পিএইচপি (PHP : hypertext preprocessor ) একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা । পিএইচপি মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য ব্যবহার করা হয় । স্ক্রিপটিং হচ্ছে প্রোগ্রামের আরেকটি সমার্থক শব্দ । আর server-side হচ্ছে এই স্ক্রিপটিং গুলোকে ব্যবহারকারীর কম্পিউটার থেকে নিয়ন্ত্রণ এর বদলে সারবিস্তারিত পড়ুন
পিএইচপি (PHP : hypertext preprocessor ) একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা । পিএইচপি মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য ব্যবহার করা হয় ।
স্ক্রিপটিং হচ্ছে প্রোগ্রামের আরেকটি সমার্থক শব্দ । আর server-side হচ্ছে এই স্ক্রিপটিং গুলোকে ব্যবহারকারীর কম্পিউটার থেকে নিয়ন্ত্রণ এর বদলে সার্ভার থেকে হ্যান্ডেল করা ।
যখন কেউ পিএইচপি ওয়েব পেইজ ভিজিট করবেন তখন ওয়েব সার্ভার পিএইচপি কোড গুলোকে প্রসেস করে যেটা দেখানো দরকার সেটা দেখাবে এবং যেটা দেখানোর দরকার নেই বা লুকানোর দরকার সেটা লুকাবে ।
এই প্রসেস গুলো হয়ে গেলে কোডগুলোকে এইচটিএমএল (HTML) এ রুপান্তর করে ইউজারের ওয়েবপেজ ব্রাউজারে এ পাঠিয়ে দেয় ।
পিএইচপি একটা স্ক্রিপ্টিং ভাষা যা চলমান ওয়েব পেজের জন্য তৈরি করা হয়েছে । এটা মূলত ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয় । পিএইচপি কমান্ড লাইন ইন্টারফেস ক্ষমতাকে অন্তর্ভুক্ত করতে পারে এবং গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে পারে
১৯৯৫ সালে রাস্মুস লারডরফ সর্বপ্রথম পিএইচপি উদ্ভাবন করেন । তখন থেকে বর্তমান সময় পর্যন্ত পিএইচপির প্রয়োগ পিএইচপি গ্রুপ এবং সার্ভার এর মাধ্যমে হয়ে আসছে । পিএইচপি একটি বিষয়ের মধ্যে সীমারেখায় সীমাবদ্ধ নয় ।
পিএইচপি “পিএইচপি লাইসেন্স” এর অধীনে একটি ফ্রি সফটওয়্যার যা পিএইচপি ব্যবহারের সীমাবদ্ধতা থাকলেও জি এন ইউ জেনারেল পাবলিক লাইসেন্স এর সাহিত সামঞ্জস্যপূর্ণ ।
পিএইচপি একটি বহুল ব্যবহৃত স্ক্রিপ্টিং ভাষা । এটা web-development দের জন্য বিশেষ উপযোগী এবং এইচটিএমএল এর ভাষায় প্রকাশ করা যায় ।
পিএইচপি সাধারণত একটি ওয়েব সার্ভার পরিচালিত হয় যা পিএইচপি কোড কে নির্দেশনা আকারে ব্যবহার করে এবং ওয়েব পাতা তৈরি করে ফলাফল প্রদর্শন করে থাকে । বেশিরভাগ ওয়েব সার্ভারে এটি ব্যবহার করা যায় এবং প্রায় সকল অপারেটিং সিস্টেমই বিনামূল্যে ব্যবহার করা যায় ।
১৯৯৮ সালে পিএইচপি তৈরি শুরু হয়েছিল । তখন এর নাম ছিল PHP : personal home page । যখন রাসমুস লের্ডর্ফ “কমন গেটওয় ইন্টারফেস” নামে একটি বই লিখে “পার্ল ” প্রোগ্রামিং ভাষা । এটার কাজ ছিল পার্সোনাল ওয়েবসাইট মেইনটেইন করা ।
তারপরে তিনি এই একই স্ক্রিপ্ট প্রোগ্রামিং ” সি ” ভাষায় পুনরায় আবার লেখেন । এর সাথে তিনি ওয়েব ফর্ম এবং ডেটাবেজে যুক্ত হওয়ার সুবিধা যোগ করে । তারপরে তিনি এর নাম দেন Personal Home Page সংক্ষিপ্তভাবে PHP । এটি সাধারণত ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হতো ।
