সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেলো । চল্লিশ টাকা খরচ হলো। হাতে কত টাকা রইলো?
এখানে যেহেতু "নিরানব্বই টাকা নিয়ে গেল" বলা হয়েছে তাহলে টাকাটা কেউ না কেউ নিয়ে বাজারে গিয়েছে। তাই নিরা কে আলাদা করলে একটি নাম হয় আর সে-ই নব্বই টাকা নিয়ে বাজারে গিয়েছে। সুতরাং নিরা যদি নব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে চল্লিশ টাকা খরচ করে ফেলে তাহলে হাতে পঞ্চাশ টাকা থাকার কথা। অর্থাৎ "৫০" টাকা রইলো।
এখানে যেহেতু “নিরানব্বই টাকা নিয়ে গেল” বলা হয়েছে তাহলে টাকাটা কেউ না কেউ নিয়ে বাজারে গিয়েছে। তাই নিরা কে আলাদা করলে একটি নাম হয় আর সে-ই নব্বই টাকা নিয়ে বাজারে গিয়েছে। সুতরাং নিরা যদি নব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে চল্লিশ টাকা খরচ করে ফেলে তাহলে হাতে পঞ্চাশ টাকা থাকার কথা। অর্থাৎ “৫০” টাকা রইলো।
সংক্ষেপে দেখুনএকটি দোয়েলের দাম দুই টাকা হলে তিনটি হরিণের দাম কত?
২ টাকার নোটে ১টি দোয়েল । ১ টাকার নোটে তিনটি হরিন আছে। তাই দোয়েলের মূল্য ২ টাকা হলে তিনটি হরিনের মূল্য ১ টাকা।
২ টাকার নোটে ১টি দোয়েল । ১ টাকার নোটে তিনটি হরিন আছে। তাই দোয়েলের মূল্য ২ টাকা হলে তিনটি হরিনের মূল্য ১ টাকা।
সংক্ষেপে দেখুনযখন ওকে দেখে হাসি, সে ও হাসে আমাকে দেখে। আমি চোখ মারলে, সে-ও মারে। আবার আমি তাকে চুমু খেলে সে-ও আমায় সমান আগ্রহে চুমু খায়। কে সে বলতে পারেন?
আয়নায় আমার প্রতিবিম্ব এমনটাই করবে। যদিও আমি এরকম ভঙ্গি কখনোই করবো না। 😜
আয়নায় আমার প্রতিবিম্ব এমনটাই করবে। যদিও আমি এরকম ভঙ্গি কখনোই করবো না। 😜
সংক্ষেপে দেখুনছেলেদের প্যান্টে এমন কী থাকে, যা মেয়েদের ড্রেসে থাকে না?
উত্তর হবে পকেট। তবে এখন মেয়েদের জিন্সগুলোতে পকেট থাকে। তাই এ ধাঁধা অনেক পুরনো হয়ে গেছে।
উত্তর হবে পকেট। তবে এখন মেয়েদের জিন্সগুলোতে পকেট থাকে। তাই এ ধাঁধা অনেক পুরনো হয়ে গেছে।
সংক্ষেপে দেখুনআঠার বতলে আঠা লেগে যায় না কেন?
সাদা আঠা পলিমার নামক বিভিন্ন রাসায়নিক থেকে তৈরি। এই পলিমারগুলি দীর্ঘ স্ট্র্যান্ড যা স্টিকি বা প্রসারিত হতে পারে। আঠা উত্পাদনকারীদের সেরা আঠা বের করতে স্টিকি এবং স্ট্রেচি পলিমারগুলির কেবলমাত্র সঠিক সংমিশ্রণটি খুঁজে পেতে হবে। সাদা আঠালোতে রয়েছে জল। জল দ্রাবক হিসাবে কাজ করে যা আঠাকে তরল রাখে যতক্ষণ নবিস্তারিত পড়ুন
সাদা আঠালোতে রয়েছে জল। জল দ্রাবক হিসাবে কাজ করে যা আঠাকে তরল রাখে যতক্ষণ না আপনি এটি আটকে রাখতে চান।
আপনি যখন কোন কাগজের টুকরোতে আঠা রাখবেন তখন দ্রাবক – জল – বায়ুতে প্রকাশিত হয়। জল অবশেষে বাষ্পীভবন হয় (তরল থেকে গ্যাসে পরিবর্তিত হয়)। জল বাষ্পীভূত হওয়ার সাথে সাথে আঠালো শুকিয়ে যায় এবং শক্ত হয়। যা বাকি থাকে তা হ’ল স্টিকি পলিমার যা জিনিসকে এক সাথে রাখে।
তাহলে সাদা আঠালো বোতলটির অভ্যন্তরে আটকে থাকে না কেন? সাদা আঠা বোতলটির ভিতরে থাকলে, বোতলটির ভিতরে পর্যাপ্ত বাতাস থাকে না়। মূলত, বোতলটি বাতাস থেকে আঠাকে রক্ষা করে এবং আঠাকে সচল রাখে। আপনি যদি কিছুক্ষণের জন্য আঠা বোতলটির শীর্ষে ছেড়ে যান তবে আপনি লক্ষ্য কবেন যে, দুর্ভাগ্যক্রমে, আঠাটি শুকিয়ে গেছে!
