পানি দূষণ পানি দূষণ বা জলদূষণ বলতে পানিতে বা জলে কোন বিষাক্ত দ্রব্য অথবা দূষিত বর্জ্য পদার্থ মিশ্রণের ফলে মানব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার প্রক্রিয়াকে বোঝায়। জল দূষণ একটি প্রধান বৈশ্বিক সমস্যার কারণ যা চলমান মূল্যায়ন এবং পানি সম্পদের নীতিমালার সমস্ত স্তরের (আন্তর্জাতিক জলাধার এবং আন্তর্জাতিক কুবিস্তারিত পড়ুন
পানি দূষণ
পানি দূষণ বা জলদূষণ বলতে পানিতে বা জলে কোন বিষাক্ত দ্রব্য অথবা দূষিত বর্জ্য পদার্থ মিশ্রণের ফলে মানব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার প্রক্রিয়াকে বোঝায়।
জল দূষণ একটি প্রধান বৈশ্বিক সমস্যার কারণ যা চলমান মূল্যায়ন এবং পানি সম্পদের নীতিমালার সমস্ত স্তরের (আন্তর্জাতিক জলাধার এবং আন্তর্জাতিক কুয়োগুলি থেকে নিচে) পর্যায়ক্রমিকতার প্রয়োজন। এটি প্রমাণিত হয়েছে যে পানি দূষণ বিশ্বজুড়ে মৃত্যু এবং রোগের প্রধান কারণ। শুধুমাএ পানি দূষণের কারণেই প্রতিদিনই বিশ্বে প্রায় ১৪০০ এরও বেশি লোকের মৃত্যু হয়।বাংলাদেশে আনুমানিক ৮০ জন মানুষ পানি দূষণ সম্পর্কিত অসুস্থতা প্রতিদিনই মারা যায়।
পানি দূষণের কারণ
পানি ময়লাযুক্ত, অপরিষ্কার ও রঙিন হলেই কেবল দূষিত হয় না। পরিষ্কার পানিও অনেক সময় আমাদের পান করার জন্য নিরাপদ নাও হতে পারে। নিচে পানি দূষণের প্রধান কারণগুলো দেওয়া হলো:
পুকুর বা নদীর পানিতে বাসন-কোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, গরু-মহিষ গোসল করানো, পাট পচানো, পায়খানা-প্রস্রাব করা, প্রাণীর মৃতদেহ ফেলা প্রভৃতি উপায়ে নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি দূষিত হয়।
ষকলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মলমূত্র, বিছানাপত্র, জামাকাপড় পুকুর, খাল-বিল বা নদীর পানিতে ধুলে রোগের জীবাণু মিশে পানি দূষিত করে।
ষকলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেললে পানি দূষিত হয়। কারণ এই বর্জ্য পদার্থে ক্ষতিকর পদার্থ মিশে থাকে।
ষকৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে খাল-বিল ও নদীর পানিতে মিশে পানিকে দূষিত করে।
ষবন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম ও শহর অঞ্চল পানিতে ডুবে যায়। এতে মানুষ ও গৃহপালিত পশু-পাখির মলমূত্র পানিতে মিশে পানিকে দূষিত করে। এই দূষিত পানি পুকুর, কুয়া ও নলকূপের পানিতে মিশে পানযোগ্য পানিকে দূষিত করে তোলে।
এ ছাড়া প্রাকৃতিক কারণে পানি আর্সেনিক দূষণ হয়ে থাকে। মাটির নিচে আর্সেনিকের খনিজ থাকে। আর্সেনিক ভূ-গর্ভের পানির স্তরের সংস্পর্শে এলে তা পানিতে মিশে পানিকে দূষিত করে।
পানি দূষণের ক্ষতিকর প্রভাব
পানি দূষণের ফলে জলজ খাদ্যশৃঙ্খল নষ্ট হচ্ছে। ফলে জলজ প্রাণী খাদ্যাভাবে মারা যাচ্ছে। পানি দূষণের ফলে মানুষ বিভিন্ন পানিবাহিত রোগ যেমন কলেরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
পানি দূষণ রোধের উপায়
পানি দূষণ রোধ করার উপায়গুলো নিম্নরূপ:
পুকুর বা নদীর পানিতে বাসন-কোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, গরু-মহিষ গোসল করানো, পাট পচানো, পায়খানা প্রস্রাব করা, প্রাণীর মৃতদেহ ফেলা ইত্যাদি থেকে বিরত থেকে নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি পরিষ্কার রাখা।
কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মলমূত্র, বিছানাপত্র, জামাকাপড় পুকুর, খাল-বিল বা নদীর পানিতে না ধোয়া।
কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে না ফেলা।
কৃষিকাজে কীটনাশকের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা। প্রয়োজনে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে কীটনাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করা।
