সাইন আপ করুন
লগিন করুন
রিসেট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছেন? আপনার ইমেইল এড্রেস দিন। ইমেইলের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরির লিংক পেয়ে যাবেন।
আপনি কেন মনে করছেন এই প্রশ্নটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই উত্তরটি রিপোর্ট করা উচিৎ?
আপনি কেন মনে করছেন এই ব্যক্তিকে রিপোর্ট করা উচিৎ?
বিকল হতে পারে আপনার সদ্য কেনা স্মার্টফোন ! কিভাবে?
হাতের মুঠোয় স্মার্টফোন নিয়ে দিন শুরু হয় আমাদের। দিন শেষও হয় ওই একটি যন্ত্রের সঙ্গেই। ফলে আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ছাড়া জীবনকে ভাবাটাই যেন এক কঠিন কাজ। ক্রমশ আরও ভালো প্রযুক্তি, প্রসেসর, আরও বেশি স্টোরেজ থেকে দুর্ধর্ষ সব ফিচারের দিকে হেঁটে যাচ্ছে মোবাইল। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নানা স্পেশিফিকেশনবিস্তারিত পড়ুন
হাতের মুঠোয় স্মার্টফোন নিয়ে দিন শুরু হয় আমাদের। দিন শেষও হয় ওই একটি যন্ত্রের সঙ্গেই। ফলে আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ছাড়া জীবনকে ভাবাটাই যেন এক কঠিন কাজ। ক্রমশ আরও ভালো প্রযুক্তি, প্রসেসর, আরও বেশি স্টোরেজ থেকে দুর্ধর্ষ সব ফিচারের দিকে হেঁটে যাচ্ছে মোবাইল। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নানা স্পেশিফিকেশনের ফোন লঞ্চ হচ্ছে বাজারে। স্পেশিফিকেশন ও ফিচার্সের মতোই দামেও তার বাহার প্রচুর। তবে যত দামীই ফোন কিনুন না কেন, তার আয়ু খুব বেশি হলে তিন-চার বছর। তার পরেই নানা সমস্যা দেখা দিতে থাকে মোবাইলে। ব্যাস, তারপরেই আবার শুরু নতুন ফোনের খোঁজ। তবে আয়ু ফুরানোর আগেই কিন্তু ফোন খারাপ হয়ে যায় আমাদেরই কিছু ভুলে। প্রতিদিনের জীবনে আমরা এমন কিছু ভুল কাজ করে বসি, যার ফলে মারাত্মক ক্ষতি হয়ে যায় ফোনের। কীভাবে ফোন ভালো রাখবেন?
দিনরাত চার্জ নৈব নৈব চ
অনেকেই চার্জ ফুরিয়ে যাওয়ার ভয়ে রাতদিন মোবাইলটাকে চার্জে বসিয়ে রাখেন। যা আদতে ক্ষতি করে মোবাইলের ব্যাটারির। শুধু ব্যাটারিই নয়, অতিরিক্ত চার্জে নষ্ট হয়ে যায় মাদারবোর্ডও। আর মাদারবোর্ড একবার নষ্ট হলে গোটা ফোনেরই বারোটা। একে তো দাম বেশি, তার উপর মাদারবোর্ড পাল্টানোও সহজ কথা নয়। তাই সারাক্ষণ মোবাইল চার্জে বসিয়ে রাখার ব্যাপারে সতর্ক হোন।
ময়েশ্চার হইতে সাবধান
ময়েশ্চার বা ভিজেভাব কিন্তু মোবাইলের শত্রু। ময়েশ্চারের কারণেও মাদারবোর্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয় ক্যামেরা ও ডিসপ্লেরও। আর ব্যাটারি তো বলাই বাহুল্য। তাই ভিজে হাতে ফোন ধরা বা ফোনকে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন না কোনও মতেই। করোনাকালীন সময়ে অনেকেই মোবাইলে স্যানিটাইজারে স্নান করাতেন সুরক্ষার খাতিরে। ফের থাবা বসাচ্ছে অ্যাডিনো ভাইরাস। জীবাণু মারার জন্য ফোনে স্যানিটাইজার ব্যবহার করবেন না মোটেও। তার থেকেও ময়েশ্চার পৌঁছে যায় ফোনের বিভিন্ন অংশে। তার চেয়ে ইউভি যুক্ত মেশিন ব্যবহার করুন ফোন জীবাণুমুক্ত রাখতে। মনে রাখবেন, মাদারবোর্ডই কিন্তু ফোনের প্রাণভোমরা। ওটি একবার বিগড়োলেই ফোনের মৃত্যু অবধারিত।
গেমেই মরণফাঁদ
মোবাইলে কমবেশি গেম অনেকেই খেলেন। আজকালকার দিনে গেমিং বেশ ট্রেন্ডিংও বটে। তবে মোবাইসে গেম খেলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভুল করেও মোবাইল চার্জে বসিয়ে গেম খেলবেন না কখনও। তাতে ফোনর স্পিড কমে যায়। ব্যাটারি এবং ফোনের আয়ুও ফুরোতে থাকে দ্রুত। ফলে এ ব্য়াপারে সাবধান থাকুন, নাহলে নতুন ফোনের ক্ষতি হতে পারে অচিরেই।
যে কোনও অ্যাডপ্টারে ফোন চার্জ নয়
হাতের কাছে একটা চার্জার পেলেন তো সঙ্গে সঙ্গে চার্জে গুঁজে দিলেন মোবাইল। এই ভুল না করলেই ভালো। বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্জার ব্যবহৃত হয়। যা তার ব্যাটারি এবং মাদারবোর্ডের সঙ্গে কম্প্যাটিবল হয়ে থাকে। তাই সমস্ত ফোনের সঙ্গেআলাদা আলাদা চার্জার দেওয়া হয়। তাই পোর্ট এক হলেও যে কোনও চার্জারে ফোন চার্জ করবেন না। হতেই পারে, সেই চার্জারটি আপনার ফোনের সঙ্গে কম্প্যাটিবেল হল না, আর তা অচিরে আপনার ফোনেরই ক্ষতি করল।
শূন্য নয়, একশো নয়
বিশেষজ্ঞেরা বলেন, ফোনের চার্জ কখনওই পুরোপুরি ড্রেন করে ফেলা উচিত নয়। এমনকী ইদানীং কেউ কেউ বলছেন, পুরো চার্জ অর্থাৎ 100 শতাংশ চার্জও ফোনের পক্ষে ক্ষতিকর। ফোনের চার্জ সর্বদা 20 শতাংশ থেকে 80 শতাংশের মধ্যে রাখার পরামর্শ দেন অভিজ্ঞরা। তাতে নাকি ব্যাটারি লাইফ ভালো থাকে। যার ফলে ফোনের আয়ুও বাড়ে কয়েকগুণ।
সংক্ষেপে দেখুনকোন মারাত্মক ভুলগুলি করলে অকালেই আয়ু ফুরোয় মোবাইল ব্যাটারির ?
এখনকার মোবাইল মানেই ইউজ অ্যান্ড্র থ্রো। প্রতিদিন নতুন নতুন আপডেটেশন ও ফিচারের সঙ্গে দুর্ধর্ষ সব ফোন লঞ্চ করছে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি। সেগুলির যেমন স্পেশিফিকেশন, তেমনই দাম। তবে কয়েকদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ছে সেইসব নতুন ফোনের ব্যাটারি। আর ব্যাটারি একবার নষ্ট হলে, স্মার্টফোনের আয়ুও কিন্বিস্তারিত পড়ুন
এখনকার মোবাইল মানেই ইউজ অ্যান্ড্র থ্রো। প্রতিদিন নতুন নতুন আপডেটেশন ও ফিচারের সঙ্গে দুর্ধর্ষ সব ফোন লঞ্চ করছে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি। সেগুলির যেমন স্পেশিফিকেশন, তেমনই দাম। তবে কয়েকদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ছে সেইসব নতুন ফোনের ব্যাটারি। আর ব্যাটারি একবার নষ্ট হলে, স্মার্টফোনের আয়ুও কিন্তু শেষ। এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই ইনবিল্ট নন রিমুভেবল ব্যাটারি ব্যবহৃত হয়। ফলে বাইরে থেকে ব্যাটারি পাল্টে যে আয়ু ফেরাবেন তার জায়গা নেই। ফলে একবার ব্যাটারি গেলে, নতুন ফোন কেনা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু আপনারই ভুলে হয়তো দেহ রাখছে আপনার সাধের মোবাইল। ফোনের ব্যাটারির আয়ু কিন্তু শেষমেশ আপনারই হাতে। কোন কোন ভুল মোবাইলের ক্ষেত্রে হতে পারে ভয়ানক বিপজ্জনক? আর তাই হয়তো না-জেনে, না-শুনে করে ফেলছেন রোজ রোজ। আসুন, জেনে নেওয়া যাক চট করে।
চার্জিংয়ের সময় ফোনে কথা
অনেকেই মোবাইল চার্জে বসিয়ে ফোনে কথা বলতে থাকেন, কিংবা কোনও অ্যাপ ব্যবহার করতে থাকেন। এতে কিন্তু ফোনের ক্ষতিই হচ্ছে আখেরে। তাই ফোন ফুল চার্জ করে পোর্ট থেকে খুলে না নেওয়া পর্যন্ত ফোন ব্যবহার একেবারেই নয়। এর ফলে ফোনের ব্যাটারির উপরে চাপ পড়ে। ব্যাটারির ক্ষতিও হয় তাড়াতাড়ি। তাছাড়া চার্জে বসিয়ে কথা বলা আপনার পক্ষেও বিপজ্জনক হতে পারে। বহু ক্ষেত্রেই ফোনের ব্যাটারি ব্লাস্টের কারণ হয়ে দাঁড়ায় বিষয়টি। সবচেয়ে ভালো হয়, যদি ফোনটি সুইচ অফ করে চার্জে বসাতে পারেন।
গেমের নেশা সর্বনাশা
আপনার যদি অত্যাধিক বেশি গেম খেলার অভ্যেস থাকে, বা বাচ্চারা আপনার মোবাইল নিয়ে অতিরিক্ত পরিমাণে গেম খেলে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারি ধ্বসে যেতে পারে। তাই ফোন টেকাতে গেমিংয়ের মারাত্মক নেশা কিন্তু একটু না কমালেই নয়। অনেক সময়ই মোবাইল ব্যবহারের সময় সেটি গরম হয়ে যায়। আর তাতে কিন্তু ফোনের ব্যাটারির উপর বেশ চাপ পড়ে। আর এমনটা হলে, ফোন ব্যবহার কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন। রিসেন্ট টাস্কগুলি ম্যানুয়ালি বন্ধ করে দিন।
আপডেটে অনিহা
সময়ে সময়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট পাঠাতে থাকে মোবাইল সংস্থা। সেসব আপডেটকে অগ্রাহ্য করার ভুল করেন অনেকেই। আর তাতেই ডেকে আনেন ব্যাটারির সর্বনাশ। এই সব আপডেটের মাধ্যমে বহু সিকিওরিটি প্যাচ আপডেট পাঠানো হয়, যা মোবাইলকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে। সেই আপডেটকে অগ্রাহ্য করা মানে মোবাইলকে ভাইরাসের সঙ্গে ছেড়ে দেওয়া। যা কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির জন্য ভয়ঙ্কর হতে পারে। তাই আপডেট নিচে ভুলবেন না কখনও।
যে সে চার্জারে চার্জ
হাতের কাছে যে কোনও একটা চার্জার পেলেন, আর অমনি সাধের ফোনটিকে চার্জে বসিয়ে দিলেন। এমন ভুল অনেকেই করেন নিশ্চয়ই। লো কোয়ালিটির বা আনসাপোর্টেড চার্জারেচার্জ দেওয়ার কারণে কিন্তু বহু সময়েই মোবাইল ব্যাটারির আয়ু কমে আসে। তাই নির্দিষ্ট চার্জারেই মোবাইল চার্জ দিন সবসময়ে। তাতে ব্যাটারি বিস্ফোরণের আশঙ্কাও কমবে। ব্যাটারির শরীরও থাকবে সুস্থ।
বালিশের তলায় চার্জিং
মোবাইলটিকে চার্জে বসিয়ে মাথার বালিশের নিচে রেখে দিলেন। কিংবা কোনও একটা কিছুর তলায় রেখে বেমালুম ভুলে গেলেন। জানেন কি এরফলে কী ক্ষতি হতে পারে। চার্জিংয়ের সময়ে এমনিতেই গরম হয়ে যায় ফোন। আর এ সময়ে ফোনটিকে বালিশের নিচে রাখার অর্থ আরও গরম করে ফেলা ফোনটিতে। এতে কিন্তু ব্যাটারির ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। পাশাপাশি অতিরিক্ত গরম হয়ে ব্যাটারি ব্লাস্ট, এমনকী আগুন পর্যন্ত ধরে যেতে পারে বিছানায় এবং ঘরে। ফলে সতর্ক থাকুন।
সংক্ষেপে দেখুনকত ফলোয়ার্স থাকলে টাকা দেয় ইনস্টাগ্রাম?
