great post!
great post!
সংক্ষেপে দেখুন
সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
দুঃক্ষিত, প্রশ্ন করার অনুমতি আপনার নেই, প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে.
দুঃক্ষিত, ব্লগ লেখার অনুমতি আপনার নেই। লেখক হতে হলে addabuzzauthor@gmail.com ঠিকানায় মেইল পাঠিয়ে অনুমতি নিন। (Sorry, you do not have permission to add post. Please send a request mail to addabuzzauthor@gmail.com for giving permission.)
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
Health related all questions.
পিরিয়ডের সময় এলেই সবচেয়ে বেশি ভয় থাকে ব্যাথা নিয়ে। অনেকেই ভোগেন ডিসমেনোরিয়ায়। তলপেটে প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ে কোমর, ঊরু ও পা পর্যন্ত। এমনকি স্তনেও ব্যাথা হয় অনেকের। রক্তক্ষরণের চেয়ে এই ব্যাথা কাবু দেয় মহিলাদের। ১২-৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় সেই ব্যথা। ফিজিওথেরাপির মাধ্যমে প্রাইমারি ডিসমেনোরিয়ারবিস্তারিত পড়ুন
https://allaboutsubha.blogspot.com/
সংক্ষেপে দেখুনবিঃদ্রঃ যেকোন ঔষধ গ্রহনের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। যে উত্তরটি আমি দিচ্ছি সেটা বিভিন্ন ইন্টার্নেট সোর্স থেকে সংগ্রহ করা। তাই চিকিৎসা বিষয়ক জটিলতায় সরাসরি ডাক্তারের পরামর্শ গ্রহণীয়। মাসিক নিয়মিত হওয়ার জন্য ( Renata Limited) কোম্পানির নাম প্রচলিত একটি মেডিসিন নাম হলো Normens 5MG এই টবিস্তারিত পড়ুন
বিঃদ্রঃ যেকোন ঔষধ গ্রহনের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। যে উত্তরটি আমি দিচ্ছি সেটা বিভিন্ন ইন্টার্নেট সোর্স থেকে সংগ্রহ করা। তাই চিকিৎসা বিষয়ক জটিলতায় সরাসরি ডাক্তারের পরামর্শ গ্রহণীয়।
মাসিক নিয়মিত হওয়ার জন্য ( Renata Limited) কোম্পানির নাম প্রচলিত একটি মেডিসিন নাম হলো Normens 5MG এই ট্যাবলেটগুলো আমাদের শরীরের ন্যাচারাল হরমোনের ওপর কাজ করে থাকে এবং যাদের মাসিকের সমস্যা আছে তাদের অনিয়মিত মাসিক থেকে মুক্তি করে দেয় ।
চিকিৎসকরা এই ট্যাবলেট প্রতিদিন ১ টি করে এবং ৩ বেলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে ৫ দিন করে আবার কারো ক্ষেত্রে ১ সপ্তাহ পর্যন্ত এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তবে জেনো এটি খাওয়ার আগে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আপনি কিন্তু অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই ঔষুধ কিনবেন। আর যারা প্রতিদিন হরমোন, থাইরয়েডের ওষুধ খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই পিল কতটা কাজ করবে তাও চিকিৎসকের কাছ থেকে জেনে নিবেন। তাই সাধারণত মাসিকের নির্ধারিত দিনের তিনদিন আগে এবং তিনবার এই ট্যাবলেট খেতে হবে। একটি সকালে, একটি দুপুরে এবং অপরটি রাতে খাওয়ার পর খেতে হবে । তবে কিন্তু এক সাথে দুইটা ট্যাবলেট কখনই খাওয়া যাবে না । আবার যদি কোনও ট্যাবলেট সকালে খেতে ভুলে গেলে তা আবার পরে বা বিকেলে খাওয়া যাবে না।
তথ্যসংগ্রহঃ https://www.panchmishali.com/2021/06/Period-howar-tablet-er-.html?m=1
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনUnlock endless excitement with Mega888, the top mobile gaming platform sweeping Malaysia, Singapore, and Thailand! With a quick mega888 download, dive into over 200 high-RTP games, from slots like Great Blue to action-packed fishing games like Ocean King. Known as mega88, mega888 download guaranteesবিস্তারিত পড়ুন
Unlock endless excitement with Mega888, the top mobile gaming platform sweeping Malaysia, Singapore, and Thailand! With a quick mega888 download, dive into over 200 high-RTP games, from slots like Great Blue to action-packed fishing games like Ocean King. Known as mega88, mega888 download guarantees secure gameplay, 100% welcome bonuses, and daily cashbacks to fuel your wins. Tailored for Southeast Asian players, its intuitive app supports local payments and languages. Whether you’re a jackpot hunter or a casual gamer, Mega888 delivers non-stop thrills. Download now from mega888.net and join millions chasing epic rewards! Spin, win, and experience the ultimate online adventure today!
সংক্ষেপে দেখুনজেনে নিন যেসব ক্ষেত্রে পেঁপে খেলে উপকারের বদলে বড় ক্ষতির কারণ হতে পারে- লেবুর সঙ্গে পেঁপে খেলে শরীরের হিমোগ্লোবিন কমে যেতে পারে। দই ও পেঁপে একসঙ্গে খেলে পেটের সমস্যা, বদহজম, বমি কিংবা বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই একইসঙ্গে পেঁপে ও দই কখনো খাবেন না। স্মুদি তৈরিতে ভুলেও এই দুই উপাদান একসঙ্গে দেবেন নবিস্তারিত পড়ুন
জেনে নিন যেসব ক্ষেত্রে পেঁপে খেলে উপকারের বদলে বড় ক্ষতির কারণ হতে পারে-
তুলা ফুসফুসে গেলে কী রোগ হয়? তুলার আঁশ বা তন্তু যদি আমাদের ফুসফুসে ঢুকে যায়, তাহলে একটা বিশেষ ধরনের অসুখ হতে পারে, যার নাম বাইসিনোসিস (Byssinosis)। সহজ কথায়, এটা হলো একরকম ফুসফুসের রোগ যা সাধারণত যারা তুলা, পাট বা শণের কারখানায় কাজ করেন, তাদের হয়। কারণ, এই আঁশগুলো নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরে ঢবিস্তারিত পড়ুন
তুলার আঁশ বা তন্তু যদি আমাদের ফুসফুসে ঢুকে যায়, তাহলে একটা বিশেষ ধরনের অসুখ হতে পারে, যার নাম বাইসিনোসিস (Byssinosis)। সহজ কথায়, এটা হলো একরকম ফুসফুসের রোগ যা সাধারণত যারা তুলা, পাট বা শণের কারখানায় কাজ করেন, তাদের হয়। কারণ, এই আঁশগুলো নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরে ঢুকে যায়।
বাইসিনোসিস হলে কী কী সমস্যা হয়?
যদি অনেক দিন ধরে তুলার ধুলো বা আঁশের মধ্যে কাজ করা হয়, তাহলে ফুসফুস দুর্বল হয়ে যেতে পারে এবং শ্বাস-প্রশ্বাসের আরও বড় সমস্যা দেখা দিতে পারে।
এই রোগ থেকে বাঁচার উপায় কী?
