সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ?
পর্তুগাল
পর্তুগাল
সংক্ষেপে দেখুনপৃথিবীর মহাসাগরগুলোর নাম কী?
প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর , উত্তর মহাসাগর , এবং দক্ষিণ মহাসাগর
প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর , উত্তর মহাসাগর , এবং দক্ষিণ মহাসাগর
সংক্ষেপে দেখুন১০ সেকেন্ডের জন্য পৃথিবী থেকে অক্সিজেন উধাও হয়ে গেলে কি হবে?
ধন্যবাদ অসাধারণ প্রশ্নটি করার জন্য। বেশিরভাগ মানুষ ১০ সেকেন্ড অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। তারমানে আপনি সেফ জোনে থাকবেন বলে মনে হচ্ছে। কিন্তু নিজেকে এত ভাগ্যবান মনে করার আগে চলুন আবিষ্কার করি ১০ সেকেন্ড পরের পৃথিবীটাকে। অনেক কিছুই ঘটে যাবে এই ১০ সেকেন্ডে। আমি শুধু কয়েকটি মেজর পয়েন্ট তুলে ধরছি। চলুন শবিস্তারিত পড়ুন
ধন্যবাদ অসাধারণ প্রশ্নটি করার জন্য। বেশিরভাগ মানুষ ১০ সেকেন্ড অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। তারমানে আপনি সেফ জোনে থাকবেন বলে মনে হচ্ছে। কিন্তু নিজেকে এত ভাগ্যবান মনে করার আগে চলুন আবিষ্কার করি ১০ সেকেন্ড পরের পৃথিবীটাকে।
অনেক কিছুই ঘটে যাবে এই ১০ সেকেন্ডে। আমি শুধু কয়েকটি মেজর পয়েন্ট তুলে ধরছি। চলুন শুরু করা যাক!
কিন্তু আপনি ভয় পাবেন না! এই ঘটনাগুলোর কিছুই আপনি টের পাবেন না। কারণ মানব দেহের ৬০% হলো অক্সিজেন। আমাদের কোষ, ডিএনএ এমনকি সবখানেই অক্সিজেনের উপস্থিতি বিদ্যমান। তাই, অক্সিজেন না থাকলে সাথে সাথেই আপনি শুধু ধুসর আবর্জনায় পরিণত হবেন। শুধু ১০ সেকেন্ড কেন, এর চেয়ে কম সময়ে অক্সিজেনের অনুপস্থিতি পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন করার জন্য যথেষ্ট!
এরকম প্রশ্ন আরও চাই ✌️
সংক্ষেপে দেখুনধন্যবাদ!
অদূর ভবিষ্যতে মানুষ কি কখনো টাইম মেশিন বানাতে পারবে?
"না", সম্ভব নয়। আমি বোধকরি আপনাকে হতাশ করলাম। আমি তেমন বিজ্ঞান বুঝি না। তবে কিছুটা সহজ যুক্তিতে সব কিছু বোঝার চেষ্টা করি। তাই আপনাকেও খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি টাইম মেশিন মানব ইতিহাসে তৈরি করা সম্ভব হতো তাহলে কি হতো? মানুষ অতীতে যেতে পারতো। তাইতো? তারমানে আমরা এতদিনে অবশ্যই ভবিষ্যৎ থেকে আসা কোনবিস্তারিত পড়ুন
“না“, সম্ভব নয়। আমি বোধকরি আপনাকে হতাশ করলাম।

আমি তেমন বিজ্ঞান বুঝি না। তবে কিছুটা সহজ যুক্তিতে সব কিছু বোঝার চেষ্টা করি। তাই আপনাকেও খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি টাইম মেশিন মানব ইতিহাসে তৈরি করা সম্ভব হতো তাহলে কি হতো? মানুষ অতীতে যেতে পারতো। তাইতো? তারমানে আমরা এতদিনে অবশ্যই ভবিষ্যৎ থেকে আসা কোন মানুষের খোঁজ পেতাম। কিন্তু এখন পর্যন্ত এমন কারও হদিস পাওয়া যায়নি। আর যে ঘটনাগুলো কিছুদিন পর পর চাঙ্গা হয়ে ওঠে আদতে সেগুলো ভুয়া, মিথ্যা, বানোয়াট।
তারমানে মানুষের পক্ষে কোনদিন টাইম মেশিন বানানো বা টাইম ট্রাভেল সম্ভব হবে না। আপনি যদি বেসিক বিজ্ঞান বুঝে থাকেন তাহলে আমার এই সহজ ব্যাখ্যা অবশ্যই বুঝবেন।
যেটা সম্ভব না সেটা নিয়ে আর বিস্তারিত লিখছি না। যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে মন্তব্য করতে পারেন। মন্তব্যে সবিস্তারে বোঝানোর চেষ্টা করবো।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনপ্রাণীজগতে এমন কোন প্রাণী আছে কি যারা দেখতে যেমন কিন্তু বাস্তবে তার থেকেও অনন্য?
