বাংলায় গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখে অথবা বই প্রকাশ করে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্যই এই আর্টিকেল। আমাদের মধ্যে অনেকেরই সাহিত্যিক প্রতিভা আছে, কিন্ত সময়ের অভাবে অথবা অন্য কোনো কারণে সেটিকে অফলাইন কাজে লাগিয়ে হয়তো ইনকাম করতে পারতেছিনা। ...
নির্দেশনা ইহা জিংক এবং বি ভিটামিন সমূহের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত। ফার্মাকোলজি জিংক অনেক বায়োলজিক্যাল ফাংশন যেমন-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্ষত সারানো, পরিপাক, প্রজনন, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য। জিংক গর্ভাবস্থায়, শৈশব এবং কৈশোরে স্বাভাবিক বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন
নির্দেশনা
ইহা জিংক এবং বি ভিটামিন সমূহের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত।
ফার্মাকোলজি
জিংক অনেক বায়োলজিক্যাল ফাংশন যেমন-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্ষত সারানো, পরিপাক, প্রজনন, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য। জিংক গর্ভাবস্থায়, শৈশব এবং কৈশোরে স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনে সহায়তা করে। জিংক এর কিছু এন্টিঅক্সিডেন্ট ক্ষমতাও রয়েছে। শিশুদের এডিএইচডি (এটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ডিসঅর্ডার) চিকিৎসায়ও জিংক ব্যবহৃত হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিংক এর অভাবে ক্ষুধামান্দ্য, স্বাদ এবং ঘ্রাণ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া, বিষণ্ণতার প্রবনতা, নখে সাদা দাগ, ঘন ঘন ইনফেকশন, দূর্বল প্রজনন ক্ষমতা, প্রস্টেট এর সমস্যা, মানসিক সমস্যা, দেরিতে ঘা শুকানো, দূর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়রিয়া, মানসিক দূর্বলতা, অমসৃন ত্বক ও ওজন হ্রাস হতে পারে।
বি-ভিটামিন খাদ্য থেকে শক্তি তৈরীতে প্রয়োজনীয়। শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্ত কণিকা তৈরীতে বি ভিটামিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে এটি বিশেষভাবে প্রয়োজনীয়। বি ভিটামিনের অভাবে প্রাপ্তবয়স্কদের গভীর অবসন্নতা এবং বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন- দূর্বলতা, ভারসাম্যহীনতা, দ্বিধাগ্রস্ততা, বিরক্তিভাব, স্মৃতিভ্রম, ভীতি, হাত-পা এ শির শির ভাব এবং সমন্বয়হীনতা দেখা দিতে পারে। এছাড়া বি-ভিটমিনের অভাবে নিদ্রা সমস্যা, বমি বমি ভাব, ক্ষুধামান্দ্য, ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগ দেখা দেয়।
মাত্রা ও সেবনবিধি
সিরাপ
প্রাপ্ত বয়স্ক: দৈনিক ১০ মিঃলিঃ (২ চা-চামচ করে), ২-৩ বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
বাচ্চা: দৈনিক ১০ মিঃলিঃ (২ চা-চামচ করে), ১-৩ বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
শিশু: দৈনিক ৫ মিঃলিঃ (১ চা-চামচ করে), ১-২ বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
ট্যাবলেট
প্রাপ্ত বয়স্ক এবং শিশু যাদের ওজন ৩০ কেজি এর উপরে: ১ থেকে ২ টি ট্যাবলেট প্রতিদিন ২ থেকে ৩ বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন’
সূত্রঃ MedEx
সংক্ষেপে দেখুন




আইজাক আসিমভের রোবট বিশ্ব: বাইসেন্টেনিয়াল ম্যান ও আই রোবট আইজাক আসিমভের সাহিত্য থেকে দুই কালজয়ী চলচ্চিত্র ১৯৯৯ সালের বাইসেন্টেনিয়াল ম্যান এবং ২০০৪ সালের আই, রোবট বিজ্ঞান কল্পকাহিনীর কিংবদন্তি লেখক আইজাক আসিমভ-এর রোবট-বিশ্ব থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই দুই চলচ্চিত্র। চলুন জেনে নিই গল্পের উৎস এবংবিস্তারিত পড়ুন
আইজাক আসিমভের রোবট বিশ্ব: বাইসেন্টেনিয়াল ম্যান ও আই রোবট
আইজাক আসিমভের সাহিত্য থেকে দুই কালজয়ী চলচ্চিত্র
১৯৯৯ সালের বাইসেন্টেনিয়াল ম্যান এবং ২০০৪ সালের আই, রোবট
বিজ্ঞান কল্পকাহিনীর কিংবদন্তি লেখক আইজাক আসিমভ-এর রোবট-বিশ্ব থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই দুই চলচ্চিত্র। চলুন জেনে নিই গল্পের উৎস এবং চলচ্চিত্রায়নের বৈশিষ্ট্য!