সুপার গ্লু সম্পর্কে কি? আপনি লক্ষ্য কবেন যে সুপার গ্লু সাদা আঠার চেয়ে আরও দ্রুত শুকিয়ে যায়।
সুপার গ্লু সাদা আঠা থেকে আলাদাভাবে কাজ করে। সাদা আঠার পলিমারের পরিবর্তে, সুপার গ্লু Cyanoacrylate নামক রাসায়নিক দ্বারা তৈরি করা হয়। যখন এই বাতাসে জলীয় বাষ্পের সাথে প্রতিক্রিয়া ঘটে তখন এই রাসায়নিকগুলিকে একত্রে বন্ধন করে।
বায়ু যতই শুষ্ক মনে হয় না কেন, বায়ুতে সবসময় কিছু জলীয় বাষ্প থাকে। তাই যেকোনো অবস্থাতেই গ্লু শুকিয়ে যায়। আঠাকে শুকিতে না দেয়ার জন্য তার ধারকটিকে শক্তভাবে সিল করে রাখতে হবে।
সুতরাং আপনি সাদা আঠা বা সুপার গ্লু যার কথাই বলছেন না কেন, জলই মূল।
PHP কেন শিখবো?
PHP এর জন্মলগ্ন থেকেই জনপ্রিয় একটি ল্যাংগুয়েজ। PHP শেখার অনেকগুলো কারণ রয়েছে। তবে আমি সেগুলোর কিছু অংশ তুলে ধরছি এখানে। এরফলে যদি পিএইচপি শেখার ব্যপারে আপনাকে উৎসাহী করে তুলতে পারি তাহলেই আমি সার্থক! চলুন শুরু করা যাক... PHP ওপেনসোর্স। যেকোন সাধারণ মানের এডিটরে লেখা সম্ভব। Facebook, Flickr, Yahoo, Mবিস্তারিত পড়ুন
PHP এর জন্মলগ্ন থেকেই জনপ্রিয় একটি ল্যাংগুয়েজ। PHP শেখার অনেকগুলো কারণ রয়েছে। তবে আমি সেগুলোর কিছু অংশ তুলে ধরছি এখানে। এরফলে যদি পিএইচপি শেখার ব্যপারে আপনাকে উৎসাহী করে তুলতে পারি তাহলেই আমি সার্থক! চলুন শুরু করা যাক…
PHP ওপেনসোর্স। যেকোন সাধারণ মানের এডিটরে লেখা সম্ভব।
Facebook, Flickr, Yahoo, MailChimp এবং Wikipedia সহ আজকের সবচেয়ে বড় ওয়েব প্ল্যাটফর্মগুলি তাদের এন্ড-টু-এন্ড কম্পিউটিং পরিকাঠামোতে PHP ব্যবহার করে।
PHP শেখা অন্যান্য প্রোগ্রামিং লেংগুয়েজ গুলোর তুলনায় সহজ। এটি খুবই দ্রুতগতিতে প্রোগ্রাম রান করতে পারে।
PHP-এর চাহিদা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একটি নিখুঁত ওয়েব অ্যাপ ডেভলপের জন্য নতুন PHP ওয়েব ডেভেলপার খুঁজছে।
PHP এর ব্যবহার ওয়েবে প্রায় সর্বত্র। অনুমান করা হয় যে PHP একটি স্বীকৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা যা সমস্ত ওয়েবসাইটগুলির 79.1% পিএইচপি ব্যবহার করে।
স্ট্যাটিক এবং ডাইনামিক উভয় ওয়েব পেজ এবং ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করতে পিএইচপি ব্যবহার করা যেতে পারে।
পিএইচপি বিভিন্ন ডাটাবেস যেমন ওরাকল, মাইএসকিউএল, এবং এমএস অ্যাক্সেস সমর্থন করে এবং প্রোটোকল যেমন HTTP, LDAP, POP3, IMAP, NNTP, SNM এবং COM ব্যবহার করে অন্যান্য পরিষেবাগুলির সাথে যোগাযোগ করার জন্য একে ডিজাইন করা হয়েছে।
PHP দ্বারা পরিচালিত কিছু সেরা ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) হল ওয়ার্ডপ্রেস এবং এর প্লাগইন, ড্রুপাল, জুমলা, ফেসবুক, মিডিয়াউইকি, সিলভারস্ট্রাইপ এবং ডিগ-এর ইউজার ইন্টারফেস।
যেকোন ইকমার্স ওয়েবসাইট অনায়াসেই PHP দিয়ে তৈরি করা সম্ভব। Magento, OpenCart, Zen Cart, PrestaShop, AgoraCart, এবং Ubercart এর মত জনপ্রিয় ইকমার্স প্ল্যাটফর্মগুলি হল PHP-এর ব্যবহারিক অ্যাপ্লিকেশন।
পিএইচপি-এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হতে পারে ডেস্কটপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির জন্য।
Imagine, GD Library এবং Image Magic এর মতো বিভিন্ন ইমেজ প্রসেসিং লাইব্রেরিগুলিকে পিএইচপি অ্যাপ্লিকেশনগুলির সাথে একীভূত করা যেতে পারে যাতে ইমেজ প্রক্রিয়াকরণ বৈশিষ্ট্যগুলির একটি বিস্তৃত পরিসরের অনুমতি দেওয়া যায়, যার মধ্যে রয়েছে রোটেটিং, ক্রপিং, রিসাইজ, ওয়াটারমার্ক যোগ করা, থাম্বনেইল ছবি তৈরি করা এবং অনেক ফর্ম্যাটে আউটপুট ছবি তৈরি করা। আউটপুট চিত্রগুলির বিভিন্ন ফরমেট jpeg, gif, wbmp, xpm এবং png হতে পারে। শক্তিশালী ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য এটি একটি অপরিহার্য পূর্বশর্ত।