যদি কেউ পৃথিবীতে এলিয়েনের অস্তিত্বের প্রমাণ চান তাহলে সবকিছু বাদ দিয়ে শুধু অক্টোপাসকে দেখুন। আটটি শুঁড়, তিনটি হৃৎপিণ্ড, একটি ঠোঁট এবং চোখের মধ্যকার দূরত্ব আর চেপে ধরার ক্ষমতা। প্রাণীজগতে এর পালিয়ে যাওয়ার দক্ষতা অন্য কোন প্রাণীর নেই। অক্টোপাসের সমস্যা সমাধানের ক্ষমতা সত্যিই কিংবদন্তি তুল্য। এর নিজস্ববিস্তারিত পড়ুন
যদি কেউ পৃথিবীতে এলিয়েনের অস্তিত্বের প্রমাণ চান তাহলে সবকিছু বাদ দিয়ে শুধু অক্টোপাসকে দেখুন।
আটটি শুঁড়, তিনটি হৃৎপিণ্ড, একটি ঠোঁট এবং চোখের মধ্যকার দূরত্ব আর চেপে ধরার ক্ষমতা। প্রাণীজগতে এর পালিয়ে যাওয়ার দক্ষতা অন্য কোন প্রাণীর নেই।
অক্টোপাসের সমস্যা সমাধানের ক্ষমতা সত্যিই কিংবদন্তি তুল্য। এর নিজস্ব পরিবেশে, আমরা মানুষ অত্যন্ত অসহায়, এবং শুধুমাত্র আমাদের নিজস্ব প্রযুক্তি দ্বারাই এদের থেকে আমরা বাঁচতে পারি। এরা যেকোন কাজ দ্রুত শেখে, আর নিরলসভাবে পরিশ্রম করে যেতে পারে। অক্টোপাস সত্যি অনন্য!
সংক্ষেপে দেখুনগর্ভাবস্থায় পেঁপে খেলে কি বাচ্চার ক্ষতি হয়?
আমি বুঝতে পারছি যে আপনি শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। ভাল খবর হল যে চিন্তা করার কোন প্রয়োজন নেই। পেঁপে সাধারণত গর্ভবতী মহিলাদের জন্য খাওয়া নিরাপদ, যতক্ষণ না এটি পাকা হয়। অপরদিকে, অপরিপক্ক পেঁপেতে ল্যাটেক্স নামক একটি উপাদান থাকে যা জরায়ু সংকোচনের কারণ হতে পারে। তবে অল্প পরিমাণে কাঁচা পেঁপে খেলেওবিস্তারিত পড়ুন
আমি বুঝতে পারছি যে আপনি শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। ভাল খবর হল যে চিন্তা করার কোন প্রয়োজন নেই। পেঁপে সাধারণত গর্ভবতী মহিলাদের জন্য খাওয়া নিরাপদ, যতক্ষণ না এটি পাকা হয়। অপরদিকে, অপরিপক্ক পেঁপেতে ল্যাটেক্স নামক একটি উপাদান থাকে যা জরায়ু সংকোচনের কারণ হতে পারে। তবে অল্প পরিমাণে কাঁচা পেঁপে খেলেও শিশুর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আপনি যদি এখনও উদ্বিগ্ন হন তবে ডাক্তারের সাথে কথা বলতে পারেন। ডাক্তার আপনাকে গর্ভাবস্থায় পেঁপের সুরক্ষা সম্পর্কে আরও তথ্য দিতে পারে। নিশ্চিত করুন যে আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, প্রচুর বিশ্রাম নিচ্ছেন এবং চাপ এড়াচ্ছেন।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনমিশরের পিরামিড আসলে কতটা বিশাল?
ছবিতে একটি পিরামিডের সুন্দর প্রবেশদ্বার দেখা যাচ্ছে। আপনি কি মানুষগুলো দেখতে পাচ্ছেন? এবার কি ধারণা পেয়েছেন কত বিশাল হতে পারে এই গ্রেট পিড়ামিড? আপনি কি জানেন এই ছবিতে কতজন মানুষ রয়েছে? ১৫০+ মানুষ রয়েছে পিড়ামিডের এই ছবিতে। তাহলে এবার ভাবুন কত বিশাল হতে পারে মিশরের পিড়ামিড!
ছবিতে একটি পিরামিডের সুন্দর প্রবেশদ্বার দেখা যাচ্ছে। আপনি কি মানুষগুলো দেখতে পাচ্ছেন? এবার কি ধারণা পেয়েছেন কত বিশাল হতে পারে এই গ্রেট পিড়ামিড? আপনি কি জানেন এই ছবিতে কতজন মানুষ রয়েছে? ১৫০+ মানুষ রয়েছে পিড়ামিডের এই ছবিতে। তাহলে এবার ভাবুন কত বিশাল হতে পারে মিশরের পিড়ামিড!
সংক্ষেপে দেখুনআমাদের পায়ের তলা সমান না হয়ে উচু নিচু হয় কেন?
যাদের পায়ের তলা সমান হয়ে থাকে ডাক্তারি পরিভাষায় তো ফ্ল্যাট ফুট বলা হয়। তবে কেন ফ্ল্যাট ফুটের সমস্যা হয়, এর চিকিৎসাই বা কী? সাধারণত বেশিরভাগ মানুষের পায়ের পাতার নীচের অংশের মাঝে ঢেউ খেলানো থাকে। তবে অনেকেরই এমনটি নেই। অর্থাৎ তাদের পায়ের পাতার নীচের অংশ একদমই সমান। দাঁড়ালে মাটির সঙ্গে তাদের পায়বিস্তারিত পড়ুন
যাদের পায়ের তলা সমান হয়ে থাকে ডাক্তারি পরিভাষায় তো ফ্ল্যাট ফুট বলা হয়। তবে কেন ফ্ল্যাট ফুটের সমস্যা হয়, এর চিকিৎসাই বা কী? সাধারণত বেশিরভাগ মানুষের পায়ের পাতার নীচের অংশের মাঝে ঢেউ খেলানো থাকে।

তবে অনেকেরই এমনটি নেই। অর্থাৎ তাদের পায়ের পাতার নীচের অংশ একদমই সমান। দাঁড়ালে মাটির সঙ্গে তাদের পায়ের পাতা লেগে থাকে। এমন পায়ের পাতাকে ফ্ল্যাট ফুট বলা হয়।
এটি হওয়ার কারণ কী? শিশু জন্মানোর পর তার পায়ের পাতা সমান থাকে। হাঁটা শেখার পর তার পায়ের তলার অংশ ঢেউ খেলানো হতে থাকে। ৫ বছর পর্যন্ত পায়ের তলায় এই কার্ভ গঠন হয়। তবে যাদের এমনটি হয় না, তাদের ক্ষেত্রে ফ্ল্যাট ফুটের সমস্যার সৃষ্টি হয়।
সংক্ষেপে দেখুনকুকুরের পেটে ঘি সহ্য হয়না কেন?