ইনস্টাগ্রামে নির্দিষ্ট ফলোয়ার্স থাকলে মাস প্রতি 15,000-50,000 টাকা আয় সম্ভব। ইনস্টাগ্রামে রিলস দেখে সময় কাটানোর দিন শেষ। পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে মোটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে। এই প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুকের মতো আয় করার কাঠামো না থাকলেও ব্র্যান্ড পার্টনারশিপ, প্রোবিস্তারিত পড়ুন
ইনস্টাগ্রামে নির্দিষ্ট ফলোয়ার্স থাকলে মাস প্রতি 15,000-50,000 টাকা আয় সম্ভব।
ইনস্টাগ্রামে রিলস দেখে সময় কাটানোর দিন শেষ। পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে মোটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে। এই প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুকের মতো আয় করার কাঠামো না থাকলেও ব্র্যান্ড পার্টনারশিপ, প্রোডাক্ট বিক্রি এবং রিলস বোনাস থেকে ভালো টাকা উপার্জন করার সুযোগ রয়েছে।
ধীরে ধীরে ইনস্টাগ্রামে ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এমতাবস্থায়, অনেকেই উপার্জনের একটি মাধ্যম হিসাবে ইনস্টাগ্রামকে ব্যবহার করতে চাইছেন।। কেউ যদি সদ্য কনটেন্ট ক্রিয়েটর হিসাবে ইনস্টাগ্রামে এসে থাকেন তারাও ভালো টাকা উপার্জন করতে পারবেন।
ইনস্টাগ্রামে আয় করা সম্ভব হলেও কীভাবে এবং কত টাকা আয় করা যায় সে বিষয়ে অনেকেই জানেন না। বহু মানুষের মনে কৌতূহল ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স থাকলে আয় করা যায়।
- 1 হাজার থেকে 10 হাজার ফলোয়ার্স – ন্যানো ইনফ্লুয়েন্সার
- 10 হাজার থেকে 1 লাখ ফলোয়ার্স – মাইক্রো ইনফ্লুয়েন্সার
- 1 লাখ থেকে 10 লাখ ফলোয়ার্স – ম্যাক্রো ইনফ্লুয়েন্সার
- 10 লাখের বেশি ফলোয়ার্স – মেগা অথবা সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় (How to earn money from Instagram)
সংক্ষেপে দেখুনব্র্যান্ড পার্টনারশিপ : এক পরিসংখ্যান অনুযায়ী, 10 জনের মধ্যে 7 জন মানুষ সোশ্যাল মিডিয়ায় ভরসা করে প্রোডাক্ট কেনার জন্য। তাই একাধিক সংস্থা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে পার্টনারশিপ করে সেই পণ্যের বিজ্ঞাপন চালায়। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আয় করতে পারেন মাইক্রো, ম্যাক্রো এবং মেগা ইনফ্লুয়েন্সাররা। হেলথ, ফিটনেস, ট্রাভেল, ফ্যাশন, বিজনেস, লাক্সারি ইত্যাদি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি উপার্জন করা সম্ভব। একটি সমীক্ষায় 42 শতাংশ ইনফ্লুয়েন্সার বলেছেন তারা প্রতি পোস্ট বা রিলসের জন্য 200-400 ডলার চার্জ করে থাকে।
প্রোডাক্ট বিক্রি : কারো যদি নিজস্ব বিজনেস থাকে তাহলে সে ইনস্টাগ্রামে সেই প্রোডাক্ট বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবে। এ ক্ষেত্রে যেই বিষয় খেয়াল রাখতে হবে তা হল অডিয়েন্সদের প্রোফাইলের সঙ্গে যুক্ত রাখা। এর জন্য নিয়মিত পোস্ট এবং রিলস আপলোড করতে হবে অ্যাকাউন্ট থেকে।ইনস্টাগ্রাম বোনাস : একটি নির্দিষ্ট ফলোয়ার্স অতিক্রম করার পর অ্যাকাউন্ট মনিটাইজ করতে পারবেন। সম্প্রতি একাধিক ক্রিয়েটরদের জন্য ইনস্টাগ্রাম রিলস বোনাস হিসাবে 10 হাজার ডলার বরাদ্দ করেছে ইনস্টাগ্রাম। আকর্ষণীয় রিলস আপলোড করে প্রতি মাসে 7.4 লাখ টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ দিচ্ছে এই অ্যাপ।
ইনস্টাগ্রাম কত টাকা আয় করা যায়?
একাধিক রিপোর্ট অনুযায়ী, ন্যানো ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে 4 থেকে 16 হাজার টাকা আয় করতে পারবেন। মাইক্রো ইনফ্লুয়েন্সাররা প্রতি পোস্টে 16,000 থেকে 30,000 টাকা। ম্যাক্রো ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে 35,000 টাকা থেকে 60,000 টাকা এবং মেগা ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে 1 লাখ টাকার অধিক।
ফোনের মেমরি ভরে গেলে সহজ উপায়ে কিভাবে স্মার্টফোন সাফ করবেন?
স্মার্টফোনে জায়গা কমে গেলে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা। তাই স্মার্টফোনের মেমরি কীভাবে ম্যানেজ করবেন, তা জেনে রাখা জরুরি। "নট এনাফ মেমরি!" বহু স্মার্টফোন ব্যবহারকারীই এই নোটিফিকেশনের বিরক্তির শিকার হয়েছেন। জীবনের একাধিক গুরুত্বের বা সুন্দর মুহূর্ত মোবাইলে ধরে রাখার সময় মেমরি খালি না থাকার মেসেজ পেয়বিস্তারিত পড়ুন
স্মার্টফোনে জায়গা কমে গেলে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা। তাই স্মার্টফোনের মেমরি কীভাবে ম্যানেজ করবেন, তা জেনে রাখা জরুরি।
“নট এনাফ মেমরি!” বহু স্মার্টফোন ব্যবহারকারীই এই নোটিফিকেশনের বিরক্তির শিকার হয়েছেন। জীবনের একাধিক গুরুত্বের বা সুন্দর মুহূর্ত মোবাইলে ধরে রাখার সময় মেমরি খালি না থাকার মেসেজ পেয়ে থাকেন প্রায় সবাই। মাথায় তখন ঘুরতে থাকে, কোন ছবি ছেড়ে কোন ছবিকে ডিলিট করবেন! আবার কী মেমরি কার্ড পালটাতে হবে? তবে সহজ কিছু টিপস মেনে চললেই কিন্তু ফোন মেমরি অনেকটাই বাঁচানো সম্ভব হয়। টেক-টকে জেনে নিন কীভাবে ফাঁকা করবেন মোবাইল ফোন।জায়গার অভাব দেখা দিলে সব ফোনেই সমস্যা হয়। স্মার্টফোনের প্রসেসিং স্পিড কমে যাওয়া থেকে বারবার হ্যাং হওয়া- মেমরি ভর্তি হলে ঝামেলার শেষ নেই। আবার গুরুত্বপূর্ণ কোনও কাজের সময়ে নোটিফিকেশন আসতে পারে – “নট এনাফ মেমরি!” পাশাপাশি নতুন কোনও অ্যাপ ইনসটল করতে হলেও বাধা পেতে হবে।
ক্লাউডে ছবি/ভিডিয়ো জমানো শুরু করুন
গুগল ড্রাইভ বা ক্লাউডের মতো অ্যাপ ব্যবহার শুরু করুন। সেখানে ফোনের ছবি, ভিডিয়ো ইত্যাদি সেভ করে রাখতে পারেন। এর ফলে আপনার ফোনের উপর চাপ কম হবে এবং একইসঙ্গে আপনার পছন্দের মুহূর্তের ছবি-ভিডিয়োও অক্ষত থাকবে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের একটা বড় অংশই গুগল ফটো অ্যাপ ব্যবহার করে থাকেন।
হোয়াটসঅ্য়াপের সাহায্যে ফোনের স্টোরেজ সামলান
হোয়াটসঅ্য়াপের নিজস্ব স্টোরেজ ম্যানেজার থাকে। সেখানেও সেভ হয় আপনার হোয়াটসঅ্য়াপ থেকে পাঠানো বা হোয়াটসঅ্যাপ আসা ছবি-ভিডিয়ো। আন্দাজ করতেই পারছেন কী পরিমাণ মেমরি যাচ্ছে! সরাসরি সেটিংসে যান, সেখান থেকে ম্যানেজ স্টোরেজে গিয়ে ইচ্ছেমতোই ডিলিট করুন ফাইল।
নিয়মিত ক্যাশে ডিলিট করুন
মোবাইলের অ্যাপ সেটিংসে গিয়ে Cache ফাইল ডিলিট করুন নিয়মকরেই। কারণ, বহু অ্যাপের ক্যাশেতেই অনেকটা মেমরি দখল করা থাকে। এর ফলে কিছুটা হলেও মোবাইলে জায়গা ফ্রি হয়।
গুগল প্লে স্টোর থেকে অচল অ্যাপ ডিলিট করুন
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে স্টোরে গেলেই দেখতে পাবেন, আপনার ফোনের অচল অ্যাপ কোনগুলি। দেখবেন, বেশ কিছু অ্যাপই দীর্ঘদিন ধরেই ব্যবহার না হয়েই পড়ে রয়েছে আপনার ফোনে। ব্যবহার তো কিছু হচ্ছেই না, উলটে যাচ্ছে ফোনের মেমরি। তালিকা দেখে এই অ্যাপগুলিকে সহজেই আনইনসটল করতে পারবেন আপনি।
স্টোরেজে চাপ কমাতে ব্যবহার করতে পারেন অ্যাপ
মোবাইলের স্টোরেজ বা মেমরিতে চাপ কম দিতে বাজারে রয়েছে একাধিক অ্যাপ। স্টোরেজ ম্যানেজার জাতীয় এই অ্যাপগুলির মাধ্যমে স্মার্টফোনের মেমরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সংক্ষেপে দেখুনপুরনো ফোন বিক্রি করার আগে কোন কোন বিষয় মাথায় রাখতে হয়?
পুরনো ফোন বিক্রি করার পরিকল্পনা? তাহলে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখুন। যা না মেনে চললে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। পাশাপাশি ব্যক্তিগত ছবি, মেসেজ ফাঁস হতে পারে। নতুন ফোন কেনার জন্য অনেকেই পুরনো ফোন এক্সচেঞ্জ করে থাকেন। তবে তা করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। পুরনো স্মার্টফোন বিক্রি করার আগে কবিস্তারিত পড়ুন
পুরনো ফোন বিক্রি করার পরিকল্পনা? তাহলে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখুন। যা না মেনে চললে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। পাশাপাশি ব্যক্তিগত ছবি, মেসেজ ফাঁস হতে পারে। নতুন ফোন কেনার জন্য অনেকেই পুরনো ফোন এক্সচেঞ্জ করে থাকেন। তবে তা করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।
পুরনো স্মার্টফোন বিক্রি করার আগে কিছু বিষয় মাথায় রাখুন। তাড়াহুড়ো করে ফোন বিক্রি করলে মারাত্মক ক্ষতি হতে পারে ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের পাসওয়ার্ড।
নতুন ফোন কেনার সময় ই-কমার্স সাইটে পুরনো ফোন এক্সচেঞ্জ করার অপশন দেখে নিলে কিছু কিছু ফোনের ক্ষেত্রে ভালো দাম পাওয়া যায় ।কিন্তু বহু মানুষ সাত-পাঁচ না ভেবেই তা বিক্রি করে দেন। কেউ কেউ আবার অফলাইনে দোকানে গিয়ে বিক্রি করে আসেন পুরনো স্মার্টফোন।
পুরনো স্মার্টফোনে ইউজারের অনেক ডেটা, ব্যক্তিগত তথ্য এবং আর্থিক তথ্য সেভ থাকে। বিক্রি করার সঙ্গে সেগুলি ফাঁস হয়ে যেতে পারে। যেখানে বিক্রি করছেন তাদের হাতে চলে যেতে পারে ইউজারের ব্যক্তিগত ছবি, মেসেজ এবং অন্যান্য তথ্য। তাই ফোন বিক্রি করার আগে এ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন।
সব ব্যাঙ্কিং ও UPI অ্যাপ ডিলিট করুন
মোবাইল ব্যাঙ্কিং ও UPI এর জন্য এখন নানা অ্যাপই ভরসা। আর এই অ্যাপের সঙ্গে জুড়ে থাকে ইউজারের অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক ডেটা। তাই ফোন বিক্রি করার আগে, ওই অ্যাপের সেটিংস অপশনে গিয়ে সমস্ত ডেটা মুছে ফেলুন। তারপর ফোন থেকে ডিলিট করে দিন অ্যাপগুলি।
কল রেকর্ড ও মেসেজ মুছে ফেলুন
বর্তমান স্মার্টফোনগুলিতে কন্টাক্ট এবং মেসেজ ডেটাও ব্যাকআপ হয়। অন্যের হাতে এই সমস্ত ডেটা যাতে না যায় তার জন্য বিভিন্ন অ্যাপের সাহায্যে এই ডেটাগুলি গুগল ড্রাইভে ব্যাকআপ করে নিতে পারেন। তারপর নতুন ফোনে সেই ফাইলগুলি ট্রান্সফার করে নিতে পারেন।
এক্সটার্নাল ড্রাইভ/ক্লাউড স্টোরেজ
ক্লাউড স্টোরেজ যেমন গুগল ড্রাইভ, গুগল ফটোস, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ বা কোনও এক্সটার্নাল ড্রাইভে সমস্ত ডেটা ব্যাকআপ করে নিতে পারেন। যেহেতু এই ধরনের ড্রাইভ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে, তাই নতুন ফোনে ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলেই সমস্ত ডেটা পেয়ে যাবেন। ডেটা মুছে ফেললেও, অ্যাকাউন্ট থেকে লগ আউট না হলে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতে পারে। তাই সমস্ত গুগল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যান।
হোয়াটসঅ্যাপ ব্যাকআপ
ছবি, মেসেজ, ভিডিয়ো আদান-প্রদানের ক্ষেত্রে বর্তমানে অত্যন্ত জরুরি হোয়াটসঅ্যাপ। নতুন ফোনে এই অ্যাপ ইনস্টল করার পর যাতে সব ডেটা আগের মতো পাওয়া যায়, তার জন্য পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ ডেটা গুগল ড্রাইভে ব্যাকআপ করে নিন। এর ফলে নতুন ফোনে হোয়াটসঅ্যাপ খোলার পর সব চ্যাট আগের মতো পেয়ে যাবেন।
সংক্ষেপে দেখুনদুনিয়ার অদ্ভুত সব খাবারের উৎসব কোথায় কিভাবে পালন হয় ?
