সাইন আপ করুন সাইন আপ করুন

সাইন আপ করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে


আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

লগ ইন করুন লগ ইন করুন

লগিন করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

কোন একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন

রিসেট পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে।

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

সাইন ইনসাইন আপ

AddaBuzz.net

AddaBuzz.net Logo AddaBuzz.net Logo

AddaBuzz.net Navigation

  • হোমপেজ
  • ব্লগ
  • ইউজার
  • যোগাযোগ
সার্চ করুন
একটি প্রশ্ন করুন

Mobile menu

Close
একটি প্রশ্ন করুন
  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

surma

নতুন
প্রশ্ন করুন surma
89 বার প্রদর্শিত
3 ফলোয়ার
16 প্রশ্ন
হোমপেজ/ surma/সেরা উত্তর
অ্যাপ ইন্সটল করুন
  • সম্পর্কিত
  • প্রশ্ন
  • উত্তর
  • অনুরোধের প্রশ্ন
  • সেরা উত্তর
  • পছন্দ তালিকা
  • ফলোকৃত প্রশ্ন
  • ফলোয়ার
  • ফলো করছেন
  • জরিপ
  • ব্লগ
  • ব্লগ মন্তব্য
  • ফলোকৃতদের প্রশ্ন
  • ফলোকৃতদের উত্তর
  • ফলোয়ারদের ব্লগ
  • ফলোকৃত/ফলোয়ারদের ব্লগ মন্তব্য
  1. সময়ঃ 1 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

    ফ্রি ভার্চুয়াল BIN কার্ড এর সুবিধা এবং ঝুঁকিগুলো কি কি?

    surma
    surma নতুন
    উত্তর দিয়েছেন 1 বছর আগে

    ফ্রি ভার্চুয়াল BIN কার্ড: সুবিধা এবং ঝুঁকি বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে অনলাইনে বিভিন্ন পরিষেবা পাওয়া সহজ হয়েছে। এর মধ্যে একটি হল ফ্রি ভার্চুয়াল BIN (Business Identification Number) কার্ড ব্যবহার করে নির্দিষ্ট সুবিধা নেওয়া। এটি সাধারণত পেইড পরিষেবাগুলোর সাবস্ক্রিপশনে কম খরচে বা বিনামূল্যে অ্যাকবিস্তারিত পড়ুন

    ফ্রি ভার্চুয়াল BIN কার্ড: সুবিধা এবং ঝুঁকি

    বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে অনলাইনে বিভিন্ন পরিষেবা পাওয়া সহজ হয়েছে। এর মধ্যে একটি হল ফ্রি ভার্চুয়াল BIN (Business Identification Number) কার্ড ব্যবহার করে নির্দিষ্ট সুবিধা নেওয়া। এটি সাধারণত পেইড পরিষেবাগুলোর সাবস্ক্রিপশনে কম খরচে বা বিনামূল্যে অ্যাক্সেস দেওয়ার দাবি করে। তবে এর সঙ্গে থাকে কিছু গুরুতর ঝুঁকি এবং আইনি জটিলতা।

    BIN কার্ড কী?

    BIN কার্ড মূলত একটি ভার্চুয়াল পেমেন্ট কার্ড যা বিভিন্ন প্ল্যাটফর্মে পেমেন্ট করতে ব্যবহৃত হয়। এটি আসল কার্ড নয়, বরং একটি জেনারেটেড কার্ড নম্বর এবং বিস্তারিত তথ্য যা অনলাইনে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়।

    সুবিধাগুলো

    1. কম খরচে সাবস্ক্রিপশন: VPN এবং BIN কার্ড ব্যবহার করে প্ল্যাটফর্মের আঞ্চলিক মূল্যের সুবিধা নেওয়া যায়।

    2. সীমিত সময়ের ফ্রি ট্রায়াল: ইউটিউব প্রিমিয়াম বা স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে সহজেই ট্রায়াল ব্যবহার করা যায়।

    3. প্রবেশাধিকারের সুযোগ: আঞ্চলিক সীমাবদ্ধতা থাকা পরিষেবাগুলোতেও অ্যাক্সেস পাওয়া সম্ভব।

    ঝুঁকি এবং আইনি জটিলতা

    1. আইনি ঝুঁকি: এ ধরনের কার্যক্রম অনেক সময় প্ল্যাটফর্মের টার্মস অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করে। এর ফলে অ্যাকাউন্ট বাতিল বা আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

    2. ব্যক্তিগত তথ্যের ঝুঁকি: জেনারেটেড BIN কার্ড ব্যবহার করলে ব্যবহারকারীর ডেটা চুরি বা অপব্যবহারের ঝুঁকি থাকে।

    3. প্রতারণার শিকার হওয়া: অনেক সময় অসাধু ওয়েবসাইট বা টুল ব্যবহার করে কার্ড জেনারেট করা হয়, যা প্রতারণার অংশ হতে পারে।

    আইনি দিক থেকে সমস্যা

    এই পদ্ধতিতে প্ল্যাটফর্মের অর্থনৈতিক ক্ষতি হয়, যা সাধারণত সাইবার অপরাধের অন্তর্ভুক্ত।

    বিভিন্ন দেশে এ ধরনের কার্যক্রমকে ফিনান্সিয়াল ফ্রড বলে গণ্য করা হয়।

    প্রস্তাবনা

    বৈধ পদ্ধতিতে সাবস্ক্রিপশন গ্রহণ করুন।

    বিনামূল্যে পরিষেবা পাওয়ার লোভে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

