সাইন আপ করুন সাইন আপ করুন

সাইন আপ করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে


আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

লগ ইন করুন লগ ইন করুন

লগিন করুন

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

কোন একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন

রিসেট পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।

আগে থেকেই একাউন্ট আছে? এখনি লগ ইন করুন

দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে।

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)

জিমেইল থেকে লগইন করুন
অথবা আড্ডাবাজ একাউন্ট থেকে

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একাউন্ট নেই? এখানে সাইন আপ করুন

আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?

আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?

আড্ডাবাজ অ্যাপ ইন্সটল করুন
সাইন ইনসাইন আপ

AddaBuzz.net

AddaBuzz.net Logo AddaBuzz.net Logo

AddaBuzz.net Navigation

  • হোমপেজ
  • ব্লগ
  • ইউজার
  • যোগাযোগ
সার্চ করুন
একটি প্রশ্ন করুন

Mobile menu

Close
একটি প্রশ্ন করুন
  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

surma

নতুন
প্রশ্ন করুন surma
87 বার প্রদর্শিত
3 ফলোয়ার
16 প্রশ্ন
হোমপেজ/ surma/প্রশ্ন
aalan
  • সম্পর্কিত
  • প্রশ্ন
  • উত্তর
  • অনুরোধের প্রশ্ন
  • সেরা উত্তর
  • পছন্দ তালিকা
  • ফলোকৃত প্রশ্ন
  • ফলোয়ার
  • ফলো করছেন
  • জরিপ
  • ব্লগ
  • ব্লগ মন্তব্য
  • ফলোকৃতদের প্রশ্ন
  • ফলোকৃতদের উত্তর
  • ফলোয়ারদের ব্লগ
  • ফলোকৃত/ফলোয়ারদের ব্লগ মন্তব্য

AddaBuzz.net Latest প্রশ্ন

surma
surmaনতুন
সময়ঃ 4 সপ্তাহ আগেক্যাটাগরিঃ স্বাস্থ্য

ভিটামিন B12 কি শরীরের জন্য খারাপ?

  1. biplob
    biplob নতুন
    উত্তর দিয়েছেন 4 সপ্তাহ আগে

    ভিটামিন B12 শরীরের জন্য উপকারি নাকি অপকারী ভিটামিন B12 শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি রক্তের কোষের গঠন, নার্ভ সিস্টেমের কার্যকারিতা, এবং ডিএনএ সিন্থেসিসের জন্য প্রয়োজনীয়। ভিটামিন B12 এর অভাব হতে পারে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ, যেমন অ্যানিমিয়া, নার্ভ ডিজঅর্ডার, এবং মেমোরি সমস্যা। তাই, ভিটবিস্তারিত পড়ুন

    ভিটামিন B12 শরীরের জন্য উপকারি নাকি অপকারী

    ভিটামিন B12 শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি রক্তের কোষের গঠন, নার্ভ সিস্টেমের কার্যকারিতা, এবং ডিএনএ সিন্থেসিসের জন্য প্রয়োজনীয়। ভিটামিন B12 এর অভাব হতে পারে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ, যেমন অ্যানিমিয়া, নার্ভ ডিজঅর্ডার, এবং মেমোরি সমস্যা। তাই, ভিটামিন B12 শরীরের জন্য খারাপ নয়, বরং এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 8 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 1 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

Caption For Facebook Bangla | ফেসবুকের জন্য বাংলা শর্ট ক্যাপশন

  1. allaboutsubha
    allaboutsubha শিক্ষক https://www.youtube.com/allaboutsubha/
    উত্তর দিয়েছেন 1 বছর আগে

    নিচে ফেসবুকের জন্য বিভিন্ন ধরণের **বাংলা ক্যাপশন** দেয়া হলো, যা আপনি বিভিন্ন পোস্ট, প্রোফাইল পিকচার, স্ট্যাটাস ইত্যাদির জন্য ব্যবহার করতে পারেন: ### ১. **স্টাইলিশ বাংলা ক্যাপশন:** - **"মোটা মাথা, বড় মন, আমি যা চাই, তা করে দেখাই!"** - **"এটা আমার স্টাইল, সেটা তোমার মন।"** - **"যতটা ঠাণ্ডা, ততটাই গরম!বিস্তারিত পড়ুন

    নিচে ফেসবুকের জন্য বিভিন্ন ধরণের **বাংলা ক্যাপশন** দেয়া হলো, যা আপনি বিভিন্ন পোস্ট, প্রোফাইল পিকচার, স্ট্যাটাস ইত্যাদির জন্য ব্যবহার করতে পারেন:

    ### ১. **স্টাইলিশ বাংলা ক্যাপশন:**
    – **”মোটা মাথা, বড় মন, আমি যা চাই, তা করে দেখাই!”**
    – **”এটা আমার স্টাইল, সেটা তোমার মন।”**
    – **”যতটা ঠাণ্ডা, ততটাই গরম!”**
    – **”এটাই আমার স্বভাব, একে বদলাতে পারবে না।”**

    ### ২. **রোমান্টিক বাংলা ক্যাপশন:**
    – **”তুমি আমার স্বপ্ন, আর আমি তোমার বাস্তব!”**
    – **”তোমার হাত ধরে যদি জীবনের পথ চলি, তাহলে আর কিছুই চাই না।”**
    – **”আমার পৃথিবী তুমি, বাকি সবটা শুধু বাহিরের জগৎ।”**
    – **”তুমি হাসলে, পৃথিবী হাসে!”**

    ### ৩. **অ্যাটিটিউড বাংলা ক্যাপশন:**
    – **”মুখে আমি কিছু বলি না, আমার কাজই সব বলে দেয়!”**
    – **”দুঃখে আমি হারিনি, এখনো আমি আগের মতোই!”**
    – **”অল্পেই সন্তুষ্ট, তবে অনেক কিছু করতে জানি!”**
    – **”আমার অটিটিউডের জন্য সবাই যে পছন্দ করবে, এটা ভাবতেই পারেনি!”**

    ### ৪. **দুঃখের বাংলা ক্যাপশন:**
    – **”এখন আর কিছুই বুঝতে চাই না, শুধু একা থাকতে চাই।”**
    – **”হতাশা আর আক্ষেপ, আমার জীবনের সঙ্গী হয়ে গেছে।”**
    – **”আজকাল মনে হয়, আমরা সবাই একাই।”**
    – **”বুকের ভিতর গভীর এক দুঃখ, কাউকে বোঝাতে পারি না।”**

    ### ৫. **সাধারণ/সুন্দর বাংলা ক্যাপশন:**
    – **”জীবনটা অনেক সুন্দর, শুধু আমরা কখনো ভুলে যাই।”**
    – **”আজকের সুর, আগামীকালও মনে থাকবে।”**
    – **”যতটা সুখী, ততটাই সাদাসিধে।”**
    – **”ছোট ছোট সুখই বড় সুখে পরিণত হয়।”**

    ### ৬. **বন্ধুত্ব নিয়ে বাংলা ক্যাপশন:**
    – **”বন্ধুত্বে কোনো শর্ত নেই, আছে শুধু বিশ্বাস।”**
    – **”বন্ধু, শুধু হাসি-মজা নয়, জীবনের কঠিন সময়ও একসাথে পার করতে হয়।”**
    – **”বন্ধুত্ব হলো এমন এক সম্পর্ক, যেখানে কোন সীমানা নেই!”**
    – **”সঙ্গী নয়, বন্ধু হও তুমি জীবনের।”**

    ### ৭. **ফুল নিয়ে ক্যাপশন:**
    – **”যতই ভেঙে পড়ুক, আমি আবার ফুলে উঠব।”**
    – **”ফুলের মত নির্দোষ, আর বন্যতার মত মুক্ত।”**
    – **”ফুলের মাঝে একটা সুন্দর গন্ধ থাকে, যা কেউ কখনো ভুলতে পারে না।”**

    ### ৮. **কাশফুল নিয়ে ক্যাপশন:**
    – **”কাশফুলের মত, আমি শুধু দোলার জন্যই তৈরি।”**
    – **”কাশফুলের স্নিগ্ধতা যেন আমার অনুভূতিগুলোর মতো!”**
    – **”কাশফুলে যে সৌন্দর্য, তাতে বৃষ্টির জলও যেন হয়ে যায় সোনালি।”**