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার মাইল পাড়ি দেন ভ্রমণপিপাসুরা। কেউ ভালোবাসেন অ্যামাজনের গহীন জঙ্গলে রোমাঞ্চকর মুহূর্তের স্বাদ নিতে, কারও আবার পাতায়া সৈকতে গা এলিয়ে সমুদ্রস্নানের মুগ্ধতায় জড়াতে ভালো লাগে। তবে পৃথিবীর যেকোনও প্রান্তে ঘুরতে গিয়ে সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশতে না পারলে অপূর্ণতাবিস্তারিত পড়ুন
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার মাইল পাড়ি দেন ভ্রমণপিপাসুরা। কেউ ভালোবাসেন অ্যামাজনের গহীন জঙ্গলে রোমাঞ্চকর মুহূর্তের স্বাদ নিতে, কারও আবার পাতায়া সৈকতে গা এলিয়ে সমুদ্রস্নানের মুগ্ধতায় জড়াতে ভালো লাগে।
তবে পৃথিবীর যেকোনও প্রান্তে ঘুরতে গিয়ে সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশতে না পারলে অপূর্ণতা থেকে যায়। আর ভিন্ন দেশের ভিন্ন গোত্রে সংস্কৃতির পার্থক্যটা সবচেয়ে বেশি ফুটে ওঠে খাবারে। বিশ্বজুড়ে কিছু কিছু খাবারের উৎসব আছে, যেগুলো দেখলে চোখ কপালে উঠতে বাধ্য! বেড়ানোর ফাঁকে এসব আয়োজন উপভোগ্য লাগে সবার কাছে।
ধরুন– সড়কপথে বেরিয়েছেন, টাইমিংয়ে মিলে গেলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথেই দেখে নিতে পারেন বিচিত্র সব খাবারের উৎসব। কয়েকটিকে মনে হতে পারে বেশ উদ্ভট। কিছু কিছু দেখলে তো বিশ্বাসই হবে না! বানরের জন্য বিশাল ফলের স্তূপ, হাজার হাজার ডিম ভেঙে বানানো অমলেট; এমনকি পোঁকা খাওয়ার মতো অদ্ভুত আয়োজন আছে এর মধ্যে!
ওয়ার্ল্ড টেস্টিকেল ইটিং চ্যাম্পিয়নশিপ
উৎসবটি খাওয়া-দাওয়া, মজা ও উত্তেজনায় ভরপুর। বিচিত্র এই আয়োজন উপভোগের সুযোগ মিস করা ঠিক হবে না কারও! এমন খাবারের উৎসব দেখার সুযোগ মেলা ভার। উৎসবটা কীসের জানেন? প্রাণীর অণ্ডকোষ দিয়ে বানানো খাবারের! রাঁধুনিদের খাবার প্রতিযোগিতা দেখার জন্য দর্শকরা জড়ো হয়। রন্ধনশিল্পীরা অণ্ডকোষ দিয়ে বানানো পিৎজা ও গোলাস বানাতে প্রতিযোগিতায় নামেন। তাদের তৈরি করা খাবারের স্বাদের ওপর ভিত্তি করে বিচারক বিজয়ীকে দেন ‘দ্য বলিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’-এর খেতাব।
স্থানীয়দের মতে, ১৪৪৫ সাল থেকে হয়ে আসছে প্যানকেক রেস। এই উৎসবে অংশ নিতে পারেন কেবল ১৮-ঊর্ধ্ব মেয়েরা। আর অবশ্যই তাদের প্রত্যেককে অন্তত তিন মাস থাকতে হবে ওনি শহরে। সুতরাং চাইলেই প্রতিযোগিতায় নাম লেখানো যাবে না।
খাবার নিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া সব মেয়েদের অবশ্যই স্কার্ট, অ্যাপ্রন ও মাথায় কাপড় পরতে হবে। একইসঙ্গে দৌড়ানোর সময় নিজের বানানো প্যানকেক নিতে ভুললে চলবে না। এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ওনি মার্কেট পালেস থেকে প্যারিশ চার্চ পর্যন্ত ৪১৫ গজ পথ দৌড়াতে হয়।
এখন পর্যন্ত বেসিয়েরেস সেই ঐতিহ্য ধরে রেখেছে। ইস্টার সানডেতে তারা ১৫ হাজার ডিম দিয়ে বানায় বিশাল আকৃতির অমলেট। কয়েকশ’ মানুষ এই উৎসবে রান্নায় দায়িত্বে থাকেন। আর উৎসবে অংশ নেওয়া মানুষেরা বিশাল অমলেটের খানিকটা অংশ পাওয়ার অপেক্ষায় থাকেন।
ফ্রান্সের আরও কয়েকটি শহরে নিজ উদ্যোগে অনেকেই অমলেট ফেস্টিভ্যাল করে থাকে। যার মধ্যে অন্যতম লুইসিয়ানা ও আবেভিল। প্রতি বছরের অক্টোবরে ৫ হাজার ডিম দিয়ে উৎসবের প্রস্তুতি নেয় তারা।
ফেলসমেয়ার ফগ লেগ ফেস্টিভ্যালবিশ্বের সবচেয়ে বড় ফগ লেগ ফেস্টিভ্যাল হিসেবে বিবেচি ব্যাঙ নিয়ে ফ্লোরিডার ফেলসমেয়ার এই অদ্ভুত আয়োজন। চার দিনের উৎসবটিতে অংশ নিয়ে ব্যাঙের পা খাওয়ার জন্য পৃথিবীর সব প্রান্তের মানুষকে স্বাগত জানানো হয়। তাদের আগ্রহ ও অংশগ্রহণে ফেলসমেয়ারকে এখন বলা হয় ‘ফগ লেগ ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড’। শিশুদের কথা ভেবে ছোট্ট পরিসরে শুরু হয়েছিল অদ্ভুত এই খাবারের উৎসব। এই আয়োজনের সুবাদে ফেলসমেয়ার এখন বিচিত্র খাবারের সন্ধানকারীদের তীর্থস্থান।
সংক্ষেপে দেখুনপৃথিবীর বুকেই আছে ‘শয়তানের সাগর’, সেখান থেকে ফিরে আসেনি কোনও জাহাজ ? কোথায় সে শয়তানের সাগর ?
এই বিরাট পৃথিবীর কতটুকই বা আমরা জানি! বেশিরভাগই অজানা। এই পৃথিবীতে ছড়িয়ে রয়েছে নানা রহস্য। এমন অনেক রহস্য রয়েছে, এমন অনেক ঘটনা ঘটে, যার যুক্তি দিয়ে কোনও ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। জানেন কি, পৃথিবীর বুকেই আছে 'শয়তানের সাগর', সেখান থেকে ফিরে আসেনি কোনও জাহাজ বা নৌকা! পৃথিবীর বুকেই রয়েছে ডেভিলস সি ববিস্তারিত পড়ুন
এই বিরাট পৃথিবীর কতটুকই বা আমরা জানি! বেশিরভাগই অজানা। এই পৃথিবীতে ছড়িয়ে রয়েছে নানা রহস্য। এমন অনেক রহস্য রয়েছে, এমন অনেক ঘটনা ঘটে, যার যুক্তি দিয়ে কোনও ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। জানেন কি, পৃথিবীর বুকেই আছে ‘শয়তানের সাগর’, সেখান থেকে ফিরে আসেনি কোনও জাহাজ বা নৌকা!
পৃথিবীর বুকেই রয়েছে ডেভিলস সি বা শয়তানের সাগর। এই শয়তানের সাগরকে কেন্দ্র করে চিনে পৌরণিক কাহিনি প্রচলিত রয়েছে। তাঁরা মনে করেন ওই সাগরের জলের নীচে বাস করে ড্রাগন। তারাই জাহাজকে গিলে খেয়ে নেয়। খ্রিস্টপূর্ব হাজার বছর থেকেই এই বিশ্বাস চলে আসছে।
এর থেকে প্রমাণিত প্রাচীনকাল থেকেই ওই শয়তানের সাগরে বা ডেভিলস সী-তে ঘটত এমন অলৌকিক ঘটনা। এমন কথাও প্রচলিত রয়েছে যে, ওই সাগরে জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখা যায়। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান ১২৭৪ সালে ১২৭৪ ও ১২৮১ সালে জাপানে আক্রমণ করেন। কিন্তু দুবারই তিনি ব্যর্থ হন। শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী। কুবলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় ৪০ হাজার সৈন্য শয়তানের সাগরে হারিয়ে যায়। ১৯৪০ ও ১৯৫০-এক দশকে মৎস্যজীবীদের বহু নৌকা ও একাধিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয়ে যায়।
কোথায় রয়েছে সেই শয়তানের সাগর? এই সাগরের অবস্থান মিয়া কিও আয়োজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে। ১৯৫২ সালে একটি জাহাজ নিখোঁজ হওয়ার পর কায়ু মারো ৫ নামে একটি জাহাজ পাঠানো হয়েছিল। সেটিও ৩১ জন নাবিকসহ মিলিয়ে যায়। নাবিকদের কারও খোঁজ মেলেনি। এরপর জাপান সরকার সমুদ্র যাতায়াত ও পণ্য পরিবহণের জন্য অঞ্চলটি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়। এরপর গবেষকরা সাগরের এই এলাকাটি নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন। বৈজ্ঞানিকরা মনে করেনঅ়্চলটি ভাইস ভর্টিসেসের অন্তর্গত। এই অঞ্চলে উষ্ণ ও শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণে এখানে সমস্যা দেখা দেয়।
বিজ্ঞানীরা মনে করেন, এখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সের জন্য জাহাজগুলো অদৃশ্য হয়ে যায়। এ নিয়ে একাংশের অনুমান, জলের নীচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে জাহাজগুলো তলিয়ে যায় ওই জায়গায়। অতীতে এই আগ্নেয়গিরিকেই হয়তো গ্রাগন ভাবত চিনারা। এর ফলে ছোটো ছোটো দ্বীপগুলোও হারিয়ে যেত। সৃষ্টি হত নতুন নতুন দ্বীপ। পৃথিবীর ১২টি স্থানে ইলেক্ট্র ম্ঘানেটিক ফিল্ড অত্যন্ত প্রখর। সেই স্থানগুলিতে বলা হয় ভাইস ভর্টিসেস। এই শয়তানের সাগর ভাইস ভর্টিসেসের একটি। এই স্থানটি ডেভিলস ট্রায়াঙ্গেল বা শতানের ত্রিভুজ বা ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। এই শয়তানের সাগর কতটা, তার আয়তন সম্পর্কে এখনও নিশ্চিত করে বলা যায় না।
সংক্ষেপে দেখুনচেজ ভিলেজ’, যেখানে আট থেকে আশি বছরের সবাই দাবা খেলায় মেতে থাকেন । কোথায় সে গ্রাম?