সব প্রাণীরই বৃহদান্ত্র( লার্জ ইনস্টেনস্টাইন) থাকলেও কুকুরের নাই। আর ঘি, মাখন, চকলেট, দুধ ইত্যাদি বৃহদান্ত্রে হজম হয়। কুকুরের বৃহদান্ত্র না থাকায় ঘি হজম করতে পারে না।
সব প্রাণীরই বৃহদান্ত্র( লার্জ ইনস্টেনস্টাইন) থাকলেও কুকুরের নাই। আর ঘি, মাখন, চকলেট, দুধ ইত্যাদি বৃহদান্ত্রে হজম হয়।

সংক্ষেপে দেখুনকুকুরের বৃহদান্ত্র না থাকায় ঘি হজম করতে পারে না।
একসাথে অনেকগুলো 0 দেখলে চোখের ক্লান্তি আসে কেনো?
চোখ একটি কমপক্ষে ৬৪ হাজার বিভিন্ন ধরনের নার্ভ ফাইবার দ্বারা যুক্ত হয়ে থাকে। একসাথে অনেক গুলো শূন্য দেখলে এই নার্ভ ফাইবারগুলি হালকা উদ্বেগ বা জন্মানুসার কাজ করে যা চোখের পাশাপাশি মডিউলাসে পয়েন্ট বা উদ্বেগপূর্ণ কেন্দ্রে প্রেরণ করে। যদি সেই কেন্দ্রগুলো অনেক উদ্বেগপূর্ণ হয় তবে চোখের ক্লান্তি হয় এবংবিস্তারিত পড়ুন
চোখ একটি কমপক্ষে ৬৪ হাজার বিভিন্ন ধরনের নার্ভ ফাইবার দ্বারা যুক্ত হয়ে থাকে। একসাথে অনেক গুলো শূন্য দেখলে এই নার্ভ ফাইবারগুলি হালকা উদ্বেগ বা জন্মানুসার কাজ করে যা চোখের পাশাপাশি মডিউলাসে পয়েন্ট বা উদ্বেগপূর্ণ কেন্দ্রে প্রেরণ করে। যদি সেই কেন্দ্রগুলো অনেক উদ্বেগপূর্ণ হয় তবে চোখের ক্লান্তি হয় এবং চোখ ব্যাথা হয়।

সংক্ষেপে দেখুনএছাড়াও, অনেক সময় কম্পিউটার স্ক্রিনে দেখা শূন্যপ্রসূ অথবা অন্যান্য ভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি বিশেষ স্থান রয়েছে। এদের কারণেও চোখ ব্যাথা হতে পারে।
আমি কোনো কাজে রুমে গেলাম। কিন্তু রুমে গিয়ে ভুলে গেলাম কেন এসেছি। এমন কেনো হয়?
কখনও কখনও, আপনার মস্তিষ্ক একবারে দুটি জটিল জিনিস করতে পারে না। সেই মুহূর্তে আপনার যথেষ্ট মানসিক শক্তি নাও থাকতে পারে। সবকিছু ভুলে যাওয়া প্রত্যেকের জন্য স্বাভাবিক এবং আপনি যখন একসাথে অনেকগুলি কাজ করছেন তখন ঘটতে পারে। তাছাড়া, ভুলে যাওয়া মানসিক চাপ, বিষণ্ণতা, ঘুমের অভাব বা থাইরয়েড সমস্যা থেকে দেখাবিস্তারিত পড়ুন
কখনও কখনও, আপনার মস্তিষ্ক একবারে দুটি জটিল জিনিস করতে পারে না। সেই মুহূর্তে আপনার যথেষ্ট মানসিক শক্তি নাও থাকতে পারে। সবকিছু ভুলে যাওয়া প্রত্যেকের জন্য স্বাভাবিক এবং আপনি যখন একসাথে অনেকগুলি কাজ করছেন তখন ঘটতে পারে।

সংক্ষেপে দেখুনতাছাড়া, ভুলে যাওয়া মানসিক চাপ, বিষণ্ণতা, ঘুমের অভাব বা থাইরয়েড সমস্যা থেকে দেখা দিতে পারে। অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, একটি অস্বাস্থ্যকর খাদ্য বা আপনার শরীরে পর্যাপ্ত তরল না থাকা (ডিহাইড্রেশন)। এই অন্তর্নিহিত কারণগুলির যত্ন নেওয়া আপনার স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করতে পারে।
ঘড়িতে 24 hour format এর চেয়ে 12 hour format বেশী ব্যবহার হয় কেন?