    ### ৯. **বৃষ্টি নিয়ে বাংলা ক্যাপশন:**
    – **”বৃষ্টিতে ভিজে ভাবি, জীবন কখনো না কখনো সুন্দর হবেই।”**
    – **”বৃষ্টি যখন নামে, আমি তো শুধু তোমার কথাই ভাবি!”**
    – **”বৃষ্টি নামলেই মনে হয়, যেন হৃদয়ের অশান্তি কিছুটা শান্ত হলো!”**

    ### ১০. **প্রকৃতি নিয়ে বাংলা ক্যাপশন:**
    – **”প্রকৃতির মাঝে শান্তি খোঁজে, মানুষ ভুলে যায় তার গতিপথ।”**
    – **”একটা শান্ত বিকেল, প্রকৃতির সাথে আমি।”**
    – **”প্রকৃতির সৌন্দর্য আমাদের জীবনে নতুন আলো এনে দেয়।”**

    ### ১১. **একাকিত্ব নিয়ে বাংলা ক্যাপশন:**
    – **”আমি একা, কিন্তু কখনো একা অনুভব করি না।”**
    – **”একাকিত্বে নিজের সাথে দেখা, মাঝে মাঝে সেটাই সবচেয়ে ভালো।”**
    – **”আমি একা, কিন্তু মনটা অন্যদের সাথে।”**

    ### ১২. **হাসি নিয়ে বাংলা ক্যাপশন:**
    – **”হাসি সবকিছুকে সুন্দর করে তোলে, এমনকি কঠিন সময়কেও।”**
    – **”হাসি থাকলে পৃথিবীটা সত্যিই সুন্দর!”**
    – **”হাসি মুখের সাথে থাকলেই জীবন সহজ হয়ে যায়!”**

    ### ১৩. **ছেলেদের প্রোফাইল পিক ক্যাপশন:**
    – **”শুধু বাঁচতে চাই না, জিতে যেতে চাই!”**
    – **”প্রোফাইল পিকচারটা কেবল একটা ছবি নয়, এটা আমার আত্মবিশ্বাস!”**
    – **”আমি আমার মতো, তুমি তোমার মতো, সব ভালো!”**

    ### ১৪. **Funny Caption for Facebook Bangla:**
    – **”আমি মজা করি না, আমি মজা হয়ে যাই!”**
    – **”এটা আমার প্রফেশনাল হাসি, মাঝে মাঝে সিরিয়াস হয়ে যাই!”**
    – **”হাসি থামলে, কাজটা আবার শুরু করতে হবে!”**

    ### ১৫. **শর্ট ক্যাপশন বাংলা:**
    – **”জীবন ছোট, হাসি বড়!”**
    – **”আলোর পথেই থাকুন।”**
    – **”এটাই আমার দুনিয়া!”**

    এই ক্যাপশনগুলো আপনি বিভিন্ন ধরনের **ফেসবুক পোস্ট, প্রোফাইল পিকচার, স্ট্যাটাস** এবং **ক্যাপশন** হিসেবে ব্যবহার করতে পারেন। আশা করি, এই ক্যাপশনগুলো আপনাকে সাহায্য করবে।

    সংক্ষেপে দেখুন
      • 1
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 41 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 1 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

ভেঙ্গি ভ্যালি (vengi valley) কোথায় অবস্থিত?

  1. maya
    সেরা উত্তর
    maya নতুন
    উত্তর দিয়েছেন 1 বছর আগে

    ভেঙ্গি ভ্যালি বা ভেঙ্গী ভ্যালি (vengi valley) রাঙ্গামাটি জেলায় অবস্থিত।

    ভেঙ্গি ভ্যালি বা ভেঙ্গী ভ্যালি (vengi valley) রাঙ্গামাটি জেলায় অবস্থিত।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 62 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 2 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

জনপ্রিয় প্রশ্নোত্তর সাইট Yahoo Answers বন্ধ হয়ে যাওয়ার কারণ কি?

  1. Ahsanul Rashid
    সেরা উত্তর
    Ahsanul Rashid নতুন
    উত্তর দিয়েছেন 2 বছর আগে

    Yahoo Answers এর শুরুটা হয় ২০০৫ সাল থেকে। প্রথমে বহুল জনপ্রিয়তা পেলেও আস্তে আস্তে অনেক কম্পিটিটর এর সাথে পাল্লা দিয়ে কাঙ্ক্ষিত রেভিনিউ জেনারেটর করতে পারেনি। তাদের মতে তারা এর থেকেও বেটার প্রোডাক্ট নিয়ে আসবে বিধায় এর পেছনে আর সময় ব্যয় করতে চায়নি। ২০২১ এর ২০ই এপ্রিল এর পর থেকে কোন নতুন প্রশ্ন করার সুযবিস্তারিত পড়ুন

    Yahoo Answers

    Yahoo Answers এর শুরুটা হয় ২০০৫ সাল থেকে। প্রথমে বহুল জনপ্রিয়তা পেলেও আস্তে আস্তে অনেক কম্পিটিটর এর সাথে পাল্লা দিয়ে কাঙ্ক্ষিত রেভিনিউ জেনারেটর করতে পারেনি। তাদের মতে তারা এর থেকেও বেটার প্রোডাক্ট নিয়ে আসবে বিধায় এর পেছনে আর সময় ব্যয় করতে চায়নি। ২০২১ এর ২০ই এপ্রিল এর পর থেকে কোন নতুন প্রশ্ন করার সুযোগ বন্ধ করে দেয়া হয় এবং ৪ঠা মে ওয়েবসাইট শাট ডাউন বা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়া হয়।

    তারা যা বলেছে সেটাই আমাদের মেনে নিতে হবে। আমার মনেহয় তারা AI নিয়ে কাজ করার করছে। হয়তো AI বেজড কোন প্রশ্নোত্তর প্লাটফর্ম নিয়ে হজির হতে পারে ভবিষ্যতে। কে জানে!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 52 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 2 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

কোন প্রাণীকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়?

  1. ভবের হাট 🤘
    সেরা উত্তর
    ভবের হাট 🤘 পণ্ডিত
    উত্তর দিয়েছেন 2 বছর আগে

    এরকম অনেক প্রাণী আছে। কিন্তু আমার কাছে সানফিশ (Sunfish) হলো অত্যন্ত নিরীহ, যার সাথে অন্য কোন প্রাণীর তুলনা চলেনা। সানফিশ হল সমুদ্রের বৃহত্তম মাছ। যার উচ্চতা ৪ মিটার এবং দৈর্ঘ্য ৩ মিটার, ওজন ২০০ থেকে ৪০০ কেজির মধ্যে হয়ে থাকে। এরা ডিম্বাকৃতির হয় এবং হাঙ্গরের মতো পাখনা থাকে। এরা সম্পূর্ণ নিরীহ প্রজাতি।বিস্তারিত পড়ুন

    এরকম অনেক প্রাণী আছে। কিন্তু আমার কাছে সানফিশ (Sunfish) হলো অত্যন্ত নিরীহ, যার সাথে অন্য কোন প্রাণীর তুলনা চলেনা।

    সানফিশ হল সমুদ্রের বৃহত্তম মাছ। যার উচ্চতা ৪ মিটার এবং দৈর্ঘ্য ৩ মিটার, ওজন ২০০ থেকে ৪০০ কেজির মধ্যে হয়ে থাকে। এরা ডিম্বাকৃতির হয় এবং হাঙ্গরের মতো পাখনা থাকে। এরা সম্পূর্ণ নিরীহ প্রজাতি।
    image host
    সানফিশ সমুদ্রের সমস্ত শিকারীদের জন্য নিখুঁত শিকার। এরা ধীর গতির, অবিচক্ষণ, আকৃতিতে বড় (যার ফলে সহজে চিহ্নিত করা এবং ধরার যায়)। এদের চর্বি এবং ত্বকের স্তর পুরু (প্রায় ১৫ সে.মি পুরু)। এদের থাকে নিরীহ সেটের দাঁত (কারণ এরা শুধু প্লাঙ্কটন খেয়ে থাকে)।
    image host
    এই বৈশিষ্ট্যগুলির কারণে, মহাসাগরের সানফিশগুলি সমুদ্রের সবচেয়ে গভীর, বিচ্ছিন্ন এবং প্রত্যন্ত অঞ্চলে বাস করে। যা তাদের উপকূল এবং শিকারীদের থেকে অনেক দূরে রাখে।
    image host
    দুর্ভাগ্যবশত, যদি এই প্রাণীটি একটি হাঙ্গর অথবা সী-লায়নের সংস্পর্শে আসে, তবে তার ভাগ্য অনিবার্যভাবে নিচের ছবির মত হবে।
    image host

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 1
  • 1 টি উত্তর
  • 37 বার প্রদর্শিত
  • 1 ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ জীবন দর্শন

জীবনের কোন ভুলটি দ্বিতীয়বার করতে চান না আপনি? কেন চান না?