এই রোগ থেকে বাঁচতে হলে ধুলো যাতে না ওড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারখানায় ভালো বায়ুচলাচলের ব্যবস্থা থাকতে হবে এবং যারা কাজ করেন, তাদের অবশ্যই মাস্কের মতো সুরক্ষামূলক জিনিস ব্যবহার করতে হবে।
সংক্ষেপে দেখুনশুধু ভয় না, স্নান করার সময়, শীত লাগলে, কান্না করলেও আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায়। ত্বকের ক্ষুদ্র মাংসপেশির সংকোচন প্রতিটি চুলকে সংযুক্ত করে। প্রতিটি সংকুচিত মাংসপেশি ত্বকের উপরিভাগে একটি অগভীর নিম্নচাপ সৃষ্টি করে; যার ফলে ওই অঞ্চল উদ্দীপ্ত হয়। মাংসপেশির এই সংকোচনের ফলেই ঠাণ্ডা লাগলে লোম খাড়া হয়ে যবিস্তারিত পড়ুন

ত্বকের ক্ষুদ্র মাংসপেশির সংকোচন প্রতিটি চুলকে সংযুক্ত করে। প্রতিটি সংকুচিত মাংসপেশি ত্বকের উপরিভাগে একটি অগভীর নিম্নচাপ সৃষ্টি করে; যার ফলে ওই অঞ্চল উদ্দীপ্ত হয়। মাংসপেশির এই সংকোচনের ফলেই ঠাণ্ডা লাগলে লোম খাড়া হয়ে যায়।
প্রতিটি রোমকূপের (hair follicle) গোড়ায় একটি ছোট্ট মাংসপেশি জুড়ে আছে, যার নাম অ্যারেকটর পাইলি (arrector pili)। নিম্নশ্রেণীর প্রাণী যেমন- কুকুর বা বেড়াল, যাদের গায়ে লোম আছে, দেখবেন খুব ঠাণ্ডা আবহাওয়ায় বা ভয় পেলে রোঁয়া ফোলায়। রোঁয়া ফোলালে ওদেরকে আরো বড় দেখায়, শত্রু ভয় পেয়ে পালিয়ে যায়, এবং ঐ লোমের মধ্যে গরম হাওয়া আটকে ওরা শরীর গরম করে নেয়। ওরা ইচ্ছেমতো এই অ্যারেকটর পেশিটিকে চালাতে পারে, এই পেশিটি কন্ট্রাক্ট করলে লোম খাড়া হয়ে ওঠে।
মানুষদের অ্যারেকটর নিজেদের ইচ্ছাধীন না, তবে ঠাণ্ডা লাগলে বা ফাইট অর ফ্লাইট রেসপন্স চালু হলে (এড্রেনালীন রেসপন্স) নিজের থেকেই এই পেশী কুঁচকে যায়। এটি চালনা করে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম।
এটিকে বলা হয় ভেসটিজিয়াল রিফ্লেক্স (vestigial reflex), অর্থাৎ এমন রিফ্লেক্স যা নিম্নশ্রেণীর প্রাণীদের কাজে আসে, কিন্তু আমাদের মতো উচ্চস্তরের প্রাণীদের কাজে আসেনা।
সংক্ষেপে দেখুনআমাদের ত্বকে দুই ধরণের গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে ঘামের উৎপত্তি হয়। ১. একরিন গ্রন্থি ২. অ্যপোক্রিন গ্রন্থি একরিন গ্রন্থি শরীর চর্চা বা পরিশ্রমের ফলে যে ঘাম উৎপন্ন হয় তা একরিন গ্রন্থি তৈরি করে। এই ঘামে দুর্গন্ধ হয়না এবং আমাদের শরীরকে ঠাণ্ডা করে। অ্যপোক্রিন গ্রন্থি অ্যপোক্রিন গ্রন্থি বগল ও গোপনাঙ্গেরবিস্তারিত পড়ুন
১. একরিন গ্রন্থি
২. অ্যপোক্রিন গ্রন্থি

শরীর চর্চা বা পরিশ্রমের ফলে যে ঘাম উৎপন্ন হয় তা একরিন গ্রন্থি তৈরি করে। এই ঘামে দুর্গন্ধ হয়না এবং আমাদের শরীরকে ঠাণ্ডা করে।
অ্যপোক্রিন গ্রন্থি বগল ও গোপনাঙ্গের আশপাশে থাকে। যেখানে রয়েছে অবাঞ্ছিত লোম। এই জায়গা গুলো থেকে যে ঘাম উৎপত্তি হয় তাতে রয়েছে এক বিশেষ ধরনের প্রোটিন। এই প্রোটিন দুর্গন্ধহীন হলেও ব্যাকটেরিয়ার কারণে এটি দুর্গন্ধে রূপান্তরিত হয়। এই ব্যাকটেরিয়ার মারাত্মক ক্ষমতা। তারা তাদের কাজে ঐ প্রোটিনটি ব্যবহার করে।
সংক্ষেপে দেখুননিয়মিত পরিষ্কার না করলে, যত্ন না নিলে দাঁত আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। - প্রতীকী ছবি দাঁতের ওপরের দিকে ফাঁকা হলে আমরা ডাক্তারের কাছে যাবো। ওনারা এক্ষেত্রে এক্সরে করবেন। যদি ডাক্তারের কাছে মনে হয়, এটা ফিলিং করলে ভালো হবে, তাহলে তাই করবেন। আর যদি ডাক্তাররা দেখেন যে দাঁতের পাশে ফাঁকাবিস্তারিত পড়ুন

দাঁতের ওপরের দিকে ফাঁকা হলে আমরা ডাক্তারের কাছে যাবো। ওনারা এক্ষেত্রে এক্সরে করবেন। যদি ডাক্তারের কাছে মনে হয়, এটা ফিলিং করলে ভালো হবে, তাহলে তাই করবেন। আর যদি ডাক্তাররা দেখেন যে দাঁতের পাশে ফাঁকা হয়েছে সে ক্ষেত্রেও একই চিকিৎসা করতে হবে। সে ক্ষেত্রে এটা ফিলিং করিয়ে রাখতে হবে।
এমন যদি হয় যে, দুই দাঁতের মাঝখানে ফাঁকা এবং সেখানে খাবার আটকায়, তাহলে সে ক্ষেত্রে আমরা ডেন্টাল ফ্লস ব্যবহার করবো। ডেন্টাল ফ্লস হচ্ছে প্লাস্টিকের মতো এক ধরনের সাদা সুতার মতো। আমরা টুথপিকের জায়গায় এখন ডেন্টাল ফ্লস ব্যবহার করতে বলি। ডেন্টাল ফ্লস আপনারা যে কোনো জায়গায় পাবেন- মার্কেটে বা ফার্মেসিতে।
আপনার যদি দুই দাঁতের মাঝখানের ফাঁকা জায়গায় খাবার আটকে থাকে, তাহলে সে ক্ষেত্রে আপনি ডেন্টাল ফ্লস ব্যবহার করলে, সেখানে আর খাবার আটকে থাকবে না এবং সেখানে আর দুর্গন্ধ হবে না। ফলে খাদ্যকণা জমে সেই জায়গায় আর ক্ষয় হবে না।
আর মুখে দুর্গন্ধ হলে আমি পরামর্শ দেব যে, ছয় মাস পরপর স্কেলিং করাবেন। নিয়ম অনুযায়ী দাঁত ব্রাশ করবেন। যেমন- সকালে নাস্তা করার পর এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করবেন। মাউথওয়াশ ব্যবহার করবেন।
অনেকে বলেন যে, স্কেলিং করালে দাঁতের কোনো ক্ষতি হবে কিনা কিংবা মাড়ির কোনো ক্ষতি হবে কিনা। একদমই না। সেক্ষেত্রে দাঁত বা মাড়ির কোনো ক্ষতি হবে না।
আমাদের কোনো জিনিসপত্রে যদি ময়লা জমে থাকে, ধুলাবালি জমে থাকে, আমরা যদি সেটা পরিষ্কার না করি, যত্ন না করি, তাহলে সেটা অনেকদিন ধরে ময়লা জমতে জমতে নষ্ট হয়ে যায়, সেটা ক্ষয় হয়ে যায়। তো আমাদের দাঁতও ঠিক এরকমই। নিয়মিত পরিষ্কার না করলে, যত্ন না নিলে দাঁত আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়।
আমরা প্রতিদিন নিয়মিত দুইবার দাঁত ব্রাশ করবো এবং আমাদের টুথব্রাশ ছয় মাস পরপর বদলাবো। আমরা দাঁত ওপর থেকে নিচে ঘষে ব্রাশ করবো। এতে এক দাঁত থেকে আরেক দাঁতের মাঝে ছোট ফাঁকা জায়গায় যদি ময়লা থাকে, তাহলে সেটা বেরিয়ে যাবে। আমরা দাঁতের ভেতরে আরও ভালো করে ব্রাশ করবো।
জি, আমি বেশ কয়েক বার প্রাকৃতিক পণ্য কিনেছি
জি, আমি বেশ কয়েক বার প্রাকৃতিক পণ্য কিনেছি
সংক্ষেপে দেখুনকল্পনা করুন তো, রাতে ঠিকমতোই ঘুমিয়েছিলেন নিজের ঘরে। হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। নিজেকে আবিষ্কার করলেন ঘন জঙ্গলে, চারপাশে জমাট বাধা বিদঘুটে অন্ধকার, শিয়াল ডাকছে। আপনি কিভাবে এখানে এলেন সেটা হাজার চেষ্টাতেও মনে করতে পারছেন না। অথবা ঘুম ভাংলে দেখলেন গাড়িতেই বসে আছেন এবং গাড়িটি কোনো এক গাছের সাথে ধাক্কা খেয়ে উবিস্তারিত পড়ুন

