকাল ৬টায় পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে না উপরন্তু ঘুম যত লম্বা হয় হরমোনটির প্রভাবও তত বেশি হয়। আমেরিকান মেবিস্তারিত পড়ুন
AddaBuzz.net Latest প্রশ্ন
-
ভোর ৫টায় পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোন সর্বাধিক থাকে। দিনের অন্য সময়ের তুলনায় এর মাত্রা ২৫ থেকে ৫০ শতাংশ বেশি। এ সময় নারীও টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করে তবে তা অতি সামান্য মাত্রায়। সকাল ৬টায় পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে না উপরন্তু ঘুম যত লম্বা হয় হরমোনটির প্রভাবও তত বেশি হয়।আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, পাঁচ ঘণ্টার বেশি ঘুম পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোনটির মাত্রা ১৫ শতাংশ বাড়িয়ে দেয়। সকাল সাতটায় যদি কোনো পুরুষ ঘুম থেকে উঠে তখন তার দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা থাকে সর্বাধিক। কিন্তু একজন নারীর সে সময় সবচেয়ে কম থাকে। অন্যদিকে দিন শেষে পুরুষের এ হরমোনটির মাত্রা সবচেয়ে কমে যায় আর নারীর সবচেয়ে বেশি থাকে।আর এ কারণেই সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে। এটা কোনো রোগ নয়,পুরুষদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাই এতে ভয় পাওয়া অপ্রাসঙ্গিক!সূত্রঃ Odd Banglaসংক্ষেপে দেখুন
-
সেরা উত্তরউত্তরটি এডিট করা হয়েছে।
ইংরেজি শেখার ৭টি সহজ উপায়: সফলতার পথে এগিয়ে যান ইংরেজি শেখার প্রয়োজনীয়তা নিয়ে নতুন কিছু বলার নেই। এটি আজকের দিনে একটি অপরিহার্য দক্ষতা। চাকরিক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত উন্নয়ন, সবখানেই ইংরেজি জানার গুরুত্ব অসীম। তাই, সহজ উপায়ে কীভাবে ইংরেজি শিখতে পারেন, তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা।বিস্তারিত পড়ুন
ইংরেজি শেখার ৭টি সহজ উপায়: সফলতার পথে এগিয়ে যান
ইংরেজি শেখার প্রয়োজনীয়তা নিয়ে নতুন কিছু বলার নেই। এটি আজকের দিনে একটি অপরিহার্য দক্ষতা। চাকরিক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত উন্নয়ন, সবখানেই ইংরেজি জানার গুরুত্ব অসীম। তাই, সহজ উপায়ে কীভাবে ইংরেজি শিখতে পারেন, তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা।
ইংরেজি শেখার প্রথম ধাপ “বুঝুন”
ইংরেজি শেখা শুরু করতে হলে প্রথমেই ছোট ছোট বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে। যেমন, a, an, the এর ব্যবহার, প্রিপোজিশন, এবং সাধারণ বাক্য গঠন শেখা। এসব নিয়ম বুঝতে পারলে বাক্য তৈরি করা সহজ হয়ে যাবে। পাশাপাশি, ব্রিটিশ ও আমেরিকান ইংরেজির পার্থক্য বোঝা ও দৈনন্দিন জীবনের বাক্য প্রয়োগের অভ্যাস করা গুরুত্বপূর্ণ।
