বাচ্চাদের ক্ষেত্রে কত বছর থেকে আমরা দাঁত ব্রাশ করাবো অনেকেই তা জানতে চান। অনেকেই মনে করেন, বাচ্চা বড় হলে টুথপেস্ট, টুথব্রাশ ব্যবহার করবে। কিন্তু বিষয়টা একেবারে তেমন নয়।
অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায়, তারা মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসে। অনেক ক্ষেত্রে ছয় মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত পুরোপুরি দাঁতগুলো উঠে। ছয় বছর পর্যন্ত দুধ দাঁতগুলো পুরোপুরি থাকে।
ছয় বছরের পর থেকে স্থায়ী দাঁত আসা শুরু করে। দুধ দাঁতের সবচেয়ে পেছনের ওপরে এবং নিচে চারটি স্থায়ী দাঁত আসে। এটাকে ফাস্ট মোলার বলে।
অনেক সময় আমাদের ভেতরে ভয় কাজ করে বলে বাচ্চাদের টুথপেস্ট দেওয়া যায় না, ব্রাশ দেওয়া যায় না। কারণ যদি তারা টুথপেস্ট খেয়ে ফেলে। এজন্য আমরা আঙুলের মাথায় একটা গজ কাপড়ের মতো পেঁচিয়ে নেবো। পেঁচিয়ে নিয়ে তাদের দাঁত হালকা করে পরিষ্কার করে দেবো। তারা যেহেতু সব সময় দুধ খায়, এজন্য আঙুল দিয়ে ওটা পরিষ্কার করে দিতে হবে।
বাচ্চার বয়স যখন দেড় থেকে দুই বছরে যাবে, তখন থেকে দাঁত ব্রাশ করা যায়। বাচ্চাদের জন্য ছোট ছোট টুথব্রাশ আছে। ওদের জন্য টুথপেস্টও রয়েছে, যেগুলো খেয়ে ফেললেও অনেক সময় সমস্যা হয় না।
এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু অভ্যাস বন্ধ রাখতে হবে। যেমন- চকোলেট খাওয়ানো। কিন্তু যে বাচ্চা সব সময় চকোলেট খায়, তার ক্ষেত্রে চকোলেট খাওয়ার পরে দাঁত ব্রাশটা করিয়ে নেবেন। অন্তত যেন কুলিটা করে।
বাচ্চারা যেহেতু রাতের বেলা দুধ খেয়ে ঘুমায়, দুধের আবরণটা দাঁতের মধ্যে লেগে থাকে। তার প্রভাবে সবগুলো দাঁত ক্ষয় হতে শুরু করে। যেটা অত্যন্ত ক্ষতিকারক তাদের জন্য।











ফ্যাটি লিভারের মতো জটিল একটি অসুখকে যত দ্রত সম্ভব বাগে আনতে হবে। নইলে প্রাণ হবে ওষ্ঠাগত। তাই তো রোজের পাতে বিট, গাজর সহ কয়েকটি পরিচিত সবজিকে জায়গা করে দিন। হলফ করে বলতে পারি, এতেই উপকার মিলবে খুব সহজে। ঘাতক অসুখ ফ্যাটি লিভার লিভারে ফ্যাট জমার সমস্যাকে অবহেলা করা, আর খাল কেটে কুমির ডেকে আনা- দুটোই সবিস্তারিত পড়ুন
ফ্যাটি লিভারের মতো জটিল একটি অসুখকে যত দ্রত সম্ভব বাগে আনতে হবে। নইলে প্রাণ হবে ওষ্ঠাগত। তাই তো রোজের পাতে বিট, গাজর সহ কয়েকটি পরিচিত সবজিকে জায়গা করে দিন। হলফ করে বলতে পারি, এতেই উপকার মিলবে খুব সহজে।
ঘাতক অসুখ ফ্যাটি লিভার
লিভারে ফ্যাট জমার সমস্যাকে অবহেলা করা, আর খাল কেটে কুমির ডেকে আনা- দুটোই সমান। কারণ এই অসুখের বিরুদ্ধে প্রথমেই ব্যবস্থা না নিলে লিভার সিরোসিস এবং লিভার ফাইব্রোসিসের মতো প্রাণঘাতী অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে বৈকি! তাই বিপদ ঘটার আগেই ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে সাবধান হওয়া ছাড়া গতি নেই।
ফ্যাটি লিভারের দুটি ভাগএই অসুখকে দুটি ভাগে বিভক্ত করা যায়। প্রথমত, অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং দ্বিতীয়ত, নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহোলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে সমস্যার মূল কারণ হল অত্যধিক মদ্যপান। অপরদিকে নন অ্যালকোহিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে অলস জীবনযাপন ও খারাপ খাদ্যাভ্যাসই সমস্যার পিছনে কলকাঠি নাড়ে।
কিছু সবজি পাতে রাখা জরুরি
মনে রাখবেন, এই জটিল অসুখের ফাঁদ কেটে বেরিয়ে আসতে চাইলে আপনাকে সবজির হাত ধরতেই হবে।এখন প্রশ্ন হল, কোন কোন সবজি খেলে ফ্যাটি লিভার সারিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব?
বিটরুট খাওয়া মাস্ট
এই সবজিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার যা কিনা লিভারের জন্য অত্যন্ত উপকারী। সেই সঙ্গে বিট হল ফাইবার, ফোলেট ও পেকটিনের ভাণ্ডার। আর এই সমস্ত উপাদান একত্রে মিলে ফ্যাটি লিভারকে বশে রাখতে সাহায্য করবে।
গাজরের জুড়ি মেলা ভার
অতি পরিচিত এই সবজি হল বিটা ক্যারোটিনের আঁতুরঘর। তাই নিয়মিত গাজর খেলে যে লিভারে ফ্যাটের ভার কমে যাবে, তা তো বলাই বাহুল্য! এমনকী এই অঙ্গের প্রদাহ কমানোর কাজেও একাই একশো এই সবজি। তাই সুস্থ থাকতে নিয়মিত গাজর খেতে ভুলবেন না যেন!
মহৌষধি ব্রকোলি
ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই দুই উপাদান কিন্তু ফ্যাটি লিভারকে বশে আনার কাজে সিদ্ধহস্ত। তাই রোজের পাতে ব্রকোলিকে জায়গা দিতেই পারেন। এতেই সুফল মিলবে হাতেনাতে।
ফুলকপি, বাঁধাকপির সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিন
এইসব সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কিনা লিভারের স্বাস্থ্যের হাল হকিকত শুধরে দিতে পারে। এমনকী ফ্যাটি লিভার রোগীদের জন্যও অমৃত সমান এইসব সবজি। তাই সুস্থ থাকতে প্রায়দিন বাঁধাকপি ও ফুলকপির পদ খাওয়া চাই।
শাক পাতার বিকল্প নেই
যে কোনও মরশুমি শাক হল ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের ভাণ্ডার। তাই নিয়মিত শাক পাতার পদ খেলে লিভার সহ দেহের একাধিক অঙ্গের হাল ফিরতে সময় লাগবে না। তাই সব অনীহাকে পাশে সরিয়ে রেখে সুস্থ থাকতে শাকের পদ পাতে রাখতেই হবে। এতেই চটজলদি মিলবে উপকার।