চার্ট, গ্রাফ ইত্যাদি তৈরিতে PHP সাবলীলভাবে ব্যবহারযোগ্য। এই বৈশিষ্ট্যটি সাধারণত ক্লায়েন্ট-সাইড ইকমার্স ওয়েবসাইট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং অন্যান্য বিভিন্ন অ্যাপ্লিকেশন জুড়ে ব্যবহৃত হয় যেখানে ডেটা সংক্ষিপ্তভাবে এবং গ্রাফিকভাবে উপস্থাপন করতে হয়।
পিডিএফ ফাইল তৈরি করা পিএইচপি এর আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা। PDFLib নামক একটি বিল্ট-ইন লাইব্রেরি টুল পিএইচপি ব্যবহার করে পিডিএফ ফাইল তৈরি এবং ম্যানিপুলেট পারে। এটি একটি অনলাইন ইনভয়েসিং সিস্টেম তৈরি করতে সাহায্য করে যেখানে আমরা PDF (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ফাইলে একটি HTML-চালিত চালান তৈরি করতে পারি।
এইচটিএমএল এর সাথে পিএইচপি এম্বেড করা যায় এটি নতুন প্রোগ্রামারদের জন্য আরেকটি সুবিধা।
এবার আপনি আমাকে বলুন কেন আপনি PHP শিখবেন না?
আপনাকে ধন্যবাদ আমাকে উত্তর দেয়ার আগ্রহ তৈরি করানোর জন্য!
সংক্ষেপে দেখুনমাঠে খেলোয়াড়রা হাত দিয়ে মুখ আড়াল করে কথা বলে কেন?
ধন্যবাদ
ধন্যবাদ
সংক্ষেপে দেখুনমাঠে খেলোয়াড়রা হাত দিয়ে মুখ আড়াল করে কথা বলে কেন?
বিভিন্ন কারণে প্লেয়াররা মুখে হাত দিয়ে কথা বলে। ১। খেলোয়াড়রা মাঠে যখন কথা বলে তখন তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করে।ফ্যামিলি নিয়ে আলোচনা করে,ক্লাব নিয়ে আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো মিডিয়ার কাছ থেকে এড়িয়ে চলতে চায়। ২। মাঠে খেলার সময় ট্যাকটিস আলোচনা করতে পারে। প্রতবিস্তারিত পড়ুন
বিভিন্ন কারণে প্লেয়াররা মুখে হাত দিয়ে কথা বলে।
১। খেলোয়াড়রা মাঠে যখন কথা বলে তখন তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করে।ফ্যামিলি নিয়ে আলোচনা করে,ক্লাব নিয়ে আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো মিডিয়ার কাছ থেকে এড়িয়ে চলতে চায়।
২। মাঠে খেলার সময় ট্যাকটিস আলোচনা করতে পারে। প্রতিপক্ষ যাতে না বুঝে সেই কারণেও মুখে হাত দিয়ে আলোচনা করতে পারে।
৩। এটি অভ্যাসগত বা ভালো লাগার কারণেও হতে পারে।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনঐতিহাসিক ৭ই মার্চের এর ভাষণ লিখিত pdf ও এই ভাষণের গুরুত্ব লিখ
৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত) অনুষ্ঠিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক দেয়া এক ঐতিহাসিক ভাষণ। উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ হয়। ভাষণটি ১৮ মিনবিস্তারিত পড়ুন
৭ই মার্চের ভাষণ
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত) অনুষ্ঠিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক দেয়া এক ঐতিহাসিক ভাষণ। উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ হয়। ভাষণটি ১৮ মিনিট স্থায়ী হয়।
৭ মার্চের ভাষণ রচনা
ভূমিকা
১৯৭০ সালের পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ 167 আসনে বিজয়ী হয়। বাঙালিরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও সেই সময় ক্ষমতায় আসতে পারেনি। পাকিস্তানীরা বাঙ্গালীদের উপর ক্ষমতা হস্তান্তরের অস্বীকৃতি জানালে সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
পহেলা মার্চ আকস্মিকভাবে জেনারেল ইয়াহিয়া খান সমগ্র জাতিকে স্তম্ভিত করে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। এই ঘোষণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আক্রোশে ফেটে পড়ে বাঙালিরা। তখনই বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকিয়ে থাকে। অবশেষে 7 এই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সরোয়ারদী উদ্যানে বক্তব্য দেন।
ভাষণের বিষয়বস্তু
7 মার্চের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ শোনার জন্য রেসকোর্স ময়দান জনসমুদ্রে পরিণত হয়েছিল। সেদিন নিউজ উইক ম্যাগাজিনের ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি উপাধি দিয়েছিল। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীদের একটি স্বপ্নের কথা বলতে নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন এসেছিলেন নির্দেশের অপেক্ষায় রত উত্তাল বাঙালি জনসমুদ্র কে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের আহ্বান জানাতে।