সহজ ভাষায় লেখা বই পড়ুন
ইংরেজি শেখার জন্য বাজারে বেশ কিছু চমৎকার বই রয়েছে। এর মধ্যে “ইংরেজি শেখার সহজ পদ্ধতি” এবং মুনজেরিন শহীদের “সবার জন্য Vocabulary” উল্লেখযোগ্য। এই বইগুলোতে গ্রামার, ভোকাবুলারি, এবং সাধারণ কথোপকথনের টিপস সহজভাবে শেখানো হয়েছে। প্রতিদিন কিছু সময় নিয়ে বই পড়ার অভ্যাস তৈরি করুন।
স্পিকিং পার্টনার খুঁজুন
ইংরেজি শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো কথা বলা। এটি করার জন্য একজন স্পিকিং পার্টনার পেতে পারেন। যদি সরাসরি কারো সাথে কথা বলা সম্ভব না হয়, তবে ফোন কল বা অনলাইনে আলোচনা করতে পারেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নতুন টপিক নিয়ে কথা বললে জড়তা দূর হবে এবং ভাষার প্রতি আত্মবিশ্বাস বাড়বে।
ইংরেজি শেখার জন্য অ্যাপ ব্যবহার করুন
বর্তমান যুগে স্মার্টফোন অ্যাপস ইংরেজি শেখার একটি চমৎকার মাধ্যম। Duolingo, Hello English, এবং অন্যান্য অ্যাপ দিয়ে ভোকাবুলারি ও গ্রামার শেখা সহজ হয়ে উঠেছে। এই অ্যাপগুলো মজার এবং ইন্টারঅ্যাকটিভ পদ্ধতিতে শেখার সুযোগ দেয়।
প্রতিদিন নতুন শব্দ শিখুন
শব্দভান্ডার সমৃদ্ধ করা ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। মুনজেরিন শহীদের “সবার জন্য Vocabulary” (অবশ্যই মুনজেরিন শহীদ আমাকে টাকা দেয়নি বইটি প্রমোশনের জন্য 🤗) বইটি প্রতিদিন নতুন নতুন শব্দ শেখার জন্য আদর্শ। এটি আপনাকে ১৮০০ নতুন শব্দ শেখাবে এবং সঠিক বাক্য গঠনে সাহায্য করবে।
ভিডিও এবং অডিও রিসোর্স ব্যবহার করুন
ইংরেজি শেখার ক্ষেত্রে অডিও ও ভিডিওর ব্যবহার খুবই কার্যকর। ইউটিউব চ্যানেল, পডকাস্ট, এবং ইংরেজি সিনেমা দেখে উচ্চারণ ও বাক্য গঠন শিখতে পারেন। এটি আপনার শোনার ক্ষমতা বৃদ্ধি করবে এবং উচ্চারণের উন্নতি ঘটাবে।
ধৈর্য্য এবং নিয়মিত চর্চা করুন
ইংরেজি শেখার সহজ উপায় থাকলেও এটি একটি ক্রমাগত প্রক্রিয়া। নিয়মিত চর্চা এবং ধৈর্য্যের মাধ্যমেই আপনি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন। একবার শিখে থেমে গেলে নয়, প্রতিদিন নিজেকে আপডেট রাখুন।
ইংরেজি শেখা একটি নতুন জগতে প্রবেশের প্রথম ধাপ। উপরের ৭টি উপায় ব্যবহার করে আপনি সহজেই ইংরেজি শেখা শুরু করতে পারেন। তাই আর দেরি না করে আজই আপনার শেখার যাত্রা শুরু করুন।
সংক্ষেপে দেখুন
-
সেরা উত্তর