    অনলাইনে কোনো টুল বা সফটওয়্যার ব্যবহারের আগে তার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।

    এই ধরনের ফ্রি BIN কার্ড ব্যবহারে সাময়িক সুবিধা পাওয়া গেলেও এটি দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। বৈধ পন্থায় পরিষেবা গ্রহণ করা আপনার নিরাপত্তা নিশ্চিত করবে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  2. সময়ঃ 2 বছর আগেক্যাটাগরিঃ ইতিহাস

    ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান অপরাধী কে? তার কি অপরাধ ছিল?

    surma
    surma নতুন
    উত্তর দিয়েছেন 2 বছর আগে

    ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান অপরাধী ইতিহাসে অনেক বুদ্ধিমান অপরাধী ছিল, তবে তাদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয় ব্রুস রেনল্ডস কে। তিনি বিখ্যাত "দ্য গ্রেট ট্রেন রবারি"র (1963) মূল পরিকল্পনাকারী ছিলেন। এই চুরিতে তিনি ও তার দল চলন্ত রয়্যাল মেইল ট্রেন থেকে প্রায় £2.6 মিলিয়ন (আজকের দিনে প্রায় £50 মিলবিস্তারিত পড়ুন

    ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান অপরাধী

    ইতিহাসে অনেক বুদ্ধিমান অপরাধী ছিল, তবে তাদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয় ব্রুস রেনল্ডস কে। তিনি বিখ্যাত “দ্য গ্রেট ট্রেন রবারি“র (1963) মূল পরিকল্পনাকারী ছিলেন। এই চুরিতে তিনি ও তার দল চলন্ত রয়্যাল মেইল ট্রেন থেকে প্রায় £2.6 মিলিয়ন (আজকের দিনে প্রায় £50 মিলিয়ন) ডাকাতি করেছিলেন। রেনল্ডসের বুদ্ধিমত্তার অন্যতম উদাহরণ হলো, কীভাবে তিনি ট্রেনের সিগন্যাল পরিবর্তন করে ট্রেন থামিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। যদিও চুরির পর তার দল ধরা পড়ে, রেনল্ডস প্রায় ৫ বছর লুকিয়ে ছিলেন, যা তাকে একটি কৌশলী অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

    আরেকজন বিখ্যাত অপরাধী পাবলো এসকোবার। তিনি কলম্বিয়ার মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। এসকোবারের অপরাধসমূহের মধ্যে ছিল বিশাল মাদক সাম্রাজ্য তৈরি করা, যেখানে তার প্রশিক্ষিত সৈন্য ও বিশাল সম্পত্তির অধিকারী ছিলেন। এসকোবার সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে বিপুল অর্থ খরচ করে গরিবদের সহায়তা করতেন, যার ফলে তিনি “রবিনহুড” উপাধি পান। তার কৌশলী বুদ্ধির মাধ্যমে তিনি অনেকদিন ধরে তার সাম্রাজ্য বজায় রাখতে পেরেছিলেন।

    সংক্ষেপে দেখুন
      • 1
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  3. সময়ঃ 2 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

    EBDO এবং PODO এর পূর্ণরূপ কী?

    surma
    surma নতুন
    উত্তর দিয়েছেন 2 বছর আগে

    EBDO এর পূর্ণরূপ হলো- Elective Bodies Disqualification Order এবং PODO এর পূর্ণরূপ হলো- Public Office Disqualification Order

    EBDO এর পূর্ণরূপ হলো- Elective Bodies Disqualification Order

    এবং PODO এর পূর্ণরূপ হলো- Public Office Disqualification Order

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  4. সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

    তাবলীগ জামাতের ব্যাপারে আপনার মনোভাব জানাবেন কি? এর ইতিহাস কি?

    surma
    surma নতুন
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    সঠিক নামটি হলো তাবলীগি জামাত। তাবলীগ কথাটির অর্থ - প্রচার। তাবলীগি জামাত এর অর্থ - প্রচার এর দল। কি প্রচার করে? তারা ইসলাম প্রচার করে। ইসলাম প্রচার কাজটা ফরজে-কেফায়া। ফরজে-কেফায়া হলো সেই ধরণের ফরজ কাজ যেটা সবার করা লাগে না। সমাজের কিছু মানুষ করলে, সবাই দায়িত্ব মুক্ত হয়। যেমন জানাজা নামাজ, ইতিকাফ, ইতবিস্তারিত পড়ুন

    সঠিক নামটি হলো তাবলীগি জামাত। তাবলীগ কথাটির অর্থ – প্রচার। তাবলীগি জামাত এর অর্থ – প্রচার এর দল। কি প্রচার করে? তারা ইসলাম প্রচার করে।

    ইসলাম প্রচার কাজটা ফরজে-কেফায়া। ফরজে-কেফায়া হলো সেই ধরণের ফরজ কাজ যেটা সবার করা লাগে না। সমাজের কিছু মানুষ করলে, সবাই দায়িত্ব মুক্ত হয়। যেমন জানাজা নামাজ, ইতিকাফ, ইত্যাদি। ইসলাম প্রচার করা ফরজ। সমাজের কিছু মানুষ অবশ্যই সেটা করতে হবে। যদি কেউই না করে, তবে সবাই পাপী হবে।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  5. সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

    সিলেটের বন্যা পরিস্থিতির জন্য কোন বিষয়গুলো দায়ী?