এ এক আজব গ্রাম। এ গ্রামে আট থেকে আশি-সবাই দাবা খেলায় মেতে থাকেন। তাই তো গ্রামের নামটিও তেমনই, 'চেজ গ্রাম'। ভারতের বুকে এমন এক আজব গ্রাম রয়েছে। এ গ্রামে সবাই দাবা খেলায় ওস্তাদ। এ গ্রাম ১০০ শতাংশ মানুষই এই খেলায় দক্ষ। ভারতের এই গ্রাম বহুদিনই আলাদা করে পরিচিতি পেয়েছে। কেরালার মারোত্তিচালকবিস্তারিত পড়ুন
এ এক আজব গ্রাম। এ গ্রামে আট থেকে আশি-সবাই দাবা খেলায় মেতে থাকেন। তাই তো গ্রামের নামটিও তেমনই, ‘চেজ গ্রাম’। ভারতের বুকে এমন এক আজব গ্রাম রয়েছে। এ গ্রামে সবাই দাবা খেলায় ওস্তাদ। এ গ্রাম ১০০ শতাংশ মানুষই এই খেলায় দক্ষ। ভারতের এই গ্রাম বহুদিনই আলাদা করে পরিচিতি পেয়েছে। কেরালার মারোত্তিচালকে সবাই দাবার গ্রাম বলেই জানেন। এই গ্রামের বাসিন্দারা একটা সময়ে জুয়া আর মদে মতো খারাপ নেশায় আসক্ত ছিলেন। গ্রামেরই এক যুবক উন্নিকৃষ্ণণ পাশেই একটি ছোট্ট শহরে থাকতেন। সেখানে তিনি দাবা খেলা শেখেন। জুতো পরা নিষিদ্ধ, খালি পায়ে চলেন গ্রামের সবাই! এই রীতি চলে আসছে ৩০০ বছর তারপর তিনি দাবা খেলার প্রচলন করেন গ্রামে। খুব স্বল্প সময়ে গ্রামে এই খেলা জনপ্রিয় হয়ে ওঠে। মদ ও জুয়া ছেড়ে এই খেলার অনুরাগী হয়ে ওঠেন সবাই। গ্রামের সবাই এই ৬৪ খোপে বন্দি হয়ে যেতে শুরু করেন। দাবার জন্য মারোত্তিচাল গ্রামের খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়ে। এখানকার স্কুলের সিলেবাসেও দাবা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এই গ্রামে দাবা খেলা শিখতে আসেন। অনেকেই মনে করেন, প্রশাসনের অভিযানের পরও যখন মদ ও জয়ার আসক্তি থেকে গ্রামের মানুষের মুক্তি মিলছে না, তখন উন্নিকৃষ্ণান দাবার প্রচল করে গ্রামের মোড় ঘুরিয়ে দেন। উন্নিকৃষ্ণান ছিলেন বিশ্ববিখ্যাত দাবাড়ু ববি ফিশারের একনিষ্ঠ ভক্ত। সেই টান থেকেই শহরে গিয়ে দাবা শিখে তিনি গ্রামে প্রচলন করেন এই খেলার। গ্রামবাসীরাও এই খেলায় মেতে ওঠেন। গ্রামে ফিরে তিনি প্রথমে চায়ের স্টল দিয়েছিলেন। তারপর সেখানে বসাতেন দাবা খেলার আসর। চায়ের কাপে চুমুক দিতে এই খেলা চলত। Strange Village: ভারতেই এমন গ্রাম আছে যেখানে সবাই শক্তিশালী, জানেন সেই গ্রামের ঠিকানা উন্নিকৃষ্ণান এভাবেই গ্রামের প্রায় সাতশো জনকে দাবা খেলায় প্রশিক্ষিত করেন। জুয়া ও মদের নেশা ছেড়ে সবাই দাবা খেলায় মেতে ওঠে। তারাও সময়ের সঙ্গে সঙ্গে দাবা খেলায় অনুরক্ত হয়ে পড়েন। এভাবে রাতারাতি পাল্টে যায় গ্রামের চিরচেনা অভ্যাস। গ্রামের পুরুষ থেকে শুরু করে যুবক-যুবতী, এমনকী বয়স্ক মহিলারাও দাবার প্রতি অনুরক্ত হয়ে পড়েন।
সংক্ষেপে দেখুনরুটি সেঁকার সময় সাথে সাথে ফুলে ওঠে কেন?
জানেন, রুটি সেঁকার সময় সাথে সাথে ফুলে ওঠে কেন? বাঙালির ভাতের পরে দ্বিতীয় প্রিয় খাবার রুটি। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন রুটি যখন সেঁকা হয় তখন সাথে সাথে ফুলে ওঠে। কিন্তু কেন জানেন? এই প্রশ্নটি আপনার মাথাতেও ঘোরাফেরা করেছে কিন্তু এর কারণটি খুব কম মানুষই জানেন। অনেককে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়বিস্তারিত পড়ুন
অনেককে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল। অনেক ব্যবহারকারী তাদের জ্ঞান অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এর পিছনের আসল রহস্য কি জানেন? এখানেও রয়েছে এক বৈজ্ঞানিক কারণ।
এবার জেনে নেওয়া যাক..
বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, রুটি ফুলে ওঠার কারণটা হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। যখন আটা বা ময়দার সাথে জল মিশিয়ে মাখানো হয় তখন তাতে প্রোটিনের একটি স্তর তৈরি হয়। এই প্রোটিন কিন্তু আটা বা ময়দাতেই থাকে।
এরপর আটা বা ময়দার নমনীয় স্তরটিকে লাসা বা গ্লুটেন বলা হয়। এই গ্লুটেনের সবচেয়ে বিশেষত্ব হল যে এই নিজের ভেতরে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে সক্ষম। কিন্তু জোয়ার বা বাজারার রুটির ক্ষেত্রে এমনটা হয় না কারণ এর মধ্যে গ্লুটেন থাকে না।
রুটি যখন আগুনে সেঁকা হয় তখন গ্লুটেনের ভিতরে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস অর্থাৎ গ্লুটেনের বাইরে বেরিয়ে এসে ছড়িয়ে পড়ার চেষ্টা করে। এতে রুটির উপরে ভাগের স্তরে চাপ সৃষ্টি হয় এবং এটি ফুলে ওঠে। তবে যতটা বেশি পরিমাণে গ্লুটেন থাকবে তত বেশি ফুলে উঠবে।
ঘুমের মধ্যে দুঃস্বপ্নকে কি কখনও ঠেকানো যায় ?
মের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে কার না ভালো লাগে? সুন্দর স্বপ্ন দেখলে ঘুম ভাঙার পর মনটাও ভালো থাকে। অপরদিকে দুঃস্বপ্ন দেখলে তো আর কথাই নেই। সাধের ঘুম তো ভাঙেই, সেই সঙ্গে দীর্ঘক্ষণ আতঙ্কে থাকতে হয়। যুক্তরাষ্ট্রের শিকাগোর রাশ-প্রেসবিটেরিয়ান-সেন্ট লিউক’স মেডিক্যাল সেন্টারের স্লিপ ডিসঅর্ডার সার্ভিসবিস্তারিত পড়ুন
মের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে কার না ভালো লাগে? সুন্দর স্বপ্ন দেখলে ঘুম ভাঙার পর মনটাও ভালো থাকে। অপরদিকে দুঃস্বপ্ন দেখলে তো আর কথাই নেই। সাধের ঘুম তো ভাঙেই, সেই সঙ্গে দীর্ঘক্ষণ আতঙ্কে থাকতে হয়।
যুক্তরাষ্ট্রের শিকাগোর রাশ-প্রেসবিটেরিয়ান-সেন্ট লিউক’স মেডিক্যাল সেন্টারের স্লিপ ডিসঅর্ডার সার্ভিসের পরিচালক রোসালিন্ড কার্টরাইট ঘুমের মধ্যে দুঃস্বপ্নকে ঠেকানোর বেশ কিছু উপায় জানিয়েছেন। তার মতে-
ধরে নিন যে আপনি দুঃস্বপ্ন দেখতে যাচ্ছেন: আপনি ঘুমাতে যাওয়ার আগে ধরে নিন যে আপনি দুঃস্বপ্ন দেখবেন, এতে আপনার দুঃস্বপ্ন দেখা বন্ধ হবে। আপনি হয়তো একবারের চেষ্টায় এতে সফল হবেন না, কিন্তু কয়েকবারের প্রচেষ্টায় দুঃস্বপ্ন বিদায় নেবে।
দুঃস্বপ্নকে থামান: বিশ্বাস করুন আর নাই করুন, আপনি স্বপ্নকে থামাতে পারবেন। আপনি সিম্পলি এটি করতে পারেন যদি বুঝতে পারেন যে আপনি যা দেখছেন তা দুঃস্বপ্ন।
স্বপ্নকে পরিবর্তন করুন: নেতিবাচক স্বপ্নকে ইতিবাচক স্বপ্নে রূপান্তর করুন। এটি করার জন্য আপনাকে জেগে ওঠতে হতে পারে, কিন্তু অবশেষে আপনি ঘুমের মধ্যে নেতিবাচক স্বপ্নকে ইতিবাচক স্বপ্নে রূপান্তর করতে পারবেন।
স্বপ্ন ডায়েরি রাখুন: আপনার বিছানার পাশে একটি স্বপ্ন ডায়েরি রাখুন এবং প্রতি সকালে এতে আপনার দেখা সব স্বপ্ন লিপিবদ্ধ করুন, শুধুমাত্র দুঃস্বপ্ন নয়, ভালো স্বপ্নও লিখে রাখুন। তারপর নির্দিষ্ট সময় পরপর সেসব স্বপ্ন রিভিউ করুন যা আপনাকে সমস্যায় ফেলে এবং নির্ণয় করার চেষ্টা করুন তারা কেন আপনাকে আপসেট করছে। তারপর উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপসেট দূর করার চেষ্টা করুন।
স্ট্রেস কমান: দুঃস্বপ্নের মূল কারণের একটি নিদারুণ স্ট্রেস। বিষণ্নতা, উৎকণ্ঠা ঘুমের মধ্যে দুঃস্বপ্নকে ডেকে আনে। সুতরাং দুঃস্বপ্ন প্রতিরোধ করতে বিছানায় যাওয়ার আগে আপনার মনকে শান্ত করুন। এক্ষেত্রে আপনি শান্ত সংগীত শুনতে পারেন, বাতিগুলো বন্ধ করে দিতে পারেন, ধ্যান বা প্রার্থনা করতে পারেন, হালকা সুগন্ধযুক্ত মোমবাতি জ্বালাতে করতে পারেন বা বই পড়তে পারেন। মূল কথা হলো, ঘুমানোর আগে আপনার মনকে প্রশান্ত করে, এমন কাজ করুন।
কার্টরাইট তার ‘ক্রাইসিস ড্রিমিং’ বইয়ে লিখেছেন, ‘মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখাটা স্বাভাবিক। কিন্তু বারবার দেখাটা স্বাভাবিকতার পর্যায়ে পড়ে না।’ বারবার দুঃস্বপ্ন দেখলে কোনো ডাক্তার, সাইকিয়াট্রিস্ট কিংবা থেরাপিস্টের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি।
পৃথিবীর আজব সব ফ্যাক্ট!! একদমে কয়টা বলা যায়?
ই- সিগারেটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ষষ্ঠ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষের পূর্বে আর যে দেশগুলি এই ব্যাপারে স্বীকৃতি পেয়েছিল তারা হল উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড নেপাল, পূর্ব টিমোর। গবেষণায় দেখা গেছে ই -সিগারেট গুলির মধ্যে খুবই বিষাক্বিস্তারিত পড়ুন
*ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার অন্যতম একটি গোল্ডেন বুট বিক্রি করেছিলেন ১.৬৭ মিলিয়ন ডলারে যা ভারতীয় অঙ্কে ১১.৫০ কোটি টাকা। তিনি সেই পুরো টাকার অঙ্কটি প্যালেস্টাইনে বসবাসকারী শিশুদের জন্য দান করেছিলেন।
*এক ঘণ্টা শারীরিক কসরত বা জিম করার আগে যদি আমি দুটি কলা খান তাহলে তা আপনার শরীরে এতটাই বল প্রদান করবে যার ফলে আপনি পরবর্তী নব্বই মিনিট আরও নিবিড়ভাবে শরীর চর্চা করার ক্ষমতা রাখবেন।
*চিতা তার নিজের গতি ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করতে পারে আর তাও মাত্র তিন সেকেন্ডে; যেটি পৃথিবীর যেকোনো স্পোর্টস কার থেকে দ্রুত বলে ধরা হয়।
*পৃথিবীর গভীরতম ডাকবাক্সটি জাপান দেশের সুসামি খাঁড়িতে অবস্থিত এবং এই ডাকবাক্সটি জলের দশ মিটার অতলে রয়েছে।
* ‘বন্দনা নেপাল’ নামক আঠারো বছর বয়সী এক তরুণী এক ১২৬ ঘণ্টা এক নাগাড়ে নৃত্য পরিবেশন করে একটি বিশ্বরেকর্ড স্থাপন করেছিলেন যা ছিল পাঁচ দিনের ও অধিক। তিনি এই সময়কালে সঠিকভাবে আহার ,নিদ্রা কিছুই গ্রহণ করতে পারেননি; শুধু হাসি মুখ টি বজায় রেখে নৃত্য পরিবেশনা করে দিয়েছিলেন ।
*জাপানের রাজধানী , টোকিও পৃথিবীর মধ্যে সর্বাধিক নিরাপদ শহর হিসেবে চিহ্নিত। এখানে ছয় বছরের একটি শিশু পর্যন্ত গণপরিবহনে উঠে একা একাই ভ্রমণ করতে পারে।
*১৯৮৬ খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ভারতই ছিল পৃথিবীর একমাত্র সরকার স্বীকৃত দেশ যেখানে হীরা উপলব্ধ ছিল।
*গুগলে কর্মরত চৌদ্দ শতাংশ কর্মী কখনও কলেজে যান নি এবং কলেজে পাঠক্রম নেননি।
* জাপানের কিছু রেস্তোরাঁতে বানরদের দেখা যায় ওয়েটার হিসেবে কাজ করতে বা খাদ্য বহন করতে। মাসিক বেতন হিসেবে এরা কলা পেয়ে থাকে।
* ফেরারি কোম্পানির অধীনে কাজ করা কর্মীদের ফেরারি গাড়ি কেনার অধিকার দেওয়া হয় না ।
*বিশ্ববিখ্যাত ব্র্যান্ড পিউমা এবং অ্যাডিডাসের আবিষ্কর্তা হলেন দুই সহোদর ভাই।
*রাশিয়ার বিশ্ববিখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভ ছিলেন বিশ্বের প্রথম সেই ব্যক্তি যিনি সুপার কম্পিউটারের সাথে দাবা খেলে জয়ী হয়েছিলেন।
* বাঘেদের রাতের দৃষ্টি মানুষের তুলনায় ছয় গুণ বেশি প্রখর। তাই বাঘেরা শিকার করার জন্য রাত হবার জন্যই অপেক্ষা করে থাকে।
*’টিটোনি’ পাখি হল এমন এক প্রজাতির পাখি যারা কখনোই গাছে বসে না ।
*অক্টোপাসেরা ডাইনোসর দের থেকেও অধিক বর্ষীয়ান।
*পৃথিবীর সর্ববৃহৎ পিৎজা টি ইতালির রোমে তৈরি করা হয়েছিল যার ওজন ছিল ১,২৬১.৬৫ বর্গমিটার আর এটি প্রস্তুত করেছিলেন ডোভিলিও নার্ডি ।