ফটো, ভিডিও বা অডিও অটোমেটিক ডাউনলোড করার সেটিংস কনফিগার করতে WhatsApp > আরও বিকল্প চিন্হে ক্লিক করুন> সেটিংস > স্টোরেজ এবং ডেটা > মিডিয়া অটোমেটিক-ডাউনলোড বিকল্পে ট্যাপ করুন। WhatsApp কখন মিডিয়া অটোমেটিক ডাউনলোড করবে আপনি সেটি এখানে বেছে নিতে পারবেন। দ্রষ্টব্য: WhatsApp করোনাভাইরাস (COVIবিস্তারিত পড়ুন
ফটো, ভিডিও বা অডিও অটোমেটিক ডাউনলোড করার সেটিংস কনফিগার করতে WhatsApp > আরও বিকল্প চিন্হে
ক্লিক করুন> সেটিংস > স্টোরেজ এবং ডেটা > মিডিয়া অটোমেটিক-ডাউনলোড বিকল্পে ট্যাপ করুন।WhatsApp কখন মিডিয়া অটোমেটিক ডাউনলোড করবে আপনি সেটি এখানে বেছে নিতে পারবেন।
দ্রষ্টব্য: WhatsApp করোনাভাইরাস (COVID-19) অতিমারীর সময় সম্ভাব্য মোবাইল নেটওয়ার্ক কনজেশনের সমস্যা কম করতে অন্যান্য পরিষেবার সাথে যুক্ত হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক ব্যান্ডউইথ সম্পর্কিত সমস্যার সমাধান করতে, আমরা বিশেষ কিছু অঞ্চলে ডকুমেন্ট, ভিডিও এবং অডিও মেসেজ অটোমেটিক ডাউনলোড করার সুবিধা বন্ধ রেখেছি।
মোবাইল ডেটা ব্যবহার করার সময়
মোবাইল ডেটা কানেকশন চালু থাকলে বেছে নেওয়া মিডিয়া অটোমেটিক ডাউনলোড হবে।
ওয়াই-ফাইয়ে কানেক্ট করলে
ওয়াই-ফাইয়ে কানেক্ট করলে বেছে নেওয়া মিডিয়া অটোমেটিক ডাউনলোড হবে।
রোমিংয়ে থাকলে
আপনি রোমিংয়ে থাকাকালীন বেছে নেওয়া মিডিয়া অটোমেটিক ডাউনলোড হবে।
নিচের ভিডিওটি দেখলে আরও ক্লিয়ার হবেন।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুন
-
biplob পণ্ডিতউত্তর দিয়েছেন 2 বছর আগে
গুগলের প্যারেন্ট কোম্পানি হলো অ্যালফাবেট। প্রতিষ্ঠাতাঃ ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
গুগলের প্যারেন্ট কোম্পানি হলো অ্যালফাবেট। প্রতিষ্ঠাতাঃ ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
সংক্ষেপে দেখুন
-
https://www.iiri.info/%E0%A6%AA%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97-2024/ Link for 2024 Circular
-
জ্যোতিষ শাস্ত্রে এমন কয়েকটি রাশির কথা বলা হয়েছে, যাঁর জাতকরা আকর্ষণীয় ও উষ্ণতায় ভরপুর। যে কোনও ব্যক্তিই এঁদের দ্বারা সহজে আকৃষ্ট হয়ে পড়তে পারে। এই রাশির জাতকরা সঙ্গী হিসেবে অত্যন্ত নির্ভরশীল। কেউ যদি এঁদের নিয়ন্ত্রণের কথা ভেবে থাকে, তা হলে তাঁরাই হয়তো নিজের অজান্তে তাঁদের বশবর্তী হয়ে পড়বে। কোন কোনবিস্তারিত পড়ুন