ব্যোমকেশপ্রিয় মানুষেরা কলকাতা বাংলা আর্টফিল্ম ‘শজারুর কাঁটা’ দেখেননি, এমনটি হওয়ার কথা নয়। এই সিনেমায় প্রায়শ রাতে একের পর এক মানুষ খুন হয়ে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রতিটি খুনই করা হয় শজারুর কাঁটা দিয়ে এবং পিঠের একটি বিশেষ অংশে এই কাঁটা বসিয়ে। তো ব্যোমকেশ বাবুর উপর এই তদন্তের ভার পড়লে অবশেষে তিনি খুনিকে হাতেনাতে ধরে ফেলেন। কিন্তু যেটা রোমাঞ্চকর সেটা এই শজারুর কাঁটা নয়, ওটা ছিলো নিছক হাতিয়ার। রোমাঞ্চকর ব্যাপার হচ্ছে খুনি প্রবাল খুনের সময় টেরই পায় নি যে সে খুন করেছে বা করছে। ব্যোমকেশ বাবুর মতে প্রবাল ঘুমের ভেতরই এই খুন করেছে। এই অবস্থাকেই বলা যায় নিদ্রাভ্রমণ বা স্লিপওয়াকিং (Sleepwalking)। প্রেমিকাকে হারাবার দুশ্চিন্তা, নাটকদলের জন্য দুশ্চিন্তা ইত্যাদিই প্রবালকে এই সমস্যার সম্মুখীন করেছিলো। তাছাড়া শেক্সপীয়র তাঁর ‘ম্যাকবেথ’ নাটকেও স্লিপওয়াকিং সম্বলিত একটি দৃশ্য তৈরী করেছেন।
স্লিপওয়াকিং; Image Source: activemomsnetwork.com
নাটকে বা সিনেমায় দেখে বিষয়টিকে অনেকটা ফিকশন মনে হলেও বাস্তবে স্লিপওয়াকিং-এর অনেক প্রমাণ পাওয়া যায় যার দুই-একটি ক্ষেত্রে ফলাফল সিনেমার মতোই ভায়াবহ পর্যায়ে গিয়েছে। মূলত ৪-৮ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা সচরাচর দেখা গেলেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। এই লেখাটিতে থাকছে স্লিপওয়াকিং নিয়ে কিছু অজানা তথ্য।
স্লিপওয়াকিং বা নিদ্রাভ্রমণ (বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় Somnambulism অথবা Noctambulism) বলতে বোঝায় ঘুম এবং ভ্রমণের অর্থাৎ চলাফেরার যৌগিক রূপ। সহজে বলতে গেলে ঘুমের ভেতর স্বাভাবিকভাবেই চলাফেরা করা, যদিও সেটা স্বাভাবিক না। চিকিৎসকেরা একে প্যারাসোমনিয়া (Parasomnia) গোত্রভূক্ত করে থাকেন। প্যারাসোমনিয়া একটি ঘুম সংক্রান্ত ব্যাধিগোত্র, যেখানে মূলত ঘুমের ভেতর মানুষের বিভিন্ন আচরণগত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে; যেমন ঘুমের ভেতর কথা বলা, চলাফেরা করা, কাঁদা, দাঁত কিড়মিড় করা ইত্যাদি। তবে এক্ষেত্রে সব সময় গভীর ঘুমেরও আবশ্যকতা নেই। আধা ঘুম, পূর্ণ ঘুম অথবা ঘুম থেকে জেগে ওঠার পূর্বমুহূর্তেও এসব ঘটনা ঘটতে পারে।
তবে স্লিপওয়াকিং সাধারণত গভীর ঘুমের সময়েই হয়ে থাকে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় Slow Wave Sleep Stage (SWSS)। এই সময়ে ঘুমন্ত ব্যক্তির চেতনা থাকে খুবই ক্ষীণ, অর্থাৎ বাহ্যিক জগৎ থেকে বলা যায় প্রায় সম্পূর্ণ যোগাযোগবিহীন। কিন্তু একই সময়ে স্লিপওয়াকিং-এ আক্রান্ত ব্যক্তি মনের অজান্তেই এমন কাজ করে ফেলেন, যা দেখে বোঝার উপায় থাকে না যে তিনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন। যেমন- তিনি বিছানার উপর উঠে বসলেন, তারপর বাথরুমে গেলেন কিংবা রান্নাঘরে গেলেন অথবা গাড়ি ড্রাইভিং এর মতো বিপদজনক কাজও করে ফেলতে পারেন!

Image Source: mediologiest.com
স্লিপওয়াকিং এর ক্ষেত্রে এই রোগে (অবশ্য একে রোগ বলা যাবে কিনা এ নিয়ে মতবিরোধ আছে) আক্রান্ত ব্যক্তির ঘুমন্ত অবস্থায় করা কাজগুলো পুনরাবৃত্তিক ধরণের হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি ঘুমের ভেতর তার রান্নাঘর পর্যন্ত যদি যান, তবে পরে প্রায় প্রতিবারই তার রান্নাঘরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যদিও ঘুমন্ত অবস্থায় সাধারণ কাজ করার কথা থাকলেও, রিপোর্টে দেখা যায় মাঝেমধ্যে কিছু জটিল আচরণও ওই ব্যক্তি করতে পারেন।
সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এই রোগে আক্রান্ত ব্যক্তি জানতেই পারেন না যে তিনি আসলে কি করছেন বা করেছেন। কারণ প্রায় অচেতন অবস্থায় করা কাজ যেমন তিনি অনুভব করতে পারেন না, তেমনি মস্তিষ্ক এই কাজের কোনো স্মৃতি রাখতে পারে না। কারণ এই সময় মস্তিষ্কের চেতনার অংশ বিশ্রাম অবস্থায় থাকে। অর্থাৎ বিষয়টি তার কাছে অজানাই থেকে যায়। কিন্তু তাদের চোখ খোলা থাকতে পারে। যদিও দেখে মনে হতে পারে মদ্যপান বা ঘুমের কারণে ঢুলছেন।
গবেষণায় দেখা যায় যে, স্লিপওয়াকিং এর সময়কাল সর্বনিম্ন ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত হয়ে থাকে। সাধারণত রাতের প্রথম তৃতীয়ার্ধে এই সমস্যাটি ঘটতে দেখা যায়। কারণ এই সময়ই ঘুম গভীর হতে থাকে এবং যদি এই ধরণের অবস্থার সৃষ্টি হয়েই থাকে তবে প্রতি রাতে একবারই হয়।
স্লিপওয়াকিং-কে ২টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম ক্ষেত্রে আছে ঘুমের ভেতর চলাফেরার করার সাথে সাথে ঘুম সংক্রান্ত খাওয়া-দাওয়া (Sleep-eating)। এই ক্ষেত্রে ঘুমের ভেতরই ব্যক্তি খাওয়া-দাওয়া করতে পারে। ধারণা করা হয় অতিরিক্ত মানসিক চিন্তা করা বা ঘুমের ওষুধ (যেমন Ambien) ব্যবহারের কারণে এ ধরণের সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে রান্না করে খাওয়ারও প্রবণতা দেখা যায়। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে দেখা যায় ঘুমের ভেতর ঘুম সংক্রান্ত যৌন আচরণ (বা sexsomnia)।
পরিসংখ্যানে দেখা যায় যে, ৫ থেকে ১২ বছর বয়সের শিশুদের মধ্যে প্রায় ১৫% শিশুই ঘুমের ভেতর ভ্রমণ করে এবং কারো কারো ক্ষেত্রে এই সমস্যা আস্তে আস্তে প্রকট হতে থাকে। পৃথিবীর মোট জনগোষ্ঠীর প্রায় ১৮-১৯% মানুষই স্লিপওয়াকার (Sleepwalker), যাদের মধ্যে শিশু-কিশোর এবং পূর্ণবয়স্ক মানুষ আছে- প্রায় ৬.৯% মেয়ে শিশু, ৫.৭% ছেলে শিশু, ৩.১% পূর্ণবয়স্ক মহিলা এবং ৩.৯% পূর্ণবয়স্ক পুরুষ। সবথেকে বেশি স্লিপওয়াকিং এর রেকর্ড আছে ১১ থেকে ১২ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে, যা প্রায় ১৬.২%।
গবেষণায় দেখা যায় শিশু (যাদের বয়স ২ থেকে ১২ বছর) ও প্রাপ্তবয়স্করা রাতের ৮০%-ই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, যেখানে ২ বছর বা তার কম বয়সের বাচ্চাদের (Infant) ক্ষেত্রে এই পরিমাণ ৫০%। দুশ্চিন্তাজনিত কারণে কোনো মানুষের স্লিপওয়াকিং-এর সমস্যা হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে ৩.৫ গুণ হয়ে থাকে।
