গ্যাসের ব্যথা কোথায় হয় এবং দ্রুত ব্যথা কমানোর উপায়। গ্যাস্ট্রিক বর্তমান সময়ে একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা। যেকোনো বয়সের পুরুষ ও মহিলারা এমনকি শিশুরা পর্যন্ত এ সমস্যায় ভুগে থাকে। গ্যাস্ট্রিকের ব্যথাকে ডাক্তারি ভাষায় গ্যাসট্রাইটিস বলা হয়। গ্যাস্ট্রিকের ব্যথার একটি উপসর্গ হলো পেটের উপরিভাগেবিস্তারিত পড়ুন
AddaBuzz.net Latest প্রশ্ন
-
সেরা উত্তরmurad পণ্ডিতউত্তর দিয়েছেন 4 বছর আগেগ্যাস্ট্রিক বর্তমান সময়ে একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা। যেকোনো বয়সের পুরুষ ও মহিলারা এমনকি শিশুরা পর্যন্ত এ সমস্যায় ভুগে থাকে। গ্যাস্ট্রিকের ব্যথাকে ডাক্তারি ভাষায় গ্যাসট্রাইটিস বলা হয়। গ্যাস্ট্রিকের ব্যথার একটি উপসর্গ হলো পেটের উপরিভাগে ব্যথা। গ্যাস্ট্রিকের ব্যথা কি শুধু পেটের উপরিভাগে হয় নাকি অন্য কোথাও হতে পারে বিষয়টি জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে।গ্যাস্ট্রিকের ব্যথা আসলে কোন রোগ নয়, গ্যাস্ট্রিক হলো অন্য রোগের উপসর্গ। সাধারণত পেপটিক আলসার হলে গ্যাস্ট্রিকের ব্যথা সহ আরো কিছু লক্ষণ ও উপসর্গ প্রকাশ পায়। হাইপার এসিডিটির কারণেও বুকের জ্বালাপোড়া ও ব্যথা হতে পারে।সাধারণত গ্যাস্ট্রিক বলতে আমরা পেটে গ্যাস জমা হওয়া, পেট ফাঁপা, বমি ভাব, পেটের উপরিভাগে বা বুকে ব্যথাকে বুঝে থাকি।চিকিৎসকরা গ্যাস্ট্রিকের ব্যথাকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের ব্যথা যাকে ক্রনিক গ্যাসট্রাইটিস বলা হয়। অপরটি তীব্র গ্যাস্ট্রিকের ব্যথা যাকে অ্যাকিউট গ্যাসট্রাইটিস বলা হয় এবং অ্যাকিউট গ্যাসট্রাইটিস হঠাৎ করে শুরু হয়।গ্যাস্ট্রিক কেন হয়? গ্যাস্ট্রিকের মূল কারণ হলো হাইপার অ্যাসিডিটি অর্থাৎ পেটে অ্যাসিডের পরিমাণ অতিরিক্ত ভাবে বেড়ে যাওয়া।মানসিক চাপ, অনিদ্রা, তেল চর্বি ও ভাজাপোড়া জাতীয় খাবার বেশি খাওয়া ইত্যাদি কারণে হাইপার অ্যাসিডিটি হতে পারে। তাছাড়া ব্যথানাশক ওষুধ বেশি সেবনের ফলে হাইপার অ্যাসিডিটি এমনকি পেপটিক আলসার পর্যন্ত হতে পারে।হেলিকোব্যাক্টর পাইলোরি নামের এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে পেপটিক আলসার হয়। এই ব্যাকটেরিয়া পাকস্থলীর মিউকোসাল প্রাচীরকে নষ্ট করে দেয়। ফলে পাকস্থলীতে ক্ষত বা আলসারের তৈরি হয়। তাছাড়া হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিন নামক এনজাইমের কার্যকারিতার কারণেও মিউকোসাল প্রাচী ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ পেপটিক আলসার হয়।মিউকোসাল প্রাচীর পেটের অতিরিক্ত অ্যাসিড হতে পাকস্থলীকে রক্ষা করে। মিউকোসাল প্রাচীর নষ্ট হওয়ার ফলে অ্যাসিড সরাসরি পাকস্থলীর উপর পড়ে ফলে পাকস্থলীতে ইনফ্লামেশন বা ব্যথা হয়।