বঙ্গবন্ধু তাঁর সংক্ষিপ্ত অথচ তেজস্বী ভাষণে পাকিস্তানের ২৩ বছরের রাজনীতি ও বাঙালিদের বঞ্চনার ইতিহাসের ব্যাখ্যা, পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে বাঙালিদের দ্বন্দ্বের স্বরূপ উপস্থাপন, অসহযোগ আন্দোলনের পটভূমি বিশ্লেষণ ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা, শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানে তাঁর সর্বাত্মক চেষ্টা, সারা বাংলায় প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ, প্রতিরোধ সংগ্রাম শেষাবধি মুক্তিযুদ্ধে রূপ নেওয়ার ইঙ্গিত, শত্রুর মোকাবিলায় গেরিলাযুদ্ধের কৌশল অবলম্বন, যেকোনো উসকানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পরামর্শদান ইত্যাদি বিষয় তুলে ধরার পর ঘোষণা করেন:
‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশা আল্লাহ।…এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’
৭ই মার্চের ভাষণের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
বঙ্গবন্ধুর 7 ই মার্চের ভাষণ ছিল একজন দক্ষ কৌশলীর সুনিপুণ বক্তব্য। তিনি সেদিন মূলত কৌশলে বাঙ্গালীদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রকৃত স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন। কিন্তু সেই স্বাধীনতার ঘোষণাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৌশলে দিয়ে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেদিন কের কৌশল ছিল সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা সংখ্যালঘিষ্ঠ পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন হবে কেন? বরংচ সংখ্যালঘিষ্ঠ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙ্গালীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক।
সেদিনের সেই ঐতিহাসিক ভাষণের পর এই বাঙালিরা স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ হয়ে ওঠে। বাঙ্গালীদের মনে সেদিন স্বাধীনতার পূর্ণ স্বাদ নেওয়ার ইচ্ছা আরো উজ্জীবিত হয়। এর ফলশ্রুতিতে 25 শে মার্চ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণরূপে স্বাধীনতার ডাক দেন তখন বাঙালিরা সেই ডাকে সাড়া দিয়ে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনে।
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরস্ত্র বাঙালিদের সশস্ত্র করে তোলে। তিনি বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সেই ভাষণ এর ফলে মুক্তিযোদ্ধারা অকাতরে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে কোন পিছুপা হয়নি।
বলা যায়, এই একটি ভাষণ একটি জাতিরাষ্ট্র, বাংলাদেশ সৃষ্টি করেছে, যা বিশ্বে নজিরবিহীন। জাতিসংঘ সংস্থা ইউনেসকো এ ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ বিশ্ব–ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘দ্য ইন্টারন্যাশনাল মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টার’–এ অন্তর্ভুক্ত করেছে।
উপসংহার
মূলত 7 মার্চ কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বলে বিবেচনা করা হয়। কারণ এই দিন শেখ মুজিবুর রহমান পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন নিরস্ত্র নিরীহ বাঙ্গালীদের মনে স্বাধীনতার মূলমন্ত্র গ্রহণ করার জন্য ইচ্ছা জাগ্রত করে দিয়েছিলেন। সেই ঘোষণার ফলে বাঙালিরা রাতারাতি সশস্ত্র হয়ে ওঠে। সমগ্র বাংলাদেশকে একটি অগ্নি গোলায় পরিণত করে। তাই সাথে মার্চ ঐতিহাসিক ভাষণ বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন।
৭ই মার্চের ভাষণ লিখিত pdf
৭ই মার্চের ভাষণ লিখিত pdf ডাউনলোড করতে ক্লিক করুন
সংক্ষেপে দেখুনযোহরের নামাজ কয় রাকাত ও পড়ার নিয়ম কি?