স্লিপওয়াকিং এর সঠিক কারণ জানা এখনও সম্ভব না হলেও গবেষক ও চিকিৎসকের ধারণমতে বেশ কয়েকটি কারণ পাওয়া যায়। যদিও কারণগুলো বৈজ্ঞানিকভাবে এখনো প্রমাণিত নয়। অর্থাৎ এই কারণগুলো এখনো প্রকল্পিত (Hypotheses) হিসেবে ধরে নেয়া হয়। ধারণা করা হয় সঠিক সময়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পূর্ণতার অভাবে এই সমস্যা হতে পারে। এই সমস্যা প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়।
স্লিপওয়াকিং-কে গবেষকরা তৃতীয় পর্যায়ের (Stage-3) Rapid Eye Movement (REM) Disorder ধরণের ঘুমের কারণ হিসেবে বর্ণনা করেছেন। REM ঘুমের সময় সাধারণত আমরা স্পষ্টভাবে স্বপ্ন দেখে থাকি। এই সময়ে মস্তিষ্কের মোটর অংশ বাঁধাপ্রাপ্ত হয় এবং এর ফলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো হঠাৎ ঝাঁকি খায় যা পরবর্তীতে জটিল গতিবিধির সৃষ্টি করে। এতে করে ব্যক্তি তার স্বপ্ন অনুযায়ী অবচেতনভাবে হাঁটাচলা করে থাকে। আবার শিশুদের ক্ষেত্রে Stage-3 তে বৃদ্ধি হরমোন নিঃসৃত হয়ে থাকে। যতই বয়স বাড়ে, এই হরমোন নিঃসরণের পরিমাণ তত কমে যেতে থাকে। মূলত শিশুদের ক্ষেত্রে এই Stage-3 হরমোনের কারণেই স্লিপওয়াকিং এর মাত্রা বেশি দেখা যায়।
আরো জানা যায় যে, এই সমস্যাটি বংশানুক্রমিক ভাবে প্রবাহিত হতে পারে, অর্থাৎ জীনগত হয়ে থাকে। যেমন কোনো ব্যক্তির পিতা-মাতা, ভাই অথবা বোনের যদি এই সমস্যা থেকে থাকে, তাহলে ওই ব্যক্তির স্লিপওয়াকিং এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে ১০ গুণ বেশি হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে প্রায় ৪৫% শিশু যারা স্লিপওয়াকিং এ আক্রান্ত, তাদের পিতা-মাতার যেকোনো একজন এই সমস্যায় আক্রান্ত। এই পরিমাণ ৬০% পর্যন্ত হতে পারে যদি পিতা-মাতার দুজনই স্লিপওয়াকিং সমস্যায় ভোগে।
কিন্তু কেবল জীনগত কারণেই যে এই সমস্যা দেখা দেবে এমন না। বাহ্যিক পরিবেশের প্রভাবে বা মানসিক সমস্যার কারণেও এই সমস্যা হতে পারে। এই ব্যাধিতে আক্রান্ত হওয়ার আরো কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য- (১) অপর্যাপ্ত ঘুম, (২) বিশৃঙ্খল পরিবেশে ঘুমানো, (৩) অতিরিক্ত অবসাদ, (৪) মদ্যপান, (৫) ঘুমের ওষুধ সেবন ইত্যাদি। কতিপয় ক্ষেত্রে ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাও এই সমস্যার সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে। যেমন- (১) হৃদস্পন্দনজনিত সমস্যা, (২) অতিরিক্ত জ্বর, (৩) রাত্রিকালীন অ্যাজমা বা হাঁপানি বা হৃদরোগের সমস্যা, (৪) ঘুমানোর সময় দম আটকে যাওয়ার সমস্যা কিংবা (৫) মনস্তাত্ত্বিক সমস্যা (যেমন ভয়ভীতি)
স্লিপওয়াকিং এর সমস্যা মূলত গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় হয়ে থাকলেও কখনো কখনো হালকা ঘুমের ক্ষেত্রেও দেখা যায়। অনেকে আবার একে অ্যালকোহল বা মাদক সেবনজনিত সমস্যার সাথে মিলিয়ে ফেলেন। কারণ সেক্ষেত্রেও স্মৃতিবিলোপের (amnesia) সম্ভাবনা থেকে থাকে যা স্লিপওয়াকিং এর সাথে সাদৃশ্যপূর্ণ। তবে মাদক সেবনজনিত সমস্যার ক্ষেত্রে ব্যক্তির চেতনা থাকে অনেকখানি, ফলে সহজেই সে সাড়া দিতে পারে।
যেহেতু স্লিপওয়াকিং এ আক্রান্ত ব্যক্তির ঘুমন্ত অবস্থায় ভ্রমণকালের কোনো স্মৃতি থাকে না, ফলে সে হয়তো কখনো কখনো জানতেই পারে না তার সমস্যা কি। এক্ষেত্রে রোগ ধরবার উপায় কেবল পাশের মানুষটিরই থাকে, অর্থাৎ পিতা-মাতা বা সাথে থাকা বন্ধুই সমস্যাটি জানতে পারে।
এই ব্যাধির উপসর্গ খুব সহজে চিহ্নিতও করা যায় না। কারণ ঘুমিয়ে থাকলেও তার চলাফেরা স্বাভাবিক মানুষের মতো হয়ে থাকে এবং একই সাথে চোখ খোলা থাকে। তবে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে, চোখজোড়া ঘুমে অনেকটাই আচ্ছন্ন এবং খুব সম্ভবত চোখের পলক পড়ে না। এই অবস্থায় তাকে কোনো প্রশ্ন করা হলে সাড়া পাওয়া যায় না বা সাড়া পাওয়া গেলেও সাড়া দিতে অনেক সময় নিয়ে থাকে।
যাদের এই সমস্যা খুব পুরাতন হয়ে যায়, তারা বেশ তাড়াতাড়িই জেগে ওঠে। কিন্তু যারা এই সমস্যায় নতুন আক্রান্ত হয়, তারা সহজে জেগে উঠতে পারে না। স্লিপওয়াকিং এর সময়ে আরো কিছু লক্ষণ দেখা যায় যার মধ্যে আছে (১) ঘুমের ভেতর কথা বলা, (২) অযাচিত আচরণ যেমন বিছানায় প্রস্রাব করা (যেহেতু সমস্যাটি অধিকাংশ ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে) কিংবা (৩) ঘুমের ভেতরই চিৎকার করা ইত্যাদি।
সাধারণত স্লিপওয়াকিং এর প্রতিরোধ বা প্রতিকারের জন্য এখনো কোনো সঠিক চিকিৎসা পদ্ধতি নেই। তবে স্বাস্থ্যকরভাবে ও নিয়ম মেনে সঠিক সময়মতো পর্যাপ্ত ঘুমের অভ্যাস করলে আস্তে আস্তে এই সমস্যা থেকে মুক্তি লাভ হতে পারে। যদি কেউ উপলব্ধি করে যে, তার স্লিপওয়াকিং এর সমস্যা দেখা দিচ্ছে, তাহলে ডাক্তারের সাথে কথা বলতে পারে।

সম্মোহন পদ্ধতি; Image Source: lightwarriorslegion.com
আবার মনোরোগ বিশেষজ্ঞরা এই সমস্যার প্রতিকারে মনোবিশ্লেষণ পদ্ধতি বা সম্মোহন পদ্ধতি ব্যবহার করে থাকেন। বয়ঃপ্রাপ্তদের ক্ষেত্রে সাধারণত এই সমস্যার সমাধান হিসেবে সম্মোহন (Hypnosis) পদ্ধতিরই আশ্রয় নেয়া হয়। আবার তারা (মনস্তত্ত্ববিদেরা) নিয়ম করে রাতে ঘুম ভাঙ্গা (Anticipatory waking) যেন স্লিপওয়াকিং এর সুযোগ না থাকে, মনকে কেন্দ্রীভূত করতে যোগব্যায়াম (Meditation) ইত্যাদির পরামর্শও দিয়ে থাকেন।
যেহেতু অতিরিক্ত অবসাদ বা দুশ্চিন্তা থেকে এই সমস্যা হতে পারে, ফলে সেক্ষেত্রে অবসাদ বা চিন্তামুক্ত হলেই এই সমস্যা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্য এক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল থেরাপি হিসেবে Sedative-hypnotics বা Anti-depressants ব্যবহারের পরামর্শ দেয়া হয় যেখানে প্রথমটি প্রশান্তিমূলক ঘুমের জন্য এবং দ্বিতীয়টি দুশ্চিন্তা থেকে ব্যক্তিকে মুক্ত রাখার জন্য কার্যকর।
