সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
সোমবার হার্ট অ্যাটাক বেশি হয় কেন?
কিছু সমীক্ষায় এটা উঠে এসেছে যে হার্ট অ্যাটাক এর প্রবণতা, বিশেষ করে যাঁরা কর্মজীবনে রয়েছেন, তাঁদের মাঝে সোমবারেই দেখা যায়। এর কারণ হিসাবে যেটা বলা হয়, রবিবার ছুটির দিন হওয়াতে স্ট্রেস লেভেল খুব কম থাকে এবং সোমবার সপ্তাহের কাজের দিন হিসাবে প্রথম দিন হওয়াতে, হঠাৎ করেই মানসিক স্ট্রেস লেভেল বেড়ে যাবিস্তারিত পড়ুন
কিছু সমীক্ষায় এটা উঠে এসেছে যে হার্ট অ্যাটাক এর প্রবণতা, বিশেষ করে যাঁরা কর্মজীবনে রয়েছেন, তাঁদের মাঝে সোমবারেই দেখা যায়।
এর কারণ হিসাবে যেটা বলা হয়, রবিবার ছুটির দিন হওয়াতে স্ট্রেস লেভেল খুব কম থাকে এবং সোমবার সপ্তাহের কাজের দিন হিসাবে প্রথম দিন হওয়াতে, হঠাৎ করেই মানসিক স্ট্রেস লেভেল বেড়ে যায়।
রোববার এবং সোমবার, এই দুদিনের মাঝে, স্বল্প সময়ের ব্যবধানে স্ট্রেস লেভেলের শার্প ভ্যারিয়েশন এর জন্য হঠাৎ করেই প্যানিক এ্যাটাক সৃষ্টি হয়,
রোববার রাত থেকেই, সোমবারে অফিস/কাজে যেতে হবে ভেবে শুরু হয় টেনশন এবং এটা সোমবারে কাজের সময় পিক পয়েন্টে পৌঁছে যেতে পারে,
এই অত্যধিক টেনশনের কারণে, অফিসের চেয়ারে বসতে গিয়ে, হার্টের কোনো সমস্যা ছাড়াই বন্ধ হয়ে যেতে পারে, অক্সিজেন সরবরাহ।
সূত্রঃ
- https://m.timesofindia.com/life-style/health-fitness/health-news/the-day-of-the-week-when-you-are-most-likely-to-have-a-heart-attack-study/amp_etphotostory/69055716.cms
- https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/a-monday-can-give-you-a-heart-attack/articleshow/3665394.cms
- https://www.11alive.com/article/news/why-are-there-more-heart-attacks-on-monday/85-60c3c62d-bd3f-481f-ad8b-0b5079176c0a
সংক্ষেপে দেখুনস্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যখ্যা কি?
ভাই, এটা নিয়ে এর আগে সুমাইয়া আপুর দেয়া উত্তর দেখতে পারেন। https://addabuzz.net/question/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d/ উপরের লিংক থেকেবিস্তারিত পড়ুন
ভাই, এটা নিয়ে এর আগে সুমাইয়া আপুর দেয়া উত্তর দেখতে পারেন।
উপরের লিংক থেকে দেখে নেন।
সংক্ষেপে দেখুনকিছু বিখ্যাত শিল্পীদের নামের আগে উস্তাদ বা ওস্তাদ বলা হয় কেন? যেমন ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান, ইত্যাদি।
শাস্ত্রীয় সঙ্গীতে ওস্তাদ বা পণ্ডিত উপাধি দেওয়ার রেওয়াজ চলে আসছে বহুকাল আগে থেকেই। যে সময় থেকে নবাবদের দরবারে, রাজাদের রাজসভায়, শাস্ত্রীয় সংগীতের পৃষ্ঠ পোষকতা শুরু হলো, তখন থেকেই, অসাধারণ প্রতিভা তথা দক্ষতা সম্পন্ন শিল্পীদের স্বীকৃতি এবং সম্মাননা স্বরূপ, নবাব বা রাজা বা অন্যান্য গুণীজন কর্তৃক, ওস্তাদবিস্তারিত পড়ুন
শাস্ত্রীয় সঙ্গীতে ওস্তাদ বা পণ্ডিত উপাধি দেওয়ার রেওয়াজ চলে আসছে বহুকাল আগে থেকেই।
যে সময় থেকে নবাবদের দরবারে, রাজাদের রাজসভায়, শাস্ত্রীয় সংগীতের পৃষ্ঠ পোষকতা শুরু হলো, তখন থেকেই, অসাধারণ প্রতিভা তথা দক্ষতা সম্পন্ন শিল্পীদের স্বীকৃতি এবং সম্মাননা স্বরূপ, নবাব বা রাজা বা অন্যান্য গুণীজন কর্তৃক, ওস্তাদ বা পন্ডিত উপাধিতে ভূষিত করা হতো।
সময়ের সাথে সাথে, রাজন্যপ্রথা উঠে গেলেও, যোগ্য শিল্পীকে সম্মান প্রদর্শনার্থে, এই ওস্তাদ বা পন্ডিত উপাধি প্রদানের ধারা অব্যাহত থেকে যায় এবং বিভিন্ন সংগীতনুরাগী সংস্থা বা শিল্পীমহল এই প্রথাকে বাঁচিয়ে রাখে। এই উপাধির মাধ্যমে, সংগীতের ক্ষেত্রে, শিল্পীর দক্ষতার পরিচয়ই জড়িয়ে থাকে।
এই উপাধি দেয়ার জন্য স্বীকৃত কোনো প্রতিষ্ঠান নেই, ফলে আবেদন করার কোনো পদ্ধতিও নেই।
কোনো শিল্পী গুণীমহল কর্তৃক ওস্তাদ বা পণ্ডিত উপাধিতে ভূষিত হয়ে, সেই মহলটিকেই কৃতার্থ করেন আবার কোনো শিল্পী, নিজের জানাশোনা কোনো সংস্থা, ক্লাব-টাব ইত্যাদিকে বলে, কয়ে, একটু ম্যানেজ করে, পন্ডিত উপাধি জুটিয়ে নিয়ে, নিজে ধন্য হন।
আর সেরকম সুবিধা না থাকলেও অসুবিধে নেই, আজকাল অনেক শিল্পী, নিজেই, নিজের নামের সামনে পণ্ডিত উপাধি বসিয়ে দেন। এ ব্যাপারে জিজ্ঞেস করলে, উচ্চারণ আর অনুচ্চারণের মাঝামাঝি স্থানে থেকে, কিছু একটা বলেন, যা দুর্বোধ্য।
ধন্যবাদ।
সংক্ষেপে দেখুন