গ্যাস্ট্রিকের ব্যথা সচরাচর পেটের উপরিভাগে হয়। বুকের মাঝখানে, ডানপাশে এমনকি বামপাশে পর্যন্ত হতে পারে। ব্যথার অনুভূতি সবার ক্ষেত্রে এক হয় না। গ্যাস্ট্রিকের ব্যথাকে অনেকে হার্টের ব্যথা মনে করে ভুল করে। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কোন কিছু খেলে ব্যথা বেড়ে যায়। কিন্তু ডিওডেনাল আলসারের ক্ষেত্রে খালি পেটে ব্যথা বাড়ে। যাইহোক, গ্যাস্ট্রিকের তীব্র ব্যথা হলে একজন চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকি। দেখা গেছে অনেকে গ্যাস্টিকের ওষুধ নিয়মিত খাচ্ছেন কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছেন না। এর কারণ হলো তার লাইফ স্টাইল। গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের পাশাপাশি লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আনতে হবে।যে বিষয়গুলো গ্যাস্ট্রিকের সমস্যার জন্য দায়ী সেগুলো এড়িয়ে চলতে হবে। যেমনঃ মানসিক দুশ্চিন্তা দূর করতে হবে, সময় মত খাবার খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, ভাজা-পোড়া, তেল-চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, সহজে হজম হয় এমন ধরনের খাবার খেতে হবে, সময় মত ঘুমাতে হবে, এইচ পাইলোরি ইনফেকশন থাকলে এর চিকিৎসা নিতে হবে ইত্যাদি।সূত্রঃ ইন্টার্নেটসংক্ষেপে দেখুন
-
এটি জাপানের দক্ষিণে টোকিও থেকে ১০০ কি.মি দূরে এই রহস্যময় স্থান অবস্থিত। সে সময়ে বেশকিছু বড় বড় জাহাজ এ অঞ্চলের কাছে আসতেই অদৃশ্য হয়ে যায়। ১৯৫০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত প্রশান্ত মহাসাগরে সব মিলিয়ে ৯টি জাহাজ হারিয়ে যায়। অথচ সব ক’টি জাহাজেই রেডিও ট্রান্সমিটার ছিল। কিন্তু কোনোটা থেকেই কোনো রকম বার্তা আসেনি।বিস্তারিত পড়ুন
এটি জাপানের দক্ষিণে টোকিও থেকে ১০০ কি.মি দূরে এই রহস্যময় স্থান অবস্থিত। সে সময়ে বেশকিছু বড় বড় জাহাজ এ অঞ্চলের কাছে আসতেই অদৃশ্য হয়ে যায়। ১৯৫০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত প্রশান্ত মহাসাগরে সব মিলিয়ে ৯টি জাহাজ হারিয়ে যায়। অথচ সব ক’টি জাহাজেই রেডিও ট্রান্সমিটার ছিল। কিন্তু কোনোটা থেকেই কোনো রকম বার্তা আসেনি। জাপান সরকার পরিস্থিতি খতিয়ে দেখতে কাইয়ো মারু নামের একটি জাহাজ পাঠায় ওই অঞ্চলে,সেখানে নাকি বিজ্ঞানীরাও ছিলেন। কিন্তু সেটিও আর ফিরে আসেনি, অনেকটা বারমুড়ার নাইটিন ফ্লাইটের মতই। অনেক পরে সেই জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। কিন্তু জাহাজে থাকা ৩১ জন নাবিকের কোনো সন্ধান মেলেনি। কী কারণে ওই অঞ্চলে জাহাজ বা বিমান অদৃশ্য