স্লিপওয়াকিং এর কারণে ব্যক্তির আহত হওয়ার সম্ভাবনা যেমন থাকে, তেমনি অন্য ব্যক্তির জন্যও তা মাঝেমধ্যে বিড়ম্বনার কারণ হতে পারে। এই সমস্যা কখনো কখনো খুন পর্যন্তও গড়াতে পারে। ফলে সহজেই স্লিপওয়াকিং-কে অপরাধমূলক কর্মকাণ্ডের অ্যালীবাই হিসেবে ব্যবহার করা যায়। কারণ সেক্ষেত্রে স্লিপওয়াকিং-এর জন্য যেমন উপসর্গ নিরূপণের কোনো সঠিক উপায় নেই, তেমনি এর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট আইন-কানুনও নেই।
১৯৬৩ সালে উত্তর আয়ারল্যান্ডের একজন বিচারক, লর্ড মরিস (John William Morris) স্লিপওয়াকিং এর বিষয়ে একটি আইন প্রণয়ন করেন, যেখানে বলা আছে যে প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে সুষ্ঠুভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কিন্তু যদি এমন প্রমাণ পাওয়া যায় যে, ব্যক্তি অপরাধমূলক কাজের সময়ে স্লিপওয়াকিং অবস্থায় ছিলো অর্থাৎ অবচেতন ছিলো, তাহলে তাকে সেই অপরাধের দায় থেকে মুক্ত করা হবে।
উদাহরণ হিসেবে কিছু ঘটনার কথা বলা যায় যেখানে স্লিপওয়াকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে-
১) ১৮৪৬ সালে অ্যালবার্ট টিরেল (Albert Tirrell) নামক ব্যক্তি মারিয়া বিকফোর্ড নামক বোস্টন পতিতালয়ের একজন পতিতার খুনের মামলার ডিফেন্স হিসেবে স্লিপওয়াকিং এর কথা তুলে ধরে এবং অবশেষে মুক্তি পায়। যদিও মারিয়ার সাথে টিরেলের প্রণয়ের সম্পর্ক ছিলো, যার জন্য টিরেল তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। টিরেলই প্রথম ব্যক্তি যে মামলার ডিফেন্স হিসেবে স্লিপওয়াকিং-এর কথা আনে।
২) ১৯৮১ সালে স্টিভেন স্টেইনবার্গ (Steven Steinber) নামক ব্যক্তিকে তার স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত করা হলেও ডিফেন্স হিসেবে স্লিপওয়াকিং-কে দাঁড় করালে শেষ পর্যন্ত মুক্তি পায়।
৩) ১৯৯১ সালে বার্গেস (Burgess) নামক ব্যক্তিকে তার প্রেমিকার মাথায় ওয়াইনের বোতল দ্বারা আঘাত করার ঘটনায় অভিযুক্ত করা হলেও সিসি ক্যামেরা ফুটেজে তার অবচেতন ব্যবহার বা নিদ্রাভ্রমণ এর প্রমাণ পেয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
৪) ১৯৯২ সালে কেনেথ পার্কস (Kenneth Parks) নামক ব্যক্তি তার শাশুড়িকে খুন করা ও শ্বশুরকে খুন করতে উদ্যত হওয়ার কারণে এবং আহত করার কারণে গ্রেপ্তার করা হলেও পরে মুক্ত করা হয়। ২০ বছর বয়সে পার্কস তার চাকরি হারানোর পর ইনসোমনিয়াতে ভুগতে শুরু করে এবং জুয়াতে আসক্ত হয়। যদিও তার স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো ছিলো এবং তার স্ত্রী তার পক্ষেই ছিলো।
৫) মধ্যবয়সী এক অস্ট্রেলীয়ান নারীও (গোপনীয়তার কারণে তার নাম অদ্যাবধি প্রকাশ করা হয় নি) এই সমস্যায় ভুগতো। যদিও তার কোনো খুনের ইতিহাস নেই। তবে তার ঘটনা অন্যরকম। সে প্রতি রাতেই ঘুমের ভেতর ঘর থেকে বের হয়ে যেত এবং একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির সাথে যৌনতায় লিপ্ত হতো। কিন্তু সে নিজে, তার স্বামী বা সেই আগন্তুক কেউই বিষয়টা আন্দাজ করতে পারে নি। পরবর্তীতে একদিন তার স্বামীর ঘুম ভেঙ্গে যাওয়ার পর তার স্ত্রীকে খুঁজতে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে।

স্লিপ ইটিং নমুনা চিত্র; Image Source: listverse.com
৬) এছাড়া লেসলি কুস্যাক (Lesley Cusack) নামক এক মহিলার ঘুমের ভেতর রান্না করা এবং খাওয়ার (Sleep eating) ঘটনাও পাওয়া যায়। ভদ্রমহিলা নিজের ফিটনেস ধরে রাখতে ডায়েট করতেন। কিন্তু রাতে ঘুমের ভেতরই তিনি প্রায় ২,৫০০ ক্যালোরির মতো খাবার খেয়ে ফেলার ইতিহাস তৈরী করেন। তবে যেটা ভয়ের সেটা ছিলো ঘুমের ভেতর তার রান্না করা। কারণ সারা রাত গ্যাসের চুলা জ্বালানো থাকতো।
৭) ১৯৯৪ সালে রিক্সজার (Ricksger) এবং ১৯৯৯ সালে ফালাটার (Falater) নামক ব্যক্তিদের ঘুমের ভেতর তার স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত করা হয় এবং যাবজ্জীবন কারাবাস দেয়া হয়। এক্ষেত্রে তাদের কাউকেই মুক্তি দেয়া হয় নি।
৮) ১৯৯৮ সালে জেমস কারেন (James Currens) নামক এক ব্যক্তি ঘুমের ভেতরই হাতে তার লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু যখন তার ঘুম ভাঙে, তখন সে নিজেকে কোনো এক পুকুরে বুকজলে আবিষ্কার করে, যেখানে সে কাদায় আটকে পড়েছিলো। তবে ভয়ংকর ব্যাপার তখনই হলো যখন সে আবিষ্কার করলো যে, সে কয়েকটি কুমির দ্বারা বেষ্টিত। যদিও পুলিশের আগমনে সেই যাত্রায় বেঁচে যায় কারেন।
৯) ২০০৩ সালে জ্যান লুডেক (Jan Luedecke) নামক এক ব্যক্তিকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়। জ্যান কোনো একটি পার্টিতে উপস্থিত ছিলো এবং অতিরিক্ত মদ্যপানের একপর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর যখন সে ওঠে তখন পার্টিতে উপস্থিত এক মহিলাকে সে ধর্ষণ করে। যদিও সে বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না কারণ সে তখনও ঘুমের ভেতর ছিলো।
১০) ২০০৮ সালে ব্রায়ান থমাস (Brian Thomas)-কে তার স্ত্রীকে হত্যার দায়ে আটক করা হয়। তার ভাষ্যমতে সে স্বপ্নে দেখছিলো যে কেউ একজন তার ঘরে অনধিকার প্রবেশ করছে এবং সে তাকে হত্যা করেছে। আদালত তাকে মুক্তি দেয়।

মৃত অবস্থায় পাওয়া টিমোথি; Image Source: buzzfeed.com
১১) সর্বশেষ টিমোথি বার্গম্যান (Timothy Brueggeman) নামক ব্যক্তি ঘুমের ভেতরই তার পিক-আপ ভ্যানটি চালিয়েছিলো এবং অবশেষে একটি গাছের সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছিলো। এই সময় সে Ambien নামক ঘুমের ওষুধ সেবন করেছিলো। যদিও টিমোথি সে যাত্রায় বেঁচে যায়। কিন্তু পরবর্তীতে ২০০৯ এর জানুয়ারীতে কোনো এক রাতে সে শুধুমাত্র আন্ডারওয়্যার পরেই ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন তাকে বরফের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়।
স্লিপওয়াকিং-এর জন্য অদ্যাবধি কোনো সম্পূর্ণ ফলপ্রসূ চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয় নি। কারণ ব্যক্তি নিজেও কখনো টের পান না যে আসলে তার ঘুমের ভেতর কি হচ্ছে। তবে অতিরিক্ত দুশ্চিন্তা ছেড়ে বা ঘুমের প্রতি নিয়মানুবর্তী হলেই অনেকাংশে এই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। নতুবা নিজেই না কবে ঘুমিয়ে গাড়ি চালাতে গিয়ে উল্টে যাবেন কিংবা খুনই না করে ফেলবেন কবে কাকে!