জ্যোতিষ শাস্ত্রে এমন কয়েকটি রাশির কথা বলা হয়েছে, যাঁর জাতকরা আকর্ষণীয় ও উষ্ণতায় ভরপুর। যে কোনও ব্যক্তিই এঁদের দ্বারা সহজে আকৃষ্ট হয়ে পড়তে পারে। এই রাশির জাতকরা সঙ্গী হিসেবে অত্যন্ত নির্ভরশীল। কেউ যদি এঁদের নিয়ন্ত্রণের কথা ভেবে থাকে, তা হলে তাঁরাই হয়তো নিজের অজান্তে তাঁদের বশবর্তী হয়ে পড়বে। কোন কোন রাশির কথা বলা হচ্ছে জেনে নিন।জ্যোতিষ শাস্ত্রে যে ১২টি রাশির কথা বলা হয় তার মধ্যে প্রত্যেকটি কোনও না-কোনও ক্ষেত্রে একে অপরের চেয়ে বেশি দৃঢ় এবং শক্তিশালী হয়। এই রাশির মাধ্যমে বিভিন্ন জাতকদের যৌনতা সম্পর্কেও জানা যেতে পারে। কারণ ১২টি রাশির মধ্যে ৫টি রাশির জাতককে সবচেয়ে বেশি সেক্সি বা আকর্ষণীয় মনে করা হয়ে থাকে। এই রাশির জাতকরা নিজের আকর্ষণের জাদুতে যে কোনও ব্যক্তিকে আকৃষ্ট করে ফেলতে পারে। তবে এঁদের জীবনে কারা প্রবেশ করবে, তার সিদ্ধান্ত নেন শুধু এই জাতকরাই। কোন কোন রাশির জাতক সবচেয়ে বেশি সেক্সি ও অপরকে আকৃষ্ট করতে পারেন জেনে নিন।
বৃষ রাশি (Taurus Zodiac)
প্রথমবার দেখলে বৃষ জাতকদের অত্যন্ত সহজ-সরল, সাদামাটা মনে হতে পারে। তবে ভালোভাবে মেলামেশা করলে এঁদের উন্মাদনা আপনার কাছে ধরা দেবে। এটি সেক্সি ও উষ্ণ রাশির মধ্যে অন্যতম। তবে খুব কম লোকই এঁদের ধারেকাছে ঘেসতে পারে ও তার চেয়েও কম সংখ্যক জাতক-জাতিকা এঁদের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পায়। সূক্ষ্মাতিসূক্ষ্ম থেকে শুরু করে বড়সড় কোনও বিষয় — যাই হোক না-কেন, বৃষ রাশির জাতকরা ভালো ভাবেই জানেন যে কখন ও কী ভাবে তাঁরা এর অভিজ্ঞতা অর্জন করতে চান। যৌন আবেদন অনেক বেশি এঁদের মধ্যে। তবে পাহাড়, কোনও মনোরম প্রাকৃতিক স্থানে এঁরা নিজের সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চান। এঁদের মধ্যে কল্পনাপ্রবণতা ও উষ্ণতার মিশ্রণ দেখা যায়, যা এই জাতকদের সকলের থেকে পৃথক করে তোলে। অনুষ্কা শর্মার রাশিও বৃষ।কর্কট রাশি (Cancer Zodiac)
কর্কট রাশির জাতকদের সহজে দমানো সম্ভব নয়। এঁরা অত্যন্ত মজাদার এবং একই সঙ্গে গভীর। আপনারা সহজেই এঁদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। সমস্ত রাশির মধ্যে এই রাশির জাতকরা সবচেয়ে বেশি রোম্যান্টিক। তাই আপনার সঙ্গে কবে দেখা হয়েছে, কোন রঙের পোশাক পরেছিলেন, আপনার পছন্দ-অপছন্দ সমস্ত ছোটখাটো বিষয়ও এঁদের মনে থাকে। তবে এই রাশির জাতকদের অস্থির মেজাজ ও আঁকড়ে ধরে রাখার প্রবণতা যে কোনও ব্যক্তিকে বিপর্যস্ত করে তুলতে পারে। কিন্তু তাঁদের এই স্বভাব উপেক্ষা করতে পারলে কর্কট জাতকদের মতো সঙ্গী পাওয়া মুশকিল। এঁদের সামনে কাঁদুনে মুখে, অসহায় হয়ে বসে থাকলে কর্কট জাতকরা আপনার প্রতি সহজে আকৃষ্ট হবেন। কর্কট জাতকদের মধ্যে যৌন আবেদন অনেক বেশি। তাই এঁদের সঙ্গে জড়ালে নিজের পছন্দ-অপছন্দ জানিয়ে রাখা শ্রেয়। ক্যাটরিনার জাদুতে মোহিত থাকলে জেনে নিন, তিনিও কর্কট জাতিকা।সিংহ রাশি (Leo Zodiac)