হয়, তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি আজও। তবে তড়িচ্চৌম্বকীয় তরঙ্গের তত্ত্বই এখনো পর্যন্ত জোরালো। যা বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও বলা হয়ে থাকে। পাশাপাশি নানা মিথ তৈরির পেছনে আসল ঘটনা ঢাকা পড়ে যায়, যার কারণে প্রকৃত কারণ মানুশষ বিশ্বাস করতে ইচ্ছুক নয়। সেই পঞ্চাশের দশক থেকেই নাকি এখানে অসংখ্য জাহাজ উধাও হয়ে গেছে। খোঁজ করতে গিয়েও নাকি ফিরে আসেননি কেউ। তাই এ অঞ্চলকে এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গলও বলা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই ঘটনাগুলোর পর থেকে জায়গাটি ঘিরে আতঙ্কের রেশ ক্রমে বাড়তে থাকে। পাশাপাশি শুরু হয় ড্রাগন ট্রায়াঙ্গেলর ভুতুড়ে কাণ্ডের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা। কেউ বলেছেন, তড়িচ্চৌম্বকীয় তরঙ্গের কথা। কেউ কেউ আবার সময় ভ্রমণের তত্ত্ব হাজির করে ওই অঞ্চলে টাইম লুপ খুঁজে পেয়েছেন। জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিমি দূরে মিয়াকের কাছেই নাকি আজব সব ঘটনা ঘটে। সেই পঞ্চাশের দশক থেকেই নাকি এখানে অসংখ্য জাহাজ উধাও হয়ে গেছে। খোঁজ করতে গিয়েও আর নাকি ফিরে আসেননি কেউ। তাই এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গলও বলা হয়ে থাকে জাপানের এই ডেভিল সি-কে। জাপান ও ফিলিপিন্সের সীমান্তে জাপানের ইয়োকাহামা থেকে ফিলিপিন্সের গুয়াম পর্যন্ত, গুয়াম থেকে মারিয়ানা, আবার সেখান থেকে ইয়োকাহামা পর্যন্ত এই -মা নো উমি- বা ডেভিল সি-র ড্রাগন ট্রায়াঙ্গলে নাকি অশুভ আত্মারা রয়েছে, অনেকেই এমনটা বলে থাকেন। ১৯৫২-১৯৫৪ সালে নাকি পরপর বেশ কয়েকটি জাহাজ হারিয়ে যাওয়ার সময় প্রায় ৭০০ জন সেনাও গায়েব হয়ে যান। কারও নাকি আর খোঁজই মেলেনি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি ৫০০টি বিমান, ১০টি যুদ্ধজাহাজ, ১০টি নৌ-যান ওই এলাকাতেই ধ্বংস হয় বা হারিয়ে যায়। আবহাওয়া একেবারেই প্রতিকূল ছিল না, তাও নাকি ওই এলাকার আশপাশে এলেই জাহাজ নিখোঁজ হয়ে যাচ্ছিল। কিন্তু রেডিও সিগন্যালে নাকি বার্তা পাওয়া যায়নি। -এর রহস্য নিয়ে চলেছে বিস্তর আলোচনা। নানা ব্যাখ্যা। পক্ষে-বিপক্ষে রয়েছে নানা যুক্তি। ৩১ জন বিজ্ঞানীর খোঁজ না মেলার কথা রটে যাওয়ার পর থেকেই অনেকেই বলতে থাকেন সমুদ্রের তলদেশে নাকি ড্রাগন রয়েছে। সেই থেকে নাম ড্রাগন ট্রায়াঙ্গল। তবে ঠিক কবে থেকে ডেভিল সি-র এই অংশকে ড্রাগনস ট্রায়াঙ্গল বলা শুরু হল, তা নিয়ে সংশয় রয়েছে। ১৯৫২-৫৪ সাল নাগাদ নাকি পরপর বেশ কয়েকটি জাহাজ হারিয়ে যায়। এ সময় প্রায় ৭০০ সৈন্যও গায়েব হয়ে যান। কারও নাকি আর খোঁজই