সংক্ষেপে দেখুনওজন বাড়ানোর কার্যকরী টিপস : নতুন ওজন বাড়ানোর যাত্রা শুরু করতে গেলে প্রথমেই বুঝতে হবে, কেন ওজন কম? স্ট্রেস এর কারণে? কম খাওয়ার কারণে? কখনো ভালো করে পুষ্টিকর খাবার খাওয়া হয় না? নাকি কোনো স্বাস্থ্যগত সমস্যা? তাই শুরুতেই নিজের শরীর সম্পর্কে একটু খেয়াল রাখুন। নিচে কিছু সহজ ও বাস্তব পরামর্শ দিচ্ছিঃ ১বিস্তারিত পড়ুন
নতুন ওজন বাড়ানোর যাত্রা শুরু করতে গেলে প্রথমেই বুঝতে হবে, কেন ওজন কম? স্ট্রেস এর কারণে? কম খাওয়ার কারণে? কখনো ভালো করে পুষ্টিকর খাবার খাওয়া হয় না? নাকি কোনো স্বাস্থ্যগত সমস্যা? তাই শুরুতেই নিজের শরীর সম্পর্কে একটু খেয়াল রাখুন। নিচে কিছু সহজ ও বাস্তব পরামর্শ দিচ্ছিঃ
ওজন বাড়াতে হলে দৈনিক ক্যালরি চাহিদা থেকে অতিরিক্ত ক্যালরি নিতে হবে, অর্থাৎ ক্যালরি সাপ্লাস তৈরি করতে হবে।
বাংলাদেশি খাবারের মধ্যে অনেকেই ভাত-ডাল খান। তবে শুধু ভাত-ডাল দিয়ে অনেক ক্যালরি ও স্বাস্থ্যকর পুষ্টি আসবে না। কিছু খাবার যোগ করুন যেগুলো পুষ্টি-ঘন ও ক্যালরি সমৃদ্ধ:
ওজন বাড়াতে শুধু খাওয়া নয়, ব্যায়ামকেও গুরুত্ব দিন, বিশেষ করে স্ট্রেন্থ বা ওজন ওঠানোর ব্যায়াম:
নিচে শুধুমাত্র উদাহরণ—আপনার পছন্দ, বাজেট, সময় অনুযায়ী বদলাতে পারেন:
আশা করি এই পরামর্শগুলো আপনার জন্য কাজে দেবে। প্রথমে নিজেকে চাপ দেবেন না। ধৈর্য ধরে ধাপে ধাপে রুটিন মেনে চলুন। প্রয়োজনে পরিবার বা বন্ধুদের সাপোর্ট নিন। নিয়মিত ওজন দেখুন, যেখানেই আটকাল বুঝে সেই অনুসারে খাবার বা ব্যায়াম সামান্য বেশি-কম করুন। সুস্থ উপায়ে ধীরে ধীরে আপনার স্বপ্নের ওজন দিতে পারলে মনোযোগ বজায় থাকবে। শুভ কামনা রইল!
সংক্ষেপে দেখুনগনোরিয়া একটি রোগের নাম। যা সাধারণত নারী-পুরুষ উভয়ের হতে পারে। এটি কষ্টদায়ক যৌন সংক্রামক রোগ। গনোরিয়া হচ্ছে, একটি যৌনবাহিত রোগ। পুরুষের ক্ষেত্রে এই রোগে প্রস্রাবের সময় জ্বালাপোড়া ও মূত্রনালি দিয়ে পুজ বের হয়। গনোরিয়া রোগটি ‘নাইসেরিয়া গনোরিয়া’ নামক এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে হয়। আক্রান্ত ব্যক্তিরবিস্তারিত পড়ুন
গনোরিয়া রোগটি ‘নাইসেরিয়া গনোরিয়া’ নামক এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে হয়। আক্রান্ত ব্যক্তির সঙ্গে মেলামেশার ২-১০ দিন পরই এ রোগের লক্ষণ দেখা যায়। গনোরিয়ার জীবাণু ‘নাইসেরিয়া গনোরিয়া’ দীর্ঘদিন শরীরের বাইরে টিকে থাকতে পারে না। এরা বেঁচে থাকে কেবল নিবিড় যৌন মিলনের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়ে।
পুরুষের যৌনাঙ্গ দিয়ে পুঁজ বের হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া এ রোগের উপসর্গ। প্রকৃতপক্ষে এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত জীবাণুবাহিত রোগ। এটা পুরুষাঙ্গ, সারভিক্স বা জরায়ুর ছিদ্র, রেকটাম মলাশয় বা পায়ু, গলা ও চোখকে আক্রান্ত করতে পারে। এই ইনফেকশনজনিত কারণে বন্ধ্যাত্বও দেখা দিতে পারে।
সাধারণত নারীদের চেয়ে পুরুষরাই এই যৌনরোগে বেশি আক্রান্ত হয়। শুধু নারী ও পুরুষের মেলামেশার কারণেই এ রোগ ছড়ায়।
এই রোগে আক্রান্ত হওয়ার হার ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) উপাত্তে দেখা যায়, ২০১৬ থেকে ২০১৭ সালে পুরুষদের মধ্যে গনোরিয়ার হার দ্বিগুণ হয়েছে।
এই রোগের ইনফেকশনের সর্বাধিক কমন লক্ষণ হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জ পাতলা হতে পারে অথবা ঘন হতে পারে, এটি পুরুষভেদে নির্ভর করে। সিডিসি অনুসারে, কোনো পুরুষ ইনফেক্টেড হওয়ার দুই সপ্তাহের মধ্যে তার ডিসচার্জের অভিজ্ঞতা হবে। ডিসচার্জের বর্ণ কিংবা পরিমাণ যাই হোক না কেন কিংবা ডিসচার্জ প্রতিনিয়ত হোক বা অনিয়মিত হোক, কোনো ডিসচার্জই স্বাভাবিক নয়। যেকোনো ধরনের ডিসচার্জ হলে আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
মায়ো ক্লিনিক অনুসারে, গনোরিয়া মলদ্বারকেও আক্রমণ করতে পারে, যার ফলে মলদ্বারীয় চুলকানি ও ডিসচার্জ বা রক্তপাত হতে পারে। এছাড়া ডায়রিয়া হতে পারে এবং প্রাকৃতিক কর্ম সারার সময় ব্যথা অনুভব হতে পারে।
ওরাল সেক্স থেকেও গনোরিয়া হতে পারে। গলায় গনোরিয়া ডেভেলপ হওয়া অনেক লোকের উপসর্গ দেখা দেয় না। কারো কারো গলাব্যথা হতে পারে এবং লসিকাগ্রন্থি ফুলে যেতে পারে।
গনোরিয়া ইনফেকশন পার্শ্ববর্তী স্থানে, যেমন- অণ্ডথলি ও অণ্ডকোষ, ছড়ানো শুরু করলে এপিডিডাইমিসে প্রদাহ হতে পারে, যার সঙ্গে থাকতে পারে কুঁচকি ব্যথা।
গনোরিয়ার জীবাণু গর্ভবতী নারীদের জননতন্ত্রের মধ্যে বিচরণ করে ডিম্ববাহী নালিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। এ কারণে নারীর বন্ধ্যাত্ব ঘটতে পারে বা জরায়ুর বাইরে গর্ভধারণ হতে পারে। গর্ভাবস্থায় নারীরা গনোরিয়ায় আক্রান্ত হলে শিশু জন্মের সময়ে মায়ের যোনি থেকে তার চোখে সংক্রমণ হতে পারে। শিশুকে চিকিৎসা না করলে তার চোখে প্রদাহ হবে এবং সে অন্ধ হয়ে যেতে পারে।
এক্ষেত্রে রোগীর বিস্তারিত ইতিহাস শুনতে হবে। তারপর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। যদি স্বল্পস্থায়ী আক্রমণ হয়ে থাকে তাহলে পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা থেকে নিঃসরিত পদার্থ এবং নারীদের মূত্রনালি ও জরায়ু নিঃসরিত পদার্থ পরীক্ষা করতে হবে। দীর্ঘমেয়াদি হলে প্রস্টেটগ্রন্থি ম্যাসাজের পর নিঃসরিত পদার্থ পরীক্ষা করতে হবে। এছাড়াও কালচার ও সেনসিটিভিটি পরীক্ষা করতে হবে।
সাধারণত পেনিসিলিন ব্যবহারে সংক্রমণ সেরে যায়। পেনিসিলিন রেজিস্টেন্ট ব্যক্তিকে সেনসিটিভ ওষুধে চিকিৎসা দেয়া যেতে পারে। জটিলতাহীন গনোরিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত একক মাত্রায় উপযুক্ত জীবাণুবিরোধী বা অ্যান্ট্রিমাইক্রোবিয়াল ওষুধ বেশ ভালো কাজ দেয়। এছাড়া অবস্থা জটিল হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করাই উত্তম।
সূত্রঃ দৈনিক যুগান্তর