*পৃথিবীর সর্বাধিক বিক্রীত ফোন টি আইফোন নয় ; নোকিয়া ১১০০ যেটি কিনা ২০০৩ সালে ২৫০ মিলিয়নের ও বেশি বিক্রয় হয়েছিল।
* কুম্ভলগড় কেল্লাটি হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেওয়াল যাকে বলা হয়ে থাকে, “দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া”। কেল্লাটির ভেতরে ৩৬০ টি মন্দির অবস্থিত।
* Covid 19 রোগীদের সাহায্যার্থে স্টিফেন হকিংসের পরিবার তাঁর ভেন্টিলেটরটি কেমব্রিজের একটি জাতীয় স্বাস্থ্যসেবা হাসপাতালে দান করেছিলেন।
*২৫০ কোটি টাকা বাজেটের চলচ্চিত্র ‘বাহুবলী’ ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ব্যয়বহুল ছবি যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম রেখেছে। চলচ্চিত্রটির পোস্টার যেটি ৫০,০০০ স্কয়ার ফুট সেটি পৃথিবীতে দীর্ঘতম পোস্টারের স্বীকৃতি ও পেয়েছে ।
*৩০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বর্তমান কালের মতো সাতটি মহাদেশ উপস্থিত ছিল না । তখন ছিল একটি ,’সুপার কন্টিনেন্ট ‘যা ছিল বিশাল আকারের এবং তার নাম ছিল “প্যানগিয়া’ আর সেটি একটি একক সমুদ্র দ্বারা বেষ্টিত ছিল যার নাম ‘প্যানথ্যালাসা’।
* লাক্সেমবার্গ পৃথিবীর মধ্যে এমন একটি দেশ হতে চলেছে যেখানে জনসাধারণের জন্য গণপরিবহনের পরিষেবাটি বিনামূল্যে প্রাপ্ত হবে।
*ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য ও স্থিতির কথা চিন্তা করে সিবিএসই বোর্ড ২০২০ র নথি থেকে “fail’ কথাটি তুলে দিয়ে পরিবর্তে ‘Essential repeat’ কথাটি ব্যবহার করতে শুরু করেছে।
* জিও হল বিশ্বের মধ্যে একমাত্র কম্পানি যা মাইক্রোসফট ,গুগল এবং ফেসবুকের পার্টনার বা অংশীদার হিসেবে কাজ করে।
* গুগলে কর্মরত কোনো ব্যক্তি যদি মারা যান তখন তাঁর উপার্জনের অর্ধেক তাঁর স্বামী বা স্ত্রী দশ বছরের জন্য লাভ করে থাকেন এবং তাঁর সন্তানেরা প্রতি মাসে ১০০০ ডলার অর্থাৎ প্রায় ৭৫ হাজার টাকা পেয়ে থাকেন যতক্ষণ না তার ঊনিশ বছর বয়স হচ্ছে।
*নরওয়ে হলো পৃথিবীর অন্যতম দেশ যা বিশ্বের যেকোনো জায়গা থেকে আগত ছাত্র ছাত্রীদের বিনা মূল্যে সেই দেশের বিশ্ববিদ্যালয় তে অধ্যয়ন করার সুযোগ করে দেবে।
*হিমাচল প্রদেশের একজন দুধ বিক্রেতা, কুলদীপ কুমার তার উপার্জনের একমাত্র অবলম্বন , তার গরুটি বিক্রি করে দিয়েছিল। সেই মূল্য দিয়ে সে ছ হাজার টাকা দামের একটি স্মার্টফোন কিনেছিল তার সন্তানদের অনলাইন ক্লাসের সুবিধার্থে ।
*ভোরবেলা যে সময়টিতে আপনি ঘুম থেকে উঠতে চান সেটি যদি আপনি আগের দিন ঘুমোতে যাওয়ার আগে দশ বার নিজের মনে পুনরাবৃত্তি করেন তাহলে কোনো অ্যালার্ম ছাড়াই আপনি সেই সময়টিতে জেগে পড়বেন । একটি মানুষের অবচেতন মন এভাবেই কাজ করে থাকে ।
*ভূ পদার্থবিদ ,রিচার্ড গ্রসের মতে ২০১১ সালের জাপানের ভূমিকম্পের পর থেকে পৃথিবীতে প্রত্যেক দিন ১.৮ মাইক্রো সেকেন্ড হ্রাস প্রাপ্ত হয়েছে।
*মাহাথির মোহাম্মদ যিনি বিরানব্বই বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তিনি পৃথিবীর সর্বাধিক বর্ষীয়ান প্রধানমন্ত্রী হিসেবে একটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন ।
* বিশ্ব ইতিহাসে সর্বাধিক মূল্যের ক্রিকেট ব্যাট টি, এম এস ধোনির বলে ধার্য করা হয় । একটি নিলামে তাঁর ব্যাটটি ৭২ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। এই ব্যাট টি, এমএস ধোনি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ব্যবহার করেছিলেন ।
*সমগ্র পৃথিবীর ১/৬ শতাংশ জমির মালিক হলেন দ্বিতীয় কুইন এলিজাবেথ ।
*পৃথিবীর সর্বাধিক মূল্যবান চিজ (cheese) গাধার দুধ দিয়ে তৈরি হয়ে থাকে।
*সোনা এবং হীরার পাউডার মিশ্রণে তৈরী পৃথিবীর সর্বাধিক মূল্যবান সাবানটি দাম ২৮০০ডলার যা প্রায় ₹ ২০৭,৭৮৯ । তবে তা বিক্রয়ের জন্য এখনো স্বীকৃতি লাভ করেনি ।
*উটপাখির পা এতটাই শক্তিশালী হতে পারে যে তার একটি পদাঘাতে সিংহ পর্যন্ত জখম হয় ,এমনকী তার মৃত্যুও হতে পারে।
* ভারতবর্ষেই হল একমাত্র দেশ যেখানে কুকুরদের পরিবারের সদস্য হিসেবে মানা হয় থাকে।
*ছায়াপথে যত না তারকা আছে তার থেকে বেশি স্নায়ুর সংযোগ স্থাপন করা আছে আমাদের মস্তিষ্কের ভেতরে।
*পৃথিবীতে এমন আংটি আছে যা প্রস্তুত করা হয় ডাইনোসরের হাড়, উল্কা এবং সোনা দিয়ে । এটি হলো অতি দুর্লভ একটি উপাদান।
*পৃথিবীর মধ্যে সর্বকনিষ্ঠ দেশটি হলো দক্ষিণ সুদান ।
*কিং চিতা হল পৃথিবীর মধ্যে দুর্লভের মধ্যেও অতি দুর্লভ একটি পশু।
*১৭০৪ সালে স্যার আইজ্যাক নিউটন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পৃথিবী ২০৬০ সালে শেষ হয়ে যাবে।
* বিরূপ প্রাকৃতিক অবস্থা থেকে বাঁচাতে পেঙ্গুইন দের ঘন রোমগুলি তাদের গরম রাখতে সাহায্য করে ।
*চীনের রাজধানী বেইজিং শহরের বায়ু এতটাই দূষিত যে সেখানে শ্বাস গ্রহণ করলে শারীরিক যে ক্ষতি হয় তা প্রত্যহ এগারো টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকারক ।
*অ্যালেক্সা দেশটিতে এমন একটি দ্বীপ আছে যার দর্শন করলে আপাতদৃষ্টিতে মনে হয় যেন তা বায়ুতে ভাসছে।
* প্রসিদ্ধ বক্সার মেরি কম মাত্র চার ঘণ্টার মধ্যে নিজের দু কেজি ওজন কমাতে সক্ষম হয়েছিলেন একটি বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার স্বীকৃতি পাওয়ার জন্য।
*একজন ব্যক্তি প্লাস্টিক সার্জারিতে ২০০০০০ ডলার এর ও বেশী খরচ করেছিলেন যাতে নিজেকে বাঘের মতো দেখতে লাগে ।
*চায়নায় একটি ব্যক্তি নিজের জন্য একটি ডায়ালিসিস মেশিন তৈরি করেছিলেন; এর ফলে তিনি নিজেকে তেরো বছর বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন ।
*১৯৬০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সামুদ্রিক সিংহ বা ‘সি লায়ন’ এবং ডলফিন এর সাহায্য থাকেন জলের নিচের খনিগুলি শনাক্ত করার উদ্দেশ্যে।
*ডাইনোসররা যখন জীবিত ছিল তখন পৃথিবীতে এক বছরে ৩৭০ টি দিন থাকত।
* ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, ইন্টারনেট ট্র্যাফিক বা অন্তর্জালের যানজটের পনেরো শতাংশ দায়ভার বহন করে ।
*১৯৩২ সালের শীতের মরশুম টি এতটাই শীতল ছিল যে নায়াগ্রা ফলস ও জমে গিয়ে বরফে পরিণত হয়ে গিয়েছিল।
* গবেষণায় দেখা গেছে যে খাদ্য গ্রহণ করার পরে চুইংগাম খেলে তা গলা বুক জ্বালা রোধ করতে সক্ষম ।
*বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ,”মিশন ইম্পসিবল’ ছবিটির চিত্রায়ণের সময় জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ , বুর্জ খালিফার একেবারে শীর্ষে অধিষ্ঠান করেছিলেন।
* ‘টাইটানিক’ ছবিটি বিশ্বের প্রথম ছবি যেখানে একই চরিত্রে অভিনয় করার জন্য দু জন অভিনেত্রী একই সাথে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
*একটি গবেষণায় জানা গেছে চকোলেট মিল্ক যেকোনো শক্তিবর্ধক পানীয় অপেক্ষা মানব শরীরের পক্ষে বেশী লাভদায়ক।
*পৃথিবীর সর্বাধিক পুরোনো পরিধান মিশর দেশে পাওয়া গেছে এবং তা পাঁচ হাজার বছরের অধিক পুরোনো।
*আপনার ডান কান , কথা বা বক্তৃতা শোনার জন্য বেশি কার্যকরী আর আপনার বাঁ কানটি সংগীত শোনার জন্য অধিক কার্যকরী।
* A গ্রুপের রক্তধারক অপেক্ষা মশারা প্রায় দ্বিগুণ পরিমাণে সেই ব্যক্তিদেরই বেশী কামড়ায় যাঁদের রক্তের গ্রুপ হলো O ।
*পৃথিবীর দীর্ঘতম জাজ্বল্যমান আলোর বাল্ব টি ১৯০১ সালে লাগানো হয়েছিল এবং তখন থেকেই এটা জ্বলে আসছে।
* দিল্লি এবং মুম্বই মিলিয়ে যে কটা রেস্তোরাঁ ভারতে আছে তার থেকে বেশি রেস্তোরাঁ লন্ডনে অবস্থিত আছে।
*২০০৭ সালে ইরান চোদ্দ টি কাঠবিড়ালিকে গ্রেপ্তার করেছিল গুপ্তচরবৃত্তি করার জন্য ।
* মানুষের চোখ যদি একটি ডিজিটাল ক্যামেরা হতো তাহলে সেখানে ৫৭৬ মেগাপিক্সেল থাকত।
*অন্ততপক্ষে দিনের একটি সময়ে আপনার শরীরের রোগ প্রতিরোধ করার যন্ত্রটি এমন একটি কোষকে ধ্বংস করে থাকে যার উপস্থিতি মানুষের শরীরে ক্যান্সারের সংক্রমণ ঘটাতে পারতো।
*অ্যালবার্ট আইনস্টাইন অস্ত্রোপচার করতে না চেয়ে ইচ্ছাকৃতভাবে মৃত্যুকে বরণ করেছিলেন।
*আইসক্রিমের বিজ্ঞাপনগুলোতে আমরা যে আইসক্রিম গুলি দেখে থাকি সেগুলো কিন্তু আসল আইসক্রিম নয়; সেগুলি হল আলুর মণ্ড। আইসক্রিমের পরিবর্তে আলু এই কারণেই ব্যবহার করা হয় যাতে বিজ্ঞাপন টি প্রস্তুত করার সময় সে টি না গলে যায়।
*রাশিয়ায় শীতের মরশুম টি হয় পৃথিবীর মধ্যে বসবাসযোগ্য সব থেকে শীতলতম স্থান । এখানে জানুয়ারি মাসে কিছু কিছু গ্রামে তাপমাত্রা -৪৩ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও চলে যায় ।
*দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার ঊনত্রিশ বছর পরও একজন জাপানি সৈনিক নিজেকে লুকিয়ে রেখেছিলেন কারণ তিনি জানতেন না তত দিনে যুদ্ধ শেষ হয়ে গেছে।
* যদি মানুষ একে অপরকে হত্যা করতে থাকে যেভাবে তারা পশুদের হত্যা করে এসেছে তাহলে মাত্র সতেরো দিনের মধ্যেই মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে ।
* পেঙ্গুইনদের ডিম সেদ্ধ করার পর তা স্বচ্ছ হয়ে যায় ।
* উত্তর কোরিয়ার এবং ইউরোপ মহাদেশের সম্মিলিত জনসংখ্যা ভারতের বর্তমান জনসংখ্যা থেকে কম ।
*অত্যাধিক শুয়ে থাকলে এবং বসে থাকলে মানুষের অকাল মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় ।
*জলের মধ্যে থাকা আঙুলগুলির মধ্যে বেশির ভাগ সময় বলিরেখা পড়ে যায় যার কারণ বলিরেখা যুক্ত আঙুল জলের নিচে যে কোনো পিচ্ছিল পদার্থকে শক্তভাবে ধরে রাখতে সক্ষম।
*স্বামী বিবেকানন্দের অমূল্য বাণীর ৪৭৩ শব্দগুলি আজও শিকাগো আর্ট ইনস্টিটিউটের নিচের তলার সিঁড়িতে খোদাই করা আচে এবং তা জাজ্বল্যমান অবস্থায় দৃশ্যমান।
*একটি অক্টোপাসের চোখের তারা আয়তক্ষেত্রকারের হয়ে থাকে।
- মালয়েশিয়াতে এমন একটি অভিনব রেস্তোরাঁ আছে যেখানে আপনার শরীর কতটা শীর্ণ তা বিচার করে খাবারের ওপর ছাড় দেওয়া হয়ে থাকে।
- নেপালের চিকিৎসক ডাক্তার সান্দাক রুইত, এক লাখ গরীব মানুষদের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এবং তাও বিনা মূল্যে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মহান ডাক্তারের নাম কেউ ই জানে না ।
- যদি পৃথিবী কেবলমাত্র পাঁচ সেকেন্ডের জন্যও অক্সিজেন হারিয়ে ফেলে তাহলে প্রত্যেকটি কংক্রিটের দ্বারা নির্মিত ভবন ধুলোয় পরিণত হবে ।
- বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের চক্ষুদ্বয় খুব যত্ন সহকারে নিউ ইয়র্ক শহরে সংরক্ষিত করা আছে ।
সংক্ষেপে দেখুনমাটির নীচে, আবার আগ্নেয়গিরির উপরে, পৃথিবীর সাতটি আজব জনবসতি ? কোথায় সেগুলো?