    surma
    surma নতুন
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    গত দুই মাসের মধ্যে তিন দফা বন্যার কবলে পড়েছে সিলেট-সুনামগঞ্জ৷ তবে এবারের বন্যা ভয়াবহ রূপ নিয়েছে৷ সিলেটে কেন এত ঘন ঘন বন্যা? গবেষকরা বলছেন, অতিবৃষ্টির কারণেই এই বন্যা। তবে এর বাইরেও বেশ কিছু কারণ আছে৷ হাওরে অবকাঠামো নির্মাণ, নদীর তলদেশ পলিমাটিতে ভরে যাওয়া, অপরিকল্পিতভাবে পাথর উত্তোলন, পুকুর-খাল ময়লাবিস্তারিত পড়ুন

    গত দুই মাসের মধ্যে তিন দফা বন্যার কবলে পড়েছে সিলেট-সুনামগঞ্জ৷ তবে এবারের বন্যা ভয়াবহ রূপ নিয়েছে৷ সিলেটে কেন এত ঘন ঘন বন্যা? গবেষকরা বলছেন, অতিবৃষ্টির কারণেই এই বন্যা। তবে এর বাইরেও বেশ কিছু কারণ আছে৷

    হাওরে অবকাঠামো নির্মাণ, নদীর তলদেশ পলিমাটিতে ভরে যাওয়া, অপরিকল্পিতভাবে পাথর উত্তোলন, পুকুর-খাল ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়াকেও দায়ী করছেন তারা৷  তবে কোনো কোনো বিশেষজ্ঞ হাওরের অবকাঠামো এর জন্য দায়ী বলে মনে করেন না৷

    এবারের বন্যা এত ভয়াবহ রূপ নিয়েছে যে, বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন, এয়ারপোর্ট সবই বন্ধ করে দিতে হয়েছে৷  পুরো সিলেট শহর এখন পানির নিচে৷ এখন পর্যন্ত অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন৷  বিদ্যুৎহীন সিলেট-সুনামগঞ্জের মানুষ পুরো নেটওয়ার্ক বিচ্ছিন্ন৷  সুনামগঞ্জ পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷  পরিস্থিতি ভয়াবহতা এতটাই বেশি যে, সামাল দিতে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীকে নামাতে হয়েছে৷

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক  সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘সিলেট বিভাগে বন্যা এতটা তীব্রতা পাওয়ার কারণ, পানি নামতে বাধা পাচ্ছে৷  হাওরে নানা অবকাঠামো নির্মাণ করা হয়েছে৷  এটা পানি প্রবাহে বাধার সৃষ্টি করছে৷  কারণ এই অঞ্চলের পানি হাওর হয়ে নদী দিয়ে নেমে যায়। শুধু এই অবকাঠামো নয়, পাশাপাশি নদী নাব্যতা হারিয়েছে। এতে পানি দ্রুত সরতে পারছে না৷’’

    তবে ইমেরিটাস অধ্যাপক এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘এটা একেবারেই স্বাভাবিক বন্যা৷ এই বন্যার সঙ্গে হাওরের অবকাঠামোর কোন দায় নেই৷  এখন যে বন্যাটি হয়েছে এটা হয়ত দুই সপ্তাহ আগে হয়েছে। এটা দুই সপ্তাহ পরে হতে পারত। অনেক সময় স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টি হলেই বন্যার সৃষ্টি হয়৷ এবারও তাই হয়েছে৷ কয়েক বছর পরপরই এটা হয়ে থাকে৷  এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক না৷ তবে হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের দায় কিছুটা আছে৷’’

    শনিবারের বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় প্রবল বেগে পানি ঢুকে পড়েছে। এতে অনেক উঁচু এলাকাও প্লাবিত হয়ে পড়ছে৷  শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে নতুন করে শহরের অন্তত ২৫টি এলাকা প্লাবিত হয়েছে৷ এর ফলে সিলেট শহরের পুরোটা কার্যত প্লাবিত হয়ে পড়ল৷  এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে এসব স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে৷  গত বুধবার তৃতীয় দফায় বন্যা শুরু হওয়ার পর সুরমা নদীর পানি উপচে নগরের অন্তত ২৫ থেকে ৩০টি এলাকা প্লাবিত হয়েছিল৷ রেল স্টেশনও বন্ধ করা হয়েছে৷

    জল গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘এবারের এইরকম আকস্মিক বন্যার পিছনে ভারতের আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টি একটি বড় কারণ৷  হাওরের অবকাঠামোর এক্ষেত্রে কোন ভূমিকা আছে বলে আমার মনে হয় না৷  গত তিনদিন চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয়েছে, ২ হাজার ৪৮৭ মিলিমিটার, এখনো  সেখানে বৃষ্টি হচ্ছে৷  এরকম ধারাবাহিক বৃষ্টি হয়েছে ১৯৯৫ সালে একবার, তিনদিনে ২ হাজার ৭৯৮ মিলিমিটার আর ১৯৭৪ সালে ২ হাজার ৭৬০ মিলিমিটার৷  এরকম খুব কম দেখা গিয়েছে। হাওরের অবকাঠামো যদি পানি প্রবাহে বাধার সৃষ্টি করত তাহলে ভৈরব ব্রিজটিই হতো মূল কারণ৷  সেটা তো পানি প্রবাহে কোন বাধার সৃষ্টি করছে না, তাহলে হাওরের এগুলো আসবে কেন?’’