সংক্ষেপে দেখুনকিছু সমীক্ষায় এটা উঠে এসেছে যে হার্ট অ্যাটাক এর প্রবণতা, বিশেষ করে যাঁরা কর্মজীবনে রয়েছেন, তাঁদের মাঝে সোমবারেই দেখা যায়। এর কারণ হিসাবে যেটা বলা হয়, রবিবার ছুটির দিন হওয়াতে স্ট্রেস লেভেল খুব কম থাকে এবং সোমবার সপ্তাহের কাজের দিন হিসাবে প্রথম দিন হওয়াতে, হঠাৎ করেই মানসিক স্ট্রেস লেভেল বেড়ে যাবিস্তারিত পড়ুন
এর কারণ হিসাবে যেটা বলা হয়, রবিবার ছুটির দিন হওয়াতে স্ট্রেস লেভেল খুব কম থাকে এবং সোমবার সপ্তাহের কাজের দিন হিসাবে প্রথম দিন হওয়াতে, হঠাৎ করেই মানসিক স্ট্রেস লেভেল বেড়ে যায়।
রোববার এবং সোমবার, এই দুদিনের মাঝে, স্বল্প সময়ের ব্যবধানে স্ট্রেস লেভেলের শার্প ভ্যারিয়েশন এর জন্য হঠাৎ করেই প্যানিক এ্যাটাক সৃষ্টি হয়,
রোববার রাত থেকেই, সোমবারে অফিস/কাজে যেতে হবে ভেবে শুরু হয় টেনশন এবং এটা সোমবারে কাজের সময় পিক পয়েন্টে পৌঁছে যেতে পারে,
এই অত্যধিক টেনশনের কারণে, অফিসের চেয়ারে বসতে গিয়ে, হার্টের কোনো সমস্যা ছাড়াই বন্ধ হয়ে যেতে পারে, অক্সিজেন সরবরাহ।
সূত্রঃ
বারবার গর্ভাবস্থা নষ্ট হওয়ায় অনেক নারীই হতাশায় ভোগেন। চিকিৎসকরা গর্ভবতী হবার ২০ সপ্তাহের মধ্যে তিন বা ততোধিক বার নষ্ট হয়ে যাওয়াকে রিকারেন্ট প্রেগনেন্সি লস বলে থাকেন। রিকারেন্ট প্রেগনেন্সি লস কী? গর্ভবতী হবার ২০ সপ্তাহের আগে তিন বা ততোধিক বার গর্ভাবস্থা নষ্ট হয়ে যাওয়াকে রিকারেন্ট প্রেগনেন্সি লসবিস্তারিত পড়ুন
বারবার গর্ভাবস্থা নষ্ট হওয়ায় অনেক নারীই হতাশায় ভোগেন। চিকিৎসকরা গর্ভবতী হবার ২০ সপ্তাহের মধ্যে তিন বা ততোধিক বার নষ্ট হয়ে যাওয়াকে রিকারেন্ট প্রেগনেন্সি লস বলে থাকেন।
রিকারেন্ট প্রেগনেন্সি লস কী?
গর্ভবতী হবার ২০ সপ্তাহের আগে তিন বা ততোধিক বার গর্ভাবস্থা নষ্ট হয়ে যাওয়াকে রিকারেন্ট প্রেগনেন্সি লস বলে। সাধারণত ১২থেকে ১৪ সপ্তাহের আগেই গর্ভাবস্থা নষ্ট হয়ে যায়। রিকারেন্ট প্রেগনেন্সি লসে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে অনেক প্রভাব রয়েছে। এর ফলে নারীরা অনেক হতাশায় ভোগেন। সংসার জীবনে মনোমালিন্য হয়। এছাড়া, রিকারেন্ট প্রেগনেন্সির ফলে যেসব পরীক্ষা-নিরীক্ষা হয়, সেগুলোও ব্যয়বহুল।
রিকারেন্ট প্রেগনেন্সি লসের কারণ কী?
ইউটেরাসের বিভিন্ন ত্রুটির কারণে রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়ে থাকে। এছাড়াও ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ডিজঅর্ডার ,পলিসিসটিক ওভারিয়ান সিনড্রোম এর কারণে রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়। ড্রাগ, ধুমপান, সাইকলজিক্যাল ফ্যাক্টরও রিকারেন্ট প্রেগনেন্সি লসের কারণ।
রিকারেন্ট প্রেগনেন্সি লস হলে কিভাবে শনাক্ত করতে হবে?
সাধারণত তিনটি ক্লিনিক্যাল প্রেগনেন্সি লসের পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ ধরনের সমস্যার কারণগুলো সনাক্ত করতে হয়। যাদের ৩৫ বছর বয়স তাদের দুইটি বাচ্চা হওয়ার পর পরীক্ষা করানো উচিত। গর্ভবতী মায়ের বয়স যদি ৩৫ বছরের বেশি হয় তাহলে তার ওভাম ভাল ছিল না। এছাড়াও অনিয়মিত পিরিয়ডও গর্ভাবস্থা নষ্ট হবার একটি কারণ।
ক্রোমোসোমাল ডিফেক্ট অর্থাৎ ১২ সপ্তাহের আগে যদি গর্ভাবস্থা নষ্ট হয়, তবে সেটা ক্রোমোজোমাল ডিফেক্ট এর কারনে হয়ে থাকে। আর ১২ সপ্তাহের পর গর্ভাবস্থা নষ্ট হবার কারণ হচ্ছে ফসফোলিপিড সিনড্রোম। অতিরিক্ত ওজন থাকলেও রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়ে থাকে। এছাড়াও ইউটেরাস এনাটোমিকাল ডিফেক্ট, কিডনি এনোমেলি ডিফেক্ট, ওভারিয়ান রিজন, ইমিউনোলজিক্যাল রিজন ইত্যাদি।
মানবদেহে অতিরিক্ত তামা (Copper) প্রবেশ করলে বা জমা হলে এটি বিষাক্ততা (Copper Toxicity) সৃষ্টি করতে পারে এবং এর ফলে বিভিন্ন গম্ভীর শারীরিক সমস্যা হতে পারে। ⚠️ অতিরিক্ত তামার কারণে যে রোগ বা সমস্যা হতে পারে: 🧠 Wilson’s Disease (উইলসন রোগ) এটি একটি বংশগত রোগ, যেখানে শরীর তামা ঠিকমতো প্রসেস করতে পারে নাবিস্তারিত পড়ুন
মানবদেহে অতিরিক্ত তামা (Copper) প্রবেশ করলে বা জমা হলে এটি বিষাক্ততা (Copper Toxicity) সৃষ্টি করতে পারে এবং এর ফলে বিভিন্ন গম্ভীর শারীরিক সমস্যা হতে পারে।
এটি একটি বংশগত রোগ, যেখানে শরীর তামা ঠিকমতো প্রসেস করতে পারে না।
ফলে তামা লিভার, মস্তিষ্ক এবং চোখে জমে গিয়ে ক্ষতি করে।
যকৃতের সমস্যা (হেপাটাইটিস, লিভার সিরোসিস)
মানসিক সমস্যা (বিভ্রান্তি, বিষণ্নতা)
চলাফেরা ও পেশি নিয়ন্ত্রণে সমস্যা
চোখে “Kayser-Fleischer rings” (কর্ণিয়ার চারপাশে বাদামি রিং)
যদি খাবার, পানি বা কোনো উপায়ে শরীরে হঠাৎ অনেক তামা ঢোকে, তাহলে অতি বিষক্রিয়া (acute poisoning) হতে পারে।
বমি, পেট ব্যথা, ডায়রিয়া
মাথাব্যথা ও দুর্বলতা
লিভার ও কিডনির ক্ষতি
অজ্ঞান হওয়া (চরম অবস্থায়)
তামার তৈরি বা পুরাতন পানির পাইপ থেকে
তামার পাত্রে সংরক্ষিত খাবার বা পানি
অতিরিক্ত তামা-সমৃদ্ধ সাপ্লিমেন্ট খাওয়া
দূষিত খাবার বা পানীয়
পানি ফিল্টার ব্যবহার করুন (বিশেষ করে পুরাতন পাইপ থাকলে)
চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাবেন না
Wilson’s Disease থাকলে নিয়মিত চিকিৎসা ও ওষুধ সেবন করুন (যেমন: Penicillamine)
🔍 উপসংহার:
শরীরে কম পরিমাণে তামা দরকার, কিন্তু অতিরিক্ত তামা বিষক্রিয়া বা Wilson রোগের মতো মারাত্মক অবস্থা তৈরি করতে পারে। তাই সচেতন থাকা জরুরি।
এয়ার ফ্রায়ার সাধারণ ডিপ ফ্রাই করার চেয়ে বেশি স্বাস্থ্যকর। কিন্তু শুধুমাত্র তখনই, যদি আপনি সঠিক মডেল ব্যবহার করেন। এয়ার ফ্রায়ার গরম বাতাস সার্কুলেট করে খাবার রান্না করে, ফলে তেল অনেক কম লাগে। একটি গবেষণায় দেখা গেছে যে এয়ার ফ্রায়ারে রান্না করলে ডিপ ফ্রাই-এর তুলনায় ৭০-৮০% কম ক্যালোরি আসে। তবেবিস্তারিত পড়ুন
এয়ার ফ্রায়ার সাধারণ ডিপ ফ্রাই করার চেয়ে বেশি স্বাস্থ্যকর। কিন্তু শুধুমাত্র তখনই, যদি আপনি সঠিক মডেল ব্যবহার করেন। এয়ার ফ্রায়ার গরম বাতাস সার্কুলেট করে খাবার রান্না করে, ফলে তেল অনেক কম লাগে। একটি গবেষণায় দেখা গেছে যে এয়ার ফ্রায়ারে রান্না করলে ডিপ ফ্রাই-এর তুলনায় ৭০-৮০% কম ক্যালোরি আসে।
তবে এখানেই আসল প্রশ্ন: এয়ার ফ্রায়ারের ভেতরের কোটিং কি নিরাপদ? অনেক সস্তা মডেলে PTFE (টেফলন) বা PFAS কেমিক্যাল ব্যবহার করা হয়, যা উচ্চতাপে ভেঙে যেতে পারে এবং খাবারে মিশে যেতে পারে। এই কারণে নন-টক্সিক কোটিং সহ এয়ার ফ্রায়ার বেছে নেওয়া জরুরি।