একবিংশ শতাব্দীতে লোকেরা আকাশ ছোঁয়া ইমারতে নিজেদের স্বপ্নের আশিয়ানা তৈরি করতে চান। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু আজব জায়গা রয়েছে, যেখানে বসতি এবং জীবনযাপনের আদব-কায়দা আপনাকে অবাক করে দেবে। শুধু অবাক হলে হবে না, অদ্ভুত তাদের বস্তি। মানুষতো সেখানে থাকেই পাশাপাশি এখানকার জনপ্রিয়তার কারণে এখানে ট্যবিস্তারিত পড়ুন
একবিংশ শতাব্দীতে লোকেরা আকাশ ছোঁয়া ইমারতে নিজেদের স্বপ্নের আশিয়ানা তৈরি করতে চান। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু আজব জায়গা রয়েছে, যেখানে বসতি এবং জীবনযাপনের আদব-কায়দা আপনাকে অবাক করে দেবে। শুধু অবাক হলে হবে না, অদ্ভুত তাদের বস্তি। মানুষতো সেখানে থাকেই পাশাপাশি এখানকার জনপ্রিয়তার কারণে এখানে ট্যুরিষ্ট ঝাঁকে ঝাঁকে হাজির হয়। এমন কিছু অদ্ভুত জায়গা কোথায় সেগুলো?
কুয়রপেরি
দক্ষিণ অস্ট্রেলিয়ার কুয়ারপেরি নামে একটি বিচিত্র গ্রাম আছে। যেখানে গ্রামে মাটির নীচে বসে রয়েছে দা মাইনিং টাউন নামে বিখ্যাত এই গ্রামটির মানুষ। সাধারণ শহর বা জনপদের মত নয়। তবে এখানে চার্চ, মিউজিয়াম, আর্ট গ্যালারি, বার, হোটেল, শুটিং স্পট মল এবং আরও বেশ কিছু আলিশান ঘর রয়েছে। এখানে মাটির নীচে তাপমাত্রা অত্যন্ত কম থাকে। যার কারণে অত্যন্ত ঠান্ডা।
হুয়াকাচাইনা
হুয়াকাচাইনা নামে একটি ছোট কসবা রয়েছে। যেখানকার চারিদিকে বালির টিলা দিয়ে ঘেরা। স্বর্গের মতো দেখতে এই জনপদের মরুভূমির ঠিক মাঝখানে এর মত শস্য-শ্যামলা সবুজ জনপদ। এখানকার নীল জল এর সুন্দর সুইমিংপুল রয়েছে। হুয়াকাচাইনাতে স্টুডেন্ট লাইব্রেরি দোকান এবং লাইব্রেরির সুবিধা রয়েছে। এখানকার বাসিন্দারা এটাকে স্বর্গের চেয়ে কম বলে মনে করেন না।
হ্যাঙ্গিং মনেস্ট্রি
ভারতের পড়শি দেশ চিনে পাঁচটি খতরনাক পাহাড় রয়েছে। যার মধ্যে একটি সানজি প্রান্তের হ্যাঙ্গিং মাউন্টেন। পাহাড়ের কোনায় হাওয়াতে ঝুলন্ত বাড়ি বানানো হয়েছে। যে যেখানে হ্যাঙ্গিং নামে একটি প্রসিদ্ধ মাউন্টেন এর পাশে গোল্ডেন নদী হয়ে বয়ে যায়। প্রকৃতপক্ষে এই বাড়িগুলো অনেক উঁচুতে বানানো হয়েছে। যাতে বন্যার সময় কোথাও কোনো ক্ষতি না হয়।
আঙ্গাসিমা
ফিলিপাইন সাগরের মধ্যে অবস্থিত এই আইল্যান্ডে থাকা আঙ্গাসিমা দুনিয়ার সবচেয়ে বাহাদুর গ্রাম রূপে নিজেদের চিহ্নিত করে ফেলেছে। এর উচ্চতা ৪২৩ মিটার এবং এটি প্রায় ৬ কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে রয়েছে। বলা হয় যে এটি ১৭৮০ সালে এখানে ফেটে যাওয়া আগ্নেয়গিরি এখানকার লোকেদের এলাকা ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু এই দুর্ঘটনার প্রায় পঞ্চাশ বছর পার হয়ে যাওয়ার পরও ফের এখানে লোক ফিরে এসে বাড়ি বানিয়েছে।
আন্ডিডল
এই শহরের গণনা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রঙিন শহরের মধ্যে করা হয়। ঝিলের ঠিক মাঝামাঝি থাকা এই ঘরের কাঠের ঘর এখানে অত্যন্ত আকর্ষনীয় দেখতে। ১৯৮৮ সালের আগে পর্যন্ত কেবল নৌকায় যাওয়া সম্ভব ছিল। এখন এখানে লম্বা-চওড়া সড়ক তৈরি করা হয়েছে। যাতে বাইরের দুনিয়ার লোকেরা এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে আসা টুরিস্ট বোটিং এর মাধ্যমে শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
আইসারটাক
গ্রিনল্যান্ডের আইসারটাক একটি স্বপ্নের মতো নগর। যেখানে পৃথিবীর ভিড়ভাড় থেকে আলাদা দূরে নির্জন জায়গায় এখানে জনবসতি তোলা সহজ ছিল না। এখানকার বাসিন্দারা খাওয়ার জন্য শুধু মাংসের উপরই নির্ভরশীল ছিল। কারণ এখানে চাষাবাদ করা পরিস্থিতি নেই। কিন্তু আজ এখানে সুপার মার্কেট থেকে নিয়ে সমস্ত সুবিধা উপলব্ধ রয়েছে।
গোরম
গোরম আসলে একটি open-air মিউজিয়াম। যেখানে আপনার পাথরের ভেতরে তৈরি হওয়া চার্চ এবং ঘর দেখতে পাওয়া যাবে । তুর্কির এই ঐতিহাসিক জায়গা কাপাসিয়া প্রান্তে অবস্থিত। একটি প্রাচীন মাল্টিলেভেল আন্ডারগ্রাউন্ড
সংক্ষেপে দেখুনদ্য ক্রাইং বয় পেইন্টিং কেন অভিশপ্ত ?
দ্য ক্রাইং বয় পেইন্টিং: অভিশপ্ত পেইন্টিং দ্য ক্রাইং বয় পেইন্টিংটি জিওভান ব্রাগোলিন নামে একজন ইতালীয় চিত্রশিল্পী দ্বারা আঁকা হয়েছিল; যা ছিল তার স্প্যানিশ ছদ্মনাম। তার আসল নাম ব্রুনো আমাডিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭০/৮০ এর দশক পর্যন্ত এই পেইন্টিং গুলো খুবই জনপ্রিয় উঠেছিল। কমবেশি সবার ঘরেই এই পেইন্টবিস্তারিত পড়ুন
দ্য ক্রাইং বয় পেইন্টিং: অভিশপ্ত পেইন্টিং
দ্য ক্রাইং বয় পেইন্টিংটি জিওভান ব্রাগোলিন নামে একজন ইতালীয় চিত্রশিল্পী দ্বারা আঁকা হয়েছিল; যা ছিল তার স্প্যানিশ ছদ্মনাম। তার আসল নাম ব্রুনো আমাডিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭০/৮০ এর দশক পর্যন্ত এই পেইন্টিং গুলো খুবই জনপ্রিয় উঠেছিল। কমবেশি সবার ঘরেই এই পেইন্টিং থাকতো।
৮০ এর দশকে এসে এই পেন্টিং অভিশপ্ত হওয়ার কুখ্যাতি লাভ করে। ৮০ এর দশকে বেশকিছু বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সেসব বাড়িতে থাকা এই পেইন্টিং অক্ষত থেকে যায়। দমকল বাহিনী সেসময় একটি তথ্য দেয় যে তারা এখন পর্যন্ত প্রায় ১৬ টি পুড়ে যাওয়া বাড়িতে এই চিত্রকর্মটি পেয়েছে। সেসব বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও ছবিটি অক্ষত ছিল। আর তখন মানুষজনের মধ্যে এই বিশ্বাস জন্মে যে এই চিত্রটি অভিশপ্ত।
কান্নারত ছবির স্কেচ করছেন চিত্রশিল্পী
ক্রাইং বয় পেইন্টিংগুলি ১৯৫০-৮০ এর দশকে ব্যাপকভাবে ছাপা হচ্ছিল, এবং সমগ্র যুক্তরাজ্য জুড়ে ব্যাপকভাবে বিক্রি ও হয়েছিল।
৪ সেপ্টেম্বর,১৯৮৫
ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’ একটি সংবাদ প্রকাশ করে, রন এবং মে হল নামের এক দম্পতি সম্পর্কে, এই দম্পতির বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং তারা এরজন্য ক্রাইং ভয় পেইন্টিং কে দায়ী করছিল। কারণ ঐ বাড়িতে পেইন্টিং টি ছাড়া আর বাকি সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
পেইন্টিং এর ছেলেটি কে?
জিওভানও এই রকম ক্রাইং বয় নিয়ে অসংখ্য পেইন্টিং তৈরি করেছিলেন। কিছু পত্রিকা প্রচার কে যে তিনি একটি স্প্যানিশ এতিমখানার শিশুদের ছবি আঁকছিলেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
আরেকটি গল্প প্রচলিত আছে যে জর্জ ম্যালরি নামে একজন স্কুল শিক্ষক এই ছবির চিত্রশিল্পী কে খুঁজে বের করেছিলেন এবং তাকে পেইন্টিং করা ছেলেটির সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তাকে জিওভানও বলেছিলেন,যে ছেলেটি ‘ডন বনিলো’ নামে একটি স্প্যানিশ পথশিশু ছিল।
জিওভানওর বাচ্চাটির সাথে ১৯৪৯ সালে মাদ্রিদে তার সাথে দেখা হয়েছিল। বিশ্বযুদ্ধের শেষের পরে ইতালি থেকে পালিয়ে যাওয়ার পরে যার বাবা-মা রহস্যজনক অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল এবং তাই লোকেরা তাকে ‘এল ডায়াবলো’ নামে ডাকতে শুরু করেছিল, এর মানে ছিল শয়তান। তাই এজন্য কেউ তাকে দত্তক নিতে চায়নি। সে নাকি যেখানে যেতো সেখানেই আগুন লেগে যেত।
ছেলেটিকে একজন পুরোহিতের ইচ্ছার বিরুদ্ধে জিওভান দত্তক নিয়েছিলেন এবং তার চিত্রকর্ম এঁকে তাকে অপব্যবহার করতে শুরু করেন। ছোট্ট দুঃখি অনাথের চিত্রগুলি তাকে ধনী করে তোলে। কিন্তু একদিন হঠাৎই তার স্টুডিওটি রহস্যজনকভাবে পুড়ে যায় এবং জিওভান এই অগ্নিসংযোগের জন্য দায়ী করে সেই ছেলেটিকে, এবং ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। এর কয়েক বছর পর, বার্সেলোনায় একটি গাড়ি বিস্ফোরণে সেই ছেলেটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ডঃ ডেভিড ক্লার্ক নামের এক সাংবাদিক এই রহস্য সম্পর্কে গবেষণা করেছিলেন, তিনি বলেন যে তিনি কোনো প্রমাণ খুঁজে পাননি; যে জর্জ ম্যালরির, জিওভানির সঙ্গে কখনো দেখা হয়েছিল। হয়তো এগুলো তিনি বানিয়ে বলেছিলেন, খবরে আসার জন্য।
ডঃ ডেভিড ক্লার্ক আরও বলেন যে জিওভান হয়ত ২০-৩০ জন কান্নাকাটিকারী ছেলেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভেনিসে দেখার পর এঁকেছিলেন। যার প্রিন্ট ১৯৭৯ এর দশকে ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে প্রচুর পরিমানে বিক্রি হয়েছিল।
৪ সেপ্টেম্বর ১৯৮৫ সালে, ‘দ্য সান’ পত্রিকায় ক্রাইং বয় পেইন্টিং নিয়ে ‘ক্রাইং বয় জলন্ত অভিশাপ’ শিরোনামটি পাঠকদের মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল। যেটি ছিল রণ ও মে হল দম্পতির বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা।
‘দ্য সান’ এই নিউজ প্রকাশ করে তখন জনপ্রিয়তার একদম তুঙ্গে। তখন তারা পাঠকদেরকে তাদের বাড়িতে থাকা এই অভিশপ্ত পেইন্টিং টি সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়। ক্রাইং বয় এর প্রায় ২৫০০ টি প্রিন্ট ’সান’ এর অফিসে পাঠানো হয়েছিল। যার ফলে নিউজ রুমে ১২ ফুট উঁচু একটি স্তুপের সৃষ্টি হয়েছিল।
এর এক সপ্তাহ পরে ‘দ্য সান’, ‘ক্রয়িং-বয় কার্স স্ট্রাইকস এগেইন’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিল। যেখানে তারা একটি তরুণের পরিবারের বাড়ি আগুনে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু সেই বাড়িতে শুধুমাত্র পেইন্টিংটি অক্ষত ছিল।
‘দ্য সান’ এই বিষয়ে তাদের শেষ নিউজ কাভার করেছিল ‘Crying Flame’ শিরোনামে। যা হ্যালোউইনে প্রকাশিত হয়েছিল। যেখানে তারা দাবি করেছিল যে তারা টেমস নদীর কাছে, তাদের সংগ্রহিত করা সকল পেইন্টিং তারা একটি বিশাল বনফায়ারে পুড়িয়ে দিয়েছে।
এই পেইন্টিং গুলো পুড়িয়ে দেয়ার সময় সেখানে উপস্থিত থাকা ‘ব্যারি ডেভিস’ নামের এক ফায়ার অফিসার বলেন যে
বাড়িগুলোতে আগুন কেনো লাগতো?