    অধ্যাপক সাইফুল ইসলাম মনে করেন, ‘‘হঠাৎ এই বন্যার পেছনে চেরাপুঞ্জির প্রবল বৃষ্টিপাত প্রধান কারণ৷ তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আবহাওয়া-জলবায়ু বা বৃষ্টির ধরন বদলে গিয়েছে৷ এখন বৃষ্টি হলে অনেক বেশি গভীর বৃষ্টি হয়৷ চেরাপুঞ্জিতে যখন বৃষ্টি হয়, সেটা ছয় থেকে আট ঘণ্টার ভেতরে তাহিরপুরে চলে আসে৷ কিন্তু সেখানে এসে পানি তো আর দ্রুত নামতে পারছে না৷ ফলে তখন সেটা আশেপাশে ছড়িয়ে পড়ে বন্যার তৈরি করছে৷ বিশেষ করে ভারতের উজানে পাথর উত্তোলনের ফলে মাটি আলগা হয়ে নদীতে চলে আসে৷ ফলে নদীর তলদেশ ভরে যায়। সেখানে নাব্যতা সংকট তৈরি হচ্ছে৷ সেখানে গাছও কেটে ফেলা হচ্ছে৷ এর পাশাপাশি নদীগুলো ঠিকমতো ড্রেজিং না হওয়া, ময়লা-আবর্জনায় নদীর তলদেশ ভরে যাওয়া, ঘরবাড়ি বা নগরায়নের ফলে জলাভূমি ভরাট হয়ে যাওয়াও এর জন্য দায়ী৷ হাওরে বিভিন্ন জায়গায় পকেট আমরা রোধ করে ফেলেছি৷ ফলে পানি প্রবাহে বাধার তৈরি হচ্ছে৷”

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও দু-তিন দিন ধরে অবনতি হতে পারে৷ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা আছে, কারণ, উজানে ভারী বৃষ্টি শুরু হয়েছে৷ বাংলাদেশেও বৃষ্টি চলছে৷”

    বন্যার পানি নামতে কী কোথাও বাধার সৃষ্টি হচ্ছে? জানতে চাইলে জনাব ভূঁইয়া বলেন, ‘‘পানি স্বাভাবিকভাবে নামছে না, এটা আমাদের মনে হয়েছে৷ কিন্তু কেন নামতে বাধার সৃষ্টি হচ্ছে, সেটা আমি বলতে পারব না৷ এর কারণ নির্ধারণে মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি করা হয়েছে৷ ওই কমিটির রিপোর্ট পেলেই জানা যাবে কোথায় এই বাধার সৃষ্টি হচ্ছে৷”

     

    বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মেঘালয় ও আসামে বৃষ্টি হলে বাংলাদেশে উজান থেকে পানি আসা বন্ধ হবে না৷ সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির আশা নেই৷ দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে আরও অবনতির আশঙ্কা রয়েছে৷ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, সিলেট বিভাগের বন্যা এর আগের সব রেকর্ড ভেঙেছে৷ উজান থেকে আসা ঢলে এই বিভাগের বেশির ভাগ এলাকা এখন পানির নিচে৷ সুনামগঞ্জে বিদ্যুৎ নেই, সুপেয় পানি নেই, মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই৷ মানুষ চরম দুর্ভোগে পড়েছে৷

    সূত্রঃ dw.com

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  6. সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ অ্যাপ (অ্যান্ড্রয়েড ও IOS)

    Paytm Spoof APK Mod 13.1 Download for Android | Download Spoof Paytm APK 2022 (Latest Version) 13.4 – Knowledge World

    surma
    surma নতুন
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    Download direct from here Download

    Download direct from here Download

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  7. সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

    কেন ওবায়দুল কাদের মাসুদকে মাসুদ তুমি ভালো হয়ে যাও বলেছিলেন? মাসুদ তুমি ভালো হয়ে যাও কবিতা

    surma
    surma নতুন
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    মিরপুরে বিআরটিএ’র কার্যালয় পরিদর্শনকালে এক কর্মকর্তার সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের। সংবাদে জানা যায় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন "মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন কর্মকর্তা। তবিস্তারিত পড়ুন

    মিরপুরে বিআরটিএ’র কার্যালয় পরিদর্শনকালে এক কর্মকর্তার সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের। সংবাদে জানা যায় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন “মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন কর্মকর্তা। তার পুরো নাম মাসুদুর রহমান। তিনি প্রতিষ্ঠানটির উপ-পরিচালক পদে কর্মরত আছেন।  মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে। মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মজার মজার ভিডিও তৈরি হয়েছে। মন্ত্রী ওবায়দুল কাদের মাসুদকে প্রায় চার বছর আগে ভালো হয়ে যেতে বলেছিলেন। মাসুদ কি সত্যিই ভালো হয়েছেন? মাসুদ ভালো হয়েছেন কিনা তা জানার জন্য তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ভিডিওটি প্রসঙ্গে মাসুদ আলমের সঙ্গে কথা বললে তিনি বলেন, এটি চার বছর আগের ঘটনা। আপনাকে তো ভালো হয়ে যেতে বলেছিলেন মন্ত্রী, ভালো হয়েছেন কিনা  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো এখন মিরপুর অফিসে বসি না, হেড অফিসে বসি। এর আগে বার বার তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারা যায়নি। তিনি সবসময়ই পরে কথা বলবো,মিটিংয়ে আছি বলে এড়িয়ে যান। তিনি বার বারই হেসে বলেন,আমি এখন আর ওখানে নেই।