সংক্ষেপে দেখুনহাসির সময় আমাদের শরীরে এন্ডোরফিন নামক হরমোনের ক্ষরণ হয়। যা স্ট্রেস হরমোন নামে পরিচিত কর্টিজল হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে ফেলে। এতে মানসিক চাপ দূর হয় এবং আমাদের হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে। সুতরাং প্রাণ খুলে হাসুন।
হাসির সময় আমাদের শরীরে এন্ডোরফিন নামক হরমোনের ক্ষরণ হয়। যা স্ট্রেস হরমোন নামে পরিচিত কর্টিজল হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে ফেলে। এতে মানসিক চাপ দূর হয় এবং আমাদের হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে। সুতরাং প্রাণ খুলে হাসুন।
সংক্ষেপে দেখুন
মধু: স্বাস্থ্যগত উপকারিতা, খাওয়ার নিয়ম এবং সতর্কতাসহ বিস্তারিত আলোচনা মধু একটি প্রাকৃতিক খাদ্য, যা আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টিগুণ এবং স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুর সঠিক ব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কিন্তু এর অপব্যবহার কিছু ক্ষতির কারণও হতে পারে। আজ আমরা মধুরবিস্তারিত পড়ুন
মধু: স্বাস্থ্যগত উপকারিতা, খাওয়ার নিয়ম এবং সতর্কতাসহ বিস্তারিত আলোচনা
মধু একটি প্রাকৃতিক খাদ্য, যা আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টিগুণ এবং স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুর সঠিক ব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কিন্তু এর অপব্যবহার কিছু ক্ষতির কারণও হতে পারে। আজ আমরা মধুর উপকারিতা, খাওয়ার সঠিক নিয়ম, এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
মধুর গঠন ও পুষ্টিগুণ
মধুতে প্রাকৃতিক চিনির (ফ্রুক্টোজ ও গ্লুকোজ) পাশাপাশি ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। প্রতি ১০০ গ্রাম মধুতে গড়ে প্রায় ৩০৪ ক্যালোরি থাকে। এতে ৮২% কার্বোহাইড্রেট, ১৭% পানি এবং সামান্য পরিমাণ প্রোটিন ও ফাইবার থাকে।
মধুর উপকারিতা
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
মধুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে সাহায্য করে।
২. সর্দি-কাশি উপশম
বিশেষ করে শীতকালে মধু ও আদা মিশিয়ে খেলে গলা ব্যথা ও কাশি কমে যায়। গবেষণায় দেখা গেছে, রাতে শোবার আগে এক চামচ মধু খাওয়া কাশির সমস্যা কমাতে কার্যকর।
৩. হজম শক্তি বৃদ্ধি
মধু হজমে সহায়ক এনজাইমের উৎপাদন বাড়ায়। সকালে খালি পেটে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম প্রক্রিয়া উন্নত হয়।
৪. ওজন নিয়ন্ত্রণ
ওজন কমাতে মধু অত্যন্ত উপকারী। প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে ওজন কমানো সহজ হয়।
৫. ত্বকের যত্ন
মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বক মসৃণ ও উজ্জ্বল করে। মুখে মধু লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
মধু খাওয়ার নিয়ম ও সময়
১. সকালে খালি পেটে:
খালি পেটে কুসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করা পেট পরিষ্কার রাখতে এবং হজমে সহায়তা করে।
২. রাতে শোবার আগে:
রাতে ঘুমানোর আগে এক চামচ মধু খেলে ভালো ঘুম হয় এবং সকালে কর্মশক্তি বৃদ্ধি পায়।
৩. রোগ প্রতিরোধে:
সর্দি-কাশি হলে দিনে ২-৩ বার এক চামচ মধু খাওয়া যেতে পারে।
মধুর অপকারিতা
১. অতিরিক্ত সেবনে ক্ষতি:
অতিরিক্ত মধু খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিসের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
২. শিশুদের জন্য ঝুঁকি:
১ বছরের নিচে শিশুদের মধু খাওয়ানো উচিত নয়, কারণ এতে বোটুলিজম নামক রোগের ঝুঁকি থাকে।
৩. অ্যালার্জি সমস্যা:
যাদের ফুল বা মধুতে অ্যালার্জি রয়েছে, তারা মধু খাওয়ার আগে সতর্ক থাকুন।
খাঁটি মধু চেনার উপায়
বাজারে অনেক ভেজাল মধু পাওয়া যায়। খাঁটি মধু চেনার কয়েকটি প্রচলিত পদ্ধতি হলো:
১. পানি পরীক্ষা: মধু পানিতে দিলে যদি সরাসরি তলিয়ে যায়, তবে তা খাঁটি হতে পারে।
২. আগুন পরীক্ষা: তুলোয় মধু মাখিয়ে আগুন দিলে যদি তা সহজে জ্বলে, তবে তা খাঁটি।
তবে এ পদ্ধতিগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিশ্বস্ত উৎস থেকে মধু সংগ্রহ করাই শ্রেয়।
মধু এবং যষ্টিমধু: বিশেষ তুলনা
যষ্টিমধুর উপকারিতা:
যষ্টিমধু একটি ভেষজ উদ্ভিদ, যা কাশি ও গলা ব্যথা কমাতে ব্যবহৃত হয়। এটি মধুর বিকল্প হিসেবে সর্দি-কাশি ও গলায় অস্বস্তি দূর করতে কার্যকর।
দ্রষ্টব্যঃ মধু একটি পুষ্টিকর খাদ্য, যা সঠিকভাবে ব্যবহার করলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। তবে অতিরিক্ত সেবন বা ভুল পদ্ধতিতে খাওয়া ক্ষতির কারণ হতে পারে। তাই মধু খাওয়ার আগে সঠিক নিয়ম মেনে চলুন এবং যেকোনো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রতিদিন এক চামচ মধু খেলে কি হয়?
প্রতিদিন এক চামচ মধু খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজমশক্তি উন্নত হয়, এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হতে সাহায্য করে। মধুতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এছাড়া এটি ত্বক উজ্জ্বল রাখতেও সহায়তা করে।
সকালে খালি পেটে মধু খেলে কী হয়?
সকালে খালি পেটে মধু খাওয়া হজমশক্তি উন্নত করে এবং শরীরের মেটাবলিজম বাড়ায়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। মধুতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। এছাড়া কুসুম গরম পানির সঙ্গে মধু খেলে ওজন কমানোর ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর।
সবচেয়ে ভালো মধু কোনটি?
সবচেয়ে ভালো মধু হলো খাঁটি ও প্রাকৃতিক মধু। খাঁটি মধু চিনতে চাইলে বিশ্বস্ত এবং পরিচিত উৎস থেকে সংগ্রহ করা উচিত। সুন্দরবনের মধু (যেমন: মৌচাক থেকে সংগৃহীত বনমধু) বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় এবং গুণগত মানে উত্তম। বাজারে অনেক ভেজাল মধু পাওয়া যায়, তাই কেনার সময় সতর্ক থাকা গুরুত্বপূর্ণ।
সংক্ষেপে দেখুন