যোহরের নামাজ কয় রাকাত যোহরের নামাজ সর্বমোট মোট ১০ রাকাত যোহরের নামাজ কয় রাকাত ও কি কি যোহরের নামাজের প্রথমে চার রাকাত সুন্নত এরপর চার রাকাত ফরজ এবং এরপর দুই রাকাত সুন্নত। অনেকে শেষে দুই রাকআত নফল নামাজ আদায় করে। যোহরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয় সব মিলে যোহরের নামাজ ১০ রাকাত। পড়ার নিয়ম নিচেবিস্তারিত পড়ুন
যোহরের নামাজ কয় রাকাত
যোহরের নামাজ সর্বমোট মোট ১০ রাকাত
যোহরের নামাজ কয় রাকাত ও কি কি
যোহরের নামাজের প্রথমে চার রাকাত সুন্নত এরপর চার রাকাত ফরজ এবং এরপর দুই রাকাত সুন্নত। অনেকে শেষে দুই রাকআত নফল নামাজ আদায় করে।
যোহরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয়
সব মিলে যোহরের নামাজ ১০ রাকাত। পড়ার নিয়ম নিচে দেখে নিন।
চার রাকাত সুন্নত
প্রথমে জায়নামাজের দোয়া পাঠ করতে হবে। এরপর চার রাকাত সুন্নতের নিয়ত পড়তে হবে। নিয়ত বাংলাতে পাঠ করা যায়। এরপর সানা পাঠ করতে হয়। সানা পাঠ করার পর সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহার সাথে অন্য যে কোন একটি সূরা মিলিয়ে পড়তে হবে। সূরা পড়া শেষ হলে সুবহানা রাব্বিয়াল আজিম যেকোনো বিজোড় সংখ্যক বার পড়তে হবে। এরপর সামিয়া লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সিজদা দিতে হবে সেজদায় যেকোনো বিজোড় সংখ্যক বার সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে।
এরপর আবার আল্লাহু আকবার বলে সিজদা দিতে হবে।প্রথম রাকাত পড়া শেষ হলে দ্বিতীয় রাকাত পড়া শুরু করতে হবে। দ্বিতীয় রাকাতের নিয়ত করতে হবে না। সুরা ফাতেহার সাথে কোন সূরা মিলিয়ে পড়তে হবে।
অতঃপর আবার সুবহানা রাব্বিয়াল আজিম বিজোড় সংখ্যক বার পড়তে হবে। এরপর সামিয়া লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ পড়তে হবে। এটি পড়া শেষ হলে আবার সিজদা দিতে হবে।সেজদা দেয়া শেষ হলে আল্লাহু আকবার বলে আবার সিজদা দিতে হবে। সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা বিজোড় সংখ্যকবার বলতে হবে। সেজদা শেষ হলে তাশাহুদ পাঠ করতে হবে।
একইভাবে পরের রাকাত শুরু করতে হবে। তৃতীয় রাকাতে পার্থক্য শুধু এই যে তখন তাশাহুদ পড়া পড়তে হবে না। অতঃপর চতুর্থ রাকাত শুরু করতে হবে। চতুর্থ রাকাত দ্বিতীয় রাকাতের মতই। শুধু তাশাহুদ এর পর দুরুদে ইব্রাহীম, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে। প্রথমে ডান পাশে এবং পরে বাম পাশে সালাম ফেরাতে হবে। সালাম ফিরানো শেষ হলে মোনাজাত ধরতে হবে। এভাবে জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করা যায়।
চার রাকাত ফরজ
জোহরের চার রাকাত ফরজ চার রাকাত সুন্নত এর মতই, শুধু নিয়ত ব্যাতিক্রম এবং চার রাকাত সুন্নতের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য যেকোনো সূরা মিলিয়ে পড়তে হয়।
কিন্তু চার রাকাত ফরজ এর ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সূরা মিলানোর পর পরের দুই রাকাতে সূরা মিলিয়ে পড়তে হয় না। শুধু সুরা ফাতেহা পড়তে হয়। বাকি নিয়মগুলো চার রাকাত সুন্নত এর মতই। আশাকরি পোষ্টের মাধ্যমে আপনারা জোহরের নামাজ সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন।
দুই রাকাত সুন্নত
প্রথমে জায়নামাজের দোয়া পাঠ করতে হয়। অতঃপর দুই রাকাত সুন্নতের নিয়ত বাধতে হয়। অতঃপর সানা পাঠ করতে হয়। সানা পাঠ করা শেষ হলে সূরা ফাতিহার সাথে অন্য যেকোনো সূরা মিলিয়ে পড়তে হয়। এরপর সুবহানা রাব্বিয়াল আজিম যেকোনো বিজোড় সংখ্যক বার পড়তে হয়। এরপর সামিয়া লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলেই সিজদা দিতে হয়। সিজদা দেওয়ার সময় সুবহানা রাব্বিয়াল আলা যেকোনো বিজোড় সংখ্যকবার বলতে হয়।
আবার আল্লাহু আকবার বলে সিজদা দিতে হয়। এরপর দ্বিতীয় রাকাত শুরু করতে হয়। দ্বিতীয় রাকাতের বেলায় নিয়ত করতে হয় না। বাকি নিয়ম গুলো একই রকম শুধু সেজদা দেয়ার পর তাশাহুদ, দুরুদে ইব্রাহীম এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয়। অতঃপর সব শেষে মোনাজাত ধরতে হয়।
যোহরের নামাজের নিয়ত আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারন
নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল জোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর।
অর্থ
যোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনজীবনের কিছু অলিখিত নিয়ম কী কী?