মেলেনি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি ৫০০টি বিমান, ১০টি যুদ্ধজাহাজ, ১০টি নৌযান ওই এলাকায়ই ধ্বংস হয় বা হারিয়ে যায়। রহস্য সন্ধানে কায়ো মারু নামে একটি জাহাজ পাঠিয়েছিল জাপান। সেখানে নাকি বিজ্ঞানীরাও ছিলেন। কিন্তু রহস্যভেদ করতে গিয়েও তারাও আর ফিরে আসেননি। ড্রাগন ট্রায়াঙ্গল – এর রহস্য নিয়ে চলেছে বিস্তর আলোচনা, নানা ব্যাখ্যা। পক্ষে-বিপক্ষে রয়েছে নানা যুক্তি। ৩১ জন বিজ্ঞানীর খোঁজ না মেলার কথা রটে যাওয়ার পর থেকে অনেকেই বলতে থাকেন, সমুদ্রের তলদেশে নাকি ড্রাগন রয়েছে। সেই থেকে নাম ড্রাগন ট্রায়াঙ্গল।এমনটাও বলা হয়, কুবলাই খাঁ নাকি ১২০০ সালে ওই এলাকা দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছিলেন, তারপর নাকি জাহাজের ৪০ হাজার আরোহী সমুদ্রেই নিখোঁজ হয়ে যায়। ১৮০০ সালে এক রহস্যময়ী নারীকে নাকি ওই এলাকায় জাহাজ চালিয়ে নিয়ে যেতে দেখা গেছে। এরপর আরও নানা মিথ রটতে থাকে কয়েক দশক ধরে। ১৯৮৯ সালে চার্লস বার্লিৎজ নামে এক লেখক দ্য ড্রাগনস ট্রায়াঙ্গল বইয়ে লেখেন পঞ্চাশের দশকে জাহাজডুবি ও সেনা নিখোঁজের কথা। ১৯৯৫ সালে ল্যারি কুশে নামে এক লেখক বলেন, কায়ো মারু ১৯৫২ সালের ২৪ সেপ্টেম্বর ধ্বংস হয়। পরে ধ্বংসাবশেষ মিলেছিল। ল্যারিই বলেন, এই অঞ্চলে মৎস্যজীবীদের নৌকা নিখোঁজ হয়েছিল, জাহাজ নয়। ল্যারি বলেন, অগ্ন্যুৎপাত ছাড়াও ভূমিকম্পের প্রবণতাও রয়েছে এই সব এলাকায়। সব মিলেই অশুভ আত্মার কথা রটে গিয়েছিল। আর ছোট মাছ ধরার নৌকা গভীর সমুদ্রে হারিয়ে যাওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। ইভান টি স্যান্ডারসন বলেন, এটি বিশ্বের ১২টি ভাইল ভর্টেক্সের অন্যতম। ১৯৭২ সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশিত দ্য টুয়েলভ ডেভিলস গ্রেভ ইয়ার্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলছে, পৃথিবীতে মোট ১২টি জায়গায় তীব্র চৌম্বকীয় আকর্ষণ অনুভূত হয়। আর ডেভিলস সি ড্রাগন ট্রায়াঙ্গলও তাই। সায়েন্টিফিক আমেরিকানের তথ্য অনুযায়ী, ড্রাগন ট্রায়াঙ্গলের এই স্থানটিতে প্রায় ৩৭ হাজার মাইল এলাকা জুড়ে গভীর সামুদ্রিক খাদ রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে গরম লাভা ও কার্বন ডাই অক্সাইড রয়েছে। এছাড়াও ৫০-এর দশকে রেডিও সিগন্যাল ব্যবস্থা শক্তিশালী ছিল না। তাই ওই ঘটনাগুলো রটে যায়। [নোটঃ ল্যারিই, ইভানের মতই আরো কিছু বিজ্ঞানী আছেন যারা পৃথিবীকেও প্ল্যাট মনে করেন, উল্লেখ্য যে ঐ খানে হারিয়ে যাওয়া সৈন্যবহর, জাহাজ, বিমান ইত্যাদির কথা উপেক্ষা করে তিনি কিছু তুচ্ছ ঘটনাকে ব্যাখা করেছেন যা মোটেই ডেভিল-সির সাথে সামঞ্জস্য নয়]। তবে বারমুডা ট্রায়াঙ্গলের মতো ড্রাগন ট্রায়াঙ্গল নিয়ে বিপরীত মতও রয়েছে। যারা ভিন্নমত পোষণ করেন তাদের দাবি এগুলো আসলে কাল্পনিক। যদিও সব ঘটনার ব্যাখ্যা এখনও মেলেনি, তবুও ড্রাগনস ট্রায়াঙ্গল নিয়ে তৈরি নানা মিথের সদুত্তর এ বার পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।