বাইসেন্টেনিয়াল ম্যান (১৯৯৯)
উৎস সাহিত্য
আসিমভের ১৯৭৬ সালের ছোটগল্প “দ্য বাইসেন্টেনিয়াল ম্যান” এবং ১৯৯৩ সালে রবার্ট সিলভারবার্গের সাথে যৌথভাবে লেখা একই নামের উপন্যাস।
গল্পের সারমর্ম
একটি রোবট (অ্যান্ড্রু মার্টিন) তার ২০০ বছরের যাত্রায় মানুষের মতো অনুভূতি, সৃজনশীলতা এবং স্বাধীনতা অর্জনের সংগ্রাম করে। রবিন উইলিয়ামসের অভিনয়ে গল্পটির মানবিক দিকগুলো প্রাণ পায়।
চলচ্চিত্র vs সাহিত্য
চলচ্চিত্রটি মূল গল্পের দার্শনিক ভাবনা ধরে রেখেছে, তবে কিছু চরিত্র ও ঘটনাপ্রবাহে পরিবর্তন আনা হয়।
আই, রোবট (২০০৪)
উৎস সাহিত্য
আসিমভের ১৯৫০ সালের “আই, রোবট” গল্পসংকলন, যেখানে রোবটদের জন্য প্রণীত “থ্রি লজ অফ রোবোটিক্স”-এর ধারণা প্রথম উপস্থাপিত হয়।
চলচ্চিত্রের প্লট
উইল স্মিথ অভিনীত এই সাই-ফাই একশন চলচ্চিত্রে দেখা যায়, রোবটদের একটি গ্রুপ মানবজাতির বিরুদ্ধে বিদ্রোহ করলে ডিটেকটিভ স্পুনার (উইল স্মিথ) তদন্তে নামেন।
সাহিত্য থেকে পার্থক্য
আসিমভের গল্পে রোবট কখনোই “থ্রি লজ” ভাঙেনি, কিন্তু চলচ্চিত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখানো হয়। মূল স্ক্রিপ্ট জেফ ভিন্টার-এর “হার্ডওয়্যার্ড” থেকে অনুপ্রাণিত হলেও পরে আসিমভের বিশ্বের সাথে সংযুক্ত করা হয়।
দুই চলচ্চিত্রের মূল পার্থক্য
বাইসেন্টেনিয়াল ম্যান
সাহিত্যের প্রতি অনুগত, দর্শন ও আবেগ-কেন্দ্রিক গল্প।
আই, রোবট
আসিমভের ধারণাকে ব্যবহার করে তৈরি ব্লকবাস্টার একশন, যেখানে দর্শনের চেয়ে বিনোদন প্রাধান্য পেয়েছে।
আইজাক আসিমভের উত্তরাধিকার
এই চলচ্চিত্র দুটি প্রমাণ করে যে আসিমভের রোবটিক্সের তিন সূত্র এবং মানব-প্রযুক্তির দ্বন্দ্ব আজও সমান প্রাসঙ্গিক। তাঁর সাহিত্য শুধু কল্পনাই নয়, ভবিষ্যতের জন্য এক দার্শনিক চিন্তার ভিত্তি তৈরি করেছে। 🤖
সংক্ষেপে দেখুন