    সূত্রঃ edu360bd.com

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  8. সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ স্বাস্থ্য

    মিলনের কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করালে বোঝা যাবে যে আমি গর্ভবতী?

    surma
    surma নতুন
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    গর্ভাবস্থা নিশ্চিতকরণের জন্য রক্ত পরীক্ষা আপনি যদি বাবা–মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে এটি নেওয়া একটি গুরুত্বপূর্ণ ও কঠিন সিদ্ধান্ত এবং ভালোভাবে চিন্তাভাবনার পরেই তা করা উচিত। আপনি গর্ভবতী কিনা তা নির্ধারণ করার সর্বোত্তম উপায় হল গর্ভাবস্থার রক্ত পরীক্ষা করা। অভিভাবকত্বের মধ্যে দিয়ে একটি স্বাবিস্তারিত পড়ুন

    গর্ভাবস্থা নিশ্চিতকরণের জন্য রক্ত পরীক্ষা

    আপনি যদি বাবা–মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে এটি নেওয়া একটি গুরুত্বপূর্ণ ও কঠিন সিদ্ধান্ত এবং ভালোভাবে চিন্তাভাবনার পরেই তা করা উচিত। আপনি গর্ভবতী কিনা তা নির্ধারণ করার সর্বোত্তম উপায় হল গর্ভাবস্থার রক্ত পরীক্ষা করা। অভিভাবকত্বের মধ্যে দিয়ে একটি স্বাস্থ্যকর এবং সুখী যাত্রা নিশ্চিত করতে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে এই পরীক্ষা করা হয়।

    গর্ভাবস্থার রক্ত পরীক্ষা কি?

    কোন মহিলা গর্ভবতী কিনা তা নির্ধারণের জন্য গর্ভাবস্থার রক্ত পরীক্ষা করা হয়। অভিভাবকত্বের যাত্রায় এটি হল প্রথম পদক্ষেপ।

    গর্ভাবস্থার রক্ত পরীক্ষা বেশ কয়েকটি কারণে বিবেচিত হয়

    • একটি প্রস্রাব পরীক্ষা যা ঘরে বসে নেওয়া যেতে পারে, তবে গর্ভাবস্থার রক্ত পরীক্ষা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞের দ্বারা নেওয়া উচিত।
    • আপনি গর্ভবতী কিনা তা নিশ্চিত করার জন্য রক্তের গর্ভাবস্থার পরীক্ষা নেওয়া হয়।
    • এটি শরীরে এইচসিজি বা গর্ভাবস্থা হরমোনের মাত্রা পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয় যা আপনি গর্ভবতী হলে তবেই উন্নত হয়।
    • এই পরীক্ষাটি নিতে, মহিলার কাছ থেকে রক্তের নমুনার কিছু পরিমাণ বের করা হয় এবং তারপরে এইচসিজি পরীক্ষা করা হয়।
    • হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন বা এইচসিজি গর্ভধারণের প্রায় ৯–১০ দিন পরে সনাক্ত করা যায়।

    গর্ভাবস্থার নিশ্চয়তার জন্য আপনার কেন রক্ত ​​পরীক্ষা করা উচিত?

    ঘরোয়া গর্ভাবস্থার পরীক্ষা নেওয়া সহজ যা মূত্রভিত্তিক পরীক্ষা, এটি আপনার পরবর্তী পিরিয়ডের নির্দিষ্ট সময়ের ধারণা পরিষ্কার না হওয়ার কারণে সর্বদা সঠিক হয় না। অতএব, গর্ভাবস্থা নিশ্চিত করার জন্য একটি রক্ত ​​পরীক্ষা কোন মহিলা গর্ভবতী কিনা তা তাড়াতাড়ি নিশ্চিত করে।

    গর্ভাবস্থা পরীক্ষা করার জন্য রক্তের পরীক্ষা করার প্রকারগুলি

    গর্ভাবস্থা নির্ধারণের জন্য দুই ধরণের রক্ত ​​পরীক্ষা করা হয়। কখন নেওয়া হয় তার উপর নির্ভর করে এই দুটি করা হয়। গর্ভাবস্থার রক্ত পরীক্ষার ফলাফল নেতিবাচক বা ইতিবাচক দুই হতে পারে।

    গর্ভাবস্থার রক্ত পরীক্ষার দুটি ধরণের

    • এইচসিজি–র গুণগত রক্ত ​​পরীক্ষা– এটি গর্ভাবস্থার হরমোন শরীরে তৈরি হচ্ছে কিনা তা জানতে করা হবে।
    • এইচসিজি–র পরিমাণগত রক্ত ​​পরীক্ষা– আপনার শরীরে এইচসিজি–র নির্দিষ্ট মাত্রার নির্ধারণ করার জন্য এই পরীক্ষাটি আগের পরীক্ষার ৪৮ ঘন্টা বাদে করা হয়।

    গুণগত রক্ত ​​সিরাম পরীক্ষা

    ভেনেপাঙ্কচার নামক একটি পদ্ধতি রয়েছে যা গুণগত রক্ত ​​পরীক্ষার জন্য শিরা থেকে রক্তের নমুনা বের করতে ব্যবহৃত হয়। এটি তাৎক্ষণিক পরীক্ষা এবং রক্তে এইচসিজির স্তর সনাক্ত করতে একবারেই করা হয়।