@mokbul ভাই কে ধন্যবাদ এমন প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্নটি ছিল জীবনের কিছু অলিখিত নিয়মগুলো কি এর উত্তরে আমি কিছু বিষয় তুলে ধরলাম। ১। মন উজাড় করে ভালবাসলেই যে, "প্রেম" টিকে যাবে, নিশ্চয়তা নেই। ২। বিপদে পড়লেই, যে নিজের ঘনিষ্ঠ লোকজন উদ্ধার করতে এগিয়ে আসবেন, নিশ্চয়তা নেই। ৩। চেষ্টা করলেই যে, নিজের "উদ্বিস্তারিত পড়ুন
mokbul ভাই কে ধন্যবাদ এমন প্রশ্ন করার জন্য।
আপনার প্রশ্নটি ছিল জীবনের কিছু অলিখিত নিয়মগুলো কি
এর উত্তরে আমি কিছু বিষয় তুলে ধরলাম।
১। মন উজাড় করে ভালবাসলেই যে, “প্রেম” টিকে যাবে, নিশ্চয়তা নেই।
২। বিপদে পড়লেই, যে নিজের ঘনিষ্ঠ লোকজন উদ্ধার করতে এগিয়ে আসবেন, নিশ্চয়তা নেই।
৩। চেষ্টা করলেই যে, নিজের “উদ্দেশ্য” বা “স্বপ্ন” বাস্তবায়িত হবে, নিশ্চয়তা নেই।
৪। নিজের ক্ষতি করে, অন্যের উপকার করলেও যে, কৃতজ্ঞতা স্বীকার হবে, নিশ্চয়তা নেই।
৫। দেখে শুনে, হিসাব নিকাশ করে, জীবনসঙ্গিনী নির্বাচন করলেই যে, সংসার টিকে যাবে নিশ্চয়তা নেই।
৬। সম্পূর্ণ সুস্থ থেকেও যে, নিজের তাৎক্ষণিক মৃত্যুকে রুখে দেয়া যাবে, নিশ্চয়তা নেই।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনহোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কি আমার ফোনে ভাইরাস ঢুকতে পারে?
হ্যা, এটা সম্ভব! আমার মোবাইলেও কিছুদিন আগে হোয়াটস অ্যাপে একজন একটি লিংক দিয়েছিলো। তাতে একটি অফার ছিলো আর আমি নাকি একটি আইফোন জিতেছি। আমি আগে থেকেই জানতাম এগুলো স্ক্যাম। এই লিংক গুলো সাধারণত কোন ভাইরাসের লিংক হয়ে থাকে। তাই আমি ক্লিক করিনি আর কাউকে পাঠাইনি। এগুলো থেকে আমাদের সাবধান হওয়া উচিত। ধন্যবাদ!
হ্যা, এটা সম্ভব! আমার মোবাইলেও কিছুদিন আগে হোয়াটস অ্যাপে একজন একটি লিংক দিয়েছিলো। তাতে একটি অফার ছিলো আর আমি নাকি একটি আইফোন জিতেছি। আমি আগে থেকেই জানতাম এগুলো স্ক্যাম। এই লিংক গুলো সাধারণত কোন ভাইরাসের লিংক হয়ে থাকে। তাই আমি ক্লিক করিনি আর কাউকে পাঠাইনি। এগুলো থেকে আমাদের সাবধান হওয়া উচিত।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনবাংলাদেশ থেকে নেটফ্লিক্স কত টাকা আয় করে?
হিসাবটা ২০১৮ সালের। সেসময় নেটফ্লিক্স বাংলাদেশ থেকে প্রতি বছর ২০০ কোটি টাকা আয় করেছে। বর্তমানে বাংলাদেশে নেটফ্লিক্স ব্যবহারকারী ৩ লক্ষ পেরিয়ে গেছে। সাম্প্রতিক আয়ের তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বাংলাদেশের অনলাইন স্ট্রিমিং অ্যাপ পিছিয়ে পড়ার কারণ হচ্ছে মানহীন কন্টেন্ট। কিছু ভালো কাজ থাকে। কিন্তু বেশিরভাগইবিস্তারিত পড়ুন
হিসাবটা ২০১৮ সালের। সেসময় নেটফ্লিক্স বাংলাদেশ থেকে প্রতি বছর ২০০ কোটি টাকা আয় করেছে। বর্তমানে বাংলাদেশে নেটফ্লিক্স ব্যবহারকারী ৩ লক্ষ পেরিয়ে গেছে। সাম্প্রতিক আয়ের তথ্য এখনো পাওয়া যায়নি।
তবে বাংলাদেশের অনলাইন স্ট্রিমিং অ্যাপ পিছিয়ে পড়ার কারণ হচ্ছে মানহীন কন্টেন্ট। কিছু ভালো কাজ থাকে। কিন্তু বেশিরভাগই উন্নত কন্টেন্ট নয়। বছরে একটা ভালো কাজ দেখা যায় এবং সেটাকে পুঁজি করে মার্কেটে টিকে থাকার চেষ্টা করা হয়।
অন্যদিকে নেটফ্লিক্স নিজস্ব অর্থায়নে প্রতিটি সিরিজ বা মুভি একেকটা মাস্টারপিস হিসেবে তৈরি করে।
তাই তারা যে টাকা আয় করে তা যৌক্তিক। নেটফ্লিক্স ইউজারদের সেরা এক্সপেরিয়েন্স দেয় গুনগত মানের গল্প, ছবি ও শব্দের সমন্বয়ে।
সংক্ষেপে দেখুনদাঁত শিরশির এবং ব্যাথায় ভালো কোন ঔষধ অথবা ট্যাবলেট এর নাম বলতে পারেন কি?