  1. ashad khandaker
    ashad khandaker সবজান্তা
    উত্তর দিয়েছেন 2 বছর আগে

    বিবাহ

    বিবাহ

    সংক্ষেপে দেখুন
      • 1
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 1
  • 2 টি উত্তর
  • 67 বার প্রদর্শিত
  • 1 ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

আমি কিভাবে মোবাইল ফোনের আসক্তি থেকে নিজেকে দূরে রাখতে পারি? এতে আমার কি উপকার হবে?

  1. Sumaiya Rahman
    সেরা উত্তর
    Sumaiya Rahman নতুন
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    ঘড়িতে সময় রাত ৯ টা। আমি আইআইটি মাদ্রাজের ইউনিভার্সিটি বাসে করে ল্যাব থেকে আমার হোস্টেলের দিকে যাচ্ছি। আমার কানে হেডফোনে বাজছে, "তুমি যে আছো তাই, আমি পথে হেটে যাই… হেটে হেটে বহু দূর বহু দূর যেতে চাই।" বাসটা হোস্টেলের দিকে যাবেনা, উলটো পথে যাবে। ড্রাইভার ইংরেজি বুঝে না, আর আমি তামিল পারিনা। তাই তাকে ইবিস্তারিত পড়ুন

    ঘড়িতে সময় রাত ৯ টা। আমি আইআইটি মাদ্রাজের ইউনিভার্সিটি বাসে করে ল্যাব থেকে আমার হোস্টেলের দিকে যাচ্ছি। আমার কানে হেডফোনে বাজছে, “তুমি যে আছো তাই, আমি পথে হেটে যাই… হেটে হেটে বহু দূর বহু দূর যেতে চাই।” বাসটা হোস্টেলের দিকে যাবেনা, উলটো পথে যাবে। ড্রাইভার ইংরেজি বুঝে না, আর আমি তামিল পারিনা। তাই তাকে ইশারায় বুঝালাম হোস্টেলে যাবো। এরপর ড্রাইভার আমাকে গাজেন্দ্র সার্কেলে নামিয়ে দিলেন। এখান থেকে ৫-১০ মিনিট হাটলেই আমার হোস্টেল। বাস থেকে নেমে হাটা দিলাম। আকাশে চাঁদ উঠেছে। ঘন গাছপালা ভেদ করে চাঁদের আলো মনে একটা মাদকতা সৃষ্টি করে। একটা মৃদু বাতাসে আমার গা জুড়িয়ে যাচ্ছে। সত্যি এক অপরূপ পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার হেডফোনে এখন বাজছে, “এ হাওয়া… আমায় নেবে কত দূরে?” হঠাৎ কেন যেন মনে হলো, আচ্ছা জীবনানন্দ দাশ এরকম পরিবেশ পেলে কি করতেন? তিনি নিশ্চয়ই এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন, আকাশের চাঁদ দেখতেন, বাতাসে দাঁড়িয়ে গা জুড়িয়ে নিতেন। অতঃপর তার আত্মা মিশে যেতো প্রকৃতির সাথে। আর আত্মা আর প্রকৃতির মিলনের তো সৃষ্টি হয় সাহিত্যের।

    আচ্ছা জীবনানন্দ দাশ এ যুগে জন্মালে কি করতেন? তিনিও কি আমার মত কানে হেডফোন গুজে গান শুনতেন? তিনিও কি ফেইসবুকের স্ক্রিন স্ক্রল করে অবসর সময় পার করতেন? এভাবে করলে কি তিনি তার কালজয়ী কবিতাগুলো লিখতে পারতেন? উত্তরগুলো খোজার জন্য আমাকে অনেক ঘাটাঘাটি করতে হলো।

    অনেক খোঁজাখুঁজির পর একটা সায়েন্টিফিক পেপার খুঁজে পেলাম, যেটার টাইটেল প্রোডাক্টিভিটির উপর একঘেয়েমির প্রভাব। যেটা পড়ে যা জানতে পারলাম তা অনেক আশ্চর্যজনক। একঘেয়েমি বা বোরডম আসলে আমাদের ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেয়। ধরুন আপনাকে কোনো জায়গায় ২ ঘণ্টা অপেক্ষা করতে হবে, আপনি স্বাভাবিকভাবেই ফোনটা পকেট থেকে বের করে টিপা শুরু করবেন। যখন আপনি ফোন টিপেন, আপনার ব্রেইনের বেশিরভাগ অংশ নিষ্ক্রিয় থাকে। কিন্তু মনে করেন আপনি ফোনটি সাথে নিতে ভুলে গেছেন। তখন আপনি এই দুই ঘণ্টা কি করে কাটাবেন? তখন আপনি এদিক সেদিক তাকাবেন, দেয়ালে কয়টি টাইলস আছে তা গুনবেন, পাশে দাঁড়ানো ছেলেটি কালো শার্টের সাথে হলুদ প্যান্ট কেন পরলো তা নিয়ে ভাববেন, রাস্তার ওপাশের ভবনটির কয় তলা আছে তা গুনে দেখবেন, দশ বছর আগে আপনার বন্ধুর সাথে তর্ক করার সময় যে কথাটা বললে তাকে তৎক্ষণাৎ হারানো যেতো তা হঠাৎ মাথায় উঁকি দিবে। অর্থাৎ, আপনি এখন আপনার ব্রেইনের বিভিন্ন অংশকে সক্রিয়ভাবে ব্যবহার করছেন। এতে আপনার ব্রেইনে নতুন নতুন আইডিয়া আসার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু ফোন টিপলে এই আইডিয়াগুলো ব্রেইন থেকে আসায় ব্যাঘাত ঘটতো। সুতরাং জীবনানন্দ দাশ যদি সারাদিন ফোন আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকতো, তার আর কবি হওয়া লাগতো না।

    অন্যদিকে নিউটন-আইনস্টাইনরাও যদি ফোনে আসক্ত থাকতো, তাহলে তাদের বৈজ্ঞানিক কাজে অনেক ব্যাঘাত ঘটতো, তাদের প্রোডাক্টিভিটি অনেক কমে যেতো। কারণ, বৈজ্ঞানিক কাজে অনেক ভাবতে হয়, অনেক কল্পনা করতে হয়। কিন্তু মোবাইল-ফোনের আসক্তি আমাদের কল্পনা শক্তিকে ধ্বংস করে।

    সুতরাং, মোবাইল- ল্যাপটপ কে দূরে সরিয়ে রাখুন। বোর হওয়া ভালো। কারণ, আপনি যখন বোর হবেন, তখন আপনার মাথা থেকে অনেক নতুন আইডিয়া বেরিয়ে আসবে। ধরুন আপনি বাসে বসে আছেন, কিংবা অনেক বড় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কিংবা কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে করার মত কোনো কাজ পাচ্ছেন না। এই মুহূর্তে আপনার ইচ্ছা করবে মোবাইল টা বের করে ফেইসবুকের নিউজফিড টা স্ক্রল করতে। কিন্তু এখানে আপনি নিজেকে থামাবেন। আমি জানি বোর হওয়া অনেক বিরক্তিকর। কিন্তু আপনি যদি নিজেকে ক্রিয়েটিভ হিসেবে গড়ে তুলতে চান তাহলে বোর হতে শিখুন।

    লেখাঃ সংগ্রহীত

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 27 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

আপনি ফুচকা খেতে কতটা ভালোবাসেন? ফুচকা বানানোর রেসিপি কি?