সংক্ষেপে দেখুন
-
দ্রুততম সামুদ্রিক প্রাণী হলো ব্ল্যাক মার্লিন (Black Marlin)। এটি ঘণ্টায় প্রায় ১৩২ কিলোমিটার (৮২ মাইল) পর্যন্ত গতিতে সাঁতার কাটতে পারে। ব্ল্যাক মার্লিনের মসৃণ দেহ এবং শক্তিশালী পাখনা এটিকে দ্রুত গতিতে সাঁতার কাটতে সাহায্য করে। এর গতি এটিকে সমুদ্রে শিকার ধরার এবং শিকারী প্রাণীদের থেকে বাঁচতে সাহায্যবিস্তারিত পড়ুন
দ্রুততম সামুদ্রিক প্রাণী হলো ব্ল্যাক মার্লিন (Black Marlin)। এটি ঘণ্টায় প্রায় ১৩২ কিলোমিটার (৮২ মাইল) পর্যন্ত গতিতে সাঁতার কাটতে পারে।

ব্ল্যাক মার্লিনের মসৃণ দেহ এবং শক্তিশালী পাখনা এটিকে দ্রুত গতিতে সাঁতার কাটতে সাহায্য করে। এর গতি এটিকে সমুদ্রে শিকার ধরার এবং শিকারী প্রাণীদের থেকে বাঁচতে সাহায্য করে।
যদিও অন্যান্য সামুদ্রিক প্রাণী যেমন সেলফিশ (ঘণ্টায় প্রায় ১১০ কিমি বা ৬৮ মাইল) এবং সোর্ডফিশ (ঘণ্টায় প্রায় ৯৭ কিমি বা ৬০ মাইল) খুব দ্রুত, ব্ল্যাক মার্লিনই দ্রুততম সামুদ্রিক প্রাণী হিসেবে পরিচিত।
সংক্ষেপে দেখুন
-
১৭৬৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হালেদের বইয়ে স্বরবর্ণের সংখ্যা ছিল ১৬। পরবর্তী প্রায় একশত বছর মদনমোহনের শিশুশিক্ষা প্রথম ভাগ পর্যন্ত স্বরবর্ণের সংখ্যা ১৬টিই ছিল। এগুলো হলো অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, ৠ, ঌ, ৡ, এ, ঐ, ও, ঔ, অ০, অঃ। বিদ্যাসাগর এই সংখ্যা কমিয়ে ১২তে নামালেন। তিনি ভূমিকায় লিখলেন: "বহূকালাবধি বর্ণমবিস্তারিত পড়ুন
১৭৬৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হালেদের বইয়ে স্বরবর্ণের সংখ্যা ছিল ১৬। পরবর্তী প্রায় একশত বছর মদনমোহনের শিশুশিক্ষা প্রথম ভাগ পর্যন্ত স্বরবর্ণের সংখ্যা ১৬টিই ছিল। এগুলো হলো অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, ৠ, ঌ, ৡ, এ, ঐ, ও, ঔ, অ০, অঃ। বিদ্যাসাগর এই সংখ্যা কমিয়ে ১২তে নামালেন। তিনি ভূমিকায় লিখলেন:
“বহূকালাবধি বর্ণমালা ষোল স্বর ও চৌত্রিশ ব্যঞ্জন এই পঞ্চাশ অক্ষরে পরিগণিত ছিল। কিন্তু বাঙ্গালা ভাষায় দীর্ঘ ৠ-কার ও দীর্ঘ ৡ-কারের প্রয়োজন নাই। এই নিমিত্ত ঐ দুই বর্ণ পরিত্যক্ত হইয়াছে। আর সবিশেষ অনুধাবন করিয়া দেখিলে অনুস্বার ও বিসর্গ স্বরবর্ণ মধ্যে পরিগণিত হইতে পারে না। এই নিমিত্ত ঐ দুই বর্ণ ব্যঞ্জনবর্ণ মধ্যে পঠিত হইয়াছে। আর চন্দ্রবিন্দুকে ব্যঞ্জনবর্ণস্থলে এক স্বতন্ত্র বর্ণ বলিয়া গণনা করা গিয়াছে। “ড, ঢ, য এই তিন ব্যঞ্জনবর্ণ পদের মধ্যে অথবা পদের অন্তে থাকিলে, ড়, ঢ়, য় হয়।বিদ্যাসাগরের এই মৌলিক সংস্কারের ১২৫ বছর পর স্বরবর্ণে মাত্র আর একটি সংস্কার ঘটেছে, তাহলো ঌ বর্ণটি বাদ দেওয়া। এখন স্বরবর্ণ ১১টি। ব্যঞ্জনবর্ণ ছিল ৩৪টি। বিদ্যাসাগর তাতে নতুনভাবে ছয়টি বর্ণ যুক্ত করেন। অনুস্বার ও বিসর্গকে স্বরবর্ণ থেকে ব্যঞ্জনবর্ণে নিয়ে এসে চন্দ্রবিন্দুকেও যোগ করে দিলেন। ড, ঢ, য-এর দ্বিবিধ উচ্চারণের ক্ষেত্রে নিচে ফুটকি বা শুন্য দিয়ে নতুন তিনটি ব্যঞ্জন অক্ষর আবিষ্কার করলেন। তা ছাড়া বিদ্যাসাগর দেখলেন, “বাঙ্গালা ভাষায় একারের ত, ত্ এই দ্বিবিধ কলেবর প্রচলিত আছে।” তাই এটিকেও ব্যঞ্জনবর্ণে যুক্ত করেছেন। আর ক্ষ যেহেতু ক ও ষ মিলে হয় “সুতরাং উহা সংযুক্তবর্ণ, এ জন্য অসংযুক্ত ব্যঞ্জনবর্ণ গণনাস্থলে পরিত্যক্ত হইয়াছে।” এভাবে তার হাতে ব্যঞ্জনবর্ণ হলো ৪০টি। এর মধ্যে স্বরবর্ণ ঌ-এর মতই শুধু অন্তঃস্থ ‘ব’ বর্ণটি বাদ যায়। এখন ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
সূত্রঃ উইকিপিডিয়া
সংক্ষেপে দেখুন
জরিপের ফলাফল
ভোট দেয়ার এবং ফলাফল জানার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে।


এই ছবিগুলো দেখার পর যখন কেউ বলে, "আমি পাকিস্তানের প্রতি টান অনুভব করি", তখন আমি হতবিহবল হয়ে পড়ি। আমি ভাবতে পারিনা বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ পাকিস্তানের প্রতি টান অনুভব করতে পারে। কেউ যদি মনে করে থাকেন আমি সবচেয়ে বীভৎস ছবিগুলো ইন্টারনেট থেকে বের করে দিয়েছি, তাহলে ভুল ভাবছেন। এর চেয়ে অনেক বীভৎবিস্তারিত পড়ুন
এই ছবিগুলো দেখার পর যখন কেউ বলে, “আমি পাকিস্তানের প্রতি টান অনুভব করি”, তখন আমি হতবিহবল হয়ে পড়ি। আমি ভাবতে পারিনা বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ পাকিস্তানের প্রতি টান অনুভব করতে পারে।
কেউ যদি মনে করে থাকেন আমি সবচেয়ে বীভৎস ছবিগুলো ইন্টারনেট থেকে বের করে দিয়েছি, তাহলে ভুল ভাবছেন। এর চেয়ে অনেক বীভৎস ছবি আমি ইন্টারনেট থেকে পেয়েছি। কিন্তু সেগুলো দেওয়ার মতো সাহস হয়নি। ছবিগুলো দেখার পর আমি অসুস্থ অনুভব করছি, তাই সেই ছবিগুলো আমি এখানে প্রকাশ করে অন্য কাউকে অসুস্থ করতে চাই না। বাসায় কেউ নেই, ওই ছবিগুলো দেখে এখন আমার হাত-পা কাঁপছে।
মাত্র ৫০ বছর আগে যে দেশটি এমন নৃশংসতার শিকার হয়েছে, তারা অন্য যে কোনো জাতির চেয়ে পিছিয়ে থাকবে সেটাই কি স্বাভাবিক নয়? পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে বাংলাদেশের তুলনা অসম নয় কি? বাংলাদেশ যদি কোনদিন ওঠে না দাঁড়াতে পারত, আমি অবাক হতাম না।
কিন্তু বাংলাদেশে উঠে দাঁড়াতে পেরেছে!
বর্তমানে বাংলাদেশের রিজার্ভ পাকিস্তানের রিজার্ভের তিনগুণ।
লিঙ্গ সমতায় ১৫৬ দেশের মধ্যে বাংলাদেশ ৬৫তম, পাকিস্তান ১৫৩ তম।
সেনিটেশন খাতে বাংলাদেশ শুধু পাকিস্তান নয় ভারতের চেয়েও এগিয়ে। অনেক বিশ্লেষকই বলেন, সেনিটেশন খাতে ভারতকে বাংলাদেশের কাছে শিক্ষা নিতে হবে।
সাক্ষরতার হার বাংলাদেশে ৭৩.৯%, পাকিস্তানে ৫৯.১%।
সুখী দেশের তালিকায় বর্তমানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে। সেদিক থেকে পাকিস্তান আছে তলানিতে।
বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২বছর ৭ মাস, অন্যদিকে পাকিস্তানের মানুষের গড় আয়ু ৬৭বছর। মজার বিষয় হলো, ১৯৭১ সালে বাংলাদেশের গড় আয়ু ছিল ৪৬ বছর এবং পাকিস্তানের গড় আয়ু ছিল ৫৩ বছর। বৈষম্য স্পষ্ট।
বর্তমানে বাংলাদেশের শিশু মৃত্যুর হার ২৫, পাকিস্তানে ৫৫! ১৯৭১ সালে বাংলাদেশের শিশু মৃত্যুহর ছিল ১৪৮, পাকিস্থানে ১৩৯। এখানেও বাংলাদেশের প্রতি তৎকালীন পাকিস্তানের তীব্র বৈষম্য লক্ষ্য করা যায়।
স্বাধীনতার ৫০ বছরে দারিদ্র্য কমেছে ৭০ শতাংশ। একাত্তর সালে দারিদ্র্যের হার ছিল ৯০ শতাংশ, বর্তমানে হার ১১ শতাংশ।
বর্তমানে বাংলাদেশে অতি ধনী বৃদ্ধিতে বিশ্বে ১ম, পোশাক রপ্তানিতে ২য়, পাট উৎপাদনে ২য়, ইলিশ উৎপাদনে ১ম। শাক সবজি উৎপাদনে ৩য়।
অর্থনীতিতে উৎপাদনের ১৩টি খাতে বিশ্বের শীর্ষ দশের তালিকায় বাংলাদেশ আছে। ১১টি খাতে আছে শীর্ষ ৩-এর মধ্যে।
অজ্ঞাতনামা অনেকেই দেখছি পাকিস্তানের অবকাঠামোগত উন্নতির কথা বলছে। সামাজিক সূচকগুলো কোথায় ভাই?
অবকাঠামোর দিক থেকে পাকিস্তান স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের তুলনায় এগিয়ে ছিল। কারণ বাজেট বরাদ্দের অধিকাংশই পাকিস্তানের পেছনে ব্যয় হতো।
পাকিস্তানকে অনেকে ইসলামিক রাষ্ট্র বলে খুব পছন্দ করে!
যুদ্ধের সময় লোকেদের লজ্জাস্থান পরীক্ষা করে দেখা হতো লোকটা মুসলমান নাকি হিন্দু। হিন্দু হলে গুলি।
আইরিশ চ্যাং নামক একজন লেখিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নানকিং শহরে নারী নির্যাতন বিষয়ে গবেষণা করেছিলেন। এই গবেষণা করতে গিয়ে তিনি নারী নির্যাতনের যে নৃশংসতা উপলব্ধি করেছিলেন তার মনস্তাপে তিনি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেন। তিনি লিখে গিয়েছিলেন, নানকিং-এর নারীধর্ষণের সাথে তুলনা করা যেতে পারে পৃথিবীতে সেরকম একটি মাত্র উদাহরণ হচ্ছে একাত্তরের বাংলাদেশের নারী নির্যাতন।
অর্থাৎ একাত্তর সালে বাংলাদেশে যে নারী নির্যাতন হয়েছিল, শুধুমাত্র সে নির্মমতা সম্পর্কে জানতে পেরেই একজন নারী সুইসাইড করার মতো অবস্থায় পৌঁছে যাবেন। এবং করেও ফেলবেন। তাহলে যে সব নারীই এই নির্যাতনের মধ্য দিয়ে গেছে, তাদের কেমন অবস্থা হয়েছিল?!
নারী নির্যাতনের অনেক নির্মম বর্ণনা পাওয়া যায় গল্প, উপন্যাসের কিংবা প্রবন্ধে। কিন্তু সেগুলো লেখার মত মানসিক দৃঢ়তা আমার নেই। এই নির্যাতনের ইনকোয়ারি কি পাকিস্তান সরকার করেছিল? ইসলামে ধর্ষণের শাস্তি তো মৃত্যুদণ্ড, ওই সৈনিকদের কোন শাস্তি কি হয়েছিল? আদৌ পাকিস্তান সরকার তাদের কোনো জবাবদিহিতা চেয়েছিল কি? শরীয়তের ন্যূনতম বিধান তারা মানেনি।
এটা হল তৎকালীন ইসলামিক রাষ্ট্র(!) পাকিস্তানের নমুনা।
পাকিস্তানি দের প্রতি আমার কোনো ঘৃণা নেই। কিন্তু এখনো তারা এটুকু স্বীকার করেনি যে, একাত্তর এবং তার পূর্ববর্তী সময়ে পাকিস্তান আমাদের প্রতি যা করেছে তা অন্যায়। মুসলিমের বৈশিষ্ট্য তো সত্যি কথা বলা, তাই না? মিথ্যা বলা তো মুনাফিকের বৈশিষ্ট্য। তাহলে তাদের সত্য বলতে এত কার্পণ্য কেন?
কে জানে এই ধর্ষিত নারীদের গর্ভজাত যুদ্ধশিশু গুলো কিভাবে দিনাতিপাত করেছে। আর যে নারীরা মারা গেছেন, তারা কতটুকু যন্ত্রণা ভোগ করে মারা গেছেন।
পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা অসম। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের সাথে ২৩ বছর আগে স্বাধীনতা প্রাপ্ত একটা দেশের তুলনা চলতে পারে না। এই প্রশ্নের উত্তরগুলোতে খুব যত্ন করে পাকিস্তানের অবকাঠামোগত উন্নতির কথা প্রকাশ করা হয়েছে। পাকিস্তান বাংলাদেশ থেকে কোন কোন সেক্টরে উন্নত সেগুলো জানতে ওই উত্তরগুলো করতে পারেন। কিন্তু বাংলাদেশে কোন কোন দিকে উন্নত সেগুলো ওই উত্তরগুলোতে দেওয়া হয়নি। সম্পূর্ণ পক্ষপাতমূলক উত্তরগুলোর পরিপ্রেক্ষিতে আমার এই উত্তরটা দেওয়া।
লেখিকাঃ রেহনুমা
– কোরা
সংক্ষেপে দেখুন