দাঁত ব্যথার ঔষধ সাধারণ দাঁত ব্যথার ওষুধের গ্রুপ হলো Etoricoxib বি.দ্রঃ চিকিৎসকের পরামর্শ ব্যতীত যেকোন ঔষধ আপনার ক্ষতির কারণ হতে পারে এছাড়া আপনি লবঙ্গ খেতে পারেন। পেয়ারা পাতা সিদ্ধ পানি দিয়ে কুলি করতে পারেন। দাঁত ব্যথায় করণীয় ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামুচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন।বিস্তারিত পড়ুন
দাঁত ব্যথার ঔষধ
সাধারণ দাঁত ব্যথার ওষুধের গ্রুপ হলো Etoricoxib
বি.দ্রঃ চিকিৎসকের পরামর্শ ব্যতীত যেকোন ঔষধ আপনার ক্ষতির কারণ হতে পারে
এছাড়া আপনি লবঙ্গ খেতে পারেন। পেয়ারা পাতা সিদ্ধ পানি দিয়ে কুলি করতে পারেন।
দাঁত ব্যথায় করণীয়
১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামুচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন। এভাবে দিনে ৩ বার করে গুলি করুন ব্যথা কমে যায়।
এ ছাড়াও ১ টেবিল চামুচ লবণ অল্প সরিষার তেলের সঙ্গে অথবা লেবুর রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন। এভাবে ব্যাকটেরিয়া ধ্বংস হবে।
লবণে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। এটি মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে প্রদাহ কমায়।
দাঁতের ব্যথার জন্য যত শিগগিরই ডেন্টিস্টের কাছে যাওয়া যায় ততই মঙ্গল।
সূত্রঃ দৈনিক যুগান্তর
সংক্ষেপে দেখুনকোন জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায় ?
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলেন, ‘নিজেকে কতটুকু শান্তি দেব এটা পুরোটা নিজের ওপর নির্ভর করে। আমরা যদি প্রতিদিনের বা প্রতি মুহূর্তের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কেননা আমাদের জীবনের অনেক কিছুই আছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে; তাই যাবিস্তারিত পড়ুন
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলেন, ‘নিজেকে কতটুকু শান্তি দেব এটা পুরোটা নিজের ওপর নির্ভর করে। আমরা যদি প্রতিদিনের বা প্রতি মুহূর্তের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কেননা আমাদের জীবনের অনেক কিছুই আছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে; তাই যা আমরা নিয়ন্ত্রণ করতে পারব না, তা নিয়ে আফসোস করা উচিত নয়। আমাদের উচিত সেসব বিষয় এড়িয়ে চলা, যা নিজেদের জীবনে আমরা গ্রহণ করব না। যেমন কাউকে নিয়ে সমালোচনা করা।’
সহজ কিছু উপায়ে আমরা আমাদের মানসিক শান্তি ধরে রাখতে পারি …
এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে মানুষের সকল খারাপ চিন্তা মন থেকে দূর হয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।
সংক্ষেপে দেখুনমহাকাশে মারা যাওয়া প্রথম ব্যক্তি কে?
মহাকাশে প্রথম যে মানুষগুলো মারা গেছেন তারা হলেন সোভিয়েত মহাকাশচারী, জর্জি ডোব্রোভলস্কি (বাম), ভ্লাদিস্লাভ ভলকভ (ডানে) এবং ভিক্টর পাটসায়েভ (পিছনে)। 1971 সালে সয়ুজ 11 মিশনের শেষের দিকে পুনঃপ্রবেশকারী কেবিনের চাপ সমতাকরণ ভালভ অকালে খুলে গেলে তারা মারা যান। তারা প্রায় দশ মিনিটের জন্য ভ্যাকুয়ামের মধবিস্তারিত পড়ুন
মহাকাশে প্রথম যে মানুষগুলো মারা গেছেন তারা হলেন সোভিয়েত মহাকাশচারী, জর্জি ডোব্রোভলস্কি (বাম), ভ্লাদিস্লাভ ভলকভ (ডানে) এবং ভিক্টর পাটসায়েভ (পিছনে)। 1971 সালে সয়ুজ 11 মিশনের শেষের দিকে পুনঃপ্রবেশকারী কেবিনের চাপ সমতাকরণ ভালভ অকালে খুলে গেলে তারা মারা যান। তারা প্রায় দশ মিনিটের জন্য ভ্যাকুয়ামের মধ্যে থাকেন এবং একসাথেই মারা যান যদিও স্বয়ংক্রিয় ব্যবস্থা তাদের মৃতদেহ পৃথিবীতে নিয়ে আসে।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনডাইনোসর কি আদৌ পৃথিবীতে কখনো ছিলো?