    পরিমাণগত রক্তের সিরাম পরীক্ষা

    এই ধরণের পরীক্ষায় একটি ভেনেপাঙ্কচার ব্যবহার করা হয়, এটি গর্ভাবস্থা সনাক্ত করতে এবং পাশাপাশি গর্ভাবস্থায় এইচসিজি–র মাত্রা পরীক্ষা করতে ৪৮–৭২ ঘন্টার মধ্যে দুইবার রক্ত টানা হয়। এই পরীক্ষাটি রক্তে এইচসিজি স্তর সন্ধান করে এবং আগের পরীক্ষা থেকে আরও নির্ভুল, কারণ প্রথমবার কোন মিথ্যা নেতিবাচক ফলাফল পেলে সেই ক্ষেত্রে পরবর্তী পরীক্ষার আগে ওয়েটিং উইন্ডো থাকে।

    পরীক্ষাটি কীভাবে সম্পাদিত হয়?

    একবার রক্তের নমুনা নেওয়া হয়ে গেলে, গর্ভাবস্থার রক্ত ​​পরীক্ষা করার পর তার ফলাফল আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা ল্যাব প্রযুক্তিবিদ ব্যাখ্যা করবেন। পরীক্ষাটি একজন প্রযুক্তিবিদ বা নার্স দ্বারা করা হয় যিনি প্রথমে শিরা থেকে রক্ত ​​বের করেন যা সাধারণত হাত থেকে নেওয়া হয়। সিরিঞ্জ বা শিশি ব্যবহার করে রক্ত ​​সংগ্রহ করা হয়। পরীক্ষা সাধারণত একটি পৃথক ডায়াগনস্টিক ল্যাবে করা হয় এবং তারপরে আপনার ডাক্তারের কাছে প্রেরণ করা হয়, অথবা আপনাকে রিপোর্ট সংগ্রহ করতে যেতে হতে পারে। পরীক্ষাটি সাধারণত রক্তে এইচসিজি বা গর্ভাবস্থার হরমোনের স্তর চিহ্নিত করে এবং নির্ধারণ করে।

    পরীক্ষার ফলাফল কীভাবে ব্যাখ্যা করা হয়?

    একটি পরিমাণগত এইচসিজি পরীক্ষার ফলাফল গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে এইচসিজির মাত্রা বাড়িয়ে তোলা ব্যাখ্যা করতে পারে এবং তারপরে এটি হ্রাস পেতে শুরু করে।

    পরীক্ষার কয়েকটি ব্যাখ্যা হল: –

    • যদি একের অধিক ভ্রূণ থাকে তবে যমজ বা তার বেশি শিশু থাকে
    • যদি ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ থাকে
    • জরায়ুতে ক্যান্সারবিহীন টিউমার
    • জরায়ুর সংক্রমণ বা মারাত্মক টিউমার।

    যদি এইচসিজির স্তরগুলি স্বাভাবিকের চেয়ে কম হয় তবে তা নিচেরগুলিও নির্দেশ করতে পারে

    • ভ্রূণের সম্ভাব্য মৃত্যু
    • একটি অসম্পূর্ণ বা সম্পূর্ণ গর্ভপাত
    • একটি অ্যাক্টোপিক গর্ভাবস্থা।

    গর্ভাবস্থার রক্ত পরীক্ষার ফলাফল কতটা সঠিক হয়?

    গর্ভাবস্থার রক্ত পরীক্ষা যদি ডিম্বস্ফোটনের ৭ দিন পরে নির্ধারিত পিরিয়ড হওয়ার তারিখের এক সপ্তাহ আগে করা হয় তবে তা ৯৮–৯৯% সঠিক হয়। যদিও মিথ্যা নেতিবাচক ফলাফল এবং মিথ্যা ইতিবাচক ফলাফলের সম্ভাবনাও রয়েছে।

    • মিথ্যা নেতিবাচক ফলাফল

    এর অর্থ হল যে আপনি আসলে গর্ভবতী, তবে পরীক্ষার ফলাফলগুলি দেখায় যে আপনি নন। সাধারণত টেস্টটি খুব তাড়াতাড়ি নেওয়া হলে এটি রক্তে এইচসিজির মাত্রা সনাক্ত করা কঠিন হয়, যার ফলে এটি নেতিবাচক ফলাফল দেখায়। আপনি যদি মনে করেন এটি সঠিক ফলাফল নয় এবং আপনি নিজেকে গর্ভবতী বলে বোধ করেন, তবে আপনার উচিত ৪৮–৭২ ঘন্টার মধ্যে পরীক্ষাটি পুনরাবৃত্তি করা।

    • মিথ্যা ইতিবাচক ফলাফল

    এর অর্থ হল আপনি আসলে গর্ভবতী নন এবং পরীক্ষাটি দেখিয়েছে যে আপনি গর্ভবতী। এই ফলাফলটি আসতে পারে যদি আপনি নির্দিষ্ট কিছু ওষুধ নিয়মিত খেয়ে থাকেন বা কোনও নির্দিষ্ট মেডিকেল শর্ত আছে যা উচ্চ মাত্রার এইচসিজির কারণ হয়ে থাকে।

    যে ওষুধগুলি ফলাফলের যথার্থতাকে প্রভাবিত করতে পারে

    বেশ কয়েকটি ওষুধ রয়েছে যা গর্ভাবস্থায় নেওয়া রক্ত ​​পরীক্ষার যথার্থতার উপর প্রভাব ফেলতে পারে। তাদের কিছু নীচে তালিকাভুক্ত করা হয়েছে

