চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আশীর্বাদ অ্যান্টিবায়োটিক আবিষ্কার। এর ফলে এমন অনেক রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে, যেগুলোর কারণে একসময় মানুষ মারা পর্যন্ত যেত। কিন্তু এখন অ্যান্টিবায়োটিক খেয়ে মানুষ কয়েকদিনের মধ্যে সহজেই সুস্থ হয়ে যাচ্ছে। সুতরাং অ্যান্টিবায়োটিকের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। তবে এর অপব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকহারে বাড়িয়ে দিচ্ছে।
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী?
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝি ব্যাকটেরিয়ার এক ধরণের শক্তি অর্জন করা বা এন্টিবায়োটিকের বিরুদ্ধে বেঁচে থাকার পদ্ধতি। অর্থাৎ ব্যাকটেরিয়া যখন এন্টিবায়োটিকের বিরুদ্ধে বেঁচে থাকার একটি পথ শিখে ফেলে।
আমরা জানি মানুষ যেমন প্রকৃতিতে বেঁচে থাকার জন্য লড়াই করে বা বাঁচার পদ্ধতি শিখে ফেলে ঠিক তেমনি ব্যাকটেরিয়াও এন্টিবায়োটিকের মধ্যে বাঁচার পদ্ধতি এমনিতেই শিখে ফেলে। কিন্তু এ শেখাটা তখন খুব দ্রুত হয়ে যায় যখন এন্টিবায়োটিকের সাথে বারবার দেখা হয়। আর এই এন্টিবায়োটিকের সাথে দেখা হয়ে সে যদি বেঁচে যায় তখন তার একটা স্মৃতি তৈরি হয়। আর ওই স্মৃতিতে সে জানে ব্যাকটেরিয়া কিভাবে ঢুকে, কিভাবে বের হয়, কোন ধরণের বা কোন আকৃতির এবং কিভাবে তাকে মেরে ফেলতে হয়। স্মৃতিতে এই যে বেঁচে থাকার দক্ষতা তৈরি হয় সেটি তার পরবর্তী প্রজন্মকে এবং পাশের প্রজন্মকে জানিয়ে দেয়। এই জানানোর কিছু জেনেটিক পদ্ধতি আছে যেগুলো সে চিঠির মত করে লিখে পরবর্তী প্রজন্ম এবং পাশের প্রজন্মকে শিখিয়ে দেয়। একটি ব্যাকটেরিয়া যখন বেঁচে থাকার পদ্ধতি শিখে যায় তখন এই দক্ষতাটি ছড়িয়ে দেয় লক্ষ-কোটি ব্যাকটেরিয়ার মধ্যে। যখন লক্ষ-কোটি ব্যাকটেরিয়া একটি নির্দিষ্ট এন্টিবায়োটিকের বিরুদ্ধে বেঁচে থাকার সক্ষমতা অর্জন করে তখন সে ওষুধটি কার্যকারিতা হারিয়ে ফেলে। তখন আমরা বলি এই ব্যাকটেরিয়াটি এই এন্টিবায়োটিকের মধ্যে বেঁচে থাকার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা তো ব্যাকটেরিয়াটি দেখতে পাই না। এর ফলে আমরা দুইটি ভুল করি। তখন আমরা বলি এক্স ড্রাগ রেজিস্ট্যান্স।
আসলে এক্স ড্রাগ রেজিস্ট্যান্স হয়নি। এক্স ড্রাগ রেজিস্ট্যান্সের বিরুদ্ধে একটি গ্রুপ অফ ব্যাকটেরিয়া বাঁচার পদ্ধতি শিখে রেজিস্ট্যান্স হয়ে গেছে। অতএব এক্স ড্রাগটি রেজিস্ট্যান্স হয়ে গেছে এটি বললে এটি অসম্পূর্ণ থেকে যায়। আরেকটি হলো, আমি রেজিস্ট্যান্স বা অমুক ব্যক্তি রেজিস্টেন্ট বা অমুকের শরীরে কাজ করে না এই কথাটি ভুল। কারণ ওই মানুষটিকে গতবার যে ব্যাকটেরিয়াটি আক্রমণ করেছিল সেটি ছিল রোগ প্রতিরোধী। মানে ওইটি এন্টিবায়োটিক প্রতিরোধী। অতএব এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে এন্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে ফেলা অর্থাৎ ব্যাকটেরিয়াটি বিশেষ সক্ষমতা অর্জন করে ফেলা। এটি হচ্ছে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট।

















.jpeg?w=1200)





এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা কিছুটা বাড়লেও, এখনো বহু মানুষ নীরবে মানসিক সমস্যায় ভুগছেন। তবে মনে রাখতে হবে, মানসিক সমস্যার সঠিক নির্ণয় শুধুমাত্র বিশেষজ্ঞ মনোচিকিৎসক (Psychiatrist) বা মনোবিজ্ঞানীর (Clinical Psychologist) দ্বারাই সমবিস্তারিত পড়ুন
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা কিছুটা বাড়লেও, এখনো বহু মানুষ নীরবে মানসিক সমস্যায় ভুগছেন।
তবে মনে রাখতে হবে, মানসিক সমস্যার সঠিক নির্ণয় শুধুমাত্র বিশেষজ্ঞ মনোচিকিৎসক (Psychiatrist) বা মনোবিজ্ঞানীর (Clinical Psychologist) দ্বারাই সম্ভব।
বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে মানসিক সমস্যাগুলো তুলনামূলকভাবে বেশি দেখা যায়, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
১. বিষণ্ণতা বা ডিপ্রেশন (Depression)
এটি বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে প্রচলিত মানসিক সমস্যাগুলির মধ্যে একটি। আর্থ-সামাজিক চাপ, ব্যক্তিগত ক্ষতি, বা সম্পর্কজনিত কারণে এটি সৃষ্টি হতে পারে।
২. উদ্বেগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার (Anxiety Disorder)
ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা, ভয় বা আতঙ্কের মধ্যে থাকা হলো অ্যাংজাইটি বা উদ্বেগজনিত সমস্যা।
৩. মানসিক চাপ ও স্ট্রেস (Stress-Related Issues)
যদিও এটি একটি রোগ নয়, তবে দীর্ঘমেয়াদী মানসিক চাপ বিভিন্ন মানসিক রোগের জন্ম দিতে পারে। বাংলাদেশে পারিবারিক কলহ, পড়াশোনার চাপ (বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে) এবং আর্থিক সংকট এর মূল কারণ।
৪. শারীরিক উপসর্গ হিসেবে মানসিক কষ্ট
অনেক সময় সামাজিক কলঙ্ক (Stigma)-এর ভয়ে মানুষজন তাদের মানসিক কষ্ট প্রকাশ করতে চান না। এর ফলে সেই কষ্টগুলি মাথাব্যথা, পেট ব্যথা, পিঠের ব্যথার মতো বিভিন্ন শারীরিক অসুস্থতা (Somatoform Symptoms) হিসেবে প্রকাশ পায়।
৫. সিজোফ্রেনিয়া ও অন্যান্য সাইকোসিস
এটি একটি গুরুতর মানসিক রোগ, যেখানে মানুষ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সব সমাজেই কম-বেশি দেখা যায়।
এই সমস্যাগুলো কেন বেশি দেখা যায়?
আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই ধরনের সমস্যায় ভোগেন, তবে একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসক বা মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া জরুরি। সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং সুস্থ থাকার জন্য এটি একটি সাহসিকতার কাজ।
সংক্ষেপে দেখুন