এঁরা খোলা আকাশের পাখি। বন্ধুবান্ধবদের সঙ্গে কী ভাবে ভালো সময় কাটানো যায় তা সিংহ জাতকদের ভালোই জানা আছে। আপনি শত চেষ্টা করেও এঁদের উষ্ণতা ও ক্যারিশমার দ্বারা আকৃষ্ট না-হয়ে থাকতে পারবেন না। এই রাশির জাতকরা শৃঙ্খলাপরায়ণ, ভালো মনের মানুষ। এঁরা যাঁকে ভালোবাসেন, তাঁকে সব সময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখেন। অনেকেই এমন মনোযোগ প্রত্যাশা করে থাকেন। স্বাভাবিক ভাবেই তাঁরা সিংহ জাতকদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। শুধু তাই নয়, অন্যান্যদের থেকেও ভালো ভাবে যে কোনও কাজ করে ফেলতে পারেন এঁরা। সমস্ত রাশির মধ্যে সিংহ রাশির জাতকদের হাসিই সর্বশ্রেষ্ঠ। নিজের হাসির মাধ্যমেই আপনাকে নিজের কাছে টেনে নিতে সক্ষম এই রাশির জাতকরা। নিজের প্রতি কোনও সিংহ জাতককে আকৃষ্ট করতে চান? তা হলে তাঁদের প্রশংসা করুন ও বিশেষ অনুভব করান।কন্যা রাশি (Virgo Zodiac)
এই রাশির জাতকরা পারফেকশানিস্ট। এ কারণে এঁদের ওপর অনেকেরই নজর থাকে। কিন্তু শুধু ওপর থেকে দেখে এঁদের অন্তরের উষ্ণতার তল খুঁজে পাওয়া কঠিন। এই রাশির জাতক বা জাতিকারা যতক্ষণ চাইবেন না আপনি এঁদের বিছানায় নিয়ন্ত্রণ করতে পারবেন না। এঁরা জন্ম থেকেই আধিপত্য বিস্তারের স্বভাবের অধিকারী। তাই কেউ এঁদের সঙ্গে সম্পর্কে জড়াতে চান, তা হলে ঝুঁকি নিয়ে দেখতে পারেন। এঁদের মধ্যে উষ্ণতার কোনও ঘাটতি নেই। সঙ্গী হিসেবে কন্যা রাশির জাতকরা অত্যন্ত নির্ভরশীল ও গোছানো প্রকৃতির মানুষ। এঁদের উষ্ণতার আঁচ অনেকেই সহ্য করতে পারেন না। আয়ুষ্মান খুরানার প্রেমে পাগল অনেক মেয়েই। আয়ুষ্মান কিন্তু কন্যা রাশির জাতক।বৃশ্চিক রাশি (Scorpio Zodiac)
সংক্ষেপে দেখুন
এই রাশির জাতকদের মধ্যে কাউকে আকৃষ্ট করার অদম্য, অফুরন্ত ক্ষমতা রয়েছে। এমনকি এই রাশির যে জাতকরা দেখতে খুব একটা ভালো নন, তাঁরাও অন্যদের দিয়ে নিজের পছন্দের কাজ করিয়ে নিতে পারে। আপনার আজব মনে হতে পারে, কিন্তু এঁদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বললে আপনি নিজে থেকেই এঁদের বশবর্তী হয়ে পড়বেন। আপনারাও বুঝে উঠতে পারবেন না, যে ঠিক কোন কারণে বৃশ্চিক জাতকদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। রহস্যঘেরা বৃশ্চিক জাতকদের মধ্যে আকর্ষণের অদম্য ক্ষমতা রয়েছে। এমনকি এঁরা আপনার মন পড়ে নিতে পারেন। এর সবের পাশাপাশি বৃশ্চিক জাতকরা সাহসী, বিশ্বস্ত। এঁরা স্থায়ীত্বে বিশ্বাস করেন। কালো পোশাকে এঁদের সামনে উপস্থিত হলে এঁরা নিজেকে আটকে রাখতে পারবেন না, এমনকি আপনারাও এঁদের আকর্ষণের বশবর্তী হয়ে পড়বেন। উল্লেখ্য ঐশ্বর্য রাই বচ্চনও বৃশ্চিক রাশির জাতিকা।