১৯৯৫ সালে পিএইচপি (PHP) তে এইচটিএমএল (HTML) এমবেডেড করে দেওয়া হয় । পিএইচপি র ভার্সন এবং তৈরি কাল সময় গুলো হল ,
১৯৯৮ সালে পিএইচপি ভার্সন ৩
২০০৪ সালে পিএইচপি ভার্সন ৫
২০১৯ সালে পিএইচপি বর্তমান সর্বশেষ ভার্সনটি হচ্ছে ৭.৩.৩
সংক্ষেপে দেখুন




র্যানসমওয়্যার কি Ransomware হল এক ধরনের ক্ষতিকারক সফ্টওয়্যার (ম্যালওয়্যার) যা কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলগুলিকে এনক্রিপ্ট করে, তাদের অ্যাক্সেস নিয়ে নেয় এবং তারপর ডিক্রিপশন কী এর বিনিময়ে অর্থ প্রদানের দাবি করে। Ransomware ইমেল সংযুক্তি, ক্ষতিকারক লিঙ্ক, বা ড্রাইভ-বাই ডাউনলোড সহ বিভিন্ন পদ্ধতিরবিস্তারিত পড়ুন
র্যানসমওয়্যার কি
Ransomware হল এক ধরনের ক্ষতিকারক সফ্টওয়্যার (ম্যালওয়্যার) যা কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলগুলিকে এনক্রিপ্ট করে, তাদের অ্যাক্সেস নিয়ে নেয় এবং তারপর ডিক্রিপশন কী এর বিনিময়ে অর্থ প্রদানের দাবি করে। Ransomware ইমেল সংযুক্তি, ক্ষতিকারক লিঙ্ক, বা ড্রাইভ-বাই ডাউনলোড সহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পাঠানো হয়। এটি একইভাবে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য একটি হুমকি স্বরুপ।
যেভাবে র্যানসমওয়্যার থেকে বেঁচে থাকা যায়
আপনার সফ্টওয়্যার আপ টু ডেট রাখুন
নিয়মিতভাবে আপনার অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার এবং অন্যান্য সফ্টওয়্যার আপডেট করুন যাতে আপনার কাছে সর্বশেষ নিরাপত্তা থাকে।
অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার সফ্টওয়্যার ইনস্টল করুন
নিশ্চিত করুন যে আপনার একটি সুখ্যাতিসম্পন্ন অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট এবং নিয়মিত স্ক্যান চালানোর জন্য সেট করা আছে।
ইমেইলের ব্যাপারে সতর্ক থাকুন
সন্দেহজনক ইমেইল এটাচমেন্ট থেকে সতর্ক থাকুন। বিশেষ করে .exe বা .vbs এর মতো ফাইল এক্সটেনশন সহ এবং অজানা প্রেরকদের ইমেলের লিঙ্কগুলিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
আপনার সমস্ত অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী, ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন। আর সেগুলি মনে রাখতে সাহায্য করার জন্য একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
আপনার ফাইলগুলির ব্যাকআপ করুন
নিয়মিতভাবে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি একটি বাহ্যিক হার্ড ড্রাইভ বা ক্লাউড স্টোরেজে ব্যাকআপ করুন। যাতে আপনি র্যানসমওয়্যার আক্রমণের ক্ষেত্রে সেগুলি পুনরুদ্ধার করতে পারেন।
Two-factor authentication ব্যবহার করুন
যখনই সম্ভব, আপনার অনলাইন অ্যাকাউন্টগুলিতে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যুক্ত করতে Two-factor authentication সেট করুন।
এই টিপসগুলি অনুসরণ করে, আপনি র্যানসমওয়্যার আক্রমণের ঝুঁকি কমাতে পারেন এবং সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।
সংক্ষেপে দেখুন