বেশ কিছু তদন্তের পর দেখা গেছে যে এই আগুন লাগার বেশিরভাগেরই স্বাভাবিক কারণ ছিল। যেমনঃ- সিগারেট, ত্রুটিপূর্ণ তারের বা অপ্রত্যাশিত ডিপ-ফ্রাইং প্যান।
বৈজ্ঞানিক ব্যখ্যা
প্রিন্টগুলি অগ্নি-প্রতিরোধী বার্নিশ দিয়ে প্রলেপিত ছিল। ফলে এটি সহজেই পুড়ে যাওয়া বাড়িতে অক্ষত ছিল।
ডঃ ডেভিড ক্লার্ক আরও আবিষ্কার করেছিলেন যে পেইন্টিংটি একটি সংকুচিত বোর্ডে মুদ্রিত হয়েছিল যা এটি পোড়াতে অসুবিধা করে।
চিত্রকর্মটি কি সত্যিই অভিশপ্ত ছিল?
যেহেতু পেইন্টিংগুলিতে কেন আগুন ধরে না তার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে, তাই এটিকে অভিশপ্ত বলা চলে না। তবুও অনেকে বিশ্বাস করে যে চিত্রটি অভিশপ্ত এবং তারা এই জাতীয় চিত্রগুলি বাড়ির দেয়ালে ঝুলিয়ে না রাখার পরামর্শ দেয়।
জিওভান ব্রাগোলিন ১৯৮১ সালে মারা যান এবং এই গল্পের সত্যটিও তার সাথে চলে গেছে এবং এটি একটি নিছক কাকতালীয় ঘটনা যে সমস্ত ঘর পুড়ে গেছে তাদের দেয়ালে এই চিত্রগুলি সাজানো ছিল এবং তাই লোকেরা ভেবেছিল যে চিত্রটি অভিশপ্ত। আর রন ও মে দম্পতির ঘটনার এমন রসালো হেডলাইন সান পত্রিকায় প্রকাশিত হওয়ার পর চিত্রটি দ্রুত হয়ে ওঠে গল্প করার জন্য একটি মুখরোচক বিষয়। যা সম্পর্কে এখনো মানুষের আগ্রহের শেষ হয়নি।
আচ্ছা আপনি কি আপনার বাড়িতে এই পেইন্টিং টাঙানোর সাহস করবেন?
কেন লেক নেট্রোনে কোনো প্রাণি পড়লে তা পাথরের মূর্তিতে পরিনত হয়?
লেক নেট্রোনের অজানা কথা কেন লেক নেট্রোনে কোনো প্রাণি পড়লে তা পাথরের মূর্তিতে পরিনত হয়? ২০১১ সাল, ব্রিটিশ ফোটোগ্রাফার নিক ব্র্যান্ড ছবি তুলছিলেন পূর্ব আফ্রিকার কেনিয়ার সীমান্তের পাশে। এক সময় তিনি প্রবেশ করে তানজানিয়ার আরুশা অঞ্চলে। তিনি একটি হৃদ দেখতে পান যার নাম ন্যাট্রন হৃদ। এই হৃদটা অন্যান্য হৃদ থবিস্তারিত পড়ুন
লেক নেট্রোনের অজানা কথা
কেন লেক নেট্রোনে কোনো প্রাণি পড়লে তা পাথরের মূর্তিতে পরিনত হয়?
২০১১ সাল, ব্রিটিশ ফোটোগ্রাফার নিক ব্র্যান্ড ছবি তুলছিলেন পূর্ব আফ্রিকার কেনিয়ার সীমান্তের পাশে। এক সময় তিনি প্রবেশ করে তানজানিয়ার আরুশা অঞ্চলে। তিনি একটি হৃদ দেখতে পান যার নাম ন্যাট্রন হৃদ। এই হৃদটা অন্যান্য হৃদ থেকে সম্পুর্ন আলাদা। কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নই। কেননা, এর তীরের দিকে অনেক পশু পাখির মৃত দেহ এবং সেগুলো প্রাকৃতিক উপায়ে মমি করে রাখা। মিশরীয়রা যেমন করে মমী করতো।
লেক নেট্রোন এর অবস্থান আফ্রিকার তানজানিয়াতে। জায়গাটা খুবই দুর্গম প্রান্তে হওয়ায়, এতো কাল লেক নেট্রোনটা মানুষের অগোচরেই ছিল। ২০১১ সালে ব্রিটিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড পৃথিবির সামনে আনে লেক নেট্রোন এর রহস্য। যা সবাইকে হতবাক করে দেয়।
লেকটির তলদেশ তৈরি হয় ২৬ লক্ষ বছর আগে প্লাইসটোসিন যুগে।
লেকটিতে রয়েছে প্রচুর পরিমানে সোডিয়াম ও পটাশিয়াম কার্বনেট এবং সোডা। যার কারনে লেকটি অত্যাধিক ক্ষারীয় ( ক্ষারীয় মাত্রা গড়ে ১০.৫ পিএইচ)। যা কোনো শরির কে পুড়িয়ে ফেলতে সক্ষম। মানুষের বসবাস নেই বললেই চলে। তবে প্রচুর পাখি ও অন্যান্য প্রাণি দেখতে পাওয়া যায়। পাখি বা অন্যান্য প্রাণি কোনো ক্রমে পানিতে পড়ে গেলে, পানির অত্যাধিক ক্ষারীয়তার জন্য তাদের শরির পুড়ে যায়। এবং পানিতে থাকা সোডা সময়ের সাথে সাথে জমে শক্ত হয়ে যায়। যার ফলে ওই প্রাণিটি মমিতে পরিনত হয়। ঠিক যেমন পক্রিয়ায় মমি করা হতো মিশরীদের।
সোডিয়াম ও পটাশিয়াম কার্বনেটের জন্য লেকটিতে সায়ানোব্যাকটেরিয়া জম্মায়। যার ফলে লেকটির পানি দেখতে রক্তিম। তাছারাও লেকটিতে এক প্রকার তেলাপিয়া মাছও দেখা যায়।
বছরের অনেকটা সময়ে লেকটিতে প্রজননের জন্য ফ্লেমিঙ্গ পাখির দেখা পাওয়া যায়। যা সংখ্যার দিক দিয়ে কয়েক লাখের উপর। কিন্তু ঔ পাখিদের কোনো ক্ষতি হয় না। বিজ্ঞানীদের ধারনা, ফ্লেমিঙ্গ পাখিদের পায়ের কিছু অংশ তাদের প্রজননের সুবিধার জন্য এমন ভাবে বিবর্তন হয়েছে, যার জন্য লেকটির কঠিন ক্ষারকীয় পরিবেশে তারা স্বাভাবিক চলাফেরা করতে পারে।
২০১৩ সালে নিক ব্র্যান্ড লেক নেট্রোন সম্পর্কে Across the Ravaged Land নামে একটি বইও লেখেন।
বৃষ্টি বা বজ্রপাতের সময় কই মাছ কেন মাটিতে উঠে আসে ?
আমাদের দেশেও বর্ষাকালে একটা ব্যাপার লক্ষ্য করা যায়। আষাঢ়-শ্রাবণে দিকে যখন প্রচন্ড বৃষ্টি হয়, আশেপাশের পুকুর, খাল-বিল থেকে কই মাছ মাটিতে উঠে আসে। জীবন্ত কই মাছ মাটির ওপর লাফালাফি করে। এই ঘটনাকে গ্রামের মানুষ বলে ‘মাছ উজানোউজান হলো স্রোতের বিপরীত দিকে যাওয়া। কেন এমন হয়? নিশ্চয়ই প্রশ্নটা আপনার মনেও এবিস্তারিত পড়ুন
আমাদের দেশেও বর্ষাকালে একটা ব্যাপার লক্ষ্য করা যায়। আষাঢ়-শ্রাবণে দিকে যখন প্রচন্ড বৃষ্টি হয়, আশেপাশের পুকুর, খাল-বিল থেকে কই মাছ মাটিতে উঠে আসে।
জীবন্ত কই মাছ মাটির ওপর লাফালাফি করে। এই ঘটনাকে গ্রামের মানুষ বলে ‘মাছ উজানোউজান হলো স্রোতের বিপরীত দিকে যাওয়া। কেন এমন হয়? নিশ্চয়ই প্রশ্নটা আপনার মনেও এসেছে। ইন্টারনেট কিংবা খুব বেশি বইতে এই বিষয়ে তেমন কোনো তথ্য নেই। এই বিষয়ে জানতে হলে প্রথমে ট্যাক্সিস সম্পর্কে ধারণা থাকতে হবে।
ট্যাক্সিস একটা টার্ম; যার অর্থ প্রাণীর দিকমুখিতা। সহজভাবে বললে, বিভিন্ন পরিবেশে (যেমন- তাপ, চাপ, আলো, শব্দ) প্রাণীর ছুটে চলা। যখন বিভিন্ন পরিবেশের দিকে প্রাণী ছুটে চলে, তখন তাকে পজেটিভ ট্যাক্সিস বলা হয়। কই মাছের ট্যাক্সিস হলো পজিটিভ ট্যাক্সিস।
কোনো প্রাণী স্রোতের দিকে চললে তাকে রিওট্যাক্সিস বলে। যা এক প্রকার পজিটিভ ট্যাক্সিস। বৃষ্টি হলে পুকুর বা নদীতে পানি বেড়ে যায়। তখন স্রোতের দিকে কই মাছ চলতে শুরু করে; বিষয়টিকে অনেকেই নতুন পানিতে যাওয়া বলে থাকেন। আর কই মাছের পাখনা বেশ শক্ত. তাই তারা মাটির উপরেও নড়াচড়া করতে পারে।
আরেকটি কারণও আছে অবশ্য। দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয়। কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে রিওট্যাক্সিসে সাড়া দেয়। শুধু কই-ই নয়; শিং, মাগুর, গুতুম মাছও বৃষ্টির সময় স্রোতের দিকে এবং পুকুর পাড়ে উঠে আসে।
অনেক দেশেই মাছ বৃষ্টি হয়। বিশেষ করে হন্ডুরাসে। গত বছর মাছ বৃষ্টির অভিজ্ঞতা লাভ করেছে শ্রীলঙ্কাও। উপরের ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে মিলে যেতে পারত হান্ডুরাস বা শ্রীলঙ্কার সঙ্গে। কিন্তু কেউ কেউ মাছগুলোকে দেখে শনাক্ত করে যে, এগুলো তাদের এলাকার মাছ নয়। তাই এটারও আলাদা ব্যাখ্যা রয়েছে, যা নিয়ে অন্য একদিন আলোচনা করা হবে।
সংক্ষেপে দেখুনসকালে সঙ্গীর ঘুম ভাঙাবেন কোন পদ্ধতিতে ?
দম্পতিদের মধ্যে সবচাইতে সুন্দর মুহূর্ত হচ্ছে সকাল। আদর সোহাগ আর কিছু দুষ্টামি সবকিছু মিলিয়ে সঙ্গীর ঘুম ভাঙানোর মুহূর্তটা সত্যি অতুলনীয়। তবে অবশ্যই খেয়াল রাখা জরুরি যে, আপনার ঘুম ভাঙানোর পদ্ধতিতে যেন সঙ্গী বিরক্ত না হয়। উল্টো আপনার ঘুম ভাঙানোর কৌশলটি এমন হওয়া চাই, যা আপনার সঙ্গীর জন্য হবে আনন্দদায়ক আবিস্তারিত পড়ুন
দম্পতিদের মধ্যে সবচাইতে সুন্দর মুহূর্ত হচ্ছে সকাল। আদর সোহাগ আর কিছু দুষ্টামি সবকিছু মিলিয়ে সঙ্গীর ঘুম ভাঙানোর মুহূর্তটা সত্যি অতুলনীয়। তবে অবশ্যই খেয়াল রাখা জরুরি যে, আপনার ঘুম ভাঙানোর পদ্ধতিতে যেন সঙ্গী বিরক্ত না হয়। উল্টো আপনার ঘুম ভাঙানোর কৌশলটি এমন হওয়া চাই, যা আপনার সঙ্গীর জন্য হবে আনন্দদায়ক আর তৃপ্তির।
ভারতের জনপ্রিয় জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালে সঙ্গীকে জাগাতে কিছু প্রচেষ্টা তো থাকতেই হবে আর তার প্রতি থাকতে হবে ভালোবাসার প্রকাশ। কিছু আদরণীয় উপায়ও বর্ণিত হয়েছে সে প্রতিবেদনে, চলুন তবে জেনে নেয়া যাক সেই কৌশলগুলো-
বাহুবন্ধনে রাখুন
সকালে আপনি সঙ্গীকে জড়িয়ে ধরতে পারেন। সঙ্গীর শরীরে আলতো করে আঙুল বোলাতে পারেন। তার কপালে আলতো করে চুমু দিতে পারেন। এটা তাকে বিশেষ অনুভূতি এনে দেবে এবং তার সকালটা সুন্দর হবে। যদি রাতে আপনার সঙ্গীর ঘুম ভালো না-ও হয়, তবু এটা তার অনুভূতিকে নাড়িয়ে দেবে।
আলতো চুমু দিন
সঙ্গী ঘুমিয়ে আছে, এ সময় তাকে আলতো চুমু দেওয়ার চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে। সঙ্গীকে সকালে জাগিয়ে তোলার অন্যতম সুন্দর উপায় এটি। আপনি তার গাল ও কপালে আলতো করে চুমু দিতে পারেন। আমরা নিশ্চিত, এতে সঙ্গী খুব খুশি হবে।
কানে ফিসফিস করে কিছু বলুন
সঙ্গীকে এটা অনুভব করতে দিন, তাকে পেয়ে আপনি কতটা সুখী। তার কানে ফিসফিস করে এমন কিছু বলুন, যা তার মনে রোমান্টিক অনুভব এনে দেবে। এতে জেগে উঠবে আপনার সঙ্গী আর এর পরের ভালোবাসাটুকু আপনাদের জন্য তোলা রইল।
মধুর খুদেবার্তা পাঠান
সঙ্গীকে মুঠোফোনে কল দিতে পারেন, বলতে পারেন আবেগময় কিছু কথা। অথবা পাঠাতে পারেন মিষ্টি খুদেবার্তা। ঘুম থেকে জেগে সঙ্গী যখন ওই বার্তা পড়বে, তখন তার হৃদয়ে সুখানুভূতি নিশ্চয়ই জাগ্রত হবে। এতে আপনাদের সম্পর্ক হবে আরও গাঢ়।
সঙ্গীর প্রিয় নাস্তা তৈরি করুন
আপনি জানেন, আপনার সঙ্গী সকালে কী খেতে পছন্দ করে। তো, প্রস্তুত করুন। আর কানে ফিসফিস করে বলুন- তোমার পছন্দের খাবার তৈরি। এবার ওঠো। আমরা নিশ্চিত, এতে আপনার সঙ্গী খুব খুশি হবে। জেগে উঠবে পরম তৃপ্তি নিয়ে।
গোসলের নিমন্ত্রণ
সকালে আপনারা চাইলে একসঙ্গে গোসল করতে পারেন। সে জন্য সঙ্গীর ঘুম ভাঙান। আর এ আমন্ত্রণে নিশ্চয়ই সঙ্গী বিরক্ত হবে না। গোসলের মুহূর্তটি আপনাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে, প্রেমময় করবে।
হতে পারে দুর্দান্ত মিলন
সংক্ষেপে দেখুনএটা সঙ্গীর ঘুম ভাঙানোর দুর্দান্ত কৌশল। ভালোবাসা, পারস্পরিক আবেগ ও শারীরিক লিপ্ততার চাইতে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে যৌথ জীবনে? সকালে সঙ্গীকে সেই আবেগ দিয়ে জাগিয়ে তুলুন। দেখবেন, আপনার সঙ্গী একটুও বিরক্ত বোধ করছে না। বরং আপনার মানসিক ও শারীরিক ছোঁয়া তাকে এনে দেবে পরম পুলক-মুহূর্ত।
টাটকা ইলিশ মাছ চেনার উপায় কি?
বাজারভর্তি মাছ। সব যে টাটকা নয় তা আর বলে দিতে হবে না। টাটকা মাছ কিনতে গিয়ে অনেকে বাসি-পঁচা মাছ বেশি দাম দিয়ে কিনে আনেন। কেউ কেউ তো অভিযোগ করেন, ইলিশের সেই স্বাদ কি আর আছে? সাগর ও নদী থেকে ইলিশ মাছ সংগ্রহ করা হয় এবং এই দুই উৎসস্থলের মধ্যে নদীর ইলিশই বেশি সুস্বাদু। অভিজ্ঞরা তো বলেন উজ্জ্বল রুপালি ইলিশবিস্তারিত পড়ুন
বাজারভর্তি মাছ। সব যে টাটকা নয় তা আর বলে দিতে হবে না। টাটকা মাছ কিনতে গিয়ে অনেকে বাসি-পঁচা মাছ বেশি দাম দিয়ে কিনে আনেন। কেউ কেউ তো অভিযোগ করেন, ইলিশের সেই স্বাদ কি আর আছে?
সাগর ও নদী থেকে ইলিশ মাছ সংগ্রহ করা হয় এবং এই দুই উৎসস্থলের মধ্যে নদীর ইলিশই বেশি সুস্বাদু। অভিজ্ঞরা তো বলেন উজ্জ্বল রুপালি ইলিশ কিনতে পারলেই হবে। সে যাই হোক। আপনার যদি টাটকা ইলিশ কেনার ইচ্ছে থাকে তাহলে এই কটি কৌশল মাথায় রাখুন।
ইলিশ মাছটি পর্যবেক্ষণ করুন
ইলিশ মাছ অত্যন্ত নরম হলে বুঝবেন মাছটি পুরোনো। অনেক সময় তা বোঝা নাও যেতে পারে। সেক্ষেত্রে দেখুন হাতে নেওয়ার পর যদি মাছের মাথা ও লেজ ঝুলে যায় বুঝবেন ইলিশ টাটকা নয়।
কানকো দেখে নেবেন
মাছের কানকো দেখলেই বোঝা যায় সেটি তাজা কি না। ইলিশের ক্ষেত্রেও এমনটা সত্য। কানকো লাল থাকলে বুঝবেন তা টাটকা। আজকাল কিছু অসাধু ব্যবসায়ী কানকোতে রঙ করেন। সেটা নিশ্চিত হবেন। কানকো বাদামি কিংবা ধূসর হলে বুঝবেন মাছ বেশ পুরোনো।
সরু মুখের ইলিশ কিনুন
যে ইলিশ মাছের মুখ সরু তার স্বাদ ভালো হয়। অর্থাৎ মাছের মাথা যত সরু তার স্বাদ তত বেশি। এজন্যে বাজারে সরু মাথার ইলিশ কিনবেন।
মাছের চোখ দেখুন
ইলিশের চোখ স্বচ্ছ, নীল কিংবা উজ্জ্বল হলে কিনে ফেলতে পারেন। এগুলো তাজা ইলিশের লক্ষণ। ইলিশ মাছ অনেক সময় হিমঘরে রাখা হয়। এদের স্বাদ ভাল হয় না। হিমঘরের মাছ চিনবেন কিভাবে? দেখুন ইলিশের চোখ ভেতরের দিকে ঢুকে আছে কিনা।
ইলিশের গন্ধ
সংক্ষেপে দেখুনইলিশ মাছ কেনার সময় তাতে তীব্র গন্ধ আছে কি না তা যাচাই করে দেখতে হবে। গন্ধ দিয়েও ইলিশ তাজা কি না বিচার করা সম্ভব।
নখে সাদা দাগ হয় কেন ?
আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্ব পূর্ণ অংশ নখ৷ কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে৷ অনেকেই বলেন, শরীরে ক্যালসিয়ামের অভাব নখে সাদা দাগ হয়৷ আর তাতেই আমরা ভয় পেয়ে যাই৷ কিন্তু সত্যিই কি ভয়ের কিছু রয়েছে?চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia। অধিকাংবিস্তারিত পড়ুন
আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্ব পূর্ণ অংশ নখ৷ কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে৷ অনেকেই বলেন, শরীরে ক্যালসিয়ামের অভাব নখে সাদা দাগ হয়৷
আর তাতেই আমরা ভয় পেয়ে যাই৷ কিন্তু সত্যিই কি ভয়ের কিছু রয়েছে?চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia। অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে৷ তবে এই আঘাত যে খুব গুরুতর নাও হতে পারে৷
টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আসলে এই সাদা দাগগুলো হল নখের ক্ষতিগ্রস্ত কোষ৷
কিন্তু আপনার নখটি যদি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গুরুতর হতে পারে৷ কারণ পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে৷ যেমন-লিভার সমস্যা, কিডনী সমস্যা অথবা হার্টের সমস্যা৷
এছাড়া যখন এই সাদা দাগগুলো সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে৷ তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷
সংক্ষেপে দেখুনউত্তর কোরিয়ায় ইন্টারনেট ব্যবস্থা কেনো পুরোপুরি ভিন্ন?
বর্তমান দুনিয়ায় ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। তবে উত্তর কোরিয়ার ক্ষেত্রে বিষয়টি এরকম নয়। সেখানে হাতে গোনা কিছু অঞ্চল ব্যতীত অধিকাংশ জায়গায় ইন্টারনেট সুবিধা নেই। ইন্টারনেটের জন্য অবকাঠামোগত উন্নয়ন সেরকম হয়নি। তাছাড়া ইন্টারনেটের জন্য ডিভাইস কিনতে গেলে লাইসেন্সসহ অনেক বাধার সম্মুখবিস্তারিত পড়ুন
পৃথিবীর সবচেয়ে লম্বা কলার নাম কি?
প্লান্টেন কলা হলো এমন এক জাতের কলা যা মূলত আফ্রিকার স্থানীয় তবে এখন মধ্য ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান এবং এশিয়া সহ বিশ্বের অনেক জায়গায় জন্মে। এ জাতের কলা স্টার্চযুক্ত এবং খাওয়ার আগে রান্না করা হয়ে থাকে। বিশ্বের অনেক অংশে গুরুত্বপূর্ণ খাদ্যের তালিকায় প্লান্টেন কলাকে রাখা হয়। মিষ্টি কলা থেকেবিস্তারিত পড়ুন
প্লান্টেন কলা হলো এমন এক জাতের কলা যা মূলত আফ্রিকার স্থানীয় তবে এখন মধ্য ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান এবং এশিয়া সহ বিশ্বের অনেক জায়গায় জন্মে। এ জাতের কলা স্টার্চযুক্ত এবং খাওয়ার আগে রান্না করা হয়ে থাকে। বিশ্বের অনেক অংশে গুরুত্বপূর্ণ খাদ্যের তালিকায় প্লান্টেন কলাকে রাখা হয়।
মিষ্টি কলা থেকে এ জাতটির সাইজ বেশ বড় এবং কাঁচা অবস্থায় সবুজ বা হলদে রঙ্গের হয়ে থাকে। এটি ১২ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে এবং এর ত্বক বেশি ঘন হয়। এ কলার খোসা ছাড়ানো বেশ কঠিন।
প্লান্টেন কলার দুটি প্রধান জাত হচ্ছে সবুজ এবং হলুদ রঙের কলা। সবুজ রঙের জাতটি অপরিপক্ক এবং স্টার্চ এর ফ্লেভার পাবেন কিন্তু হলুদ রঙের কলাগুলি সাধারণত পাকা হয় এবং মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে।
প্লান্টেন কলা কার্বোহাইড্রেট, ফাইবার এবং পটাশিয়ামের ভাল উৎস। এ খাদ্যে ভিটামিন সি, ভিটামিন এ এবং আয়রন রয়েছে। প্ল্যান্টেন কলায় ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। এ খাদ্য আপনার হজমে সাহায্য করতে পারে।
হৃদরোগ এবং ডায়াবেটিকসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে প্লান্টেন কলা। এ জাতের কলায় ক্যালরির পরিমাণ বেশি এবং পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে।
বিভিন্ন জাতের খাবারের ডিশ হিসেবে প্লান্টেন কলা ব্যবহার করা হয়ে থাকে। এ জাতের কলা অনেক জায়গায় আলু বা ভাতের পরিবর্তে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। পাশাপাশি সাইড ডিশ হিসাবে এ কলা পরিবেশন করা হয়ে থাকে।
তাছাড়া প্লান্টেন কলা ডেজার্ট খাদ্যের তালিকায় ব্যবহার করা হতে পারে। এমনকি চিপস হিসেবেও এটি বেশ জনপ্রিয়। লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে নিয়মিত খাদ্য হিসেবে প্লান্টেন কলা ব্যবহৃত হয়ে থাকে।
ক্যারিবিয়ান অঞ্চলে এই খাবারকে ভাজা হয় এবং স্ন্যাক অথবা সাইড ডিশ হিসেবে পরিবেশন করা হয়। বিভিন্ন খাবারের বহুমুখী উপাদান হিসেবে প্লান্টেন কলার জনপ্রিয়তা রয়েছে। খাদ্য তালিকায় সুস্বাদু এবং পুষ্টিকর সংযোজন হিসেবে প্লান্টেন কলার গুরুত্ব রয়েছে।
সংক্ষেপে দেখুন