প্রাচীন মিশরীয় ও রোমানরা 12 hour format সানডায়াল (Sundial) ব্যাবহার করতো। সে সময় দিনের 24 hour format আলাদা করে দেখাবে এমন ঘড়ি তৈরি করা ও ছিল জটিল ও ব্যায়বহুল। সময়ের সাথে সাথে যারা ঘড়ি তৈরি করেন তারা বুঝতে পারেন ১২ ঘণ্টা ফরমেটের ঘড়ি ব্যবহার,বানানো,খরচ সবই সুবিধাজনক। তাছাড়া একটা সময় ঘড়ি একবিস্তারিত পড়ুন
প্রাচীন মিশরীয় ও রোমানরা 12 hour format সানডায়াল (Sundial) ব্যাবহার করতো। সে সময় দিনের 24 hour format আলাদা করে দেখাবে এমন ঘড়ি তৈরি করা ও ছিল জটিল ও ব্যায়বহুল।


সংক্ষেপে দেখুনসময়ের সাথে সাথে যারা ঘড়ি তৈরি করেন তারা বুঝতে পারেন ১২ ঘণ্টা ফরমেটের ঘড়ি ব্যবহার,বানানো,খরচ সবই সুবিধাজনক। তাছাড়া একটা সময় ঘড়ি একটি শৌখিন জিনিস হিসেবেই পরিচিত ছিল। তখন ১২ঘণ্টা ফরমেটটাই সবচেয়ে সুন্দর বলে মনে করা হতো।
সময়ের সাথে সাথে ডিজিটাল ঘড়িতে ২৪ ঘণ্টা ফরমেটের প্রচলন এলেও ১২ ঘন্টার ব্যবহারের অভ্যাস পরিবর্তন হয়নি।
সূর্য বা সূর্যের আলোর দিকে কিছুক্ষন তাকিয়ে থাকলে হাঁচি আসে কেনো?
সরাসরি দিনের আকাশের দিকে তাকালে কিংবা সূর্যের দিকে তাকালে কি আপনার হাঁচি হয়? এক তৃতীয়াংশ লোকে বলবে হ্যাঁ হয়, বাকিরাও চিন্তায় পরে যাবে। আলো দেখে এভাবে হাঁচি দেয়াকে বলে ফোটিক স্নিজ রিফ্লেক্স। এই প্রশ্নটি অনেক মহাজ্ঞানীকেও ভাবিয়েছে। এরিস্টটল মনে করতেন নাকের উপর সূর্যের তাপ এজন্য দায়ী। আবার ইংরেজ দার্শনবিস্তারিত পড়ুন
সরাসরি দিনের আকাশের দিকে তাকালে কিংবা সূর্যের দিকে তাকালে কি আপনার হাঁচি হয়? এক তৃতীয়াংশ লোকে বলবে হ্যাঁ হয়, বাকিরাও চিন্তায় পরে যাবে। আলো দেখে এভাবে হাঁচি দেয়াকে বলে ফোটিক স্নিজ রিফ্লেক্স।

এই প্রশ্নটি অনেক মহাজ্ঞানীকেও ভাবিয়েছে। এরিস্টটল মনে করতেন নাকের উপর সূর্যের তাপ এজন্য দায়ী। আবার ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন ভেবেছিলেন সূর্যের আলোয় যে চোখের পানি হয়, তা নাকে গিয়ে হাঁচির উদ্রেক করে। কিন্তু ফিজিওলজি বা শারীরবিদ্যা অনুযায়ী তা সম্ভব নয়।
নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, হাঁচির স্টিমুলেশন বহন করে ট্রাইজেমিনাল নার্ভ। ব্রেইনের ভেতর তা অপটিক বা চোখের নার্ভের কাছাকাছি থাকে। তীব্র আলোর অনুভূতি অপটিক নার্ভ দিয়ে বাহিত হবার সময় তা ট্রাইজেমিনাল নার্ভকেও স্টিমুলেট করে, ফলে হাঁচি হয়।
কিন্তু কোন অসুস্থতার সাথে সম্পর্ক না থাকায় এই বিষয়টি নিয়ে তেমন গবেষণা হয় নি। তবুও, ১৯৬০ সালের এক গবেষণায় দেখা যায় এই বৈশিষ্ট্য আমাদের জিন বা বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত, এবং এটি অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য। তাই বাবা বা মা যে কোন একজনের থাকলে অর্ধেক সন্তানে এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে।
সংক্ষেপে দেখুনআমের আঁটি সাদা এবং তুলনামূলক দৃঢ় কেনো হয়?
যেসব কোষে সূর্যের আলো পোঁছায় না তাদের মধ্যে লিউকোপ্লাস্ট দেখা দেয়। আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট ক্লোরোফিলে পরিনত হয়। আমের আটিতে যেহেতু সূর্যের আলো পোঁছায় না তাই আমের আঁটিতে লিউকোপ্লাস্ট থাকার কারণে সাদা দেখায়। আম একটি আবৃতবিজী উদ্ভিদ। সেক্ষেত্রে আমের আটির শক্ত হবার জন্য তো ট্রাকিড দায়ী। ধন্যবিস্তারিত পড়ুন
যেসব কোষে সূর্যের আলো পোঁছায় না তাদের মধ্যে লিউকোপ্লাস্ট দেখা দেয়। আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট ক্লোরোফিলে পরিনত হয়। আমের আটিতে যেহেতু সূর্যের আলো পোঁছায় না তাই আমের আঁটিতে লিউকোপ্লাস্ট থাকার কারণে সাদা দেখায়।
আম একটি আবৃতবিজী উদ্ভিদ। সেক্ষেত্রে আমের আটির শক্ত হবার জন্য তো ট্রাকিড দায়ী।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনফূল সচরাচর কালো রংয়ের হয়না কেনো?