    1. হিপনোটিকস– এই ঘুমের ওষুধ এইচসিজির স্তরকে প্রভাবিত করতে পারে।
    2. প্রমেথাজাইন– অ্যালার্জির লক্ষণ, সর্দি বা কাশি বা বমিভাবের চিকিৎসার জন্য ব্যবহৃত এই ওষুধ এইচসিজির মাত্রা বাড়াতে বা কমাতে পারে।
    3. খিঁচুনি রোধ করার ওষুধ।
    4. পার্কিনসন রোগের চিকিৎসার জন্য কোন ওষুধ নেওয়া হয়।
    5. প্রিগনিল, এপিএল, প্রোফাসি, কোরেক্স, নোভেরেল বা ওভিড্রেলের মতো এইচসিজি রয়েছে এমন কোন ওষুধ।
    6. ফেনোথিয়াজিন ওষুধ, যেমন ক্লোরপ্রোমাজাইন বা থোরাজিন।

    রক্ত পরীক্ষা কত তাড়াতাড়ি গর্ভাবস্থা সনাক্ত করতে পারে?

    আপনি যদি ভাবছেন যে রক্ত পরীক্ষা গর্ভধারণের ঠিক পরেই গর্ভাবস্থা সনাক্ত করে, বা আপনি ও আপনার সঙ্গী যদি সন্তান ধারণের চেষ্টা করছেন এবং আপনি যদি মনে করেন যে আপনি গর্ভবতী হতে পারেন তবে আপনার পিরিয়ড মিস করার ঠিক পরে গর্ভাবস্থা সনাক্ত করার জন্য রক্ত ​​পরীক্ষা করা যায়।

    • এইচসিজি, যা প্লাসেন্টা প্রতিস্থাপনের পর উৎপাদন শুরু হয়, তা পিরিয়ড মিস করার ১০ দিনের মধ্যে রক্তে সনাক্ত করা যায়। এটি হল সেই সময় যখন আপনি জানেন যে কখন গর্ভাবস্থার রক্ত পরীক্ষা নেওয়া উচিত।
    • গর্ভাবস্থার প্রথম দুই মাসের মধ্যে এইচসিজির মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। হরমোনের দ্রুত পরিবর্তনটি গর্ভধারণের ১০–১২ দিন পরে রক্ত ​​পরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থা সনাক্ত করা সহজ করে তোলে।
    • আপনি যদি গর্ভাবস্থা নির্ধারণের জন্য রক্ত ​​পরীক্ষা করে থাকেন তবে ডায়াগনস্টিকস সেন্টার থেকে রিপোর্টগুলি আসতে আপনাকে দুই–এক দিন অপেক্ষা করতে হবে।
    • গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে, এইচসিজি নির্ধারণের জন্য রক্ত পরীক্ষা ​​কমপক্ষে ৪৮ ঘন্টা অন্তর আলাদাভাবে করা হয়। প্রতি ৪৮ ঘন্টা অন্তর হরমোন দ্বিগুণ হয়, তাই আপনি গর্ভবতী হলে সঠিকভাবে জানা যাবে।

    রক্ত ব্যবহার করে গর্ভাবস্থা পরীক্ষা করার ঝুঁকি

    আজকাল রক্ত–ভিত্তিক গর্ভাবস্থা পরীক্ষা গ্রহণের সাথে জড়িত ঝুঁকিগুলি একেবারে কমে গেছে কারণ এটি যথেষ্ট নিয়ন্ত্রিত ভাবে করা হয়। এর সাথে জড়িত কিছু ঝুঁকি হল

    • গর্ভাবস্থায় রক্ত ​​পরীক্ষা করার সবচেয়ে বড় ঝুঁকিটি হল মিথ্যা পজিটিভ ফলাফল, যা মায়ের বিভিন্ন ওষুধ গ্রহণের কারণে ঘটতে পারে।
    • সূচ ধোকানোর সময় হালকা আঘাত বা ব্যথা
    • মাথা ঘোরা
    • অজ্ঞান হয়ে যাওয়া (বিরল ক্ষেত্রে)
    • সংক্রমণ (বিরল ক্ষেত্রে)
    • রক্ত ত্বকের নীচে জমা হলে হেমোটোমা হয়।

    গর্ভাবস্থার রক্ত পরীক্ষা কি ভুল হতে পারে?

    আপনি যদি প্রারম্ভিক গর্ভাবস্থায় রক্ত ​​পরীক্ষা করান তবে সম্ভাবনা হল আপনি গর্ভবতী হলেও কখনও কখনও মিথ্যা ফলাফল দিতে পারে।

    • গর্ভাবস্থার হরমোন রক্তে বৃদ্ধি পেতে সময় লাগে বলে গর্ভধারণের তারিখ অনুসারে সময় নিয়ে করা হলে রক্ত ​​পরীক্ষাগুলি সাধারণত ৯৮–৯৯% নির্ভুল হয়।
    • তবে ওষুধ এবং অন্যান্য অনেক কারণ পরীক্ষার যথার্থতাকে প্রভাবিত করতে পারে। আপনি যদি এখনও নিজের পিরিয়ড না পেয়ে থাকেন তবে ১০ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া ভাল।
    • মহিলারা প্রজনন উর্বরতার ওষুধ নিয়মিত খেলে, সেই ক্ষত্রে পরীক্ষাটি একটি মিথ্যা পজিটিভ দেখাতে পারে, যেখানে এটি চিকিৎসার কারণে উপস্থিত এইচসিজি স্তরগুলি সনাক্ত করা হয়।

    আপনি কি ঘরে বসে এই পরীক্ষাটি সম্পাদন করতে পারবেন?