বন্যা ও জলোচ্ছ্বাসের সময় মানুষ ও গৃহপালিত পশু-পাখির মলমূত্র যাতে পানিতে না মিশতে পারে সে ব্যাপারে সজাগ থাকা।
সূত্রঃ ইন্টারনেট
সংক্ষেপে দেখুন











সুখ-দুঃখের ব্যালেন্স রাখা: টিনএজারদের জন্য গাইড আমাদের সবার জীবনেই ভালো এবং খারাপ সময় আসে। মন ভালো রাখা মানে হলো এই দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করা। শুধু সবসময় খুশি থাকা নয়, বরং দুঃখের সময়গুলোতেও ভেঙে না পড়ে কিভাবে সামলাতে হয়, সেটা জানা। এটা আমাদের মনকে শান্ত রাখে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহবিস্তারিত পড়ুন
সুখ-দুঃখের ব্যালেন্স রাখা: টিনএজারদের জন্য গাইড
আমাদের সবার জীবনেই ভালো এবং খারাপ সময় আসে। মন ভালো রাখা মানে হলো এই দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করা। শুধু সবসময় খুশি থাকা নয়, বরং দুঃখের সময়গুলোতেও ভেঙে না পড়ে কিভাবে সামলাতে হয়, সেটা জানা। এটা আমাদের মনকে শান্ত রাখে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর মন খারাপের মতো সমস্যাগুলো দূরে রাখে। এই লেখায় আমরা দেখবো কিভাবে মনকে ব্যালেন্সে রাখা যায়। কিছু মনস্তাত্ত্বিক উপায় আছে, যেমন নিজের রাগ বা দুঃখ কন্ট্রোল করা, খারাপ চিন্তাগুলো বাদ দেওয়া এবং একটা সুন্দর জীবনযাপন করা। এছাড়াও কিছু পুরনো দিনের দার্শনিকদের কথা জানবো, যারা জীবনটাকে অন্যভাবে দেখতেন এবং কিভাবে ব্যালেন্স রাখা যায় সে বিষয়ে অনেক কথা বলে গেছেন।
সুখ আর দুঃখ আসলে কী?
সুখ মানে আমরা যখন আনন্দ, শান্তি আর ভালো লাগা অনুভব করি। বিজ্ঞানীরা এটাকে বলেন ‘ব্যক্তিগত ভালো থাকা’, যেখানে আমাদের মনে পজিটিভ চিন্তা আর জীবনে সন্তুষ্টি থাকে। অন্যদিকে, দুঃখ পাওয়াটাও জীবনের একটা স্বাভাবিক অংশ এবং এটা আমাদের অনেক কিছু শেখায়। বিজ্ঞানীরা বলছেন, সুখ আর দুঃখ দুটো আলাদা অনুভূতি এবং এগুলো একই সাথে আমাদের মনে থাকতে পারে। সুখ দুঃখের উল্টো নয়, বরং এরা একে অপরের পরিপূরক।
সুখ আর দুঃখের সম্পর্কটা একটু জটিল। আমরা যখন দুঃখ পাই, তখন বুঝি সুখটা আসলে কতটা দামি। দুঃখ না থাকলে সুখের তেমন কোনো মানে থাকে না। জীবনটা যে সবসময় সোজা পথে চলে না, এটা বোঝার জন্য সুখ আর দুঃখ দুটোই দরকারি।
আমাদের জীবনে যেমন ভালো লাগা দরকার, তেমনি খারাপ লাগাটাও দরকারি। ভালো লাগলে মন খুশি থাকে, সাহস বাড়ে আর আমরা কঠিন সময়ের মোকাবিলা করতে পারি। আর খারাপ লাগলে আমরা বুঝতে পারি কোথায় সমস্যা হচ্ছে, অন্যদের কষ্টটা অনুভব করতে পারি এবং সুখের গুরুত্বটা টের পাই। খারাপ লাগা অনুভূতিগুলোকে জোর করে সরিয়ে রাখলে কিন্তু আখেরে আমাদেরই খারাপ লাগে। যারা তাদের জীবনে ভালো এবং খারাপ দুটো অনুভূতিকেই জায়গা দেয়, তারা শুধু ভালো অনুভূতি নিয়ে থাকা মানুষের চেয়ে বেশি সুস্থ থাকে।
মানসিক ব্যালেন্সের দার্শনিক দিক
মনকে শান্ত রাখার জন্য পুরনো দিনের দার্শনিকরা অনেক কথা বলে গেছেন। তাদের মধ্যে কয়েকজনের কথা আমরা এখন জানবো:
মানসিক ব্যালেন্স রাখার মনস্তাত্ত্বিক উপায়
মনকে শান্ত রাখার জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশলও আছে। যেমন:
মানসিক শান্তির জন্য জীবনযাপন
শুধু মনস্তাত্ত্বিক উপায় নয়, একটা স্বাস্থ্যকর জীবনযাপনও মানসিক শান্তির জন্য খুব জরুরি।
শেষ কথা
মনে রাখবে, সুখ আর দুঃখের ব্যালেন্স রাখা কোনো একদিনের কাজ নয়। এটা একটা লম্বা জার্নি। নিজের আবেগগুলোকে বোঝা, সব ধরনের অনুভূতিকে মেনে নেওয়া এবং কিছু মনস্তাত্ত্বিক আর জীবনযাত্রার কৌশল ব্যবহার করে আমরা ধীরে ধীরে একটা সুন্দর মানসিক ভারসাম্য তৈরি করতে পারি।
সংক্ষেপে দেখুন