ফুলের কোষে প্লাস্টিড থাকে যা ফুলকে বর্ণযুক্ত করতে সহায়তা করে। আবার প্লাস্টিড তিন ধরনের হয়। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণে ভূমিকা রাখে তাই এর রং সাধারণত সবুজ হয়। এধরনের প্লাস্টিড সাধারণত পাতা ও কান্ডে দেখা যায়। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট পরাগায়ণে সহায়তা করে মূলবিস্তারিত পড়ুন
ফুলের কোষে প্লাস্টিড থাকে যা ফুলকে বর্ণযুক্ত করতে সহায়তা করে। আবার প্লাস্টিড তিন ধরনের হয়। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণে ভূমিকা রাখে তাই এর রং সাধারণত সবুজ হয়। এধরনের প্লাস্টিড সাধারণত পাতা ও কান্ডে দেখা যায়। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট পরাগায়ণে সহায়তা করে মূলত। আর বর্নহীন লিউকোপ্লাস্ট সাধারণত খাদ্য সঞ্চয় করে। এদের উপস্থিতি শিকড়, বীজ প্রভৃতিতে বেশি দেখা যায়। কালো রঙের প্লাস্টিড সচারাচর দেখা যায়না তাই এ রঙের ফুল বা উদ্ভিদও দুর্লভ।

সংক্ষেপে দেখুনআর দেখুন গোলাপ যদি কালো হতো তাহলে দেখতে কি বিচ্ছিরি না লাগতো!
খেলার মাঠে 10 , 7, 9, 11 এ নাম্বারের জার্সিগুলো কেন ভালো খেলোয়ারদের হয়?
এক্ষেত্রে আমি ১০ নাম্বার জার্সির কথা বলি। অন্য সংখ্যাগুলোর ক্ষেত্রেও একই কারণ প্রযোজ্য। জার্সি নাম্বার ১০। এই নাম্বারের জার্সি পরে খেলে নাম-যশ পেয়েছেন এমন ফুটবলারের সংখ্যা নেহায়েত কম নয়। অনেকের মতে, এই জার্সি শ্রেষ্ঠ হওয়ার অনুপ্রেরণা তৈরি করে। এই নাম্বারের জার্সিকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে সম্মানজনকবিস্তারিত পড়ুন
এক্ষেত্রে আমি ১০ নাম্বার জার্সির কথা বলি। অন্য সংখ্যাগুলোর ক্ষেত্রেও একই কারণ প্রযোজ্য।

জার্সি নাম্বার ১০। এই নাম্বারের জার্সি পরে খেলে নাম-যশ পেয়েছেন এমন ফুটবলারের সংখ্যা নেহায়েত কম নয়। অনেকের মতে, এই জার্সি শ্রেষ্ঠ হওয়ার অনুপ্রেরণা তৈরি করে। এই নাম্বারের জার্সিকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে সম্মানজনক বলেও মনে করেন কেউ কেউ। কারণও আছে। এখনো বিশ্বের সেরা কিংবদন্তি ফুটবলার হিসেবে ধরা হয় আর্জেন্টিনার ম্যারাডোনা বা ব্রাজিলের পেলেকে। দুজনের গায়েই চেপেছিল ১০ নাম্বার জার্সি। পেলেই প্রথম ১০ নাম্বার জার্সিকে প্রচারে এনেছিলেন।
এখন প্রশ্ন হলো- কেন বিশ্বের সেরা ফুটবলাররা এই নাম্বারের জার্সিকেই সবার আগে বেছে নিতে চান? মনে করা হয় এর অন্যতম কারণ পেলে ও ম্যারাডোনা।
অনেক দিন আগে থেকেই ১০ নাম্বার জার্সি পরে মাঠে নামেন সেরারা। আর সেই কারণে নতুন প্রজন্মের ফুটবলারদেরও এই সংখ্যার জার্সি পরার প্রতি রয়েছে বিশেষ টান। তবে অনেক ক্ষেত্রে তা সম্ভবও হয় না। কারণ স্বাভাবিকভাবেই দলে এই নম্বরের জার্সি কারো কাছে না থাকলে তবেই অন্য কেউ এটাকে বেছে নিতে পারেন।
অনেকেই মনে করেন, আর্জেন্টিনার লিওনেল মেসি এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। অনেকে তাকে ইতিহাসের অন্যতম সেরা বলেও মনে করেন। তার জার্সিতেও রয়েছে ওই একই সংখ্যা। কিন্তু মেসি কেন ১০ নাম্বার জার্সিকেই বেছে নিলেন? তারও কি কোনো অনুপ্রেরণা ছিল? আসলে মেসি ১০ নাম্বার জার্সি পরে খেলা শুরুই করেননি। যখন তিনি বার্সেলোনার হয়ে প্রথম দলে খেলতে শুরু করেন, তখন তার জার্সির নাম্বার ছিল ৩০। এর কয়েক বছর পর যখন রোনালদিনহো দল ছাড়েন তখন তাকে ১০ নাম্বার জার্সি দেওয়া হয়। রোনালদিনহোর মতোই দলের অন্যতম স্তম্ভ মেনে নিয়ে তাকে ওই জার্সি দেওয়া হয়েছিল।
পেলে-ম্যারাডোনা-মেসি ছাড়াও যে সেরারা ১০ নাম্বার জার্সি পরেছেন তারা হলেন- জুয়ান রোমান রিকলমে, মিশেল প্লাতিনি, জোহান ক্রুইফ, ফেরেঙ্ক পুসকাস, জিনেদিন জিদান, রোনালদিনহো, রিভালদো, ওয়েন রুনি, আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্রান্সেসকো টোট্টি, সার্জিও আগুয়েরো, নেইমার, ফিলিপে কুতিনহো, রবার্তো বাজ্জিয়োসহ অনেকে।
তবে এটাও সত্য ১০ নাম্বার জার্সি পরেই যে সব সময় বৈগ্রহিক খেলোয়াড় হওয়া যায়, এমনটা নয়। তার অন্যতম উদাহরণ রিয়াল মাদ্রিদ ক্লাব। রিয়াল মাদ্রিদের জন্য ১০ নাম্বার জার্সি বরাবর ‘অভিশাপ’ হয়েই ফিরে এসেছে।
বর্তমান শতকের শুরুতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দলে একটি নতুন নীতি প্রয়োগ করেন। তিনি চেয়েছিলেন এমন এক দল তৈরি করতে যার খেলোয়াড়রা বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে।
প্রতি বছর দলের উন্নতির জন্য একজন সেরা খেলোয়াড় বাছাই করতেন পেরেজ। এই দল এবং এই খেলোয়াড়দের নাম দেওয়া হয়েছিল ‘গ্যালাক্টিকোস’।
প্রথম দিকে গ্যালাক্টিকোসের হয়ে ১০ নাম্বার জার্সি পরে খেলেন লুই ফিগো। ১০ বছরেরও বেশি সময় ধরে তার গায়ে ছিল ওই জার্সি। কিন্তু ফিগোর পরে রিয়ালের ১০ নাম্বার জার্সিতে আর কেউ সেভাবে দাগ কাটতে পারেননি।
‘গ্যালাক্টিকোস’ যুগ শেষ হওয়ার পরে, রিয়াল মাদ্রিদের অনুরাগীরা বিশ্বাস করতে শুরু করেন যে ১০ নাম্বার জার্সি ক্লাবের জন্য অভিশপ্ত। কারণ অনেক ফুটবলার ১০ নাম্বার জার্সি পরে ব্যর্থ হয়েছিলেন। এই খেলোয়াড়দের মধ্যে ছিলেন লাসানা দিয়ারা, মেসুত ওজিল, ওয়েসেলি স্নাইডার, হামেস রদ্রিগেজ এবং রবিনহো। এদের মধ্যে কেউ কেউ আবার দল ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন।
পরে আবার এ ধারণাকে ভ্রান্ত করে দেন ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। বহু বছর ধরে ১৯ নাম্বার জার্সি পরে খেলার পর তিনি ১০ নাম্বার জার্সি গায়ে চাপান। এরপর তিনি রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন। এর এক বছর পরে তিনি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ‘বাঁল দ্যর’ জিতেছিলেন।
মনে করা হয়, ১০ নাম্বার জার্সি গায়ে চাপালেই সেই ফুটবলারের কাছে অনেক কিছু আশা করে থাকেন দর্শকরা।
কখনো কখনো অন্য ফুটবলার ১০ নাম্বার জার্সি না চাইলে একজন নবাগতকে ওই জার্সি বাধ্য হয়ে নিতে হয়। পরে তিনিই হয়ত হয়ে উঠতে পারেন অন্যতম সেরা।
পর্তুগালের রোনালদো মাঠে নামেন ৭ নাম্বার জার্সি গায়ে চাপিয়ে। তার মতো যদি আরও কেউ এই জার্সি পরে বিখ্যাত হন, তা হলে ৭ নাম্বার জার্সিও সেরা জার্সি হিসেবে ভবিষ্যতে গণ্য হতে পারে।
শুধু ফুটবল নয়, ক্রিকেটের সেরাদের গায়েও উঠেছে এই সংখ্যার জার্সি। তার অন্যতম উদাহরণ শচীন তেন্ডুলকার। এছাড়াও পাকিস্তানের শহিদ আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের মতো খেলোয়াড়ও মাঠে নেমেছেন ১০ নাম্বার জার্সি পরে। খবর: আনন্দবাজার পত্রিকার।
তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর
সংক্ষেপে দেখুনচালের পোকা কিভাবে দূর করবো? চালের কেরি পোকা কেন হয়?
চালের পোকা তাড়াবেন কী করে? শুকনো লঙ্কা: চালের পাত্রে ৭-৮টি আস্ত শুকনো লঙ্কা রেখে দিন। এতে চাল অনেক দিন পোকা মুক্ত থাকবে। দু’সপ্তাহ পরে পুরনো লঙ্কাগুলি সরিয়ে ফেলে নতুন লঙ্কা দিন। পুরনো লঙ্কা রান্নার কাজে ব্যবহার করে নিতেও পারেন। এতে পোকা দূরে থাকবে। এয়ারটাইট পাত্র: পলিথিন বা প্লাস্টিকের পাত্রে চাল রবিস্তারিত পড়ুন
চালের পোকা তাড়াবেন কী করে?