  1. ভবের হাট 🤘
    সেরা উত্তর
    ভবের হাট 🤘 পণ্ডিত
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    স্ট্রিট ফুডে নানান ভ্যারাইটির মধ্যে ফুচকা অতি লোভনীয় একটি স্ট্রিট ফুড।টক টক,ঝাল ঝাল, মুচ মুচে ফুচকা খেতে কেই না ভালোবাসে। কারোর কাছে এটা ফুচকা, কারও কাছে আবার এটা গোলগাপ্পা, কেউ বা বলেন পানিপুরী। আপামর বাঙালীর কাছে ফুচকা নামটিই অধিক জনপ্রিয়। আসুন আজ তাহলে দেখে নেওয়া যাক বাড়ি বসে চটজলদি ফুচকা বানাবিস্তারিত পড়ুন

    স্ট্রিট ফুডে নানান ভ্যারাইটির মধ্যে ফুচকা অতি লোভনীয় একটি স্ট্রিট ফুড।টক টক,ঝাল ঝাল, মুচ মুচে ফুচকা খেতে কেই না ভালোবাসে। কারোর কাছে এটা ফুচকা, কারও কাছে আবার এটা গোলগাপ্পা, কেউ বা বলেন পানিপুরী। আপামর বাঙালীর কাছে ফুচকা নামটিই অধিক জনপ্রিয়।
    আসুন আজ তাহলে দেখে নেওয়া যাক বাড়ি বসে চটজলদি ফুচকা বানানোর রেসিপি।
    ফুচকা বানানোর পদ্ধতি বেশ সহজ তাই একটু সময় ধৈর্য ও বেসিক কয়েকটি ধাপ মেনে চললেই তৈরি হয়ে যাবে মুচ মুচে, টক টক ঝাল ঝাল ফুচকা।

    এখানে আজ ২৫টি ফুচকার মতো আয়োজন করা হল।

    উপকরণ:

    ফুচকা বানানোর রেসিপির প্রয়োজনীয় উপকরণ দেখে নেওয়া যাক।

    ফুচকা বানানোর উপকরণ:

    • ময়দা —১কাপ
    • সুজি —১কাপ
    • নুন — স্বাদমতো
    • বেকিং সোডা —১/২ চা-চামচ
    • জল — প্রয়োজন মতো
    • সাদা তেল—৫০০

    ফুচকার আলুর পুরের /আলু মাখার উপকরণ:

    • আলু সেদ্ধ—৩টি
    • ছোলা সেদ্ধ— একমুঠো
    • মটর সেদ্ধ —একমুঠো
    • ধনে পাতা কুঁচি— প্রয়োজন মতো
    • কাঁচা লঙ্কা কুঁচি— ১চা-চামচ
    • বিট নুন — স্বাদ মতো
    • ভাজা মশলা— ৫চা-চামচ
    • চাট মশলা— ১চা-চামচ
    • তেঁতুল জল —২ চা-চামচ
    • লেবুর রস— ১/২চা-চামচ

    তেঁতুল জল তৈরি র উপকরণ:

    • জল-১লিটার
    • তেঁতুল পাল্ব- ৩চা-চামচ
    • ভাজা মশলা— (২ চা-চামচ ধনে,২ চা-চামচ জিরে,৩টি শুকনো লঙ্কা একসাথে গুড়ো)৫চা-চামচ
    • লঙ্কাগুড়ো – ১চা-চামচ
    • বিট নুন — ১চা-চামচ
    • লেবু পাতা— ৪টি
    • লেবুর রস—২চা-চামচ
    • ধনে পাতা কুঁচি— প্রয়োজন মতো
    • চাট মশলা— ১ চা-চামচ

    এবার দেখে নেওয়া যাক ফুচকা রেসিপি পদ্ধতি —

    মন্ড তৈরির পদ্ধতি:

    ১) একটি পাত্রে ১ কাপ ময়দা ও ১ কাপ সুজি নিতে হবে। তাতে এক চিমটি নুন ও ১/২ চা-চামচ বেকিং সোডা ও ১ চা-চামচ সাদা তেল দিয়ে মিশ্রণটি ভালো করে মাখতে হবে।

    ২) ওই মিশ্রণটিতে হালকা ইষৎ উষ্ণ জল একটু একটু করে দিয়ে মাখতে হবে বেশ কিছুক্ষন ধরে। মাখার শেষ হলে ৪মিনিট মতো হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে হালকা হাতে দোলতে হবে।

    ৩) তারপর মন্ডটিকে ১ঘন্টার মতো ভিজে কাপড় দিয়ে জড়িয়ে পাত্রটি ঢাকা দিয়ে রাখতে হবে।

    ফুচকা বানানোর পদ্ধতি:

    ৪) একটি বড় লেচি কেটে একটু মোটা ভাবে বেলে নিতে হবে তবে খুব মোটা বা খুব পাতলা হবেনা। খুব মোটা যদি বেলেন তাহলে ফুচকা গুলি ফুলবেনা আর পাতলা হয়ে গেলে সেটি পাপড়ি হয়ে যাবে।তারপর একটি ছোট সাইজের কৌটোর ঢাকনা দিয়ে বড় আকৃতির রুটি থেকে ফুচকা র আকারে কেটে বের করে নিতে হবে।

    ৫) সেগুলোকে কিছুক্ষন রেখে দিতে হবে তাহলে ফুচকা গুলি ভালো ফুলবে।

    ৬) ওভেনে কড়াই বসিয়ে (লো-এর থেকে বেশি আর মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে) তাতে তেল দিয়ে একটু অপেক্ষা করতে হবে কারণ, ভালো করে তেল গরম করার দরকার হয় না ফুচকা তৈরির সময়। একদম হালকা একটু গরম হলেই একে একে বেলা ফুচকা গুলো তেলে ছেড়ে দিতেতে হবে।

    ৭) হালকা হাতে নাড়াচাড়া করতে করতে দেখবেন ফুচকা গুলি খুব সুন্দর ভাবে ফুলে উঠবে। তেল ততক্ষণে অনেক গরম হলে গ্যাস বন্ধ করে বাকি ফুচকা গুলি ভেজে নিন একই ভাবে।

    ৮)একটি ঝুড়ির মধ্যে রেখে দিন বারতি তেল ঝড়ে যাবে। তাহলেই রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো মুচ মুচে ফুচকা।

    পুর বানানোর পদ্ধতি:

    ৯) এরপর আসা যাক পুর বানানোর পদ্ধতিতে। প্রথমে একটি বেশ বড়ো জায়গায় ৩টি আলুসেদ্ধ নিয়ে খোসা ছাড়িয়ে মেখে নিতে হবে।

    ১০) মাখা আলুতে একে একে যোগ করতে হবে ১মুঠো ছোলা মটর, ১চা-চামচ লঙ্কাকুচি, ভাজা মশলা ৪চা-চামচ, বিটনুন স্বাদ মতো, চাটমশলা ১চা-চামচ, তেঁতুল জল ২টেবিল চামচ, ধনেপাতা কুচি আন্দাজ মতো দিয়ে ভালো করে মাখতে হবে।

    তেঁতুল জল তৈরির পদ্ধতি:

    ১১) একটি পাত্রে ১লিটার জল নিয়ে তাতে তেঁতুলের পাল্ব ৩ চা-চামচ দিয়ে মেশাতে হবে যতক্ষন না তা জলে সম্পূর্ণ গুলে যায়।

    ১২) ওই মিশ্রণটিতে একে একে ভাজা মশলা ২চা-চামচ, লঙ্কা গুড়ো ১চা-চামচ, বিট নুন ১চা-চামচ,ধনে পাতা কুঁচি প্রয়োজন মতো দিয়ে ভালো করে মেশাতে হবে।

    ১৩)এবার ওই জলটিতে চাট মশলা ১ চা-চামচ দিয়ে আরেক একটু মিশিয়ে নিতে হবে এবং সবশেষে সুগন্ধের জন্য ৪টি লেবু পাতা দিতে হবে।

    কীভাবে ফুচকাকে আরও মুচমুচে এবং স্বাদে অতুলনীয় করে তুলবেন?

    ফুচকাকে আরও মুচমুচে এবং সুস্বাদু করতে কয়েকটি ছোট জিনিস করলেই হবে আসুন দেখেনি :-

    ১) মন্ড তৈরির পদ্ধতিতে:

    মন্ড তৈরি হয়ে যাবার পর সেটিকে ভিজে কাপড় জরিয়ে রাখা আবশ্যক অন্তত ১ঘন্টা তো বটেই।

    ২) পুর তৈরির পদ্ধতিতে:

    পুর তৈরির সময় বাইরে দেখবেন তেঁতুল জল দিয়ে মাখা হয় যা মশলাটিকে আলুর সাথে বোঝা যায় নাহলে মশলা ও আলু ভালো মিশে যায় না।

    ৩) তেঁতুলজল তৈরির পদ্ধতিতে:

    এইজল তৈরির সময় নুন না দিলেও চলে কিন্তু তেঁতুল যদি খুব টক হয় তাহলে তেমন দেখে নুন দিতে হবে।

    কোন উপকরণ ফুচকা তৈরিতে দিলে তার স্বাদ দ্বিগুণ করে?

    মুখরোচোক খাবারের স্বাদ বারে নির্দিষ্ট কিছু উপকরণের দ্বারা।

    ১) ধনেপাতা কুচি– ধনেপাতা কুচি তেঁতুলের জলে এবং পুরে দিলে এর নির্যাস খাবারের স্বাদ দ্বিগুণ করে তোলে। এটি অনেক সময় দিতে আমাদের মনেই থাকে না কিন্তু এটি হল সুস্বাদু করে তোলার অন্যতম উপকরণ।

    ২) ভাজা মশলা– ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে গুড়িয়ে তা চাট মশলার সাথে দিলে তা আরেক স্বাদ বৃদ্ধির অন্যতম উপকরণের ভূমিকা রাখে।

    সূত্রঃ ইন্টারনেট

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 56 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

মিয়ানমার কি কখনো বাংলাদেশ আক্রমণ করবে?

  • 0
  • 0 টি উত্তর
  • 31 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 3 বছর আগেক্যাটাগরিঃ পড়াশোনা

বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার ভালো কোন অ্যাপ আছে কি?

  1. ভবের হাট 🤘
    সেরা উত্তর
    ভবের হাট 🤘 পণ্ডিত
    উত্তর দিয়েছেন 3 বছর আগে

    আপনি কি সহজেই ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে চান? হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই পোস্টটি আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ apps (angreji theke bangla anubad apps) সম্পর্কে আলোচনা করব। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ইংরেজি ভাষা ব্যবহার করি ইংরেজি একটি গ্লোবাল ভাষা। সারা পৃথিবীতে প্রায়বিস্তারিত পড়ুন

    আপনি কি সহজেই ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে চান?

    হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই পোস্টটি আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ apps (angreji theke bangla anubad apps) সম্পর্কে আলোচনা করব।

    আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ইংরেজি ভাষা ব্যবহার করি ইংরেজি একটি গ্লোবাল ভাষা। সারা পৃথিবীতে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বার্তা বলেন কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী তাদের ক্ষেত্রে অনেক সময়ই ইংরেজি থেকে বাংলা অনুবাদের দরকার হয়ে পড়ে।

    বিশেষ করে যারা আমরা প্রযুক্তি নির্ভর শিল্পে কাজ করি তাদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বিদেশি ক্লায়েন্ট থাকে যদিও অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা কোন অসুবিধা হয় না তবুও কিছু কিছু ক্ষেত্রে ভাষা অনুবাদের দরকার হয়ে পড়ে। এই মুশকিল আসান করতে বাজারে রয়েছে কিছু খুবই ভালো ভালো ইংরেজি থেকে বাংলা অনুবাদ apps.

    আজকে আমরা এমন-ই ১০ টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ অ্যাপ সম্পর্কে বিশদে আলোচনা করব।

    তো আসুন শুরু করা যাক ।

    English theke bangla translation APP

    ১. গুগল ট্রান্সলেট

    প্রথমেই উল্লেখ করতে হবে গুগল ট্রান্সলেট সম্পর্কে। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করার করার জন্য এটি সবচেয়ে প্রচলিত app . গুগল ট্রান্সলেট গুগলের একটি অ্যাপ আপনি সহজেই ১০০ টিরও বেশি বেশি ভাষা অনুবাদ করতে পারেন।গুগল ট্রান্সলেট কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সেগুলি নিচে উল্লেখ করা হলো:

    • অফলাইন  ট্রানসলেশন(অফলাইন ট্রান্সলেশন এর মাধ্যমে 59 কি ভাষাতে এখানে অনুবাদ করে দেবে)
    • ক্যামেরা ট্রানসলেশন
    • চেঞ্জ ল্যাংগুয়েজ কনভারসেশন
    • ট্যাপ টু ট্রান্সলেট
    • Phrasebook ট্রান্সলেট
    • ইনস্ট্যান্ট ক্যামেরা ট্রানসলেশনস

    <img class="i-amphtml-intrinsic-sizer" style="box-sizing: border-box; margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; font-size: 18px; vertical-align: baseline; background: transparent; max-width: 100%; display: block !important;" role="presentation" src="data:;base64,” alt=”” aria-hidden=”true” />GOOGLE-TRANSLATEGOOGLE-TRANSLATE
    গুগল ট্রান্সলেট অ্যাপ খুবই সহজেই ডাউনলোড করার পর আপনি আপনার পছন্দমত ভাষা নির্বাচন করে সেদিকে ট্রান্সলেট বা অনুবাদ করতে পারবেন।

    এরপর আপনি চাইলে আপনার অনুবাদ করা অংশটি সহজেই ব্লুটুথ কিংবা আরো অন্য অ্যাপ এর মধ্যে শেয়ার করতে পারবেন। মেসেজ করতে পারবেন ও আরো অনেক কিছু।

    আপনি ইচ্ছে করলে যেকোনো হাতের লেখা কেউ অনুবাদ বা ট্রান্সলেট করতে পারবেন।

    তবে হাতের লেখা ট্রান্সলেশন করার ক্ষেত্রে গুগলের নিজস্ব কি সীমাবদ্ধতা রয়েছে তবে আশা করা যায় ভবিষ্যতে গুগল ট্রান্সলেট আরও উন্নত হবে এবং আরও নানান সুযোগ-সুবিধা প্রদান করবে।

    ২. আই ট্রান্সলেট

    ট্রান্সলেট গুগল এপের মত হাই ট্রান্সলেটর আইফোনের জন্য খুবই একটি জনপ্রিয় ট্রান্সলেটর।

    <img class="i-amphtml-intrinsic-sizer" style="box-sizing: border-box; margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; font-size: 18px; vertical-align: baseline; background: transparent; max-width: 100%; display: block !important;" role="presentation" src="data:;base64,” alt=”” aria-hidden=”true” />itranslate

    আই ট্রান্সলেটর প্রায় 100 টিরও বেশি ভাষা অনুবাদ করা যেতে পারে এটিও ক্যামেরা ট্রান্সলেশন ট্রান্সলেশন অফলাইন ট্রান্সলেশন কিবোর্ড ট্রানসলেশন সমর্থন করে। যারা ব্যক্তিগত প্রাইভেসি পছন্দ করেন তাদের জন্য এই ট্রান্সলেট খুবই উপযুক্ত একটি অ্যাপ।

    ৩. ইয়ান্ডেক্স ট্রান্সলেট

    ইয়ান্ডেক্স রাশিয়ার সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন।

    ইয়ান্ডেক্স ট্রান্সলেট আরেকটি জনপ্রিয় ট্রানসলেশন অ্যাপ সহজেই ইংরেজি থেকে বাংলা ছাড়াও আরো 90 টি ভাষায় অনুবাদ করতে পারবেন। ইয়ান্ডেক্স ট্রান্সলেট ব্যবহার করার সময় একটি বিষয় আমাদের চোখে এসেছে যে বড় বাক্য অনুবাদ করার ক্ষেত্রে ইয়ান্ডেক্স ইয়ান্ডেক্স ট্রান্সলেট এ কিছু অসুবিধা হয়। এছাড়া আর কোনো সমস্যা নাই। ভবিষ্যতে ইয়ান্ডেক্স ট্রান্সলেট এই সমস্যা কাটিয়ে উঠবে বলে আমরা আশাবাদী।

    <img class="i-amphtml-intrinsic-sizer" style="box-sizing: border-box; margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; font-size: 18px; vertical-align: baseline; background: transparent; max-width: 100%; display: block !important;" role="presentation" src="data:;base64,” alt=”” aria-hidden=”true” />yandex translate

    গুগল প্লে স্টোরে ইয়ান্ডেক্স ট্রান্সলেটর রিভিউ হল ৪.৪।

    ইয়ান্ডেক্স ট্রান্সলেট গুগল প্লে স্টোরে এক কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

    ৪.মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর

    মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আপনি আপনার ব্রাউজার থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন।

    টেক্সট ট্রান্সলেশন এর ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ভাষা সমর্থন করে দুটির বেশি ট্রান্সলেশন করা হয়ে গেলে আপনি সেটি সহজেই টেক্সট ইমেইল কিংবা সোশ্যাল মিডিয়ার সাহায্যে শেয়ার করতে পারবেন।

    <img class="i-amphtml-intrinsic-sizer" style="box-sizing: border-box; margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; font-size: 18px; vertical-align: baseline; background: transparent; max-width: 100%; display: block !important;" role="presentation" src="data:;base64,” alt=”” aria-hidden=”true” />microsoft translator

    তাছাড়াও ট্রান্সলেশন এরপর আপনি আপনার ট্রান্সলেশন করা অংশটি তিনটি বিভিন্ন গতিতে শুনতে পারবেন।

    মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর অফ লাইন টেক্সট ট্রানসলেশন সমর্থন করে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আপনার উচ্চারণ কি অনেক সঠিকভাবে চিহ্নিত করে ফুল অনুবাদ করে দেয়।

    এন্ড্রয়েড এবং আইফোন দুটোর জন্যই মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর উপলব্ধ রয়েছে।

    গুগল প্লে স্টোরে মামাইক্রোসফটের বিং ট্রান্সলেটর প্রায় এক কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। গুগল প্লে স্টোরে রিভিউ ৪.৬।

    ৫. ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর

    এরপরের অ্যাপটির নাম হল ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর অ্যাপ। এই অ্যাপটির বিশেষত্ব হলো যে এটি ইংরেজি থেকে বাংলা ভাষা ট্রান্সলেশন এর জন্যই তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলি হলো শেয়ার এবং সার্চ ,ইডিয়াম , ভয়েস সার্চ ,নিউ ওয়ার্ডস ইত্যাদি।
    <img class="i-amphtml-intrinsic-sizer" style="box-sizing: border-box; margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; font-size: 18px; vertical-align: baseline; background: transparent; max-width: 100%; display: block !important;" role="presentation" src="data:;base64,” alt=”” aria-hidden=”true” />english to bangla translatorenglish to bangla translator
    কুইক সেন্টেন্স অপশনের মাধ্যমে আপনি 50 টিরও বেশী বহুল ব্যবহার হওয়া বাক্যের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন খুব সহজেই করতে পারবেন। গুগল প্লে স্টোরে এটি রিভিউ 4 এটি ডাউনলোড করা হয়েছে প্রায় ১০ লক্ষ বার।

    ৬. ইংলিশ বেঙ্গলি ট্রান্সলেটর

    এরপরের অ্যাপটির নাম হল ইংলিশ বেঙ্গলি ট্রান্সলেটর। ইংলিশ বেঙ্গলি ট্রান্সলেটর এই অ্যাপটি বিশেষ বৈশিষ্ট্য হল যে এটি থেকে বাংলা যেমন করা যায় এমনি বাংলা থেকে ইংরেজি অনুবাদ ও করা যায়। অন্যান্য অ্যাপগুলির মত এটিও ইনস্ট্যান্ট সার্চ ইঞ্জিন স্টার্ট রিসেন্ট ট্রানসলেশনস ইত্যাদি সমর্থন করে।

    <img class="i-amphtml-intrinsic-sizer" style="box-sizing: border-box; margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; font-size: 18px; vertical-align: baseline; background: transparent; max-width: 100%; display: block !important;" role="presentation" src="data:;base64,” alt=”” aria-hidden=”true” />english bengali translator

    এখানে আপনি বিভিন্ন ইংরেজি শব্দের ডেফিনেশন সহ তার অর্থ জানতে পারবেন। মূলত একটি ট্রানসলেশন অ্যাপ সাথে একটি ভালো ডিকশেনারী ও কাজ করবে।

    গুগল প্লে স্টোরে থাকা এই অ্যাপটি রিভিউ ৩.৯ এবং ডাউনলোড বা সংখ্যা ১ লক্ষ বারেরও বেশি।

    ৭. ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর ফ্রী

    সাত নম্বর সাত নম্বরে বলতে হবেই ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর ফ্রী এই অ্যাপটির নাম। একটি ফ্রি ট্রানসলেশন অ্যাপ এর মাধ্যমে সহজেই বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে পারবেন।

    এর মধ্যে রয়েছে সার্চ বাংলা থেকে ইংরেজি ডিকশনারি এবং আরও অনেক কিছু। আপনার প্রাইভেসি এবং গোপনীয়তাকে একশভাগ সুরক্ষিত রাখে বাংলা থেকে ইংরেজি করার সাথে সাথে এটি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে সমর্থ।

    ডিজাইনের কথা বলতে গেলে এর ডিজাইন ইন্টারফেস খুবই সুন্দর এবং সাবলীল। সিঙ্গেল ট্যাগ কপি পেস্ট অপশন এটির একটি বিশেষ বৈশিষ্ট্য। গুগোল অ্যাপ স্টোরে প্লে স্টোরে এটি ইনস্টল সংখ্যা ৫ লক্ষের বেশি এবং রিভিউ ৪.৬।

    ৮. English to Bangla Translator Free

    ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর ফ্রি। ইংলিশ টু বাংলা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর উল্লেখযোগ্য নাম মূল বৈশিষ্ট্য গুলি হল দ্রুত কাজ করে এটি ভয়েস কনভারসেশন সাপোর্ট করে। এটি আপনার কনভার্শন করা অংশ সহজেই সোশ্যাল মিডিয়া বা অন্য কোন অ্যাপ শেয়ার করতে সাহায্য করে। গ্রাভিটি টেক্সট স্ক্যান করতেও এটি সমর্থ। গুগল প্লে স্টোরে এটির ডাউনলোড ৫ লক্ষের বেশি এবং রিভিউ ৪.২.

    ৯. ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর অ্যাপ

    এরপর হলো ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর অ্যাপ। ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর অ্যাপ এর মূল বৈশিষ্ট্য হলো এটি ডিজাইন সুন্দর এটি ইংরেজি থেকে বাংলায় খুবই দ্রুত ট্রান্সলেট করে. এটি ফাস্ট ট্রান্সলেশন সাপোর্ট করে। তাছাড়াও এটি ওয়ার্ড কপিতে সমর্থ। যদি আপনি একটি সুন্দর ,লাইটওয়েট এবং সহজ ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেটার খুঁজেন এটি একটি আদর্শ ট্রান্সলেটর অ্যাপ হতে পারে।

    গুগল প্লে স্টোর ইন্সটল সংখ্যা ১ হাজারের উপর এবং সাইজ মাত্র ৪.৪ মেগাবাইট।

    ১০. ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর এন্ড ডিকশেনারী

    ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর এন্ড ডিকশেনারী এই লিস্টে থাকা ১০ নম্বর ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর অ্যাপ। এটি একটি অফলাইন বাংলা ডিকশনারি কাজ করে।

    বাংলা ট্রান্সলেট করার সাথে সাথে এটি পুরো অফলাইন মোড এ কাজ করতে পারে আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি এই অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি একটি হালকা অ্যান্ড্রয়েড ইংরেজি টু বাংলা ডিকশনারী খোঁজ করেন তবে এই অ্যাপটি আপনার পক্ষে আদর্শ হতে পারে।

    এই অ্যাপটিতে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ইংরেজি শব্দ প্রিলোডেড রয়েছে। ইতিমধ্যে প্রায় 50 টিরও বেশি বহুল ব্যাবহৃত ইংরেজি শব্দের বাংলা অর্থ করা রয়েছে। গুগল প্লে স্টোরে এটি ইন্সটল এর সংখ্যা ৫০ হাজারেরও বেশি এবং এটি সাইজ মাত্র ৬.৩ মেগাবাইট।

    ধন্যবাদ!

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 75 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

ছারপোকা মারার ঔষধের নাম কি? ল্যাভেন্ডার অয়েল কি ছারপোকা তাড়ানোর কাজ করে?

ছারপোকা মারার ঔষধের নাম কি? ল্যাভেন্ডার অয়েল কি ছারপোকা তাড়ানোর কাজ করে?
  1. Nusaiba
    Nusaiba নতুন
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    ছারপোকা উষ্ণ রক্তবিশিষ্ট অন্যান্য পোষকের রক্ত খেয়ে বেঁচে থাকে। পোকাটি বিছানা, মশারি, বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনেও এদের দেখা মেলে। বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে - ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধবিস্তারিত পড়ুন

    ছারপোকা উষ্ণ রক্তবিশিষ্ট অন্যান্য পোষকের রক্ত খেয়ে বেঁচে থাকে। পোকাটি বিছানা, মশারি, বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনেও এদের দেখা মেলে। বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে – ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। মশার মতো ছোট্ট কামড় বসিয়ে এরা স্থান ত্যাগ করে। তাই বলে যে দিনের বেলায় কামড়াবে না এমন না।

    ন্যাপথলিন

    ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। দেখবেন ঘরে ছারপোকা হবে না।

    কেরোসিনের প্রলেপ

    ছারপোকা তাড়াতে মাঝে মাঝে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।

    ঘর পরিষ্কার করুন

    সপ্তাহে একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন। ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।

    ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন

    ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।

    আসবাবপত্র ও লেপ-তোশক রোদে দিন

    আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।

    অ্যালকোহল স্প্রে

    আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকাপ্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখেবেন ছারপোকা মরে যাবে।

    বিছানা দেয়াল থেকে দূরে রাখুন

    ছারপোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

    সূত্রঃ দৈনিক যুগান্তর

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 469 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পর্যায় কয়টি?

  • 0
  • 0 টি উত্তর
  • 28 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

ব্রয়লার মুরগির বাচ্চার আজকের পাইকারি দাম কত?

  1. সীমা চৌধুরী
    সীমা চৌধুরী নতুন
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    সারাদেশের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম রাজশাহী: লাল (বাদামী) ডিম=, সাদা ডিম=, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা। বগুড়া : লাল(বাদামী)ডিম=৭.০০, ব্রয়লার মুরগী=১৩০/কেজি, সোনালী মুরগী =১৪০/কেজি টাকা। কাজী(বগুড়া):– লাল(বাদামী) ডিম=৭.৫৬ বাচ্চার দর:-সোনালী হাইব্রিড=৪০, সোনালী রেগুলার=৩৬বিস্তারিত পড়ুন

    সারাদেশের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

    রাজশাহী: লাল (বাদামী) ডিম=, সাদা ডিম=, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা।

    বগুড়া : লাল(বাদামী)ডিম=৭.০০, ব্রয়লার মুরগী=১৩০/কেজি, সোনালী মুরগী =১৪০/কেজি টাকা।

    কাজী(বগুড়া):– লাল(বাদামী) ডিম=৭.৫৬ বাচ্চার দর:-সোনালী হাইব্রিড=৪০, সোনালী রেগুলার=৩৬ টাকা

    সিরাজগঞ্জ :- লাল(বাদামী) ডিম= ব্রয়লার মুরগী=কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি টাকা।

    পাবনা :-লাল(বাদামী)ডিম=৭.২০, সাদা ডিম=৬.৪০ টাকা।

    ইউনাইটেড এগ(সেল পয়েন্ট): লাল ডিম=৮.৩০, সাদা ডিম=৭.৫০ টাকা। ডাম্পিং মার্কেট লাল(বাদামী) ডিম=৭.২৫, সাদা ডিম=৬.৭০ টাকা।

    গাজীপুর: লাল (বাদামী)ডিম=৬.৭০, সাদা ডিম=৬.৬০, ব্রয়লার মুরগী=১৩৭/কেজি, কালবার্ড লাল=২১৫/কেজি, কালবার্ড সাদা=/কেজি, সোনালী মুরগী=২৫০/ কেজি টাকা। বাচ্চার দর: লেয়ার লাল=২০-২৫, লেয়ার সাদা=২৫-৩০, ব্রয়লার=২৭-২৮ টাকা। ডায়মন্ডঃ লাল(বাদামী) বড় ডিম লাল(বাদামী) মাঝারি ডিম=

    চট্টগ্রাম: লাল(বাদামী) ডিম=৭.৫০, সাদা ডিম=৭.০০, ব্রয়লার মুরগী=১৪৭/কেজি, কালবার্ড লাল=২৪৫/কেজি, সোনালী মুরগী=২৭০/কেজি টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল=২০, লেয়ার সাদা=২৭-২৮, ব্রয়লার=২৫ টাকা।

    রাজশাহী:- লাল(বাদামী) ডিম= সাদা ডিম=, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা। খুলনা:- লাল(বাদামী) ডিম=৭.৭০, সাদা ডিম=৭.২০ টাকা। বরিশাল:-লাল(বাদামী) ডিম=৭.৮০, ব্রয়লার মুরগী=১৪০/কেজি, কালবার্ড লাল=২৪০/কেজি, সোনালী মুরগী=২৪০/কেজি টাকা। বাচ্চার দর:– লেয়ার লাল = ব্রয়লার= টাকা।

    ময়মনসিংহ: লাল(বাদামী) ডিম=৭.০০, ব্রয়লার মুরগী=১৩২/ কেজি, সোনালী মুরগী=২৪৫/কেজি টাকা।সিলেট=লাল(বাদামী)ডিম=৮.০০, সাদা ডিম=৭.৬০, ব্রয়লার মুরগী=১৪০/ কেজি টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল =৩১, লেয়ার সাদা =, ব্রয়লার =২৫ টাকা।

    রংপুর: লাল(বাদামী) ডিম=৭.২০ টাকা। কাজী(রংপুর):-লাল(বাদামী) ডিম=৭.৩৫ টাকা। বাচ্চার দর:-লেয়ার লাল=ব্রয়লার=সোনালী হাইব্রিড=৪০ সোনালী রেগুলার=৩৬ টাকা। বগুড়া : লাল(বাদামী)ডিম=৭.০০, ব্রয়লার মুরগী=১৩০/কেজি, সোনালী মুরগী =১৪০/কেজি টাকা।

    কাজী(বগুড়া):– লাল(বাদামী) ডিম=৭.৫৬ বাচ্চার দর:-সোনালী হাইব্রিড=৪০, সোনালী রেগুলার=৩৬ টাকা।টাংগাইল :-– লাল(বাদামী) ডিম=৭.১০, সাদা ডিম=, ব্রয়লার মুরগী=/ কেজি, সোনালী মুরগী=২৪০/কেজি টাকা।

    কিশোরগঞ্জ:- লাল(বাদামী) ডিম=৭.১০, ব্রয়লার মুরগী=/কেজি টাকা। নরসিংদী :- লাল(বাদামী) ডিম= টাকা।সিরাজগঞ্জ  :– লাল(বাদামী) ডিম= ব্রয়লার মুরগী=/কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি টাকা।

    ফরিদপুর :- লাল(বাদামী) ডিম=৭.৩৫ টাকা। কাজী(ফরিদপুর)  :- লাল(বাদামী) ডিম=৬.৯০, ব্রয়লার মুরগী=১৩২/কেজি, লেয়ার মুরগী=২২০/কেজি, সোনালী মুরগী=২৩০/কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল=২৫, ব্রয়লার=২৩, সোনালী হাইব্রিড=৪০, সোনালী রেগুলার=৩৬ টাকা।

    পাবনা :-লাল(বাদামী)ডিম=৭.২০, সাদা ডিম=৬.৪০ টাকা। নোয়াখালী:- লাল(বাদামী)ডিম=৭.০০, ব্রয়লার মুরগী=১৪৬/কেজ, কালবার্ড লাল=২৩৫/কেজি, সোনালী মুরগী=২৬৫/কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল = লেয়ার সাদা = ব্রয়লার =২৮ টাকা।

    পিরোজপুর (স্বরুপকাঠী:- লাল(বাদামী) ডিম=৭.৬০ সাদা ডিম= ব্রয়লার মুরগী =/কেজি টাকা। যশোর :-লাল(বাদামী) ডিম=৮.০০ টাকা। কুমিল্লা:- লাল (বাদামী) ডিম= ব্রয়লার মুরগী=/ কেজি কালবার্ড লাল=/কেজি সোনালী মুরগী=/কেজি টাকা।  কক্সবাজার :-লাল (বাদামী) ডিম=৭.৪০, সাদা ডিম=৬.৯০, ব্রয়লার মুরগী =/কেজি সোনালী মুরগী =/কেজি টাকা।

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 190 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ সাধারণ প্রশ্ন

ল্যাপটপ চার্জে দিয়ে চালালে কি ল্যাপটপের ক্ষতি হয়, নাকি চার্জে দিয়ে চালানোই ভালো?

  • 0
  • 0 টি উত্তর
  • 12 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ স্বাস্থ্য

তেতুলের উপকারিতা এবং তেতুল খাওয়ার নিয়ম কি

  • 0
  • 0 টি উত্তর
  • 48 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন
surma
surmaনতুন
সময়ঃ 4 বছর আগেক্যাটাগরিঃ পড়াশোনা

বই পড়া কি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে?

  1. allaboutsubha
    allaboutsubha শিক্ষক https://www.youtube.com/allaboutsubha/
    উত্তর দিয়েছেন 4 বছর আগে

    100% parbe. bill gates / elon musk erao kintu sobsomay boi bore.. https://knoworld18.blogspot.com/ https://bnknoworld18.blogspot.com/ https://hiknoworld18.blogspot.com/ https://allaboutsubha.blogspot.com/ https://hottechpanda.blogspot.com/ https://affiliatenetworkhub.blogspot.com/  

    100% parbe.

    bill gates / elon musk erao kintu sobsomay boi bore..

    https://knoworld18.blogspot.com/
    https://bnknoworld18.blogspot.com/
    https://hiknoworld18.blogspot.com/
    https://allaboutsubha.blogspot.com/
    https://hottechpanda.blogspot.com/
    https://affiliatenetworkhub.blogspot.com/

     

    সংক্ষেপে দেখুন
      • 0
    • শেয়ার করুন
      শেয়ার করুন
      • শেয়ার করুন Facebook
      • শেয়ার করুন Twitter
      • শেয়ার করুন LinkedIn
      • শেয়ার করুন WhatsApp
  • 0
  • 1 টি উত্তর
  • 60 বার প্রদর্শিত
  • 0 জন ফলোয়ার
উত্তর দিন

Sidebar

লগ ইন করুন
  • জনপ্রিয়
  • উত্তর
  • Mithun

    নির্মাণকাজে মরুভূমির বালু কেন ব্যবহার করা হয়না?

    • 12 টি উত্তর
  • Hina Khan

    Is Telegram MOD APK safe to use? What are the ...

    • 9 টি উত্তর
  • shanto

    ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন, লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড, লাইসেন্স হয়েছে ...

    • 8 টি উত্তর
  • Admin

    নতুন ক্যাটাগরি "SEO" যুক্ত হলো আড্ডাবাজে!

    • 7 টি উত্তর
  • Mahmudul

    একটি ঘোর লাগানো ছবি দেখাতে পারবেন কি?

    • 6 টি উত্তর
  • sumi
    sumi একটি উত্তর দিয়েছেন তফসিল কি? সাধারণ ভাষায় তফসিল কি বা তফসিল বলতে কোনো… ডিসেম্বর 5, 2025, সময়ঃ 12:03 পূর্বাহ্ন
  • sumi
    sumi একটি উত্তর দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি।… ডিসেম্বর 4, 2025, সময়ঃ 11:54 অপরাহ্ন
  • rana
    rana একটি উত্তর দিয়েছেন যুদ্ধবিমানগুলোর মধ্যে পার্থক্য বোঝার সবচেয়ে সহজ উপায় হলো সেগুলোকে প্রজন্ম… ডিসেম্বর 4, 2025, সময়ঃ 12:24 পূর্বাহ্ন
  • হৃদয়
    হৃদয় একটি উত্তর দিয়েছেন আমার মনেহয় এমন কোন দেশ পৃথিবীতে নেই, যেখানে ভূমিকম্প না… নভেম্বর 27, 2025, সময়ঃ 1:38 অপরাহ্ন
  • কাসেম খান
    কাসেম খান একটি উত্তর দিয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য… নভেম্বর 26, 2025, সময়ঃ 3:21 অপরাহ্ন

জনপ্রিয় গ্রুপ

  • মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    মুভি ম্যানিয়া 🤘 Movie Mania

    • 4 ইউজার
    • 1 পোস্ট
    • 94 বার প্রদর্শিত
  • Earn Money

    • 3 ইউজার
    • 0 পোস্ট
    • 139 বার প্রদর্শিত
  • Knowledge World

    Knowledge World

    • 3 ইউজার
    • 2 পোস্ট
    • 106 বার প্রদর্শিত
  • CT Game Review

    CT Game Review

    • 3 ইউজার
    • 1 পোস্ট
    • 880 বার প্রদর্শিত
  • Crazy Time Fun

    Crazy Time Fun

    • 2 ইউজার
    • 0 পোস্ট
    • 63 বার প্রদর্শিত

চলতি মাসের সেরা ইউজার

rana

rana

  • 26 প্রশ্ন
  • 3 পয়েন্ট
পণ্ডিত
freyasmith

freyasmith

  • 2 প্রশ্ন
  • 3 পয়েন্ট
নতুন
jamesdavid

jamesdavid

  • 1 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
lillieford

lillieford

  • 1 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
sumi

sumi

  • 18 প্রশ্ন
  • 2 পয়েন্ট
নতুন
লগ ইন করুন

Explore

  • হোমপেজ
  • জরুরী প্রশ্ন
  • প্রশ্ন
    • নতুন প্রশ্ন
    • জনপ্রিয় প্রশ্ন
    • সর্বাধিক উত্তরিত
    • অবশ্যই পড়ুন
  • ব্লগ পড়ুন
  • গ্রুপ
  • কমিউনিটি
  • জরিপ
  • ব্যাজ
  • ইউজার
  • বিভাগ
  • সাহায্য
  • টাকা উত্তোলন করুন
  • আড্ডাবাজ অ্যাপ

Footer

AddaBuzz.net

আড্ডাবাজ একটি সামাজিক প্রশ্নোত্তর ইঞ্জিন। যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে একে অপরের জ্ঞান আদান-প্রদান হয়। প্রশ্ন করুন, উত্তর দিন, জ্ঞান ভাগাভাগি করুন।

Adv 234x60

aalan

আমাদের সম্পর্কিত

  • আমাদের টিম
  • আমাদের লক্ষ্য

লিগ্যাল স্টাফ

  • Privacy Policy
  • Terms and Conditions
  • Data Deletion Instructions

সাহায্য

  • Knowledge Base
  • Contact us

আমাদের ফলো করুন

© 2025 AddaBuzz. All Rights Reserved
With Love by AddaBuzz.net