"শূন্য" এবং "অসংখ্য" একই সাথে থাকার ধারণাটি শুনতে দার্শনিক বা কল্পনাপ্রসূত মনে হলেও এটি বিজ্ঞান, গণিত, এবং দর্শনের নির্দিষ্ট প্রেক্ষাপটে সম্ভব। নিচে কয়েকটি ব্যাখ্যা দেওয়া হলো: ১. গণিতে শূন্য এবং অসংখ্য শূন্য: সংখ্যার অভাব নির্দেশ করে। অসংখ্য: সীমাহীন সংখ্যা নির্দেশ করে। গণিতের বিশেষ ক্ষেত্রে শূন্য এবিস্তারিত পড়ুন
“শূন্য” এবং “অসংখ্য” একই সাথে থাকার ধারণাটি শুনতে দার্শনিক বা কল্পনাপ্রসূত মনে হলেও এটি বিজ্ঞান, গণিত, এবং দর্শনের নির্দিষ্ট প্রেক্ষাপটে সম্ভব। নিচে কয়েকটি ব্যাখ্যা দেওয়া হলো:
১. গণিতে শূন্য এবং অসংখ্য
শূন্য: সংখ্যার অভাব নির্দেশ করে।
অসংখ্য: সীমাহীন সংখ্যা নির্দেশ করে।
গণিতের বিশেষ ক্ষেত্রে শূন্য এবং অসংখ্য একসাথে থাকতে পারে:
শূন্য থেকে অসীমের ধারনা: সংখ্যা রেখায় শূন্য একটি স্থির বিন্দু, কিন্তু এটি থেকে অসীম সংখ্যার ধারণা গড়ে ওঠে।
শূন্যে বিভাজন: একটি সংখ্যা যদি শূন্য দ্বারা ভাগ করা হয়, তাহলে ফলাফল অসীম। এখানে শূন্য এবং অসীম একটি সম্পর্ক গড়ে তোলে।
উদাহরণ: 1 ÷ 0 = ∞।
২. দর্শনে শূন্য এবং অসংখ্য
দর্শনের দৃষ্টিকোণ থেকে, “শূন্য” এবং “অসংখ্য” একই সাথে থাকতে পারে, কারণ:
শূন্য মানে অনন্ত সম্ভাবনা: যদি শূন্যকে সম্ভাবনার অভাব হিসেবে ধরা হয়, তবে এটি অসংখ্য সম্ভাবনার জন্ম দেয়।
উদাহরণ: মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে শূন্য ছিল, কিন্তু সেই শূন্য থেকেই অসংখ্য গ্রহ, নক্ষত্র, এবং জীবন তৈরি হয়েছে।
অদৃশ্য অস্তিত্ব: কিছু জিনিস শূন্য মনে হলেও বাস্তবে তাদের অসংখ্য প্রভাব থাকতে পারে।
৩. কোয়ান্টাম মেকানিক্সে শূন্য এবং অসংখ্য
কোয়ান্টাম বিশ্বে শূন্য এবং অসংখ্য একসাথে থাকতে পারে:
শূন্য-শক্তির অবস্থা: শূন্য শক্তির অবস্থা (Quantum Vacuum) মনে হয় শূন্য, কিন্তু এতে অসংখ্য কণার সম্ভাবনা থাকে।
উদাহরণ: শূন্য স্থানে কণার সৃষ্টি এবং ধ্বংস ঘটে।
৪. মানবিক উপলব্ধি
মানুষের অনুভূতি বা চিন্তাধারাতেও এটি প্রযোজ্য:
কেউ হয়তো জীবনে সব হারিয়ে শূন্য অনুভব করে, কিন্তু সেই শূন্য থেকেই অসংখ্য নতুন সম্ভাবনা বা স্বপ্নের জন্ম হতে পারে।
শেষ কথা
“শূন্য” এবং “অসংখ্য” একসাথে থাকতে পারে ভিন্ন প্রেক্ষাপটে:
গণিতে তারা সম্পর্কযুক্ত।
দর্শনে তারা সম্ভাবনার প্রতীক।
বিজ্ঞানে তারা প্রকৃতির রহস্য।
এটি প্রমাণ করে, একদৃষ্টিতে যা পরস্পরবিরোধী মনে হয়, বাস্তবে তারা একটি গভীর সম্পর্কযুক্ত ধারণা।
সংক্ষেপে দেখুন