শুকনো লঙ্কা: চালের পাত্রে ৭-৮টি আস্ত শুকনো লঙ্কা রেখে দিন। এতে চাল অনেক দিন পোকা মুক্ত থাকবে। দু’সপ্তাহ পরে পুরনো লঙ্কাগুলি সরিয়ে ফেলে নতুন লঙ্কা দিন। পুরনো লঙ্কা রান্নার কাজে ব্যবহার করে নিতেও পারেন। এতে পোকা দূরে থাকবে।
এয়ারটাইট পাত্র: পলিথিন বা প্লাস্টিকের পাত্রে চাল রাখবেন না। এতে পোকা ধরার আশঙ্কা বাড়ে। চাল এয়ারটাইট পাত্রে রাখুন। এতে চাল দীর্ঘ দিন পোকার হাত থেকে বাঁচবে।
গোলমরিচ: এর ঝাঁজও চালকে সুরক্ষিত রাখে। চালে পোকা হতে দেয় না। গোলমরিচের সুবিধা হল, এটি পাল্টেও দিতে হয় না। দীর্ঘ দিন রেখে দেওয়া যায়।
নিমপাতা: নিমপাতা পোকা তাড়াতে দারুণ কাজে লাগে। পাত্রে চাল রাখার পরে তাতে কিছুটা নিমপাতা দিয়ে দিন। এতে চাল অনেক দিন নিরাপদ থাকবে। তবে মাসে এক বার করে পাতা বদলে দেবেন।
তেজপাতা: নিমপাতা না থাকলে তেজপাতাও দিতে পারেন চালের মধ্যে। তাতেও দূরে থাকবে পোকা। এই পাতার গন্ধ চাল সুরক্ষিত রাখবে।
ফ্রিজ: অনেক সময়ে তাপের কারণেও পোকার বংশবৃদ্ধি হয়। তাই এয়ারটাইট পাত্রে ভরে চাল কয়েক দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তাতে পোকা মরে যাবে।
সংক্ষেপে দেখুনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ( vladimir putin ) কোন গাড়ি ব্যবহার করেন?
শোনা যায় তাঁর গ্যারাজে রয়েছে 700-র বেশি গাড়ি ও মোটরসাইকেল। ঝকঝকে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে তাঁর কালেকশনে রয়েছে দুর্দান্ত অফরোডার। দেখে নিন পুতিনের গাড়ির কালেকশন। Aurus Senat Limousine এই গাড়ির দাম প্রায় 1.2 মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 8.61 কোটি টাকা)। Aurus Senat Limousine-তে রয়েছে 4.4 লিটার V8 ইঞবিস্তারিত পড়ুন
শোনা যায় তাঁর গ্যারাজে রয়েছে 700-র বেশি গাড়ি ও মোটরসাইকেল। ঝকঝকে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে তাঁর কালেকশনে রয়েছে দুর্দান্ত অফরোডার। দেখে নিন পুতিনের গাড়ির কালেকশন।
Aurus Senat Limousine
এই গাড়ির দাম প্রায় 1.2 মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 8.61 কোটি টাকা)। Aurus Senat Limousine-তে রয়েছে 4.4 লিটার V8 ইঞ্জিন। সঙ্গে রয়েছে হাইব্রিড পাওয়ারট্রেন। যদিও এই গাড়িতে কত শক্তি ও টর্ক পাওয়া যায় তা প্রকাশ্যে আসেনি। তবে গাড়িতে মাত্র 3 kmpl মাইলেজ পাওয়া যায়। সর্বোচ্চ 250 km/h বেগে ছুটতে পারে এই গাড়ি। মাত্র 5.9 সেকেন্ডে 0-100 km/h প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে Aurus Senat Limousine।
Mercedes ML 500
এই গাড়ির দাম 46000 মার্কিন ডলার (প্রায় 50 লাখ টাকা)। এই গাড়িতে 4.4 লিটার v8 ইঞ্জিনের সঙ্গে রয়েছে হাইব্রিড পাওয়ারট্রেন। সর্বোচ্চ 275.78 bhp শক্তি ও 35.7 Nm টর্ক মিলবে এই গাড়িতে। Mercedes ML 500 তে মিলবে 10 kmpl মাইলেজ। এই গাড়ির সর্বোচ্চ গতি 225 km/h।
Gazelle Limousine
এই গাড়ির দাম 160000 মার্কিন ডলার (প্রায় 1.14 কোটি টাকা)। এই লিমোজিন একটাই তৈরি হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে এই গাড়ি তৈরি করা হয়েছে। তবে এই গাড়িতে কী স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে তা প্রকাশ্যে আসেনি।
Lada Vesta Sedan
এই গাড়ির দাম 11000 মার্কিন ডলার (প্রায় 7.87 লাখ টাকা)। Lada Vesta Sedan-এ রয়েছে 1.6 লিটার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 106 bhp শক্তি ও 170 Nm টর্ক পাওয়া যায়। মিলবে 6.9 kmpl মাইলেজ। সর্বোচ্চ 188 km/h গতিতে ছুটবে Lada Vesta Sedan।
Lada Niva 4×4
এই গাড়ির দাম 25000 মার্কিন ডলার (প্রায় 17.9 লাখ টাকা)। এই গাড়িতে রয়েছে Fiat-এর 1.3 লিটার মাল্টিজেট ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 79 bhp শক্তি ও 133 Nm টর্ক পাওয়া যাবে। মিলবে 12.1 kmpl মাইলেজ।
সংক্ষেপে দেখুনআরব বসন্ত বলতে কী বুঝায়?
২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। প্রথমে মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়। পরে লিবিয়ায় মুয়াম্মবিস্তারিত পড়ুন
২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। প্রথমে মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। আরব বিশ্বের এই গণ অভ্যুত্থান সংঘটনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর ইউরোপীয় ন্যাটোভুক্ত সহচর রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কের পতন ঘটায়। এক হিসাবে বলা হয় আরব বসন্তের ফলে মাত্র পৌনে দুই বছরে লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনের গণ-আন্দোলনের ফলে মোট দেশজ উৎপাদনের ক্ষতি হয়েছে দুই হাজার ৫৬ কোটি ডলার। ডিসেম্বর ২০১০ থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় যে গণ বিদ্রোহ ও বিক্ষোভ প্রদর্শন হচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন। এ পর্যন্ত আলজেরিয়া, ইয়েমেন, বাহরাইন, মিশর, ইরান, জর্ডান, লিবিয়া, মরক্কো, তিউনিসিয়ায় বড় ধরনের বিদ্রোহ হয়েছে এবং ইরাক, কুয়েত, মৌরিতানিয়া, ওমান, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়াতে ছোট আকারের ঘটনা ঘটেছে। এসব বিদ্রোহে প্রতিবাদের ভাষারূপে গণবিদ্রোহের অংশ হিসেবে হরতাল, বিক্ষোভ প্রদর্শন, জনসভা, র্যালি প্রভৃতি কর্মসূচি নেয়া হয়। দেশব্যাপী সাংগঠনিক কাজ, যোগাযোগ এবং রাষ্ট্রীয় প্রচারণার থেকে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ফেসবুক, টুইটারের মত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহৃত হয়। এরই মধ্যে তিউনিসিয়া, মিশরে বিদ্রোহের ফলে শাসকের পতন হয়েছে বলে এখানে তা বিপ্লব বলে অভিহিত । এর পাশাপাশি বিশ্বজুড়ে খাদ্যমূল্য বৃদ্ধি এবং খরার প্রকোপও বড় কারণ।
সংক্ষেপে দেখুনঅন্ধ মানুষ কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পারে? যদি পারে চোখ ছাড়া তা কিভাবে সম্ভব?
স্বপ্ন মানুষের দৈনন্দিন জীবনে দেখা বিভিন্ন দৃশ্য, শব্দ, অনুভূতির একটা সম্মিলিত রূপ । আমাদের কল্পনাও এসবের উপর ভিত্তি করেই হয় । আপনি স্বপ্নে এমন কিছু দেখবেন না যেটা আপনি জীবনে কখনো দেখেন নাই বা যেটা সম্পর্কে শুনেনও নাই । আপনি ঘোড়া দেখেছেন, পাখি দেখেছেন, সুতারাং স্বপ্নে আপনি পাখির ডানাওয়ালা ঘোড়া দেখতেবিস্তারিত পড়ুন
স্বপ্ন মানুষের দৈনন্দিন জীবনে দেখা বিভিন্ন দৃশ্য, শব্দ, অনুভূতির একটা সম্মিলিত রূপ । আমাদের কল্পনাও এসবের উপর ভিত্তি করেই হয় ।

আপনি স্বপ্নে এমন কিছু দেখবেন না যেটা আপনি জীবনে কখনো দেখেন নাই বা যেটা সম্পর্কে শুনেনও নাই । আপনি ঘোড়া দেখেছেন, পাখি দেখেছেন, সুতারাং স্বপ্নে আপনি পাখির ডানাওয়ালা ঘোড়া দেখতেই পারেন । আপনি ভুত ভয় পান/পান না, ছোটবেলা থেকেই ভূত সম্পর্কিত নানা গালগল্প শুনতে শুনতে আপনি বড় হয়েছেন । সুতারাং স্বপ্নে আপনি ভূত দেখতেই পারেন । আপনি কাউকে খুব পছন্দ করেন, তাকে হয়তোবা দেখেন নাই, কিন্তু তার সম্পর্কে অনেক শুনেছেন । আপনি তাকেও স্বপ্নে দেখতে পারেন । ধরেন, কেউ ক্যাটরিনা কাইফকে চিনে কিন্তু আইনস্টাইনকে চিনে না । সে জীবনে কখনো না কখনো ক্যাটরিনাকে স্বপ্নে দেখতেই পারে, কিন্তু আইনস্টাইনকে স্বপ্নে দেখার এবং তাকে চিনতে পারার সম্ভাবনা নিরেট গোল্লা ।
অন্ধ মানুষ কি ঘুমের মধ্যে স্বপ্ন
এখন বুঝতে পারছেন অন্ধরা স্বপ্নে কি দেখে? অন্ধরা যেহেতু জীবনে কোন ধরণের ছবির সাথে পরিচিত না, তাদের জগত শব্দ, গন্ধ, অনুভূতিময়, তাই তারা যখন স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্নও হয় শব্দ, গন্ধ, অনুভূতিময় । সেখানে কোন ছবি থাকে না, কেননা স্বপ্ন শুধুমাত্র কারো মনের অবচেতন অবস্থা। জন্মগত অন্ধরা নিজে থেকেই তাদের অনুভবে যেকোনো কিছু একটা প্রতিরূপ মনে মনে গড়ে নেয়। কিন্তু যে জন্মান্ধ না, বরং জীবনের কোন এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে অসুস্থতা বা অন্য কোন কারণে, তার স্বপ্ন ছবিময় হতেই পারে ।
সংক্ষেপে দেখুন