বেশি না, শুধু নিচের ছবিটি ডাইনোসর দের পৃথিবীতে অস্তিত্বের প্রমাণ হতে পারে। যদিও পৃথিবীতে শত শত ফসিল পাওয়া গেছে ডাইনোসরদের। কিন্তু এরকম একটিও নেই। ২০১৭ সালে কানাডার আলবার্টায় এক খনিতে শ্রমিকরা অক্ষত ত্বক এবং বর্মবিশিষ্ট এক ডাইনোসরের মমি খুঁজে পায়। বিজ্ঞানীরা বলছেন, এটা নেসোডার প্রজাতির ডাইনোসর এবংবিস্তারিত পড়ুন
বেশি না, শুধু নিচের ছবিটি ডাইনোসর দের পৃথিবীতে অস্তিত্বের প্রমাণ হতে পারে। যদিও পৃথিবীতে শত শত ফসিল পাওয়া গেছে ডাইনোসরদের। কিন্তু এরকম একটিও নেই।
২০১৭ সালে কানাডার আলবার্টায় এক খনিতে শ্রমিকরা অক্ষত ত্বক এবং বর্মবিশিষ্ট এক ডাইনোসরের মমি খুঁজে পায়। বিজ্ঞানীরা বলছেন, এটা নেসোডার প্রজাতির ডাইনোসর এবং এরা ১১ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতো। এটা এখন কানাডার আলবার্টার রয়্যাল টাইরেল মিউজিয়াম অফ প্যালিওন্টজিতে সংরক্ষিত আছে। এর ত্বক এবং বর্মগুলো এতোটাই অক্ষত যে, জীবাশ্মবিদরা একে ফসিল না বলে মমি বলার পক্ষে। জীবাশ্মবিদরা বলছেন যে, এটাই পৃথিবীতে এ পর্যন্ত প্রাপ্ত ডাইনোসরের সবচেয়ে ভালো সংরক্ষিত নমুনা।
আশাকরি আর প্রমাণ করার প্রয়োজন হবে না।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনরবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কী?
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল। ধন্যবাদ!
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুনআমারো পরানো যাহা চায় গানটির ফুল লিরিক্স উত্তরে দিন
আমার পরান যাহা চায়তুমি তাই, তুমি তাই গোআমার পরান যাহা চায়তোমা ছাড়া আর এ জগতেমোর কেহ নাই, কিছু নাই গোআমার পরান যাহা চায় তুমি সুখ যদি নাহি পাওযাও সুখের সন্ধানে যাওআমি তোমারে পেয়েছি হৃদয়মাঝেআর কিছু নাহি চাই গো আমার পরান যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীনতোমাতে করিব বাসদীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষবিস্তারিত পড়ুন
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
যাও সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
আর কিছু নাহি চাই গো
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস
যদি আর ফিরে নাহি আস
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুখ পাই গো
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে?
চলুন চাঁদ থেকে পৃথিবীকে দেখে আসি! আপনার জন্য দুটি বাস্তব ছবি আছে। আপনি চাঁদে দাঁড়িয়ে থাকলে পৃথিবীকে ঠিক এরকম দেখতেন। চাঁদ থেকে পৃথিবীকে দেখার সৌভাগ্য হয়তো আপনার, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নাসা চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে তার কিছু বাস্তব ছবি পাবলিশ করেছে। আমি দুইটি ছবি নিচে দিচ্ছি। Image Creবিস্তারিত পড়ুন
চলুন চাঁদ থেকে পৃথিবীকে দেখে আসি! আপনার জন্য দুটি বাস্তব ছবি আছে। আপনি চাঁদে দাঁড়িয়ে থাকলে পৃথিবীকে ঠিক এরকম দেখতেন।
চাঁদ থেকে পৃথিবীকে দেখার সৌভাগ্য হয়তো আপনার, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নাসা চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে তার কিছু বাস্তব ছবি পাবলিশ করেছে। আমি দুইটি ছবি নিচে দিচ্ছি।
Image Credit: NASA/JSC
Published: June 28, 2018
Historical Date: July 20, 1969
Image Credit: NASA/Ames Research Center/Lunar Orbiter Image Recovery Project
Published: August 24, 2018
Historical Date: August 23, 1966
এ ছাড়াও একটি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের সুন্দর পৃথিবীকে।
ধন্যবাদ!
সংক্ষেপে দেখুন