    গর্ভাবস্থার রক্ত পরীক্ষা আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের অফিসে বা ডায়াগনস্টিকস সেন্টারে নেওয়া দরকার এবং এটি বাড়িতে নেওয়া যায় না। আপনি হয়তো ভাবতে পারেন যে গর্ভাবস্থায় নেওয়া রক্ত ​​পরীক্ষার ফলাফল আসতে কত দিন সময় নেয়। এটি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আলাদা হয় এবং পরীক্ষাটি চালাতে আপনাকে হয়তো আগে থেকে নাম লেখাতে হতে পারে।

    আপনি গর্ভবতী হতে পারেন এমন কোন অনিভুতি থাকলে প্রথমে আপনার গর্ভাবস্থার পরীক্ষা, বা প্রথমে একটি মূত্র পরীক্ষা করা গুরুত্বপূর্ণ এবং তারপরে অবশ্যই গর্ভাবস্থা নিশ্চিত করার জন্য একটি রক্ত ​​পরীক্ষা করা উচিত। অভিভাবকত্বের যাত্রার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করাও গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি আজীবন দায়িত্ব।

    সূত্রঃ firstcry.com

    সংক্ষেপে দেখুন
      • 1
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp

Sidebar

লগ ইন করুন
  • জনপ্রিয়
  • উত্তর
  • Mithun

    নির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?

    • 12 টি উত্তর
  • Hina Khan

    Is Telegram MOD APK safe to use? What are the ...

    • 9 টি উত্তর
  • shanto

    ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে ...

    • 8 টি উত্তর
  • Admin

    নতুন ক্যাটাগরি "SEO" যুক্ত হলো আড্ডাবাজে!

    • 7 টি উত্তর
  • Mahmudul

    একটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?

    • 6 টি উত্তর
  • Jesmin
    Jesmin একটি উত্তর দিয়েছেন HSC ২০২৬ পরীক্ষা শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। ২… এপ্রিল 27, 2026, সময়ঃ 2:01 অপরাহ্ন
  • Sinclair
    Sinclair একটি উত্তর দিয়েছেন When shopping for best sex dolls, most buyers tend to… এপ্রিল 17, 2026, সময়ঃ 3:10 পূর্বাহ্ন
  • ভবের হাট 🤘
    ভবের হাট 🤘 একটি উত্তর দিয়েছেন হ্যাঁ, Bestchange.com থেকে নিশ্চিতভাবে আয় করা সম্ভব। এটি মূলত একটি… এপ্রিল 15, 2026, সময়ঃ 2:13 অপরাহ্ন
  • ভবের হাট 🤘
    ভবের হাট 🤘 একটি উত্তর দিয়েছেন প্রশ্নোত্তর প্রদানের মাধ্যমে অনলাইনে আয় করার বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয়… এপ্রিল 14, 2026, সময়ঃ 2:11 পূর্বাহ্ন
  • সুমনা
    সুমনা একটি উত্তর দিয়েছেন এসইও (SEO) এর ক্ষেত্রে ব্যাকলিংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।… এপ্রিল 14, 2026, সময়ঃ 1:59 পূর্বাহ্ন

জনপ্রিয় গ্রুপ

  • মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    • 4 ইউজার
    • 1 পোস্ট
    • 106 বার প্রদর্শিত
  • Earn Money

    • 3 ইউজার
    • 0 পোস্ট
    • 155 বার প্রদর্শিত
  • Knowledge World

    Knowledge World

    • 3 ইউজার
    • 2 পোস্ট
    • 116 বার প্রদর্শিত
  • CT Game Review

    CT Game Review

    • 3 ইউজার
    • 1 পোস্ট
    • 1,044 বার প্রদর্শিত
  • Crazy Time Fun

    Crazy Time Fun

    • 2 ইউজার
    • 0 পোস্ট
    • 77 বার প্রদর্শিত

চলতি মাসের সেরা ইউজার

SA Samim

SA Samim

  • 13 প্রশ্ন
  • 12 পয়েন্ট
এডিটর
সুমনা

সুমনা

  • 19 প্রশ্ন
  • 4 পয়েন্ট
নতুন
ভবের হাট 🤘

ভবের হাট 🤘

  • 25 প্রশ্ন
  • 3 পয়েন্ট
পণ্ডিত
Sinclair

Sinclair

  • 0 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
sajedul islam

sajedul islam

  • 1 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
লগ ইন করুন

Explore

  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

Footer

AddaBuzz.net

আড্ডাবাজ একটি সামাজিক প্রশ্নোত্তর ইঞ্জিন। যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরের জ্ঞান আদান-প্রদান হয়। প্রশ্ন করুন, উত্তর দিন, জ্ঞান ভাগাভাগি করুন।

Adv 234x60

aalan

আমাদের সম্পর্কিত

  • আমাদের টিম
  • আমাদের লক্ষ্য

লিগ্যাল স্টাফ

  • Privacy Policy
  • Terms and Conditions
  • Data Deletion Instructions

সাহায্য

  • Knowledge Base
  • Contact us

আমাদের ফলো করুন

© 2026 AddaBuzz. All Rights Reserved
With Love by AddaBuzz.net

✕
🔔 নোটিফিকেশন চালু করুন নতুন প্রশ্নোত্তর ও ব্লগ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন